Home

  • তাকওয়ার প্রকৃত অর্থ

    তাকওয়ার প্রকৃত অর্থ

    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ

    হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর, যথাযথ ভয়। আর তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পন করা ছাড়া মৃত্যুবরণ করো না। [আলে ইমরান ৩:১০৩]

    আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা পবিত্র কুরআনে অসংখ্যবার তাকওয়ার ব্যপারে গুরুত্বারোপ করেছেন। তাকওয়া ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তার মধ্যে একটি। তাকওয়ার মাধ্যমেই (মুসলিম) সমাজের মানুষ একে অপরের সাথে সম্পর্কিত হয়, তাদের কার্যাবলী সম্পাদন করার ক্ষেত্রে। তাকওয়ার বিশাল গুরুত্বের কারণে কুরআন ও সুন্নাহতে অসংখ্যবার মুসলিমদের জীবনে তাকওয়ার প্রাসঙ্গিকতা ও তাৎপর্যের প্রতি জোর দিয়ে বর্ণনা করা হয়েছে। 

    দুনিয়া ও আখেরাতে তাকওয়ার অবলম্বনের অসীম পুরস্কারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা জোর দিয়ে আমাদের জানিয়েছেন। এ কারণে তাকওয়া অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ যাতে আমরা আল্লাহর সাহায্য বিজয় পেতে পারি।

    দুর্ভাগ্যবশতঃ বুদ্ধিবৃত্তিক অধঃপতনের কারণে এই গুরুত্বপূর্ণ কনসেপ্টটি আমরা অবহেলা করে থাকি। কাফেররা ইসলামী আকীদা ও তাকওয়ার গুরুত্ব কত বেশি তা দূর অতীততের মত বর্তমান সময়েও বুঝতে পারে। কাফেররা বুঝে এই আকীদা ও তাকওয়াই কাফিরদের স্বার্থ আদায়ের ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা। মুলত ইসলামী আকিদা ও তাকওয়াই মুসলিমদের মুল শক্তি। পশ্চিমারা তাই আগ্রাসন চালায় যাতে আমরা ইসলামী জীবন ব্যবস্থা থেকে দুনিয়াকে পৃথক করে ফেলি, তারা আগ্রাসন চালায় আমরা যাতে সেকুলারিজম কিংবা বহুত্ববাদ-এর চিন্তা দ্বারা আল্লাহর দ্বীনকে পরিবর্তন করে ফেলি। আল্লাহর দ্বীনকে অর্থনীতি, রাজনীতি ও সামাজিক সম্পর্ক থেকে পৃথক ইসলামকে শুধুমাত্র ব্যক্তিগত ইবাদত ও নৈতিকতার মাঝে সীমাবদ্ধ করে রাখি। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কাফের ও তাদের দালালদের প্রতিনিয়ত ষড়যন্ত্রগুলোর ব্যাপারে পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা আমাদের সতর্ক করে বলেছেন-

    يُرِيْدُوْنَ اَنْ يُّطْفِـُٔوْا نُوْرَ اللّٰهِ بِاَفْوَاهِهِمْ وَيَاْبَي اللّٰهُ اِلَّاۤ اَنْ يُّتِمَّ نُوْرَهٗ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ 

    তারা তাদের মুখের (ফুঁক) দ্বারা আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায়, কিন্তু আল্লাহ (সে ব্যপারে) অস্বীকৃতি জানিয়েছেন যে তিনি তাঁর নূর পরিপূর্ণ করা ছাড়া অন্য কিছু চান না, যদিও কাফিররা অপছন্দ করে। [তওবা ৯:৩২]

    দুর্ভাগ্যবশত সেকুলারিজমের দ্বারা প্রভাবিত হয়ে আল্লাহর দ্বীন থেকে দুনিয়াকে আলাদা করে যারা ব্যক্তিগত ইবাদত ও নৈতিকতা চর্চা করে অনেক সময় তাদেরকেই সমাজে আমরা মুত্ত্বাকী হিসেবে চিহ্নিত করি। দৃশ্যত এই সব ব্যক্তিবর্গ সালাত, রোজা, মসজিদে দান ও নিরাপদে একাকিত্ব জীবণ ধারণ করাকেই তাকওয়াবান হিসেবে মনে করে। অন্যদিকে এইসব ব্যক্তিবর্গ উম্মাহর জীবনে ইসলাম ফিরিয়ে আনার (পূণর্জাগরণ) কাজ থেকে নিজেকে আলাদা রাখে। পাশাপাশি এদের অনেকেই সুদের লেনদেন ও মিথ্যায় অভ্যস্ত এবং উম্মাহর পুনর্জাগরণে এদের কোনোই ভুমিকা দেখা যায় না।

    সেকুলারিজমের প্রভাবের কারণেই ইসলামকে মানুষ অন্যান্য ধর্মগুলোর মতই মনে করে অথচ ইসলাম একটি স্বয়ংসম্পূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম মানুষের জীবনে প্রতিটি ক্ষেত্রেই সম্পূর্ণ সমাধান দিয়ে থাকে। বাস্তবে আমরা একজন সাধারণ মুসলিমকে সালাতের নিময়কানুনগুলো জিজ্ঞেস করলে সে সহজে উত্তর দিতে পারে। অন্যদিকে আমরা যদি ইসলামি অর্থনৈতিক ব্যবস্থা, চুক্তি  ও কোম্পানি গঠনের শর’ঈ নিয়ম অথবা প্রতিনিয়ত মুসলিম উম্মাহর উপর কাফিরদের আগ্রাসন যেমন ইরাকে গণহত্যা, ফিলিস্তিনিতে গণহত্যার ব্যাপারে শরীয়ার হুকুম কী জিজ্ঞেস করি তাহলে তারা উত্তর দিতে ব্যর্থ হন। এগুলোর ব্যাপারে কি আল্লাহ কোন হুকুম প্রদান করেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা কি আমাদের দ্বীনকে স্বয়ংসম্পূর্ণ আকারে প্রদান করেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কি পবিত্র কুরআনে বলেননি,

    وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتٰبَ تِبْيَانًا لِّكُلِّ شَيْءٍ وَّهُدًي وَّرَحْمَة لِلْمُسْلِمِيْنَ  

    আর আমি তোমার উপর কিতাব নাযিল করেছি প্রতিটি বিষয়ের স্পষ্ট বর্ণনাসহ, হিদায়াত, রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদস্বরূপ। [নাহল ১৬:৮৯]

    তাকওয়া সম্পর্কে ভূল চিন্তা পরিহার করে এর মূল অর্থ আমাদের সবার অবশ্যই জানা উচিত। কুরআন ও সুন্নাহ অনুসারে তাকওয়া অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার আদেশগুলো অনুসরণ করে এবং তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থেকে জাহান্নামের আগুণ থেকে নিজেকে রক্ষা করা।

    وَلِلّٰهِ مَا فِي السَّمٰوٰتِ وَمَا فِي الْاَرْضِ ؕ وَلَقَدْ وَصَّيْنَا الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَاِيَّاكُمْ اَنِ اتَّقُوا اللّٰهَ ؕ وَاِنْ تَكْفُرُوْا فَاِنَّ لِلّٰهِ مَا فِي السَّمٰوٰتِ وَمَا فِي الْاَرْضِ ؕ وَكَانَ اللّٰهُ غَنِيًّا حَمِيْدًا 

    আল্লাহর জন্যই রয়েছে আসমানসমূহে যা আছে এবং যা আছে যমীনে। আর তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি যে, তোমরা আল্লাহকে ভয় করে বেঁচে থাকো। আর যদি কুফরী কর তাহলে আসমানসমূহে যা আছে এবং যা আছে যমীনে সব আল্লাহরই। আর আল্লাহ অভাবহীন, প্রশংসিত। [নিসা ৪:১৩১]

    তাকওয়া শব্দটি ওয়াকা-ইয়াকি শব্দ থেকে এসেছে এর অর্থ নিরাপত্তা তথা রক্ষা করা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার ক্রোধ ও শাস্তি হতে নিজেকে রক্ষা করা। তাকওয়া সেসব আমলের সাথে সম্পর্কযুক্ত যেসব আমল করলে আল্লাহ সন্তুষ্ট হন তা করা, আর যে কাজগুলো করলে তিনি অসন্তুষ্ট হন ঐ কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা, এর মাধ্যমেই তাকওয়া অর্জিত হয়।

    আমাদের কাজ ও সম্পর্কগুলোতে আল্লাহু সুবহানাহু ওয়া তা’আলার ব্যপারে সচেতন থাকাই হচ্ছে মূলত তাকওয়া।

    নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর শেষ খুতবায় বলেছিলেন: “আমি তোমাদের আল্লাহকে ভয় করতে বলি, তাঁর কথা শোনো ও মান্য করো।” আয়াত এবং হাদিস উভয়ই মুসলমানদের তাকওয়া অবলম্বনের নির্দেশ দিচ্ছে। একজন ব্যক্তির উচিত তাকওয়াকে নিজের এবং আল্লাহর (সুবহানাহু ওয়া তায়ালার) ক্রোধ ও অসন্তুষ্টির মধ্যে একটি পর্দা তথা প্রতিবন্ধকতা হিসেবে গ্রহণ করা। তাকওয়ার মাধ্যমে, একজন মুসলিম আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালার) আনুগত্য করার চেষ্টা করে এবং তাঁর নিষেধ থেকে বিরত থাকে।

    আলী (রা:) পুত্র হাসান (রা:)  বলেন,

    মুত্ত্বাকী তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা যা করতে নিষেধ করেছেন তা থেকে তারা নিজেকে বিরত রাখে। আর আল্লাহ সুবাহানাহু ওয়া তা’আলা যা করতে আদেশ করেছেন তা তারা পালন করেন।

    ওমর ইবনুল আব্দুল আজিজ বলেন,

    দিনে রোজা রেখে এবং রাতে সালাত আদায়ের মাধ্যমে তাকওয়া অর্জন হয় না। অথবা রোজা  ও সালাত একত্রে পালন করার মাধ্যমে তাকওয়া অর্জন হয় না। তাকওয়া হচ্ছে আল্লাহ সুবাহানাহু ওয়া তা’য়ালা যা হারাম  করেছেন তা থেকে বিরত থাকা আর যা ফরজ করেছেন তা পালন করা। যারা তা করে তারাই কল্যাণ প্রাপ্ত হয়। 

    ইবনে জাওযীর তাফসীরের শুরুতে বিভিন্ন শব্দের অর্থ বলতে গিয়ে তাকওয়ার অর্থ বর্ণনা করেছেন – তাকওয়ার অর্থ আল্লাহর ভয়ে ভীত হয়ে সমস্ত কাজে আল্লাহর আনুগত্য করা এবং অবাধ্যতা থেকে নিজেকে বিরত রাখা। এতেই রয়েছে সকল কল্যাণ।

    একজন সত্যিকারের মুত্তাকী আমল করার উদ্দ্যেশ্যে আল্লাহু সুবহানাহু ওয়া তা’য়ালার পাঠানো কুরআন ও সুন্নাহতে বর্ণিত শর’ঈ জ্ঞানগুলোর বুঝ অর্জনের চেষ্টা করে। শরীয়াহর সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে একজন ব্যক্তি বুঝতে পারবে তার কী করণীয়। এ কারণেই ইসলামকে সঠিক ভাবে বুঝতে হবে। যাতে সঠিক নিয়তের মাধ্যমে আমল করে আমরা আল্লাহু সুবহানাহু ওয়া তা’য়ালাকে সন্তুষ্ট করতে পারি।

    ইমাম আহমদ একজন সাহাবী বর্ণিত হাদিসে উল্লেখ করেন,

    একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (সা), আমাকে কিছু উপদেশ দিন; রাসূল (সা) তাকে আল্লাহকে ভয় করতে উপদেশ  দিলেন, কারণ এটিই সবকিছুর মূল। অন্য বর্ণনায় রাসুল (সা) বলেছেন, আল্লাহকে ভয় করো, আল্লাহভীতিতেই সকল কল্যাণ নিহিত আছে। আল্লাহু সুবহানাহু ওয়া তা’য়ালা মুত্তাকিদের পাশে থাকার ওয়াদা করেছেন। আল্লাহু সুবহানাহু ওয়া তা’য়ালা বলেন-

    اِنَّ اللّٰهَ مَعَ الَّذِيْنَ اتَّقَوْا وَّالَّذِيْنَ هُمْ مُّحْسِنُوْنَ  

    নিশ্চয় আল্লাহ তাদের সাথে, যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল। [নাহল ১৬:১২৮]

    তাছাড়া বিপদে তাকওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা দু:খ কষ্ট থেকে উদ্ধার করেন। 

    আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন,

    وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا

    আল্লাহকে যে ভয় করে তাকে আল্লাহ উত্তরণের পথ তৈরি করে দেন। [তালাক ৬৫:২]

    আল্লাহ সুবাহানাহু ওয়া তা’য়ালা মুত্তাকীদের গুনাহগুলো ক্ষমা করার ওয়াদা করেছেন,

    وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا

    আর যে আল্লাহকে ভয় করে তিনি তার গুনাহসমূহ মোচন করে দেন এবং তার প্রতিদানকে মহান করে দেন। [তালাক ৬৫:৫]

    আল্লাহ তাকওয়া অবলম্বনকারীদের জন্য সুসংবাদ দিয়েছেন। এই ধরণের লোকদের জন্য জান্নাতের সুসংবাদ নিশ্চিত করা হয়েছে, যারা তাদের কর্মকাণ্ডে আল্লাহকে তাদের প্রভু হিসেবে গ্রহণ করেছে তাদের জন্য বিশাল পুরস্কারের ইঙ্গিত দেয়া হয়েছে।

     إِنَّ الَّذِينَ اتَّقَوْا إِذَا مَسَّهُمْ طَائِفٌ مِّنَ الشَّيْطَانِ تَذَكَّرُوا فَإِذَا هُم مُّبْصِرُونَ

    নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করেছে যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোন কুমন্ত্রণা স্পর্শ করে তখন তারা আল্লাহকে স্মরণ করে। তখনই তাদের দৃষ্টি খুলে যায়। [আ’রাফ ৭:২০১]

    وَالَّذِي جَاءَ بِالصِّدْقِ وَصَدَّقَ بِهِ ۙ أُولَٰئِكَ هُمُ الْمُتَّقُونَ

    যে সত্য নিয়ে আগমন করছে এবং যারা সত্যকে সত্য মেনে নিয়েছে; তারাই তো মুত্তাকী। [যুমার ৩৯:৩৩]

    আল্লাহ সুবাহানাহু ওয়া তা’য়ালার ওয়াহি হতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ব্যক্তিগতভাবে নামাজ রোজা পালন ও ভালো আচার-ব্যবহার করলেই তাকওয়া অর্জিত হয় না। আল্লাহর দৃষ্টিতে মুত্তাকী তারাই যারা আল্লাহর অসন্তুষ্টি ও ক্রোধ থেকে রক্ষা করা জন্য আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে বিরত রাখে। মুলত মুত্তাকীরাই আল্লাহর জন্য সালাত, রোজা, আল্লাহর রাস্তায় দান, মুল্যবোধ অর্জন ও ক্ষমার গুণ অর্জনের পাশাপাশি উম্মাহর কর্মকান্ডগুলোতে নিজেকে যুক্ত করে। এগুলো পালন করাই তাকওয়াবানের উদাহরণ।

    আল্লাহ দ্বীনকে দুনিয়া পরিচালিত করার জন্য পাঠিয়েছেন, আলাদা করে রাখার জন্য নয়। তাছাড়া ইসলাম কোন বৈরাগ্যবাদ নেই। রাসূলুল্লাহ (সা) বলেছেন, “ইসলামে কোন বৈরাগ্যবাদ নেই।

    উমর ইবনুল খাত্তাব একবার নামাজরতদের দিকে তাকিয়ে বলেছিলেন, “তোমাদের কে কতবার মাথা উঁচু করে এবং নিচু করে, তা আমাকে ধোঁকা দেয় না। [প্রকৃত] দ্বীন হলো আল্লাহর দ্বীনের ব্যাপারে সতর্ক থাকা, আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তা থেকে বিরত থাকা এবং আল্লাহর অনুমতি ও নিষেধ অনুসারে কাজ করা।”

    আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বলেছেন,

    “‏الدنيا سجن المؤمن وجنة الكافر‏”

    “দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত।” (সহীহ মুসলিম, খণ্ড ৪,৭০৫৮)

    এর অর্থ হল আমরা শরীয়তের কারাগারে বাস করছি, আমাদের প্রতিটি কাজই আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার ওহীর উপর ভিত্তি করে। এর অর্থ হল আমাদের ইসলামকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে হবে এবং সমাজ, অর্থনীতি ও খিলাফত সম্পর্কিত নিয়মকানুনসহ এর সমস্ত নিয়মকানুন মেনে নিতে হবে। এর অর্থ এই নয় যে আমরা বিশ্বকে অস্বীকার করছি বরং শরীয়তের নিয়ম অনুসারে আমরা বস্তুগত উন্নয়ন ও অগ্রগতি অর্জনের চেষ্টা করব।

    ইমাম ইবন হাজার আল আসকালানী (মৃত্যু ৮৫২ হিজরি) সহীহ আল বুখারীর ব্যখ্যা ‘ফাতহ আল বারী’তে লিখেছেন, তিনি তাঁর বিশাল দলবল নিয়ে শহরের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন তাদের সাথে একজন হতভাগ্য, দরিদ্র এবং হতাশ ইহুদীর সাথে দেখা হলো। ইহুদীটি যখন ইবনে হাজারকে চিনতে পারল, তখন সে তাকে ডেকে বলল, “হে ইসলামের পণ্ডিত! এটা কি সত্য নয় যে তোমাদের নবী বলেছেন যে, এই জীবন মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত? তোমরা তথাকথিত মুমিন হয়েও বিশাল সম্পদে বাস করছো, অথচ আমি এই ক্ষুদ্র ও দুর্বিষহ জীবনযাপন করছি?” ইবনে হাজার উত্তরে বললেন, “তুমি নবী (সা) সম্পর্কে যা বলেছো তা সত্য। তোমার জানা উচিত যে, তুমি যে ঐশ্বর্যের মধ্যে আমাকে বাস করতে দেখছো, তা আখেরাতে আমার জন্য যা অপেক্ষা করছে তার তুলনায় এক কারাগার। আর তোমার জানা উচিত যে, তুমি যেভাবে বাস করছো তা আল্লাহ তোমার জন্য আখিরাতে যা প্রস্তুত করেছেন তার তুলনায় জান্নাত।”

    আমাদের অবশ্যই বুঝতে হবে যে, প্রতিটি মুসলিমের জন্য ইসলামী শরীয়াহর উপর সম্পূর্ণ ঈমান আনা বাধ্যতামূলক, অন্যথায় আমরা কাফির হয়ে যাব। অতএব, সেকুলার বহুত্ববাদ এর  চিন্তা অর্থাৎ দ্বীনকে দুনিয়া থেকে পৃথক করা একটি কুফরী ধারণা। যা আহকাম শরীয়াহকে সম্পূর্ণরূপে অস্বীকার করে। সামগ্রিকভাবে আহকাম শরিয়াকে অস্বীকার করা কুফরির সমান। তাছাড়া শরীয়াহর যেকোনো নিশ্চিত (ক্বাত’ঈ) বিস্তারিত হুকুমকে অস্বীকার করা কুফরী। এটি ইবাদত সংক্রান্ত আহকাম, লেনদেন (মু’আমালাত), শাস্তি (উকুবাত), খাদ্যদ্রব্য যে বিধানই হোকনা কেন, তা অস্বীকার করা কুফরি। 

    উল্ল্যেখিত আয়াতটি  অস্বীকার করা,

    وَأَقِيمُوا الصَّلَاةَ

    আর তোমরা সালাত প্রতিষ্ঠা কর [বাকারাহ ২:৪৩]

    নিন্মোক্ত আয়াতগুলো অস্বীকার করার সমান,

    وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا

    আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম [বাকারাহ ২:২৭৫]

    وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا

    আর চোর নারী হোক কিংবা পুরুষ, চুরি করলে তাদের হাতগুলো কেটে দাও.. [মায়েদাহ ৫:৩৮]

    জাতীয়তাবাদ দ্বারা আবদ্ধ হয়ে বর্ণ ও ভাষার বৈচিত্র্য আলাদা হয়ে মুসলিমকে ভাই হিসেবে না দেখা,

    নিন্মলিখিত আয়াতটি অস্বীকার করার সমান,

    إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ

    সকল বিশ্বাসীরা তো পরস্পর ভাই ভাই [হুজুরাত ৪৯:১০]

    সুতরাং ইরাক, ফিলিস্তিন ও ইরাকের মুসলমানরা যেমন আমাদের ভাই একইভাবে দিল্লি, ব্যাংকক বা জাকার্তার মুসলমানরাও আমাদের ভাই।

    অথবা আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে শাসন করার সাথে সম্পর্কিত আয়াত, যা আমরা আজ মুসলিম বিশ্বের শাসকদের উপেক্ষা করতে দেখি, যেমন,

    وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ

    আর আল্লাহ যা নাযিল করেছেন, তার মাধ্যমে যারা ফয়সালা করবে না, তারাই যালিম [মায়েদা ৫:৪৫]

    فَاحْكُم بَيْنَهُم بِمَا أَنزَلَ اللَّهُ ۖ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ عَمَّا جَاءَكَ مِنَ الْحَقِّ

    আল্লাহ যা নাযিল করেছেন সে অনুযায়ী আপনি তাদের বিচার নিষ্পত্তি করুন এবং যে সত্য আপনার নিকট এসেছে তা ছেড়ে তাদের খেয়াল-খুশীর অনুসরণ করবেন না [মায়েদা ৫:৪৮]

    বস্তুত, আল্লাহ (সুবহানাহু ওয়া তা’য়ালা) কুরআনে আমাদের স্পষ্টভাবে বলেছেন যে আমরা ইসলামের সমস্ত নিয়ম মেনে না নিলে আমরা মুমিন নই। তিনি (সুবহানাহু ওয়া তা’য়ালা) বলেছেন,

    فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا

    অতএব তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে, তারপর তুমি যে ফয়সালা দেবে সে ব্যাপারে নিজেদের অন্তরে কোন দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয়। [নিসা ৪:৬৫]

    আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) আমাদেরকে ইসলামকে আংশিকভাবে গ্রহণ করার ব্যাপারে সতর্ক করেছেন। যদি আমরা মনে করি রাজনীতি ইসলামের অংশ নয়, অর্থনীতি ইসলামের অংশ নয়, অথবা বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে ইসলামের কিছু বলার নেই, তাহলে তিনি আমাদের শাস্তির জন্য অপেক্ষা করতে বলেছেন। আমাদের অবশ্যই ইসলামকে আকীদা এবং একটি ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) বলেছেন:

    أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ ۚ فَمَا جَزَاءُ مَن يَفْعَلُ ذَٰلِكَ مِنكُمْ إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا ۖ وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَىٰ أَشَدِّ الْعَذَابِ ۗ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ

    তবে কি তোমরা কিতাবের কিছু অংশে ঈমান আন এবং কিছু অংশে কুফরী কর? তাহলে তোমাদের যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল দুনিয়ার জীবনে লাঞ্ছনা ও অপমান এবং কেয়ামতের দিন তাদেরকে ফিরিয়ে নেয়া হবে কঠিনতম শাস্তির দিকে। আর তারা যা করে আল্লাহ সে সম্পর্কে গাফিল নন। [বাকারা ২:৮৫]

    আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) আমাদের কাছে দুনিয়ার বিষয়গুলো পরিচালনার জন্য সর্বোত্তম ব্যবস্থা নাজিল করেছেন, তাহলে আমাদের অনেকেই কেন এটি সম্পর্কে অবগত নই?

    আসুন আমরা সাহাবীগণের তাকওয়ার কিছু উদাহরণ দেখি:

    আল-বুখারী ইবনে আবি আওফা (রা.) থেকে বর্ণনা করেন, তিনি বলেন: 

    “খায়বারের রাতে আমরা প্রচণ্ড ক্ষুধায় কাতর হয়ে পড়েছিলাম। খায়বারের দিন আমরা কিছু গৃহপালিত গাধা পেয়েছিলাম, তাই আমরা সেগুলো জবাই করেছিলাম। যখন হাঁড়িগুলো ফুটতে শুরু করল, তখন আল্লাহর রাসূলের আহবানকারী আমাদের ডেকে বললেন: তোমাদের হাঁড়িগুলো উল্টে দাও এবং গাধার মাংস খেও না। ‘আবদুল্লাহ বলেন: রাসুল (সা) এগুলো নিষেধ করেছেন কারণ এগুলো হতে খুমুস (অর্থাৎ গনীমতের এক পঞ্চমাংশ) বের করা হয়নি। তিনি বলেন, অন্যরা বলেছেন যে তিনি এগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছেন। আমি সাঈদ বিন জুবাইরকে জিজ্ঞাসা করলাম, তিনি বলেছেন, তিনি এগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছেন।”

    আনাস বিন মালিকের বর্ণনা: “আমি আবু তালহা আল আনসারী, উবাইদা বিন আল-জাররাহ এবং উবাই বিন কা’বকে কাঁচা খেজুর এবং তাজা খেজুর দিয়ে তৈরি পানীয় পরিবেশন করছিলাম, এমন সময় একজন দর্শনার্থী এসে বলল: অবশ্যই মদ নিষিদ্ধ করা হয়েছে। তখন আবু তালহা বললেন: হে আনাস! উঠে দাঁড়াও এবং এই কলসিটি ভেঙে ফেল। আমি উঠে দাঁড়িয়ে একটি সূক্ষ্ম পাথর ধরে কলসিটির নীচের অংশ দিয়ে আঘাত করলাম যতক্ষণ না এটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল।” আল বুখারী বর্ণনা করেছেন,

    আল-বুখারীতে আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: “আমাদের আরও বলা হয়েছে যে, যখন আল্লাহ তা’আলা এই নির্দেশ নাজিল করেন যে, মুসলমানরা হিজরতকারী বিবাহিত মুসলিম মহিলাদের খরচ যেন মুশরিকদের ফেরত দেয় (ইসলাম গ্রহণের পর) মুসলমানরা যেন কাফের নারীদের তাদের স্ত্রী হিসেবে না রাখে, তখন উমর (রা.) তার দুই স্ত্রীকে তালাক দেন।

    আল-বুখারীতে আয়েশা (রা.) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন- আল্লাহ মুহাজির নারীদের উপর রহম করুন।” যখন আল্লাহ এই আয়াতটি নাজিল করলেন:

    তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে [নূর ২৪:৩১]। তারা তাদের কাপড় ছিঁড়ে ফেলেন এবং সেগুলো দিয়ে নিজেদের আবৃত করেন।”

    আবু দাউদ সাফিয়া বিনতে শায়বা থেকে বর্ণনা করেছেন, যিনি আয়েশা (রা.) থেকে বর্ণনা করেছেন যে:

    তিনি তথা ‘আয়েশা (রা.) আনসারী নারীদের কথা উল্লেখ করলেন, তাদের প্রশংসা করলেন এবং তাদের সম্পর্কে ভালো কথা বললেন। তারপর বললেন: “যখন সূরা আন-নূর নাযিল হলো, তখন তারা পর্দাগুলো নিল, সেগুলো ছিঁড়ে ফেলল এবং সেগুলো দিয়ে মাথার ওড়না তৈরি করল।”

    ইবনে ইসহাক বলেন: “…আল-আশ’আছ বিন কায়স কিন্দাহ প্রতিনিধি দলের অংশ হিসেবে আল্লাহর রাসূলের কাছে এসেছিলেন। আয-যুহরি আমাকে জানিয়েছেন যে তিনি কিন্দাহ থেকে আশি জন আরোহী নিয়ে এসেছেন। তারা রাসূলের মসজিদে প্রবেশ করেছিলেন। তাদের চুল লম্বা ছিল এবং তারা (চোখে) সুরমা লাগিয়েছিলেন। তারা রেশমের আবরণযুক্ত জুব্বা পরতেন। যখন তারা আল্লাহর রাসূলের কাছে প্রবেশ করেন, তখন তিনি তাদের বলেন: তোমরা কি ইসলাম গ্রহণ করনি? তারা বলল: হ্যাঁ। তিনি জিজ্ঞাসা করলেন: ‘তাহলে তোমাদের গলায় এই রেশমটি কী? তখন তারা রেশমটি ছিঁড়ে ফেলে দিল।”

    হানযালাহ বিন আবি ‘আমির (রা.) যাকে ফেরেশতারা গোসল করিয়েছিলেন, তিনি উহুদের যুদ্ধের ডাক শুনতে পান। তিনি দ্রুত ডাকে সাড়া দেন। উহুদের দিনে তিনি শহীদ হন। ইবনে ইসহাক বলেন: রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

    তোমাদের সাথীকে ফেরেশতারা গোসল করাচ্ছেন, তার পরিবারকে জিজ্ঞাসা করো তার কী হয়েছে?” তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল। সে রাতে সে বিয়ের কনে ছিল। সে বলল তিনি আহবান শুনে অপবিত্র অবস্থায় বেরিয়ে গেছেন। আল্লাহর রাসূল (সা.) বললেন, “এজন্যই ফেরেশতারা তাকে গোসল করিয়েছে।”

    তাই আসুন আমরা প্রকৃত অর্থে তাকওয়া অর্জন করি। আসুন আমরা ইসলামকে সম্পূর্ণরূপে গ্রহণ করি। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালার বাণীতে মনোযোগ দিই এবং তিনি আমাদেরকে শক্তিশালী করুন যাতে আমরা তাঁর অনুসরণ করতে পারি। তিনি সুবহানাহু ওয়া তা’য়ালা বলেন,

    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ

    হে মুমিনগণ, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না । নিশ্চয় সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু। [বাকারা ২:২০৮]

  • ধর্মনিরপেক্ষতার মুখ ও মুখোশ

    ধর্মনিরপেক্ষতার মুখ ও মুখোশ

    আওয়ামী লীগ প্রকাশ্যেই দাবি করে, তারা ধর্মনিরপেক্ষ। তাদের ভারতমাতাও প্রকাশ্যেই বলে, বাংলাদেশে ধর্মনিরপেক্ষ সরকার চায় ভারত।

    আবার এই আওয়ামী লীগনেত্রী শেখ হাসিনাই দাবি করেন, তারা বাংলাদেশে ইসলামের সেবক! নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান তো বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনার পক্ষেই ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব!

    ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে মুখে নিজেদের ইসলামের সেবক দাবিকারী এই শ্রেণির রাজনৈতিক নেতৃবৃন্দ কতটুকু ধর্মনিরপেক্ষতা বোঝেন, আর কতটুকুই বা ইসলাম বোঝেন, সেটা একটু খতিয়ে দেখা দরকার।

    Secularism বা ধর্মনিরপেক্ষতা মতবাদটিকে “সকল ধর্মের সমান স্বাধীনতা” বা “সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে” – এই মুখোশে বোঝাতে চান কেউ কেউ। প্রকৃতপক্ষে সেকুলারিজম মানে হলো, ধর্মীয় আইন-কানুন থেকে রাষ্ট্র আলাদা থাকবে।

    Oxford Dictionary-তে সেকুলারিজমকে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে: The belief that religion should not be involved in the organisation of society, education, etc. [সমাজের গঠন/সংগঠন, শিক্ষা ইত্যাদিতে ধর্ম যুক্ত হবে না – এই বিশ্বাসের নাম সেকুলারিজম।]

    Wikipedia-তে সেকুলারিজমের সংজ্ঞা দেয়া হয়েছে: Secularism is the principle of separation of government institutions, and the persons mandated to represent the State, from religious institutions and religious dignitaries.

    অর্থাৎ ধর্মনিরপেক্ষতার পরিষ্কার মানে হচ্ছে রাষ্ট্রীয় বিষয়াদি থেকে ধর্মকে বিচ্ছিন্ন করা। তাই ধর্মনিরপেক্ষতার অর্থ কখনোই “সবাই সবার ধর্ম স্বাধীনভাবে পালন করবে”- এটা নয়। বরং বলা যেতে পারে, ধর্মনিরপেক্ষতার অর্থ হলো রাষ্ট্রের দেয়া সীমার মধ্যে ধর্মপালন অর্থাৎ ‘পরাধীনভাবে’ সবাই সবার ধর্ম খণ্ডিত আকারে পালন করবে।

    ১৮৫১ সালে ব্রিটিশ নাস্তিক লেখক George Jacob Holyoake (১৩ এপ্রিল ১৮১৭ – ২২ জানুয়ারি ১৯০৬) “Secularism” শব্দটি প্রথম ব্যবহার করেন।

    ব্রিটিশ নাস্তিক লেখক George Jacob Holyoake (১৩ এপ্রিল ১৮১৭ – ২২ জানুয়ারি ১৯০৬)

    উপমহাদেশে ব্রিটিশ শাসনের আগে ধর্মরাষ্ট্রই ছিল – রাষ্ট্র থেকে ধর্ম বিচ্ছিন্ন ছিল না। ব্রিটিশরা উপমহাদেশে ধর্মনিরপেক্ষতা চালু করে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশ স্বাধীনের পর এই তিন দেশে অফিসিয়ালি ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করেন ব্রিটিশদের খ্রিস্টান মিশনারি স্কুলে পড়া তিন কৃতি ছাত্র:

    ১. মোহনদাস করমচাঁদ গান্ধী (ভারত): রাজকোট ইংলিশ স্কুল (পরবর্তীতে আলফ্রেড হাই স্কুল)

    ২. মুহাম্মদ আলী জিন্নাহ (পাকিস্তান): The Cathedral & John Connon School, বোম্বে; খ্রিস্টান মিশনারি সোসাইটি হাই স্কুল, করাচি। [জিন্নাহ সেকুলার ছিলেন; তিনি সেকুলার পাকিস্তানই চেয়েছেন – কোনো ধর্মরাষ্ট্র নয়।]

    ৩. শেখ মুজিবুর রহমান (বাংলাদেশ): খ্রিস্টান মিশনারি হাই স্কুল, গোপালগঞ্জ। এখান থেকেই এন্ট্রান্স পাশ, রাজনীতির হাতেখড়িও এই স্কুলে থাকতেই।

    বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা আমদানি:

    সম্ভ্রান্ত মুসলিম পরিবারেও জন্ম নিলেও (কলকাতার চন্ডিদাস, গৌরীবালা, অরণ্য কুমারের গল্প সম্পূর্ণ ভিত্তিহীন) খ্রিস্টান মিশনারীদের সংস্পর্শে শেখ মুজিব আদর্শিকভাবেই ধর্মনিরপেক্ষ ছিলেন। ধর্মকর্মে তাঁর মতি ছিল না – হজ করেননি জীবনে কখনোই। টুপি পরে ফটোও তোলেননি তেমন একটা। তাঁর টুপি পরা একটি ছবি নিচে দিলাম। [নাতি জয় খুব খুশি হবে হয়ত!]

    ইউপিএল থেকে প্রকাশিত শেখ মুজিবের “অসমাপ্ত আত্মজীবনী”-তে ১৪৮ পৃষ্ঠায় গান্ধী ও সোহরাওয়ার্দীর সাথে ১৯৪৭ সালে তরুণ মুজিবের সাদা-কালো ছবিটিতেও অস্পষ্টভাবে মাথায় টুপি দেখা যায়। পাকিস্তান আমলে শেখ মুজিব কখনোই প্রকাশ্যে ধর্মনিরপেক্ষতার কথা বলেননি – ওটা ভারতীয়দের আদর্শ বলেই হয়ত।

    ১৯৭০ সালের নির্বাচনের আগে তাঁর বিরুদ্ধে ইসলামবিরোধিতার অভিযোগ উঠলে তিনি নিজেকে “ইনসাফের ইসলামে বিশ্বাসী” বলে পরিচয় দেন – ধর্মনিরপেক্ষ হিসেবে নয়।

    মুক্তিযুদ্ধের সময়ও ধর্মনিরপেক্ষতার কথা শোনা যায়নি। স্বাধীনতার ঘোষণাপত্রে কোথাও এই মতবাদের কথা ছিল না। 

    কিন্তু বাংলাদেশ স্বাধীনের পর ১০ জানুয়ারি ১৯৭২-এ লন্ডন থেকে ঢাকায় ফেরার পথে দিল্লিতে নেমে শেখ মুজিব বলে বসলেন, বাংলাদেশের এই জয় “ধর্মনিরপেক্ষতার বিজয়”!

    এর পর ১৯৭২ সালের সংবিধানে গান্ধী-নেহরুর ধর্মনিরপেক্ষতা বাংলাদেশে অফিসিয়ালি আমদানি করেন শেখ মুজিব। 

    সেই ধর্মনিরপেক্ষতার চর্চা করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে “রাব্বি জিদনি ইলমা” তুলে দেয়া হয়।

    মুক্তিযুদ্ধে পাকিস্তান আর্মিকে সমর্থনের অজুহাতে ১৯৫৯-৬০ সালে প্রতিষ্ঠিত “ইসলামিক একাডেমি” ১৯৭২ সালে বন্ধ করে দেয়া হয়। [লিংক: http://en.wikipedia.org/wiki/Islamic_Foundation_Bangladesh

    “ইসলামিক একাডেমি”-র বিরুদ্ধে রাজনীতিতে ইসলাম ব্যবহার [ধর্মনিরপেক্ষতা পরিপন্থী] করার অভিযোগও করা হয়। 

    পরে মুসলিম বিশ্বে ইমেজ পুনরুদ্ধারের জন্য ১৯৭৫ সালের মার্চে “ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ” নামে ওই প্রতিষ্ঠান আবার চালু করেন মুজিব। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত “সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ” ১ম খণ্ডেও এই তথ্যগুলো আছে। [মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে জোরেশোরে দাবি করা হচ্ছে, মুজিব এদেশে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা! শেখ হাসিনাও গত বৃহস্পতিবার ফটিকছড়িতে এটা দাবি করেছেন। সেক্ষেত্রে তাঁর এটাও দাবি করা উচিত যে, তিনিই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাতা! কেননা হাসিনাই তো ওটার নামবদলের কৃতিত্ব দেখিয়েছেন :-P] 

    ১৯৭৫ সালের ১৫ আগস্টে রক্তাক্ত পটপরিবর্তনের পর মুজিবের ভাইস-প্রেসিডেন্ট খন্দকার মোশতাক বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে প্রথম রেডিও ভাষণে বাংলাদেশের নাম “ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশ” উল্লেখ করেন। মূলত আনঅফিসিয়ালি “ধর্মনিরপেক্ষতা” তখনই বাংলাদেশ থেকে উঠে যায়। 

    ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের “ধর্মনিরপেক্ষতা” তুলে দিয়ে “আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস” যোগ করেন। ১৯৭৯ সালে তা সংবিধানের পঞ্চম সংশোধনীর অন্তর্ভুক্ত হয়। 

    ২০১০ সালে মহাজোট আমলে সুপ্রীম কোর্ট সেই ৫ম সংশোধনী অনেকাংশে বাতিল করে দেয়। ২০১১ সালে ১৫শ সংশোধনীর মাধ্যমে শেখ হাসিনা তাঁর পিতার অনুসৃত “ধর্মনিরপেক্ষতা” আবার সংবিধানে নিয়ে আসেন।

    ধর্মনিরপেক্ষতা ও শেখ হাসিনা:

    ১৯৯৬ সালে ৭ম সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা মাথায় পুরোদস্তুর স্কার্ফ বেঁধে, নিজের মুনাজাতরত ছবি দিয়ে পোস্টার বানিয়ে ক্ষমতায় আসেন। তবুও তিনি ধর্মনিরপেক্ষই থেকে যান, আর তাঁর প্রতিপক্ষ হয় ধর্মব্যবসায়ী!

    গত ২৯ আগস্ট ২০১৩, বৃহস্পতিবার ফটিকছড়িতে শেখ হাসিনা বলেন, “সেই নূহ নবীর আমল থেকে নৌকায় আশ্রয় দেওয়া হয়েছে মানুষদের। দুর্যোগ দুর্বিপাকে নৌকাই মানুষকে রক্ষা করেছে। নৌকায় ভোট দিয়ে আর্থিকভাবে মানুষ সচ্ছল হয়েছে।” 

    হযরত নূহ (আ.)-এর মহাপ্লাবনের নৌকার সাথে নিজের নৌকা প্রতীকের তুলনার পরও তিনি ধর্মনিরপেক্ষ! সেই তিনিই আবার বলেন, “ক্ষমতার মালিক আল্লাহ। আগামীতে দেশের ক্ষমতায় কে যাবে- না যাবে, তা আল্লাহ নির্ধারণ করবেন। …ইসলাম প্রচারে আওয়ামী লীগই কাজ করেছে, অতীতেও করেছে এবং এখনো করছে।”

    এর পর তিনি আবার কুরআন-হাদিস থেকেও ধর্মনিরপেক্ষতার সবক দেন: “পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে, লাকুম দিনুকুম অলিইয়াদিন। যার ধর্ম সে পালন করবে। বিদায় হজের ভাষণ ও মদিনার সনদেও মহানবী (স.) তা উল্লেখ করেছেন।”

    ধর্মনিরপেক্ষতা ও ইসলাম:

    প্রধানমন্ত্রী যখন আমাদেরকে কুরআন-হাদিস থেকে ধর্মনিরপেক্ষতা শেখান, তাহলে আমরাও একটু দেখি কুরআন-হাদিস কি আসলেই নাস্তিক George Jacob Holyoake-কের ধর্মনিরপেক্ষতা শেখায় কিনা!

    আগেই বলা হয়েছে, ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে, রাষ্ট্রীয় বিষয়াদি থেকে ধর্মকে বিচ্ছিন্ন করা। রাষ্ট্রের সঙ্গে ধর্মের বিচ্ছিন্নতার কোনো বিধান কুরআন-হাদিসে নেই। বরং আল্লাহ বলছেন,

    يٰأَيُّهَا ٱلَّذِينَ آمَنُواْ ٱدْخُلُواْ فِى ٱلسِّلْمِ كَآفَّةً

    “হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ কর।” [সূরা বাকারা: ২০৮]

    ইবন কাসীর (রহ.) এ-আয়াতের তাফসীরে বর্ণনা করেন, ইবন আব্বাস (রা.) এ-আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, এ-আয়াতে আল্লাহ নির্দেশ দিচ্ছেন,

    ادخلوا في شرائع دين محمد صلى الله عليه وسلم ولا تَدَعوا منها شيئًا

    “তোমরা পরিপূর্ণভাবে মুহাম্মদ (সা.)-এর দ্বীনের সমস্ত আইনের আনুগত্য কর এবং সেখান থেকে কোনো কিছুই পরিত্যাগ করো না।”

    এই আয়াতের তাফসীরে মুফতি শাফী (রহ.) বলেন, কুরআন ও সুন্নাহতে বর্ণিত পূর্ণাঙ্গ জীবন-বিধানের নামই হচ্ছে ইসলাম। কাজেই এর সম্পর্ক বিশ্বাস ও এবাদতের সঙ্গেই হোক কিংবা আচার-অনুষ্ঠান, সামাজিকতা অথবা রাষ্ট্রের সঙ্গেই হোক অথবা রাজনীতির সঙ্গেই হোক, এর সম্পর্ক বাণিজ্যের সঙ্গেই হোক কিংবা শিল্পের সঙ্গে – ইসলাম যে পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা দিয়েছে তোমরা সবাই তারই অন্তর্ভুক্ত হয়ে যাও। [মা’আরেফুল কুরআন]

    ফটিকছড়িতে ধর্মনিরপেক্ষতার সমর্থনে শেখ হাসিনা কুরআনের আয়াতকে ভুলভাবে প্রয়োগ করেছেন। তিনি বলেছেন, পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে, লাকুম দিনুকুম অলিইয়াদিন। যার ধর্ম সে পালন করবে।

    আসলে সূরা কাফিরূনের শেষ আয়াত “লাকুম দিনুকুম অলিইয়াদিন”-এর অর্থ হলো, “তোমাদের দ্বীন তোমাদের, আমার দ্বীন আমার।” অর্থটি শেখ হাসিনারই উদ্বোধনকৃত কুরআনের একেবারে বাংলাদেশ সরকার পরিচালিত ওয়েব সাইট থেকে নেয়া! 

    সব তাফসীর গ্রন্থে আছে, মক্কার মূর্তিপূজারীরা মহানবী (সা.)-কে এই শর্তে সমঝোতার প্রস্তাব দেন যে, মহানবী (সা.) একবছর কাফেরদের ধর্মপালন করবেন, কাফেররাও একবছর ইসলাম পালন করবে। এ-ধরনের আরো কিছু শর্তের মাধ্যমে তারা মহানবী (সা.)-র সাথে সমঝোতা করতে চায়। ওই সময় অবতীর্ণ সূরা কাফিরূনের মাধ্যমে আল্লাহ পরিষ্কার জানিয়ে দেন, মহানবী (সা.) কোনোভাবেই তাদের ধর্মের কোনো কিছু গ্রহণ করতে পারেন না:

    “বলুন, হে কাফেররা, আমি ইবাদত করি না তার তোমরা যার ইবাদত কর। এবং তোমরাও ইবাদতকারী তার নও, যার ইবাদত আমি করি এবং আমি তার ইবাদতকারী নই, যার ইবাদত তোমরা কর। তোমরাও তার ইবাদতকারী নও, যার ইবাদত আমি করি। তোমাদের দ্বীন তোমাদের, আমার দ্বীন আমার।”

    সীরাতে ইবনে হিশাম গ্রন্থে [ইসলামিক ফাউন্ডেশন অনূদিত] আছে, মক্কার কাফেররা রাসূলুল্লাহ (সা)-কে তাদের সাথে সমঝোতার প্রস্তাব দিলে রাসূলুল্লাহ (সা) তাঁর চাচা আবু তালিবকে বলেন:

    يَا عَمّ، وَاَللّهِ لَوْ وَضَعُوا الشّمْسَ فِي يَمِينِي ، وَالْقَمَرَ فِي يَسَارِي عَلَى أَنْ أَتْرُكَ هَذَا الْأَمْرَ حَتّى يُظْهِرَهُ اللّهُ أَوْ أَهْلِكَ فِيهِ مَا تَرَكْتُهُ

    “হে চাচা, আল্লাহর শপথ, তারা যদি আমার ডান হাতে সূর্য ও বাম হাতে চাঁদও এনে দেয় এই শর্তে যে আমি আমার কাজ পরিত্যাগ করবো, তাহলেও আমি কখনো আমার কাজ বন্ধ করবো না, যতক্ষণ না আল্লাহ এটিকে বিজয়ী করেন অথবা আমি ধ্বংস হয়ে যাই।”

    তাই কুরআন-হাদিসে শেখ হাসিনার আবদারকৃত “যার ধর্ম সে পালন করবে” এ-রকম কোনো অর্থ “লাকুম দিনুকুম অলিইয়াদিন”-এর পাওয়া যায় না – বরং পাওয়া যায়, কাফেরদের ধর্মকে মেনে না নেয়ার কঠোরতম দৃঢ় সিদ্ধান্ত।

    ……   …….   …….   …….    ……..

    ধর্মনিরপেক্ষতার মুখোশে যারা নিজের খেয়ালখুশি মতো ইসলামের বিধি-বিধানসমূহকে আংশিকভাবে পালন করতে চায়, যারা নিজের খেয়ালখুশি মতো কুরআনের কিছু বিধান মানবে আর কিছু বিধান মানার দাবি তুললে হত্যা-নির্যাতন করবে, তাদেরকে আল্লাহ কঠোরভাবে সতর্ক করেছেন এই বলে যে, 

    أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ ٱلْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَآءُ مَن يَفْعَلُ ذٰلِكَ مِنكُمْ إِلاَّ خِزْيٌ فِى ٱلْحَيَاةِ ٱلدُّنْيَا وَيَوْمَ ٱلْقِيَامَةِ يُرَدُّونَ إِلَىٰ أَشَدِّ ٱلّعَذَابِ

    “তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস কর এবং কিছু অংশ প্রত্যাখ্যান কর? অতএব তোমাদের মধ্যে যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনে লাঞ্ছনা আর কিয়ামতের দিন এরা কঠিন শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে।” [সূরা বাকারা : ৮৫]

    মুখে যতই ইসলামের সেবক দাবি করুক, এসব আংশিক ইসলাম বিশ্বাসকারী ধর্মনিরপেক্ষ ব্যক্তি পৃথিবীতে লাঞ্ছিত হবেই, আর কিয়ামতে পাবে কঠোর শাস্তি। এটাই মহান আল্লাহর সুস্পষ্ট ঘোষণা।]

    দূরের যাত্রী
    ৩১ আগস্ট ২০১৩

  • পশ্চিমা সমাজে স্বাধীনতা

    জীবন থেকে দ্বীনকে পৃথকীকরণের ধারণার বশবর্তী হয়ে পশ্চিমারা নিজেদেরকে আইন তৈরির ক্ষমতা প্রদান করেছে। এটা এই দৃষ্টিভঙ্গী পোষণ করে যে মানুষ অন্যের তোয়াক্কা না করে এমন জীবনযাপন করবে যাতে সে নিজেকে পরিতুষ্ট করতে পারে; যেখানে তার নিজের খেয়ালখুশীর প্রতিফলন ঘটবে কিন্তু অন্যদের নয়। তারা মনে করে মানুষ এরূপ অধিকার ভোগ করতে পারবে না যদি না সে স্বাধীন হয়। আর এটা থেকেই পাওয়া যায় বিশ্বাস, মালিকানা, মতপ্রকাশ ও ব্যক্তিগত স্বাধীনতার ধারণা। এটা স্বাধীনতার এ ধারণাকে পবিত্র বলে বিবেচনা করে। এই স্বাধীনতার সুনির্দিষ্ট কৌশলগত অর্থ রয়েছে।

    বিশ্বাসের স্বাধীনতা একজনকে পছন্দসই ধর্ম বেছে নেয়ার সুযোগ করে দেয়। অথবা দৈনন্দিন ব্যাপার হলেও তাকে এক বিশ্বাস থেকে অন্য বিশ্বাসে স্থানান্তরিত হওয়াকে অনুমোদন দেয়। এমনকি এটা তাকে ধর্ম পুরোপুরি পরিত্যাগ করতেও সুযোগ দেয়।

    মালিকানার স্বাধীনতা তাকে যে কোন কিছুর, যে কোনভাবে মালিক হওয়ার স্বাধীনতা প্রদান করে। এমনকি এটা তাকে তার সম্পত্তি যেভাবে খুশী সেভাবে হস্তান্তর বা পরিত্যক্ত করবার স্বাধীনতা দেয়। যদি এটি সে তার উত্তরাধিকারকে না দিয়ে প্রিয় পোষা কুকুরকে উপহার হিসেবে দিতে চায় তাহলে কেউ তাতে বাঁধা প্রদান করতে পারবে না।

    মত প্রকাশের স্বাধীনতা তাকে খেয়ালখুশী মতো, অবাধে ও নিয়ন্ত্রনহীনভাবে সবকিছু বলবার স্বাধীনতা প্রদান করে, হোক সেটা সত্য বা মিথ্যা। তার উপলদ্ধি এবং খেয়ালখুশীর বিরুদ্ধে যায় এরকম যে কোন মতামতকে সে অবজ্ঞা বা সমালোচনা করতে পারে।

    ব্যক্তিগত স্বাধীনতার কারণে তারা ব্যক্তিগত বিষয়াবলীর ক্ষেত্রে কোন মূল্যবোধ, নৈতিক বাধ্যবাধকতা, আধ্যাত্মিক সীমারেখার দ্বারস্থ হয় না।

    গণতন্ত্রের মৌলিক অপরিহার্যতা স্বাধীনতার এই ধারণা এর পক্ষালম্বনকারীদের এমন এক বোধের দিকে নিয়ে গেছে যা তাদেরকে পশুর চেয়ে অধম করে দিয়েছে।

    বিশ্বাসের স্বাধীনতা পুঁজিবাদী সমাজে ধর্মের উপর বিশ্বাসের গুরুত্বকে হালকা করে দিয়েছে। তাদের পোষাক পরিবর্তনের মতো ধর্ম পরিবর্তনকে সহজতর করে দিয়েছে। বস্তুবাদী চিন্তার প্রসার ও ধর্মীয় চিন্তাকে গন্ডীভূত করে ফেলবার কারণে নৈতিক, মানবিক ও আধ্যাত্মিক মূল্যবোধ অস্তিত্বহীন হয়ে পড়েছে। একারণে লোকদের হৃদয় থেকে সমবেদনা উঠে গেছে এবং নেকড়ের মত দূর্বলের উপর সবলের আধিপত্য চলছে।

    মত প্রকাশের স্বাধীনতার কারণে তারা ইচ্ছেমতো যা খুশী বলতে পারে এবং যে কোন কিছুর দিকে লোকদের আহ্বান করতে পারে। সে কারণে তাদের সমাজে সব ধরণের অদ্ভুদ, মিথ্যা, খ্যাঁপাটে ধরণের মতামতের প্রাদুর্ভাব দেখা যায়। যে কোন সাধারণ লোক রাসূলুল্লাহ্ (সা) এর বিরুদ্ধে বিষোদগার করছে এবং তাকে বিরত করার কোন আইন নেই। যেমন: সালমান রুশদী, যে বিশ্বাসের স্বাধীনতাকে অজুহাত হিসেবে গ্রহণ করেছে এবং মত প্রকাশের স্বাধীনতায় সে আশ্রয় গ্রহণ করেছে।

    মালিকানার স্বাধীনতার প্রধান বৈশিষ্ট্য হলো লাভ এবং এটা পুঁজিবাদের মধ্যে ভয়াবহতা তৈরি করেছে ও লোকদের ভবিষ্যত নির্ধারণ করা, তাদের সম্পদ হরণ করা, সম্পদকে ব্যবহার করা এবং লোকদের রক্ত শোষণ করার জন্য উপনিবেশবাদকে পদ্ধতি হিসেবে গ্রহণ করেছে। একারণে অন্যদের সাথে হারাম উপার্জনের মাধ্যমে প্রতিযোগিতায় লিপ্ত হতে হয়, মুসলিমদের রক্তের বিনিময়ে ব্যবসা করতে হয়, বিভিন্ন সম্প্রদায় ও জাতিসমূহের মধ্যকার যুদ্ধে উস্কানি দিতে হয় যাতে অতি লাভে তাদের নিকট পণ্য ও সামরিক সরঞ্জাম বিক্রি করা যায়। এই পুঁজিবাদী রাষ্ট্রসমূহ যে কোন ধরণের আধ্যাত্মিক, নৈতিক ও মানবিক মূল্যবোধ বিবর্জিত। তবে যদি তারা বাধ্য হয় তাহলে ধর্মকে আচ্ছাদন হিসেবে ব্যবহার করে তাদের স্বার্থ, কুৎসিত চেহারা ও দুর্গন্ধযুক্ত আচরণকে আঁড়াল করার জন্য নৈতিক ও মানবিক বোধের কথা বলে বেড়ায়।

    ব্যক্তিস্বাধীনতা গণতান্ত্রিক রাষ্ট্রের সমাজগুলোকে পশুর সমাজে রূপান্তরিত করেছে। তাদের লাম্পট্য এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে, পশুরাও এ অধঃপতিত অবস্থায় কখনও যায়নি। আইনের মাধ্যমে তারা অস্বাভাবিক ও ভ্রান্ত যৌন সম্পর্ককে বৈধতা দিয়েছে। তাদের মধ্যে এমনসব অভ্যাস দেখা যাবে যা চতুষ্পদ জন্তুর মধ্যে দেখা যায় না। তারা দলগত যৌনাচার ও নিকটাত্মীয় এমনকি মায়ের, বোন ও মেয়ের সাথেও যৌনাচারে লিপ্ত হয়। তারা পশুর সাথেও যৌনাচারে লিপ্ত হয়। এ কারণে তাদের এমন রোগ হয়েছে যা আগে কখনওই হয়নি। তাদের সমাজে ভঙ্গুর পরিবার খুব বেশী দেখতে পাওয়া যায় এবং একই পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্মানবোধ হারিয়ে গেছে। ব্যক্তিগত স্বাধীনতা মানে সব বন্ধন থেকে মুক্ত হওয়া এবং যে কোন ধরণের মূল্যবোধকে গ্রহণ করা ও পরিবারকে ধ্বংস করবার স্বাধীনতা। এইসব স্বাধীনতার নামে সব ধরণের পাপকাজ করা হয় এবং সব নিষিদ্ধ জিনিষকে বৈধতা দেয়া হয়।

    সেকারণে স্বাধীনতার নামে ব্যভিচার, সমকামীতা, সমকামী স্ত্রীলোক, নগ্নতা এবং অ্যালকোহল, যে কোন ঘৃণ্য ও গর্হিত কাজকে অনুসরণ করা যে কোন ধরণের চাপ বা বাধ্যবাধকতা ছাড়া স্বাধীনভাবে করা হয়।

    এগুলোই হলো গণতন্ত্রের প্রত্যক্ষ প্রভাব। এগুলো হলো মানুষের প্রবৃত্তির ফসল, আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা এবং তাঁর ঐশী বাণীর এক্ষেত্রে কোন ভূমিকা নেই। কোন ধর্মেরই এ ব্যাপারে কিছু করার নেই। আমরা যদি গণতন্ত্রের সমর্থক ও চিন্তাবিদদের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব যে, যা তাদের মনে একে প্রতিষ্ঠা দিয়েছে এবং যে পরিস্থিতিতে এর উদ্ভব ঘটেছে তা সত্যিকার অর্থেই একটি কুফর ভিত্তির উপর স্থাপিত হয়েছে। আর এটা প্রতিষ্ঠিত হয়েছে কিছু লোকের কথার উপর ভিত্তি করে, যেমন: রাজা ১৫তম লুইসের মতে, ‘আমরা স্রষ্টা ছাড়া আর কারও কাছ থেকে মুকুট গ্রহণ করি না।’ এবং রাজা ১৪ তম লুইস বলেন, ‘রাজার কর্তৃত্ব আসে স্রষ্টার প্রতিনিধিত্বের মাধ্যমে। স্রষ্টা হলেন এর একচেটিয়া উৎস এবং জনগণ নয়। স্রষ্টা ছাড়া আর কারও কাছে রাজাগণ তাদের কর্তৃত্বের জন্য জবাবদিহী করেন না।’ বোদ্ধাগণ জ্যাঁ জ্যাক রুশো’র সামাজিক চুক্তির মতবাদকে ‘ফ্রেঞ্চ ধর্মনিরপেক্ষ বিপ্লব’ বলে আখ্যায়িত করেছেন।

    সুতরাং উপরে উল্লেখিত সবকিছু থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি ইসলামের সাথে গণতন্ত্র পুরো মাত্রায় সাংঘর্ষিক। এর উৎস; যা থেকে এটি এসেছে, যে বিশ্বাস থেকে এটি উৎসারিত হয়েছে, যে ভিত্তির উপর এটি প্রতিষ্ঠিত হয়েছে এবং যে চিন্তা ও ব্যবস্থা এটিকে নিয়ে এসেছে তা থেকেও বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠেছে।

    • যে উৎস থেকে এটি এসেছে সেটি হল মানুষ। তার কাজ ও বিভিন্ন বিষয়ে বিবেচনার জন্য, হুসন (পছন্দীয়) এবং কুবহ (তিরষ্কারযোগ্য) এর বিষয়ে সে নিজেই শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এটা আর কোন কিছুই নয়, বরং তার খেয়ালখুশী ও প্রবত্তির অনুসরণ। এর সৃষ্টির শেকড় হল ইউরোপের দার্শনিকগণ।
    • ইসলামের ক্ষেত্রে তা গণতন্ত্রের সম্পূর্ণ বিপরীত। এটা আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা’র পক্ষ থেকে এসেছে। তিনি এটা নাযিল করেছেন তার বান্দা ও প্রেরিত রাসূল মুহাম্মাদ (সা) এর উপর। ইসলামে শাসকগণ আইন জারির ক্ষেত্রে তার প্রবৃত্তি নয়, শারী’আহ্’র শরণাপন্ন হয়। শারী’আহ্’র বাণীসমূহকে বুঝা পর্যন্ত মনের ব্যবহার সীমাবদ্ধ রাখতে হয়।
    • যে বিশ্বাস থেকে গণতন্ত্র উৎসারিত হয়, তা হলো জীবন থেকে দ্বীনকে পৃথকীকরণের বিশ্বাস বা আক্বীদাহ্ এবং এটা এসেছে আপোষমূলক সমাধানের মাধ্যমে। এটা ধর্মকে পুরোপুরি প্রত্যাখ্যান করেনি, বরং জীবন ও রাষ্ট্রের উপর এর প্রভাবকে বিলুপ্ত করেছে এবং সর্বোপরি মানুষকে তার নিজের ব্যবস্থা প্রণয়নের ক্ষমতা দিয়েছে। এই বিশ্বাসের ভিত্তিতেই এর সভ্যতা গড়ে উঠেছে এবং বুদ্ধিবৃত্তিক দিকনির্দেশনা নির্ধারিত হয়েছে।
      ইসলামের ক্ষেত্রে এর সম্পূর্ণ বিপরীত চিত্র পাওয়া যায়। এতে ইসলামী আক্বীদাহ্’র আলোকে জীবনের সকল কর্মকান্ড পরিচালিত হয় এবং রাষ্ট্র আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা’র আদেশ ও নিষেধ অনুযায়ী পরিচালিত হয়। অন্যকথায় ইসলামিক আক্বীদাহ্ থেকে উৎসারিত ইসলামী শারী’আহ্ ভিত্তিক হুকুমের মাধ্যমে জীবন পরিচালিত হয়। এই আক্বীদাহ্’র ভিত্তিতেই এর সভ্যতা গড়ে উঠেছে এবং বুদ্ধিবৃত্তিক দিকনির্দেশনা নির্ধারিত হয়েছে।
    • যে ভিত্তির উপর গণতন্ত্র প্রতিষ্ঠিত তা হলো মানুষের সার্বভৌমত্ব। জনগণ হলো সকল ক্ষমতার উৎস। এর উপর নির্ভর করে গণতান্ত্রিক ব্যবস্থা তিনটি শক্তির জন্ম দিয়েছে; আইন, নির্বাহী ও বিচারিক ক্ষমতা, যাতে সে এর সার্বভৌমত্ব ও কর্তৃত্বের বাস্তব প্রয়োগ করতে পারে।
    • ইসলামে শারী’আহ্’র উপর সার্বভৌমত্ব ন্যস্ত এবং উম্মাহ্’র আইন তৈরির ক্ষমতা নেই। তবে ইসলাম মুসলিমদের আল্লাহ্ প্রদত্ত আদেশ-নিষেধকে কার্যকর করার দায়িত্ব অর্পণ করেছে এবং শারী’আহ্গত দলিলের ভাষায় খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে তার বাস্তব প্রতিফলন ঘটে।
    • গণতন্ত্র এমন এক ব্যবস্থা ও চিন্তা নিয়ে এসেছে যার ভিত্তি মানুষের প্রবৃত্তিজাত এবং তা হলো লাভ। অন্যদিকে ইসলামের আইন প্রক্রিয়া শারী’আহ্ এবং শারী’আহ্ থেকে উৎসারিত আইনের উপর নির্ভরশীল অর্থাৎ এটি এই নির্দেশিত পথের অনুমোদন ও অনুসরণের উপর নির্ভরশীল।

    গণতন্ত্রের এমন কিছু উপাদান রয়েছে যা থেকে ইসলাম লাভবান হতে পারে; এ ধরণের উক্তি ভিত্তিহীন এবং দলিল নির্ভর নয়। আমরা গণতন্ত্রের কিছু প্রভাব দেখতে পেয়েছি যা এমন এক মন্দ পরিস্থিতির উদ্ভব ঘটিয়েছে যা কোনো কল্যাণ বয়ে নিয়ে আসেনি। মানবতার জন্য আগত সর্বোত্তম উম্মতের গণতন্ত্র থেকে নেওয়ার কিছু নেই। ইসলামের কী এমন কোনো ঘাটতি রয়ে গেছে যে তা পূরণের জন্য গণতন্ত্রের মুখাপেক্ষী হতে হবে?

  • খিলাফত প্রতিষ্ঠার পর পূর্বের লেনদেন, চুক্তি ও বিচারিক রায়ের ব্যাপারে কী সিদ্ধান্ত হবে?

    পুনঃরায় খিলাফত প্রতিষ্ঠা হওয়ার পর নিম্নোক্ত বিষয়গুলোর ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে:

    ১। পুর্বে যে সকল বিষয়ে বিচার কার্যকর হয়েছে?
    ২। পুর্বের যেকোন লেনদেন
    ৩। বর্তমানের যেকোন চুক্তিগুলো কি করা হবে? তা হতে পারে ব্যাক্তি পর্যায়ে বা সরকার পর্যায়ে।

    খিলাফত প্রতিষ্ঠিত হবার পূর্বেকার চুক্তি, লেনদেন ও বিচারিত রায় যা নিষ্পন্ন হয়েছে এবং কার্যকর করা হয়ে গেছে তা খিলাফতের আগের সময়ে বৈধ। খিলাফতের বিচারব্যবস্থা এ ব্যাপারে কোন হস্তক্ষেপ করবে না বা মামলা পুনরায় শুরুও করবে না। এদের ব্যাপারে খিলাফত প্রতিষ্ঠিত হবার পর নতুন কোন মামলা গৃহীত হবে না।

    তবে দুটি বিষয় এর বাইরে থাকবে;

    ১) খিলাফতের পূর্বে যে মামলাটি নিষ্পন্ন হয়েছে এবং কার্যকরী হয়েছে যদি এর ধারাবাহিকতা খিলাফত প্রতিষ্ঠিত হবার পরও রয়ে যায় এবং তা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়।

    ২) যদি মামলাটি এমন কারও বিরুদ্ধে হয়ে থাকে যার কারণে মুসলিমগণ ও ইসলাম ক্ষতিগ্রস্ত হয়।

    উপরোক্ত দুটি বিষয়েরর বাইরে বাকি সব চুক্তি, লেনদেন ও বিচারিত রায় যা নিষ্পন্ন হয়েছে এবং খিলাফত প্রতিষ্ঠিত হবার পূর্বেই কার্যকর করা হয়ে গেছে, এগুলো খিলাফত প্রতিষ্ঠার পর পুনরায় শুরু না করার ব্যাপারে দলীল হল রাসূলুল্লাহ (সা) মক্কা বিজয়ের পর যে বাড়ি থেকে হিজরত করেছিলেন সে বাড়িতে ফেরত যাননি।

    যে সব মুসলিম ইসলাম গ্রহণ করেছে ও হিজরত করেছে তাদের ঘরবাড়ি কুরাইশদের নিয়ম অনুসারে তাদের আত্মীয়রা উত্তরাধিকারসূত্রে পেয়ে যায়। একই ভাবে রাসূলুল্লাহ (সা) এর ঘরবাড়ি তার আত্মীয় উকাইল ইবনে আবি তালিব উত্তরাধিকারসূত্রে পেয়ে যায়। উকাইল রাসূলুল্লাহ (সা) এর বাড়িগুলো গ্রহণ করে এবং বিক্রি করে । মক্কা বিজয়ের পর সেসময় রাসূলুল্লাহ (সা) কে জিজ্ঞেস করা হয়েছিল, “আপনি কোন বাড়িতে থাকতে চাচ্ছেন?” তিনি (সা:) বললেন, “উকাইল কি আমাদের কোন বাড়ি ছেড়ে দিয়েছে?”

    অন্য একটি বর্ণনায় এসেছে, “উকাইল কি আমাদের কোন বাড়ি ছেড়ে দিয়েছে?” উকাইল রাসূলুল্লাহ (সা) বাড়ি বিক্রয় করে দিয়েছে এবং তিনি (সা) এসব চুক্তি বাতিল ঘোষণা করেন নি।

    উসামা বিন জায়েদ থেকে আল বুখারী বর্ণনা করেন, ‘মক্কা বিজয়ের দিন তিনি জিজ্ঞেস করলেন, ‘” রাসূলুল্লাহ (সা:), আগামী কাল আপনি কোথায় থাকতে চান?’” নবী(সা) বললেন, ‘”কাইল কি আমাদের কোন বাড়ি ছেড়ে দিয়েছে?”

    এ ব্যাপারে আরও বর্ণিত আছে যে, আবু আল আস ইবনে আল রাবী ইসলাম গ্রহণ করেন ও মদিনায় হিজরত করেন। তবে তার আগে তার স্ত্রী ইসলাম গ্রহণ করে এবং বদরের পর মদিনায় হিজরত করেন এবং তখনও আল রাবী মক্কায় মুশরিক ছিলেন। মুসলিম হবার পর রাসূলুল্লাহ (সা) আল রাবীর স্ত্রীকে বিবাহ চুক্তি নবায়ন না করেই তার কাছে ফেরত যেতে অনুমতি দেন। এটা ছিল জাহেলিয়াতের সময়কার বিবাহ চুক্তির স্বীকৃতি প্রদান।

    ইবনে আব্বাস (রা) এর বরাত দিয়ে ইবনে মাজাহ বলেন, “রাসূলুল্লাহ (সা) তার কন্যা জায়নাবকে দু’বছরের পর আবু আল আস ইবনে আল রাবী’র কাছে ফেরত পাঠান, প্রথম বিবাহ চুক্তির ভিত্তিতে।”

    সুতরাং,

    ক. খিলাফত প্রতিষ্ঠিত হবার পর পূর্বেকার যেসব লেনদেন ও মামলার ধারাবাহিকতা রয়ে যায় যা ইসলামের সাথে সাংঘর্ষিক সেসব সম্পর্কে দলিল হল, লোকদের উপর ইবনে আব্বাসের ঋণের যে সুদ ছিল তা ইসলামী রাষ্ট্রে রাসূলুল্লাহ(সা) মওকুফ করে দিয়েছিলেন এবং তারা কেবলমাত্র আসল পরিশোধ করেছিল। অর্থাৎ দারুল ইসলামে পূর্বেকার প্রাপ্য সুদ বাতিল বলে গণ্য হবে।

    সুলায়মান ইবনে আমরুর মাধ্যমে তার পিতা হতে আবু দাউদ বর্ণনা করেন, আমি বিদায় হজ্বের ভাষণে রাসূলকে (সা:) বলতে শুনেছি, “লক্ষ্য কর! আজ থেকে জাহেলিয়াতের সময়কার যে কোন ধরনের সুদ বাজেয়াপ্ত। তোমরা কেবলমাত্র আসল পাবার দাবী রাখ এবং এ ব্যাপারে কারও প্রতি অন্যায় কর না এবং অন্যায়ের শিকারও না।”

    এছাড়াও জাহেলিয়াতের সময় যাদের চারের অধিক স্ত্রী ছিল তাদেরকে চারজন রেখে বাকীদের ছেড়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। আবদুল্লাহ ইবনে উমর থেকে তিরমিযী বর্ণনা করেন যে, “ঘাইলাম ইবনে সালামা ইবনে ছাকাফী যখন ইসলাম গ্রহণ করেন তখন তার দশজন স্ত্রী ছিল যারাও তার সাথে ইসলাম গ্রহণ করে।”

    ‘রাসূলুল্লাহ (সা) তাকে স্ত্রীগণের মধ্য হতে চারজনকে পছন্দ করবার নির্দেশ দেন।’

    সুতরাং, পূর্বেকার যেসব চুক্তির ধারাবাহিকতা রয়েছে যা ইসলামের সাথে সাংঘর্ষিক, খিলাফত প্রতিষ্ঠিত হবার পর সেগুলো বাতিল করতে হবে এবং এটা ফরয।

    উদাহরণস্বরূপ, যদি কোন মুসলিম নারী খিলাফতের পূর্বে কোন খ্রিস্টান পুরুষকে বিয়ে করে থাকে, তাহলে খিলাফত প্রতিষ্ঠিত হবার সাথে সাথে শরীয়াহ’র নিয়ম অনুসারে সে বিয়ে বাতিল বলে গণ্য হবে।

    খ. যেসব ব্যক্তিবর্গ ইসলাম ও মুসলিমদের ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে খিলাফত প্রতিষ্ঠিত হবার পর মামলা করা অনুমোদিত। কেননা রাসূলুল্লাহ (সা) মক্কা বিজয়ের পর কিছু কিছু কাফেরের রক্তপাতের ক্ষমার ঘোষণা দেন নি যেহেতু তারা জাহেলিয়াতের সময় মুসলমান ও ইসলামদের ক্ষতিসাধন করেছিল। তিনি বলেছেন, তারা যদি কাবার পর্দা ধরে ঝুলেও থাকে তবুও তাদের হত্যা করা হবে।

    অথচ তিনি তার আগে বিপরীত ঘোষণা দিয়েছিলেন, “ইসলাম তার পূর্বের যা এসেছে তাকে অপসারণ করেছে“- যা আমরু ইবনে আল আস থেকে আহমদ ও তাবারাণী বর্ণনা করেন। এর অর্থ হল এই হাদীস মুসলমান ও ইসলামের যারা ক্ষতিসাধন করেছিল তারা এর অন্তর্ভুক্ত নয় অর্থাৎ তাদের বিরুদ্ধে মামলা রুজু করা যাবে। অন্যদিকে যেহেতু রাসূলুল্লাহ(সা) তাদের অনেককে আবার ক্ষমা করে দিয়েছিলেন (যেমন: ইকরিমা বিন আবি জাহল) সেহেতু এর অর্থ হলো যারা মুসলমানদের উপর অত্যাচার করেছে এবং ইসলামের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছে খলীফা ইচ্ছে করলে তাদের বিরুদ্ধে মামলা রুজু করতে পারেন বা ক্ষমাও করে দিতে পারেন।

    উপরোক্ত দু’টি বিষয় বাদে বাকি সব ক্ষেত্রে যেমন, বিভিন্ন চুক্তি, লেনদেন ও মামলা যা খিলাফতের আগে সম্পন্ন ও কার্যকরী হয়ে গেছে সেসবের ব্যাপারে পুনরায় মামলা হবে না বা বাতিল হবে না।

    যেমন, একজন লোক কোন স্কুলের দরজা ভাঙ্গার দায়ে দু’বছরের কারাদণ্ডাদেশ ভোগ করে এবং এ দু’বছর খিলাফত প্রতিষ্ঠার আগেই শেষ হয়ে যায়। নিজেকে নির্দোষ মনে করে খিলাফত আসার পর যদি সে ব্যক্তি তার নামে অভিযোগকারী ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে চায় তবে সে মামলা গৃহীত হবে না। কেননা এই ঘটনা, এর বিচার প্রক্রিয়া ও প্রয়োগ খিলাফতের আগেই সুসম্পন্ন হয়েছে। এ বিষয়টি ঐ ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার কাছে পুরষ্কার পাবার আশায় পেশ করতে হবে। কিন্তু যদি এরকম হয় যে, ঐ ব্যক্তিকে দশ বছরের দণ্ডাদেশ প্রদান করা হয় এবং শাস্তিভোগের দু’বছরের মাথায় খিলাফত প্রতিষ্ঠিত হয়ে যায়, সেক্ষেত্রে খলীফা এই মামলাকে পুনর্বিবেচনা করতে পারেন। এতে হয়তো মামলাটি গোঁড়া থেকেই বাতিল হতে পারে ও তাকে কারাগার থেকে মুক্ত করে দিয়ে অভিযোগ থেকে দায়মুক্তি দিতে পারে অথবা যে শাস্তি হয়েছে তা পর্যাপ্ত মনে করেও মুক্তি দিতে পারে।

    একইভাবে, বর্তমানে আমদের দেশে তাবেদার সরকারগুলো অন্যান্য রাষ্ট্রের সাথে যে সকল চুক্তি করছে যেমন- ভারতের সাথে করা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, খণিজ সম্পদকে ব্যাক্তিমালিকানায় প্রদান অথবা আমেরিকার সাথে সেনাবাহিনী বিষয়ক চুক্তি যা মুসলিমদের স্বার্থবিরোধী তা পুনরায় খিলাফত প্রতিষ্ঠা হলে অবশ্যই বাতিল করা হবে। শুধুমাত্র সে সকল চুক্তি যা ইসলামী শরীয়ার সাথে সাংঘর্ষিক নয়, তা বহাল রাখা যেতে পারে।

  • মুরসি পরবর্তী মিশর কোন দিকে যাচ্ছে?

    মুরসি পরবর্তী মিশর কোন দিকে যাচ্ছে?

    গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রেসিডেন্ট মুরসির ক্ষমতা চ্যুতির পরে, মিশর আবারো অস্থিতিশীল অবস্থায় পরিণত হয়েছে। মুরসির স্বপক্ষে ও বিপক্ষে হাজারো সমর্থক রাস্তায় অবস্থান করছে। তারা পরস্পর এবং সেনাবাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ায় সহিংস ঘটনার সূত্রপাত ঘটছে। মুরসির সংঘটন, মুসলিম ব্রাদারহুড দেশকে সিরিয়ার মতো সংঘাতের দিকে ঠেলে দেয়ার জন্য সেনাবাহিনী ও সেনাপ্রধানকে অভিযুক্ত করেছে। রিপাবলিক গার্ড কম্পাউন্ডের সামনে সেনাবাহিনী কতৃক মুরসির সমর্থক ৫১ জন হত্যা ও ৪৩০ জন আহত হওয়ার পর ব্রাদারহুড এই অভিযোগ তুলল। অপরদিকে সেনাবাহিনী আন্দোলনরত মুরসির সমর্থকদের “সন্ত্রাসী” আখ্যা দিয়েছে। বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতির দিকে তাকালে যে কারো প্রশ্ন জাগবে, কোন দিকে যাচ্ছে মিশর?

    মূলত তিনটি কারণের ভিত্তিতে সেকুলার দলগুলো জনগণকে রাস্তায় নামাতে সক্ষম হয়েছে। কারণগুলো হল শোচনীয় অর্থনৈতিক অবস্থা, দেশ পরিচালনায় ব্রাদারহুডের অযোগ্যতা ও আরব বসন্ত পরবর্তী জনগণের বৈপ্লবিক আকাঙ্ক্ষা বিরাজ করা। ১৯৫২ সালের সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন জামাল আবদেল নাসের পরবর্তী মিশরের রাজনীতিতে সেনাবাহিনী একমাত্র ক্ষমতাধর প্রতিষ্ঠান। যা আরো স্পষ্ট হয়ে উঠে যখন মিশরের আগের সব প্রেসিডেন্টের সবাই সেনাবাহিনীর সাবেক নেতা। মুসলিম ব্রাদারহুডের উত্থান ছিল মূলত তুরস্কের উসমানীয় খিলাফত ধবংসের প্রতিক্রিয়া স্বরপ। দীর্ঘ ৮৫ বছরের সংগ্রাম, উম্মার ইসলামী আবেগ ও ২০১১ সালে শুরু হওয়া আরব বসন্ত পরবর্তী আমেরিকার মদদপুষ্ট সেনাবাহিনী ব্রাদারহুডের ক্ষমতা আরোহণে সমর্থন দিতে বাধ্য হয়। মিশরের রাজনীতিতে সেকুল্যার দলগুলোর ভঙ্গুর অবস্থানের কারণে বরাবরি মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে শক্তিশালী রাজনৈতিক অবস্থান নিতে ব্যর্থ হয়েছে।

    মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইসলামের রাজনৈতিক উত্থান তথা প্রভাব বাড়ুক তা মোটেও চায়না। তাই তারা বিদ্যমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় মুসলিম ব্রাদারহুডের মতো লিবারাল ইসলামি দলগুলোকে স্বাগত জানাতে আগ্রহী। লিবারাল ইসলামি দলগুলোর রাষ্ট্র নেতৃত্বে আসীন হওয়ায় আমেরিকা মোটেও চিন্তিত নয়, কেননা রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা সেকুল্যার কতৃপক্ষের হাতেই থাকে। মিশরের ক্ষেত্রে স্পষ্টত তা সেনাবাহিনী ধারণ করে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে অপসারণ পরবর্তী সামরিক জান্তার কোনো ধরনের সমালোচনা না করাই প্রমাণ করে, মার্কিন যুক্তরাষ্ট্র জনগণের একাংশের দাবির মুখে সেনাবাহিনীর সামরিক পদক্ষেপে সন্তুষ্ট। মুরসী বিরোধী জনগণের জাগরণকে আমেরিকা মিশরের রাজনীতিতে শুধুমাত্র ব্রাদারহুডকে নয় বরং ইসলামের রাজনৈতিক উত্থানকে ঠেকানোর সুযোগ হিসেবে গ্রহণ করে। যদিও এই ধরনের পরিবর্তনে ইসলামপন্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিবে যা মিশরকে অস্থিতিশীল করে তুলতে পারে সে ব্যাপারে আমেরিকা ভালোভাবে অবগত আছে। তাহলে কেন যুক্তরাষ্ট্র ও মিশরের সামরিকজান্তা মুরসিকে পরিবর্তনের ঝুঁকি নিল?

    সেনাবাহিনীর ক্যুয়ের পেছনে প্রথম সম্ভাব্য কারণ হতে পারে, রাজনীতিতে তথা সরকার ও প্রাদেশিক প্রশাসনের উপর ব্রাদারহুডের ক্রমবর্ধমান প্রভাবকে ঠেকানো। আমেরিকার রাজনৈতিক কৌশলের সাথে একমত অনেকে মনে করেন, ইসলামিস্টদের মধ্যে যারা প্রকৃত পরিবর্তনের কথা বলে তাদেরকে ঠেকাতে হলে, লিবারাল ইসলামিস্টদের সাথে আরো বেশী সুসম্পর্ক গড়ে তুলতে হবে কিন্তু অনেকে আবার লিবারাল ইসলামিস্টদের অবিশ্বাসের দৃষ্টিতে দেখে, এই মতের অনুসারীরাও শক্তিশালী। তারা মনে করেন এই ধরনের আন্দোলন প্রায়োগিক (Pragmatic) হলেও তাদের মূল উদ্দেশ্য ক্ষমতা দখল করা এবং গণতন্ত্রকে অপসারণ করা। সেনাবাহিনী মূলত দ্বিতীয় মতের অনুসারী যারা মিশরের তথাকথিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামিস্ট প্রভাব দেখতে আগ্রহী নয়। ফলে মুরসিকে ক্ষমতাচ্যুত করা হয়। তাই মিশরের চলমান রাজনৈতিক সংকট সেনা ক্যুর অনিবার্য ফল যা সেনাবাহিনীকে মোকাবেলা করতে হচ্ছে।

    দ্বিতীয় সম্ভাব্য কারণ হতে পারে, আমেরিকা মিশরকে সশস্ত্র সংগঠন ও সেনাবাহিনীর মধ্যকার সংঘাতের মধ্যদিয়ে দীর্ঘমেয়াদী একটি সংঘাতপূর্ণ অঞ্চলে পরিণত করতে চায়। মুরসি পরবর্তী মিশরের সংঘাতপূর্ণ পরিস্থিতি বিশেষকরে সেনাবাহিনীর বেপরোয়া গুলিবর্ষণ থেকে তা সহজে অনুধাবন করা যায়। পশ্চিমারা ভালভাবে বুঝতে পেরেছে রাজনৈতিক ইসলাম জনগণ কতৃক জোরালো সমর্থন পাচ্ছে যা আমরা নব্বইয়ে আলজেরিয়া, ইরাক; ২০০০ সালে পাকিস্তান, সুদান এবং বাংলাদেশ, সিরিয়ায় দেখতে পাচ্ছি। সিনাই উপত্যকার সশস্ত্র সংগঠন গুলো সেনাবাহিনীর উপর আক্রমণ চালানোর খবর আসছে। মিশরের সামরিক জান্তার বিরুদ্ধে চলমান আন্দোলন যে কোন মুহূর্তে সংঘাতের দিকে চলে যাতে পারে যা ব্রাদারহুডের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নাও হতে পারে।

    ২০১১ সালে শুরু হওয়া আরব বসন্ত পরবর্তী মিশরের রাজনীতিতে চেহরার পরিবর্তন ছাড়া প্রকৃত পরিবর্তন আনতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ইসলামি চেহারার মধ্য দিয়ে থামানো হয়েছে। ফলে মিশরের রাজনীতিতে সাম্রাজ্যবাদী আমেরিকার প্রভাব আগের মতো বজায় রয়েছে এবং আভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামো ও নীতিকে প্রভাবিত করছে। ব্রাদারহুডকে ক্ষমতা আরোহণের রাজনৈতিক ফাঁদে আটকানো হয়েছে যদিও প্রকৃত ক্ষমতা তাদের হাতে ছিল না। ফলশ্রুতিতে মুরসির ক্ষমতাচ্যুতি সেনাবাহিনীর মর্জির উপর নির্ভর করে। মিশরের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে ব্রাদারহুডের উচিত হবে না সেনাবাহিনীর সাথে রাজনৈতিক সমঝোতা করা। যে কোনো ধরনের সমঝোতা, মিশরের রাজনীতিতে মুসলিম বাদারহুডের অবস্থানকে দূর্বল করবে। ব্রাদারহুডের উচিত হবে তথাকথিত গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার সম্পর্কচ্ছেদ করে জনগণকে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে আহবান করা যা তাকে প্রকৃত ক্ষমতা প্রদান করবে এবং মিশরের অধিকাংশ জনগণকে তার পেছনে পাবে।

    (আবু আনাসের লেখা অবলম্বনে)

    এম.এম.আলম
    ভূরাজনীতি বিশ্লেষক

  • সাম্প্রতিক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ

    সাম্প্রতিক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ

    بسم الله الرحمن الرحيم 

    দীর্ঘ সময় যাবৎ বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশের অবস্থান। কিছুতেই যেন কাটছে না এই অস্থিতিশীলতা। একের পর এক ট্র্যাজেডি, দুর্ঘটনার নামের আড়ালে হত্যাকান্ড, খুন, গুম, ধর্ষণ ছাপিয়ে আসে নিত্যনতুন ইস্যু। বাংলাদেশ যেন আজ ইস্যুবহুল রাষ্ট্রের আঁধারে ডুবে থাকা একটি ভূমি।

    প্রতি নির্বাচনের পূর্বেই বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায়, এই বিষয়টি আমাদের কমবেশি জানা। কারণ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেই এই উপমহাদেশে সাম্রাজ্যবাদীরা বহু আগে থেকেই তাদের এজেন্ডা বাস্তবায়ন করে আসছে; এ নতুন কিছু নয়।

    তবে এইবারে বাংলাদেশের অবস্থা যেন একটু ভিন্ন। প্রতিবার আমরা রাজনৈতিক সংঘাত থেকে শুরু করে বিভিন্ন ধরণের কারসাজি দেখতে পাই, যা কিনা এক কথায় নির্বাচন পূর্ববর্তী মঞ্চ নাটক হিসেবেই সংজ্ঞায়িত। কিন্তু, এইবার যেন আগের মত অবস্থা নেই। এটা সত্য সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে গেছে; মানুষের দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে সবকিছুই আজ পূর্বের সাথে তুলনা করে চলেনা।

    তবুও, পূর্বের মত যদি নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতির সাথে এবারের তুলনা করি, তবে দেখব ক্ষমতাসীন দল এবং বিরোধী দল তাদের নির্বাচন প্রচারনা বর্তমান সরকারের ৩ বছর পূর্তির পর থেকেই শুরু করেছিল। আমরা জানি এবং এই ব্যাপারে সুস্পষ্টভাবে ধারণা রাখি, গণতান্ত্রিক রাষ্ট্রে লুটপাটের মূল সময়কাল হল ক্ষমতায় আরোহণের পর প্রথম ৩ বছর; ৪র্থ বছর তথাকথিত সাফল্যসমূহ তুলে ধরার চেষ্টা এবং বিরোধী দলের সাথে খুনসুটির সময়কাল বলা যায়; যদিও এই খুনসুটি প্রথম ৩ বছরে কোন অংশেই কম থাকেনা। আর ৪র্থ বছরের এই প্রচেষ্টায় হল নির্বাচনী প্রচারনার সূত্রপাত।

    প্রতি সরকারের আমলেই, এই সময় বিরোধী দল সরকারের দূর্নীতিগুলো তুলে ধরে জনগণের সাথে power achievement-এর খেলা খেলে আর সরকারী দল্কে ফাঁদে ফেলার পাঁয়তারা করতে থাকে।  আর একইভাবে সরকারী দল চেষ্টা চালিয়ে যেতে থাকে নিজেদের টিকিয়ে রাখতে। এগুলো যেন অনেকটা ইঁদুর-বিড়ালের খেলা।

    কিন্তু, বাংলাদেশ একটি সম্পূর্ণ গণতান্ত্রিক বা স্বাধীন রাষ্ট্র নয় (যদিও দাবী করা হয়)। একটি পাঁচ মিশালী একটি উজবুকের ব্যবস্থা দ্বারা পরিচালিত, যার কিছু পশ্চিমাদের থেকে ধার করে নেওয়া আর কিছু সমাজতন্ত্র থেকে। আবার প্রয়োজনের তাগিদে ইসলাম থেকেও কিছু নেওয়া আছে। আবার, এই রাষ্ট্রটি মূলত পরিচালিত হয় আমেরিকা-বৃটেন সমর্থিত রাজনৈতিক গোষ্ঠী দ্বারা; যারা বাংলাদেশে আওয়ামী-বি.এন.পি নামেই পরিচিত। এই দুই দল ছাড়াও বাংলাদেশে মার্কিন-ভারতের দালালের যথেষ্ট মজুদ রয়েছে।

    আর এই ধারাবাহিকতায়, বাংলাদেশে সরকার নির্বাচিত হয় মার্কিন-ভারতের ইশারায়। অর্থ্যাৎ, যে/যারা এই দুই সত্ত্বাকে সন্তুষ্ট করবে, মূলত সে/তারাই নির্বাচনে বিজয়ের সবুজ বাতি দেখতে পায়। আর এই স্তরে মার্কিন-ভারতেরও আভ্যন্তরীন বেশ কিছু বিষয়ে (চীনের অর্থনৈতিক উত্থান এবং বাংলাদেশ ও এই অঞ্চলে নিরাপত্তা) চুক্তি রয়েছে বিধায় বাংলাদেশের ব্যাপারে তাদের ঐক্যমতে পৌঁছানো অস্বাভাবিক হবেনা। এবং এই বিষয়টি তাদের বক্তব্যসমূহেও স্পষ্ট ছিল। এবং এই স্বার্থগত চুক্তি বজায় রেখেই বাংলাদেশে তারা তাদের নব নব দালাল নির্বাচন করে থাকে।

    আগেরবারের ধারাবাহিকতার দিকে যদি তাকাই, তবে দেখতে পাব, প্রতিবারই হাসিনা/খালেদা যে সরকারই ক্ষমতায় এসেছে, আমেরিকর সাথে চুক্তি করেই এসেছে। অর্থ্যাৎ, আমেরিকার স্বার্থ যে যত বেশী পালনে সচেষ্ট থাকবে, তার নির্বাচনে বিজয়ের সম্ভাবনা অধিক। আর সেই নিয়মানুসারে মুক্তিযুদ্ধের পর থেকে শাসক পরিবর্তনের ধারা বজায় রয়েছে এবং চলে আসছে নির্বিঘ্নে।

    শাসক পরিবর্তনের এই নীতিটা জনগণের নিকট গ্রহণযোগ্য করে তোলা হয়েছে বছরের পর বছরের চালু রাখার মাধ্যমে। এর মাধ্যমে ৫ বছর ধরে দুঃশাসনের প্রেক্ষিতে জনগণের মাঝে সরকার এবং শাসনব্যবস্থার প্রতি যে ক্ষোভ জন্মে, তা দমিয়ে রাখা হয় পুরনো মুখ নতুন আদলে নিয়ে আসার মাধ্যমে। আবার, কিছু সময় প্রয়োজনের তাগিদে নতুন মুখ নিয়ে আসাও তাদের জন্য জরুরী হয়ে যায়, এবং তারা তাই করে।

    এই balancing power by changing face নীতির মাধ্যমে তারা বিগত ২০ বছরেরও অধিক সময় ধরে প্রতারণা করে যাচ্ছে। আর জনগণও প্রতারিত হয়ে আসছে লাগাতারভাবে। সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভ ছিল এইরকমই সমঝোতামূলক election এর রূপে selection। আর ক্ষমতায় আসীনের পর থেকেই মোটামুটি সে আমেরিকা-ভারতের এজেন্ডা বাস্তবায়নে উঠে পড়ে লাগে, যা শুরু হয় পিলখানা হত্যাকান্ড দ্বারা। ক্ষমতায় আরোহণের মাত্র ১০০ দিনের মধ্যেই সে হত্যা করে নিষ্ঠাবান সেনা অফিসারদের; এক ঘৃণ্য চক্রান্ত রচনা করে বাংলাদেশের সেনাবাহিনীকে ধংসে।

    সেনাবাহিনী ধ্বংসের এই চক্রান্ত কোন নির্দিষ্ট ব্যক্তির বা গোত্রের নয়, বরং এটা আমেরিকা-ভারতের এই অঞ্চলকে কেন্দ্র করে common স্বার্থ। বাংলাদেশে প্রভাব নেওার ক্ষেত্রে প্রথম এবং প্রধান বাঁধা হল মুসলিম সেনাবাহিনী; যেই কারণে সেনাবাহিনীর নিষ্ঠাবান অফিসারদের হত্যা করে দূর্বল করে এতে আমেরিকান দালাল তৈরির প্রক্রিয়া চালু করেছে আওয়ামী সরকার। আমরা যদি একটু পেছনের দিকে ফিরে তাকায়, এই সেনাবাহিনীই বিভিন্ন সময় বাংলাদেশকে ঘিরে ভারতের ভারতের চক্রান্তসমূহ নস্যাৎ করেছে। সেনাবাহিনীর এই অফিসাররাই বাংলাদেশে আমেরিকার এজেন্ডা বাস্তবায়নে মূল অন্তরায়।

    আর সেই প্রেক্ষিতেই পিলখানা হত্যাকান্ড এবং সূত্রপাত দালাল তৈরির প্রক্রিয়ার। শুরু হয় একের পর এক মহড়া যৌথ মহড়া আমেরিকান সেনাবাহিনীর সাথে। এবং সমগ্র বিশ্বজুড়ে মুসলিম হত্যাকারী ক্রুসেডার বাহিনী এক প্রকার free access পেয়ে যায় সেনাবাহিনীর উপর। আর মোটামুটি এরপর থেকেই একের পর এক এজেন্ডা বাস্তবায়ন শুরু। সেনাবাহিনীর উপর প্রভাব বিস্তারে আমেরিকার সাথে টাইগার শার্ক (সামরিক মহড়া), প্রথমবারের মত ভারতের বি.এস.এফের সাথে বি.জি.বির মহড়া, নৌবাহিনীর সাথে আমেরিকান সেনাবাহিনীর মহড়া, আমেরিকান সেনাবাহিনীর মাসব্যাপী কর্মসূচি (সিলেট), টিপাইমুখ মরণবাঁধ, ট্রানজিট চুক্তি এবং টিকফা।

    এছাড়াও সম্পূর্ণ ক্ষমতাকালে মোটামুটি দেশের বিভিন্ন খাতই আমেরিকা-ভারতের হাতেই তুলে দিয়েছে। দেশের খনিজ সম্পদসমূহ তুলে দিয়েছে মার্কিন মুল্লুকের প্রতিষ্ঠানগুলোর কাছে।  আবার তাদের কাছ থেকেই চড়া দামে দেশের জনগণকে কিনে নিতে হচ্ছে এগুলো। দেশের পাটশিল্প থেকে শুরু করে, চিনিশিল্প, গবাদিপশু প্রকল্প, কৃষিক্ষেত্র ধ্বংস করে দেওয়া হয়েছে ভারতের সাথে কৃত ওয়াদা পূরণে। তাছাড়া আন্তর্জাতিকভাবে, বাংলাদেশের শ্রমবাজার ধংসে ঘটানো হয়েছে একের পর এক হত্যাকান্ড। আর এই সকল হত্যাকান্ড নামকরণ হয়েছে ট্র্যজেডি হিসেবে।

    এই মুহুর্তে বাংলাদেশ আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১০ সালের পহেলা এপ্রিল প্রকাশিত একটি রিপোর্টে বিষয়টি উঠে আসে সুস্পষ্টভাবে। ‘Bangladesh : Political and Strategic Developments and US Interests’ রিপোর্টে বলা বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতি নিয়ে বিস্তৃত আলোচনা রয়েছে। একদিক দিয়ে রয়েছে বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গীবাদবিরোধী ভূমিকা সম্পর্কে ভূয়সী প্রশংসা। ভারতের সঙ্গে সাম্প্রতিক সম্পর্কোন্নতিরও প্রশংসা করা হয়েছে রিপোর্টে।

    এটা ঠিক ঐ সময়টা, যখন বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাই গণতান্ত্রিক দুঃশাসন দ্বারা ছিন্ন-বিচ্ছিন্ন।

    কিন্তু এসব কিছু ছাপিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বক্তব্যটি এই রিপোর্টে লেখা হয়েছে তা হচ্ছে-

    ‘Bangladesh is situated at the northern extreme of the Bay of Bengal and could potentially be a state of increasing interest in the evolving strategic dynamics between India and China. This importance could be accentuated by the development of Bangladesh’s energy reserves and by regional energy and trade routes to China and India’ (‘বাংলাদেশ বঙ্গোপসাগরের একেবারে উত্তর প্রান্তে অবস্থিত। তাই এখন ভারত ও চীনের মধ্যে কৌশলগত কারণে যে ধরনের গতিশীল সম্পর্কের সূচনা হয়েছে তাতে করে বাংলাদেশ ভবিষ্যতে আমেরিকান স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বাংলাদেশের জ্বালানি মজুদ বৃদ্ধি পেলে আঞ্চলিক জ্বালানি-ভান্ডার এবং চীন-ভারতের মধ্যেকার বাণিজ্যপথের জন্য ভবিষ্যতে বাংলাদেশের গুরুত্ব আরও বাড়বে।’)

    ক্ষমতার দীর্ঘ এই পরিক্রমায় মার্কিন-ভারতের অন্যতম common ইস্যু ছিল ইসলামের উত্থান এবং এর জন্য আন্দোলনকারীদের ঠেকানো। এই অঞ্চলে ইসলামের উত্থান মার্কিন-ভারতীয় দাদাদের মাথাব্যথার মূল কারণ। কারণ, ইসলামই এই অঞ্চল থেকে তাদের স্বার্থ হাসিলে প্রধান অন্তরায়।

    আরব জাগরণের পর থেকে আমেরিকা এই অঞ্চলের দিকে পূর্বের তুলনায় অধিক গুরুত্ব দিচ্ছে, কারণ ইতিমধ্যেই প্রত্যক্ষ/পরোক্ষভাবে আরবের অনেক ভূমি থেকে সে বিতাড়িত। আর যেগুলোতে মোটামুটি অবস্থান নিয়ে টিকে আছে বা নতুন দালাল বসাতে সক্ষম হয়েছে, সেগুলোর স্থানও আজ নড়বড়ে। অর্থ্যাৎ, যেকোন সময় তার বসানো দালালের গদি উলটে যেতে পারে।

    এই তাগাদাতে দক্ষিণ এশিয়ার দিকে তার নজর আসে, যদিও এই অঞ্চলের ব্যাপারে তার চক্রান্ত বাস্তবায়ন হয়ে আসছিল। কিন্তু, এই সময়ের পরই আমেরিকা এই অঞ্চলকে ঘিরে তার চক্রান্তের ব্যাপারে তাড়াহুড়া শুরু করে।

    ইতিমধ্যে হাসিনার ক্ষমতার ৪ বছরও পার হয়ে যায়। ৪ বছর পার হয়ে যাওয়ার মানেই হল সামনের নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের সময়। আর এই সময়ে সে প্রস্তুতি হিসেবে যুদ্ধাপরাধের বিচার উঠিয়ে আনে, যে বিচারের ধোঁয়া সে উড়িয়েছিল নির্বাচনের আগে। এর উদ্দেশ্য ছিল না বিচার সম্পাদন, বরং এর প্রক্রিয়া বলবৎ রেখে পরবর্তী নির্বাচনেও ইস্যু হিসেবে যুদ্ধাপরাধের বিচারকেই আনা। আর ঠিক তখন থেকেই দেশের পরিস্থিতি পূর্বের তুলনায় অধিক ঘোলাটে হতে থাকে।

    এই সময়টায় সবচেয়ে সূক্ষ চাল চালে আমেরিকা, যেখানে আওয়ামী থেকে শুরু বড় বড় রাঘব বোয়ালরাও ধরাশায়ী হয়। আমেরিকা এই ইস্যুতে সুনির্দিষ্ট কোন অবস্থান নেয়নি, যেকারণে শেখ হাসিনা তার পরিবারগত (বি.এন.পি) সমস্যা সমাধানে আমেরিকাকে বাঁধা ভাবেনি, আবার জামায়াতও এই স্থানে তাদের পক্ষে আমেরিকার মৌন সমর্থন ধারণা করছিল। আমেরিকা একদিকে বলছিল, যুদ্ধাপরাধের বিচার হওয়া উচিত, আবার অন্যদিকে এটাও বলছিল যে, এই ইস্যুতে কেউ যেন বাড়াবাড়ি করতে না পারে। ফলশ্রতিতে, আমেরিকার সাথে হাসিনা সরকারের সখ্যতা অটুট থাকে, পাশাপাশি ইসলামের ফ্লেভারে গণতন্ত্র বজায় রাখতে জামায়াতকেও সাথে পায়।

    কিন্তু এই স্থানে মূল বাঁধা সৃষ্টি করে আওামীলীগের বংশগত প্রভু বৃটেন। আওয়ামী লীগকে বাগে রেখে আমেরিকা যখন তার একের পর এক স্বার্থ আদায় করে যাচ্ছে, বৃটেন তখনই আওয়ামী লীগকে তার পরম্পরা স্মরণ করিয়ে দিতে শুরু করে। এবং কঠোরভাবে সমালোচনা শুরু করে আওয়ামী শাসনের। আর তখন আওয়ামী সরকারও প্রভুর কঠোর বাক্যে জর্জরিত হয়ে তার পূর্বের অবস্থানে ফিরে আসার দিকে মনোনিবেশ করে।

    অন্যদিকে আমেরিকা ভারতের সাথে বি.এন.পির সখ্যতা গড়ে তোলার ব্যাপারেও পদক্ষেপ নিয়ে ফেলে এবং খালেদা জিয়া ভারতও সফর করে আসে। আমাদের মনে আছে, ভারত সফরে খালেদা অতীতের কথা ভুলে গিয়ে নতুন শুরু ব্যাপারে ভারতকে আশ্বস্ত করে। আর ঠিক এরপর থেকেই বি.এন.পির ভারতের প্রেক্ষিতে তথাকথিত অবস্থান শিথিল দেখাতে শুরু করে; যা ছিল সম্পূর্ণরূপে আমেরিকারই ইশারা।

    তবে, এরপরও ভারত এখন পর্যন্ত বি.এন.পির উপর সম্পূর্ণ আস্থা স্থাপনে উদগ্রীব নয়। কারণ, বি.এন.পি টিকে আছে জাতীয়তাবাদী মডারেট ইসলামী দলগুলোকে কেন্দ্র করে। তার নিজস্ব কোন ভিত্তি নেই। জনগণের পক্ষ থেকে যেটুকু ভোট সে পাচ্ছে বলে দেখানো হয়, তার অধিকাংশই জামায়াত বা অন্যন্য ইসলামী দলগুলোর সমর্থকদের ভোট। এক কথায়, চাষের জন্য বি.এন.পির নিজস্ব কোন জমি নেই। আর এটাই ভারতের মূল বাঁধা।

    ভারতের জাতীয়তাবাদী ইসলাম বা গণতান্ত্রিক ইসলামের ব্যাপারে কোন অভিজ্ঞতা নেই। এই কারণে ইসলাম নাম শুনলেই সে মোটামুটি আতঙ্কিত হয়ে পড়ে। তাই জামায়াত বা অন্যান্য সমমনা গণতন্ত্রের সাথে আঁতাতকারী দলগুলোর ব্যাপারে সে নিশ্চিত নয়। যদিও, এই দলগুলো পরক্ষোভাবে তার এজেন্ডাই বাস্তবায়ন করে যাচ্ছে। আবার এই ব্যাপারে আমেরিকা সিদ্ধহস্ত। সমগ্র বিশ্বে ইসলামের আন্দোলন সে এই গণতন্ত্রের আড়ালেই কবর দিয়ে রেখেছে। যে কারণে, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর ব্যাপারে সে বিন্দুমাত্র চিন্তিত নয়, বরং এদের এভাবেই টিকিয়ে রাখতে পারলেই তার চক্রান্ত বাস্তবায়ন সহজ হয়ে যায়।

    কিন্তু স্বার্থগত কারণে ভারত-আমেরিকার মাঝে এই ব্যাপারেও সমঝোতা হয়েছে আগেও এবং এখন যে হবেনা সেই সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়না। এর পূর্বেও আমেরিকা জামায়াত বা অন্যান্য গণতান্ত্রিক ইসলামী দলগুলোকে ব্যবহার করেছে, এবং প্রয়োজনে চক্রান্ত বাস্তবায়নে ধারাবাহিকতার তুলনায় ভিন্নতাও ছিল। উদাহরণস্বরূপ ৯৬ এর নির্বাচন কি যথেষ্ট নয়??? এবং এই ধারাবাহিকতা বজায় থাকলে এইবারও সমঝোতা হতে পারে এবং এই ক্ষেত্রে বি.এন.পি-এর সাথে বাস্তুহারা জাতীয় পার্টির আঁতাত স্বাভাবিক। পাশাপাশি হেফাযতকেও জুড়ে দিতে পারে ১৮ দলীয় জোটে। অর্থ্যাৎ, উভয় পাশেই মোটামুটি ব্যালেন্স করা।

    বিষয়টি আরও স্পষ্ট হয়, সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে দৃষ্টিপাত করলে। অনেকেই এই নির্বাচনকে বি.এন.পির জয় বা আওয়ামী লীগের পরাজয় বা জনগণের বর্তমান সরকার তথা আওয়ামী লীগের উপর ক্ষোভ হিসেবেই দেখছে। কিন্তু আমি মনে করি বিষয়টা তেমন নয়।

    আমরা যদি ‘০৮ এর নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত আমেরিকার মোটামুটিভাবে বড় অর্জনসমূহ একে একে অর্জন করতে চলেছে। যে এজেন্ডাগুলো বেশ কয়েকবছর ধরে আমেরিকা চেষ্টা করে আসছিল অর্জনের জন্য, কিন্তু বিভিন্ন কারণে সম্ভব হচ্ছিল না; বি.এন.পির তুলনায় আওয়ামী সরকার অধিক ভক্তির সাথে একের পর এক এজেন্ডা বাস্তবায়নে আমেরিকাকে সহায়তা দিয়ে যায়। এবং আমেরিকা বাংলাদেশে তার চক্রান্ত বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে পূর্বের তুলনায় তুলনামূলকভাবে অগ্রগামী। and this credit goes to awami govt.

    আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেন:

    “আপনি তাদের অনেককে দেখবেন কাফেরদের সাথে বন্ধুত্ব করে। তারা নিজেদের জন্য যা পাঠিয়েছে তা অবশ্যই মন্দ। তা এই যে, তাদের প্রতি আল্লাহ ক্রোধান্বিত আছেন এবং তারা চিরকাল আযাবে থাকবে” [আল মায়িদাহ: ৮০]

    “যদি তারা আল্লাহ’র প্রতি ও রাসূলের প্রতি অবতীর্ণ বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করত, তবে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করত না” [আল মায়িদাহ: ৮১]

    মুমিনগণ, তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধরূপে গ্রহণ করো না। তোমরা তো তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও, অথচ তারা যে সত্য তোমাদের কাছে আগমন করেছে, তা অস্বীকার করছে। [আল মুমতাহিনা: ১]

    আর এই মূহুর্তে আমেরিকা চাইবেনা এমন কেউ আসুক, যে তার এই এজেন্ডাসমূহ যা অনেকাংশে বাস্তবায়িত হচ্ছে তা নিয়ন্ত্রনে ব্যর্থ হওয়ার দরুন এগুলো পন্ড হয়ে যাক, বা বাধাগ্রস্ত হোক। বরং এমন কেউ আসুক যে, এই এজেন্ডা সমূহকে পূর্ণতা দিতে পারে।

    আর আমেরিকার ঠিক এই মনোভাব প্রকাশ পাওয়ার পর থেকেই খালেদা মোটামুটি তাকে এই ব্যাপারে আশ্বস্ত করতে উঠে পড়ে লেগেছে। কখনো ওয়াশিংটন পোস্টে, আবার কখনো আমেরিকার সিনেটে প্রতিনিধি কতৃক আহবান জানাচ্ছে আমেরিকাকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায়।

    অপরদিকে, আওয়ামী লীগও কম যায়না। মোটামুটি তারাও সম্পর্ক অটুট রাখছে মার্কিন মুল্লুকের সাথে যা আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক মাসের মধ্যেই আমলা-গামলা সকলের আমেরিকা সফরের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে হয়ে উঠছে। এমনকি সেনাবাহিনী প্রধানও।

    সেই অনুসারেই আমেরিকা এবার তার চক্রান্তে ভিন্নতা আনতে পারে। আর এই মুহুর্তে সে যে প্ল্যানটি খেলছে, তা হল ক্ষমতা বন্টন। অর্থ্যাৎ, কর্মসুচি সম্প্রসারণ করে দালালদের স্থান বর্ধন। যেহেতু আওয়ামী-বি.এন.পি উভয়েই আমেরিকার প্রতি loyalty প্রদর্শন করছে, সুতরাং আমেরিকাও এখানে ক্ষমতা ভাগ করেই দিচ্ছে। অর্থ্যাৎ সিটিগুলোতে বি.এন.পির জয় নিশ্চিত করে বি.এন.পিকে আশস্ত করছে, যা আমরা তাদের হম্বিতম্বি কমে যাওয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। আর এই নির্বাচনে আওয়ামী পরাজয়কে অনেকেই বি.এন.পির জয় হিসেবে দেখছে, যেখানে শেখ হাসিনে নিজেই ঘোষণা দিয়েছে যে, শেষ খেলা তার হাতেই থাকবে। ধারণা করা যায়, সিগন্যাল পাওয়া গিয়েছে। আর বি.এন.পি কেও সন্তুষ্ট করা হচ্ছে তাতে। আর এর মধ্যে জামায়াতের সাথে মধ্যস্থতার ব্যাপারটি আগেই উল্লেখ করেছি।

    সুতরাং, দিনের শেষে আওয়ামী-বি.এন.পি-জামায়াতের আড়ালে সাম্রাজ্যবাদীদের পরিকল্পনা বাস্তবায়নের পাঁয়তারাই আমরা দেখতে পাচ্ছি।

    “অথচ এরা যদি তোমাদের কাবু করতে পারে, তাহলে এরা শত্রুতে পরিণত হবে, এরা নিজেদের হাত ও কথা দিয়ে তোমাদের অনিষ্ট সাধন করবে, এরা তো এটাই চায় যে, তোমরাও তাদের মত কাফের হয়ে যাও” [আল মুমতাহিনা: ২]

    এখন আমরা যদি আলোচনা শুরুতে তাদের যে কমন এজেন্ডা ইয়ে আলোচনা হয়েছে তার দিকে লক্ষ্য করি, তবে দেখব, স্বার্থগত দিকের চেয়েও আমেরিকা-ভারত-বৃটেনের এই কমন এজেন্ডা নিয়েই মাথাব্যাথা বেশি। কারণ, এই কমন এজেন্ডা তথা ইসলামী রাস্ট্র ব্যবস্থা খিলাফাহ’র দাবী এই মুহুর্তে সমগ্র বিশ্বব্যাপী তুঙ্গে পৌঁছেছে। আর আরব থেকে বিতারিত হওয়ার পথে আমেরিকা যখন এশিয়াতে তার অবস্থান শক্ত করার জন্য ব্যতিব্যস্ত, ঠিক সেইসময়েই এই অঞ্চলেই এইধরণের আন্দোলন তার অস্তিত্বের জন্য হুমকিস্বরুপ।

    এই কারণে বিভিন্ন সাংস্কৃতিক আগ্রাসনের পাশাপাশি বাংলাদেশের উপর অর্থনৈতিক প্রভাব তৈরি করে পঙ্গু করে দেওয়া এবং সামরিক অবস্থানের ব্যাপারেও অত্যন্ত দৃঢ় আমেরিকা। আর এই ক্ষেত্রে ভারত তাকে আঞ্চলিকভাবে সহায়তা দিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবেই। প্রতি বছর সিঙ্গাপুরে আয়োজিত আঞ্চলিক নিরাপত্তা সংলাপগুলোর দিকে তাকালেই আমরা এই ব্যাপারে সুস্পষ্ট ধারণা অর্জন করতে পারি সহজেই।

    তদুপরি আল্লাহ’র ইচ্ছায় এই এশিয়ান sub-continent থেকেও দিন দিন ইসলামী রাস্ট্রের দাবী বৃদ্ধি পাচ্ছে, যে বিষয়টি সর্বশেষ জরিপসমূহের (পাকিস্তান এবং বাংলাদেশ) মাধ্যমে জানা যায়।

    আর এই কারণেই কুফর শক্তিসমূহ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নিয়ে পূর্বের তুলনায় অধিক চিন্তিত এনং ঐক্যবদ্ধভাবে খিলাফাহ’র প্রত্যাবর্তন ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে। আইন সংশোধন থেকে শুরু করে, পুলিশ বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ, F.B.I এর গোয়েন্দা দপ্তর খোলা ইত্যাদি চক্রান্তকে রূপ দিয়ে যাচ্ছে ইসলামের জন্য আন্দোলনকারীদের ঠেকাতে।

    কিন্তু, তারা ব্যর্থ হয়েছে পূর্বে বারবার, আর এইবারও ব্যর্থ হবে ইন-শা-আল্লাহ।

    আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেন,

    “তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে, তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসনকর্তৃত্ব দান করবেন। যেমন তিনি শাসনকতৃত্ব দান করেছেন তাদের পূর্ববতীদেরকে এবং তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের ধর্মকে, যা তিনি তাদের জন্যে পছন্দ করেছেন এবং তাদের ভয়-ভীতির পরিবর্তে অবশ্যই তাদেরকে শান্তি দান করবেন। তারা আমার এবাদত করবে এবং আমার সাথে কাউকে শরীক করবে না। এরপর যারা অকৃতজ্ঞ হবে, তারাই অবাধ্য” [আন নূর: ৫৫]

    তৌসিফ ফারহাদ

  • সারা বিশ্বে একইসাথে চাঁদ দেখার পক্ষে বিভিন্ন আলেমদের বক্তব্য

    সারা বিশ্বে একইসাথে চাঁদ দেখার পক্ষে বিভিন্ন আলেমদের বক্তব্য

    সারা বিশ্বে একইসাথে চাঁদ [ইত্তিহাদ উল মাতো’লী] দেখা নিয়ে বিভিন্ন আলেমদের বক্তব্য:

    ইমাম আন-নাসাফী (মৃ: ৭০১ হি) বলেন:

    وَيَلْزَمُ أَهْلَ الْمَشْرِقِ بِرُؤْيَةِ أَهْلِ الْمَغْرِبِ
    পূর্বের বাসিন্দাদের (চাঁদ) দেখা পশ্চিমের বাসিন্দাদের উপর আরোপিত হবে। [বাহরুর রায়েক শরহু কানযিদ দাকায়েক, খণ্ড ৬, পৃষ্ঠা ১৮০]

    ফাতওয়ায়ে ইবনু তাইমিয়্যা গ্রন্থের বলা হচ্ছে-

    يشمل كل من بلغه رؤية الهلال من اى بلد او اقليم من غير تحديد مسافة اصلا
    অর্থাৎ নব চাঁদ উদিত হওয়ার সংবাদ যতটুকু পৌঁছবে ততটুকু তার আওতাভূক্ত হবে। তা কিছুতেই দূরত্বের কারণে কোন দেশ, মহাদেশ বা অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না।

    [ফাতওয়ায়ে ইবনু তাইমিয়্যা, খন্ড-২৫, পৃঃ-১০৭] অথবা [তামামুল মিন্নাহ ১/৩৯৮]

    উপমহাদেশের প্রখ্যাত আলেম ও গবেষক আল্লামা আশরাফ আলী থানভী (রহঃ)-এর ভাষ্য নিম্নরূপ:

    “এক শহরের চাঁদ দেখা অন্য সকল শহর বাসীদের জন্য গ্রহণীয় হবে। ঐ শহরগুলোর সঙ্গে চাঁদ দেখা শহরের যত দুরত্বই হোকনা কেন। এমনকি সর্ব পশ্চিমের চাঁদ দেখার সংবাদ সর্ব পূর্বের মানুষের নিকট গ্রহণযোগ্য পদ্ধতিতে পৌছলে ঐ দিনই তাদের উপর রোযা রাখা ফরয হবে।”

    [বেহেশতী- জেওর, খন্ড-১১, পৃঃ-৫১০]

    চার মাযহাবের সমন্বিত ফিকহ গ্রন্থ আল ফিকহ আলা মাযাহাবিল আরবা’য়া নামক গ্রন্থের ভাষ্য হচ্ছে-

    “পৃথিবীর কোন এক প্রান্তে চাঁদ দেখা প্রমাণিত হলে সকল স্থানেই উক্ত দেখার দ্বারা রোযা ফরয হবে। চাই চাঁদ নিকটবর্তী দেশে দেখা যাক বা দূরবর্তী দেশে দেখা যাক এতে কোন পার্থক্য নেই। তবে চাঁদ দেখার সংবাদ গ্রহণযোগ্য পদ্ধতিতে অন্যদের নিকট পৌছতে হবে। তিন ইমাম তথা ইমাম আবু হানীফা রহমাতুল্লাহি আলাইহি,ইমাম মালেক রহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম আহমদ ইবনু হাম্বল রহমাতুল্লাহি আলাইহি-এর মতে চাঁদের উদয়স্থলের ভিন্নতা গ্রহণীয় নয়। অর্থাৎ প্রথম দিনের দেখার দ্বারাই সর্বত্র আমল ফরয হয়ে যাবে”

    (আল ফিকহ আলা মাযাহিবিল আরবায়া, খন্ড-১, পৃঃ-৪৪৩) অথবা (আল ফিকহ আলা মাযাহিবিল আরবায়া, খন্ড-১, পৃঃ-৮৭১)

    “According to the Hanafia the differences in the horizon will not be taken into consideration, to the extent that if the people of the west sight the moon, it becomes mandatory on the people of the east to follow it, given that the information is verified and authenticated. (Fatawa Darul-Uloom-Deoband vol. 6, pg. 251)

    পবিত্র বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ বিশ্ব বিখ্যাত কিতাব “ফাতহুল বারী”-তে আল্লামা ইবনু হাজার আল-আসকালানী রহমাতুল্লাহি আলাইহি লেখেন-

    “রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বাণী فلاتصوموا حتى تروه [রোজা রেখ না যতক্ষন না (নতুন চাঁদ) দেখছ] এর মাধ্যমে প্রত্যেক ব্যক্তি নিজে চাঁদ দেখতে হবে এমন উদ্দেশ্য নেয়া যাবেনা। বরং পবিত্র বাণীটির উদ্দেশ্য হচ্ছে কিছু ব্যক্তির চাঁদ দেখা। জমহুর ফকীহ গণের মতানুসারে রমযানের চাঁদ একজনের দেখাই যথেষ্ট হবে। যা হানাফী ফকীহগণের মত। আর অন্যদের মতে দু’জনের দেখা যথেষ্ট হবে। এ মতামত অপরিচ্ছন্ন আকাশের ক্ষেত্রে, কিন্তু আকাশ যদি পরিচ্ছন্ন থাকে তাহলে এমন সংখ্যক ব্যক্তির চাঁদ দেখতে হবে যাদের সংখ্যা দ্বারা চাঁদ দেখার সংবাদ প্রমাণিত হবে। যারা এক দেশের দেখা অন্য দেশের জন্য প্রযোজ্য বলে মত প্রকাশ করেছেন এটা তাদের মত। আর যারা প্রত্যেক দেশের জন্য চাঁদ দেখার মত প্রকাশ করেছেন তারা বলেছেন “যতক্ষণ না তাকে দেখবে” এর মাধ্যমে বিশেষ অঞ্চলের মানুষকে সম্বোধন করা হয়েছে। যা অন্য অঞ্চলের মানুষের জন্য প্রযোজ্য নয়। কিন্তু দ্বিতীয় পক্ষের এ মত হাদীসের প্রকাশ্য বক্তব্যের পরিবর্তন। অতএব চাঁদ দেখাকে প্রত্যেক মানুষের সাথে এবং প্রত্যেক দেশের সাথে সীমিত করা যাবে না।”
    [ফাতহুল বারী ফি শরহে ছহীহীল বুখারী, খন্ড-৪, পৃঃ-১৫৪]

    ইমাম নববীর শরহে মুসলিমে এসেছে:

    “এবং চাঁদ দেখার প্রমাণ সাপেক্ষে তোমরা রোযা ছাড়, ঈদ কর।” এর অর্থ হলো কিছু মুসলমানের দেখার মাধ্যমে উদয় প্রমাণিত হওয়া। এ শর্ত করা যাবেনা যে প্রত্যেক মানুষেরই চাঁদ দেখতে হবে। বরং যে কোন দেশের যে কোন দু’জন ন্যায়পরায়ণ ব্যক্তির দেখাই সকল মানুষের জন্য যথেষ্ট হবে। বরং সর্বাধিক বিশুদ্ধ মতে রোযার ক্ষেত্রে একজন সৎ ব্যক্তির দেখাই সকলের আমলের জন্য যথেষ্ট। আর অধিকাংশ ফকীহগণের মতে শাওয়ালের নতুন চাঁদ প্রমাণের জন্য একজনের সাক্ষ্য যথেষ্ট হবেনা।”

    [শরহুন নববী আলা মুসলিম]

    চাঁদ দেখার ভিন্নতা গ্রহণীয় নয় । বরং প্রথম দিনের দেখার দ্বারাই সমগ্র পৃথিবীতে এক কেন্দ্রিক তারিখ গণনা করে, একই দিনে একই তারিখে আমল করতে হবে । এটাই আমাদের হানাফী মাযহাবের সিদ্ধান্ত । মালেকী এবং হাম্বলী মাযহাবের মতও এটা । তাদের দলীল হচ্ছে আয়াত ও হাদীসে চাঁদ দেখার সম্বোধন সকলের জন্য আম বা সার্বজনীন যা নামাজের ওয়াক্তের সম্বোধন থেকে আলাদা-

    [ফাতওয়া-ই-শামী, খন্ড-২, পৃঃ-১০৫] অথবা [ফাতওয়া-ই-শামী, খন্ড-২, পৃঃ-৪৩২]

    “ফিকহের প্রতিষ্ঠিত বর্ণনানুযায়ী চাঁদ ঊদয়ের বিভিন্নতা গ্রহণীয় নয়। ফাতওয়া-ই কাযী খানের ফাতওয়াও অনুরুপ । ফকীহ আবু লাইছও এমনটাই বলেছেন । শামছুল আইম্মা হোলওয়ানী সিদ্ধান্ত দিয়েছেন যে, যদি পাশ্চাত্যবাসী রমযানের চাঁদ দেখে তবে সে দেখার দ্বারা প্রাচ্য বাসীর জন্য রোযা ওয়াজিব হবে। এমনটাই আছে খুলাছা নামক কিতাবে-“

    [ফাতওয়া-ই- আলমগিরী, খন্ড-১, পৃঃ-১৯৮] অথবা [ফাতওয়া-ই- আলমগিরী, খন্ড-৫, পৃঃ-২১৬]

    উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা রশীদ আহমদ গাংগুহী (রহঃ)-এর ভাষ্য নিম্নরূপ-

    “ফিকহের প্রতিষ্ঠিত মতানুসারে রোযা রাখা ও ঈদ করার ব্যাপারে চাঁদের উদয় স্থলের ভিন্নতা গ্রহণীয় নয়। প্রাচ্যবাসীর দেখা দ্বারাই পাশ্চ্যাত্যবাসীর উপর আমল জরুরী হবে।”

    [ফাতওয়া-ই-রশিদিয়া, পৃঃ-৪৩৭]

    বাংলাদেশের প্রাচীন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হাট হাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা হাফেজ আবুল হাসান সাহেব তার রচিত মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ তানযীমুল আশ্‌তাতে। যার ভাষ্য নিম্নে উদ্ধৃত হল-

    অর্থাৎ চাঁদের উদয় স্থলের ভিন্নতা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি-এর নিকট গ্রহণীয় নয়। শামী কিতাবে এমনটাই রয়েছে। এটাই আমাদের (হানাফীদের) রায়। মালেকী ও হাম্বলী মাযহাবের মতও এটা। অতএব, কোন স্থানে চাঁদ দেখা প্রমাণিত হলে সর্বত্রই আমল অত্যাবশ্যকীয় হবে।

    [তানযীমুল আশ্‌তাত, খন্ড-১, পৃঃ-৪১]

    “Wherever the sighting is confirmed, however far off it may be, even if it were to be thousands of miles; the people of this place will have to abide by that.” [Fatawa Dar ul Uloom Deoband, Vol. 6 page 380, Urdu edition]

    উপমহাদেশের অন্যতম ইসলামী শিক্ষা কেন্দ্র “দারুল উলুম দেওবন্দ”-এর গ্রান্ড মুফতি আযিযুর রহমান সাহেব ফাতওয়া-ই-দারুল উলুম দেওবন্দ-এ লিখেছেন-

    অর্থাৎ হানাফী মাযহাব মতে চাঁদের উদয় স্থলের ভিন্নতা গ্রহনীয় নয়। যদি কোন স্থানে শা’বান মাসের ২৯ তারিখে রমযানের চাঁদ দেখা যায় এবং শরয়ীভাবে তা প্রমাণিত হয় তখন ঐ হিসেবেই সকল স্থানে রোযা রাখা অপরিহার্য হয়ে যাবে। যে স্থানের লোকেরা সংবাদ পরে পাওয়ার কারণে শা’বান মাস ৩০ দিন পূর্ণ করে রোযা শুরু করেছে তারাও প্রথমদের সঙ্গে ঈদ করবে এবং প্রথমের একটি রোযা কাযা করবে – [ফাতওয়া-ই-দারুল উলুম দেওবন্দ, খন্ড-৬, পৃঃ-৩৯৮]

  • প্রশ্ন-উত্তর: বাবার চাচা ও মায়ের মামার সামনে হিজাবের উন্মুক্ততা সংক্রান্ত

    প্রশ্ন-উত্তর: বাবার চাচা ও মায়ের মামার সামনে হিজাবের উন্মুক্ততা সংক্রান্ত

    নিচের অনুবাদটি সম্মানিত মুজতাহিদ ও মুফাচ্ছির শাইখ আতা ইবন খলীল আবু রাশতা (আল্লাহ তাকে হেফাজত করুন) কর্তৃক দেয়া এক প্রশ্নের জবাব

    প্রশ্ন:

    আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

    নারীর জন্য কি এটি জরুরী যে সে তার পিতার চাচা ও মায়ের মামার সামনে হিজাব উন্মুক্ত না করে আসবে? আল্লাহ আপনাকে বরকতময় করুন সম্মানিত ভাই আমার।

    উত্তর:

    ওয়া আলাইকুম আস-সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

    পবিত্র আল্লাহ বলেন: [তোমাদের জন্যে হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভ্রাতৃকণ্যা; ভগিনীকণ্যা…] সুতরাং তিনি ব্যক্তির ভাইয়ের কন্যাগণকে হারাম করেছেন এবং তার ভাইয়ের পুত্রগণের কন্যাগণকেও হারাম করেছেন এবং এদের বাইরে এই ধারার বাকি সকলকে হারাম করেছেন। অর্থাৎ, তার ভাইয়ের কন্যাগণের কন্যাগণ, ভাইয়ের পুত্রগণের কন্যাগণের কন্যাগণ, ভাইয়ের কন্যাগণের কন্যাগণের কন্যাগণ, ভাইয়ের পুত্রগণের কন্যাগণের কন্যাগণের কন্যাগণ এবং এইভাবে অন্যান্যগণ। সেই একইভাবে, নারীর বাবার চাচা নারীর মাহরামগণের অন্তর্ভুক্ত কারণ সে (নারী) তার (বাবার চাচার) ভাইয়ের পুত্রের কন্যা।

    একইভাবে, আল্লাহ ব্যক্তির জন্য তার বোনের কন্যাগণকে হারাম করেছেন, বোনের পুত্রের কন্যাগণকে হারাম করেছেন…এবং এদের বাইরে এই ধারার বাকি সকলকে হারাম করেছেন। অর্থাৎ, ব্যক্তির বোনের কন্যাগণের কন্যাগণ, তার বোনের পুত্রগণের কন্যাগণের কন্যাগণ এবং এইভাবে অন্যান্যগণ। সেই একইভাবে, নারীর মায়ের মামা নারীর মাহরামগণের অন্তর্ভুক্ত কারণ সে (নারী) তার (মায়ের মামার) বোনের কন্যার কন্যা।

    আপনাদের ভাই আতা’ ইবনু খলীল আল-রাশতাহ

    ২৭ শা’বান, ১৪৩৪ হিজরী
    ৬ জুলাই, ২০১৩ খৃষ্টাব্দ

    আরবী অংশ: 

    [উৎস: https://www.facebook.com/photo.php?fbid=184619471706138]


    السؤال: السلام عليكم ورحمة الله وبركاته
    هل يجب على المرأه أن تكشف الحجاب عن عم الأب وعن خال الأم؟
    وبارك الله فيك أخي الفاضل
    الجواب:

    وعليكم السلام ورحمة الله وبركاته

    يقول سبحانه (حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ…)، فيحرم على الرجل بنات أخيه، وبنات أبناء أخيه، وجميع السلسلة دون ذلك، أي بنات بنات أخيه، وبنات بنات أبناء أخيه، وبنات بنات بنات أخيه، وبنات بنات بنات أبناء أخيه… وهكذا. ولذلك فإن عم أب المرأة هو من محارم المرأة لأنها بنت ابن أخيه…

    وكذلك يحرم على الرجل بنات أخته، وبنات أبناء أخته… وجميع السلسلة دون ذلك، أي بنات بنات أخت الرجل، وبنات بنات أبناء أخته… وهكذا. ولذلك فإن خال أم المرأة هو من محارم المرأة لأنها بنت بنت أخته…

    أخوكم عطاء بن خليل أبو الرشتة

    27 شعبان 1434هـ

  • মুরসির পতন

    মুরসির পতন

    মিশরে মুরসির পতনে যেসব ইসলামপন্থী ব্যথিত হয়েছেন, তাদের আবেগকে সম্মান জানাই।

    মুরসির পতনে এটা স্পষ্ট যে, পাকিস্তানের মতো মিশরেও প্রকৃত শাসনকর্তৃত্ব মার্কিনপন্থী সেনাবাহিনীর হাতেই। এছাড়া বিচার বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মিডিয়া পশ্চিমাঘেঁষা হওয়ায় মিশরের সর্বময় কর্তৃত্ব পেছন থেকে মার্কিনীদের হাতেই ছিল এবং আছে।

    অথচ মুসলিম ব্রাদারহুডের নেতা মুরসি এই মার্কিনীদের খুশি রাখার চেষ্টা কম করেননি। ইসলাম প্রতিষ্ঠার স্লোগান দিয়ে গত ৩০ জুন ২০১২-তে ক্ষমতায় এলেও গত এক বছরে মিশরে ইসলামী শাসন প্রতিষ্ঠার কোনো উদ্যোগ মুরসি নেননি। বরং এমন একটি সংবিধান গ্রহণ করেছেন যেটি হোসনী মোবারক আমলের মতোই আলংকরিকভাবে ইসলামের কথা বলে – যেমনটা পাকিস্তানের সংবিধানে আছে বা বাংলাদেশ সংবিধানের ৫ম সংশোধনীতে ছিল। তার ওপর পর্যটন, নাইটক্লাব ও এলকোহল ইস্যুতে মুরসি প্রশাসনের অবস্থান ছিল ইসলামের ঠিক বিপরীত। এগুলো সবই ছিল পশ্চিমাদের মনঃতুষ্টির প্রচেষ্টা।

    ইসলামী আদর্শের দৃষ্টিকোণ থেকে মুরসি সরকারের সবচেয়ে বড় ডিগবাজি ছিল ইসরাইল ইস্যুতে। মার্কিনসহ পশ্চিমাদের মন রাখতে ইসরাইলের সাথে ক্যাম্প ডেভিড চুক্তি নবায়ন করেছেন মুরসি। এক্ষেত্রে মোবারকের সাথে তার কোনো পার্থক্য নেই। অথচ এই ক্যাম্প ডেভিড চুক্তির বিরুদ্ধে মুরসিসহ ব্রাদারহুড নেতারা জীবনভর কম গলাবাজি করেননি!

    ফিলিস্তিনের হামাসের প্রতিও মুরসি তেমন কোনো সহযোগিতার হাত বাড়াননি। গত বছর গাজায় ইসরাইলের ন্যাক্কারজনক অপারেশন পিলার অফ ডিফেন্স চলাকালে মুরসি প্রশাসন কোনোভাবেই হামাসকে প্রতিরোধে সহায়তা করেনি। ওই অপারেশনে হামাসের সামরিক নেতৃত্ব ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়ে যাওয়ার পর মুরসি এসেছিলেন স্রেফ যুদ্ধবিরতি করাতে!

    ইরানের সাথে প্রত্যাশিত সম্পর্ক উন্নয়ন তো দূরের কথা, বরং শিয়া-সুন্নি বিভেদকে আরো উস্কে দিয়েছে মুরসি প্রশাসন। বোনাস হিসেবে লেবাননের শিয়া মিলিশিয়াদের সাথেও শত্রুতা বাধিয়ে গেছেন মুরসি। ইরান আর মিশরের মিত্রতার পথটি এখন আরো বেশি রুদ্ধ।

    মুরসি প্রশাসনের আরো ন্যাক্কারজনক কাজ হলো, পাকিস্তান স্টাইলে সীমান্ত অঞ্চলে তথাকথিত আল-কায়েদাবিরোধী সামরিক অভিযান চালানো! মুরসি শাসনামলে মিশরের সীমান্তবর্তী সিনাই অঞ্চলে সেনাবাহিনী একের পর অভিযান চালিয়ে “Islamic Extremist”-দের দমন করেছে। এসবের মাধ্যমে আসলে তারা ইসরাইলবিরোধী ফিলিস্তিনি সশস্ত্র গ্রুপগুলোর অস্ত্র সরবরাহের পথটি বন্ধ করেছে।

    তাই স্বাভাবিকভাবে মুরসির বিদায়ে ইসরাইলের সবচেয়ে পুরনো ও প্রভাবশালী দৈনিক Haaretz ইসরাইল রক্ষায় মুরসির অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছে:

    http://www.haaretz.com/news/diplomacy-defense/four-reasons-why-israel-may-miss-morsi-after-all.premium-1.533603/four-reasons-why-israel-may-miss-morsi-after-all.premium-1.533603

    মুরসির বিদায়ে বিশ্বব্যাপী ইসলামপন্থীদের বোঝা উচিত, ক্ষমতায় যাওয়ার/থাকার জন্য তারা মার্কিন ও পশ্চিমা শক্তির সাথে যতো বেশি কম্প্রোমাইজ করবেন, ততো বেশি তারা দু’কূলই হারাবেন। আল্লাহর অমোঘ বিধান:

    “ইহুদী ও খ্রিস্টানরা কখনই আপনার প্রতি সন্তুষ্ট হবে না, যে পর্যন্ত না আপনি তাদের জাতির/আদর্শের [مِلَّتَهُم] অনুসরণ করেন।” [আল কুরআন ২: ১২০]

    “বস্তুতঃ তারা তো সর্বদাই তোমাদের সাথে যুদ্ধ করতে থাকবে, যাতে করে তোমাদেরকে দ্বীন থেকে ফিরিয়ে দিতে পারে – যদি সম্ভব হয়।” [আল কুরআন ২: ২১৭]

    ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলাম প্রদর্শিত পথেই ক্ষমতায় যেতে হবে – ইসলাম প্রদর্শিত পথে শাসন করেই ক্ষমতায় টিকে থাকতে হবে।

    ‘দূরের যাত্রী’ কর্তৃক লিখিত প্রবন্ধ হতে.

  • প্রশ্ন-উত্তর: অনৈসলামিক ব্যবস্থায় নিজেদের অধিকারের দাবী করা কি বৈধ?

    প্রশ্ন-উত্তর: অনৈসলামিক ব্যবস্থায় নিজেদের অধিকারের দাবী করা কি বৈধ?

    প্রশ্ন: অনৈসলামিক ব্যবস্থায় নিজেদের অধিকারের দাবী করা কি বৈধ? উদাহারনস্বরূপ, বর্তমান কুফর ব্যবস্থায় আমরা কি কোর্টে বিচারের জন্য যেতে পারি ? যদি যাওয়া যায় তবে তার জন্য কোন শর্ত আছে কি?

    উত্তর:

    ১। কোন ব্যক্তি তার অধিকার আদায়ের জন্য, তা দাবী করতে পারে। যদি তার উপর কোন জুলুম হয়, তবে তা থেকে নিজেকে রক্ষা করা ও নিজেকে সঠিক বলে প্রমাণ করার অধিকার তার আছে। পাশাপাশি এই অধিকারগুলোর দাবী সে নিজে করতে পারে অথবা তার পক্ষ হতে কোন উকিল নিয়োগ করতে পারে।

    ২। তবে যে অধিকারগুলো সে দাবী করবে তা অবশ্যই শারীয়া কর্তৃক অনুমোদিত হতে হবে। এক্ষেত্রে কোনটি জুলুম আর কোনটি অধিকার তা বর্তমান মানবরচিত ব্যবস্থার মাধ্যমে নির্ধারণ করা যাবে না।

    যেমন ধরুন একজন লোক মদ বিক্রি করলো কিন্তু ক্রেতা তাকে দাম দিলো না সেক্ষেত্রে বর্তমান ব্যবস্থা অনুসারে মদ বিক্রেতার অধিকার আছে মদের দাম পাবার কিন্তু শরীয়া অনুসারে মদ বিক্রি করাই যেখানে হারাম সেখানে দাম পাওয়ার অধিকার কেউ রাখে না।

    অনুরূপভাবে বলা যায়, কোন একটি ব্যাংক তার মক্কেলকে সুদ পরিশোধ করল না সেক্ষেত্রে সেই মক্কেল তার উপর জুলুম করা হয়েছে এ কথা বলে সুদ পাওয়া তার অধিকার এমনটা দাবী করতে পারবে না কারণ সুদ বিষয়টি হারাম। সুতরাং, কোনটি জুলুম বা কোনটি অধিকার তা নির্ধারণ করবে শরীয়া।

    ৩। শরীয়া কর্তৃক অনুমোদিত অধিকারগুলো দাবী করতে গিয়ে কোন মুসলিম বা তার উকিল বর্তামান বিচার ব্যবস্থার প্রশংসা করতে পারবে না এবং এরূপ করা সম্পূর্ণ হারাম। সে শুধুমাত্র তার অধিকারের পক্ষে ও জুলুমের বিরুদ্ধে প্রমান ও দলীল উপস্থাপন করতে পারবে।

    ৪। দারুল ইসলাম ও দারুল কুফর নির্বিশেষে প্রত্যেক মুসলিম তার অধিকার আদায় ও জুলুম অপসারণের দাবী করতে পারে। নিম্নে তার দলীলগুলো উপস্থাপন করা হল:

    ক) অধিকার বিষয়ক আয়াত-হাদীসগুলো তথা নিজের জীবন রক্ষা, জীবন দিয়ে (শহীদ হয়ে) হলেও নিজের সম্পদ ও সম্মান রক্ষা ইত্যাদি চুক্তির বৈধতা প্রকাশ করে [সর্বোচ্চকে প্রকাশ করে নিম্নতর কোনো কিছুকে বৈধতা প্রদান করা]। এছাড়াও এগুলো কোন নির্দিষ্ট বাস্তবতার সাথে সম্পর্কিত নয় বরং দারুল ইসলাম ও দারুল কুফর উভয়ের জন্য প্রযোজ্য।

    খ) কিছু মুসলিম যখন আবিসিনিয়ায় হিজরত করেন তখন কুরাইশরা নাজ্জাশীকে বলেন তিনি যেন মুসলিমদের কুরাইশদের নিকট হস্তান্তর করে। সে সময় মুসলিমরা নাজ্জাশীকে বলেন কিভাবে কুরাইশরা তাদের উপর জুলুম করেছে এবং কুরাইশদের সকল সকল মিথ্যা দাবীর বিরুদ্ধে প্রমান উপস্থাপন করেন। অর্থাৎ, তারা তাদের অধিকারের দাবী করেন ।

    গ) মক্কা বিজয়ের পূর্বে কিছু মুসলিমকে রাসূল (সা) মক্কায় থাকার অনুমতি দিয়েছিলেন যদিও তখন মদীনায় দারুল ইসলাম প্রতিষ্ঠা হয়েছে এবং অন্যান্য মুসলিমরা সেখানে হিজরত করেছে। যেকোনো সমাজে জীবন যাপনের সাথে অধিকার আদায় ও জুলুমকে অপসারনের বিষয়টি আবশ্যিকভাবে জড়িত। এক্ষেত্রে দারুল ইসলামের অস্তিত্ব থাকা সত্ত্বেও দারুল কুফরে অবস্থানের অনুমতি দেওয়ার মধ্য দিয়ে দারুল কুফরে অধিকার ও জুলুম অপসারনের দাবী করা অনুমোদিত এই বিষয়টি [ইকতিদা’ কর্তৃক] নির্দেশিত হয়।

    আরো পড়ুন: প্রশ্ন-উত্তর: কোন অধিকারের ক্ষেত্রে প্রচলিত আদালতের শরণাপন্ন হওয়া যাবে?

  • ধ্বংসাত্মক টিকফা চুক্তি!

    ধ্বংসাত্মক টিকফা চুক্তি!

    বাংলাদেশ কি অর্থনৈতিকভাবে আমেরিকার উপর নির্ভরশীল? তাহলে কেন এই ধ্বংসাত্মক টিকফা চুক্তি!


    কথিত আছে, বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণভাবে আমেরিকার উপর নির্ভরশীল। কিছু লোকের ধারণা যেহেতু তৈরী পোশাক রপ্তানি খাতের বৈদেশিক আয়ের প্রধান উৎসগুলির মধ্যে একটি এবং যার অধিকাংশ রপ্তানি হয় আমেরিকায় এছাড়া আমেরিকায় ১ লক্ষেরও বেশী প্রবাসী রয়েছে যারা দেশে রেমিটেন্সে অনেক অবদান রাখছে এতে বিশ্বের পরাশক্তি আমেরিকার প্রতি কোন চ্যালেঞ্জ করা সম্পূর্ণ অসম্ভব এমনকি আত্মঘাতিও বটে। যদি বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা হয় তাহলে অর্থনৈতিভাবে অনেক দূরবস্থায় পরতে হবে এমন চিন্তাও বিদ্যমান। মুসলিম হিসাবে আমরা আল্লাহর কাছে বাধ্য এই সাম্রাজ্যবাদী ক্রুসেডারকে প্রতিরোধ করা। আল্লাহ্ তা’আলা বলেন-

    “….এবং আল্লাহ তায়ালা কখনোই মুমিনদের উপর কাফেরদের কোন পথ (বিজয়) রাখেননা” [সূরা নিসা: ১৪১]


    আমেরিকার সাথে বাংলাদেশের দু’টি প্রধান অর্থনৈতিক সম্পর্ক হল পণ্য বিনিময় ও রেমিটেন্স। আমাদের দেশের সাথে আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক কতটুকু বাস্তব সম্মত, আদৌ কী আমরা তাদের উপর নির্ভরশীল কিনা সে বিষয়ে একটু ভাবার দরকার। পাশাপাশি আদর্শ রাষ্ট্র গঠনের জন্য আল্লাহ্ তায়ালা তাঁর রাসূলের মাধ্যমে যে বিধিবিধান পাঠিয়েছেন সে বিষয়ে সজাগ হওয়া আবশ্যক।

    নির্ভরতার সূচক হিসাবে সারণী থেকে দেখতে পাই মোট GDP-র এক পঞ্চামাংশ আসে রপ্তানী থেকে কিন্তু মোট রপ্তানীর এক পঞ্চামাংশ USA’র জন্য নির্ধারিত। মোট USA’তে রপ্তানী GDP-তে অবদান রাখে ৪%। আমরা দেখি পোষাক খাতে ৫০% যে মূল্য সংযোজন যুক্ত করা হয় তা বিবেচেনা করলে এ অবদান দড়ায় মাত্র ২%। সুতরাং সামষ্টিক দৃষ্টিতে এটাই স্পষ্ট যে USA যদি বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধ করে তাতে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে পড়বে তা অনেকটা কাল্পনিক।

    একই চিত্র USA থেকে পাঠানো রেমিটেন্স এর ক্ষেত্রে দেখতে পাই। প্রবাসীদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে ভাল অবদান রাখে। দেখা যায় মোট রেমিটেন্স GDP-র ১০% এর চেয়ে বেশী অবদান রাখে। কিন্তু মোট রেমিটেন্স – ১৪% আসে USA থেকে যা মোট GDP-র ১.৫%। যে কোন বিবেচনায় এটি স্পষ্ট USA থেকে প্রাপ্ত রেমিটেন্স নূন্যতম গুরুত্ব বহন করে। এছাড়াও তথাকথিত সহায়তার নামে যে ঋণ দেয় তা গণনা করারও গুরুত্ব বহন করে না, যেমন ২০১০ সালে মোট GDP–তে ০.১২% যোগ করে।

    বছরমোট রপ্তানীর মধ্যে USA তে রপ্তানী %GDP-তে রপ্তানী %GDP-তে USA-এ রপ্তানীর অবদান %USA থেকে আসা মোট রেমিটেন্স %GDP-তে রেমিটেন্সের অবদানGDP-তে  USA থেকে আসা রেমিটেন্সের অবদান %
    ২০০৬২৭.৯১৯.০৫.৩১৫.১৮.৯১.৩
    ২০০৭২৫.৪১৯.৮৫.০১৬.৬৯.৬১.৬
    ২০০৮২৩.২২০.৩৪.৭১৭.৬১১.৩২.০
    ২০০৯২১.৩১৯.৪৪.১১৪.২১২.০১.৭
    ২০১০২৩.২১৮.৪৪.৩১৪.৪১১.০১.৬
    ২০১১১৯.৪২২.৭৪.৪১৪.১১১.০১.৫

    মরনঘাতি টিকফা

    যুক্তরাষ্ট্র নাছোড়বান্দা। বাংলাদেশকে সে এবার ‘বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার কাঠামোগত চুক্তি’ বা Trade and Investment Cooperation Framework Agreement (TICFA) স্বাক্ষর না করিয়ে ছাড়বে না বলেই মনে হচ্ছে। বিষয়টি গুরুতর! কারণ, এই চুক্তি স্বাক্ষর হলে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ, বিশ্ব পরিসরে অনুন্নত দেশগুলোর আপেক্ষিক দরকষাকষির ক্ষমতায় এবং সর্বোপরি বাংলাদেশের ও এই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থায় মার্কিন নিয়ন্ত্রণ বেড়ে যাবে। ফলে আমাদের দেশের অর্থনৈতিক স্বার্থ এবং জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা বহুলাংশে হাতছাড়া হয়ে যাবে। মেলার মানুষকে ভালুক নাচের খেলায় ব্যস্ত রেখে তাদের পকেট কেটে নেয়ার সাজানো জোচ্চুরির মতো রাজনৈতিক সহিংসতা, নৈরাজ্য, অনিশ্চয়তার প্রতি মানুষের মনোযোগ আটকে রেখে আমেরিকা এই ‘টিকফা’ চুক্তি আদায় করার কায়দা করে নিয়েছে। বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা-বিতর্ক পাশ কাটিয়ে, চুক্তির বিষয়সমূহ বহুলাংশে গোপনীয়তার চাদরে ঢেকে চুক্তিটি সম্পাদন করার ব্যবস্থা করা হয়েছে।

    এক যুগ আগে আমেরিকার উদ্যোগে ২০০১ সালে ‘টিকফা’ ধরনের একটি চুক্তি সম্পর্কে আলোচনা ও চুক্তির খসড়া প্রণয়নের কাজ শুরু হয়েছিল। ১৩টি ধারা ও ৯টি প্রস্তাবনা সম্বলিত এই চুক্তির প্রথম খসড়াটি তৈরি হয়ে যায় ২০০২ সালেই। ২০০৪ সালে ও তারও পরে ২০০৫ সালে খসড়াটিকে সংশোধিত রূপ দেয়া হয়। সে সময় ধারার সংখ্যা কমিয়ে ও প্রস্তাবনার সংখ্যা বাড়িয়ে (মূলত যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি আধিপত্যবাদী উদ্দেশ্যগুলোকে প্রস্তাবনার অংশে ঢুকিয়ে সেগুলোকে আড়াল করার জন্য) চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়। চুক্তিটি স্বাক্ষর হয় হয় অবস্থায় দেশের আদর্শিক রাজনৈতিক শক্তি ও ব্যবসায়ী-শিল্পপতিদের একটি অংশের প্রবল প্রতিবাদের মুখে চুক্তিটি তখন সই করা অসম্ভব হয়ে পড়ে।

    এরপর থেকে এই চুক্তি স্বাক্ষরের জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর ক্রমাগত চাপ দিয়ে এসেছে। প্রথমে চুক্তিটির নাম ছিল ‘টিফা’। সেখানে ‘Cooperation’ শব্দটি ছিল না। সমালোচনা এড়িয়ে চুক্তিটি সম্পর্কে ধূম্রজাল সৃষ্টির জন্য তারা ‘সহযোগিতা’ (Cooperation) শব্দটি যোগ করে ‘টিফা’কে ‘টিকফা’ নামকরণ করেছে। শোনা যাচ্ছে, Investment শব্দটি বাদ দিয়ে সেখানে ‘Economic’ শব্দটি ব্যবহার করে চুক্তিটির নাম করা হবে ‘TECA’। এদিকে চাপ প্রয়োগের জন্য তারা বাংলাদেশকে ক্রমাগত হুমকিও দিচ্ছে। ব্ল্যাকমেইলিং-এর ভাষায় এমনও বলেছে যে, এই চুক্তি না করলে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সহযোগিতার ওপর তার নেতিবাচক প্রভাব পড়বে। এই ‘টিকফা’ চুক্তির বিষয়বস্তু আসলে কী? তার আসল উদ্দেশ্যই বা কী? ‘টিকফা’ চুক্তির সর্বশেষ খসড়া বয়ানটি যেহেতু গোপন রাখা হয়েছে (স্বচ্ছতার প্রয়োজনীয়তা সম্পর্কে যুক্তরাষ্ট্র সবাইকে সবক দেয়া সত্ত্বেও) তাই এক্ষেত্রে ২০০৫ সালে ‘টিফা’র জন্য প্রণীত খসড়ার বিষয়বস্তু যতোটা জানা গিয়েছিল সেই ভিত্তিতে কথিত ‘টিকফা’ সম্পর্কে পর্যালোচনা করা ছাড়া গত্যন্তর নেই। কিন্তু তার আগে যুক্তরাষ্ট্র GSP সুবিদা বহাল ও বাতিল নিয়ে টিকফা চুক্তি করিয়ে নেয়ার জন্য যে কূটকৌশল করছে তা বিশ্লেষন করা চাই।

    স্বল্পোন্নত দেশগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে যে বাজার-সুবিধা দেয়া হয়, তাকে জিএসপি বলা হয়।

    ১৯৭৬ সাল থেকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে এই সুবিধা পেয়ে আসছে। কিন্তু বাংলাদেশের প্রধান রফতানি পণ্য তৈরি পোশাক খাত এই সুবিধার আওতায় নেই।

    মার্কিন প্রেসিডেন্টের বাণিজ্য বিষয়ক অফিসের ওয়েবসাইটে তাদের জিএসপি-সুবিধা সম্পর্কে স্পষ্ট করে বলা হয়েছে: ‘১২৭টি সুবিধাভোগী দেশের থেকে আমদানি করা প্রায় পাঁচ হাজারটি পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার জন্য এই জিএসপি। এর অন্য উদ্দেশ্য হচ্ছে আমদানি করা পণ্যে মার্কিন সামগ্রী ব্যবহার নিশ্চিত করে মার্কিন নাগরিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।…জিএসপির অধীনে যেসব পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে, তার মধ্যে আছে: বহু রকম রসায়ন দ্রব্য, খনিজ দ্রব্য, বিল্ডিং স্টোন, জুয়েলারি, বহু রকমের কার্পেট, এবং কিছু কৃষি ও মৎস্যজাত দ্রব্য। যেসব পণ্য জিএসপি শুল্কমুক্ত সুবিধাবহির্ভূত সেগুলোর মধ্যে আছে: বেশির ভাগ বস্ত্র ও পোশাকসামগ্রী, বেশির ভাগ জুতা, হাতব্যাগ ও ব্যাগ।’

    বাংলাদেশের গার্মেন্টস পণ্য সেই কারণে যুক্তরাষ্ট্রের জিএসপি-সুবিধার বাইরে। বরং সে দেশে গড় আমদানি শুল্ক হার যেখানে শতকরা ১ ভাগের মতো, সেখানে বাংলাদেশের গার্মেন্টসের ওপর শুল্কহার শতকরা গড়ে ১৫ ভাগ, কোনো কোনো পণ্যে আরও বেশি। গত এক বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানির প্রায় শতকরা ২৩ ভাগ গেছে, সেই হিসাবে এ বছরও বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে শুল্ক বাবদ প্রদান করেছে কমপক্ষে প্রায় পাঁচ হাজার ৬০০ কোটি টাকা। এটা যুক্তরাষ্ট্র থেকে যে ঋণ অনুদান নানাভাবে বাংলাদেশে আসে, তার ছয় গুণেরও বেশি। অর্থাৎ যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নয়, বাংলাদেশই যুক্তরাষ্ট্রকে অর্থের জোগান দিচ্ছে প্রতিবছর! এবং যুক্তরাষ্ট্রই মুক্তবাজার নীতিমালা ভঙ্গ করে বাংলাদেশের গার্মেন্টসের ওপর বৈষম্যমূলক শুল্ক আরোপ করে রেখেছে! অর্থাৎ প্রচারণা বা বিশ্বাস যা-ই থাকুক, তথ্য অনুযায়ী প্রকৃত ঘটনা হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশে কোনো বিশেষ সুবিধা পায় না, বরং অন্য দেশগুলোর তুলনায় অনেক বেশি শুল্ক দিয়ে বাংলাদেশকে সেখানকার বাজারে প্রবেশ করতে হয়।

    গ্লোবাল ওয়ার্কার্স ফাউন্ডেশনের সঙ্গে সম্পৃক্ত বাণিজ্যবিষয়ক বিশ্লেষক এড গ্রেসার জানান, গত বছর বাংলাদেশ যুক্তরাষ্ট্রে তাঁবু, গলফ খেলার সরঞ্জাম, প্লেটসহ প্রায় তিন কোটি ৫০ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে। এর ওপর জিএসপি-সুবিধা অনুযায়ী ২০ লাখ ডলার শুল্ক ছাড় পেয়েছে। কিন্তু বাংলাদেশ ৪৯০ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে ৭৩ কোটি ২০ লাখ ডলার শুল্ক দিয়েছে, যা ২০১২ সালে ফ্রান্সের কাছ থেকে প্রাপ্ত শুল্কের প্রায় দ্বিগুণ। ফ্রান্স ৪ হাজার ১০০ কোটি ডলারের পণ্য রফতানি করে শুল্ক দিয়েছে মাত্র ৩৮.৩ কোটি ডলার।

    যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ প্রভাবাধীন সংস্থা আন্তর্জাতিক অর্থ তহবিলও (আইএমএফ) বলছে, শিল্পায়িত দেশগুলোর বেশির ভাগ আমদানি পণ্যের ওপর শুল্ক কম থাকলেও কৃষি, শ্রমঘন পণ্য যেগুলো গরিব দেশ থেকে আসে, তার অনেকগুলোর ওপরই মার্কিন শুল্কহার অস্বাভাবিক রকম বেশি, গড় শুল্কহারের চেয়ে কখনো কখনো ১০ থেকে ২০ গুণ বেশি। কাপড় ও জুতার ওপর আমদানি শুল্ক শতকরা ১১ থেকে ৪৮ ভাগ। বাংলাদেশ ও ফ্রান্সের তুলনা করে আইএমএফই স্বীকার করছে যে, যে বছরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র ২৫০ কোটি মার্কিন ডলার পণ্য আমদানি বাবদ ৩৩ কোটি ডলার আমদানি শুল্ক আয় করল, সেই বছরেই সমপরিমাণ শুল্ক তারা ফ্রান্সের কাছ থেকে আয় করল ১২ গুণ বেশি। অর্থাৎ তিন হাজার কোটি ডলার পণ্য আমদানির জন্য।

    অর্থাৎ ধনী দেশের তুলনায় বাংলাদেশকে ১০ থেকে ১২ গুণ বেশি শুল্ক দিতে হচ্ছে। এটাই বিশেষ সুবিধা!

    অর্থাৎ GSP সুবিধা বাতিল বা বহাল দ্বারা TICFA চুক্তি প্রভাবিত নয় বরং জনগনের মধ্যে ধূম্রজাল ছড়ানো হচ্ছে ।

    চুক্তিটির ১৫, ১৬ ও ১৭ নং প্রস্তাবনায় মেধাস্বত্ব অধিকার (Intellectual Property Rights)-TRIPS, আন্তর্জাতিক শ্রমমান সংরক্ষণ, পরিবেশ ও বাণিজ্য স্বার্থকে সমান গুরুত্ব দেয়া ইত্যাদি প্রসঙ্গ অন্তর্ভুক্ত করা হয়েছে। এই চুক্তির ফলে মেধাস্বত্ব অধিকার প্রতিষ্ঠা পেলে তা আমাদের দেশকে মারাত্মক ক্ষতির সম্মুখীন করবে। তথ্য-প্রযুক্তি খাতেই দেশকে সফটওয়্যার লাইসেন্স ফি বাবদ ৫ হাজার কোটি টাকার বেশি (৬০ কোটি ডলার) ক্ষতির সম্মুখীন হতে হবে। ওষুধ শিল্পকে পেটেন্ট আইনের অধীনে মাশুল দিতে হবে এবং তার ফলে তার অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তৈরি পোশাক শিল্পকেও ব্র্যান্ড নামে ব্যবহূত এ দেশের তৈরি এক্সেসরিজের জন্য সংশ্লিষ্ট মার্কিন কোম্পানিকে নজরানা দিতে হবে। বাসমতি চাল, চিরতার রস, নিমের দাঁতন ইত্যাদি হেন বস্তু নেই যা আগেভাগেই মার্কিনীসহ বিদেশি কোম্পানিরা পেটেন্ট করে রাখেনি। মেধাস্বত্ব অধিকারের ধারা প্রয়োগ করে তারা এসবকিছুর জন্য রয়েলটি প্রদানে বাংলাদেশকে বাধ্য করার জন্য ‘টিকফা’ চুক্তি স্বাক্ষর করতে এভাবে চাপাচাপি করছে।

    বাংলাদেশকে ‘টিকফা’ চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র এতো তত্পর হয়েছে কেন? সরাসরি আর্থিকভাবে লাভবান হওয়া ছাড়াও এর পেছনে যুক্তরাষ্ট্রের আরো একটি গূঢ় উদ্দেশ্য রয়েছে। চুক্তির ১৮ নং প্রস্তাবনায় বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একত্রে ‘দোহা ডেভেলপমেন্ট এজেন্ডার’ সফল বাস্তবায়নে সহযোগিতামূলক প্রয়াস শক্তিশালী করবে।

    দোহায় অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলনে গৃহীত ‘দোহা ডেভেলপমেন্ট এজেন্ডার’ মূল বিষয়গুলো হলো—অকৃষিপণ্যের বাজার উন্মুক্তকরণ, কৃষি থেকে ভর্তুকি প্রত্যাহার, মেধাজাত সম্পত্তি অধিকার (ট্রিপস) এবং সার্ভিস বা পরিবেশ খাতে বিনিয়োগ উদারীকরণ ইত্যাদি। কিন্তু এসব বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের স্বার্থ অভিন্ন নয়। বরং এসব ক্ষেত্রে মার্কিন স্বার্থের সাথে বাংলাদেশের স্বার্থের গুরুতর বিরোধ আছে। অথচ এই চুক্তির সুবাদে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে মার্কিনের পক্ষে এবং স্বল্পোন্নত দেশের বিপক্ষে বাংলাদেশকে দাঁড় করানোর সুযোগ পাবে মার্কিন যুক্তরাষ্ট্র। এই দ্বিপাক্ষিক চুক্তিকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে অবস্থান নিতে বাধ্য করতে পারবে। এ কথা সকলেই জানেন যে, বিভিন্ন দেশ বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলো তাদের অভিন্ন ও সাধারণ স্বার্থসংরক্ষণে সম্মিলিতভাবে আন্তর্জাতিক ও বহুপাক্ষিক নানা ফোরামে অবস্থান নিতে পারে। কিন্তু ‘টিকফা’র মতো দ্বিপাক্ষিক চুক্তির কারণে বাংলাদেশ স্বাধীনভাবে তা করতে পারবে না। শুধু তাই নয়, ‘টিকফা’ চুক্তির কারণে বাংলাদেশ তার জাতীয় স্বার্থরক্ষায় আন্তর্জাতিক পরিসরে বহুপাক্ষিকভাবে প্রচেষ্টা চালাবার সুযোগও বহুলাংশে হারাবে। উপরন্তু বাণিজ্য সমস্যা বহুপক্ষীয়ভাবে সমাধানের বদলে তা মার্কিনের সঙ্গে দ্বিপক্ষীয়ভাবে সমাধানের ফাঁদে পড়বে বাংলাদেশ। দুই পক্ষের মধ্যে এক পক্ষ প্রবল শক্তিশালী হলে দ্বিপাক্ষিক সমস্যার সমাধান স্বাভাবিক কারণেই দুর্বলের নয়, বরং সবলের পক্ষেই যায়। সে কারণে বাংলাদেশকে সব সময়ই ক্ষতিগ্রস্ত হতে হবে।

    চুক্তিতে এ কথা আছে যে, দুই পক্ষের মধ্যে কারো বাণিজ্য ও বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করতে যদি কোনো এক পক্ষ ব্যর্থ হয় তাহলে অপরপক্ষ তাকে ‘সহযোগিতা’ দিবে। স্পষ্টতই চুক্তির এই ধারাতে বাণিজ্যের পাশাপাশি ‘বিনিয়োগের সুরক্ষার’ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। বিনিয়োগ ও তার সুরক্ষার বিষয়টি প্রায় সর্বাংশে যুক্তরাষ্ট্রের বিষয়। যুক্তরাষ্ট্রে বা অন্য কোনো দেশে বিনিয়োগ করার শক্তি বা ক্ষমতা বাংলাদেশের তেমন নেই। কিন্তু বাংলাদেশে ও সারাবিশ্বে যুক্তরাষ্ট্র একটি প্রধান বিনিয়োগকারী দেশ। চুক্তির বিধান অনুসারে যুক্তরাষ্ট্রের সেই বিনিয়োগ সুরক্ষার দায়িত্ব বাংলাদেশের। বাংলাদেশ যদি সে কাজে অপারগতা প্রদর্শন করে তাহলে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ সুরক্ষার কাজে ‘সহযোগিতা’ দিবে। এই ‘সহযোগিতার’ স্বরূপ কি হতে পারে? ধরা যাক, বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির পিএসসি’র মাধ্যমে বিনিয়োগ করলে সেই বিনিয়োগের সুরক্ষা করা বাংলাদেশের কর্তব্য হয়ে উঠবে। এক্ষেত্রে বিষয়টি বাংলাদেশের সমুদ্রসীমার সামরিক নিরাপত্তার প্রশ্নের সাথে সম্পৃক্ত তা যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তার সক্ষমতা বাড়ানোর কাজে ‘সহযোগিতা’ দেয়ার ‘সুযোগ’ খুলে দিবে। চুক্তির এই বিষয়ের সাথে আমরা যদি বঙ্গোপসাগরে মার্কিন নৌ উপস্থিতি, নৌঘাঁটি স্থাপন, বাংলাদেশের অরক্ষিত সমুদ্রসীমা রক্ষার কাজে সহযোগিতা ইত্যাদি বিষয়ে আগ্রহ সম্পর্কে একদিকে জোরালো মার্কিনী বক্তৃতা-বিবৃতি এবং অন্যদিকে সমুদ্রে তেল-গ্যাস উত্তোলনের জন্য মার্কিন তেল কোম্পানিগুলো কর্তৃক পিএসসি চুক্তির মাধ্যমে বিভিন্ন ব্লক ইজারা নিয়ে নেয়ার কথা একসাথে হিসেবে নেই তাহলে কারো পক্ষেই মার্কিন উদ্দেশ্য সম্পর্কে দুয়ে দুয়ে চারের অঙ্ক মিলিয়ে নিতে অসুবিধা হওয়ার কথা নয়।

    বর্তমানে যুক্তরাষ্ট্রের বিশ্ব রাজনৈতিক-সামরিক স্ট্র্যাটেজির প্রধান দিক নির্দেশ হলো- ‘চীনকে নিয়ন্ত্রনে রেখে তাকে নিবৃত করা’ (containing the influence of china)। এজন্য এশীয়-প্রশান্ত মহাসাগরীয় এলাকাকে সে তার আন্তর্জাতিক তত্পরতার প্রধান কেন্দ্রে পরিণত করেছে এবং এখানেই তার বিদেশে অবস্থানরত নৌসেনার বেশিরভাগ মোতায়েন করেছে। বাংলাদেশকে এই স্ট্র্যাটেজিতে আরো শক্ত করে আটকে ফেলাটা যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কথিত ‘সন্ত্রাসের বিরুদ্ধে গ্লোবাল যুদ্ধের’ আঞ্চলিক সহযোগী করাটাও তার আরেকটি উদ্দেশ্য। এসব ভূ-রাজনৈতিক ইস্যুতে বাংলাদেশকে নিজেদের পরিকল্পনায় আরো নিবিড় ও কাঠামোগতভাবে অন্তর্ভুক্ত করার জন্যই ‘টিকফা’ স্বাক্ষরে যুক্তরাষ্ট্রের এরূপ মরিয়া প্রয়াস। এমনিতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক গোপন সামরিক চুক্তি রয়েছে। এসবের সাথে ‘টিকফা’ স্বাক্ষরিত হলে বাংলাদেশের সার্বভৌমত্ব ও সাথে সাথে তার নিরাপত্তা গুরুতরভাবে ক্ষুণ্ন হবে।

    ‘টিকফা’ বা ‘টিফা’ হচ্ছে একটি ঘুমন্ত বাঘ। উন্নত দেশের সঙ্গে অনুন্নত দেশের মধ্যে চুক্তিগুলো মূলত করা হয় গরিব দেশের ভাগ্য উন্নয়নের জন্য। তবে ভাগ্যের বদল হয় না। দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা ও পাকিস্তানের সঙ্গে এবং বিশ্বের অন্যান্য ৭২টি দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এ ‘টিকফা’ বা ‘টিফা’ চুক্তি করেছে। তাতে তারা খুব বেশি লাভবান হয়েছেন বলে তথ্য পাওয়া যায় না। ‘টিকফা’ বা ‘টিফা’ সম্পর্কে সরকারের বক্তব্যে আপাতদৃষ্টিতে বাণিজ্য ও বিনিয়োগের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এর সঙ্গে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা ব্যবস্থা এবং আঞ্চলিক বাণিজ্য ও পররাষ্ট্রনীতিসহ অনেক বিষয় জড়িত। এ ধরনের চুক্তি করে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলের অংশ হওয়া যে কোনো বিচারেই ক্ষতিকর। এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে মার্কিনিদের স্বার্থরক্ষার জন্যই কাজ করতে হবে।

    সবশেষ হাসিনার কেবিনেটে পাশ হওয়া টিকফা চুক্তির মূল কথাগুলো এরকম:

    [১] চুক্তির শর্ত মোতাবেক বাংলাদেশের বাজার উন্মুক্ত করে দিতে হবে এবং সেবা খাতের ঢালাও বেসরকারিকরণ করতে হবে ।

    [২] যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানির বাণিজ্য ও বিনিয়োগের জন্য বাংলাদেশের বাজার উন্মুক্ত করে দিতে হবে এবং বিদ্যমান শুল্ক ও অশুল্ক বাধাসমূহ দূর করতে বাংলাদেশ বাধ্য থাকবে ।

    [৩] বেসরকারি খাতের বিকাশকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, (মানে সরকারকে জিরো করে আনার বুদ্ধি)।

    [৪] দুই দেশের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বাণিজ্য ও বিনিয়োগ কমিশন প্রাইভেট সেক্টরের বিকাশের জন্য প্রয়োজনীয় কাজ করবে ।

    [৫] যুক্তরাষ্ট্র ভবিষ্যতে শুধু সেবা খাতেই বাংলাদেশে বিনিয়োগ করবে / তারা কোনো পণ্য এদেশে উৎপাদন করবে না / সোজা কথা সার্ভিস দিয়ে পয়সা নেয়া ।

    [৬] বাংলাদেশের দেশীয় শিল্প বা প্রতিষ্ঠানকে সুবিধা প্রদানকারী বাণিজ্য সংক্রান্ত অভ্যন্তরীণ সংরক্ষণ নীতি বাতিল করতে হবে অর্থাৎ শিল্পখাত চরম প্রতিযোগিতার মুখে পড়বে ।

    [৭] যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের অর্জিত মুনাফা বা পুঁজির উপর কোনো কর আরোপ করা যাবে না ।

    [৮] বিনিয়োগের বিশেষ সুরক্ষা দিতে হবে এবং বিনিয়োগ প্রত্যাহার করে নেয়া হলে তার ক্ষতিপূরণ দিতে হবে ।

    [৯] দেশের জ্বালানি গ্যাস বিদ্যুৎ বন্দর টেলিযোগাযোগ শিক্ষা স্বাস্থ্য পরিবহন ইত্যাদি খাতে মার্কিন কোম্পানিগুলোকে বাণিজ্যের জন্য উন্মুক্ত করে দিতে হবে ।

    [১০] কৃষিপণ্যের বাজার উন্মুক্ত করতে হবে এবং কৃষি থেকে ভর্তুকি প্রত্যাহার করতে হবে ।

    [১১] চুক্তি অনুযায়ী মেধাস্বত্ব আইনের কঠোর বাস্তবায়ন নিশ্চিত করবে বাংলাদেশ ।

    এই সকল উদ্বেগের বিষয় যেমন আমাদের চিন্তিত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ঠিক একইভাবে এটাও মনে রাখা দরকার USA চাইলেই কোন দেশের সাথে বাণিজ্য বন্ধ রাখতে পারবে না কারণ তার প্রয়োজন বাংলাদেশের মত বৃহৎ জনগোষ্ঠির ভোক্তা শ্রেণী, সস্তা শ্রম ও খনিজ সম্পদের উত্তোলনে বিনিয়োগ এছাড়াও তাদের দেশে বাংলাদেশী যে প্রবাসীরা থাকে তারা তাদের ভোট ব্যাংক যেমন সম্প্রতি বারাক ওবামা ঘোষণা দিয়েছে অবৈধ অভিবাসীদের বৈধ করা হবে। অর্থাৎ বর্তমান প্রেক্ষাপটেই তা অসম্ভব খিলাফাহ্ রাষ্ট্রে তো প্রশ্নই আসে না। আসুন খিলাফাহ্ রাষ্ট্র কিভাবে বেকারত্ব ও বৈদেশিক বিনিময়কে পররাষ্ট্র চুক্তি সমাধান করবে তার সংক্ষিপ্ত নমুনা দেখা যাক:

    খিলাফত রাষ্ট্রের সংবিধান থেকে:

    ধারা ১৮৪

    অন্যান্য রাষ্ট্রের সাথে ইসলামীর রাষ্ট্রের সম্পর্ক নির্ভর করবে চারটি নীতির উপর। এগুলো হচ্ছে:

    ১. ইসলামী বিশ্বে বর্তমান রাষ্টগুলোকে এমনভাবে দেখা হবে যেন তারা একটি অভিন্ন রাষ্ট্র আর তাই তারা পররাষ্ট্র নীতির অধীনে পড়বে না। তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে পররাষ্ট্র নীতির বাস্তবতা বিবেচনা করা হবে না। বরং, এ রাষ্টগুলোকে ঐক্যবদ্ধ করে একটি একক রাষ্ট্রে পরিণত করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে।

    ২. যে সকল রাষ্ট্র অর্থনৈতিক, বাণিজ্য, সাংস্কৃতিক অথবা বন্ধুত্বের চূক্তিতে চূক্তিবদ্ধহবে তাদের প্রতি চূক্তির শর্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। চূক্তিতে উল্লেখিত থাকলে ঐ সকল রাষ্ট্রের নাগরিকদের শুধুমাত্র পরিচয়পত্র দেখিয়ে আমাদের দেশে প্রবেশের অধিকার প্রদান করা হবে। এক্ষেত্রে তাদের পাসপোর্টের প্রয়োজন হবে না। তবে, চূক্তিতে এটি উল্লেখিত থাকতে হবে যে, ইসলামী রাষ্ট্রের নাগরিকগণও ঐ রাষ্ট্রে অনুরূপ প্রবেশের অধিকার রাখবে। ঐ রাষ্ট্রগুলোর সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শুধুমাত্র কিছু নির্দিষ্ট পণ্য সামগ্রীর মাঝেই সীমাবদ্ধ থাকবে; এই শর্তে যে, ঐ পণ্য সামগ্রী আমাদের জন্য একান্ত প্রয়োজনীয় এবং এ (অর্থনৈতিক ও বাণিজ্যিক) সম্পর্ক ঐ সকল রাষ্ট্রকে শক্তিশালী করবে না।

    ৩. যে সকল রাষ্ট্রের সাথে আমাদের কোন চূক্তি নেই, সাম্রাজ্যবাদী রাষ্ট্র যেমন বৃটেন, আমেরিকা ও ফ্রান্স, এবং ঐ সকল রাষ্ট্র যাদের আমাদের রাষ্ট্রকে কেন্দ্র করে পরিকল্পনা আছে, যেমন রাশিয়া, ঐ সকল রাষ্ট্রগুলোর সাথে আমাদের সম্পর্ক সম্ভাব্য যুদ্ধ রাষ্ট্র’ হিসাবে বিবেচিত হবে। তাদের বিরুদ্ধে সম্ভাব্য সকল সতর্কতা গ্রহণ করতে হবে এবং তাদের সাথে আমাদের কোনরূপ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের অনুমতি নেই। যতক্ষণ না তাদের সাথে প্রকৃতপক্ষেই যুদ্ধের সূচনা হয়ততক্ষণ পর্যন্ত তাদের নাগরিকগণ আমাদের রাষ্ট্রে পাসপোর্ট ও ভিসার মাধ্যমে প্রবেশ করতে পারবে যা প্রতিটি ব্যক্তির প্রতিটি ভ্রমণের জন্য সীমাবদ্ধ থাকবে।

    ৪. যে সকল রাষ্ট্র ইতিমধ্যেই আমাদের সাথে যুদ্ধরত অবস্থায় আছে, যেমন, ইসরাইল, তাদের সাথে যুদ্ধাবস্থার ভিত্তিতেই সকল সম্পর্ক তৈরী করতে হবে। তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিতে হবে যেন তারা আমাদের সাথে প্রকৃতপক্ষেই যুদ্ধরত অবস্থায় আছে, সেটি যুদ্ধবিরতিই হোক কিংবা অন্য কোন অবস্থাই হোক না কেন। ঐ সকল রাষ্ট্রের সকল নাগরিকের আমাদের রাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ।

    ধারা ১৮৫

    সকল সামরিক চূক্তি এবং সন্ধি সম্পর্ণূ রূপে নিষিদ্ধ। এর মধ্যে রাজনৈতিক চূক্তি ও সমঝোতা যেখানে সেনাঘাঁটি ও বিমানঘাঁটি লিজ দেয়ার বিষয়গুলোও অর্ন্তভূক্ত। তবে, বন্ধুত্ব, অর্থনৈতিক, বাণিজ্যিক, অর্থব্যবস্থাপনা, সাংস্কৃতিক এবং যুদ্ধবিরতি চূক্তির অনুমতি রয়েছে।

    • খিলাফাহ্ ব্যবস্থায়, রাষ্ট্র শুধু GDP বৃদ্ধিকে বিবেচনা না করে বরং প্রতিটি ব্যক্তির মৌলিক চাহিদার কথা চিন্তা করে।
    • শিক্ষা ব্যবস্তায় এমন নীতি প্রণয়ন করা হবে যা উৎপাদনমুখী।
    • রাষ্ট্রের খাস জমি ভূমিহীনদের বন্টন করা হবে এক্ষত্রে খলীফা সেচ ব্যবস্থা, সার, উন্নতমানের বীজ সরবরাহ করা হবে।
    • শক্তিশালী উৎপাদন ব্যবস্থায় জাতিকে অর্থনৈতিক স্বনির্ভর করতে পারে আর খিলাফাহ্ রাষ্ট্র বিশ্বের পরাশক্তি হিসাবে রাষ্ট্রের প্রাকৃতিক ও জনসম্পদকে ব্যবহার করে শ্রম ও প্রযুক্তি নির্ভর শিল্পায়নের দিকে নিয়ে যাবে।
    • রাষ্ট্র একটি শক্তিশালী সামরিক বাহিনী গঠন করবে যার জন্য প্রচুর যুদ্ধ উপকরন প্রয়োজন এতে শিল্প বিভাগ থাকবে সামরিক বাহিনীর অধীনে যেখানে অন্তর্ভুক্ত থাকবে জাহাজ নির্মাণ শিল্প, বিমান প্রস্তুতকারী শিল্প ও অন্যান্য ভারী শিল্প কারখানা যেখানে প্রাইভেট সেক্টরকেও বিনিয়োগে উৎসাহী করা হবে।
    • যদি কেউ নিজ উদ্যোগে ব্যবসায় শুরু করতে চায় তাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে সুদমুক্ত ঋণ দেয়া হবে। এছাড়া লুটপাঠ, দুর্নীতি, রাহাজানি, টোল সংগ্রহের বিরুদ্ধে শরীয়াহ্ প্রদত্ত শাস্তির ব্যবস্তা নিবে।
    • বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যে US তার কতৃত্ব প্রতিষ্ঠার জন্য ডলারকে প্রধান হাতিয়ার হিসাবে ব্যবহার করে এতে সে অন্য রাষ্ট্রকে বাধ্য করে ডলার সঞ্চয় করতে এবং যার বিপরীতে দেশীয় মুদ্রা মুদ্রণ করে। খিলাফাহ্ রাষ্ট্র নিজস্ব মুদ্রা প্রচলন করবে যা মুদ্রিত হবে মূল্যবান ধাতু তথা স্বর্ণ ও রৌপ্যের বিপরীতে এতে মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণ উভয়ই সহজ হবে।
    • একবার এটিই প্রতিষ্ঠিত হযে গেলে অন্যান্য দেশগুলোও ইসলামি রাষ্ট্রের সাথে বাণিজ্য করতে এগিয়ে আসবে যেমনটি অতীতে হয়েছিল।


    টিকফা চুক্তির মাধ্যমে এদেশের অর্থনীতির উপরই শুধু নয়, দেশের শ্রম, শিল্প, বাণিজ্য, কৃষি, গাছ-গাছড়া হতে শুরু করে ছোট ছোট জীব-অনুজীব পরযন্ত সাম্রাজ্যবাদী আধিপত্য বিস্তার করবে আমেরিকা।

    দেশের সম্ভাবনাময় অর্থনৈতিক, ব্যাবসা-বাণিজ্য ও শ্রমবাজারের উপর মার্কিন পুজিবাদী কোম্পানিগুলোর আধিপত্য বিস্তারের মাধ্যমে দেশের অর্থনীতি বিকল করে এদেশের ইসলাম ও মুসলিমদের এক হাতে শায়েস্তা করে সম্ভাব্য ইসলামী খিলাফতের উত্থান ঠেকানোর নতুন বীজ বপন করবে ক্রুসেডার আমেরিকা।

    “তারা যদি তোমাদের উপর আধিপত্য বিস্তার করতে পারে তাহলে তারা তোমাদের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত হবে, তাদের হস্ত ও রসনাসমুহ প্রসাড়িত করে তোমাদের ক্ষতি সাধন করবে, তারা চায় যাতে তোমরা কাফিরদের কাতারে শামিল হও” [সুরা মুমতাহিনা: ২]।


    উপরোক্ত বিশ্লেষনের আলোকে এটাই প্রমাণিত যে, বাংলাদেশ USA’র উপর নির্ভরশীল নয় এবং খিলাফা্ত শাসন ব্যবস্থায় পারে বাংলাদেশকে বিশ্ব দরবারে স্বয়ংসম্পূর্ন ও শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে। বর্তমান কুফর গণতান্ত্রিক ব্যবস্থায় আমেরিকা বা অন্যান্য সাম্রাজ্যবাদীদের বলয় থেকে বের হয়ে আসা বা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব না। আর এর জন্য প্রয়োজন মুসলিম উম্মাহ্’কে সাথে নিয়ে ইসলামী খিলাফত রাষ্ট্র ব্যবস্তা ফিরিয়ে নিয়ে আসা। সামগ্রিকভাবে ইসলামের অর্থনৈতিক নীতিমালা এমন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য নেয়া হবে যেখানে হালাল এবং হারামের নিরিখে শান্তিপূর্ণভাবে ও আনন্দে জীবন ধারণ সম্ভব হবে। এগুলো রাষ্ট্রের নাগরিকদের মধ্যে সম্পদ বন্টনের ব্যবস্থা করবে এবং মানুষকে সম্পদের দাস বানানো ব্যতিরেকে সম্পদকে মানুষের ভৃত্য বানাবে।

    হে মুসলিমগণ!!!!

    টিকফা চুক্তির ছদ্বাবরণে ক্রুসেডার আমেরিকার দেশের অর্থনীতি ও শ্রমবাজারের উপর একচ্ছত্র থাবা বিস্তারের মাধ্যমে এদেশের ইসলাম ও মুসলিমদের উপর সাম্রাজ্যবাদী আধিপত্য বিস্তারের পায়তারা রুখে দাড়ান। শক্তিশালী পররাষ্ট্রনীতি ও ভারী শিল্পভিত্তিক অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে দেশকে একটি নেতৃত্বশীল জাতিতে পরিণত করার লক্ষে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলুন।

    আল্লাহ্ তা’আলা বলেন-

    “তিনিই প্রেরণ করেছেন আপন রাসূলকে হেদায়েত ও সত্য দ্বীন (জীবন ব্যবস্থা) সহকারে, যেন এই দ্বীন অন্যান্য সকল দ্বীনের উপর জয়যুক্ত করেন…” [সূরা আত-তাওবা: ৩৩]



    আতিক রহমান