Home

  • তাকওয়ার প্রকৃত অর্থ

    তাকওয়ার প্রকৃত অর্থ

    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ

    হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর, যথাযথ ভয়। আর তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পন করা ছাড়া মৃত্যুবরণ করো না। [আলে ইমরান ৩:১০৩]

    আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা পবিত্র কুরআনে অসংখ্যবার তাকওয়ার ব্যপারে গুরুত্বারোপ করেছেন। তাকওয়া ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তার মধ্যে একটি। তাকওয়ার মাধ্যমেই (মুসলিম) সমাজের মানুষ একে অপরের সাথে সম্পর্কিত হয়, তাদের কার্যাবলী সম্পাদন করার ক্ষেত্রে। তাকওয়ার বিশাল গুরুত্বের কারণে কুরআন ও সুন্নাহতে অসংখ্যবার মুসলিমদের জীবনে তাকওয়ার প্রাসঙ্গিকতা ও তাৎপর্যের প্রতি জোর দিয়ে বর্ণনা করা হয়েছে। 

    দুনিয়া ও আখেরাতে তাকওয়ার অবলম্বনের অসীম পুরস্কারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা জোর দিয়ে আমাদের জানিয়েছেন। এ কারণে তাকওয়া অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ যাতে আমরা আল্লাহর সাহায্য বিজয় পেতে পারি।

    দুর্ভাগ্যবশতঃ বুদ্ধিবৃত্তিক অধঃপতনের কারণে এই গুরুত্বপূর্ণ কনসেপ্টটি আমরা অবহেলা করে থাকি। কাফেররা ইসলামী আকীদা ও তাকওয়ার গুরুত্ব কত বেশি তা দূর অতীততের মত বর্তমান সময়েও বুঝতে পারে। কাফেররা বুঝে এই আকীদা ও তাকওয়াই কাফিরদের স্বার্থ আদায়ের ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা। মুলত ইসলামী আকিদা ও তাকওয়াই মুসলিমদের মুল শক্তি। পশ্চিমারা তাই আগ্রাসন চালায় যাতে আমরা ইসলামী জীবন ব্যবস্থা থেকে দুনিয়াকে পৃথক করে ফেলি, তারা আগ্রাসন চালায় আমরা যাতে সেকুলারিজম কিংবা বহুত্ববাদ-এর চিন্তা দ্বারা আল্লাহর দ্বীনকে পরিবর্তন করে ফেলি। আল্লাহর দ্বীনকে অর্থনীতি, রাজনীতি ও সামাজিক সম্পর্ক থেকে পৃথক ইসলামকে শুধুমাত্র ব্যক্তিগত ইবাদত ও নৈতিকতার মাঝে সীমাবদ্ধ করে রাখি। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কাফের ও তাদের দালালদের প্রতিনিয়ত ষড়যন্ত্রগুলোর ব্যাপারে পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা আমাদের সতর্ক করে বলেছেন-

    يُرِيْدُوْنَ اَنْ يُّطْفِـُٔوْا نُوْرَ اللّٰهِ بِاَفْوَاهِهِمْ وَيَاْبَي اللّٰهُ اِلَّاۤ اَنْ يُّتِمَّ نُوْرَهٗ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ 

    তারা তাদের মুখের (ফুঁক) দ্বারা আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায়, কিন্তু আল্লাহ (সে ব্যপারে) অস্বীকৃতি জানিয়েছেন যে তিনি তাঁর নূর পরিপূর্ণ করা ছাড়া অন্য কিছু চান না, যদিও কাফিররা অপছন্দ করে। [তওবা ৯:৩২]

    দুর্ভাগ্যবশত সেকুলারিজমের দ্বারা প্রভাবিত হয়ে আল্লাহর দ্বীন থেকে দুনিয়াকে আলাদা করে যারা ব্যক্তিগত ইবাদত ও নৈতিকতা চর্চা করে অনেক সময় তাদেরকেই সমাজে আমরা মুত্ত্বাকী হিসেবে চিহ্নিত করি। দৃশ্যত এই সব ব্যক্তিবর্গ সালাত, রোজা, মসজিদে দান ও নিরাপদে একাকিত্ব জীবণ ধারণ করাকেই তাকওয়াবান হিসেবে মনে করে। অন্যদিকে এইসব ব্যক্তিবর্গ উম্মাহর জীবনে ইসলাম ফিরিয়ে আনার (পূণর্জাগরণ) কাজ থেকে নিজেকে আলাদা রাখে। পাশাপাশি এদের অনেকেই সুদের লেনদেন ও মিথ্যায় অভ্যস্ত এবং উম্মাহর পুনর্জাগরণে এদের কোনোই ভুমিকা দেখা যায় না।

    সেকুলারিজমের প্রভাবের কারণেই ইসলামকে মানুষ অন্যান্য ধর্মগুলোর মতই মনে করে অথচ ইসলাম একটি স্বয়ংসম্পূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম মানুষের জীবনে প্রতিটি ক্ষেত্রেই সম্পূর্ণ সমাধান দিয়ে থাকে। বাস্তবে আমরা একজন সাধারণ মুসলিমকে সালাতের নিময়কানুনগুলো জিজ্ঞেস করলে সে সহজে উত্তর দিতে পারে। অন্যদিকে আমরা যদি ইসলামি অর্থনৈতিক ব্যবস্থা, চুক্তি  ও কোম্পানি গঠনের শর’ঈ নিয়ম অথবা প্রতিনিয়ত মুসলিম উম্মাহর উপর কাফিরদের আগ্রাসন যেমন ইরাকে গণহত্যা, ফিলিস্তিনিতে গণহত্যার ব্যাপারে শরীয়ার হুকুম কী জিজ্ঞেস করি তাহলে তারা উত্তর দিতে ব্যর্থ হন। এগুলোর ব্যাপারে কি আল্লাহ কোন হুকুম প্রদান করেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা কি আমাদের দ্বীনকে স্বয়ংসম্পূর্ণ আকারে প্রদান করেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কি পবিত্র কুরআনে বলেননি,

    وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتٰبَ تِبْيَانًا لِّكُلِّ شَيْءٍ وَّهُدًي وَّرَحْمَة لِلْمُسْلِمِيْنَ  

    আর আমি তোমার উপর কিতাব নাযিল করেছি প্রতিটি বিষয়ের স্পষ্ট বর্ণনাসহ, হিদায়াত, রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদস্বরূপ। [নাহল ১৬:৮৯]

    তাকওয়া সম্পর্কে ভূল চিন্তা পরিহার করে এর মূল অর্থ আমাদের সবার অবশ্যই জানা উচিত। কুরআন ও সুন্নাহ অনুসারে তাকওয়া অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার আদেশগুলো অনুসরণ করে এবং তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থেকে জাহান্নামের আগুণ থেকে নিজেকে রক্ষা করা।

    وَلِلّٰهِ مَا فِي السَّمٰوٰتِ وَمَا فِي الْاَرْضِ ؕ وَلَقَدْ وَصَّيْنَا الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَاِيَّاكُمْ اَنِ اتَّقُوا اللّٰهَ ؕ وَاِنْ تَكْفُرُوْا فَاِنَّ لِلّٰهِ مَا فِي السَّمٰوٰتِ وَمَا فِي الْاَرْضِ ؕ وَكَانَ اللّٰهُ غَنِيًّا حَمِيْدًا 

    আল্লাহর জন্যই রয়েছে আসমানসমূহে যা আছে এবং যা আছে যমীনে। আর তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি যে, তোমরা আল্লাহকে ভয় করে বেঁচে থাকো। আর যদি কুফরী কর তাহলে আসমানসমূহে যা আছে এবং যা আছে যমীনে সব আল্লাহরই। আর আল্লাহ অভাবহীন, প্রশংসিত। [নিসা ৪:১৩১]

    তাকওয়া শব্দটি ওয়াকা-ইয়াকি শব্দ থেকে এসেছে এর অর্থ নিরাপত্তা তথা রক্ষা করা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার ক্রোধ ও শাস্তি হতে নিজেকে রক্ষা করা। তাকওয়া সেসব আমলের সাথে সম্পর্কযুক্ত যেসব আমল করলে আল্লাহ সন্তুষ্ট হন তা করা, আর যে কাজগুলো করলে তিনি অসন্তুষ্ট হন ঐ কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা, এর মাধ্যমেই তাকওয়া অর্জিত হয়।

    আমাদের কাজ ও সম্পর্কগুলোতে আল্লাহু সুবহানাহু ওয়া তা’আলার ব্যপারে সচেতন থাকাই হচ্ছে মূলত তাকওয়া।

    নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর শেষ খুতবায় বলেছিলেন: “আমি তোমাদের আল্লাহকে ভয় করতে বলি, তাঁর কথা শোনো ও মান্য করো।” আয়াত এবং হাদিস উভয়ই মুসলমানদের তাকওয়া অবলম্বনের নির্দেশ দিচ্ছে। একজন ব্যক্তির উচিত তাকওয়াকে নিজের এবং আল্লাহর (সুবহানাহু ওয়া তায়ালার) ক্রোধ ও অসন্তুষ্টির মধ্যে একটি পর্দা তথা প্রতিবন্ধকতা হিসেবে গ্রহণ করা। তাকওয়ার মাধ্যমে, একজন মুসলিম আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালার) আনুগত্য করার চেষ্টা করে এবং তাঁর নিষেধ থেকে বিরত থাকে।

    আলী (রা:) পুত্র হাসান (রা:)  বলেন,

    মুত্ত্বাকী তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা যা করতে নিষেধ করেছেন তা থেকে তারা নিজেকে বিরত রাখে। আর আল্লাহ সুবাহানাহু ওয়া তা’আলা যা করতে আদেশ করেছেন তা তারা পালন করেন।

    ওমর ইবনুল আব্দুল আজিজ বলেন,

    দিনে রোজা রেখে এবং রাতে সালাত আদায়ের মাধ্যমে তাকওয়া অর্জন হয় না। অথবা রোজা  ও সালাত একত্রে পালন করার মাধ্যমে তাকওয়া অর্জন হয় না। তাকওয়া হচ্ছে আল্লাহ সুবাহানাহু ওয়া তা’য়ালা যা হারাম  করেছেন তা থেকে বিরত থাকা আর যা ফরজ করেছেন তা পালন করা। যারা তা করে তারাই কল্যাণ প্রাপ্ত হয়। 

    ইবনে জাওযীর তাফসীরের শুরুতে বিভিন্ন শব্দের অর্থ বলতে গিয়ে তাকওয়ার অর্থ বর্ণনা করেছেন – তাকওয়ার অর্থ আল্লাহর ভয়ে ভীত হয়ে সমস্ত কাজে আল্লাহর আনুগত্য করা এবং অবাধ্যতা থেকে নিজেকে বিরত রাখা। এতেই রয়েছে সকল কল্যাণ।

    একজন সত্যিকারের মুত্তাকী আমল করার উদ্দ্যেশ্যে আল্লাহু সুবহানাহু ওয়া তা’য়ালার পাঠানো কুরআন ও সুন্নাহতে বর্ণিত শর’ঈ জ্ঞানগুলোর বুঝ অর্জনের চেষ্টা করে। শরীয়াহর সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে একজন ব্যক্তি বুঝতে পারবে তার কী করণীয়। এ কারণেই ইসলামকে সঠিক ভাবে বুঝতে হবে। যাতে সঠিক নিয়তের মাধ্যমে আমল করে আমরা আল্লাহু সুবহানাহু ওয়া তা’য়ালাকে সন্তুষ্ট করতে পারি।

    ইমাম আহমদ একজন সাহাবী বর্ণিত হাদিসে উল্লেখ করেন,

    একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (সা), আমাকে কিছু উপদেশ দিন; রাসূল (সা) তাকে আল্লাহকে ভয় করতে উপদেশ  দিলেন, কারণ এটিই সবকিছুর মূল। অন্য বর্ণনায় রাসুল (সা) বলেছেন, আল্লাহকে ভয় করো, আল্লাহভীতিতেই সকল কল্যাণ নিহিত আছে। আল্লাহু সুবহানাহু ওয়া তা’য়ালা মুত্তাকিদের পাশে থাকার ওয়াদা করেছেন। আল্লাহু সুবহানাহু ওয়া তা’য়ালা বলেন-

    اِنَّ اللّٰهَ مَعَ الَّذِيْنَ اتَّقَوْا وَّالَّذِيْنَ هُمْ مُّحْسِنُوْنَ  

    নিশ্চয় আল্লাহ তাদের সাথে, যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল। [নাহল ১৬:১২৮]

    তাছাড়া বিপদে তাকওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা দু:খ কষ্ট থেকে উদ্ধার করেন। 

    আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন,

    وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا

    আল্লাহকে যে ভয় করে তাকে আল্লাহ উত্তরণের পথ তৈরি করে দেন। [তালাক ৬৫:২]

    আল্লাহ সুবাহানাহু ওয়া তা’য়ালা মুত্তাকীদের গুনাহগুলো ক্ষমা করার ওয়াদা করেছেন,

    وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا

    আর যে আল্লাহকে ভয় করে তিনি তার গুনাহসমূহ মোচন করে দেন এবং তার প্রতিদানকে মহান করে দেন। [তালাক ৬৫:৫]

    আল্লাহ তাকওয়া অবলম্বনকারীদের জন্য সুসংবাদ দিয়েছেন। এই ধরণের লোকদের জন্য জান্নাতের সুসংবাদ নিশ্চিত করা হয়েছে, যারা তাদের কর্মকাণ্ডে আল্লাহকে তাদের প্রভু হিসেবে গ্রহণ করেছে তাদের জন্য বিশাল পুরস্কারের ইঙ্গিত দেয়া হয়েছে।

     إِنَّ الَّذِينَ اتَّقَوْا إِذَا مَسَّهُمْ طَائِفٌ مِّنَ الشَّيْطَانِ تَذَكَّرُوا فَإِذَا هُم مُّبْصِرُونَ

    নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করেছে যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোন কুমন্ত্রণা স্পর্শ করে তখন তারা আল্লাহকে স্মরণ করে। তখনই তাদের দৃষ্টি খুলে যায়। [আ’রাফ ৭:২০১]

    وَالَّذِي جَاءَ بِالصِّدْقِ وَصَدَّقَ بِهِ ۙ أُولَٰئِكَ هُمُ الْمُتَّقُونَ

    যে সত্য নিয়ে আগমন করছে এবং যারা সত্যকে সত্য মেনে নিয়েছে; তারাই তো মুত্তাকী। [যুমার ৩৯:৩৩]

    আল্লাহ সুবাহানাহু ওয়া তা’য়ালার ওয়াহি হতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ব্যক্তিগতভাবে নামাজ রোজা পালন ও ভালো আচার-ব্যবহার করলেই তাকওয়া অর্জিত হয় না। আল্লাহর দৃষ্টিতে মুত্তাকী তারাই যারা আল্লাহর অসন্তুষ্টি ও ক্রোধ থেকে রক্ষা করা জন্য আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে বিরত রাখে। মুলত মুত্তাকীরাই আল্লাহর জন্য সালাত, রোজা, আল্লাহর রাস্তায় দান, মুল্যবোধ অর্জন ও ক্ষমার গুণ অর্জনের পাশাপাশি উম্মাহর কর্মকান্ডগুলোতে নিজেকে যুক্ত করে। এগুলো পালন করাই তাকওয়াবানের উদাহরণ।

    আল্লাহ দ্বীনকে দুনিয়া পরিচালিত করার জন্য পাঠিয়েছেন, আলাদা করে রাখার জন্য নয়। তাছাড়া ইসলাম কোন বৈরাগ্যবাদ নেই। রাসূলুল্লাহ (সা) বলেছেন, “ইসলামে কোন বৈরাগ্যবাদ নেই।

    উমর ইবনুল খাত্তাব একবার নামাজরতদের দিকে তাকিয়ে বলেছিলেন, “তোমাদের কে কতবার মাথা উঁচু করে এবং নিচু করে, তা আমাকে ধোঁকা দেয় না। [প্রকৃত] দ্বীন হলো আল্লাহর দ্বীনের ব্যাপারে সতর্ক থাকা, আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তা থেকে বিরত থাকা এবং আল্লাহর অনুমতি ও নিষেধ অনুসারে কাজ করা।”

    আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বলেছেন,

    “‏الدنيا سجن المؤمن وجنة الكافر‏”

    “দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত।” (সহীহ মুসলিম, খণ্ড ৪,৭০৫৮)

    এর অর্থ হল আমরা শরীয়তের কারাগারে বাস করছি, আমাদের প্রতিটি কাজই আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার ওহীর উপর ভিত্তি করে। এর অর্থ হল আমাদের ইসলামকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে হবে এবং সমাজ, অর্থনীতি ও খিলাফত সম্পর্কিত নিয়মকানুনসহ এর সমস্ত নিয়মকানুন মেনে নিতে হবে। এর অর্থ এই নয় যে আমরা বিশ্বকে অস্বীকার করছি বরং শরীয়তের নিয়ম অনুসারে আমরা বস্তুগত উন্নয়ন ও অগ্রগতি অর্জনের চেষ্টা করব।

    ইমাম ইবন হাজার আল আসকালানী (মৃত্যু ৮৫২ হিজরি) সহীহ আল বুখারীর ব্যখ্যা ‘ফাতহ আল বারী’তে লিখেছেন, তিনি তাঁর বিশাল দলবল নিয়ে শহরের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন তাদের সাথে একজন হতভাগ্য, দরিদ্র এবং হতাশ ইহুদীর সাথে দেখা হলো। ইহুদীটি যখন ইবনে হাজারকে চিনতে পারল, তখন সে তাকে ডেকে বলল, “হে ইসলামের পণ্ডিত! এটা কি সত্য নয় যে তোমাদের নবী বলেছেন যে, এই জীবন মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত? তোমরা তথাকথিত মুমিন হয়েও বিশাল সম্পদে বাস করছো, অথচ আমি এই ক্ষুদ্র ও দুর্বিষহ জীবনযাপন করছি?” ইবনে হাজার উত্তরে বললেন, “তুমি নবী (সা) সম্পর্কে যা বলেছো তা সত্য। তোমার জানা উচিত যে, তুমি যে ঐশ্বর্যের মধ্যে আমাকে বাস করতে দেখছো, তা আখেরাতে আমার জন্য যা অপেক্ষা করছে তার তুলনায় এক কারাগার। আর তোমার জানা উচিত যে, তুমি যেভাবে বাস করছো তা আল্লাহ তোমার জন্য আখিরাতে যা প্রস্তুত করেছেন তার তুলনায় জান্নাত।”

    আমাদের অবশ্যই বুঝতে হবে যে, প্রতিটি মুসলিমের জন্য ইসলামী শরীয়াহর উপর সম্পূর্ণ ঈমান আনা বাধ্যতামূলক, অন্যথায় আমরা কাফির হয়ে যাব। অতএব, সেকুলার বহুত্ববাদ এর  চিন্তা অর্থাৎ দ্বীনকে দুনিয়া থেকে পৃথক করা একটি কুফরী ধারণা। যা আহকাম শরীয়াহকে সম্পূর্ণরূপে অস্বীকার করে। সামগ্রিকভাবে আহকাম শরিয়াকে অস্বীকার করা কুফরির সমান। তাছাড়া শরীয়াহর যেকোনো নিশ্চিত (ক্বাত’ঈ) বিস্তারিত হুকুমকে অস্বীকার করা কুফরী। এটি ইবাদত সংক্রান্ত আহকাম, লেনদেন (মু’আমালাত), শাস্তি (উকুবাত), খাদ্যদ্রব্য যে বিধানই হোকনা কেন, তা অস্বীকার করা কুফরি। 

    উল্ল্যেখিত আয়াতটি  অস্বীকার করা,

    وَأَقِيمُوا الصَّلَاةَ

    আর তোমরা সালাত প্রতিষ্ঠা কর [বাকারাহ ২:৪৩]

    নিন্মোক্ত আয়াতগুলো অস্বীকার করার সমান,

    وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا

    আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম [বাকারাহ ২:২৭৫]

    وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا

    আর চোর নারী হোক কিংবা পুরুষ, চুরি করলে তাদের হাতগুলো কেটে দাও.. [মায়েদাহ ৫:৩৮]

    জাতীয়তাবাদ দ্বারা আবদ্ধ হয়ে বর্ণ ও ভাষার বৈচিত্র্য আলাদা হয়ে মুসলিমকে ভাই হিসেবে না দেখা,

    নিন্মলিখিত আয়াতটি অস্বীকার করার সমান,

    إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ

    সকল বিশ্বাসীরা তো পরস্পর ভাই ভাই [হুজুরাত ৪৯:১০]

    সুতরাং ইরাক, ফিলিস্তিন ও ইরাকের মুসলমানরা যেমন আমাদের ভাই একইভাবে দিল্লি, ব্যাংকক বা জাকার্তার মুসলমানরাও আমাদের ভাই।

    অথবা আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে শাসন করার সাথে সম্পর্কিত আয়াত, যা আমরা আজ মুসলিম বিশ্বের শাসকদের উপেক্ষা করতে দেখি, যেমন,

    وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ

    আর আল্লাহ যা নাযিল করেছেন, তার মাধ্যমে যারা ফয়সালা করবে না, তারাই যালিম [মায়েদা ৫:৪৫]

    فَاحْكُم بَيْنَهُم بِمَا أَنزَلَ اللَّهُ ۖ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ عَمَّا جَاءَكَ مِنَ الْحَقِّ

    আল্লাহ যা নাযিল করেছেন সে অনুযায়ী আপনি তাদের বিচার নিষ্পত্তি করুন এবং যে সত্য আপনার নিকট এসেছে তা ছেড়ে তাদের খেয়াল-খুশীর অনুসরণ করবেন না [মায়েদা ৫:৪৮]

    বস্তুত, আল্লাহ (সুবহানাহু ওয়া তা’য়ালা) কুরআনে আমাদের স্পষ্টভাবে বলেছেন যে আমরা ইসলামের সমস্ত নিয়ম মেনে না নিলে আমরা মুমিন নই। তিনি (সুবহানাহু ওয়া তা’য়ালা) বলেছেন,

    فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا

    অতএব তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে, তারপর তুমি যে ফয়সালা দেবে সে ব্যাপারে নিজেদের অন্তরে কোন দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয়। [নিসা ৪:৬৫]

    আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) আমাদেরকে ইসলামকে আংশিকভাবে গ্রহণ করার ব্যাপারে সতর্ক করেছেন। যদি আমরা মনে করি রাজনীতি ইসলামের অংশ নয়, অর্থনীতি ইসলামের অংশ নয়, অথবা বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে ইসলামের কিছু বলার নেই, তাহলে তিনি আমাদের শাস্তির জন্য অপেক্ষা করতে বলেছেন। আমাদের অবশ্যই ইসলামকে আকীদা এবং একটি ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) বলেছেন:

    أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ ۚ فَمَا جَزَاءُ مَن يَفْعَلُ ذَٰلِكَ مِنكُمْ إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا ۖ وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَىٰ أَشَدِّ الْعَذَابِ ۗ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ

    তবে কি তোমরা কিতাবের কিছু অংশে ঈমান আন এবং কিছু অংশে কুফরী কর? তাহলে তোমাদের যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল দুনিয়ার জীবনে লাঞ্ছনা ও অপমান এবং কেয়ামতের দিন তাদেরকে ফিরিয়ে নেয়া হবে কঠিনতম শাস্তির দিকে। আর তারা যা করে আল্লাহ সে সম্পর্কে গাফিল নন। [বাকারা ২:৮৫]

    আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) আমাদের কাছে দুনিয়ার বিষয়গুলো পরিচালনার জন্য সর্বোত্তম ব্যবস্থা নাজিল করেছেন, তাহলে আমাদের অনেকেই কেন এটি সম্পর্কে অবগত নই?

    আসুন আমরা সাহাবীগণের তাকওয়ার কিছু উদাহরণ দেখি:

    আল-বুখারী ইবনে আবি আওফা (রা.) থেকে বর্ণনা করেন, তিনি বলেন: 

    “খায়বারের রাতে আমরা প্রচণ্ড ক্ষুধায় কাতর হয়ে পড়েছিলাম। খায়বারের দিন আমরা কিছু গৃহপালিত গাধা পেয়েছিলাম, তাই আমরা সেগুলো জবাই করেছিলাম। যখন হাঁড়িগুলো ফুটতে শুরু করল, তখন আল্লাহর রাসূলের আহবানকারী আমাদের ডেকে বললেন: তোমাদের হাঁড়িগুলো উল্টে দাও এবং গাধার মাংস খেও না। ‘আবদুল্লাহ বলেন: রাসুল (সা) এগুলো নিষেধ করেছেন কারণ এগুলো হতে খুমুস (অর্থাৎ গনীমতের এক পঞ্চমাংশ) বের করা হয়নি। তিনি বলেন, অন্যরা বলেছেন যে তিনি এগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছেন। আমি সাঈদ বিন জুবাইরকে জিজ্ঞাসা করলাম, তিনি বলেছেন, তিনি এগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছেন।”

    আনাস বিন মালিকের বর্ণনা: “আমি আবু তালহা আল আনসারী, উবাইদা বিন আল-জাররাহ এবং উবাই বিন কা’বকে কাঁচা খেজুর এবং তাজা খেজুর দিয়ে তৈরি পানীয় পরিবেশন করছিলাম, এমন সময় একজন দর্শনার্থী এসে বলল: অবশ্যই মদ নিষিদ্ধ করা হয়েছে। তখন আবু তালহা বললেন: হে আনাস! উঠে দাঁড়াও এবং এই কলসিটি ভেঙে ফেল। আমি উঠে দাঁড়িয়ে একটি সূক্ষ্ম পাথর ধরে কলসিটির নীচের অংশ দিয়ে আঘাত করলাম যতক্ষণ না এটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল।” আল বুখারী বর্ণনা করেছেন,

    আল-বুখারীতে আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: “আমাদের আরও বলা হয়েছে যে, যখন আল্লাহ তা’আলা এই নির্দেশ নাজিল করেন যে, মুসলমানরা হিজরতকারী বিবাহিত মুসলিম মহিলাদের খরচ যেন মুশরিকদের ফেরত দেয় (ইসলাম গ্রহণের পর) মুসলমানরা যেন কাফের নারীদের তাদের স্ত্রী হিসেবে না রাখে, তখন উমর (রা.) তার দুই স্ত্রীকে তালাক দেন।

    আল-বুখারীতে আয়েশা (রা.) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন- আল্লাহ মুহাজির নারীদের উপর রহম করুন।” যখন আল্লাহ এই আয়াতটি নাজিল করলেন:

    তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে [নূর ২৪:৩১]। তারা তাদের কাপড় ছিঁড়ে ফেলেন এবং সেগুলো দিয়ে নিজেদের আবৃত করেন।”

    আবু দাউদ সাফিয়া বিনতে শায়বা থেকে বর্ণনা করেছেন, যিনি আয়েশা (রা.) থেকে বর্ণনা করেছেন যে:

    তিনি তথা ‘আয়েশা (রা.) আনসারী নারীদের কথা উল্লেখ করলেন, তাদের প্রশংসা করলেন এবং তাদের সম্পর্কে ভালো কথা বললেন। তারপর বললেন: “যখন সূরা আন-নূর নাযিল হলো, তখন তারা পর্দাগুলো নিল, সেগুলো ছিঁড়ে ফেলল এবং সেগুলো দিয়ে মাথার ওড়না তৈরি করল।”

    ইবনে ইসহাক বলেন: “…আল-আশ’আছ বিন কায়স কিন্দাহ প্রতিনিধি দলের অংশ হিসেবে আল্লাহর রাসূলের কাছে এসেছিলেন। আয-যুহরি আমাকে জানিয়েছেন যে তিনি কিন্দাহ থেকে আশি জন আরোহী নিয়ে এসেছেন। তারা রাসূলের মসজিদে প্রবেশ করেছিলেন। তাদের চুল লম্বা ছিল এবং তারা (চোখে) সুরমা লাগিয়েছিলেন। তারা রেশমের আবরণযুক্ত জুব্বা পরতেন। যখন তারা আল্লাহর রাসূলের কাছে প্রবেশ করেন, তখন তিনি তাদের বলেন: তোমরা কি ইসলাম গ্রহণ করনি? তারা বলল: হ্যাঁ। তিনি জিজ্ঞাসা করলেন: ‘তাহলে তোমাদের গলায় এই রেশমটি কী? তখন তারা রেশমটি ছিঁড়ে ফেলে দিল।”

    হানযালাহ বিন আবি ‘আমির (রা.) যাকে ফেরেশতারা গোসল করিয়েছিলেন, তিনি উহুদের যুদ্ধের ডাক শুনতে পান। তিনি দ্রুত ডাকে সাড়া দেন। উহুদের দিনে তিনি শহীদ হন। ইবনে ইসহাক বলেন: রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

    তোমাদের সাথীকে ফেরেশতারা গোসল করাচ্ছেন, তার পরিবারকে জিজ্ঞাসা করো তার কী হয়েছে?” তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল। সে রাতে সে বিয়ের কনে ছিল। সে বলল তিনি আহবান শুনে অপবিত্র অবস্থায় বেরিয়ে গেছেন। আল্লাহর রাসূল (সা.) বললেন, “এজন্যই ফেরেশতারা তাকে গোসল করিয়েছে।”

    তাই আসুন আমরা প্রকৃত অর্থে তাকওয়া অর্জন করি। আসুন আমরা ইসলামকে সম্পূর্ণরূপে গ্রহণ করি। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালার বাণীতে মনোযোগ দিই এবং তিনি আমাদেরকে শক্তিশালী করুন যাতে আমরা তাঁর অনুসরণ করতে পারি। তিনি সুবহানাহু ওয়া তা’য়ালা বলেন,

    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ

    হে মুমিনগণ, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না । নিশ্চয় সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু। [বাকারা ২:২০৮]

  • দালাল সৌদি রাজপরিবারের ইতিহাস

    দালাল সৌদি রাজপরিবারের ইতিহাস

    [১. মিশরের মুরসি সরকারের পতনের পর সৌদি সরকারের ভূমিকায় মুসলিম উম্মাহর মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। এই দালাল রাজপরিবারের ইতিহাস তাই মুসলিম উম্মাহর জেনে রাখা প্রয়োজন।

    ২. সৌদি রাজপরিবারের সমালোচনাকে ওয়াহাবী মতবাদের সমালোচনা হিসেবে ভেবে যারা ক্ষুব্ধ হয়েছেন, তারা লক্ষ করুন – এই নোটে কোথাও ওয়াহাবী মতবাদের প্রশংসা/সমালোচনা করা হয়নি – এটা এখানে প্রাসঙ্গিকও নয়। এখানে স্রেফ বলা হয়েছে – সৌদ পরিবার মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক উসমানিয়া খিলাফত ভাঙতে ওয়াহাবী মতবাদকে ব্যবহার করেছিল। আর সৌদ পরিবার জেনে-বুঝে দালালি করেছে তৎকালীন বিশ্বমোড়ল ও খিলাফতের শত্রু ব্রিটেনের।

    ৩. মাজারকেন্দ্রিক শিরকের চর্চা আর কবর জিয়ারত এক কথা নয়। মাজারকেন্দ্রিক শিরক পরিত্যাজ্য, কিন্তু কবর জিয়ারত একটি প্রতিষ্ঠিত সুন্নাহ।

    ৪. এই নোটে বহু বই থেকে তথ্য নেয়া হয়েছে – তবে তথ্যগুলো এতই ব্যাপকভাবে স্বীকৃত যে, কম-বেশি সব তথ্যই Wikipedia-য় আছে। এমন কি, সৌদি দূতাবাসের ওয়েব সাইটেও আছে [অবশ্যই ব্রিটিশদের দালালির বিষয়টি বাদ দিয়ে]:
    http://www.saudiembassy.net/about/country-information/history.aspx

    ৫. যারা সৌদি আরবের ইতিহাস সামগ্রিকভাবে এই বই থেকেই জানতে চান, তারা Cambridge University Press থেকে ২০০২ সালে প্রকাশিত Madawi al-Rasheed-এর লেখা “A History of Saudi Arabia” বইটি পড়তে পারেন। আমি এই বই থেকে সাহায্য নিয়েছি।]

    =======================================
    দালাল সৌদি রাজপরিবারের ইতিহাস – ১
    **********************************

    সৌদি আরব হলো কোনো ব্যক্তির নামে প্রতিষ্ঠিত পৃথিবীর একমাত্র মুসলিম দেশ। অন্য কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কোনো ব্যক্তির নামে প্রতিষ্ঠিত হয়নি।

    রিয়াদের নিকটস্থ দিরিয়া নামের একটি কৃষিবসতির প্রধান ছিলেন মুহাম্মদ বিন সৌদ। এই উচ্চাভিলাষী মরুযোদ্ধা ১৭৪৪ সালে আরবের বিখ্যাত ধর্মীয় নেতা মুহাম্মদ বিন ওয়াহাব [ওয়াহাবী মতবাদের প্রতিষ্ঠাতা]-এর সাথে মৈত্রী চুক্তি করে “দিরিয়া আমিরাত” গঠন করেন। তুরস্কের উসমানিয়া খিলাফতের বিরুদ্ধে শিরক-বিদাত পালনের অভিযোগে এই দুজন ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ শুরু করেন। ওই “দিরিয়া আমিরাত”-ই বিশ্বের প্রথম সৌদি রাজ্য/আমিরাত। মুহাম্মদ বিন সৌদ তার পুত্র আবদুল আজিজের সাথে মুহাম্মদ বিন ওয়াহাবের মেয়ের বিয়ে দেন। এভাবেই সৌদ পরিবার ও ওয়াহাবী মতবাদের মিলনযাত্রা শুরু হয়।

    ১৭৬৫ সালে মুহাম্মদ বিন সৌদ-এর মৃত্যু হলে তার ছেলে আবদুল আজিজ দিরিয়ায় ক্ষমতাসীন হয়। এই আবদুল আজিজ তত্কালীন বিশ্বের সাম্রাজ্যবাদী মোড়ল ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুরস্কের খলিফাদের বিরুদ্ধে যুদ্ধ চালাতে থাকে। শ্বশুর ইবনে ওয়াহাবের ধর্মীয় মতবাদকে ঢাল হিসেবে ব্যবহার করে তথাকথিত শিরক-বিদাত উচ্ছেদের নামে ব্রিটিশদের সাথে তুর্কি খিলাফত ধ্বংসের কাজে লিপ্ত হয় আবদুল আজিজ।

    ১৭৯২ সালে মুহাম্মদ বিন ওয়াহাবের মৃত্যু হয়। ১৮০১/২ সালে আবদুল আজিজ তুর্কি খিলাফতের কাছ থেকে ইরাক দখল করে হজরত আলী (রা.) ও হজরত হুসেন (রা.)-এর মাজার শরিফ ভেঙে ফেলে। এর প্রেক্ষিতে ১৮০৩ সালে একজন শিয়া মুসলিম আজিজকে দিরিয়ায় আসরের নামাজরত অবস্থায় হত্যা করে।

    এর পর আবদুল আজিজের ছেলে সৌদ বিন আবদুল আজিজ ক্ষমতায় এসে তুর্কিদের পরাজিত করে ১৮০৩ সালে মক্কা ও ১৮০৪ সালে মদিনা দখল করে নেয়। দুই পবিত্র নগরী দখল করে তারা ব্যাপক ধ্বংসলীলা চালায়। তারা মক্কা-মদিনার বহু মুসলিমকে হত্যা করে। সবই করা হয় সেই শিরক-বিদাত উচ্ছেদের নামে! ওয়াহাবী মতবাদের ধর্মীয় শুদ্ধি অভিযানের অজুহাতে তারা বহু সাহাবীর কবরস্থান ধ্বংস করে। এমনকি খোদ মহানবী (সা.)-এর পবিত্র কবরে ছায়াদানকারী মিম্বরগুলোও এরা ভেঙে ফেলে! মহানবী (সা.)-এর পবিত্র রওজাকে তুর্কি খলিফারা যেসব মণি-মুক্তায় সাজিয়েছিলেন, শুদ্ধি অভিযানের নামে সেসবও তুলে ফেলে সৌদ-এর বাহিনী। এসবই চলে ব্রিটিশদের অস্ত্র ও অর্থ সহায়তা নিয়ে।

    ইরাক-মক্কা-মদিনায় সৌদিদের এই ধ্বংসযজ্ঞে তৎকালীন তুর্কি খলিফাগণ ভীষণ রুষ্ট হন। ১৮০৮ সালে খলিফা ২য় মাহমুদ ক্ষমতাসীন হয়ে সৌদিদের দমনে শক্তিশালী সেনাদল পাঠান। ব্রিটিশ বাবারা এবার আর সৌদিদের বাঁচাতে পারেনি। ১৮১৮ সালে সৌদের ছেলে, তৎকালীন সৌদি শাসক আবদুল্লাহ বিন সৌদ তুর্কিদের কাছে আত্মসমর্পণ করে। তাকে বন্দী করে ইস্তাম্বুলে নিয়ে যাওয়া হয়। দুই পবিত্র নগরী ও বহু মসজিদ ধ্বংসের শাস্তি হিসেবে খলিফা ২য় মাহমুদ-এর নির্দেশে আবদুল্লাহ বিন সৌদ ও তার দুই ছেলেকে ইস্তাম্বুলে প্রকাশ্যে শিরচ্ছেদ করা হয়।

    এভাবেই প্রথম সৌদি আমিরাত (১৭৪৪-১৮১৮)-এর পতন হয় ও পবিত্র মক্কা-মদিনাসহ আরবে উসমানিয়া খিলাফতের শাসনকর্তৃত্ব ফিরে আসে।

    সৌদ পরিবারের দিরিয়ার আখড়া ১৮১৮ সালে ধ্বংস হয়ে গেলে প্রথম সৌদি আমিরাতের শেষ আমীর আবদুল্লাহর তুর্কি নামের এক পুত্র মরুভূমিতে পালিয়ে যায়। এই তুর্কি বিন আবদুল্লাহ পালিয়ে বনু তামিম গোত্রে আশ্রয় নেয়। পরে ১৮২১ সালে সে আত্মগোপন থেকে প্রকাশ্যে এসে উসমানিয়া খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।

    ১৮২৪ সালে তুর্কি বিন আবদুল্লাহ উসমানিয়াদের নিয়োজিত মিশরীয়দের হটিয়ে দিরিয়া ও রিয়াদ দখল করে নেয়। রিয়াদকে রাজধানী করে গঠিত এই “নজদ আমিরাত” ইতিহাসে দ্বিতীয় সৌদি রাজ্য নামে পরিচিত। দ্বিতীয় সৌদি রাজ্যটি অবশ্য খুব কম এলাকাই দখলে নিতে পেরেছিল। এটি বেশিদিন টিকেওনি। এই নজদ আমিরাতের প্রধানকে “ইমাম” বলা হত এবং ওয়াহাবী মতাবলম্বীরাই ধর্মীয় বিষয়ে কর্তৃত্বশীল ছিল।

    তবে এবার সৌদ পরিবারে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। কথিত ইমাম তুর্কি বিন আবদুল্লাহকে তাঁর এক জ্ঞাতি ভাই মুশারি বিন আবদুর রহমান বিদ্রোহ করে ১৮৩৪ সালে হত্যা করে। তবে ক্ষমতা পায়নি মুশারি। তুর্কির ছেলে ফয়সাল এরপর নজদ আমিরাতের ইমাম হয়।

    সৌদ পরিবারের অন্তর্দ্বন্দ্ব চলতেই থাকে। অবশেষে ১৮৯১ সালে মুলায়দার যুদ্ধে উসমানিয়াদের অনুগত রাশিদী বাহিনীর হাতে দ্বিতীয় সৌদি আমিরাতের পতন ঘটে। সৌদিদের শেষ ইমাম আবদুর রহমান বিন ফয়সাল তার সাঙ্গোপাঙ্গসহ পালিয়ে যায়।

    বিশাল বালুকাময় রুব আল খালি মরুভূমি পাড়ি দিয়ে আবদুর রহমান তার পুত্র আবদুল আজিজকে [একে মনে রাখুন – পরবর্তী গাদ্দার] নিয়ে দক্ষিণপূর্বে মুররা বেদুইন গোত্রে গিয়ে পালায়। সেখান থেকে তারা বাহরাইনের রাজপরিবারের কাছে গিয়ে কিছুদিন আশ্রয় নেয়। তার পর ১৮৯৩ সালে আবদুর রহমান ও তার পুত্র শেষ পর্যন্ত ব্রিটিশ দালাল কুয়েতি আল-সাবাহ রাজপরিবারের আশ্রয় পায়।

    কুয়েতি রাজপরিবারের সহায়তায় সৌদিরা উসমানিয়া খিলাফতের কর্তৃত্বাধীন নজদে একের পর এক চোরাগুপ্তা হামলা চালাতে থাকে। ওয়াহাবী মতবাদের আলোকে পরিশুদ্ধ ইসলাম প্রতিষ্ঠার নামে উসমানিয়া খিলাফতের বিরুদ্ধে এসব হামলা চলতে থাকে। কিন্তু এসব হামলায় সৌদিরা তেমন কোনো বড় সাফল্য পায়নি। ১৯০১ সালে সারিফের যুদ্ধে পরাজয়ের ফলে আবদুর রহমান তার হারানো রাজ্য পুনরুদ্ধারের সব উদ্যম হারায়।

    …………………….

    দালাল সৌদি রাজপরিবারের ইতিহাস – ২

    ১৮৯৯ সালের জানুয়ারিতে কুয়েতের আমির মুবারক আল সাবাহ ব্রিটেনের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি করে কুয়েতকে ব্রিটেনের করদরাজ্য (Protectorate)-এ পরিণত করেন। তুরস্কের উসমানিয়া খিলাফতের প্রভাবের বিরুদ্ধেই কুয়েত এই চুক্তি করে ব্রিটেনের সাথে।

    সৌদ পরিবারের লড়াইটিও ছিল উসমানিয়া খিলাফতের বিরুদ্ধেই। তাই ১৯০১ সালে সারিফের যুদ্ধে পরাজয়ের ফলে পিতা আবদুর রহমান হতোদ্যম হলেও পুত্র আবদুল আজিজ ইবনে সৌদ আবারও আশার আলো দেখে। আবদুল আজিজ ইবনে সৌদ ১৯০১ সালের শেষের দিকে কুয়েতের আমির মুবারকের কাছে উসমানিয়াদের নিয়ন্ত্রিত রিয়াদ আক্রমণের জন্য সাহায্য চায়। ব্রিটিশ মদদপুষ্ট কুয়েত সানন্দে ইবনে সৌদকে ঘোড়া ও অস্ত্র সরবরাহ করে।

    ১৯০২ সালের ১৩ জানুয়ারি ইবনে সৌদ সৈন্যসহ রিয়াদের মাসমাক দুর্গ আক্রমণ করে। মাসমাকের উসমানিয়া অনুগত রাশিদী প্রশাসক ইবনে আজলানকে হত্যা করে সৌদিরা। ইবনে সৌদ যুদ্ধজয় শেষে ইবনে আজলানের ছিন্নমস্তকটি নিয়ে দুর্গশীর্ষে আসে এবং নিচে সমবেত উদ্বিগ্ন রিয়াদবাসীর দিকে ছুঁড়ে মারে।

    https://en.wikipedia.org/wiki/Battle_of_Riyadh_(1902)

    আবদুল আজিজ ইবনে সৌদের রিয়াদ আমিরাত প্রতিষ্ঠার মাধ্যমে ইতিহাসে তৃতীয় সৌদি রাজ্যের সূচনা হয়। এরপর সৌদিরা একে একে রাশিদীদের নজদের বিভিন্ন অঞ্চল থেকে হটিয়ে দিতে থাকে। ১৯০৭ সালের মধ্যে সৌদিরা নজদের বিরাট এলাকা নিজেদের দখলে নিয়ে নেয়।

    ১৯০৯ সালে ব্রিটিশরা সামরিক অফিসার William Henry Irvine Shakespear-কে কুয়েতে নিয়োগ দিলে সৌদ পরিবার আরো শক্তিশালী হয়ে উঠে। শেক্সপিয়ারকে ইবনে সৌদ সামরিক উপদেষ্টা বানিয়ে নেয়।

    https://en.wikipedia.org/wiki/William_Henry_Irvine_Shakespear

    ১৯১৩ সালে সৌদিরা উসমানিয়া সৈন্যদের কাছ থেকে পূর্ব আরবের গুরুত্বপূর্ণ মরুদ্যান হাসা শহর দখল করে নেয়। এর পর পার্শ্ববর্তী কাতিফ শহরও সৌদিরা দখলে নেয়।

    পরের বছর ১৯১৪ সালে বিশ্বজুড়ে ১ম বিশ্বযুদ্ধ শুরু হয়। ব্রিটেন-ফ্রান্স-রাশিয়ার মিত্রশক্তি জার্মানি-উসমানিয়া খিলাফতের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। রিয়াদে ব্রিটিশরা শেক্সপিয়ারের মাধ্যমে সৌদিদের সাথে উসমানিয়া অনুগত রাশিদীদের যুদ্ধ লাগায়।

    https://en.wikipedia.org/wiki/Battle_of_Jarrab

    ১৯১৫ সালের জানুয়ারিতে সংঘটিত এই যুদ্ধে রাশিদীরা জয়ী হয় ও শেক্সপিয়ারকে হত্যা করে। রাশিদীরা শেক্সপিয়ারের শিরশ্ছেদ করে ও তার হেলমেট উসমানিয়াদের কাছে হস্তান্তর করে। উসমানিয়ারা সৌদিদের সাথে ব্রিটিশদের সম্পর্কের প্রমাণস্বরূপ শেক্সপিয়ারের হেলমেট মদিনার প্রধান ফটকে ঝুলিয়ে দেখায়।

    শেক্সপিয়ারকে হারিয়ে বিপর্যস্ত ইবনে সৌদ ১৯১৫ সালের ডিসেম্বরে ব্রিটিশদের সাথে দারিন চুক্তি স্বাক্ষর করে। ব্রিটিশদের পক্ষে ব্রিটেনের মধ্যপ্রাচ্য প্রধান মেজর জেনারেল স্যার পার্সি কক্স ওই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি মোতাবেক সৌদি রাজত্ব ব্রিটিশদের করদরাজ্য (Protectorate)-এ পরিণত হয়।

    https://en.wikipedia.org/wiki/Treaty_of_Darin

    …………………….

    দালাল সৌদি রাজপরিবারের ইতিহাস – ৩
    **********************************

    প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন-ফ্রান্স-রাশিয়ার মিত্রশক্তির বিরুদ্ধে জার্মান-উসমানিয়া খিলাফতের দুর্বল অবস্থা ও আল-সৌদ পরিবারের সাথে ব্রিটিশদের সখ্য দেখে চিন্তিত হয়ে ওঠেন মক্কার উসমানিয়া সমর্থিত শাসক হুসাইন বিন আলী।

    ১৯১৫ সালের ১৪ জুলাই থেকে হুসাইন মিশরের ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার হেনরি ম্যাকম্যাহনের গোপনে পত্র যোগাযোগ শুরু করেন। ৩০ জানুয়ারি ১৯১৬ পর্যন্ত এই পত্র আদান-প্রদান চলতে থাকে। উসমানিয়া খিলাফতের অন্তর্ভুক্ত বিশাল আরব ভূ-খণ্ডের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তারা মতবিনিময় করে।

    https://en.wikipedia.org/wiki/Hussein-McMahon_Correspondence

    ব্রিটেন ও ফ্রান্সের মদদে মক্কার শাসক সেই হুসাইন বিন আলী উসমানিয়াদের বিরুদ্ধে আরব বিদ্রোহ তৈরি করে। ব্রিটিশ সামরিক অফিসার টি.ই. লরেন্সের প্রত্যক্ষ পরিচালনায় বিশ্বাসঘাতক হুসাইন মিডল-ইস্টার্ন ফ্রন্টে উসমানিয়াদের বিরুদ্ধে যুদ্ধে শুরু করলে বহু উসমানিয়া সৈন্য বন্দী হয় ও অবশেষে উসমানিয়ারা ১ম বিশ্বযুদ্ধে পরাজিত হয়।

    ১৯১৫ সালের ১৪ জুলাই থেকে হুসাইন মিশরের ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার হেনরি ম্যাকম্যাহনের গোপনে পত্র যোগাযোগ শুরু করেন। ৩০ জানুয়ারি ১৯১৬ পর্যন্ত এই পত্র আদান-প্রদান চলতে থাকে। উসমানিয়া খিলাফতের অন্তর্ভুক্ত বিশাল আরব ভূ-খণ্ডের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তারা মতবিনিময় করে।

    https://en.wikipedia.org/wiki/Hussein-McMahon_Correspondence

    ব্রিটেন ও ফ্রান্সের মদদে মক্কার শাসক সেই হুসাইন বিন আলী উসমানিয়াদের বিরুদ্ধে আরব বিদ্রোহ তৈরি করে। ব্রিটিশ সামরিক অফিসার টি.ই. লরেন্সের প্রত্যক্ষ পরিচালনায় বিশ্বাসঘাতক হুসাইন মিডল-ইস্টার্ন ফ্রন্টে উসমানিয়াদের বিরুদ্ধে যুদ্ধে শুরু করলে বহু উসমানিয়া সৈন্য বন্দী হয় ও অবশেষে উসমানিয়ারা ১ম বিশ্বযুদ্ধে পরাজিত হয়।

    ব্রিটিশ সামরিক অফিসার টি.ই. লরেন্স – আরববিশ্বে আরব জাতীয়তাবাদের স্রষ্টা – হলিউডের বিখ্যাত “Lawrence of Arabia” (১৯৬২) মুভিটি একে নিয়েই নির্মিত।

    ১৩০০ বছর পর মধ্যপ্রাচ্য মুসলিম খিলাফতের হাতছাড়া হয়ে যায়।

    পুরস্কার হিসেবে ব্রিটিশরা ১ম বিশ্বযুদ্ধের পর হুসাইন বিন আলীর দ্বিতীয় ছেলে আব্দুল্লাহকে জর্ডানের রাজত্ব ও তৃতীয় ছেলে ফয়সালকে ইরাকের রাজত্ব দেয়। হুসাইনকে রাখা হয় হেজাজ (পবিত্র মক্কা-মদিনা ও তাবুক অঞ্চল)-এর শাসক হিসেবে।

    এভাবে ১ম বিশ্বযুদ্ধ আল-সৌদ পরিবারকে কিছুটা বেকায়দায় ফেলে। কেননা ব্রিটিশদের পা-চাটার ক্ষেত্রে তাদের প্রতিপক্ষ হুসাইন পরিবার এগিয়ে যায় এবং যুদ্ধ শেষে হুসাইন ও তার দুই ছেলে মিলে তিন দেশের রাজত্ব পায়। তবে নজদ (রিয়াদ ও তদসংলগ্ন অঞ্চল)-এর শাসক সৌদিরাই থেকে যায়।

    দারিন চুক্তির আওতায় আবদুল আজিজ ইবনে সৌদ ব্রিটিশদের কাছ থেকে বহু অস্ত্র ও মাসে ৫,০০০ পাউন্ড ভাতা (দালালির পুরস্কার) পেতে থাকে।

    তথ্যসূত্র: Abdullah Mohammad Sindi, “The Direct Instruments of Western Control over the Arabs: The Shining Example of the House of Saud”

    যুদ্ধের পর ব্রিটিশরা ইবনে সৌদকে ১ম বিশ্বযুদ্ধের উদ্বৃত্ত বিপুল গোলাবারুদ দিয়ে দেয়। ওই ব্রিটিশ অস্ত্র ও গোলাবারুদের সম্ভার নিয়ে সৌদিরা ক্রমধ্বংসমান উসমানিয়া খিলাফতের অনুগত রাশিদীদের ওপর দক্ষিণ-পশ্চিম আরব অঞ্চলে আক্রমণ শুরু করে। ১৯২০ থেকে ১৯২২ সাল পর্যন্ত লড়ে রাশিদীরা শেষ পর্যন্ত সৌদিদের হাতে পুরোপুরি পরাজিত হয়। ফলে আরবে আল-সৌদ পরিবার নিয়ন্ত্রিত ভূ-খণ্ডের পরিমাণ দ্বিগুণ হয়ে ওঠে। ইরাকে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত Percy Cox-এর মধ্যস্থতায় ১৯২২ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত Uqair Protocol-এর আওতায় ওই বিশাল অঞ্চলে সৌদি রাজত্ব স্বীকৃতি লাভ করে।

    http://en.wikipedia.org/wiki/Uqair_Protocol_of_1922

    এ-সময় পর্যন্ত আবদুল আজিজ ইবনে সৌদ কখনোই ব্রিটিশ অনুগত হেজাজের শাসক হুসাইনের সাথে সংঘাতে জড়ায়নি।

    ১৯২৪ সালের ৩ মার্চ আরেক ব্রিটিশ দালাল মুস্তাফা কামাল পাশা তুরস্কে অফিসিয়ালি খিলাফত বিলুপ্ত করে। সারা বিশ্বের মুসলিমদের সাথে মক্কার হুসাইন বিন আলীও মহানবী (সা.) আমল থেকে ১৩০০ বছর পর্যন্ত চলমান মুসলিমদের রাষ্ট্র খিলাফতের পতনে ব্যথিত হন। পৃথিবী থেকে খিলাফত মুছে গেছে, এটা হুসাইনের চেতনায় আঘাত করে। ব্রিটিশদের ক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা সত্ত্বেও ৫ মার্চ হুসাইন নিজেকে মুসলিমদের খলিফা ঘোষণা করেন।

    ব্যস, এ-সুযোগটিই কাজে লাগায় খিলাফতের দীর্ঘদিনের শত্রু আবদুল আজিজ ইবনে সৌদ। ব্রিটিশরা স্বাভাবিকভাবেই হুসাইনের নিজেকে খলিফা ঘোষণা করা মেনে নেয়নি এবং হেজাজের শাসক হিসেবে হুসাইনের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়।

    আবদুল আজিজ ইবনে সৌদ কালবিলম্ব না করে হেজাজ আক্রমণ করে এবং ১৯২৫ সালের শেষ নাগাদ পুরো হেজাজ দখলে নিয়ে নেয়। ১৯২৬ সালের ৮ জানুয়ারি আবদুল আজিজ ইবনে সৌদ মক্কা-মদিনা-জেদ্দার গোত্রীয় নেতাদের সমর্থনে নিজেকে হেজাজের “সুলতান” ঘোষণা করে। ১৯২৭ সালের ২৭ জানুয়ারি ইবনে সৌদ আগের নজদ ও বর্তমান হেজাজ মিলিয়ে Kingdom of Nejd and Hejaz ঘোষণা করে। ৪ মাস পর সেই বছরের ২৭ মে জেদ্দা চুক্তির মাধ্যমে ব্রিটিশরা Kingdom of Nejd and Hejaz-কে স্বাধীন হিসেবে স্বীকৃতি প্রদান করে।

    http://en.wikipedia.org/wiki/Treaty_of_Jeddah_(1927)#1927

    নতুন জেদ্দা চুক্তি, ১৯২৭-এর মাধ্যমে ব্রিটিশ-সৌদের “Protectorate” স্ট্যাটাসের দারিন চুক্তি, ১৯১৫-এর সমাপ্তি ঘটে।

    পরবর্তী ৫ বছর আবদুল আজিজ ইবনে সৌদ তার দুই রাজত্বকে আলাদা রেখেই শাসন করে। অবশেষে ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর ইবনে সৌদ তার দুই রাজত্বকে একত্রিত করে তার নিজের ও বংশের পদবি অনুসারে দেশের নাম “Kingdom of Saudi Arabia” (আরবি: المملكة العربية السعودية‎ al-Mamlakah al-‘Arabiyyah as-Su‘ūdiyyah) ঘোষণা করে।

    এভাবেই ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির উসমানিয়া খিলাফতবিরোধী নীতির প্রকাশ্য সমর্থক হিসেবে, পদে পদে ব্রিটিশদের মদদ নিয়ে, দালাল আল-সৌদ পরিবার ১৯৩২ সাল থেকে Kingdom of Saudi Arabia নামে মুসলিমদের পবিত্র ভূমি দখলে রেখে শাসন করে যাচ্ছে।

                                  ……………….      …………………          …………………

    আরো পড়ুন:

    ১. Madawi al-Rasheed-এর লেখা A History of Saudi Arabia:

    ২. প্রফেসর ড. আবদুল্লাহ মুহাম্মদ সিন্দি রচিত “The Direct Instruments of Western Control over the Arabs: The Shining Example of the House of Saud”:

    ৩. The Reign of Mubarak Al Sabah বইটির লিংক:

    http://books.google.com.bd/books?id=icj1SiWf6YUC&pg=PA73&lpg=PA73&dq=anglo-kuwaiti+agreement+of+1899&source=bl&ots=SwEtAdk9ED&sig=BDWAGPbIVgfgE7zUlkCUksNR9Jo&hl=en&sa=X&ei=UB_tUfv_LcejrQf0_IGgBA&ved=0CD4Q6AEwAg#v=onepage&q=anglo-kuwaiti%20agreement%20of%201899&f=false

    দূরের যাত্রী’র লেখা হতে নেওয়া

  • আল-ওয়ালা ওয়াল-বারা

    সূচনা:

    তিনটি কারণে ‘আল ওয়ালা ওয়াল বারা’ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ন।

    এক. ধারণাটি ইসলামি আক্বীদার অত্যন্ত গুরুত্বপূর্ন প্রধান ভিত্তি। শাইখ আহমাদ ইবনে আতিক (রহ) বলেন:

    “তাওহীদের বাধ্যবাধকতা এবং এর বিপরীতের নিষেধাজ্ঞার বিষয়টির পরে আল্লাহ্‌র কিতাবে অন্য কোন বিষয়েই ‘আল ওয়ালা ওয়াল বারা’-র চেয়ে বেশি প্রমাণ উপস্থাপন করা হয়নি। অন্য কোন বিষয় এতো পরিষ্কারভাবে ব্যখ্যা করা হয়নি।”

    যদি ওয়ালা’ (আনুগত্য) বলতে আল্লাহ, তার নবী-রাসূলগণ ও মুমিনদের প্রতি নিষ্ঠাপূর্ন ভালোবাসা ও সহযোগিতা প্রকাশকে বোঝায়। অন্যদিকে বারা’ (সম্পর্কচ্ছেদ) বলতে মিথ্যা ও মিথ্যার অনুসারী মানুষদের সাথে শত্রুতা পোষন ও সম্পর্কচ্ছেদ বোঝায়। আর প্রকৃতপক্ষে এসবের উদ্ভব ঈমানের সবচেয়ে মৌলিক বিষয়গুলো থেকেই।

    দুই. মুসলিমরা বর্তমানে এমন একটি কঠিন সঙ্কটপূর্ন সময় পার করছে যখন ইসলামের অনেক মৌলিক ও অপরিহার্য বিষয় বিস্মৃত হয়েছে, ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে কিংবা অবহেলা করা হয়েছে। ‘আল ওয়ালা ওয়াল বারা’-র বিষয়টি সে ধরনেরই একটি বিষয়। এ কারণে বহু মুসলিমই এখন আর মুমিন ও কাফেরের পার্থক্যসূচক বৈশিষ্ট্যগুলোর ব্যাপারে সচেতন নয়। এর ফলশ্রুতিতে বহু মুসলিমের ঈমান/বিশ্বাস এখন অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে এবং কাফেরদের সাথে তারা গভীর বন্ধুত্ব করছে আচরণ, চালচলন ও আকাঙ্ক্ষার দিক থেকে কাফেরদের অনুকরণ করছে।

    তিন. ‘লা ইলাহা ইল্লাল্লাহ’-র অর্থের সাথে ‘আল ওয়ালা ওয়াল বারা’-র বিষয়টি এমন গভীরভাবে সম্পর্কিত যে, এই বিষয়টি কোনো ভূল করলে মূল কালিমার অর্থটিও ভূলভাবে বোঝা হবে।

    ‘আল ওয়ালা ওয়াল বারা’-র উপাদানসমূহ বোঝা

    ‘আল ওয়ালা ওয়াল বারা’-র ধারণাটি বুঝতে হলে নিচের ছয়টি বিষয় আলোচনা করতে হবে:

    ১. ‘লা ইলাহা ইল্লাল্লাহ’-র অর্থ:

    এর অর্থ: ‘আল্লাহ ছাড়া আর কারোই উপাসনা পাওয়ার অধিকার নেই। সুতরাং এর মাধ্যমে অন্য সব উপাস্যের উপাসনা বাতিল করা হয়েছে এবং একমাত্র আল্লাহর উপাসনাকেই সত্যায়ন করা হয়েছে।

    শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া (রহ) বলেন, আল্লাহর নৈকট্য অর্জন ছাড়া অন্য কোনো কিছুতে অন্তরের সুখ নেই বা পূর্ন কোনো আনন্দ নেই। আল্লাহর পাশাপাশি যেসব জিনিসকে ভালোবাসা হয়। সেগুলোকে পুরোপুরি ছুড়ে না ফেলা পর্যন্ত আল্লাহর প্রতি [প্রকৃত] ভালোবাসা পোষন করা কখনোই সম্ভব নয়। এটাই ‘লা ইলাহা ইল্লাল্লাহ’-র প্রকৃত বাস্তবতা এবং এটাই আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু ইবরাহিম (আ)-সহ অন্য সব নবী-রাসূলদের দ্বীন।

    তাই ‘লা ইলাহা ইল্লাল্লাহ’-র প্রকৃত বাস্তবতা হল আল্লাহকে ভালবাসা এবং তিনি যেসব কাজ ভালোবাসেন ও যেসব কাজে সন্তুষ্ট হন সেসব কাজ করা।

    আল হাফিয আল হাকামী (রহ) বলেন, কোনো ব্যক্তি যে তার প্রভুকে ভালোবাসে তার নিদর্শন হলো: সে ব্যক্তি সবসময় আল্লাহর পছন্দকেই প্রাধান্য দেয়, এমনকি যদিও সেটা তার নিজের ইচ্ছার বিপরীত হয়; আল্লাহ যেটাকে ঘৃণা করে, সেও সেটাকে ঘৃণা করে, এমনকি যদিও সেটা তার নিজের ইচ্ছার অনুগামী হয়; আল্লাহ ও তার রাসূল (সা)-এর মিত্রদের প্রতি নিষ্ঠাপূর্ণ ভালবাসা ও সহযোগিতা প্রদর্শন করা; আল্লাহ ও তার রাসূল (সা)-এর প্রতি যারা শত্রুতা প্রদর্শন করে তাদের প্রতি শত্রুতা প্রদর্শন করা;  আল্লাহর রাসূল (সা)-কে অনুসরণ করা; এবং তাঁর দেখানো পথকে/হেদায়েতকে গ্রহণ করা।

    ইবনুল কাইয়িম (রহ) কবিতা আকারে বলেন,

    সত্যিকারের ভালোবাসার শর্ত হলো
    তুমি যাকে ভালোবাসো তার ভালোবাসার সাথে
    তোমার ভালোবাসা কোনোরকম অবাধ্যতা ছাড়াই
    একমত হয়ে থাকবে।

    তুমি যদি আল্লাহকে ভালোবাসার দাবি কর
    অথচ কাজ কর এর বিপরীতটা
    তাহলে তোমার সেই ভালোবাসা
    আর কিছু নয়, কেবল মিথ্যা ভণিতা

    আল্লাহকে ভালোবাসার নাম করে
    তুমি কি ভালোবাসো তোমার প্রিয়তমের শত্রুদেরও
    প্রতিদানে তুমি ভালোবাসা পেতে চাও? তারপরও?

    আর তুমি তো তাদের সাথে যুদ্ধ কর ও শত্রুতা দেখাও
    যাদেরকে ভালোবাসেন স্বয়ং আল্লাহ।
    হে ভাই, এটা কি সত্যিকারের ভালোবাসা
    নাকি শয়তানের অনুসরন করা?

    কেবলমাত্র আল্লাহকেই এককভাবে বেছে নেয়া ছাড়া
    কোনো ইবাদত নেই;
    পাশাপাশি সারা দেহ-মন
    দীন-হীনভাবে আত্মসমর্পণ করতে হবে তার কাছেই।

    ২. ‘লা ইলাহা ইল্লাহ’-র ঘোষনা করা মানে কয়েকটি ক্ষেত্রে ‘আল ওয়ালা ওয়াল বারা’-র প্রয়োগ থাকা।

    কালিমার মানে হচ্ছে আল্লাহ, তাঁর দ্বীন, তাঁর কিতাব, তাঁর নবী রাসূল ও তাঁর ন্যায়নিষ্ঠ ইবাদতকারীদের প্রতি ওয়ালা (নিষ্ঠাপূর্ন ভালোবাসা ও সহায়তা) প্রদর্শন করা এবং এর পাশাপাশি তাঁদেরকেই ঘনিষ্ঠ মিত্র ও সাহায্যকারী হিসেবে গ্রহণ করা:

    إِنَّمَا وَلِيُّكُمُ اللَّهُ وَرَسُولُهُ وَالَّذِينَ آمَنُوا الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ

    নিঃসন্দেহ তোমাদের ওলী হচ্ছেন কেবলমাত্র আল্লাহ্ এবং তাঁর রসূল, আর যারা ঈমান এনেছে, আর যারা নামায কায়েম করে, আর যাকাত আদায় করে, আর তারা রুকুকারী। [সুরা মায়িদা:৫৫]

    কালিমার মানে হচ্ছে যারা আল্লাহ ছাড়া অন্য কিছুকে উপাসনা করে তাদের সাথে সম্পর্কচ্ছেদ করা ও যেসব জিনিসকে আল্লাহর পাশাপাশি উপাসনা করা হয় সেগুলোর প্রতি শত্রুতা প্রদর্শন করা।

    قَدْ كَانَتْ لَكُمْ أُسْوَةٌ حَسَنَةٌ فِي إِبْرَاهِيمَ وَالَّذِينَ مَعَهُ إِذْ قَالُوا لِقَوْمِهِمْ إِنَّا بُرَآءُ مِنكُمْ وَمِمَّا تَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَاءُ أَبَدًا حَتَّىٰ تُؤْمِنُوا بِاللَّهِ وَحْدَهُ

    তোমাদের জন্যে ইব্রাহীম ও তাঁর সঙ্গীগণের মধ্যে চমৎকার আদর্শ রয়েছে। তারা তাদের সম্প্রদায়কে বলেছিল: তোমাদের সাথে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার এবাদত কর, তার সাথে আমাদের কোন সম্পর্ক নেই। আমরা তোমাদের মানি না। তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করলে তোমাদের মধ্যে ও আমাদের মধ্যে চিরশত্রুতা থাকবে। [মুমতাহিনা:৪]

    لَا إِكْرَاهَ فِي الدِّينِ ۖ قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ ۚ فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ لَا انفِصَامَ لَهَا ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ

    দ্বীনের ব্যাপারে কোন জবরদস্তি বা বাধ্য-বাধকতা নেই। নিঃসন্দেহে হেদায়াত গোমরাহী থেকে পৃথক হয়ে গেছে। এখন যারা গোমরাহকারী ‘তাগুত’দেরকে মানবে না এবং আল্লাহতে বিশ্বাস স্থাপন করবে, সে ধারণ করে নিয়েছে সুদৃঢ় হাতল যা ভাংবার নয়। আর আল্লাহ সবই শুনেন এবং জানেন। [বাকারা:২৫৬]

    শাইখ মুহাম্মদ ইবন আবদুল ওয়াহহাব বলেন, জেনে রেখো, আল্লাহর পাশাপাশি যেসব জিনিসের উপাসনা করা হয় সেসব জিনিসকে পরিত্যাগ না করলে কোনো ব্যক্তি ঈমানদার হিসেবে গন্য হতে পারবে না। এই আয়াতই তার প্রমাণ।

    কালিমার মানে হচ্ছে আল্লাহর নির্দেশনার প্রতি ভালোবাসা পোষন করা:

    اتَّبِعُوا مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوا مِن دُونِهِ أَوْلِيَاءَ ۗ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ

    ”তোমাদের প্রভুর কাছ থেকে তোমাদের কাছে যা অবতীর্ণ হয়েছে তা অনুসরণ করো আর তাঁকে বাদ দিয়ে অভিভাবকদের অনুসরণ করো না। অল্পই যা তোমরা মনে রাখো।” [সুরা আরাফ:৩]

    কালিমার মানে হচ্ছে ইসলামবিরোধী আইন ও রায়ের প্রতি শত্রুতা পোষন করা:

    وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ

    আর যে কেউ ঈমান অস্বীকার করে সে তাহলে তার আচরণ ব্যর্থ করেছে, আর সে পরকালে হবে ক্ষতিগ্রস্তদের মধ্যেকার। [সুরা মায়েদা:৫]

    কালিমার মানে হচ্ছে ইসলাম ছাড়া বাকি অন্য সব দ্বীন ত্যাগ করা:

    وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ

    যে লোক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে, কস্মিণকালেও তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্ত। [আলে ইমরান:৮৫]

    ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ যা কিছু বাতিল করে এবং যা কিছু সত্যায়ন করে:

    এই কালিমা কিছু বিষয়কে/জিনিসকে বাতিল করে, আবার কিছু বিষয়কে সত্যায়ন করে। এটি চারটি বাতিল করে: আলিহাহ, তাওয়াগীত, আনদাদ এবং আরবাব।

    আলিহাহ: কেউ যদি কোনো বস্তুও ওপর আশা ও ভয় পোষণ করে এই ভেবে যে, ওই বস্তুটি নিজে নিজেই কোনো লাভ বা ক্ষতি ঘটাতে পারে, তাহলে ওই বস্তুটিকে আল্লাহর পাশাপাশি উপাস্য বানিয়ে ফেলা। তাই কালিমা এক্ষেত্রে আল্লাহ ছাড়া আর সবকিছুকেই বাতিল করে দেয়।

    وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ

    আল্লাহ আপনাকে কোন কষ্টে ফেললে তিনি ছাড়া মুক্ত করার কেউ নেই। এবং তিনি মঙ্গল চাইলে তা রদ করার কেউ নেই। [সুরা ইউনুস:১০৭]

    তাওয়াগীত: যাকে উপাসনা করা হয় ও যে এতে সন্তুষ্ট, কিংবা যারা কিছু ঐশ্বরিক বৈশিষ্ট্য দাবি করে, যেমন- গায়েব জানার দাবি করা, অথবা আল্লাহর আইনের বিপরীত আইন প্রণয়ন করাকে বৈধ মনে করা, এ ধরনের লোকেরাই সীমালঙ্ঘনকারী (তাওয়াগীত)।

    وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ

    প্রত্যেক জাতির কাছে কোন না কোন রাসূল পাঠিয়েছি এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত কর এবং তাগুতকে পরিহার কর। [সুরা নাহল:৩৬]

    আনদাদ: যা কিছু কোনো ব্যক্তিকে আল্লাহর আনুগত্য থেকে ফিরিয়ে রাখে, যেমন- পরিবার, সন্তান বা বাড়িঘর, এসব আল্লাহর প্রতিদ্বন্দ্বি (আনদাদ) হয়ে দাড়ায়।

    وَمِنَ النَّاسِ مَنْ يَتَّخِذُ مِنْ دُونِ اللَّهِ أَنْدَادًا

    কিন্তু মুমিনরা আল্লাহর ভালোবাসায় দৃঢ়। [সুরা বাকারা:১৬৫]

    আরবাব: যারা জেনেশুনে আল্লাহর আইনের বিরুদ্ধে রায় দেয় ও সেসব রায় কার্যকর করা হয়, তাহলে তাদেরকে আল্লাহর পাশাপাশি প্রভু (আরবাব) বানিয়ে ফেলা হয়।

    اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ

    তারা আল্লাহকে বাদ দিয়ে পাদ্রী ও বৈরাগীদেরকে তাদের রব বানিয়ে রেখেছে। [সুরা তাওবাহ:৩১]

    এই কালিমা চারটি বিষয়ের/জিনিসের সত্যতা ঘোষনা করে/স্বীকৃতি দেয়:

    ১) নিষ্ঠা (ইখলাস): আল্লাহই হবেন আমাদের ইবাদতের উদ্দেশ্য এবং আমাদের সকল ইবাদত কেবল তারই প্রতি নিবেদিত হবে।

    وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ

    তাদেরকে এ ছাড়া আর অন্য কোন কিছুই আদেশ করা হয়নি যে তারা বিশুদ্ধ চিত্তে ও নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করবে, … [বাইয়িনাহ: ৫]

    ২) ভালোবাসা: যে কোনো কিছুর চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে।

    وَمِنَ النَّاسِ مَنْ يَتَّخِذُ مِنْ دُونِ اللَّهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آَمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ

    আর মানুষের মধ্যে এমন কেউ কেউ আছে যারা আল্লাহকে ছাড়া অন্যকে আল্লাহর প্রতিদ্বন্দ্বি হিসেবে গ্রহণ করে এবং তাদেরকে এমনভাবে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসা উচিত। [বাকারা:১৬৫]

    ৩) ভয় ও আশা: শ্রদ্ধামিশ্রিত ভয় ও আশা কেবল আল্লাহর প্রতিই থাকতে হবে।

    إِنَّمَا ذَلِكُمُ الشَّيْطَانُ يُخَوِّفُ أَوْلِيَاءَهُ فَلَا تَخَافُوهُمْ وَخَافُونِ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ

    তোমরা তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো [এবং আমার অবাধ্য হওয়ার ব্যাপারে সাবধান হও], যদি তোমরা মুমিন হও। [আলে ইমরান:১৭৫]

    فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا

    অতএব যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ লাভের আশা পোষণ করে সে যেন সৎকাজ করতে থাকে এবং তার রবের ইবাদতে কাউকে অংশীদার না বানায়। [কাহফ:১১০]

    ৪) সাহাবাগণ ও লা ইলাহা ইল্লাল্লাহ: সাহাবাগণ (রা) কিভাবে এই মহান কালিমাকে বুঝেছিলেন ও এর দাবিগুলো পূরণ করেছিলেন, সেটা ইমাম সুফিয়ান ইবন উয়াইনাহ (রহ) সুন্দরভাবে ব্যখ্যা করেছেন। মুহম্মদ ইবন আবদুল মালিক আল মুসাইসি বলেন:

    ১৭০ হিজরিতে আমরা সুফিয়ান ইবন উয়াইনাহর সাথে ছিলাম। এক ব্যক্তি তাকে ঈমান সম্বন্ধে জিজ্ঞাসা করলো। তিনি জবাব দিলেন, ‘এটা হলো সত্যের স্বীকোরোক্তি ও আমল।’

    লোকটি জিজ্ঞাসা করলো, এটা কি বাড়ে-কমে?

    তিনি জবাব দিলেন, আল্লাহ ইচ্ছা করলে এটা বাড়ে, আল্লাহ ইচ্ছা করলে এটা কমে; এমনভাবে কমে যে আর এতটুকুই বাকি থাকে [তিনি তার বা হাত দিয়ে তা দেখান]।

    লোকটি প্রশ্ন করলো, ঈমানকে যারা আমলহীন স্বীকরোক্তি বলে তাদেরকে আমরা কিভাবে মোকাবেলা করবো?

    সুফিয়ান জবাব দিলেন, ঈমানের বিধিবিধান ও সীমাগুলো নির্ধারিত হওয়ার আগে তারা এই কথাটি বলতো। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আমাদের নবী মুহাম্মদ (সা)-কে মানবজাতির কাছে এই কথা বলার জন্য পাঠিয়েছেন যে, আল্লাহ ছাড়া আর কারোই উপাসনা পাওয়ার অধিকার নেই এবং আমি আল্লাহর প্রেরিত রাসূল। মানুষ এটা বলার পর তাদের রক্ত ও সম্পদ (বৈধ কারণ ব্যতিত) নিরাপত্তা পেল এবং তাদের হিসাব হবে আল্লাহর সাথে। যখন আল্লাহ হাইয়ুল কাইয়ুম এই বিষয়ে তাদের অন্তরের সত্যতার ব্যাপারে সন্তুষ্ট হলেন তখন তিনি রাসূল (সা) কে বললেন তাদেরকে নামাজের নির্দেশ দিতে। রাসূল (সা) তাদেরকে নামাজের নির্দেশ দিলেন ও তারা তা পালন করলেন। আল্লাহর শপথ, তারা যদি এটা না করতো তাহলে তাদের প্রথম কাজটা কোনোই উপকারে আসতো না।

    যখন আল্লাহ হাইয়ুল কাইয়ুম এই বিষয়ে তাদের অন্তরের সত্যতার ব্যাপারে সন্তুষ্ট হলেন তখন তিনি রাসূল (সা) কে বললেন তাদেরকে মদীনায় হিজরতের নির্দেশ দিতে। রাসূল (সা) তাদেরকে সেই নির্দেশ দিলেন ও তারা তা পালন করলো। আল্লাহর শপথ, তারা যদি এটা না করতো তাহলে তাদের প্রথম কাজ কিংবা নামাজ কোনোটাই তাদের উপকারে আসতো না।

    যখন আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা এই বিষয়ে তাদের অন্তরের সত্যতার ব্যাপারে সন্তুষ্ট হলেন তখন তিনি রাসূল (সা) কে বললেন তাদেরকে মক্কায় ফেরার নির্দেশ দিতে যেন তারা তাদের (কাফের) পিতা ও সন্তানদের সাথে ততক্ষন পর্যন্ত যুদ্ধ করে যতক্ষন না তারা (কাফেররা) সেই কালিমাটি বলে যেটি তারা নিজেরা বলেছে, তাদের সাথে নামাজ পড়ে ও তাদের হিজরতের সাথে যুক্ত হয়। রাসূল (সা) তাদেরকে সেই নির্দেশ দিলেন ও তারা তা পালন করলো। আল্লাহর শপথ, তারা যদি এটা না করতো তাহলে প্রথম প্রথম কাজ, নামাজ কিংবা হিজরত কোনোটাই তাদের উপকারে আসতো না।

    যখন আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা এই বিষয়ে তাদের অন্তরের সত্যতার ব্যাপারে সন্তুষ্ট হলেন তখন তিনি রাসূল (সা)-কে বললেন তাদেরকে নির্দেশ দিতে তারা যেন হিজরত করে এসে আল্লাহকে উপাসনার জন্য কারা তাওয়াফ করে ও দীনহীনভাবে মাথার চুল ছেটে ফেলে। রাসূল (সা) তাদেরকে সেই নির্দেশ দিলেন ও তারা তা পালন করলো। আল্লাহর শপথ, যদি তারা এটা না করত তাহলে তাদের প্রথম কাজ, তাদের নামাজ, তাদের হিজরত কিংবা পিতার সাথে যুদ্ধ করা কোনটাই তাদের উপকারে আসতো না।

    যখন আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা এই বিষয়ে তাদের অন্তরের সত্যতার ব্যাপারে সন্তুষ্ট হলেন তখন তিনি রাসূল (সা)-কে বললেন তাদেরকে নির্দেশ দিতে তারা যেন হিজরত করে গিয়ে নিজেদের সম্পদ থেকে যাকাত প্রদান করে, যাতে সেই সম্পদ পবিত্রতা অর্জন করে। রাসূল (সা) তাদেরকে সেই নির্দেশ দিল এবং তারা তা পালন করলো ……..। আল্লাহর শপথ, তারা যদি এটা না করতো তাহলে তাদের প্রথম কাজ, তাদের নামাজ, তাদের হিজরত, তাদের পিতাদের সাথে যুদ্ধ কিংবা তাদের তাওয়াফ কোনোটাই তাদের উপকারে আসতো না।

    যখন আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা এই বিষয়ে তাদের অন্তরের সত্যতার ব্যাপারে সন্তুষ্ট হলেন, যেটা ঈমানের বিধিবিধান ও সীমাগুলোর সাথে সঙ্গতিপূর্ণ হলো, তখন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বললেন:

    الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا

    আজ হতে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করলাম, আমারা নিয়ামতকে সম্পূর্ণ করলাম তোমাদের প্রতি এবং ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে মনোনীত করলাম। [মায়িদা ৩]

    সুফিয়ান এরপর বললেন, ‘তাই কেউ যদি ঈমানের কোনো একটি অংশ বাদ দেয় তাহলে আমাদের দৃষ্টিতে সে ঈমানহীন (কাফের)। অবশ্য যদি সে আলস্য বা অবহেলার কারণে তা ত্যাগ করে থাকে, তাহলে আমরা তাকে শুধরাবো এবং আমাদের দৃষ্টিতে সে দূর্বল/অপূর্ন ঈমানের অধিকারী। এটাই সুন্নাহ। কেউ এ বিষয়ে কোন কিছু জিজ্ঞাসা করলে এই কথাগুলো আমার বরাত দিয়ে বলবে।

    শাইখ মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহহাব (আল্লাহ তাকে ক্ষমা করুন) বলেন, আমরা যদি এটা পরিষ্কারভাবে বুঝে থাকি তাহলে আমরা দেখব যে, দ্বীন পালনের দাবি করে এমন অনেকেই ‘লা ইলাহা ইল্লাল্লাহ’-র প্রকৃত অর্থ বোঝেনি। [প্রথম দিককার মুসলিমরা নির্যাতন, বন্দিত্ব, প্রহার ও ইথিওপিয়ায় হিজরতের সময যে অবর্ণনীয় ধৈর্য ধারণ করেছে, এটার সাথে যদি আমরা মনে রাখি যে, রাসূল (সা) মানুষের প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন, তাহলে বুঝতে হবে উপায় থাকলে রাসূল (সা) অবশ্যই তার সাহাবীদের বিপদের বোঝা কমানোর পথ বের করতেন।

    [আল্লাহর ইচ্ছা ও সাহায্যে সমাপ্ত]

    মূল: খালিদ আল-গারীব

    প্রথম প্রকাশ: আগষ্ট ২০১৩

  • সিরিয়ার দামেস্ক হতে উম্মাহর এক সিংহের গর্জন

    সিরিয়ার দামেস্ক হতে উম্মাহর এক সিংহের গর্জন

    দামেস্কের বিভিন্ন এলাকায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করে নৃশংস হত্যাকান্ড বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি

    উম্মাহ্‌’র সম্মানিত ব্যক্তিবর্গ কর্তৃক আশ-শামের জনগণের সাহায্যে এগিয়ে আসার এটাই যথোপযুক্ত সময়!

    এই নরঘাতক [বাশার] এবং তার চক্রান্তের সহযোগী এবং যারা উম্মাহ্‌’র শত্রু পূর্ব-পশ্চিমা রাষ্ট্রসমূহ কর্তৃক সরবরাহকৃত রাসায়নিক অস্ত্রের মতো বিভিন্ন মারণাস্ত্র দ্বারা আমাদেরকে হত্যা করেছে, তাদের পরাজিত করার এটাই যথোপযুক্ত সময়!

    শোকার্ত মা আর শ্বাসকষ্টে কাঁতর শিশুদের কান্নার রোল এতটাই প্রবল ছিল যে, ধর্মনিরপেক্ষ গণতন্ত্র ও পশ্চিমা মারণাস্ত্রের শিকার নারী-পুরুষ-শিশুর মরদেহের স্তুপে দাঁড়ানো স্বাধীনতাকামী বীর যোদ্ধাগণ এবং এক আল্লাহ্‌’তে বিশ্বাসী উন্নত শিরে শোক প্রকাশকারীগণের গর্জনেও তা শোনা যাচ্ছিল। বাশার এবং মুসলিম বিশ্বের প্রতিটি শাসককে লানত বর্ষণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে তারা আল্লাহ্‌’র নিকট ফরিয়াদ জানাচ্ছে জাহান্নামের আগুনই যেন এদের শেষ ঠিকানা হয়। গওতা আশ-শামের এমনই কোন এক বীরের গর্জনে তাদের জীবন-মরণ দশার চিত্র এভাবেই প্রতিফলিত হয়েছে : “আল্লাহু আকবার তোমাদের উপর হে মুসলিমদের অত্যাচারী শাসকগণ, এগুলো নবী মুহাম্মদ (সাঃ) এর উম্মতের লাশ – এরা ইসলামের শহীদ! আল্লাহু আকবার তোমাদের নীরবতার উপর… কোথায় মুসলিম সেনাবাহিনী?” আশ-শামের বিপ্লবে উম্মাহ্‌ ও তার সমর্থন কোথায়? হে মুসলিমগণ, জল্লাদদের ক্ষমতার মসনদকে কাঁপিয়ে তুলতে কখন তোমরা জেগে উঠবে, কখন সেনাবাহিনী প্রেরণ করবে?

    হে ইসলামী উম্মাহ্‌, হে বীর ও সাহসী জনগণ, হে দ্বীন ও দ্বীনের সম্মান রক্ষাকারীগণ:

    একজন কাপুরুষ তার কর্ম দ্বারা পরিচিত যা তারই মতো নীচ ও জঘন্য। সীমালঙ্ঘনকারী এই সরকার ও তার প্রধানের অবস্থা হচ্ছে ঠিক তাই, আর যে কারণে আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা’আলা’র বক্তব্য অনুযায়ী শ্বিরচ্ছেদ ও অঙ্গচ্ছেদ ছাড়া তাদের প্রতি আর কোন আচরণ নাই :

    ((إنَّمَا جَزَاء الَّذِينَ يُحَارِبُونَ اللَّهَ وَرَسُولَهُ وَيَسْعَوْنَ فِي الأَرْضِ فَسَادًا أَن يُقَتَّلُواْ أَوْ يُصَلَّبُواْ أَوْ تُقَطَّعَ أَيْدِيهِمْ وَأَرْجُلُهُم مِّنْ خِلافٍ أَوْ يُنفَوْا مِنَ الأَرْضِ ذَلِكَ لَهُمْ خِزْيٌ فِي الدُّنْيَا وَلَهُمْ فِي الآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ))

    “নিশ্চয়ই যারা আল্লাহ্‌ ও তাঁর রাসূলের সাথে যুদ্ধ লিপ্ত হয়েছে এবং দুনিয়ার বুকে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করেছে, তাদের শাস্তি হচ্ছে যে তাদেরকে হত্যা করা হবে অথবা শূলীতে চড়ানো হবে অথবা তাদের হাত-পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে। এটা হচ্ছে তাদের জন্যে পার্থিব জীবনের লাঞ্ছনা আর পরকালে তাদের জন্যে অপেক্ষা করছে কঠোর শাস্তি।” [আল-মা’য়িদা : ৩৩]

    এই অহংকারী কাপুরুষ বাশার, যে তার পিতার যোগ্য উত্তরসূরী (আল্লাহ্‌’র লানত বর্ষিত হোক তার উপর), এবং তার পিতা রাসায়নিক অস্ত্রের ব্যবহার পর্যবেক্ষনের নামে একটি ষড়যন্ত্রমূলক আন্তর্জাতিক কমিশন গঠন করেছিল। এ কমিশনটি যেন ছিল দক্ষ পর্যবেক্ষকদের সমন্বয়ে গঠিত রাসায়নিক অস্ত্রের ব্যবহার বন্ধ নয় বরং তার সবচেয়ে কার্যকরী ব্যবহার তদারকি করার একটি কমিটি! দামেস্কের বিভিন্ন এলাকাজুড়ে পরিচালিত এই হামলা নিঃসন্দেহে একজন দক্ষ ব্যক্তি দ্বারা পরিচালিত হয়েছে, নজীরবিহীন নিষ্ঠুর ও ব্যাপক এই ধ্বংসযজ্ঞই তার প্রমাণ। কাফিরদের সর্দার, ভন্ড ও নিয়মতান্ত্রিক খুনি আমেরিকার নেতৃত্বে আন্তর্জাতিক নীতিভ্রষ্টতা ইতিমধ্যে এমনই এক পর্যায়ে পৌঁছেছে? আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এসব অস্ত্রের আঘাতে শত শত শহীদ হয়েছে, যার অধিকাংশই শিশু যারা প্রচন্ড ব্যাথা আর যন্ত্রনায় গলাকাটা মুরগীর মতো ছটফট করছে। ইয়া আল্লাহ্‌, ইয়া আল্লাহ্‌, হে ইসলামী উম্মাহ্‌, আর কতকাল আপনারা এসব দেখবেন? যতক্ষন আশ-শামের বাকি জনগণকে হত্যা করা হয়? নাকি পশ্চিমা রাসায়নিক অস্ত্রের দূর্বিপাক আরব উপকূল, মিশর এবং আফ্রিকায় গিয়ে পৌঁছায়? “নিরাপদে” থাকা উম্মাহ্‌’র বাকি অংশের কী শুধু তখনই বোধদয় হবে যে নেঁকড়ে ইতিমধ্যে তার বিভিন্ন অংশ খেয়ে ফেলেছে? আফসোস করে তখন তারা বলবে, “হায় আমরা যদি অত্যাচারী শাসক জোটের মোকাবেলার আহ্বান শুধুমাত্র শুনতাম, অনুসরণ করতাম এবং একত্রে অবস্থান গ্রহণ করতাম!”

    হে ব্যারাকে অবস্থানরত মুসলিম সেনাবাহিনী:

    আল্লাহ্‌’র গজব নাযিল হবে যদি আপনারা আশ-শামের জনগণের জন্য এগিয়ে না আসেন এবং তাদের সমর্থন না দেন। হে ক্ষমতা ও সামর্থ্যের অধিকারী মুসলিম উম্মাহ্‌’র সন্তানেরা, আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা’আলা’র ভয়ানক ক্রোধ ধেয়ে আসছে। যদি আপনাদের ভেতর বিন্দু পরিমাণ দায়িত্ববোধ থাকে এবং পরকালের অস্তিত্বের ব্যাপারে দৃঢ় বিশ্বাস থাকে এবং এরপরও যদি আমাদের মর্যাদার উৎস এবং নিরাপত্তা দানকারী খিলাফত প্রতিষ্ঠায় আমাদের সহায়তা না করেন তাহলে দুনিয়াতে আপনারা যেমন হেয় প্রতিপন্ন হবেন এবং ঠিক তেমনি আখিরাতে পতিত হবেন ভয়াবহ আযাবে! সুতরাং এমনভাবে এগিয়ে আসুন যা আপনাদেরকে আপনাদের রবের কঠিন শাস্তি হতে রক্ষা করবে এবং যাতে আপনারা সম্মান লাভ করতে পারেন…নতুবা আপনারা আল্লাহ্‌, তাঁর রাসূল, তাঁর ফেরেশতা এবং জনগণের ক্রোধে নিমজ্জিত হবেন।

    ((وَإِنِ اسْتَنْصَرُوكُمْ فِي الدِّينِ فَعَلَيْكُمُ النَّصْر))

    “এবং যদি তারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাহায্য কামনা করে, তবে অবশ্যই তোমরা সাহায্য করবে।” [আল-আনফাল : ৭২]

    হিসাম আল-বাবা
    ১৪ শাওয়াল, ১৪৩৪ হিজরী
    ২১/০৮/২০১৩

  • প্রশ্ন-উত্তর: মিশর, মালী, সৌদি ও কাতার সংক্রান্ত কিছু ঘটনাবলির বিভ্রান্তি ও এর জবাব

    প্রশ্ন-উত্তর: মিশর, মালী, সৌদি ও কাতার সংক্রান্ত কিছু ঘটনাবলির বিভ্রান্তি ও এর জবাব

    প্রশ্ন:

    সাম্প্রতিক কিছু ঘটনাবলি আমার কিছু ধারনার মধ্যে বিভ্রান্তির জন্ম দিয়েছে:

    ১. আমরা সবাই জানি, মিশরের রাজনীতি নিয়ন্ত্রণ করে আমেরিকা। তাই যদি হয়ে থাকে, কেন হচ্ছে সৌদি আরব, মধ্যপ্রাচ্য এবং কুয়েতের মতো দেশ মিশরকে আর্থিকভাবে সাহায্য করছে যেখানে এইসব দেশ ব্রিটেনের দালালী করে?

    ২. মালীতে বিদ্রোহীদেরকে দমানোর জন্য ফ্রান্সকে সাহায্য করছে মধ্যপ্রাচ্য যদিওবা মালীতে প্রত্যক্ষ/পরোক্ষভাবে ব্রিটেনের কোন প্রভাব নেই?

    ৩. আরও লক্ষণীয় বিষয় হচ্ছে, মধ্যপ্রাচ্যের আল-আরাবিয়া চ্যানেল এবং কাতারের আল-জাজিরা চ্যানেল অভিন্ন বিষয়ে একে অপরের বিপরীতমুখী বক্তব্য দিতে দেখা যায় যদিওবা তারা উভয়ই ব্রিটেনের দালালি করে, সেই সাথে কাতারে সাম্প্রতিক যে পরিবর্তনটা হল তাতে কি ব্রিটেনের স্বার্থে কি কোন আঘাত হানবে?

    ৪. এছাড়া আল-জারবা-র মতো সৌদিরা বিভিন্ন জোটে যেরূপ ভূমিকা পালন করে তার ছিটেফোঁটাও কাতারকে পালন করতে দেখা যায়না। এর মাধ্যমে কি এটা প্রতীয়মান হয়না যে, সিরিয়ায় চলমান আন্দোলনের কারণে কাতার দুর্বল হয়ে পড়ছে এবং সৌদিরা শক্ত অবস্থানে পৌঁছচ্ছে?

    ৫. পরিশেষে, মুরসিকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে আমেরিকা কি ‘মডারেট ইসলামিস্ট’দেরকে ক্ষমতায় আনার যে নীল নকশা তৈরি করেছিল তা থেকে কি দূরে সরে গেছে ?

    উত্তর:

    এইসব প্রশ্নের উত্তর দেয়ার আগে ব্রিটেন নীতি বুঝার জন্য সাধারণ কিছু মূলনীতি আমাদের খেয়াল রাখতে হবে:

    ১. বর্তমান ব্রিটেন নিজে আমেরিকার সাথে টেক্কা দেয়ার চেয়ে তার সাথে তাল মিলিয়ে নিজের স্বার্থকে চরিতার্থ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। কিন্তু সে বিভিন্ন ছলচাতুরীর আশ্রয় নিয়ে তার দালাল রাষ্ট্রের মাধ্যমে আমেরিকার স্বার্থে আঘাত হানে অথবা ভাগ বসাতে চায়।

    ২. মূলত ব্রিটেন আমেরিকার সাথে যে সুরে চলতে চায় তার অনুগত রাষ্ট্রগুলোকেও সে একই সুরে আমেরিকার সাথে চলতে বাধ্য করে। যেমন-জর্ডান-আমেরিকা সম্পর্ককে যার মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা নেই সে সৌহার্দমুলকভাবে দেখবে যদিওবা দিন শেষে জর্ডান, মধ্যপ্রাচ্য ও অন্যান্য রাষ্ট্রের মতো ব্রিটেনের আর একটি পেয়াদা মাত্র। যদিওবা, ব্রিটেন তার কিছু অনুগত রাষ্ট্রকে সরাসরি আমেরিকার বিরূদ্ধাবস্থানের কাজে ব্যবহৃত হয়। যেমন-কাতারের দালালি অন্য রাষ্ট্রের দালালি থেকে ভিন্ন অর্থাৎ এক একটি দালাল রাষ্ট্র ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করে……তারমধ্যে বেশিরভাগ আমেরিকার সাথে সৌহার্দমূলক আচরণ করে কিন্তু পর্দার অন্তরালে ঠিকই আমেরিকান স্বার্থের ক্ষতিসাধন করে বা করতে চায় আবার এর মধ্যে অল্প সংখ্যকই সফলতার মুখ দেখে।

    ৩. আমেরিকাকে টেক্কা দেয়ার জন্য ব্রিটেন-ফ্রান্স ভাই-ভাই। ই.উ. নীতির অংশ হিসেবে তারা দু’জনই আমেরিকার বিরুদ্ধে একাত্মতা পোষণ করে যদিওবা ব্রিটেন এবং ফ্রান্সের প্রভাব খাটানোর ক্ষেত্রে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয় যেখানে ব্রিটেন খুব নরম সুরে এবং ফ্রান্স খুব কড়াভাবে তার এজেন্ডাকে তুলে ধরে। এই কারণে ব্রিটেন তার স্বভাবজাত বৈশিষ্ট্যের দরুন অনেক সময় ফ্রান্সের ছায়াতলে কাজ করে তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করে। এক্ষেত্রে সেই বিখ্যাত প্রবাদই খাটে-“ Britain fights to the last French soldier”। যদিওবা ওই রকম পরিস্থিতি বর্তমান সময়ে আর নেই বললেই চলে কিন্তু ক্ষুদ্র পরিসরে এর ব্যবহার যথেষ্ট।

    ৪. যদিও সৌদি সরকার পরিচালিত হয় ব্রিটেনের দালাল কিং আব্দুল্লাহ দ্বারা তবুও সৌদি রাজপুত্ররা আমেরিকার পা চাটতে ব্যস্ত থাকে যা আমেরিকার এজেন্ডা বাস্তবায়নে জোরালো ভূমিকা পালন করে।

    উপরউল্লিখিত নির্দেশনার আলোকে আপনার সন্দেহের জায়গাটুকু হয়ত দূরীভূত হতে পারে:

    ক. কাতার প্রশ্নে-সাবেক আমীর ও পররাষ্ট্রমন্ত্রীর প্রকাশ্য দালালীর ফলস্বরূপ উপসাগরীয় অঞ্চলে ব্রিটেনের অন্যতম সহযোগী হিসেবে কাতারকে জোরালো ভূমিকা পালন করতে দেখা যায়। তারা দু’টি মাধ্যমে বিভিন্ন দেশে হস্তক্ষেপ করার চেষ্টা করে:

    ১. মিডিয়া চ্যানেল আল-জাজিরা দিয়ে

    ২. তেলের টাকা দিয়ে ।

    এইগুলোর মাধ্যমে তারা সিরিয়া, ফিলিস্তিন, এমনকি মিশর সহ অন্যান্য রাষ্ট্রসমূহে আমেরিকার যে এজেন্ডা থাকে তা দমানোর চেষ্টা করে। এইসব করতে গিয়ে আমেরিকার প্রতি ব্রিটেনের শত্রুভাবাপন্নটা স্পষ্ট হয়ে যাচ্ছিল যদিওবা ব্রিটেন উপরে উপরে তেল মারার নীতিতে বিশ্বাসী। তাই তারা সিদ্ধান্ত নিলো কাতারের আমিরের পরিবর্তন করার যদিওবা তাকে অত দূরে ঠেলে দেওয়া হয়নি, তার স্থলাভিষিক্ত হল তারই দালালির সুযোগ্য পুত্র। তাই কাতারকে নিয়ে ব্রিটেনের নীতির কোন পরিবর্তন হয়নি। যদিওবা বাবার ন্যায় আমেরিকার স্বার্থে আঘাত হানার মত যোগ্যতা ছেলের জন্য অনেক সময়ের ব্যাপার । অর্থাৎ আমেরিকার স্বার্থে আঘাত হা্নার ক্ষেত্রে ব্রিটেন এখন ধীরে চলো নীতিতে বিশ্বাসী।

    খ. এই কারণে কাতারের প্রভাব সবকিছুতে কমে গেছে কেননা পূর্বের সরকারের তুলনায় কম অভিজ্ঞতা সম্পন্ন নতুন সরকারকে রাজনৈতিক বাজারে প্রভাব খাটাতে হিমশিম খেতে হচ্ছে। তবুও কাতার কিন্তু ঠিকই খুব চতুরতা এবং বিদ্বেষমূলকভাবে আমেরিকার স্বার্থে আঘাত হেনে ব্রিটেনের স্বার্থকে চরিতার্থ করার চেষ্টা করছে যদিওবা প্রয়াসটুকু আগের তুলনায় ক্ষীণ। ফলে অন্যান্যদের তুলনায় সিরিয়ায় তাদের প্রভাব কিছুটা কমে গেছে।

    গ. সৌদিআরবের প্রভাব ও গ্রহণযোগ্যতা বেশি হওয়ায় ব্রিটেন ও আমেরিকা উভয়ই তাকে ব্যবহার করার চেষ্টা করে। যেখানে সৌদি রাজা ব্রিটেনের দালালি করে এবং আমেরিকাও জোরালো চেষ্টা করে সৌদি রাজপুত্রের মাধ্যমে তাদের স্বার্থকে চরিতার্থ করা।

    তাই আল-জারবার যদিও সৌদিআরবের সাথে দহরম-মহরম সম্পর্ক, সে কিন্তু আমেরিকার আর একটি পেয়াদা মাত্র। স্বতঃস্ফূর্তভাবে আমেরিকার বলয় থেকে বের হওয়া কখনই তার জন্য অত সহজ নয় কেননা দিন শেষে তাকে ক্ষমতায় থাকতে হলে আমেরিকার প্রতি অনুগত হয়ে থাকতে হবে।

    ঘ. মালী এবং এতে মধ্যপ্রাচ্যের সাহায্য প্রশ্নে- আপনি হয়ত জানেন ২২.০৩.২০১২ তারিখের সেনা অভ্যুত্থানের পেছনে দায়ী ছিল আমেরিকা যা ফ্রান্সের জন্য বড় রকমের ধাক্কা ছিল এবং তারপর থেকে ফ্রান্স পুনরায় মালীর কর্তৃত্ব নেয়ার জন্য উঠেপড়ে লাগে। মালীতে ব্রিটেনের কোন প্রভাব না থাকা সত্ত্বেও ফ্রান্স আমেরিকার বিরূদ্ধাবস্থান নেয়ায় ব্রিটেন ফ্রান্সকে সাহায্য করে (শত্রুর শত্রু একে অপরের বন্ধু)। তাই, মালীতে ব্রিটেনের দালাল রাষ্ট্র মধ্যপ্রাচ্যের সাহায্য পরিলক্ষিত হয়।

    ঙ. মধ্যপ্রাচ্যের কূটনীতিক এবং জর্ডানের রাজার মিশর পরিদর্শনে ব্রিটেনের অবস্থান ও মিশরকে ব্রিটেনের আর্থিক সাহায্য উপরোল্লিখিত সাধারণ নির্দেশনার পরিপন্থী নয় কেননা মধ্যপ্রাচ্য এবং কাতারের ভূমিকা ভিন্ন হওয়ার একটি কারণ হল ব্রিটেন কোন কোন দেশকে মিশরের কাছে রাখতে চায় আবার কোন কোন দেশকে দূরে রেখে চলমান ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করে, যাতে করে ব্রিটেনের স্বার্থের অণুকুলে ব্যবস্থা নিতে পারে।

    চ. আমেরিকা কর্তৃক মুরসিকে পরিত্যাগ করার মাধ্যমে ক্ষমতায় ‘মডারেট ইসলামিষ্ট’দের আনার নীতি থেকে সরে যাওয়ার ব্যাপারে বলা যায়, ইস্যুটা আসলে ‘মডারেট ইসলামিষ্ট’দের পরিত্যাগ করা বা না করার নয় বরং মিশরে আমেরিকা তার প্রভাবটা আরও কতটুকু সুসংহত করতে পারছে তার। গত কয়েক দশক ধরেই মিশরে আমেরিকা ভালোই প্রভাব খাটাতে পারতো, তাই সে সর্বদা মিশরে একটি স্থিতিশীল পরিস্থিতি বজায় থাকুক (স্থিতিশীলতা মানে এই মিশরে ভালো পরিস্থিতি বিরাজ করুক তা নয় বরং আমেরিকার এজেন্ডা বাস্তবায়নে একটি নিরাপদ, অণুকুল ভূমিকে ব্যবহার করতে পারা) কিন্তু ২৫.০১.১১ এর গণজাগরণ আমেরিকাকে বিস্মিত করলো এবং মোবারক এই গণজাগরণকে দমানোর ব্যর্থতার মাধ্যমে সে যখন আমেরিকাকে একটি স্থিতিশীল পরিবেশ দিতে ব্যর্থ হয় তখন আমেরিকা তার সংগ ত্যাগ করে গণজাগরণের সাথে একাত্মতা ঘোষণা করে তাকে সরিয়ে ক্ষমতায় মুরসীকে নিয়ে আসে। মুরসীকে এই শর্তে ক্ষমতায় বসানো হল যে, সে আমেরিকার এজেন্ডা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করবে বিশেষ করে ‘Camp David’ চুক্তি বহাল রাখা। আমেরিকা ধরে নিয়েছিলো জনগণের বিশাল সমর্থিত দলের লোক মুরসি মোবারকের মত তাকে নিরাশ করবে না। কিন্তু আমেরিকা আবারও তার এজেন্ডা বাস্তবায়নের অণুকুল পরিবেশ না পেয়ে বড় রকমের ধাক্কা খায় এবং মুরসিকে দৃশ্যপট থেকে সরাতে বাধ্য হয় এবং ০৩.০৭.১৩ তে নতুন সরকার আসার পেছনে আমেরিকা জোরালো ভূমিকা পালন করে।

    তাই কিছু নির্দিষ্ট ফায়দা লুটার জন্য সে ‘মডারেট ইসলামিষ্ট’দের পরিত্যাগ করেছে কিন্তু ক্ষমতায় ‘মডারেট ইসলামিষ্ট’দের আনার নীতি আমেরিকা এখনও বলবত রেখেছে তার এর মাধ্যমে ‘এক ঢিলে দুই পাখি শিকার করতে চায়’-

    প্রথমত-সেইসব মুসলিমদের চোখে ধুলো দেয়া যারা ইসলামী শাসন চায় যদিওবা ‘মডারেট ইসলামিষ্ট’রা ক্ষমতায় গিয়ে গণতন্ত্র, প্রজাতন্ত্রের কথা বলে বলে মুখে ফেনা তুলে। তারা ইসলামি লেবাস ধারণ করে মুসলিমদের আবেগকে নিয়ে খেলা করে, ক্ষমতায় গিয়ে যারা ইসলামী শাসন তাদের আকাঙ্ক্ষাকে দমিয়ে ফেলে। এর ফলে খিলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করার ব্যাপারে মুসলিমদের শান্ত করে ফেলে, যে ফন্দিটা আমেরিকা সবসময় করে থাকে কেননা খিলাফত আমেরিকার রাতের ঘুম হারাম করে দিয়েছে।

    দ্বিতীয়ত-মুসলিমদের আবেগকে কাজে লাগিয়ে ‘মডারেট ইসলামিষ্ট’রা যাতে আমেরিকার স্বার্থকে আরও সুসংহত করতে পারে। যদি তারা তা করতে ব্যর্থ হয় তবে তাদেরকে পরিত্যাগ করবে যেভাবে মুরসিকে পরিত্যাগ করল এবং অন্য আরেকজনকে তার স্থলাভিষিক্ত করবে বিশেষ করে যখন আমেরিকার দালালি করার লোকের অভাব নেই।

    মিশরের জনগণের সাথে সাথে সমগ্র মুসলিমকে এই উপলব্ধিটা করতে হবে যে, মুরসির সময়েও আমেরিকার প্রভাব ছিল, তার আগেও ছিল, তাকে ক্ষমতাচ্যুত করার পরও আছে এবং ভবিষ্যতেও থাকবে, অতএব আমেরিকাই হচ্ছে সকল সমস্যার উৎস। তাই যে মুসলিম আল্লাহ এবং রাসূলেকে বিশ্বাস করে তার উচিৎ আমেরিকার প্রভাব বলয় থেকে বের হতে চাইলে এইসব দালালদেরকে সমূলে উৎপাটন করে খিলাফত ব্যবস্থাকে নিয়ে আসা, বিশেষ করে কিনানা বাসীদেরকে সোচ্চার হওয়া যাতে করে তারা খিলাফত প্রতিষ্ঠা করে ইহুদিদের পরাজিত করতে পারে, পবিত্র ভূমিকে মুক্ত করে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে পারে যেভাবে তার পূর্বেকার প্রজন্ম ক্রুসেডার এবং তাতারদেরকে বিতাড়িত করেছিল এবং এটি আল্লাহ (সুবহানাহু ওয়া তা’আলা)-র জন্য কোন কষ্টের ব্যাপার না।

  • ধর্মনিরপেক্ষতার মুখ ও মুখোশ

    ধর্মনিরপেক্ষতার মুখ ও মুখোশ

    আওয়ামী লীগ প্রকাশ্যেই দাবি করে, তারা ধর্মনিরপেক্ষ। তাদের ভারতমাতাও প্রকাশ্যেই বলে, বাংলাদেশে ধর্মনিরপেক্ষ সরকার চায় ভারত।

    আবার এই আওয়ামী লীগনেত্রী শেখ হাসিনাই দাবি করেন, তারা বাংলাদেশে ইসলামের সেবক! নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান তো বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনার পক্ষেই ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব!

    ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে মুখে নিজেদের ইসলামের সেবক দাবিকারী এই শ্রেণির রাজনৈতিক নেতৃবৃন্দ কতটুকু ধর্মনিরপেক্ষতা বোঝেন, আর কতটুকুই বা ইসলাম বোঝেন, সেটা একটু খতিয়ে দেখা দরকার।

    Secularism বা ধর্মনিরপেক্ষতা মতবাদটিকে “সকল ধর্মের সমান স্বাধীনতা” বা “সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে” – এই মুখোশে বোঝাতে চান কেউ কেউ। প্রকৃতপক্ষে সেকুলারিজম মানে হলো, ধর্মীয় আইন-কানুন থেকে রাষ্ট্র আলাদা থাকবে।

    Oxford Dictionary-তে সেকুলারিজমকে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে: The belief that religion should not be involved in the organisation of society, education, etc. [সমাজের গঠন/সংগঠন, শিক্ষা ইত্যাদিতে ধর্ম যুক্ত হবে না – এই বিশ্বাসের নাম সেকুলারিজম।]

    Wikipedia-তে সেকুলারিজমের সংজ্ঞা দেয়া হয়েছে: Secularism is the principle of separation of government institutions, and the persons mandated to represent the State, from religious institutions and religious dignitaries.

    অর্থাৎ ধর্মনিরপেক্ষতার পরিষ্কার মানে হচ্ছে রাষ্ট্রীয় বিষয়াদি থেকে ধর্মকে বিচ্ছিন্ন করা। তাই ধর্মনিরপেক্ষতার অর্থ কখনোই “সবাই সবার ধর্ম স্বাধীনভাবে পালন করবে”- এটা নয়। বরং বলা যেতে পারে, ধর্মনিরপেক্ষতার অর্থ হলো রাষ্ট্রের দেয়া সীমার মধ্যে ধর্মপালন অর্থাৎ ‘পরাধীনভাবে’ সবাই সবার ধর্ম খণ্ডিত আকারে পালন করবে।

    ১৮৫১ সালে ব্রিটিশ নাস্তিক লেখক George Jacob Holyoake (১৩ এপ্রিল ১৮১৭ – ২২ জানুয়ারি ১৯০৬) “Secularism” শব্দটি প্রথম ব্যবহার করেন।

    ব্রিটিশ নাস্তিক লেখক George Jacob Holyoake (১৩ এপ্রিল ১৮১৭ – ২২ জানুয়ারি ১৯০৬)

    উপমহাদেশে ব্রিটিশ শাসনের আগে ধর্মরাষ্ট্রই ছিল – রাষ্ট্র থেকে ধর্ম বিচ্ছিন্ন ছিল না। ব্রিটিশরা উপমহাদেশে ধর্মনিরপেক্ষতা চালু করে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশ স্বাধীনের পর এই তিন দেশে অফিসিয়ালি ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করেন ব্রিটিশদের খ্রিস্টান মিশনারি স্কুলে পড়া তিন কৃতি ছাত্র:

    ১. মোহনদাস করমচাঁদ গান্ধী (ভারত): রাজকোট ইংলিশ স্কুল (পরবর্তীতে আলফ্রেড হাই স্কুল)

    ২. মুহাম্মদ আলী জিন্নাহ (পাকিস্তান): The Cathedral & John Connon School, বোম্বে; খ্রিস্টান মিশনারি সোসাইটি হাই স্কুল, করাচি। [জিন্নাহ সেকুলার ছিলেন; তিনি সেকুলার পাকিস্তানই চেয়েছেন – কোনো ধর্মরাষ্ট্র নয়।]

    ৩. শেখ মুজিবুর রহমান (বাংলাদেশ): খ্রিস্টান মিশনারি হাই স্কুল, গোপালগঞ্জ। এখান থেকেই এন্ট্রান্স পাশ, রাজনীতির হাতেখড়িও এই স্কুলে থাকতেই।

    বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা আমদানি:

    সম্ভ্রান্ত মুসলিম পরিবারেও জন্ম নিলেও (কলকাতার চন্ডিদাস, গৌরীবালা, অরণ্য কুমারের গল্প সম্পূর্ণ ভিত্তিহীন) খ্রিস্টান মিশনারীদের সংস্পর্শে শেখ মুজিব আদর্শিকভাবেই ধর্মনিরপেক্ষ ছিলেন। ধর্মকর্মে তাঁর মতি ছিল না – হজ করেননি জীবনে কখনোই। টুপি পরে ফটোও তোলেননি তেমন একটা। তাঁর টুপি পরা একটি ছবি নিচে দিলাম। [নাতি জয় খুব খুশি হবে হয়ত!]

    ইউপিএল থেকে প্রকাশিত শেখ মুজিবের “অসমাপ্ত আত্মজীবনী”-তে ১৪৮ পৃষ্ঠায় গান্ধী ও সোহরাওয়ার্দীর সাথে ১৯৪৭ সালে তরুণ মুজিবের সাদা-কালো ছবিটিতেও অস্পষ্টভাবে মাথায় টুপি দেখা যায়। পাকিস্তান আমলে শেখ মুজিব কখনোই প্রকাশ্যে ধর্মনিরপেক্ষতার কথা বলেননি – ওটা ভারতীয়দের আদর্শ বলেই হয়ত।

    ১৯৭০ সালের নির্বাচনের আগে তাঁর বিরুদ্ধে ইসলামবিরোধিতার অভিযোগ উঠলে তিনি নিজেকে “ইনসাফের ইসলামে বিশ্বাসী” বলে পরিচয় দেন – ধর্মনিরপেক্ষ হিসেবে নয়।

    মুক্তিযুদ্ধের সময়ও ধর্মনিরপেক্ষতার কথা শোনা যায়নি। স্বাধীনতার ঘোষণাপত্রে কোথাও এই মতবাদের কথা ছিল না। 

    কিন্তু বাংলাদেশ স্বাধীনের পর ১০ জানুয়ারি ১৯৭২-এ লন্ডন থেকে ঢাকায় ফেরার পথে দিল্লিতে নেমে শেখ মুজিব বলে বসলেন, বাংলাদেশের এই জয় “ধর্মনিরপেক্ষতার বিজয়”!

    এর পর ১৯৭২ সালের সংবিধানে গান্ধী-নেহরুর ধর্মনিরপেক্ষতা বাংলাদেশে অফিসিয়ালি আমদানি করেন শেখ মুজিব। 

    সেই ধর্মনিরপেক্ষতার চর্চা করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে “রাব্বি জিদনি ইলমা” তুলে দেয়া হয়।

    মুক্তিযুদ্ধে পাকিস্তান আর্মিকে সমর্থনের অজুহাতে ১৯৫৯-৬০ সালে প্রতিষ্ঠিত “ইসলামিক একাডেমি” ১৯৭২ সালে বন্ধ করে দেয়া হয়। [লিংক: http://en.wikipedia.org/wiki/Islamic_Foundation_Bangladesh

    “ইসলামিক একাডেমি”-র বিরুদ্ধে রাজনীতিতে ইসলাম ব্যবহার [ধর্মনিরপেক্ষতা পরিপন্থী] করার অভিযোগও করা হয়। 

    পরে মুসলিম বিশ্বে ইমেজ পুনরুদ্ধারের জন্য ১৯৭৫ সালের মার্চে “ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ” নামে ওই প্রতিষ্ঠান আবার চালু করেন মুজিব। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত “সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ” ১ম খণ্ডেও এই তথ্যগুলো আছে। [মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে জোরেশোরে দাবি করা হচ্ছে, মুজিব এদেশে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা! শেখ হাসিনাও গত বৃহস্পতিবার ফটিকছড়িতে এটা দাবি করেছেন। সেক্ষেত্রে তাঁর এটাও দাবি করা উচিত যে, তিনিই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাতা! কেননা হাসিনাই তো ওটার নামবদলের কৃতিত্ব দেখিয়েছেন :-P] 

    ১৯৭৫ সালের ১৫ আগস্টে রক্তাক্ত পটপরিবর্তনের পর মুজিবের ভাইস-প্রেসিডেন্ট খন্দকার মোশতাক বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে প্রথম রেডিও ভাষণে বাংলাদেশের নাম “ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশ” উল্লেখ করেন। মূলত আনঅফিসিয়ালি “ধর্মনিরপেক্ষতা” তখনই বাংলাদেশ থেকে উঠে যায়। 

    ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের “ধর্মনিরপেক্ষতা” তুলে দিয়ে “আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস” যোগ করেন। ১৯৭৯ সালে তা সংবিধানের পঞ্চম সংশোধনীর অন্তর্ভুক্ত হয়। 

    ২০১০ সালে মহাজোট আমলে সুপ্রীম কোর্ট সেই ৫ম সংশোধনী অনেকাংশে বাতিল করে দেয়। ২০১১ সালে ১৫শ সংশোধনীর মাধ্যমে শেখ হাসিনা তাঁর পিতার অনুসৃত “ধর্মনিরপেক্ষতা” আবার সংবিধানে নিয়ে আসেন।

    ধর্মনিরপেক্ষতা ও শেখ হাসিনা:

    ১৯৯৬ সালে ৭ম সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা মাথায় পুরোদস্তুর স্কার্ফ বেঁধে, নিজের মুনাজাতরত ছবি দিয়ে পোস্টার বানিয়ে ক্ষমতায় আসেন। তবুও তিনি ধর্মনিরপেক্ষই থেকে যান, আর তাঁর প্রতিপক্ষ হয় ধর্মব্যবসায়ী!

    গত ২৯ আগস্ট ২০১৩, বৃহস্পতিবার ফটিকছড়িতে শেখ হাসিনা বলেন, “সেই নূহ নবীর আমল থেকে নৌকায় আশ্রয় দেওয়া হয়েছে মানুষদের। দুর্যোগ দুর্বিপাকে নৌকাই মানুষকে রক্ষা করেছে। নৌকায় ভোট দিয়ে আর্থিকভাবে মানুষ সচ্ছল হয়েছে।” 

    হযরত নূহ (আ.)-এর মহাপ্লাবনের নৌকার সাথে নিজের নৌকা প্রতীকের তুলনার পরও তিনি ধর্মনিরপেক্ষ! সেই তিনিই আবার বলেন, “ক্ষমতার মালিক আল্লাহ। আগামীতে দেশের ক্ষমতায় কে যাবে- না যাবে, তা আল্লাহ নির্ধারণ করবেন। …ইসলাম প্রচারে আওয়ামী লীগই কাজ করেছে, অতীতেও করেছে এবং এখনো করছে।”

    এর পর তিনি আবার কুরআন-হাদিস থেকেও ধর্মনিরপেক্ষতার সবক দেন: “পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে, লাকুম দিনুকুম অলিইয়াদিন। যার ধর্ম সে পালন করবে। বিদায় হজের ভাষণ ও মদিনার সনদেও মহানবী (স.) তা উল্লেখ করেছেন।”

    ধর্মনিরপেক্ষতা ও ইসলাম:

    প্রধানমন্ত্রী যখন আমাদেরকে কুরআন-হাদিস থেকে ধর্মনিরপেক্ষতা শেখান, তাহলে আমরাও একটু দেখি কুরআন-হাদিস কি আসলেই নাস্তিক George Jacob Holyoake-কের ধর্মনিরপেক্ষতা শেখায় কিনা!

    আগেই বলা হয়েছে, ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে, রাষ্ট্রীয় বিষয়াদি থেকে ধর্মকে বিচ্ছিন্ন করা। রাষ্ট্রের সঙ্গে ধর্মের বিচ্ছিন্নতার কোনো বিধান কুরআন-হাদিসে নেই। বরং আল্লাহ বলছেন,

    يٰأَيُّهَا ٱلَّذِينَ آمَنُواْ ٱدْخُلُواْ فِى ٱلسِّلْمِ كَآفَّةً

    “হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ কর।” [সূরা বাকারা: ২০৮]

    ইবন কাসীর (রহ.) এ-আয়াতের তাফসীরে বর্ণনা করেন, ইবন আব্বাস (রা.) এ-আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, এ-আয়াতে আল্লাহ নির্দেশ দিচ্ছেন,

    ادخلوا في شرائع دين محمد صلى الله عليه وسلم ولا تَدَعوا منها شيئًا

    “তোমরা পরিপূর্ণভাবে মুহাম্মদ (সা.)-এর দ্বীনের সমস্ত আইনের আনুগত্য কর এবং সেখান থেকে কোনো কিছুই পরিত্যাগ করো না।”

    এই আয়াতের তাফসীরে মুফতি শাফী (রহ.) বলেন, কুরআন ও সুন্নাহতে বর্ণিত পূর্ণাঙ্গ জীবন-বিধানের নামই হচ্ছে ইসলাম। কাজেই এর সম্পর্ক বিশ্বাস ও এবাদতের সঙ্গেই হোক কিংবা আচার-অনুষ্ঠান, সামাজিকতা অথবা রাষ্ট্রের সঙ্গেই হোক অথবা রাজনীতির সঙ্গেই হোক, এর সম্পর্ক বাণিজ্যের সঙ্গেই হোক কিংবা শিল্পের সঙ্গে – ইসলাম যে পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা দিয়েছে তোমরা সবাই তারই অন্তর্ভুক্ত হয়ে যাও। [মা’আরেফুল কুরআন]

    ফটিকছড়িতে ধর্মনিরপেক্ষতার সমর্থনে শেখ হাসিনা কুরআনের আয়াতকে ভুলভাবে প্রয়োগ করেছেন। তিনি বলেছেন, পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে, লাকুম দিনুকুম অলিইয়াদিন। যার ধর্ম সে পালন করবে।

    আসলে সূরা কাফিরূনের শেষ আয়াত “লাকুম দিনুকুম অলিইয়াদিন”-এর অর্থ হলো, “তোমাদের দ্বীন তোমাদের, আমার দ্বীন আমার।” অর্থটি শেখ হাসিনারই উদ্বোধনকৃত কুরআনের একেবারে বাংলাদেশ সরকার পরিচালিত ওয়েব সাইট থেকে নেয়া! 

    সব তাফসীর গ্রন্থে আছে, মক্কার মূর্তিপূজারীরা মহানবী (সা.)-কে এই শর্তে সমঝোতার প্রস্তাব দেন যে, মহানবী (সা.) একবছর কাফেরদের ধর্মপালন করবেন, কাফেররাও একবছর ইসলাম পালন করবে। এ-ধরনের আরো কিছু শর্তের মাধ্যমে তারা মহানবী (সা.)-র সাথে সমঝোতা করতে চায়। ওই সময় অবতীর্ণ সূরা কাফিরূনের মাধ্যমে আল্লাহ পরিষ্কার জানিয়ে দেন, মহানবী (সা.) কোনোভাবেই তাদের ধর্মের কোনো কিছু গ্রহণ করতে পারেন না:

    “বলুন, হে কাফেররা, আমি ইবাদত করি না তার তোমরা যার ইবাদত কর। এবং তোমরাও ইবাদতকারী তার নও, যার ইবাদত আমি করি এবং আমি তার ইবাদতকারী নই, যার ইবাদত তোমরা কর। তোমরাও তার ইবাদতকারী নও, যার ইবাদত আমি করি। তোমাদের দ্বীন তোমাদের, আমার দ্বীন আমার।”

    সীরাতে ইবনে হিশাম গ্রন্থে [ইসলামিক ফাউন্ডেশন অনূদিত] আছে, মক্কার কাফেররা রাসূলুল্লাহ (সা)-কে তাদের সাথে সমঝোতার প্রস্তাব দিলে রাসূলুল্লাহ (সা) তাঁর চাচা আবু তালিবকে বলেন:

    يَا عَمّ، وَاَللّهِ لَوْ وَضَعُوا الشّمْسَ فِي يَمِينِي ، وَالْقَمَرَ فِي يَسَارِي عَلَى أَنْ أَتْرُكَ هَذَا الْأَمْرَ حَتّى يُظْهِرَهُ اللّهُ أَوْ أَهْلِكَ فِيهِ مَا تَرَكْتُهُ

    “হে চাচা, আল্লাহর শপথ, তারা যদি আমার ডান হাতে সূর্য ও বাম হাতে চাঁদও এনে দেয় এই শর্তে যে আমি আমার কাজ পরিত্যাগ করবো, তাহলেও আমি কখনো আমার কাজ বন্ধ করবো না, যতক্ষণ না আল্লাহ এটিকে বিজয়ী করেন অথবা আমি ধ্বংস হয়ে যাই।”

    তাই কুরআন-হাদিসে শেখ হাসিনার আবদারকৃত “যার ধর্ম সে পালন করবে” এ-রকম কোনো অর্থ “লাকুম দিনুকুম অলিইয়াদিন”-এর পাওয়া যায় না – বরং পাওয়া যায়, কাফেরদের ধর্মকে মেনে না নেয়ার কঠোরতম দৃঢ় সিদ্ধান্ত।

    ……   …….   …….   …….    ……..

    ধর্মনিরপেক্ষতার মুখোশে যারা নিজের খেয়ালখুশি মতো ইসলামের বিধি-বিধানসমূহকে আংশিকভাবে পালন করতে চায়, যারা নিজের খেয়ালখুশি মতো কুরআনের কিছু বিধান মানবে আর কিছু বিধান মানার দাবি তুললে হত্যা-নির্যাতন করবে, তাদেরকে আল্লাহ কঠোরভাবে সতর্ক করেছেন এই বলে যে, 

    أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ ٱلْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَآءُ مَن يَفْعَلُ ذٰلِكَ مِنكُمْ إِلاَّ خِزْيٌ فِى ٱلْحَيَاةِ ٱلدُّنْيَا وَيَوْمَ ٱلْقِيَامَةِ يُرَدُّونَ إِلَىٰ أَشَدِّ ٱلّعَذَابِ

    “তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস কর এবং কিছু অংশ প্রত্যাখ্যান কর? অতএব তোমাদের মধ্যে যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনে লাঞ্ছনা আর কিয়ামতের দিন এরা কঠিন শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে।” [সূরা বাকারা : ৮৫]

    মুখে যতই ইসলামের সেবক দাবি করুক, এসব আংশিক ইসলাম বিশ্বাসকারী ধর্মনিরপেক্ষ ব্যক্তি পৃথিবীতে লাঞ্ছিত হবেই, আর কিয়ামতে পাবে কঠোর শাস্তি। এটাই মহান আল্লাহর সুস্পষ্ট ঘোষণা।]

    দূরের যাত্রী
    ৩১ আগস্ট ২০১৩

  • পশ্চিমা সমাজে স্বাধীনতা

    জীবন থেকে দ্বীনকে পৃথকীকরণের ধারণার বশবর্তী হয়ে পশ্চিমারা নিজেদেরকে আইন তৈরির ক্ষমতা প্রদান করেছে। এটা এই দৃষ্টিভঙ্গী পোষণ করে যে মানুষ অন্যের তোয়াক্কা না করে এমন জীবনযাপন করবে যাতে সে নিজেকে পরিতুষ্ট করতে পারে; যেখানে তার নিজের খেয়ালখুশীর প্রতিফলন ঘটবে কিন্তু অন্যদের নয়। তারা মনে করে মানুষ এরূপ অধিকার ভোগ করতে পারবে না যদি না সে স্বাধীন হয়। আর এটা থেকেই পাওয়া যায় বিশ্বাস, মালিকানা, মতপ্রকাশ ও ব্যক্তিগত স্বাধীনতার ধারণা। এটা স্বাধীনতার এ ধারণাকে পবিত্র বলে বিবেচনা করে। এই স্বাধীনতার সুনির্দিষ্ট কৌশলগত অর্থ রয়েছে।

    বিশ্বাসের স্বাধীনতা একজনকে পছন্দসই ধর্ম বেছে নেয়ার সুযোগ করে দেয়। অথবা দৈনন্দিন ব্যাপার হলেও তাকে এক বিশ্বাস থেকে অন্য বিশ্বাসে স্থানান্তরিত হওয়াকে অনুমোদন দেয়। এমনকি এটা তাকে ধর্ম পুরোপুরি পরিত্যাগ করতেও সুযোগ দেয়।

    মালিকানার স্বাধীনতা তাকে যে কোন কিছুর, যে কোনভাবে মালিক হওয়ার স্বাধীনতা প্রদান করে। এমনকি এটা তাকে তার সম্পত্তি যেভাবে খুশী সেভাবে হস্তান্তর বা পরিত্যক্ত করবার স্বাধীনতা দেয়। যদি এটি সে তার উত্তরাধিকারকে না দিয়ে প্রিয় পোষা কুকুরকে উপহার হিসেবে দিতে চায় তাহলে কেউ তাতে বাঁধা প্রদান করতে পারবে না।

    মত প্রকাশের স্বাধীনতা তাকে খেয়ালখুশী মতো, অবাধে ও নিয়ন্ত্রনহীনভাবে সবকিছু বলবার স্বাধীনতা প্রদান করে, হোক সেটা সত্য বা মিথ্যা। তার উপলদ্ধি এবং খেয়ালখুশীর বিরুদ্ধে যায় এরকম যে কোন মতামতকে সে অবজ্ঞা বা সমালোচনা করতে পারে।

    ব্যক্তিগত স্বাধীনতার কারণে তারা ব্যক্তিগত বিষয়াবলীর ক্ষেত্রে কোন মূল্যবোধ, নৈতিক বাধ্যবাধকতা, আধ্যাত্মিক সীমারেখার দ্বারস্থ হয় না।

    গণতন্ত্রের মৌলিক অপরিহার্যতা স্বাধীনতার এই ধারণা এর পক্ষালম্বনকারীদের এমন এক বোধের দিকে নিয়ে গেছে যা তাদেরকে পশুর চেয়ে অধম করে দিয়েছে।

    বিশ্বাসের স্বাধীনতা পুঁজিবাদী সমাজে ধর্মের উপর বিশ্বাসের গুরুত্বকে হালকা করে দিয়েছে। তাদের পোষাক পরিবর্তনের মতো ধর্ম পরিবর্তনকে সহজতর করে দিয়েছে। বস্তুবাদী চিন্তার প্রসার ও ধর্মীয় চিন্তাকে গন্ডীভূত করে ফেলবার কারণে নৈতিক, মানবিক ও আধ্যাত্মিক মূল্যবোধ অস্তিত্বহীন হয়ে পড়েছে। একারণে লোকদের হৃদয় থেকে সমবেদনা উঠে গেছে এবং নেকড়ের মত দূর্বলের উপর সবলের আধিপত্য চলছে।

    মত প্রকাশের স্বাধীনতার কারণে তারা ইচ্ছেমতো যা খুশী বলতে পারে এবং যে কোন কিছুর দিকে লোকদের আহ্বান করতে পারে। সে কারণে তাদের সমাজে সব ধরণের অদ্ভুদ, মিথ্যা, খ্যাঁপাটে ধরণের মতামতের প্রাদুর্ভাব দেখা যায়। যে কোন সাধারণ লোক রাসূলুল্লাহ্ (সা) এর বিরুদ্ধে বিষোদগার করছে এবং তাকে বিরত করার কোন আইন নেই। যেমন: সালমান রুশদী, যে বিশ্বাসের স্বাধীনতাকে অজুহাত হিসেবে গ্রহণ করেছে এবং মত প্রকাশের স্বাধীনতায় সে আশ্রয় গ্রহণ করেছে।

    মালিকানার স্বাধীনতার প্রধান বৈশিষ্ট্য হলো লাভ এবং এটা পুঁজিবাদের মধ্যে ভয়াবহতা তৈরি করেছে ও লোকদের ভবিষ্যত নির্ধারণ করা, তাদের সম্পদ হরণ করা, সম্পদকে ব্যবহার করা এবং লোকদের রক্ত শোষণ করার জন্য উপনিবেশবাদকে পদ্ধতি হিসেবে গ্রহণ করেছে। একারণে অন্যদের সাথে হারাম উপার্জনের মাধ্যমে প্রতিযোগিতায় লিপ্ত হতে হয়, মুসলিমদের রক্তের বিনিময়ে ব্যবসা করতে হয়, বিভিন্ন সম্প্রদায় ও জাতিসমূহের মধ্যকার যুদ্ধে উস্কানি দিতে হয় যাতে অতি লাভে তাদের নিকট পণ্য ও সামরিক সরঞ্জাম বিক্রি করা যায়। এই পুঁজিবাদী রাষ্ট্রসমূহ যে কোন ধরণের আধ্যাত্মিক, নৈতিক ও মানবিক মূল্যবোধ বিবর্জিত। তবে যদি তারা বাধ্য হয় তাহলে ধর্মকে আচ্ছাদন হিসেবে ব্যবহার করে তাদের স্বার্থ, কুৎসিত চেহারা ও দুর্গন্ধযুক্ত আচরণকে আঁড়াল করার জন্য নৈতিক ও মানবিক বোধের কথা বলে বেড়ায়।

    ব্যক্তিস্বাধীনতা গণতান্ত্রিক রাষ্ট্রের সমাজগুলোকে পশুর সমাজে রূপান্তরিত করেছে। তাদের লাম্পট্য এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে, পশুরাও এ অধঃপতিত অবস্থায় কখনও যায়নি। আইনের মাধ্যমে তারা অস্বাভাবিক ও ভ্রান্ত যৌন সম্পর্ককে বৈধতা দিয়েছে। তাদের মধ্যে এমনসব অভ্যাস দেখা যাবে যা চতুষ্পদ জন্তুর মধ্যে দেখা যায় না। তারা দলগত যৌনাচার ও নিকটাত্মীয় এমনকি মায়ের, বোন ও মেয়ের সাথেও যৌনাচারে লিপ্ত হয়। তারা পশুর সাথেও যৌনাচারে লিপ্ত হয়। এ কারণে তাদের এমন রোগ হয়েছে যা আগে কখনওই হয়নি। তাদের সমাজে ভঙ্গুর পরিবার খুব বেশী দেখতে পাওয়া যায় এবং একই পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্মানবোধ হারিয়ে গেছে। ব্যক্তিগত স্বাধীনতা মানে সব বন্ধন থেকে মুক্ত হওয়া এবং যে কোন ধরণের মূল্যবোধকে গ্রহণ করা ও পরিবারকে ধ্বংস করবার স্বাধীনতা। এইসব স্বাধীনতার নামে সব ধরণের পাপকাজ করা হয় এবং সব নিষিদ্ধ জিনিষকে বৈধতা দেয়া হয়।

    সেকারণে স্বাধীনতার নামে ব্যভিচার, সমকামীতা, সমকামী স্ত্রীলোক, নগ্নতা এবং অ্যালকোহল, যে কোন ঘৃণ্য ও গর্হিত কাজকে অনুসরণ করা যে কোন ধরণের চাপ বা বাধ্যবাধকতা ছাড়া স্বাধীনভাবে করা হয়।

    এগুলোই হলো গণতন্ত্রের প্রত্যক্ষ প্রভাব। এগুলো হলো মানুষের প্রবৃত্তির ফসল, আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা এবং তাঁর ঐশী বাণীর এক্ষেত্রে কোন ভূমিকা নেই। কোন ধর্মেরই এ ব্যাপারে কিছু করার নেই। আমরা যদি গণতন্ত্রের সমর্থক ও চিন্তাবিদদের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব যে, যা তাদের মনে একে প্রতিষ্ঠা দিয়েছে এবং যে পরিস্থিতিতে এর উদ্ভব ঘটেছে তা সত্যিকার অর্থেই একটি কুফর ভিত্তির উপর স্থাপিত হয়েছে। আর এটা প্রতিষ্ঠিত হয়েছে কিছু লোকের কথার উপর ভিত্তি করে, যেমন: রাজা ১৫তম লুইসের মতে, ‘আমরা স্রষ্টা ছাড়া আর কারও কাছ থেকে মুকুট গ্রহণ করি না।’ এবং রাজা ১৪ তম লুইস বলেন, ‘রাজার কর্তৃত্ব আসে স্রষ্টার প্রতিনিধিত্বের মাধ্যমে। স্রষ্টা হলেন এর একচেটিয়া উৎস এবং জনগণ নয়। স্রষ্টা ছাড়া আর কারও কাছে রাজাগণ তাদের কর্তৃত্বের জন্য জবাবদিহী করেন না।’ বোদ্ধাগণ জ্যাঁ জ্যাক রুশো’র সামাজিক চুক্তির মতবাদকে ‘ফ্রেঞ্চ ধর্মনিরপেক্ষ বিপ্লব’ বলে আখ্যায়িত করেছেন।

    সুতরাং উপরে উল্লেখিত সবকিছু থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি ইসলামের সাথে গণতন্ত্র পুরো মাত্রায় সাংঘর্ষিক। এর উৎস; যা থেকে এটি এসেছে, যে বিশ্বাস থেকে এটি উৎসারিত হয়েছে, যে ভিত্তির উপর এটি প্রতিষ্ঠিত হয়েছে এবং যে চিন্তা ও ব্যবস্থা এটিকে নিয়ে এসেছে তা থেকেও বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠেছে।

    • যে উৎস থেকে এটি এসেছে সেটি হল মানুষ। তার কাজ ও বিভিন্ন বিষয়ে বিবেচনার জন্য, হুসন (পছন্দীয়) এবং কুবহ (তিরষ্কারযোগ্য) এর বিষয়ে সে নিজেই শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এটা আর কোন কিছুই নয়, বরং তার খেয়ালখুশী ও প্রবত্তির অনুসরণ। এর সৃষ্টির শেকড় হল ইউরোপের দার্শনিকগণ।
    • ইসলামের ক্ষেত্রে তা গণতন্ত্রের সম্পূর্ণ বিপরীত। এটা আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা’র পক্ষ থেকে এসেছে। তিনি এটা নাযিল করেছেন তার বান্দা ও প্রেরিত রাসূল মুহাম্মাদ (সা) এর উপর। ইসলামে শাসকগণ আইন জারির ক্ষেত্রে তার প্রবৃত্তি নয়, শারী’আহ্’র শরণাপন্ন হয়। শারী’আহ্’র বাণীসমূহকে বুঝা পর্যন্ত মনের ব্যবহার সীমাবদ্ধ রাখতে হয়।
    • যে বিশ্বাস থেকে গণতন্ত্র উৎসারিত হয়, তা হলো জীবন থেকে দ্বীনকে পৃথকীকরণের বিশ্বাস বা আক্বীদাহ্ এবং এটা এসেছে আপোষমূলক সমাধানের মাধ্যমে। এটা ধর্মকে পুরোপুরি প্রত্যাখ্যান করেনি, বরং জীবন ও রাষ্ট্রের উপর এর প্রভাবকে বিলুপ্ত করেছে এবং সর্বোপরি মানুষকে তার নিজের ব্যবস্থা প্রণয়নের ক্ষমতা দিয়েছে। এই বিশ্বাসের ভিত্তিতেই এর সভ্যতা গড়ে উঠেছে এবং বুদ্ধিবৃত্তিক দিকনির্দেশনা নির্ধারিত হয়েছে।
      ইসলামের ক্ষেত্রে এর সম্পূর্ণ বিপরীত চিত্র পাওয়া যায়। এতে ইসলামী আক্বীদাহ্’র আলোকে জীবনের সকল কর্মকান্ড পরিচালিত হয় এবং রাষ্ট্র আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা’র আদেশ ও নিষেধ অনুযায়ী পরিচালিত হয়। অন্যকথায় ইসলামিক আক্বীদাহ্ থেকে উৎসারিত ইসলামী শারী’আহ্ ভিত্তিক হুকুমের মাধ্যমে জীবন পরিচালিত হয়। এই আক্বীদাহ্’র ভিত্তিতেই এর সভ্যতা গড়ে উঠেছে এবং বুদ্ধিবৃত্তিক দিকনির্দেশনা নির্ধারিত হয়েছে।
    • যে ভিত্তির উপর গণতন্ত্র প্রতিষ্ঠিত তা হলো মানুষের সার্বভৌমত্ব। জনগণ হলো সকল ক্ষমতার উৎস। এর উপর নির্ভর করে গণতান্ত্রিক ব্যবস্থা তিনটি শক্তির জন্ম দিয়েছে; আইন, নির্বাহী ও বিচারিক ক্ষমতা, যাতে সে এর সার্বভৌমত্ব ও কর্তৃত্বের বাস্তব প্রয়োগ করতে পারে।
    • ইসলামে শারী’আহ্’র উপর সার্বভৌমত্ব ন্যস্ত এবং উম্মাহ্’র আইন তৈরির ক্ষমতা নেই। তবে ইসলাম মুসলিমদের আল্লাহ্ প্রদত্ত আদেশ-নিষেধকে কার্যকর করার দায়িত্ব অর্পণ করেছে এবং শারী’আহ্গত দলিলের ভাষায় খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে তার বাস্তব প্রতিফলন ঘটে।
    • গণতন্ত্র এমন এক ব্যবস্থা ও চিন্তা নিয়ে এসেছে যার ভিত্তি মানুষের প্রবৃত্তিজাত এবং তা হলো লাভ। অন্যদিকে ইসলামের আইন প্রক্রিয়া শারী’আহ্ এবং শারী’আহ্ থেকে উৎসারিত আইনের উপর নির্ভরশীল অর্থাৎ এটি এই নির্দেশিত পথের অনুমোদন ও অনুসরণের উপর নির্ভরশীল।

    গণতন্ত্রের এমন কিছু উপাদান রয়েছে যা থেকে ইসলাম লাভবান হতে পারে; এ ধরণের উক্তি ভিত্তিহীন এবং দলিল নির্ভর নয়। আমরা গণতন্ত্রের কিছু প্রভাব দেখতে পেয়েছি যা এমন এক মন্দ পরিস্থিতির উদ্ভব ঘটিয়েছে যা কোনো কল্যাণ বয়ে নিয়ে আসেনি। মানবতার জন্য আগত সর্বোত্তম উম্মতের গণতন্ত্র থেকে নেওয়ার কিছু নেই। ইসলামের কী এমন কোনো ঘাটতি রয়ে গেছে যে তা পূরণের জন্য গণতন্ত্রের মুখাপেক্ষী হতে হবে?

  • খিলাফত প্রতিষ্ঠার পর পূর্বের লেনদেন, চুক্তি ও বিচারিক রায়ের ব্যাপারে কী সিদ্ধান্ত হবে?

    পুনঃরায় খিলাফত প্রতিষ্ঠা হওয়ার পর নিম্নোক্ত বিষয়গুলোর ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে:

    ১। পুর্বে যে সকল বিষয়ে বিচার কার্যকর হয়েছে?
    ২। পুর্বের যেকোন লেনদেন
    ৩। বর্তমানের যেকোন চুক্তিগুলো কি করা হবে? তা হতে পারে ব্যাক্তি পর্যায়ে বা সরকার পর্যায়ে।

    খিলাফত প্রতিষ্ঠিত হবার পূর্বেকার চুক্তি, লেনদেন ও বিচারিত রায় যা নিষ্পন্ন হয়েছে এবং কার্যকর করা হয়ে গেছে তা খিলাফতের আগের সময়ে বৈধ। খিলাফতের বিচারব্যবস্থা এ ব্যাপারে কোন হস্তক্ষেপ করবে না বা মামলা পুনরায় শুরুও করবে না। এদের ব্যাপারে খিলাফত প্রতিষ্ঠিত হবার পর নতুন কোন মামলা গৃহীত হবে না।

    তবে দুটি বিষয় এর বাইরে থাকবে;

    ১) খিলাফতের পূর্বে যে মামলাটি নিষ্পন্ন হয়েছে এবং কার্যকরী হয়েছে যদি এর ধারাবাহিকতা খিলাফত প্রতিষ্ঠিত হবার পরও রয়ে যায় এবং তা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়।

    ২) যদি মামলাটি এমন কারও বিরুদ্ধে হয়ে থাকে যার কারণে মুসলিমগণ ও ইসলাম ক্ষতিগ্রস্ত হয়।

    উপরোক্ত দুটি বিষয়েরর বাইরে বাকি সব চুক্তি, লেনদেন ও বিচারিত রায় যা নিষ্পন্ন হয়েছে এবং খিলাফত প্রতিষ্ঠিত হবার পূর্বেই কার্যকর করা হয়ে গেছে, এগুলো খিলাফত প্রতিষ্ঠার পর পুনরায় শুরু না করার ব্যাপারে দলীল হল রাসূলুল্লাহ (সা) মক্কা বিজয়ের পর যে বাড়ি থেকে হিজরত করেছিলেন সে বাড়িতে ফেরত যাননি।

    যে সব মুসলিম ইসলাম গ্রহণ করেছে ও হিজরত করেছে তাদের ঘরবাড়ি কুরাইশদের নিয়ম অনুসারে তাদের আত্মীয়রা উত্তরাধিকারসূত্রে পেয়ে যায়। একই ভাবে রাসূলুল্লাহ (সা) এর ঘরবাড়ি তার আত্মীয় উকাইল ইবনে আবি তালিব উত্তরাধিকারসূত্রে পেয়ে যায়। উকাইল রাসূলুল্লাহ (সা) এর বাড়িগুলো গ্রহণ করে এবং বিক্রি করে । মক্কা বিজয়ের পর সেসময় রাসূলুল্লাহ (সা) কে জিজ্ঞেস করা হয়েছিল, “আপনি কোন বাড়িতে থাকতে চাচ্ছেন?” তিনি (সা:) বললেন, “উকাইল কি আমাদের কোন বাড়ি ছেড়ে দিয়েছে?”

    অন্য একটি বর্ণনায় এসেছে, “উকাইল কি আমাদের কোন বাড়ি ছেড়ে দিয়েছে?” উকাইল রাসূলুল্লাহ (সা) বাড়ি বিক্রয় করে দিয়েছে এবং তিনি (সা) এসব চুক্তি বাতিল ঘোষণা করেন নি।

    উসামা বিন জায়েদ থেকে আল বুখারী বর্ণনা করেন, ‘মক্কা বিজয়ের দিন তিনি জিজ্ঞেস করলেন, ‘” রাসূলুল্লাহ (সা:), আগামী কাল আপনি কোথায় থাকতে চান?’” নবী(সা) বললেন, ‘”কাইল কি আমাদের কোন বাড়ি ছেড়ে দিয়েছে?”

    এ ব্যাপারে আরও বর্ণিত আছে যে, আবু আল আস ইবনে আল রাবী ইসলাম গ্রহণ করেন ও মদিনায় হিজরত করেন। তবে তার আগে তার স্ত্রী ইসলাম গ্রহণ করে এবং বদরের পর মদিনায় হিজরত করেন এবং তখনও আল রাবী মক্কায় মুশরিক ছিলেন। মুসলিম হবার পর রাসূলুল্লাহ (সা) আল রাবীর স্ত্রীকে বিবাহ চুক্তি নবায়ন না করেই তার কাছে ফেরত যেতে অনুমতি দেন। এটা ছিল জাহেলিয়াতের সময়কার বিবাহ চুক্তির স্বীকৃতি প্রদান।

    ইবনে আব্বাস (রা) এর বরাত দিয়ে ইবনে মাজাহ বলেন, “রাসূলুল্লাহ (সা) তার কন্যা জায়নাবকে দু’বছরের পর আবু আল আস ইবনে আল রাবী’র কাছে ফেরত পাঠান, প্রথম বিবাহ চুক্তির ভিত্তিতে।”

    সুতরাং,

    ক. খিলাফত প্রতিষ্ঠিত হবার পর পূর্বেকার যেসব লেনদেন ও মামলার ধারাবাহিকতা রয়ে যায় যা ইসলামের সাথে সাংঘর্ষিক সেসব সম্পর্কে দলিল হল, লোকদের উপর ইবনে আব্বাসের ঋণের যে সুদ ছিল তা ইসলামী রাষ্ট্রে রাসূলুল্লাহ(সা) মওকুফ করে দিয়েছিলেন এবং তারা কেবলমাত্র আসল পরিশোধ করেছিল। অর্থাৎ দারুল ইসলামে পূর্বেকার প্রাপ্য সুদ বাতিল বলে গণ্য হবে।

    সুলায়মান ইবনে আমরুর মাধ্যমে তার পিতা হতে আবু দাউদ বর্ণনা করেন, আমি বিদায় হজ্বের ভাষণে রাসূলকে (সা:) বলতে শুনেছি, “লক্ষ্য কর! আজ থেকে জাহেলিয়াতের সময়কার যে কোন ধরনের সুদ বাজেয়াপ্ত। তোমরা কেবলমাত্র আসল পাবার দাবী রাখ এবং এ ব্যাপারে কারও প্রতি অন্যায় কর না এবং অন্যায়ের শিকারও না।”

    এছাড়াও জাহেলিয়াতের সময় যাদের চারের অধিক স্ত্রী ছিল তাদেরকে চারজন রেখে বাকীদের ছেড়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। আবদুল্লাহ ইবনে উমর থেকে তিরমিযী বর্ণনা করেন যে, “ঘাইলাম ইবনে সালামা ইবনে ছাকাফী যখন ইসলাম গ্রহণ করেন তখন তার দশজন স্ত্রী ছিল যারাও তার সাথে ইসলাম গ্রহণ করে।”

    ‘রাসূলুল্লাহ (সা) তাকে স্ত্রীগণের মধ্য হতে চারজনকে পছন্দ করবার নির্দেশ দেন।’

    সুতরাং, পূর্বেকার যেসব চুক্তির ধারাবাহিকতা রয়েছে যা ইসলামের সাথে সাংঘর্ষিক, খিলাফত প্রতিষ্ঠিত হবার পর সেগুলো বাতিল করতে হবে এবং এটা ফরয।

    উদাহরণস্বরূপ, যদি কোন মুসলিম নারী খিলাফতের পূর্বে কোন খ্রিস্টান পুরুষকে বিয়ে করে থাকে, তাহলে খিলাফত প্রতিষ্ঠিত হবার সাথে সাথে শরীয়াহ’র নিয়ম অনুসারে সে বিয়ে বাতিল বলে গণ্য হবে।

    খ. যেসব ব্যক্তিবর্গ ইসলাম ও মুসলিমদের ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে খিলাফত প্রতিষ্ঠিত হবার পর মামলা করা অনুমোদিত। কেননা রাসূলুল্লাহ (সা) মক্কা বিজয়ের পর কিছু কিছু কাফেরের রক্তপাতের ক্ষমার ঘোষণা দেন নি যেহেতু তারা জাহেলিয়াতের সময় মুসলমান ও ইসলামদের ক্ষতিসাধন করেছিল। তিনি বলেছেন, তারা যদি কাবার পর্দা ধরে ঝুলেও থাকে তবুও তাদের হত্যা করা হবে।

    অথচ তিনি তার আগে বিপরীত ঘোষণা দিয়েছিলেন, “ইসলাম তার পূর্বের যা এসেছে তাকে অপসারণ করেছে“- যা আমরু ইবনে আল আস থেকে আহমদ ও তাবারাণী বর্ণনা করেন। এর অর্থ হল এই হাদীস মুসলমান ও ইসলামের যারা ক্ষতিসাধন করেছিল তারা এর অন্তর্ভুক্ত নয় অর্থাৎ তাদের বিরুদ্ধে মামলা রুজু করা যাবে। অন্যদিকে যেহেতু রাসূলুল্লাহ(সা) তাদের অনেককে আবার ক্ষমা করে দিয়েছিলেন (যেমন: ইকরিমা বিন আবি জাহল) সেহেতু এর অর্থ হলো যারা মুসলমানদের উপর অত্যাচার করেছে এবং ইসলামের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছে খলীফা ইচ্ছে করলে তাদের বিরুদ্ধে মামলা রুজু করতে পারেন বা ক্ষমাও করে দিতে পারেন।

    উপরোক্ত দু’টি বিষয় বাদে বাকি সব ক্ষেত্রে যেমন, বিভিন্ন চুক্তি, লেনদেন ও মামলা যা খিলাফতের আগে সম্পন্ন ও কার্যকরী হয়ে গেছে সেসবের ব্যাপারে পুনরায় মামলা হবে না বা বাতিল হবে না।

    যেমন, একজন লোক কোন স্কুলের দরজা ভাঙ্গার দায়ে দু’বছরের কারাদণ্ডাদেশ ভোগ করে এবং এ দু’বছর খিলাফত প্রতিষ্ঠার আগেই শেষ হয়ে যায়। নিজেকে নির্দোষ মনে করে খিলাফত আসার পর যদি সে ব্যক্তি তার নামে অভিযোগকারী ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে চায় তবে সে মামলা গৃহীত হবে না। কেননা এই ঘটনা, এর বিচার প্রক্রিয়া ও প্রয়োগ খিলাফতের আগেই সুসম্পন্ন হয়েছে। এ বিষয়টি ঐ ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার কাছে পুরষ্কার পাবার আশায় পেশ করতে হবে। কিন্তু যদি এরকম হয় যে, ঐ ব্যক্তিকে দশ বছরের দণ্ডাদেশ প্রদান করা হয় এবং শাস্তিভোগের দু’বছরের মাথায় খিলাফত প্রতিষ্ঠিত হয়ে যায়, সেক্ষেত্রে খলীফা এই মামলাকে পুনর্বিবেচনা করতে পারেন। এতে হয়তো মামলাটি গোঁড়া থেকেই বাতিল হতে পারে ও তাকে কারাগার থেকে মুক্ত করে দিয়ে অভিযোগ থেকে দায়মুক্তি দিতে পারে অথবা যে শাস্তি হয়েছে তা পর্যাপ্ত মনে করেও মুক্তি দিতে পারে।

    একইভাবে, বর্তমানে আমদের দেশে তাবেদার সরকারগুলো অন্যান্য রাষ্ট্রের সাথে যে সকল চুক্তি করছে যেমন- ভারতের সাথে করা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, খণিজ সম্পদকে ব্যাক্তিমালিকানায় প্রদান অথবা আমেরিকার সাথে সেনাবাহিনী বিষয়ক চুক্তি যা মুসলিমদের স্বার্থবিরোধী তা পুনরায় খিলাফত প্রতিষ্ঠা হলে অবশ্যই বাতিল করা হবে। শুধুমাত্র সে সকল চুক্তি যা ইসলামী শরীয়ার সাথে সাংঘর্ষিক নয়, তা বহাল রাখা যেতে পারে।

  • মুরসি পরবর্তী মিশর কোন দিকে যাচ্ছে?

    মুরসি পরবর্তী মিশর কোন দিকে যাচ্ছে?

    গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রেসিডেন্ট মুরসির ক্ষমতা চ্যুতির পরে, মিশর আবারো অস্থিতিশীল অবস্থায় পরিণত হয়েছে। মুরসির স্বপক্ষে ও বিপক্ষে হাজারো সমর্থক রাস্তায় অবস্থান করছে। তারা পরস্পর এবং সেনাবাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ায় সহিংস ঘটনার সূত্রপাত ঘটছে। মুরসির সংঘটন, মুসলিম ব্রাদারহুড দেশকে সিরিয়ার মতো সংঘাতের দিকে ঠেলে দেয়ার জন্য সেনাবাহিনী ও সেনাপ্রধানকে অভিযুক্ত করেছে। রিপাবলিক গার্ড কম্পাউন্ডের সামনে সেনাবাহিনী কতৃক মুরসির সমর্থক ৫১ জন হত্যা ও ৪৩০ জন আহত হওয়ার পর ব্রাদারহুড এই অভিযোগ তুলল। অপরদিকে সেনাবাহিনী আন্দোলনরত মুরসির সমর্থকদের “সন্ত্রাসী” আখ্যা দিয়েছে। বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতির দিকে তাকালে যে কারো প্রশ্ন জাগবে, কোন দিকে যাচ্ছে মিশর?

    মূলত তিনটি কারণের ভিত্তিতে সেকুলার দলগুলো জনগণকে রাস্তায় নামাতে সক্ষম হয়েছে। কারণগুলো হল শোচনীয় অর্থনৈতিক অবস্থা, দেশ পরিচালনায় ব্রাদারহুডের অযোগ্যতা ও আরব বসন্ত পরবর্তী জনগণের বৈপ্লবিক আকাঙ্ক্ষা বিরাজ করা। ১৯৫২ সালের সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন জামাল আবদেল নাসের পরবর্তী মিশরের রাজনীতিতে সেনাবাহিনী একমাত্র ক্ষমতাধর প্রতিষ্ঠান। যা আরো স্পষ্ট হয়ে উঠে যখন মিশরের আগের সব প্রেসিডেন্টের সবাই সেনাবাহিনীর সাবেক নেতা। মুসলিম ব্রাদারহুডের উত্থান ছিল মূলত তুরস্কের উসমানীয় খিলাফত ধবংসের প্রতিক্রিয়া স্বরপ। দীর্ঘ ৮৫ বছরের সংগ্রাম, উম্মার ইসলামী আবেগ ও ২০১১ সালে শুরু হওয়া আরব বসন্ত পরবর্তী আমেরিকার মদদপুষ্ট সেনাবাহিনী ব্রাদারহুডের ক্ষমতা আরোহণে সমর্থন দিতে বাধ্য হয়। মিশরের রাজনীতিতে সেকুল্যার দলগুলোর ভঙ্গুর অবস্থানের কারণে বরাবরি মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে শক্তিশালী রাজনৈতিক অবস্থান নিতে ব্যর্থ হয়েছে।

    মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইসলামের রাজনৈতিক উত্থান তথা প্রভাব বাড়ুক তা মোটেও চায়না। তাই তারা বিদ্যমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় মুসলিম ব্রাদারহুডের মতো লিবারাল ইসলামি দলগুলোকে স্বাগত জানাতে আগ্রহী। লিবারাল ইসলামি দলগুলোর রাষ্ট্র নেতৃত্বে আসীন হওয়ায় আমেরিকা মোটেও চিন্তিত নয়, কেননা রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা সেকুল্যার কতৃপক্ষের হাতেই থাকে। মিশরের ক্ষেত্রে স্পষ্টত তা সেনাবাহিনী ধারণ করে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে অপসারণ পরবর্তী সামরিক জান্তার কোনো ধরনের সমালোচনা না করাই প্রমাণ করে, মার্কিন যুক্তরাষ্ট্র জনগণের একাংশের দাবির মুখে সেনাবাহিনীর সামরিক পদক্ষেপে সন্তুষ্ট। মুরসী বিরোধী জনগণের জাগরণকে আমেরিকা মিশরের রাজনীতিতে শুধুমাত্র ব্রাদারহুডকে নয় বরং ইসলামের রাজনৈতিক উত্থানকে ঠেকানোর সুযোগ হিসেবে গ্রহণ করে। যদিও এই ধরনের পরিবর্তনে ইসলামপন্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিবে যা মিশরকে অস্থিতিশীল করে তুলতে পারে সে ব্যাপারে আমেরিকা ভালোভাবে অবগত আছে। তাহলে কেন যুক্তরাষ্ট্র ও মিশরের সামরিকজান্তা মুরসিকে পরিবর্তনের ঝুঁকি নিল?

    সেনাবাহিনীর ক্যুয়ের পেছনে প্রথম সম্ভাব্য কারণ হতে পারে, রাজনীতিতে তথা সরকার ও প্রাদেশিক প্রশাসনের উপর ব্রাদারহুডের ক্রমবর্ধমান প্রভাবকে ঠেকানো। আমেরিকার রাজনৈতিক কৌশলের সাথে একমত অনেকে মনে করেন, ইসলামিস্টদের মধ্যে যারা প্রকৃত পরিবর্তনের কথা বলে তাদেরকে ঠেকাতে হলে, লিবারাল ইসলামিস্টদের সাথে আরো বেশী সুসম্পর্ক গড়ে তুলতে হবে কিন্তু অনেকে আবার লিবারাল ইসলামিস্টদের অবিশ্বাসের দৃষ্টিতে দেখে, এই মতের অনুসারীরাও শক্তিশালী। তারা মনে করেন এই ধরনের আন্দোলন প্রায়োগিক (Pragmatic) হলেও তাদের মূল উদ্দেশ্য ক্ষমতা দখল করা এবং গণতন্ত্রকে অপসারণ করা। সেনাবাহিনী মূলত দ্বিতীয় মতের অনুসারী যারা মিশরের তথাকথিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামিস্ট প্রভাব দেখতে আগ্রহী নয়। ফলে মুরসিকে ক্ষমতাচ্যুত করা হয়। তাই মিশরের চলমান রাজনৈতিক সংকট সেনা ক্যুর অনিবার্য ফল যা সেনাবাহিনীকে মোকাবেলা করতে হচ্ছে।

    দ্বিতীয় সম্ভাব্য কারণ হতে পারে, আমেরিকা মিশরকে সশস্ত্র সংগঠন ও সেনাবাহিনীর মধ্যকার সংঘাতের মধ্যদিয়ে দীর্ঘমেয়াদী একটি সংঘাতপূর্ণ অঞ্চলে পরিণত করতে চায়। মুরসি পরবর্তী মিশরের সংঘাতপূর্ণ পরিস্থিতি বিশেষকরে সেনাবাহিনীর বেপরোয়া গুলিবর্ষণ থেকে তা সহজে অনুধাবন করা যায়। পশ্চিমারা ভালভাবে বুঝতে পেরেছে রাজনৈতিক ইসলাম জনগণ কতৃক জোরালো সমর্থন পাচ্ছে যা আমরা নব্বইয়ে আলজেরিয়া, ইরাক; ২০০০ সালে পাকিস্তান, সুদান এবং বাংলাদেশ, সিরিয়ায় দেখতে পাচ্ছি। সিনাই উপত্যকার সশস্ত্র সংগঠন গুলো সেনাবাহিনীর উপর আক্রমণ চালানোর খবর আসছে। মিশরের সামরিক জান্তার বিরুদ্ধে চলমান আন্দোলন যে কোন মুহূর্তে সংঘাতের দিকে চলে যাতে পারে যা ব্রাদারহুডের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নাও হতে পারে।

    ২০১১ সালে শুরু হওয়া আরব বসন্ত পরবর্তী মিশরের রাজনীতিতে চেহরার পরিবর্তন ছাড়া প্রকৃত পরিবর্তন আনতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ইসলামি চেহারার মধ্য দিয়ে থামানো হয়েছে। ফলে মিশরের রাজনীতিতে সাম্রাজ্যবাদী আমেরিকার প্রভাব আগের মতো বজায় রয়েছে এবং আভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামো ও নীতিকে প্রভাবিত করছে। ব্রাদারহুডকে ক্ষমতা আরোহণের রাজনৈতিক ফাঁদে আটকানো হয়েছে যদিও প্রকৃত ক্ষমতা তাদের হাতে ছিল না। ফলশ্রুতিতে মুরসির ক্ষমতাচ্যুতি সেনাবাহিনীর মর্জির উপর নির্ভর করে। মিশরের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে ব্রাদারহুডের উচিত হবে না সেনাবাহিনীর সাথে রাজনৈতিক সমঝোতা করা। যে কোনো ধরনের সমঝোতা, মিশরের রাজনীতিতে মুসলিম বাদারহুডের অবস্থানকে দূর্বল করবে। ব্রাদারহুডের উচিত হবে তথাকথিত গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার সম্পর্কচ্ছেদ করে জনগণকে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে আহবান করা যা তাকে প্রকৃত ক্ষমতা প্রদান করবে এবং মিশরের অধিকাংশ জনগণকে তার পেছনে পাবে।

    (আবু আনাসের লেখা অবলম্বনে)

    এম.এম.আলম
    ভূরাজনীতি বিশ্লেষক

  • সাম্প্রতিক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ

    সাম্প্রতিক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ

    بسم الله الرحمن الرحيم 

    দীর্ঘ সময় যাবৎ বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশের অবস্থান। কিছুতেই যেন কাটছে না এই অস্থিতিশীলতা। একের পর এক ট্র্যাজেডি, দুর্ঘটনার নামের আড়ালে হত্যাকান্ড, খুন, গুম, ধর্ষণ ছাপিয়ে আসে নিত্যনতুন ইস্যু। বাংলাদেশ যেন আজ ইস্যুবহুল রাষ্ট্রের আঁধারে ডুবে থাকা একটি ভূমি।

    প্রতি নির্বাচনের পূর্বেই বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায়, এই বিষয়টি আমাদের কমবেশি জানা। কারণ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেই এই উপমহাদেশে সাম্রাজ্যবাদীরা বহু আগে থেকেই তাদের এজেন্ডা বাস্তবায়ন করে আসছে; এ নতুন কিছু নয়।

    তবে এইবারে বাংলাদেশের অবস্থা যেন একটু ভিন্ন। প্রতিবার আমরা রাজনৈতিক সংঘাত থেকে শুরু করে বিভিন্ন ধরণের কারসাজি দেখতে পাই, যা কিনা এক কথায় নির্বাচন পূর্ববর্তী মঞ্চ নাটক হিসেবেই সংজ্ঞায়িত। কিন্তু, এইবার যেন আগের মত অবস্থা নেই। এটা সত্য সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে গেছে; মানুষের দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে সবকিছুই আজ পূর্বের সাথে তুলনা করে চলেনা।

    তবুও, পূর্বের মত যদি নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতির সাথে এবারের তুলনা করি, তবে দেখব ক্ষমতাসীন দল এবং বিরোধী দল তাদের নির্বাচন প্রচারনা বর্তমান সরকারের ৩ বছর পূর্তির পর থেকেই শুরু করেছিল। আমরা জানি এবং এই ব্যাপারে সুস্পষ্টভাবে ধারণা রাখি, গণতান্ত্রিক রাষ্ট্রে লুটপাটের মূল সময়কাল হল ক্ষমতায় আরোহণের পর প্রথম ৩ বছর; ৪র্থ বছর তথাকথিত সাফল্যসমূহ তুলে ধরার চেষ্টা এবং বিরোধী দলের সাথে খুনসুটির সময়কাল বলা যায়; যদিও এই খুনসুটি প্রথম ৩ বছরে কোন অংশেই কম থাকেনা। আর ৪র্থ বছরের এই প্রচেষ্টায় হল নির্বাচনী প্রচারনার সূত্রপাত।

    প্রতি সরকারের আমলেই, এই সময় বিরোধী দল সরকারের দূর্নীতিগুলো তুলে ধরে জনগণের সাথে power achievement-এর খেলা খেলে আর সরকারী দল্কে ফাঁদে ফেলার পাঁয়তারা করতে থাকে।  আর একইভাবে সরকারী দল চেষ্টা চালিয়ে যেতে থাকে নিজেদের টিকিয়ে রাখতে। এগুলো যেন অনেকটা ইঁদুর-বিড়ালের খেলা।

    কিন্তু, বাংলাদেশ একটি সম্পূর্ণ গণতান্ত্রিক বা স্বাধীন রাষ্ট্র নয় (যদিও দাবী করা হয়)। একটি পাঁচ মিশালী একটি উজবুকের ব্যবস্থা দ্বারা পরিচালিত, যার কিছু পশ্চিমাদের থেকে ধার করে নেওয়া আর কিছু সমাজতন্ত্র থেকে। আবার প্রয়োজনের তাগিদে ইসলাম থেকেও কিছু নেওয়া আছে। আবার, এই রাষ্ট্রটি মূলত পরিচালিত হয় আমেরিকা-বৃটেন সমর্থিত রাজনৈতিক গোষ্ঠী দ্বারা; যারা বাংলাদেশে আওয়ামী-বি.এন.পি নামেই পরিচিত। এই দুই দল ছাড়াও বাংলাদেশে মার্কিন-ভারতের দালালের যথেষ্ট মজুদ রয়েছে।

    আর এই ধারাবাহিকতায়, বাংলাদেশে সরকার নির্বাচিত হয় মার্কিন-ভারতের ইশারায়। অর্থ্যাৎ, যে/যারা এই দুই সত্ত্বাকে সন্তুষ্ট করবে, মূলত সে/তারাই নির্বাচনে বিজয়ের সবুজ বাতি দেখতে পায়। আর এই স্তরে মার্কিন-ভারতেরও আভ্যন্তরীন বেশ কিছু বিষয়ে (চীনের অর্থনৈতিক উত্থান এবং বাংলাদেশ ও এই অঞ্চলে নিরাপত্তা) চুক্তি রয়েছে বিধায় বাংলাদেশের ব্যাপারে তাদের ঐক্যমতে পৌঁছানো অস্বাভাবিক হবেনা। এবং এই বিষয়টি তাদের বক্তব্যসমূহেও স্পষ্ট ছিল। এবং এই স্বার্থগত চুক্তি বজায় রেখেই বাংলাদেশে তারা তাদের নব নব দালাল নির্বাচন করে থাকে।

    আগেরবারের ধারাবাহিকতার দিকে যদি তাকাই, তবে দেখতে পাব, প্রতিবারই হাসিনা/খালেদা যে সরকারই ক্ষমতায় এসেছে, আমেরিকর সাথে চুক্তি করেই এসেছে। অর্থ্যাৎ, আমেরিকার স্বার্থ যে যত বেশী পালনে সচেষ্ট থাকবে, তার নির্বাচনে বিজয়ের সম্ভাবনা অধিক। আর সেই নিয়মানুসারে মুক্তিযুদ্ধের পর থেকে শাসক পরিবর্তনের ধারা বজায় রয়েছে এবং চলে আসছে নির্বিঘ্নে।

    শাসক পরিবর্তনের এই নীতিটা জনগণের নিকট গ্রহণযোগ্য করে তোলা হয়েছে বছরের পর বছরের চালু রাখার মাধ্যমে। এর মাধ্যমে ৫ বছর ধরে দুঃশাসনের প্রেক্ষিতে জনগণের মাঝে সরকার এবং শাসনব্যবস্থার প্রতি যে ক্ষোভ জন্মে, তা দমিয়ে রাখা হয় পুরনো মুখ নতুন আদলে নিয়ে আসার মাধ্যমে। আবার, কিছু সময় প্রয়োজনের তাগিদে নতুন মুখ নিয়ে আসাও তাদের জন্য জরুরী হয়ে যায়, এবং তারা তাই করে।

    এই balancing power by changing face নীতির মাধ্যমে তারা বিগত ২০ বছরেরও অধিক সময় ধরে প্রতারণা করে যাচ্ছে। আর জনগণও প্রতারিত হয়ে আসছে লাগাতারভাবে। সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভ ছিল এইরকমই সমঝোতামূলক election এর রূপে selection। আর ক্ষমতায় আসীনের পর থেকেই মোটামুটি সে আমেরিকা-ভারতের এজেন্ডা বাস্তবায়নে উঠে পড়ে লাগে, যা শুরু হয় পিলখানা হত্যাকান্ড দ্বারা। ক্ষমতায় আরোহণের মাত্র ১০০ দিনের মধ্যেই সে হত্যা করে নিষ্ঠাবান সেনা অফিসারদের; এক ঘৃণ্য চক্রান্ত রচনা করে বাংলাদেশের সেনাবাহিনীকে ধংসে।

    সেনাবাহিনী ধ্বংসের এই চক্রান্ত কোন নির্দিষ্ট ব্যক্তির বা গোত্রের নয়, বরং এটা আমেরিকা-ভারতের এই অঞ্চলকে কেন্দ্র করে common স্বার্থ। বাংলাদেশে প্রভাব নেওার ক্ষেত্রে প্রথম এবং প্রধান বাঁধা হল মুসলিম সেনাবাহিনী; যেই কারণে সেনাবাহিনীর নিষ্ঠাবান অফিসারদের হত্যা করে দূর্বল করে এতে আমেরিকান দালাল তৈরির প্রক্রিয়া চালু করেছে আওয়ামী সরকার। আমরা যদি একটু পেছনের দিকে ফিরে তাকায়, এই সেনাবাহিনীই বিভিন্ন সময় বাংলাদেশকে ঘিরে ভারতের ভারতের চক্রান্তসমূহ নস্যাৎ করেছে। সেনাবাহিনীর এই অফিসাররাই বাংলাদেশে আমেরিকার এজেন্ডা বাস্তবায়নে মূল অন্তরায়।

    আর সেই প্রেক্ষিতেই পিলখানা হত্যাকান্ড এবং সূত্রপাত দালাল তৈরির প্রক্রিয়ার। শুরু হয় একের পর এক মহড়া যৌথ মহড়া আমেরিকান সেনাবাহিনীর সাথে। এবং সমগ্র বিশ্বজুড়ে মুসলিম হত্যাকারী ক্রুসেডার বাহিনী এক প্রকার free access পেয়ে যায় সেনাবাহিনীর উপর। আর মোটামুটি এরপর থেকেই একের পর এক এজেন্ডা বাস্তবায়ন শুরু। সেনাবাহিনীর উপর প্রভাব বিস্তারে আমেরিকার সাথে টাইগার শার্ক (সামরিক মহড়া), প্রথমবারের মত ভারতের বি.এস.এফের সাথে বি.জি.বির মহড়া, নৌবাহিনীর সাথে আমেরিকান সেনাবাহিনীর মহড়া, আমেরিকান সেনাবাহিনীর মাসব্যাপী কর্মসূচি (সিলেট), টিপাইমুখ মরণবাঁধ, ট্রানজিট চুক্তি এবং টিকফা।

    এছাড়াও সম্পূর্ণ ক্ষমতাকালে মোটামুটি দেশের বিভিন্ন খাতই আমেরিকা-ভারতের হাতেই তুলে দিয়েছে। দেশের খনিজ সম্পদসমূহ তুলে দিয়েছে মার্কিন মুল্লুকের প্রতিষ্ঠানগুলোর কাছে।  আবার তাদের কাছ থেকেই চড়া দামে দেশের জনগণকে কিনে নিতে হচ্ছে এগুলো। দেশের পাটশিল্প থেকে শুরু করে, চিনিশিল্প, গবাদিপশু প্রকল্প, কৃষিক্ষেত্র ধ্বংস করে দেওয়া হয়েছে ভারতের সাথে কৃত ওয়াদা পূরণে। তাছাড়া আন্তর্জাতিকভাবে, বাংলাদেশের শ্রমবাজার ধংসে ঘটানো হয়েছে একের পর এক হত্যাকান্ড। আর এই সকল হত্যাকান্ড নামকরণ হয়েছে ট্র্যজেডি হিসেবে।

    এই মুহুর্তে বাংলাদেশ আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১০ সালের পহেলা এপ্রিল প্রকাশিত একটি রিপোর্টে বিষয়টি উঠে আসে সুস্পষ্টভাবে। ‘Bangladesh : Political and Strategic Developments and US Interests’ রিপোর্টে বলা বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতি নিয়ে বিস্তৃত আলোচনা রয়েছে। একদিক দিয়ে রয়েছে বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গীবাদবিরোধী ভূমিকা সম্পর্কে ভূয়সী প্রশংসা। ভারতের সঙ্গে সাম্প্রতিক সম্পর্কোন্নতিরও প্রশংসা করা হয়েছে রিপোর্টে।

    এটা ঠিক ঐ সময়টা, যখন বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাই গণতান্ত্রিক দুঃশাসন দ্বারা ছিন্ন-বিচ্ছিন্ন।

    কিন্তু এসব কিছু ছাপিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বক্তব্যটি এই রিপোর্টে লেখা হয়েছে তা হচ্ছে-

    ‘Bangladesh is situated at the northern extreme of the Bay of Bengal and could potentially be a state of increasing interest in the evolving strategic dynamics between India and China. This importance could be accentuated by the development of Bangladesh’s energy reserves and by regional energy and trade routes to China and India’ (‘বাংলাদেশ বঙ্গোপসাগরের একেবারে উত্তর প্রান্তে অবস্থিত। তাই এখন ভারত ও চীনের মধ্যে কৌশলগত কারণে যে ধরনের গতিশীল সম্পর্কের সূচনা হয়েছে তাতে করে বাংলাদেশ ভবিষ্যতে আমেরিকান স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বাংলাদেশের জ্বালানি মজুদ বৃদ্ধি পেলে আঞ্চলিক জ্বালানি-ভান্ডার এবং চীন-ভারতের মধ্যেকার বাণিজ্যপথের জন্য ভবিষ্যতে বাংলাদেশের গুরুত্ব আরও বাড়বে।’)

    ক্ষমতার দীর্ঘ এই পরিক্রমায় মার্কিন-ভারতের অন্যতম common ইস্যু ছিল ইসলামের উত্থান এবং এর জন্য আন্দোলনকারীদের ঠেকানো। এই অঞ্চলে ইসলামের উত্থান মার্কিন-ভারতীয় দাদাদের মাথাব্যথার মূল কারণ। কারণ, ইসলামই এই অঞ্চল থেকে তাদের স্বার্থ হাসিলে প্রধান অন্তরায়।

    আরব জাগরণের পর থেকে আমেরিকা এই অঞ্চলের দিকে পূর্বের তুলনায় অধিক গুরুত্ব দিচ্ছে, কারণ ইতিমধ্যেই প্রত্যক্ষ/পরোক্ষভাবে আরবের অনেক ভূমি থেকে সে বিতাড়িত। আর যেগুলোতে মোটামুটি অবস্থান নিয়ে টিকে আছে বা নতুন দালাল বসাতে সক্ষম হয়েছে, সেগুলোর স্থানও আজ নড়বড়ে। অর্থ্যাৎ, যেকোন সময় তার বসানো দালালের গদি উলটে যেতে পারে।

    এই তাগাদাতে দক্ষিণ এশিয়ার দিকে তার নজর আসে, যদিও এই অঞ্চলের ব্যাপারে তার চক্রান্ত বাস্তবায়ন হয়ে আসছিল। কিন্তু, এই সময়ের পরই আমেরিকা এই অঞ্চলকে ঘিরে তার চক্রান্তের ব্যাপারে তাড়াহুড়া শুরু করে।

    ইতিমধ্যে হাসিনার ক্ষমতার ৪ বছরও পার হয়ে যায়। ৪ বছর পার হয়ে যাওয়ার মানেই হল সামনের নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের সময়। আর এই সময়ে সে প্রস্তুতি হিসেবে যুদ্ধাপরাধের বিচার উঠিয়ে আনে, যে বিচারের ধোঁয়া সে উড়িয়েছিল নির্বাচনের আগে। এর উদ্দেশ্য ছিল না বিচার সম্পাদন, বরং এর প্রক্রিয়া বলবৎ রেখে পরবর্তী নির্বাচনেও ইস্যু হিসেবে যুদ্ধাপরাধের বিচারকেই আনা। আর ঠিক তখন থেকেই দেশের পরিস্থিতি পূর্বের তুলনায় অধিক ঘোলাটে হতে থাকে।

    এই সময়টায় সবচেয়ে সূক্ষ চাল চালে আমেরিকা, যেখানে আওয়ামী থেকে শুরু বড় বড় রাঘব বোয়ালরাও ধরাশায়ী হয়। আমেরিকা এই ইস্যুতে সুনির্দিষ্ট কোন অবস্থান নেয়নি, যেকারণে শেখ হাসিনা তার পরিবারগত (বি.এন.পি) সমস্যা সমাধানে আমেরিকাকে বাঁধা ভাবেনি, আবার জামায়াতও এই স্থানে তাদের পক্ষে আমেরিকার মৌন সমর্থন ধারণা করছিল। আমেরিকা একদিকে বলছিল, যুদ্ধাপরাধের বিচার হওয়া উচিত, আবার অন্যদিকে এটাও বলছিল যে, এই ইস্যুতে কেউ যেন বাড়াবাড়ি করতে না পারে। ফলশ্রতিতে, আমেরিকার সাথে হাসিনা সরকারের সখ্যতা অটুট থাকে, পাশাপাশি ইসলামের ফ্লেভারে গণতন্ত্র বজায় রাখতে জামায়াতকেও সাথে পায়।

    কিন্তু এই স্থানে মূল বাঁধা সৃষ্টি করে আওামীলীগের বংশগত প্রভু বৃটেন। আওয়ামী লীগকে বাগে রেখে আমেরিকা যখন তার একের পর এক স্বার্থ আদায় করে যাচ্ছে, বৃটেন তখনই আওয়ামী লীগকে তার পরম্পরা স্মরণ করিয়ে দিতে শুরু করে। এবং কঠোরভাবে সমালোচনা শুরু করে আওয়ামী শাসনের। আর তখন আওয়ামী সরকারও প্রভুর কঠোর বাক্যে জর্জরিত হয়ে তার পূর্বের অবস্থানে ফিরে আসার দিকে মনোনিবেশ করে।

    অন্যদিকে আমেরিকা ভারতের সাথে বি.এন.পির সখ্যতা গড়ে তোলার ব্যাপারেও পদক্ষেপ নিয়ে ফেলে এবং খালেদা জিয়া ভারতও সফর করে আসে। আমাদের মনে আছে, ভারত সফরে খালেদা অতীতের কথা ভুলে গিয়ে নতুন শুরু ব্যাপারে ভারতকে আশ্বস্ত করে। আর ঠিক এরপর থেকেই বি.এন.পির ভারতের প্রেক্ষিতে তথাকথিত অবস্থান শিথিল দেখাতে শুরু করে; যা ছিল সম্পূর্ণরূপে আমেরিকারই ইশারা।

    তবে, এরপরও ভারত এখন পর্যন্ত বি.এন.পির উপর সম্পূর্ণ আস্থা স্থাপনে উদগ্রীব নয়। কারণ, বি.এন.পি টিকে আছে জাতীয়তাবাদী মডারেট ইসলামী দলগুলোকে কেন্দ্র করে। তার নিজস্ব কোন ভিত্তি নেই। জনগণের পক্ষ থেকে যেটুকু ভোট সে পাচ্ছে বলে দেখানো হয়, তার অধিকাংশই জামায়াত বা অন্যন্য ইসলামী দলগুলোর সমর্থকদের ভোট। এক কথায়, চাষের জন্য বি.এন.পির নিজস্ব কোন জমি নেই। আর এটাই ভারতের মূল বাঁধা।

    ভারতের জাতীয়তাবাদী ইসলাম বা গণতান্ত্রিক ইসলামের ব্যাপারে কোন অভিজ্ঞতা নেই। এই কারণে ইসলাম নাম শুনলেই সে মোটামুটি আতঙ্কিত হয়ে পড়ে। তাই জামায়াত বা অন্যান্য সমমনা গণতন্ত্রের সাথে আঁতাতকারী দলগুলোর ব্যাপারে সে নিশ্চিত নয়। যদিও, এই দলগুলো পরক্ষোভাবে তার এজেন্ডাই বাস্তবায়ন করে যাচ্ছে। আবার এই ব্যাপারে আমেরিকা সিদ্ধহস্ত। সমগ্র বিশ্বে ইসলামের আন্দোলন সে এই গণতন্ত্রের আড়ালেই কবর দিয়ে রেখেছে। যে কারণে, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর ব্যাপারে সে বিন্দুমাত্র চিন্তিত নয়, বরং এদের এভাবেই টিকিয়ে রাখতে পারলেই তার চক্রান্ত বাস্তবায়ন সহজ হয়ে যায়।

    কিন্তু স্বার্থগত কারণে ভারত-আমেরিকার মাঝে এই ব্যাপারেও সমঝোতা হয়েছে আগেও এবং এখন যে হবেনা সেই সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়না। এর পূর্বেও আমেরিকা জামায়াত বা অন্যান্য গণতান্ত্রিক ইসলামী দলগুলোকে ব্যবহার করেছে, এবং প্রয়োজনে চক্রান্ত বাস্তবায়নে ধারাবাহিকতার তুলনায় ভিন্নতাও ছিল। উদাহরণস্বরূপ ৯৬ এর নির্বাচন কি যথেষ্ট নয়??? এবং এই ধারাবাহিকতা বজায় থাকলে এইবারও সমঝোতা হতে পারে এবং এই ক্ষেত্রে বি.এন.পি-এর সাথে বাস্তুহারা জাতীয় পার্টির আঁতাত স্বাভাবিক। পাশাপাশি হেফাযতকেও জুড়ে দিতে পারে ১৮ দলীয় জোটে। অর্থ্যাৎ, উভয় পাশেই মোটামুটি ব্যালেন্স করা।

    বিষয়টি আরও স্পষ্ট হয়, সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে দৃষ্টিপাত করলে। অনেকেই এই নির্বাচনকে বি.এন.পির জয় বা আওয়ামী লীগের পরাজয় বা জনগণের বর্তমান সরকার তথা আওয়ামী লীগের উপর ক্ষোভ হিসেবেই দেখছে। কিন্তু আমি মনে করি বিষয়টা তেমন নয়।

    আমরা যদি ‘০৮ এর নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত আমেরিকার মোটামুটিভাবে বড় অর্জনসমূহ একে একে অর্জন করতে চলেছে। যে এজেন্ডাগুলো বেশ কয়েকবছর ধরে আমেরিকা চেষ্টা করে আসছিল অর্জনের জন্য, কিন্তু বিভিন্ন কারণে সম্ভব হচ্ছিল না; বি.এন.পির তুলনায় আওয়ামী সরকার অধিক ভক্তির সাথে একের পর এক এজেন্ডা বাস্তবায়নে আমেরিকাকে সহায়তা দিয়ে যায়। এবং আমেরিকা বাংলাদেশে তার চক্রান্ত বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে পূর্বের তুলনায় তুলনামূলকভাবে অগ্রগামী। and this credit goes to awami govt.

    আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেন:

    “আপনি তাদের অনেককে দেখবেন কাফেরদের সাথে বন্ধুত্ব করে। তারা নিজেদের জন্য যা পাঠিয়েছে তা অবশ্যই মন্দ। তা এই যে, তাদের প্রতি আল্লাহ ক্রোধান্বিত আছেন এবং তারা চিরকাল আযাবে থাকবে” [আল মায়িদাহ: ৮০]

    “যদি তারা আল্লাহ’র প্রতি ও রাসূলের প্রতি অবতীর্ণ বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করত, তবে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করত না” [আল মায়িদাহ: ৮১]

    মুমিনগণ, তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধরূপে গ্রহণ করো না। তোমরা তো তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও, অথচ তারা যে সত্য তোমাদের কাছে আগমন করেছে, তা অস্বীকার করছে। [আল মুমতাহিনা: ১]

    আর এই মূহুর্তে আমেরিকা চাইবেনা এমন কেউ আসুক, যে তার এই এজেন্ডাসমূহ যা অনেকাংশে বাস্তবায়িত হচ্ছে তা নিয়ন্ত্রনে ব্যর্থ হওয়ার দরুন এগুলো পন্ড হয়ে যাক, বা বাধাগ্রস্ত হোক। বরং এমন কেউ আসুক যে, এই এজেন্ডা সমূহকে পূর্ণতা দিতে পারে।

    আর আমেরিকার ঠিক এই মনোভাব প্রকাশ পাওয়ার পর থেকেই খালেদা মোটামুটি তাকে এই ব্যাপারে আশ্বস্ত করতে উঠে পড়ে লেগেছে। কখনো ওয়াশিংটন পোস্টে, আবার কখনো আমেরিকার সিনেটে প্রতিনিধি কতৃক আহবান জানাচ্ছে আমেরিকাকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায়।

    অপরদিকে, আওয়ামী লীগও কম যায়না। মোটামুটি তারাও সম্পর্ক অটুট রাখছে মার্কিন মুল্লুকের সাথে যা আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক মাসের মধ্যেই আমলা-গামলা সকলের আমেরিকা সফরের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে হয়ে উঠছে। এমনকি সেনাবাহিনী প্রধানও।

    সেই অনুসারেই আমেরিকা এবার তার চক্রান্তে ভিন্নতা আনতে পারে। আর এই মুহুর্তে সে যে প্ল্যানটি খেলছে, তা হল ক্ষমতা বন্টন। অর্থ্যাৎ, কর্মসুচি সম্প্রসারণ করে দালালদের স্থান বর্ধন। যেহেতু আওয়ামী-বি.এন.পি উভয়েই আমেরিকার প্রতি loyalty প্রদর্শন করছে, সুতরাং আমেরিকাও এখানে ক্ষমতা ভাগ করেই দিচ্ছে। অর্থ্যাৎ সিটিগুলোতে বি.এন.পির জয় নিশ্চিত করে বি.এন.পিকে আশস্ত করছে, যা আমরা তাদের হম্বিতম্বি কমে যাওয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। আর এই নির্বাচনে আওয়ামী পরাজয়কে অনেকেই বি.এন.পির জয় হিসেবে দেখছে, যেখানে শেখ হাসিনে নিজেই ঘোষণা দিয়েছে যে, শেষ খেলা তার হাতেই থাকবে। ধারণা করা যায়, সিগন্যাল পাওয়া গিয়েছে। আর বি.এন.পি কেও সন্তুষ্ট করা হচ্ছে তাতে। আর এর মধ্যে জামায়াতের সাথে মধ্যস্থতার ব্যাপারটি আগেই উল্লেখ করেছি।

    সুতরাং, দিনের শেষে আওয়ামী-বি.এন.পি-জামায়াতের আড়ালে সাম্রাজ্যবাদীদের পরিকল্পনা বাস্তবায়নের পাঁয়তারাই আমরা দেখতে পাচ্ছি।

    “অথচ এরা যদি তোমাদের কাবু করতে পারে, তাহলে এরা শত্রুতে পরিণত হবে, এরা নিজেদের হাত ও কথা দিয়ে তোমাদের অনিষ্ট সাধন করবে, এরা তো এটাই চায় যে, তোমরাও তাদের মত কাফের হয়ে যাও” [আল মুমতাহিনা: ২]

    এখন আমরা যদি আলোচনা শুরুতে তাদের যে কমন এজেন্ডা ইয়ে আলোচনা হয়েছে তার দিকে লক্ষ্য করি, তবে দেখব, স্বার্থগত দিকের চেয়েও আমেরিকা-ভারত-বৃটেনের এই কমন এজেন্ডা নিয়েই মাথাব্যাথা বেশি। কারণ, এই কমন এজেন্ডা তথা ইসলামী রাস্ট্র ব্যবস্থা খিলাফাহ’র দাবী এই মুহুর্তে সমগ্র বিশ্বব্যাপী তুঙ্গে পৌঁছেছে। আর আরব থেকে বিতারিত হওয়ার পথে আমেরিকা যখন এশিয়াতে তার অবস্থান শক্ত করার জন্য ব্যতিব্যস্ত, ঠিক সেইসময়েই এই অঞ্চলেই এইধরণের আন্দোলন তার অস্তিত্বের জন্য হুমকিস্বরুপ।

    এই কারণে বিভিন্ন সাংস্কৃতিক আগ্রাসনের পাশাপাশি বাংলাদেশের উপর অর্থনৈতিক প্রভাব তৈরি করে পঙ্গু করে দেওয়া এবং সামরিক অবস্থানের ব্যাপারেও অত্যন্ত দৃঢ় আমেরিকা। আর এই ক্ষেত্রে ভারত তাকে আঞ্চলিকভাবে সহায়তা দিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবেই। প্রতি বছর সিঙ্গাপুরে আয়োজিত আঞ্চলিক নিরাপত্তা সংলাপগুলোর দিকে তাকালেই আমরা এই ব্যাপারে সুস্পষ্ট ধারণা অর্জন করতে পারি সহজেই।

    তদুপরি আল্লাহ’র ইচ্ছায় এই এশিয়ান sub-continent থেকেও দিন দিন ইসলামী রাস্ট্রের দাবী বৃদ্ধি পাচ্ছে, যে বিষয়টি সর্বশেষ জরিপসমূহের (পাকিস্তান এবং বাংলাদেশ) মাধ্যমে জানা যায়।

    আর এই কারণেই কুফর শক্তিসমূহ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নিয়ে পূর্বের তুলনায় অধিক চিন্তিত এনং ঐক্যবদ্ধভাবে খিলাফাহ’র প্রত্যাবর্তন ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে। আইন সংশোধন থেকে শুরু করে, পুলিশ বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ, F.B.I এর গোয়েন্দা দপ্তর খোলা ইত্যাদি চক্রান্তকে রূপ দিয়ে যাচ্ছে ইসলামের জন্য আন্দোলনকারীদের ঠেকাতে।

    কিন্তু, তারা ব্যর্থ হয়েছে পূর্বে বারবার, আর এইবারও ব্যর্থ হবে ইন-শা-আল্লাহ।

    আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেন,

    “তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে, তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসনকর্তৃত্ব দান করবেন। যেমন তিনি শাসনকতৃত্ব দান করেছেন তাদের পূর্ববতীদেরকে এবং তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের ধর্মকে, যা তিনি তাদের জন্যে পছন্দ করেছেন এবং তাদের ভয়-ভীতির পরিবর্তে অবশ্যই তাদেরকে শান্তি দান করবেন। তারা আমার এবাদত করবে এবং আমার সাথে কাউকে শরীক করবে না। এরপর যারা অকৃতজ্ঞ হবে, তারাই অবাধ্য” [আন নূর: ৫৫]

    তৌসিফ ফারহাদ

  • সারা বিশ্বে একইসাথে চাঁদ দেখার পক্ষে বিভিন্ন আলেমদের বক্তব্য

    সারা বিশ্বে একইসাথে চাঁদ দেখার পক্ষে বিভিন্ন আলেমদের বক্তব্য

    সারা বিশ্বে একইসাথে চাঁদ [ইত্তিহাদ উল মাতো’লী] দেখা নিয়ে বিভিন্ন আলেমদের বক্তব্য:

    ইমাম আন-নাসাফী (মৃ: ৭০১ হি) বলেন:

    وَيَلْزَمُ أَهْلَ الْمَشْرِقِ بِرُؤْيَةِ أَهْلِ الْمَغْرِبِ
    পূর্বের বাসিন্দাদের (চাঁদ) দেখা পশ্চিমের বাসিন্দাদের উপর আরোপিত হবে। [বাহরুর রায়েক শরহু কানযিদ দাকায়েক, খণ্ড ৬, পৃষ্ঠা ১৮০]

    ফাতওয়ায়ে ইবনু তাইমিয়্যা গ্রন্থের বলা হচ্ছে-

    يشمل كل من بلغه رؤية الهلال من اى بلد او اقليم من غير تحديد مسافة اصلا
    অর্থাৎ নব চাঁদ উদিত হওয়ার সংবাদ যতটুকু পৌঁছবে ততটুকু তার আওতাভূক্ত হবে। তা কিছুতেই দূরত্বের কারণে কোন দেশ, মহাদেশ বা অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না।

    [ফাতওয়ায়ে ইবনু তাইমিয়্যা, খন্ড-২৫, পৃঃ-১০৭] অথবা [তামামুল মিন্নাহ ১/৩৯৮]

    উপমহাদেশের প্রখ্যাত আলেম ও গবেষক আল্লামা আশরাফ আলী থানভী (রহঃ)-এর ভাষ্য নিম্নরূপ:

    “এক শহরের চাঁদ দেখা অন্য সকল শহর বাসীদের জন্য গ্রহণীয় হবে। ঐ শহরগুলোর সঙ্গে চাঁদ দেখা শহরের যত দুরত্বই হোকনা কেন। এমনকি সর্ব পশ্চিমের চাঁদ দেখার সংবাদ সর্ব পূর্বের মানুষের নিকট গ্রহণযোগ্য পদ্ধতিতে পৌছলে ঐ দিনই তাদের উপর রোযা রাখা ফরয হবে।”

    [বেহেশতী- জেওর, খন্ড-১১, পৃঃ-৫১০]

    চার মাযহাবের সমন্বিত ফিকহ গ্রন্থ আল ফিকহ আলা মাযাহাবিল আরবা’য়া নামক গ্রন্থের ভাষ্য হচ্ছে-

    “পৃথিবীর কোন এক প্রান্তে চাঁদ দেখা প্রমাণিত হলে সকল স্থানেই উক্ত দেখার দ্বারা রোযা ফরয হবে। চাই চাঁদ নিকটবর্তী দেশে দেখা যাক বা দূরবর্তী দেশে দেখা যাক এতে কোন পার্থক্য নেই। তবে চাঁদ দেখার সংবাদ গ্রহণযোগ্য পদ্ধতিতে অন্যদের নিকট পৌছতে হবে। তিন ইমাম তথা ইমাম আবু হানীফা রহমাতুল্লাহি আলাইহি,ইমাম মালেক রহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম আহমদ ইবনু হাম্বল রহমাতুল্লাহি আলাইহি-এর মতে চাঁদের উদয়স্থলের ভিন্নতা গ্রহণীয় নয়। অর্থাৎ প্রথম দিনের দেখার দ্বারাই সর্বত্র আমল ফরয হয়ে যাবে”

    (আল ফিকহ আলা মাযাহিবিল আরবায়া, খন্ড-১, পৃঃ-৪৪৩) অথবা (আল ফিকহ আলা মাযাহিবিল আরবায়া, খন্ড-১, পৃঃ-৮৭১)

    “According to the Hanafia the differences in the horizon will not be taken into consideration, to the extent that if the people of the west sight the moon, it becomes mandatory on the people of the east to follow it, given that the information is verified and authenticated. (Fatawa Darul-Uloom-Deoband vol. 6, pg. 251)

    পবিত্র বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ বিশ্ব বিখ্যাত কিতাব “ফাতহুল বারী”-তে আল্লামা ইবনু হাজার আল-আসকালানী রহমাতুল্লাহি আলাইহি লেখেন-

    “রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বাণী فلاتصوموا حتى تروه [রোজা রেখ না যতক্ষন না (নতুন চাঁদ) দেখছ] এর মাধ্যমে প্রত্যেক ব্যক্তি নিজে চাঁদ দেখতে হবে এমন উদ্দেশ্য নেয়া যাবেনা। বরং পবিত্র বাণীটির উদ্দেশ্য হচ্ছে কিছু ব্যক্তির চাঁদ দেখা। জমহুর ফকীহ গণের মতানুসারে রমযানের চাঁদ একজনের দেখাই যথেষ্ট হবে। যা হানাফী ফকীহগণের মত। আর অন্যদের মতে দু’জনের দেখা যথেষ্ট হবে। এ মতামত অপরিচ্ছন্ন আকাশের ক্ষেত্রে, কিন্তু আকাশ যদি পরিচ্ছন্ন থাকে তাহলে এমন সংখ্যক ব্যক্তির চাঁদ দেখতে হবে যাদের সংখ্যা দ্বারা চাঁদ দেখার সংবাদ প্রমাণিত হবে। যারা এক দেশের দেখা অন্য দেশের জন্য প্রযোজ্য বলে মত প্রকাশ করেছেন এটা তাদের মত। আর যারা প্রত্যেক দেশের জন্য চাঁদ দেখার মত প্রকাশ করেছেন তারা বলেছেন “যতক্ষণ না তাকে দেখবে” এর মাধ্যমে বিশেষ অঞ্চলের মানুষকে সম্বোধন করা হয়েছে। যা অন্য অঞ্চলের মানুষের জন্য প্রযোজ্য নয়। কিন্তু দ্বিতীয় পক্ষের এ মত হাদীসের প্রকাশ্য বক্তব্যের পরিবর্তন। অতএব চাঁদ দেখাকে প্রত্যেক মানুষের সাথে এবং প্রত্যেক দেশের সাথে সীমিত করা যাবে না।”
    [ফাতহুল বারী ফি শরহে ছহীহীল বুখারী, খন্ড-৪, পৃঃ-১৫৪]

    ইমাম নববীর শরহে মুসলিমে এসেছে:

    “এবং চাঁদ দেখার প্রমাণ সাপেক্ষে তোমরা রোযা ছাড়, ঈদ কর।” এর অর্থ হলো কিছু মুসলমানের দেখার মাধ্যমে উদয় প্রমাণিত হওয়া। এ শর্ত করা যাবেনা যে প্রত্যেক মানুষেরই চাঁদ দেখতে হবে। বরং যে কোন দেশের যে কোন দু’জন ন্যায়পরায়ণ ব্যক্তির দেখাই সকল মানুষের জন্য যথেষ্ট হবে। বরং সর্বাধিক বিশুদ্ধ মতে রোযার ক্ষেত্রে একজন সৎ ব্যক্তির দেখাই সকলের আমলের জন্য যথেষ্ট। আর অধিকাংশ ফকীহগণের মতে শাওয়ালের নতুন চাঁদ প্রমাণের জন্য একজনের সাক্ষ্য যথেষ্ট হবেনা।”

    [শরহুন নববী আলা মুসলিম]

    চাঁদ দেখার ভিন্নতা গ্রহণীয় নয় । বরং প্রথম দিনের দেখার দ্বারাই সমগ্র পৃথিবীতে এক কেন্দ্রিক তারিখ গণনা করে, একই দিনে একই তারিখে আমল করতে হবে । এটাই আমাদের হানাফী মাযহাবের সিদ্ধান্ত । মালেকী এবং হাম্বলী মাযহাবের মতও এটা । তাদের দলীল হচ্ছে আয়াত ও হাদীসে চাঁদ দেখার সম্বোধন সকলের জন্য আম বা সার্বজনীন যা নামাজের ওয়াক্তের সম্বোধন থেকে আলাদা-

    [ফাতওয়া-ই-শামী, খন্ড-২, পৃঃ-১০৫] অথবা [ফাতওয়া-ই-শামী, খন্ড-২, পৃঃ-৪৩২]

    “ফিকহের প্রতিষ্ঠিত বর্ণনানুযায়ী চাঁদ ঊদয়ের বিভিন্নতা গ্রহণীয় নয়। ফাতওয়া-ই কাযী খানের ফাতওয়াও অনুরুপ । ফকীহ আবু লাইছও এমনটাই বলেছেন । শামছুল আইম্মা হোলওয়ানী সিদ্ধান্ত দিয়েছেন যে, যদি পাশ্চাত্যবাসী রমযানের চাঁদ দেখে তবে সে দেখার দ্বারা প্রাচ্য বাসীর জন্য রোযা ওয়াজিব হবে। এমনটাই আছে খুলাছা নামক কিতাবে-“

    [ফাতওয়া-ই- আলমগিরী, খন্ড-১, পৃঃ-১৯৮] অথবা [ফাতওয়া-ই- আলমগিরী, খন্ড-৫, পৃঃ-২১৬]

    উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা রশীদ আহমদ গাংগুহী (রহঃ)-এর ভাষ্য নিম্নরূপ-

    “ফিকহের প্রতিষ্ঠিত মতানুসারে রোযা রাখা ও ঈদ করার ব্যাপারে চাঁদের উদয় স্থলের ভিন্নতা গ্রহণীয় নয়। প্রাচ্যবাসীর দেখা দ্বারাই পাশ্চ্যাত্যবাসীর উপর আমল জরুরী হবে।”

    [ফাতওয়া-ই-রশিদিয়া, পৃঃ-৪৩৭]

    বাংলাদেশের প্রাচীন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হাট হাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা হাফেজ আবুল হাসান সাহেব তার রচিত মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ তানযীমুল আশ্‌তাতে। যার ভাষ্য নিম্নে উদ্ধৃত হল-

    অর্থাৎ চাঁদের উদয় স্থলের ভিন্নতা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি-এর নিকট গ্রহণীয় নয়। শামী কিতাবে এমনটাই রয়েছে। এটাই আমাদের (হানাফীদের) রায়। মালেকী ও হাম্বলী মাযহাবের মতও এটা। অতএব, কোন স্থানে চাঁদ দেখা প্রমাণিত হলে সর্বত্রই আমল অত্যাবশ্যকীয় হবে।

    [তানযীমুল আশ্‌তাত, খন্ড-১, পৃঃ-৪১]

    “Wherever the sighting is confirmed, however far off it may be, even if it were to be thousands of miles; the people of this place will have to abide by that.” [Fatawa Dar ul Uloom Deoband, Vol. 6 page 380, Urdu edition]

    উপমহাদেশের অন্যতম ইসলামী শিক্ষা কেন্দ্র “দারুল উলুম দেওবন্দ”-এর গ্রান্ড মুফতি আযিযুর রহমান সাহেব ফাতওয়া-ই-দারুল উলুম দেওবন্দ-এ লিখেছেন-

    অর্থাৎ হানাফী মাযহাব মতে চাঁদের উদয় স্থলের ভিন্নতা গ্রহনীয় নয়। যদি কোন স্থানে শা’বান মাসের ২৯ তারিখে রমযানের চাঁদ দেখা যায় এবং শরয়ীভাবে তা প্রমাণিত হয় তখন ঐ হিসেবেই সকল স্থানে রোযা রাখা অপরিহার্য হয়ে যাবে। যে স্থানের লোকেরা সংবাদ পরে পাওয়ার কারণে শা’বান মাস ৩০ দিন পূর্ণ করে রোযা শুরু করেছে তারাও প্রথমদের সঙ্গে ঈদ করবে এবং প্রথমের একটি রোযা কাযা করবে – [ফাতওয়া-ই-দারুল উলুম দেওবন্দ, খন্ড-৬, পৃঃ-৩৯৮]