Home

  • তাকওয়ার প্রকৃত অর্থ

    তাকওয়ার প্রকৃত অর্থ

    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ

    হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর, যথাযথ ভয়। আর তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পন করা ছাড়া মৃত্যুবরণ করো না। [আলে ইমরান ৩:১০৩]

    আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা পবিত্র কুরআনে অসংখ্যবার তাকওয়ার ব্যপারে গুরুত্বারোপ করেছেন। তাকওয়া ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তার মধ্যে একটি। তাকওয়ার মাধ্যমেই (মুসলিম) সমাজের মানুষ একে অপরের সাথে সম্পর্কিত হয়, তাদের কার্যাবলী সম্পাদন করার ক্ষেত্রে। তাকওয়ার বিশাল গুরুত্বের কারণে কুরআন ও সুন্নাহতে অসংখ্যবার মুসলিমদের জীবনে তাকওয়ার প্রাসঙ্গিকতা ও তাৎপর্যের প্রতি জোর দিয়ে বর্ণনা করা হয়েছে। 

    দুনিয়া ও আখেরাতে তাকওয়ার অবলম্বনের অসীম পুরস্কারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা জোর দিয়ে আমাদের জানিয়েছেন। এ কারণে তাকওয়া অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ যাতে আমরা আল্লাহর সাহায্য বিজয় পেতে পারি।

    দুর্ভাগ্যবশতঃ বুদ্ধিবৃত্তিক অধঃপতনের কারণে এই গুরুত্বপূর্ণ কনসেপ্টটি আমরা অবহেলা করে থাকি। কাফেররা ইসলামী আকীদা ও তাকওয়ার গুরুত্ব কত বেশি তা দূর অতীততের মত বর্তমান সময়েও বুঝতে পারে। কাফেররা বুঝে এই আকীদা ও তাকওয়াই কাফিরদের স্বার্থ আদায়ের ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা। মুলত ইসলামী আকিদা ও তাকওয়াই মুসলিমদের মুল শক্তি। পশ্চিমারা তাই আগ্রাসন চালায় যাতে আমরা ইসলামী জীবন ব্যবস্থা থেকে দুনিয়াকে পৃথক করে ফেলি, তারা আগ্রাসন চালায় আমরা যাতে সেকুলারিজম কিংবা বহুত্ববাদ-এর চিন্তা দ্বারা আল্লাহর দ্বীনকে পরিবর্তন করে ফেলি। আল্লাহর দ্বীনকে অর্থনীতি, রাজনীতি ও সামাজিক সম্পর্ক থেকে পৃথক ইসলামকে শুধুমাত্র ব্যক্তিগত ইবাদত ও নৈতিকতার মাঝে সীমাবদ্ধ করে রাখি। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কাফের ও তাদের দালালদের প্রতিনিয়ত ষড়যন্ত্রগুলোর ব্যাপারে পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা আমাদের সতর্ক করে বলেছেন-

    يُرِيْدُوْنَ اَنْ يُّطْفِـُٔوْا نُوْرَ اللّٰهِ بِاَفْوَاهِهِمْ وَيَاْبَي اللّٰهُ اِلَّاۤ اَنْ يُّتِمَّ نُوْرَهٗ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ 

    তারা তাদের মুখের (ফুঁক) দ্বারা আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায়, কিন্তু আল্লাহ (সে ব্যপারে) অস্বীকৃতি জানিয়েছেন যে তিনি তাঁর নূর পরিপূর্ণ করা ছাড়া অন্য কিছু চান না, যদিও কাফিররা অপছন্দ করে। [তওবা ৯:৩২]

    দুর্ভাগ্যবশত সেকুলারিজমের দ্বারা প্রভাবিত হয়ে আল্লাহর দ্বীন থেকে দুনিয়াকে আলাদা করে যারা ব্যক্তিগত ইবাদত ও নৈতিকতা চর্চা করে অনেক সময় তাদেরকেই সমাজে আমরা মুত্ত্বাকী হিসেবে চিহ্নিত করি। দৃশ্যত এই সব ব্যক্তিবর্গ সালাত, রোজা, মসজিদে দান ও নিরাপদে একাকিত্ব জীবণ ধারণ করাকেই তাকওয়াবান হিসেবে মনে করে। অন্যদিকে এইসব ব্যক্তিবর্গ উম্মাহর জীবনে ইসলাম ফিরিয়ে আনার (পূণর্জাগরণ) কাজ থেকে নিজেকে আলাদা রাখে। পাশাপাশি এদের অনেকেই সুদের লেনদেন ও মিথ্যায় অভ্যস্ত এবং উম্মাহর পুনর্জাগরণে এদের কোনোই ভুমিকা দেখা যায় না।

    সেকুলারিজমের প্রভাবের কারণেই ইসলামকে মানুষ অন্যান্য ধর্মগুলোর মতই মনে করে অথচ ইসলাম একটি স্বয়ংসম্পূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম মানুষের জীবনে প্রতিটি ক্ষেত্রেই সম্পূর্ণ সমাধান দিয়ে থাকে। বাস্তবে আমরা একজন সাধারণ মুসলিমকে সালাতের নিময়কানুনগুলো জিজ্ঞেস করলে সে সহজে উত্তর দিতে পারে। অন্যদিকে আমরা যদি ইসলামি অর্থনৈতিক ব্যবস্থা, চুক্তি  ও কোম্পানি গঠনের শর’ঈ নিয়ম অথবা প্রতিনিয়ত মুসলিম উম্মাহর উপর কাফিরদের আগ্রাসন যেমন ইরাকে গণহত্যা, ফিলিস্তিনিতে গণহত্যার ব্যাপারে শরীয়ার হুকুম কী জিজ্ঞেস করি তাহলে তারা উত্তর দিতে ব্যর্থ হন। এগুলোর ব্যাপারে কি আল্লাহ কোন হুকুম প্রদান করেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা কি আমাদের দ্বীনকে স্বয়ংসম্পূর্ণ আকারে প্রদান করেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কি পবিত্র কুরআনে বলেননি,

    وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتٰبَ تِبْيَانًا لِّكُلِّ شَيْءٍ وَّهُدًي وَّرَحْمَة لِلْمُسْلِمِيْنَ  

    আর আমি তোমার উপর কিতাব নাযিল করেছি প্রতিটি বিষয়ের স্পষ্ট বর্ণনাসহ, হিদায়াত, রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদস্বরূপ। [নাহল ১৬:৮৯]

    তাকওয়া সম্পর্কে ভূল চিন্তা পরিহার করে এর মূল অর্থ আমাদের সবার অবশ্যই জানা উচিত। কুরআন ও সুন্নাহ অনুসারে তাকওয়া অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার আদেশগুলো অনুসরণ করে এবং তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থেকে জাহান্নামের আগুণ থেকে নিজেকে রক্ষা করা।

    وَلِلّٰهِ مَا فِي السَّمٰوٰتِ وَمَا فِي الْاَرْضِ ؕ وَلَقَدْ وَصَّيْنَا الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَاِيَّاكُمْ اَنِ اتَّقُوا اللّٰهَ ؕ وَاِنْ تَكْفُرُوْا فَاِنَّ لِلّٰهِ مَا فِي السَّمٰوٰتِ وَمَا فِي الْاَرْضِ ؕ وَكَانَ اللّٰهُ غَنِيًّا حَمِيْدًا 

    আল্লাহর জন্যই রয়েছে আসমানসমূহে যা আছে এবং যা আছে যমীনে। আর তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি যে, তোমরা আল্লাহকে ভয় করে বেঁচে থাকো। আর যদি কুফরী কর তাহলে আসমানসমূহে যা আছে এবং যা আছে যমীনে সব আল্লাহরই। আর আল্লাহ অভাবহীন, প্রশংসিত। [নিসা ৪:১৩১]

    তাকওয়া শব্দটি ওয়াকা-ইয়াকি শব্দ থেকে এসেছে এর অর্থ নিরাপত্তা তথা রক্ষা করা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার ক্রোধ ও শাস্তি হতে নিজেকে রক্ষা করা। তাকওয়া সেসব আমলের সাথে সম্পর্কযুক্ত যেসব আমল করলে আল্লাহ সন্তুষ্ট হন তা করা, আর যে কাজগুলো করলে তিনি অসন্তুষ্ট হন ঐ কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা, এর মাধ্যমেই তাকওয়া অর্জিত হয়।

    আমাদের কাজ ও সম্পর্কগুলোতে আল্লাহু সুবহানাহু ওয়া তা’আলার ব্যপারে সচেতন থাকাই হচ্ছে মূলত তাকওয়া।

    নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর শেষ খুতবায় বলেছিলেন: “আমি তোমাদের আল্লাহকে ভয় করতে বলি, তাঁর কথা শোনো ও মান্য করো।” আয়াত এবং হাদিস উভয়ই মুসলমানদের তাকওয়া অবলম্বনের নির্দেশ দিচ্ছে। একজন ব্যক্তির উচিত তাকওয়াকে নিজের এবং আল্লাহর (সুবহানাহু ওয়া তায়ালার) ক্রোধ ও অসন্তুষ্টির মধ্যে একটি পর্দা তথা প্রতিবন্ধকতা হিসেবে গ্রহণ করা। তাকওয়ার মাধ্যমে, একজন মুসলিম আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালার) আনুগত্য করার চেষ্টা করে এবং তাঁর নিষেধ থেকে বিরত থাকে।

    আলী (রা:) পুত্র হাসান (রা:)  বলেন,

    মুত্ত্বাকী তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা যা করতে নিষেধ করেছেন তা থেকে তারা নিজেকে বিরত রাখে। আর আল্লাহ সুবাহানাহু ওয়া তা’আলা যা করতে আদেশ করেছেন তা তারা পালন করেন।

    ওমর ইবনুল আব্দুল আজিজ বলেন,

    দিনে রোজা রেখে এবং রাতে সালাত আদায়ের মাধ্যমে তাকওয়া অর্জন হয় না। অথবা রোজা  ও সালাত একত্রে পালন করার মাধ্যমে তাকওয়া অর্জন হয় না। তাকওয়া হচ্ছে আল্লাহ সুবাহানাহু ওয়া তা’য়ালা যা হারাম  করেছেন তা থেকে বিরত থাকা আর যা ফরজ করেছেন তা পালন করা। যারা তা করে তারাই কল্যাণ প্রাপ্ত হয়। 

    ইবনে জাওযীর তাফসীরের শুরুতে বিভিন্ন শব্দের অর্থ বলতে গিয়ে তাকওয়ার অর্থ বর্ণনা করেছেন – তাকওয়ার অর্থ আল্লাহর ভয়ে ভীত হয়ে সমস্ত কাজে আল্লাহর আনুগত্য করা এবং অবাধ্যতা থেকে নিজেকে বিরত রাখা। এতেই রয়েছে সকল কল্যাণ।

    একজন সত্যিকারের মুত্তাকী আমল করার উদ্দ্যেশ্যে আল্লাহু সুবহানাহু ওয়া তা’য়ালার পাঠানো কুরআন ও সুন্নাহতে বর্ণিত শর’ঈ জ্ঞানগুলোর বুঝ অর্জনের চেষ্টা করে। শরীয়াহর সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে একজন ব্যক্তি বুঝতে পারবে তার কী করণীয়। এ কারণেই ইসলামকে সঠিক ভাবে বুঝতে হবে। যাতে সঠিক নিয়তের মাধ্যমে আমল করে আমরা আল্লাহু সুবহানাহু ওয়া তা’য়ালাকে সন্তুষ্ট করতে পারি।

    ইমাম আহমদ একজন সাহাবী বর্ণিত হাদিসে উল্লেখ করেন,

    একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (সা), আমাকে কিছু উপদেশ দিন; রাসূল (সা) তাকে আল্লাহকে ভয় করতে উপদেশ  দিলেন, কারণ এটিই সবকিছুর মূল। অন্য বর্ণনায় রাসুল (সা) বলেছেন, আল্লাহকে ভয় করো, আল্লাহভীতিতেই সকল কল্যাণ নিহিত আছে। আল্লাহু সুবহানাহু ওয়া তা’য়ালা মুত্তাকিদের পাশে থাকার ওয়াদা করেছেন। আল্লাহু সুবহানাহু ওয়া তা’য়ালা বলেন-

    اِنَّ اللّٰهَ مَعَ الَّذِيْنَ اتَّقَوْا وَّالَّذِيْنَ هُمْ مُّحْسِنُوْنَ  

    নিশ্চয় আল্লাহ তাদের সাথে, যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল। [নাহল ১৬:১২৮]

    তাছাড়া বিপদে তাকওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা দু:খ কষ্ট থেকে উদ্ধার করেন। 

    আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন,

    وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا

    আল্লাহকে যে ভয় করে তাকে আল্লাহ উত্তরণের পথ তৈরি করে দেন। [তালাক ৬৫:২]

    আল্লাহ সুবাহানাহু ওয়া তা’য়ালা মুত্তাকীদের গুনাহগুলো ক্ষমা করার ওয়াদা করেছেন,

    وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا

    আর যে আল্লাহকে ভয় করে তিনি তার গুনাহসমূহ মোচন করে দেন এবং তার প্রতিদানকে মহান করে দেন। [তালাক ৬৫:৫]

    আল্লাহ তাকওয়া অবলম্বনকারীদের জন্য সুসংবাদ দিয়েছেন। এই ধরণের লোকদের জন্য জান্নাতের সুসংবাদ নিশ্চিত করা হয়েছে, যারা তাদের কর্মকাণ্ডে আল্লাহকে তাদের প্রভু হিসেবে গ্রহণ করেছে তাদের জন্য বিশাল পুরস্কারের ইঙ্গিত দেয়া হয়েছে।

     إِنَّ الَّذِينَ اتَّقَوْا إِذَا مَسَّهُمْ طَائِفٌ مِّنَ الشَّيْطَانِ تَذَكَّرُوا فَإِذَا هُم مُّبْصِرُونَ

    নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করেছে যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোন কুমন্ত্রণা স্পর্শ করে তখন তারা আল্লাহকে স্মরণ করে। তখনই তাদের দৃষ্টি খুলে যায়। [আ’রাফ ৭:২০১]

    وَالَّذِي جَاءَ بِالصِّدْقِ وَصَدَّقَ بِهِ ۙ أُولَٰئِكَ هُمُ الْمُتَّقُونَ

    যে সত্য নিয়ে আগমন করছে এবং যারা সত্যকে সত্য মেনে নিয়েছে; তারাই তো মুত্তাকী। [যুমার ৩৯:৩৩]

    আল্লাহ সুবাহানাহু ওয়া তা’য়ালার ওয়াহি হতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ব্যক্তিগতভাবে নামাজ রোজা পালন ও ভালো আচার-ব্যবহার করলেই তাকওয়া অর্জিত হয় না। আল্লাহর দৃষ্টিতে মুত্তাকী তারাই যারা আল্লাহর অসন্তুষ্টি ও ক্রোধ থেকে রক্ষা করা জন্য আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে বিরত রাখে। মুলত মুত্তাকীরাই আল্লাহর জন্য সালাত, রোজা, আল্লাহর রাস্তায় দান, মুল্যবোধ অর্জন ও ক্ষমার গুণ অর্জনের পাশাপাশি উম্মাহর কর্মকান্ডগুলোতে নিজেকে যুক্ত করে। এগুলো পালন করাই তাকওয়াবানের উদাহরণ।

    আল্লাহ দ্বীনকে দুনিয়া পরিচালিত করার জন্য পাঠিয়েছেন, আলাদা করে রাখার জন্য নয়। তাছাড়া ইসলাম কোন বৈরাগ্যবাদ নেই। রাসূলুল্লাহ (সা) বলেছেন, “ইসলামে কোন বৈরাগ্যবাদ নেই।

    উমর ইবনুল খাত্তাব একবার নামাজরতদের দিকে তাকিয়ে বলেছিলেন, “তোমাদের কে কতবার মাথা উঁচু করে এবং নিচু করে, তা আমাকে ধোঁকা দেয় না। [প্রকৃত] দ্বীন হলো আল্লাহর দ্বীনের ব্যাপারে সতর্ক থাকা, আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তা থেকে বিরত থাকা এবং আল্লাহর অনুমতি ও নিষেধ অনুসারে কাজ করা।”

    আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বলেছেন,

    “‏الدنيا سجن المؤمن وجنة الكافر‏”

    “দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত।” (সহীহ মুসলিম, খণ্ড ৪,৭০৫৮)

    এর অর্থ হল আমরা শরীয়তের কারাগারে বাস করছি, আমাদের প্রতিটি কাজই আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার ওহীর উপর ভিত্তি করে। এর অর্থ হল আমাদের ইসলামকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে হবে এবং সমাজ, অর্থনীতি ও খিলাফত সম্পর্কিত নিয়মকানুনসহ এর সমস্ত নিয়মকানুন মেনে নিতে হবে। এর অর্থ এই নয় যে আমরা বিশ্বকে অস্বীকার করছি বরং শরীয়তের নিয়ম অনুসারে আমরা বস্তুগত উন্নয়ন ও অগ্রগতি অর্জনের চেষ্টা করব।

    ইমাম ইবন হাজার আল আসকালানী (মৃত্যু ৮৫২ হিজরি) সহীহ আল বুখারীর ব্যখ্যা ‘ফাতহ আল বারী’তে লিখেছেন, তিনি তাঁর বিশাল দলবল নিয়ে শহরের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন তাদের সাথে একজন হতভাগ্য, দরিদ্র এবং হতাশ ইহুদীর সাথে দেখা হলো। ইহুদীটি যখন ইবনে হাজারকে চিনতে পারল, তখন সে তাকে ডেকে বলল, “হে ইসলামের পণ্ডিত! এটা কি সত্য নয় যে তোমাদের নবী বলেছেন যে, এই জীবন মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত? তোমরা তথাকথিত মুমিন হয়েও বিশাল সম্পদে বাস করছো, অথচ আমি এই ক্ষুদ্র ও দুর্বিষহ জীবনযাপন করছি?” ইবনে হাজার উত্তরে বললেন, “তুমি নবী (সা) সম্পর্কে যা বলেছো তা সত্য। তোমার জানা উচিত যে, তুমি যে ঐশ্বর্যের মধ্যে আমাকে বাস করতে দেখছো, তা আখেরাতে আমার জন্য যা অপেক্ষা করছে তার তুলনায় এক কারাগার। আর তোমার জানা উচিত যে, তুমি যেভাবে বাস করছো তা আল্লাহ তোমার জন্য আখিরাতে যা প্রস্তুত করেছেন তার তুলনায় জান্নাত।”

    আমাদের অবশ্যই বুঝতে হবে যে, প্রতিটি মুসলিমের জন্য ইসলামী শরীয়াহর উপর সম্পূর্ণ ঈমান আনা বাধ্যতামূলক, অন্যথায় আমরা কাফির হয়ে যাব। অতএব, সেকুলার বহুত্ববাদ এর  চিন্তা অর্থাৎ দ্বীনকে দুনিয়া থেকে পৃথক করা একটি কুফরী ধারণা। যা আহকাম শরীয়াহকে সম্পূর্ণরূপে অস্বীকার করে। সামগ্রিকভাবে আহকাম শরিয়াকে অস্বীকার করা কুফরির সমান। তাছাড়া শরীয়াহর যেকোনো নিশ্চিত (ক্বাত’ঈ) বিস্তারিত হুকুমকে অস্বীকার করা কুফরী। এটি ইবাদত সংক্রান্ত আহকাম, লেনদেন (মু’আমালাত), শাস্তি (উকুবাত), খাদ্যদ্রব্য যে বিধানই হোকনা কেন, তা অস্বীকার করা কুফরি। 

    উল্ল্যেখিত আয়াতটি  অস্বীকার করা,

    وَأَقِيمُوا الصَّلَاةَ

    আর তোমরা সালাত প্রতিষ্ঠা কর [বাকারাহ ২:৪৩]

    নিন্মোক্ত আয়াতগুলো অস্বীকার করার সমান,

    وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا

    আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম [বাকারাহ ২:২৭৫]

    وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا

    আর চোর নারী হোক কিংবা পুরুষ, চুরি করলে তাদের হাতগুলো কেটে দাও.. [মায়েদাহ ৫:৩৮]

    জাতীয়তাবাদ দ্বারা আবদ্ধ হয়ে বর্ণ ও ভাষার বৈচিত্র্য আলাদা হয়ে মুসলিমকে ভাই হিসেবে না দেখা,

    নিন্মলিখিত আয়াতটি অস্বীকার করার সমান,

    إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ

    সকল বিশ্বাসীরা তো পরস্পর ভাই ভাই [হুজুরাত ৪৯:১০]

    সুতরাং ইরাক, ফিলিস্তিন ও ইরাকের মুসলমানরা যেমন আমাদের ভাই একইভাবে দিল্লি, ব্যাংকক বা জাকার্তার মুসলমানরাও আমাদের ভাই।

    অথবা আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে শাসন করার সাথে সম্পর্কিত আয়াত, যা আমরা আজ মুসলিম বিশ্বের শাসকদের উপেক্ষা করতে দেখি, যেমন,

    وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ

    আর আল্লাহ যা নাযিল করেছেন, তার মাধ্যমে যারা ফয়সালা করবে না, তারাই যালিম [মায়েদা ৫:৪৫]

    فَاحْكُم بَيْنَهُم بِمَا أَنزَلَ اللَّهُ ۖ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ عَمَّا جَاءَكَ مِنَ الْحَقِّ

    আল্লাহ যা নাযিল করেছেন সে অনুযায়ী আপনি তাদের বিচার নিষ্পত্তি করুন এবং যে সত্য আপনার নিকট এসেছে তা ছেড়ে তাদের খেয়াল-খুশীর অনুসরণ করবেন না [মায়েদা ৫:৪৮]

    বস্তুত, আল্লাহ (সুবহানাহু ওয়া তা’য়ালা) কুরআনে আমাদের স্পষ্টভাবে বলেছেন যে আমরা ইসলামের সমস্ত নিয়ম মেনে না নিলে আমরা মুমিন নই। তিনি (সুবহানাহু ওয়া তা’য়ালা) বলেছেন,

    فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا

    অতএব তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে, তারপর তুমি যে ফয়সালা দেবে সে ব্যাপারে নিজেদের অন্তরে কোন দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয়। [নিসা ৪:৬৫]

    আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) আমাদেরকে ইসলামকে আংশিকভাবে গ্রহণ করার ব্যাপারে সতর্ক করেছেন। যদি আমরা মনে করি রাজনীতি ইসলামের অংশ নয়, অর্থনীতি ইসলামের অংশ নয়, অথবা বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে ইসলামের কিছু বলার নেই, তাহলে তিনি আমাদের শাস্তির জন্য অপেক্ষা করতে বলেছেন। আমাদের অবশ্যই ইসলামকে আকীদা এবং একটি ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) বলেছেন:

    أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ ۚ فَمَا جَزَاءُ مَن يَفْعَلُ ذَٰلِكَ مِنكُمْ إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا ۖ وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَىٰ أَشَدِّ الْعَذَابِ ۗ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ

    তবে কি তোমরা কিতাবের কিছু অংশে ঈমান আন এবং কিছু অংশে কুফরী কর? তাহলে তোমাদের যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল দুনিয়ার জীবনে লাঞ্ছনা ও অপমান এবং কেয়ামতের দিন তাদেরকে ফিরিয়ে নেয়া হবে কঠিনতম শাস্তির দিকে। আর তারা যা করে আল্লাহ সে সম্পর্কে গাফিল নন। [বাকারা ২:৮৫]

    আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) আমাদের কাছে দুনিয়ার বিষয়গুলো পরিচালনার জন্য সর্বোত্তম ব্যবস্থা নাজিল করেছেন, তাহলে আমাদের অনেকেই কেন এটি সম্পর্কে অবগত নই?

    আসুন আমরা সাহাবীগণের তাকওয়ার কিছু উদাহরণ দেখি:

    আল-বুখারী ইবনে আবি আওফা (রা.) থেকে বর্ণনা করেন, তিনি বলেন: 

    “খায়বারের রাতে আমরা প্রচণ্ড ক্ষুধায় কাতর হয়ে পড়েছিলাম। খায়বারের দিন আমরা কিছু গৃহপালিত গাধা পেয়েছিলাম, তাই আমরা সেগুলো জবাই করেছিলাম। যখন হাঁড়িগুলো ফুটতে শুরু করল, তখন আল্লাহর রাসূলের আহবানকারী আমাদের ডেকে বললেন: তোমাদের হাঁড়িগুলো উল্টে দাও এবং গাধার মাংস খেও না। ‘আবদুল্লাহ বলেন: রাসুল (সা) এগুলো নিষেধ করেছেন কারণ এগুলো হতে খুমুস (অর্থাৎ গনীমতের এক পঞ্চমাংশ) বের করা হয়নি। তিনি বলেন, অন্যরা বলেছেন যে তিনি এগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছেন। আমি সাঈদ বিন জুবাইরকে জিজ্ঞাসা করলাম, তিনি বলেছেন, তিনি এগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছেন।”

    আনাস বিন মালিকের বর্ণনা: “আমি আবু তালহা আল আনসারী, উবাইদা বিন আল-জাররাহ এবং উবাই বিন কা’বকে কাঁচা খেজুর এবং তাজা খেজুর দিয়ে তৈরি পানীয় পরিবেশন করছিলাম, এমন সময় একজন দর্শনার্থী এসে বলল: অবশ্যই মদ নিষিদ্ধ করা হয়েছে। তখন আবু তালহা বললেন: হে আনাস! উঠে দাঁড়াও এবং এই কলসিটি ভেঙে ফেল। আমি উঠে দাঁড়িয়ে একটি সূক্ষ্ম পাথর ধরে কলসিটির নীচের অংশ দিয়ে আঘাত করলাম যতক্ষণ না এটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল।” আল বুখারী বর্ণনা করেছেন,

    আল-বুখারীতে আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: “আমাদের আরও বলা হয়েছে যে, যখন আল্লাহ তা’আলা এই নির্দেশ নাজিল করেন যে, মুসলমানরা হিজরতকারী বিবাহিত মুসলিম মহিলাদের খরচ যেন মুশরিকদের ফেরত দেয় (ইসলাম গ্রহণের পর) মুসলমানরা যেন কাফের নারীদের তাদের স্ত্রী হিসেবে না রাখে, তখন উমর (রা.) তার দুই স্ত্রীকে তালাক দেন।

    আল-বুখারীতে আয়েশা (রা.) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন- আল্লাহ মুহাজির নারীদের উপর রহম করুন।” যখন আল্লাহ এই আয়াতটি নাজিল করলেন:

    তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে [নূর ২৪:৩১]। তারা তাদের কাপড় ছিঁড়ে ফেলেন এবং সেগুলো দিয়ে নিজেদের আবৃত করেন।”

    আবু দাউদ সাফিয়া বিনতে শায়বা থেকে বর্ণনা করেছেন, যিনি আয়েশা (রা.) থেকে বর্ণনা করেছেন যে:

    তিনি তথা ‘আয়েশা (রা.) আনসারী নারীদের কথা উল্লেখ করলেন, তাদের প্রশংসা করলেন এবং তাদের সম্পর্কে ভালো কথা বললেন। তারপর বললেন: “যখন সূরা আন-নূর নাযিল হলো, তখন তারা পর্দাগুলো নিল, সেগুলো ছিঁড়ে ফেলল এবং সেগুলো দিয়ে মাথার ওড়না তৈরি করল।”

    ইবনে ইসহাক বলেন: “…আল-আশ’আছ বিন কায়স কিন্দাহ প্রতিনিধি দলের অংশ হিসেবে আল্লাহর রাসূলের কাছে এসেছিলেন। আয-যুহরি আমাকে জানিয়েছেন যে তিনি কিন্দাহ থেকে আশি জন আরোহী নিয়ে এসেছেন। তারা রাসূলের মসজিদে প্রবেশ করেছিলেন। তাদের চুল লম্বা ছিল এবং তারা (চোখে) সুরমা লাগিয়েছিলেন। তারা রেশমের আবরণযুক্ত জুব্বা পরতেন। যখন তারা আল্লাহর রাসূলের কাছে প্রবেশ করেন, তখন তিনি তাদের বলেন: তোমরা কি ইসলাম গ্রহণ করনি? তারা বলল: হ্যাঁ। তিনি জিজ্ঞাসা করলেন: ‘তাহলে তোমাদের গলায় এই রেশমটি কী? তখন তারা রেশমটি ছিঁড়ে ফেলে দিল।”

    হানযালাহ বিন আবি ‘আমির (রা.) যাকে ফেরেশতারা গোসল করিয়েছিলেন, তিনি উহুদের যুদ্ধের ডাক শুনতে পান। তিনি দ্রুত ডাকে সাড়া দেন। উহুদের দিনে তিনি শহীদ হন। ইবনে ইসহাক বলেন: রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

    তোমাদের সাথীকে ফেরেশতারা গোসল করাচ্ছেন, তার পরিবারকে জিজ্ঞাসা করো তার কী হয়েছে?” তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল। সে রাতে সে বিয়ের কনে ছিল। সে বলল তিনি আহবান শুনে অপবিত্র অবস্থায় বেরিয়ে গেছেন। আল্লাহর রাসূল (সা.) বললেন, “এজন্যই ফেরেশতারা তাকে গোসল করিয়েছে।”

    তাই আসুন আমরা প্রকৃত অর্থে তাকওয়া অর্জন করি। আসুন আমরা ইসলামকে সম্পূর্ণরূপে গ্রহণ করি। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালার বাণীতে মনোযোগ দিই এবং তিনি আমাদেরকে শক্তিশালী করুন যাতে আমরা তাঁর অনুসরণ করতে পারি। তিনি সুবহানাহু ওয়া তা’য়ালা বলেন,

    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ

    হে মুমিনগণ, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না । নিশ্চয় সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু। [বাকারা ২:২০৮]

  • ফিলিস্তিন: বর্তমান পরিস্থিতি, প্রতিক্রিয়া ও করণীয়

    بسم الله الرحمن الرحيم

    ১) ইয়াকুব আলাইহি সালামেরই অপর নাম ইসরাইল। হিব্রু ইসরাইল শব্দটি আরবী আবদুল্লাহ্’র সমার্থক হলেও; আজ ইসরাইলীরা হচ্ছে আদু’আল্লাহ্ [আল্লাহ্’র শত্রু]। তিনি মৃত্যুশয্যায় তার সন্তানদের জিজ্ঞেস করেছিলেন:

    “তোমরা কি উপস্থিত ছিলে, যখন ইয়াকুবের মৃত্যু নিকটবর্তী হয়? যখন সে সন্তানদের বলল: আমার পর তোমরা কার এবাদত করবে? তারা বললো, আমরা তোমার পিতৃ-পুরুষ ইব্রাহীম, ইসমাঈল ও ইসহাকের উপাস্যের এবাদত করব। তিনি একক উপাস্য।” [সুরা বাকারাহ: ১৩৩]

    অথচ তাদের সীমালঙ্গন আর বিধিবিধান না মানার কারনে তাদের উপর আরোপিত হয়েছে লাঞ্ছনা ও পরমুখাপেক্ষিতা:

    “আর তাদের উপর আরোপ করা হল লাঞ্ছনা ও পরমুখাপেক্ষিতা। তারা আল্লাহর রোষানলে পতিত হয়ে ঘুরতে থাকল। এমন হলো এ জন্য যে, তারা আল্লাহর বিধি বিধান মানতো না এবং নবীগনকে অন্যায়ভাবে হত্যা করত। তার কারণ, তারা ছিল নাফরমান সীমালংঘকারী।” [সুরা বাকারাহ: ৬১]

    আর এই সীমালঙ্গনকারীদের সীমালঙ্গনের বর্তমান শিকার ফিলিস্তিন। ফিলিস্তিনি ভূমিতে তাদের দখলদারিত্ব আর আগ্রাসনের ইতিহাস সুদীর্ঘ। অথচ যেখানে ইসরাইলের অস্তিত্বের ভিতই *দখলদারিত্ব*; সেখানে আজ তারাই শোর তুলছে ফিলিস্তিনিদের *সন্ত্রাস* বলে। এ যেন বাড়ীতে অতিথিকে থাকতে দেয়া গৃহকর্তা; যাকে তার অতিথি নিজ গৃহ থেকে *বহিষ্কার* করতে চায় জবরদখলকারী বলে। কিংবা পকেটমার ধরা পরার পর ভুক্তভোগীকে চোর সাজানোর মত প্রহসন। ঔপনৈবেশিকদের সহায়তায়, জার্মান ইহুদী নিধন পরবর্তী সময়ে এই প্রহসন মঞ্চস্থ হয়। আর নিঃসন্দেহে এই প্রহসনকারীদের জন্য অপেক্ষা করছে লাঞ্ছনা।

    ২) ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে হামাস নেতা খালিদ মিশালের মন্তব্যটি বেশ তাৎপর্যপূর্ণ:

    “আজ ইসরাইল স্নায়ু পরীক্ষা করছে এই জাতির, তারা মিশরকে পরীক্ষা করছে, আরব আর মুসলিমদের পরীক্ষা করছে…যে তারা পূর্বের মত পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পারে কিনা নাকি বর্তমান নেতৃবৃন্দের অন্য কোন লক্ষ্য আছে।”

    এই মন্তব্যটিই ফিলিস্তিনের দীর্ঘদিনের পরিস্থিতির সারাংশ। তাই, এই আলোচনা টেনে দীর্ঘ করতে চাই না আর মুসলিম দেশসমূহের পশ্চিমাদের মদদপুষ্ট নেতৃবৃন্দের পরচর্চায় ও লিপ্ত হতে চাই না।

    ৩) তবে, এই চিত্র খুবই হতাশার যে, যখন দেখি গঁৎবাধা আর একই ধরনের প্রতিক্রিয়া: ফিলিস্তিনে ইসরাইলী হামলার পরিপ্রক্ষিতে। ফেসবুকে ফিলিস্তিনি পতাকার বন্যা বইয়ে দেয়া হচ্ছে। আর অনেক ভাই ফিলিস্তিনকে তালিকাভুক্ত দেশের অন্তর্ভুক্তির পিটিশান সাইন আর শেয়ার করছেন। আর প্রতিবাদকারীরা রাস্তায় প্রতিবাদ করছে সমাজতন্ত্রীদের সাথে এই ধ্বনিতে: “ফিলিস্তিন মুক্ত করো” আর মুসলিমরা বলছে: “ও ফিলিস্তিন…”।

    ইয়াহুদীরা ফিলিস্তিনের বর্ণবাদী-জাতীয়তাবাদী পতাকাকে ভয় করে না। তারা ইসলামের পতাকাকে ভয় করে। আমরা এটা জানার চেষ্টা করি না কেন যে ফিলিস্তিনি পতাকার ভিত্তি কি? এর ডিজাইনটি নেয়া হয়েছে আরব বিদ্রোহের পতাকা [প্রায় অন্যান্য আরব জাতীয় পতাকার মত] যা খিলাফহ্’র বিরুদ্ধে পরিচালিত হয়ছিলো আর যার হোতা ছিলো ব্রিটিশরা। এটি হচ্ছে ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহের আর “আরব” জাতীয়তাবাদের প্রতীক। আর আমরা রাসুলুল্লাহ্ সাল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লামের হাদীস থেকে জানতে পারি, জাতীয়তাবাদের অসারতা আর এর পরিত্যাগের নির্দেশ। এই চিন্তা আমাদের মাথায় আসা উচিত না যে, ফিলিস্তিনি পতাকাতো যেকোনভাবে ইসলামিক; বস্তুতঃ তা হচ্ছে উম্মাহ্’র দুর্বলতা আর বিভাজনের প্রতীক আর যার বিরুদ্ধে আমাদের নিরন্তর সংগ্রাম করতে হবে, সমর্থন নয়।

    এই পতাকাগুলো ছুড়ে ফেলতে হবে আর তার পরিবর্তে ধারন করতে হবে তাওহীদের পতাকা। কমিউনিস্ট কিংবা সমাজতন্ত্রী কাফিরদের সাথে বিক্ষোভ পরিহার করতে হবে; যারা ইসলামেরই বিরুদ্ধাচরণ করে আর তাদের কোন চেতনা নাই ফিলিস্তিনকে সাহায্য করার আর না তারা চায় কোন মুসলিম ভূমি ইসলামি বিধিবিধান দ্বারা শাসিত হোক।

    আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে প্রিয় মুসলিম ভাইয়েরা, ফিলিস্তিন অনেকগুলো আক্রান্ত মুসলিম ভূমির একটি ভূমি; একমাত্র ভূমি নয়। নিঃসন্দেহে এই ভুমি সমগ্র মুসলিম উম্মাহ্’র জন্য পবিত্র ভূমি। এর সাথে জড়িয়ে আছে মুসলিমদের প্রথম কিবলা আল-আকসা, রাসুলুল্লাহ’র ইসরা আর অসংখ্য আন্বিয়াদের স্মৃতি। তাই কেবল ফিলিস্তিনি মুসলিম ভাইদের নিকট নয় বরং সমগ্র মুসলিম উম্মাহ্’র ভাইদের কাছে এর তাৎপর্য অপরিসীম। কেননা,মিডিয়ার সবসময়ের প্রচেষ্টা একে ফিলিস্তিনি ইস্যু কিংবা আরব ইস্যু বলে তুলে ধরা। আমাদের দেখতে হবে, আমরা কি মিডিয়ার এই কাজে অজান্তে সাহায্য করছি কিনা? সাথে সাথে আমাদের সামগ্রিক বিশ্ব-পরিস্থিতিও অনুধাবন করতে হবে। এই আক্রান্ত ভূমির তালিকায় রয়েছে মালি, ইয়েমেন, সোমালিয়া, চেচনিয়া, আফগানিস্তান, ইরাক, আরাকান, কাশ্মীর, মিন্ডানো এবং আরো অনেক। তাদের জন্য দু’আ করা আর সত্যিকারের তাগাদা অনুভব করতে হবে সমগ্র উম্মাহ্’র জন্য; আর এটাই প্রকৃত ভালবাসার নিদর্শণ।

    আমাদের গৌরবোজ্জল ইতিহাস সম্পর্কে জানতে হবে; আর সাথে সাথে এই উপলব্ধি ও শিক্ষা গ্রহণ করতে হবে, গতকালের ঘটনাপ্রবাহ থেকে যার মধ্যে নিহিত রয়েছে আজকের সমস্যার উত্তর। আমাদের বুঝা উচিত, আল-কুদসের জন্য জাতিসংঘের সমর্থন আদায়, এর জন্য কোন সমাধান নয়। এর সমাধান হচ্ছে, উম্মাহ্’র সমস্ত ভূমিকে একত্রীকরণ আর সমগ্র মুসলিম উম্মাহ্’র একক নেতৃত্বের অধীনে একক জাতি হিসেবে সম্মলিত বাহিনী প্রেরণ এই দখলদারিত্বের বিরুদ্ধে; যেভাবে তা করেছিলেন সালাহউদ্দীন আইয়ুবী রহিমাহুল্লাহ। আর তা শরীয়াহ্’য় প্রত্যাবর্তনের মাধ্যমে; আরব, সমাজতান্ত্রিক, গনতান্ত্রিক আর অন্য যে কোন পন্থায় নয়: যা ইসলাম বহির্ভূত।

    ৪) ইসরাইল আর হামাস বর্তমানে ইঁদুর-বিড়ালের খেলায় রয়েছে। ইসরাইল এখনো তার প্রকৃত শত্রুর মুকাবিলায় অবতীর্ণ হয়নি। কিন্তু, শীঘ্রই তারা ইসলামের সত্যিকার সিংহের সন্মূখীন হবে, যখন তারা জীবন ভিক্ষা চাইবে আর বৃক্ষ আর পাথরের আড়ালে গিয়ে লুকোবে। আর পাথর বলে উঠবে আমার পিছনে লুকায়িত ইহুদীকে হত্যা কর, ইনশা’আল্লাহ্।

    আল্লাহ্ তা’আলা বলেন:

    “আমি বনী ইসরাঈলকে কিতাবে পরিষ্কার বলে দিয়েছি যে, তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে।অতঃপর যখন প্রতিশ্রুতি সেই প্রথম সময়টি এল, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে। অতঃপর তারা প্রতিটি জনপদের আনাচে-কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়ল। এ ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। অতঃপর আমি তোমাদের জন্যে তাদের বিরুদ্ধে পালা ঘুয়িয়ে দিলাম, তোমাদেরকে ধন-সম্পদ ও পুত্রসন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদেরকে জনসংখ্যার দিক দিয়ে একটা বিরাট বাহিনীতে পরিণত করলাম।তোমরা যদি ভাল কর, তবে নিজেদেরই ভাল করবে এবং যদি মন্দ কর তবে তাও নিজেদের জন্যেই। এরপর যখন দ্বিতীয় সে সময়টি এল, তখন অন্য বান্দাদেরকে প্রেরণ করলাম, যাতে তোমাদের মুখমন্ডল বিকৃত করে দেয়, আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল এবং যেখানেই জয়ী হয়, সেখানেই পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায়। হয়ত তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন। কিন্তু যদি পুনরায় তদ্রূপ কর, আমিও পুনরায় তাই করব। আমি জাহান্নামকে কাফেরদের জন্যে কয়েদখানা করেছি।” [সুরা বনী ইসরাইল:০৪-০৮]

    আল্লাহ্ তা’আলা আরো বলেন:

    আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে, তোমরাই জয়ী হবে। [সুরা আল-ই-ইমরান: ১৩৯]

    মুসলিম উম্মাহ সর্বত্র আজ যে নির্যাতন, নিপীড়ন আর হত্যার মুখোমুখি হচ্ছে তার মাধ্যমে আল্লাহ্ তা’আলা উম্মাহ্’কে ইসলামের মৌলিক শিক্ষা থেকে বিচ্যুতি, জাতীয়তাবাদ, মানব-রচিত বিধান, ঔপনৈবেশিক দাসত্বের মনন, অনৈক্য আর পরাজিত মানসিকতার কলুষতা থেকে মুক্তি দান করুন। আর আমাদেরকে ইসলামের প্রকৃত শিক্ষায় ফিরে যাওয়ার তাওফীক দিন। আল্লাহ্ তা’আলা বিশ্বাসীদের বিজয় দান করুন এবং ঐক্য দান করুন। আমাদের বিশ্বাস আর জ্ঞানকে পরিশুদ্ধ করুন আর আমাদের একনিষ্ঠতা দান করুন। আল্লাহ্ তা’আলা ফিলিস্তিনি ভাই-বোনদের ধৈর্য ধারন করার তাওফীক দিন আর দৃঢ়পদ করুন। আমীন।

    সায়্যিদ মাহমূদ গজনবী

  • সালাফিবাদ ও সুফিবাদের মাঝে..

    দুঃখজনক হলেও সত্য বর্তমান সময়ে উম্মাহর মধ্যে এমন কিছু দল আছে যারা উম্মাহর মধ্যে অতীতকাল থেকে আক্বীদার শাখা, উসুল আল ফিক্বহ কিংবা ফিক্বহ নিয়ে বিদ্যমান বিভেদগুলোকে চরম পর্যায়ে নিয়ে গিয়েছে। প্রতিটি দলই বাকি দলগুলোকে বর্জন করার জন্য সর্বোচ্চ প্রচারণা চালায় এবং একে অপরকে ভীষণ শত্রু মনে করে অথচ তারা ভুলে যায় আমাদের মুসলিম ভুমিগুলো শত্রুদের দখলে, উদাহরণস্বরূপ – ইসরা এবং মিরাজের ভুমি প্যালেস্টাইন। তারা ভুলে যায় মুসলিম ভূমিগুলোত প্রতিদিন রক্তে রঞ্জিত হয় সাম্রাজ্যবাদী কিংবা এদের দালাল দ্বারা কিংবা তারা ভুলে যায় ইসলামের শত্রুরা ধ্বংস করতে ব্যস্ত আমাদের দ্বীনের মূল শিক্ষা, শরীয়াহ আইন এমন কি আক্বীদার অনেক বিষয় পর্যন্তও।

    সালাফি কিংবা সুফি দুই পক্ষেরই চরম্পন্থীদের কথা আমরা বাদ দিচ্ছি যারা সম্পূর্ণ ভুল পথে চলে গেছে। এ সব চরমপন্থীদের মধ্যে রয়েছে সে সব সূফি যারা ওয়াহদাতুল উজুদ অর্থাৎ আল্লাহ নিজেও সৃষ্টির অন্তর্ভুক্ত এ ধরনের ভ্রান্ত মতবাদে বিশ্বাসী কিংবা সে সব অতি জাহেরী (কেবল কুরআন ও হাদিসের বাহ্যিক অর্থ গ্রহণকারী) সালাফি যারা নিজেরা ছাড়া সবাইকে কাফির বলে আখ্যা দেয়। আমরা যদি আজকে শুধু মূলধারার সালাফি কিংবা সূফিদের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো উভয় দলই তাদের মতের প্রতিষ্ঠাতা এবং তাদের ক্লাসিকাল স্কলারদের দেখানো পথ থেকে দূরে চলে গেছে।

    আশ’আরি মতবাদ ও সূফিবাদের উল্লেখযোগ্য কিছু স্কলাররা তারা জাহেরীদের সাথে অনেক বিষয় নিয়ে মতবিরোধ করেছে কিন্তু কখনই তাদেরকে শত্রু মনে করে নি। তারা কখনই ইবনে তাইমিয়্যাহ, ইবনুল কাইয়্যিম কিংবা ইবনে কাছির কে ভ্রান্ত মনে করেন নি যদিও তারা ঈমানের সংজ্ঞা থেকে শুরু করে আল্লাহর সিফাত বোঝা, তাক্বলিদ করা যাবে কিনা, ক্বিয়াসের ব্যবহার এর মত বিষয়গুলোতে দ্বিমত পোষন করেছে। এমনকি তারা একে অপরকে মুতাজিলা কিংবা আল খারেজিদের মত ভ্রান্তও মনে করে নি। উল্টো বিভিন্ন বইএ তারা জাহেরি স্কলারদের যথেষ্ট সম্মান এবং তাদের রেফারেন্স ব্যবহার করেছে। এটা সত্য তারা একে অপরের সমলোচনা করেছে কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে সমালোচনাগুলো ছিলো জ্ঞান এবং বিচক্ষণতার দিক দিয়ে অতি উচ্চ পর্যায়ের। আমাদের সালাফে সালেহীনদের মধ্যেও এই বৈশিষ্ট পরিলক্ষিত হয়েছিলো, যেমন ইমাম শাফেঈ (রহ) ইমাম আবু হানিফা (রহ) এর ইহতিহসান (আইনগত অগ্রাধিকার যা হানাফি মাজহাবে আইনগ্রহণের গৌণ মাধ্যম ধরা হয়েছে) এর নীতিমালা এর সমালোচনা করেছিলেন এবং তার মতে যারা ইহতিহসান করে তারা নিজের মনকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মনে করে (অধ্যায়: ইবতাল উল ইসতিহসান, গ্রন্থ: কিতাবুল উম্ম)। কিন্তু তিনি কখনই ইমাম আবু হানিফাকে ভ্রান্ত মনে করেন নি, উপরন্তু তিনি তার শিক্ষক মুহাম্মদ ইবনে আল হাসান আল শায়বানি (রহ) যিনি আবু হানিফার ছাত্র ছিলেন তাকে খুব সম্মান করতেন।

    একি ভাবে সালাফি স্কলাররাও আশআরি স্কলারদের অনেক সমালোচনা করেছেন বিশেষত আল্লাহর গুণ, কুরআনের সংজ্ঞা, তাকলিদ এর গ্রহণযোগ্যতা, ইমানের সংজ্ঞা এই বিষয়গুলোতে। তদুপরি তাদেরকে ভ্রান্ত কিংবা মুরতাদ মনে না করে যথাযথ সম্মান করেছেন। ইবনে তাইমিয়্যাহ বলেছেন,

    “এটা ভাবার কোন অবকাশ নেই আক্বীদার বিষয়গুলোত যারা ভুল করে তারা ক্ষতিগ্রস্ত কিংবা জাহিল। সম্ভবত যে মুজতাহিদ ভুল করেছেন তাকে আল্লাহ ক্ষমা করবেন। বিষয়টা এমনও হতে পারে তার কাছে হয়ত পর্যাপ্ত তথ্য পোছায়নি যা দ্বারা বোঝা যাবে সে ভুল।” [ইবনে তাইয়্যিমিয়াহ, মাজমু আল ফাতোয়াহ, ভলিউম ৩, পৃষ্ঠা ২৩৯-২৪০]

    তিনি এটাও বলেছেন সালাফ এ সালেহরাও আক্বীদার বিষয়গুলো নিয়ে মতবিরোধ করেছেন। তিনি বলেন,

    “সালাফরা আক্বীদার বেশ কিছু বিষয় নিয়ে মতবিরোধ করেছেন, কিন্তু কেউই কাউকে কাফির, ফাসেক কিংবা শয়তান নামে আখ্যায়িত করেন নি। শুরাইহ (রহ) এই আয়াত পাঠ করতে অস্বীকৃতি জানান, “আমি অবাক হই, যখন তারা বিদ্রুপ করে”, তার মতে আল্লাহ অবাক হন না। এ খবর যখন ইব্রাহিম আল নাখাই এর কাছে পৌছালো তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ শুরাইহ এর চেয়ে জ্ঞানী লোক ছিলো এবং তাকে আমরা “আমি অবাক হই” পাঠ করতে দেখেছি। আবার আয়েশা (রা) অন্যান্য সাহাবিদের সাথে রাসুলুল্লাহ (সা) এর আল্লাহকে দেখা নিয়ে মতবিরোধ হয়েছিলো। আয়েশা (রা) এর মতে যে বলবে রাসুলুল্লাহ (সা) আল্লাহ কে দেখেছিলেন বলবে সে আল্লাহর সম্পর্কে মিথ্যা বলবে, যদিও বাকি সাহাবিরা এর সাত্থে এক মত ছিলেননা, কিন্তু কেউ কাউকে ভ্রান্ত বলে নি। আবার মৃত জীবিতদের কথা শুনতে পায় কিনা, স্বজনদের কান্নার জন্য মৃতকে শাস্তি দেয়া হয় কিনা বিষয়গুলো নিয়ে মতবিরোধ হয়েছিলো।” [ইবনে তাইমিয়্যাহ, মাজমু আল ফাতাওয়াহ, ভলিউম ৩, পৃষ্ঠা ২৩৯-২৪০]

    তারা মনে মনে এ ধারণা রাখতেন যে আল্লাহ তার অনুগত বান্দাদের ক্ষমা করবেন। রাসুলুল্লাহ (সা:) বলেছেন, “আল্লাহ আমার উম্মাহকে সে সব অপরাধ ক্ষমা করেছেন, যা ভুলে হয়, ভুলে যাওয়ার দরুন কিংবা জবরদস্তির কারণে হয়”

    ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে আবুল হাসান আল-আশআরি (রহ) (মৃত্যু- ৯৩৬ খ্রীষ্টাব্দ) কিংবা জাহেরি স্কলার যেমন ইবনে তাইমিয়্যাহ (রহ) (মৃত্যু- ১৩২৮ খ্রীষ্টাব্দ) যখনই আক্বীদার শাখা সম্পর্কিত কোন বিতর্কে অংশগ্রহণ করেছেন তারা তা শুধুমাত্র করেছিলেন মহৎ উদ্দ্যেশে। যেমন আবুল হাসান আল-আশআরি (রহ) সচেষ্ট ছিলেন মুতাজিলা নামক ভ্রান্ত সম্প্রদায়ের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে যারা ইসলামে অনেক বিভ্রান্তি তৈরি করছিলো। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ (রহ) মোকাবেলা করেছেন তদানিন্তন সময়ের কিছু চরম্পন্থি সূফিদের।

    সুতরাং বর্তমান সময়ে একে অপরকে শত্রু ভাবা সালাফি এবং সূফিদের উচিত হবে তাদের বিখ্যাত আলেমদের পথ অনুসরণ করা। তাদের উচিত “সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ” এর আলোকে বর্তমান সময়ে কুফফার দ্বারা আমাদের দ্বীন, তার মূল শিক্ষা, আইন এমনকি আক্বীদার উপর বুদ্ধিবৃত্তিক ধ্বংসযজ্ঞ চলছে তার দিকে অধিক মনোযোগী হওয়া। আজকে কুফফারদের ষড়যন্ত্রের শিকার হয়ে মুসলিমরা আধুনিকতার নামে আল্লাহ নির্ধারিত হুদুদকে প্রশ্নবিদ্ধ করছে, আজকে তারা কুফফারদের সাথে মিলিত হয়ে মুসলিম ভ্রাতৃত্বের ধারণাকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে, তারা আজকে মহিলাদের খিমার (headscarf) এবং জিলবাবকে জনজীবন থেকে বিলুপ্ত করার চেষ্টা চালাচ্ছে, আজকে তারা মানবরচিত আইন সমাজে প্রণয়ন করে “আল্লাহ সার্বোচ্চ ক্ষমতার অধিকারী” এ আক্বীদাকে ধ্বংস করার চেষ্টা করছে। পশ্চিমা নিয়ন্ত্রিত সেকুলার লিবারেলিজম মুসলমানদের জন্য সবচেয়ে বড় হুমকি, কখনই আক্বীদার শাখা (ফুরু আল আক্বীদা) কিংবা উসুল আল ফিক্বহের মতবিরোধগুলো নয়। সুফি এবং সালাফিদের কেউ কেউ একে অপরের সাথে নেহাৎ বিতর্কের উদ্দেশে নিজেদের মতকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামের অনেক মূল বিষয়গুলোর বিরুদ্ধে কথা বলে।

    এখানে একটি বিষয় সম্পুর্ণ পরিস্কার যে, এ উভয় পক্ষের কিছু কিছু লোকদিগকে মুসলিমদের মূল বিষয়গুলোতে বিভ্রান্তি তৈরি করার উদ্দেশে ব্যবহার করা হচ্ছে। কিছু লোক আছেন যারা নিজেদেরকে আবুল হাসান আল-আশআরির অনুসরণকারি বলে দাবি করেন কিন্তু শরীয়ার অনেক ক্বাতঈ (নিশ্চিত) বিষয় গুলো অস্বীকার করে, ক্বাতাঈ দলিল তাদেরকেই বলা হয় যেগুলো অর্থ এবং দলিল বিশুদ্ধ। তারা চার ইমাম সহ অনেক আশআরি স্কলার যেমন কাযি ইয়াদ, আল গাজালি, ইমাম আল হারামাইন আল জুয়াইনি, আল সুয়ূতি, আন নববি, আল রাজি, ইবন হাজর আল আসকালানি যেসব বিষয়ে একমত সেসব বিষয়গুলোকে পরিত্যাগ করে।

    তাদের মতে হুদুদ কায়েম যেমন চোরের হাত কাটা কিংবা অবিবাহিত জিনাকারীকে চাবুক মারা এ বিষয়গুলো সময় কিংবা স্থানভেদে পরিবর্তন হতে পারে। এ ধরনের ব্যক্তিবর্গ মাসালিহ আল মুরসালা (Public Interest), জরুরাত, দুটি মন্দের মধ্যে অপেক্ষাকৃত ভালো এ ধারণাগুলোর অপব্যবহার করেন। তারা সুদ গ্রহণ কিংবা ইসলাম ছাড়া অন্য পদ্ধতিতে শাসক নির্বাচনকে বৈধ মনে করেন। অথচ আশআরি ক্লাসিকাল স্কলাররা এগুলোকে কখনো অনুমোদন দেয় নি, এ ধরনের দাবি তাদের প্রতি অপবাদ ছাড়া আর কিছুই নয়।

    প্রকৃতপক্ষে মডার্নিস্ট স্কলারদের ভুল মূলত আশআরি হবার জন্য নয় বরং হালাল কে হারাম কিংবা হারামকে হালাল করার প্রবণতা। তাদের এ ধরনের হীনমন্যতা আশআরি এবং ভিন্নমত পোষণকারী সকল আলোচনাকারীর সামনে তুলে ধরা উচিত।

    অনুরূপভাবে বর্তমান সালাফি আলেমরা অনৈতিকভাবে সৌদি আরবের অনৈসলামিক সরকারকে বৈধতা দিয়েছে এমনকি তাদের অনেক অনৈসলামিক কার্যক্রম যেমন আমেরিকার সাথে মৈত্রীকেও তারা জায়েজ করে দিয়েছে। প্রকৃতপক্ষে যারা এমনটি করে তারা সালাফদের অনুসরন করে না বরং সালাফের পথ থেকে সরে আসে। তাদের এ ধরনের মনোভাব সালাফি স্কলার যেমন ইবনে তাইমিয়্যাহ, ইবনুল কাইয়্যিম, ইবনে কাছির, এর মতবাদের সাথে চরম বিরোধী। জাহেরি স্কলাররা শরীয়াহ আইন ছাড়া অন্য আইন দ্বারা শাসনকে কেবল নিষেধই বলেন নি বরং কুফর বলে দাবি করেছেন, ইবনে তাইমিয়্যাহর মতে,

    “যে ব্যক্তি মনে করে না যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা দ্বারা শাসন করা ফরয সে ব্যক্তি কাফের। আর যে ব্যক্তি মনে করে যে, তার নিজের মতামত দিয়ে শাসন করা বৈধ এবং আল্লাহর আইন থেকে সরে যায় এবং অনুসরণ করে না, সে ব্যক্তিও কাফের। সুতরাং সমগ্র উম্মাহর জন্য সাধারণ নিয়ম হলো, কুরআন-সুন্নাহ ছাড়া অন্য কিছু দিয়ে শাসন করা বা রায় দেয়া বৈধ নয়। কোনো জ্ঞানী বা নেতার আবার শায়খ বা রাজার আদেশ মানতে জনগনকে বাধ্য করানোর অধিকার কোনো ব্যক্তিরই নেই। যে ব্যক্তি বিশ্বাস করে যে, সে ওইরূপ কোন কিছু দিয়ে বিচার করতে পারবে এবং কুরআন সুন্নাহ দিয়ে বিচার করবে না সেও কাফের।” [মিনহাজুস সুন্নাহ, ৫ম খন্ড, পৃষ্ঠা ১৩০-১৩২]

    তাই সালাফি মডার্নিস্টদের হীনমন্যতা সালাফি এবং অন্যান্য স্কলার দ্বারা সকলের সামনে তুলে ধরা উচিত।

    শুধু তাই নয় সালাফি এবং সূফি স্কলারদের উচিত তাদের সকল আইনের মূল উৎস কুরআন অনুসরণ করে তাদের কিছু পরস্পরবিরোধী কিছু বিষয় পরিবর্তন করা যেগুলো ভুল কিংবা দূর্বল হিসেবে গণ্য। তাদের উচিত তাদের মূল মতবাদে উল্লেখিত উসুল গ্রহণ করা। যেমন কিছু আশআরিদের মতে ইজতিহাদের দরজা বন্ধ হয়ে গিয়েছে কিন্তু প্রকৃতপক্ষে ইজতিহাদ করা ফরজে কিফায়া। ঠিক তেমনি সালাফি মতাবলম্বিরা তাকলিদ বিষয়ে তাদের অবস্থান পুনর্বিবেচনা করা উচিত কারণ তাকলিদ না করাতে সমস্যার সম্মুখীন হতে পারে, যেখানে কুরআনে বলা হয়েছে, “যদি না জানো তবে জ্ঞানী লোকদের জিজ্ঞেস কর” (২১:৭)। রাসুলুল্লাহ (সা) বলেছেন, “অজ্ঞানতার প্রতিকার হচ্ছে জিজ্ঞেস করা” এ ছাড়াও আরো অনেক দলীল রয়েছে। আমরা যদি নিরপেক্ষ ভাবে আমাদের মূল উৎসসমুহ যাচাই করি তাহলে আমরা দেখতে পাবো, সালাফিবাদ কিংবা সূফিবাদ, আশআরি কিংবা জাহেরি কোন মতবাদই প্রকৃত পথ নয় বরং এ দুই এর মধ্যে।

    বর্তমানে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্য, ফিক্বহী কিংবা স্কলারদের ভেদাভেদ দূরে ঠেলে সেকুলার লিবারেলিজমের কুফর এর বিরুদ্ধে উম্মাহর এক হওয়া এবং আল্লাহর নির্দেশের পরিপূর্ণ বাস্তবায়ন করা, আল্লাহ বলছেন,

    আর কাফেররা একে অপরের বন্ধু, তোমরাও যদি অনুরূপ না কর তাহলে জমিনে ফিতনা এবং জুলুম ছড়িয়ে পরবে” [আনফাল: ৭৩]

    আমরা এমন এক সময়ে বাস করি যখন ইসলামের বিরুদ্ধে যুদ্ধ প্রবল, তাই আমাদের পুরাতন মতবিরোধ নিয়ে পরে থাকাটা আমাদের বোকামি হবে, এর থেকে কোন সমাধান আসবে না। সুনিশ্চিতভাবে ঈমানের সংজ্ঞা নিয়ে বিতর্কের থেকে জীবন থেকে রাজনীতিকে আলাদা করে ফেলায় উম্মাহ যে ক্ষতির সম্মুক্ষীন হচ্ছে তা সমাধান করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্কলারদের আল্লাহর গুণ আক্ষরিক না রূপক এ নিয়ে হাজার হাজার ঘন্টা গবেষণায় অতিবাহিত না করে তাগুতি আইন বর্জন করে আল্লাহর আইন প্রতিষ্ঠায় সচেষ্ট থাকা উচিত। আমাদের মতবিরোধ থাকা স্বত্ত্বেও ইসলামের মূল বিশ্বাসের ভিত্তেতে এক হতে হবে যাতে কালিমা সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হতে পারে।

    আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ কর; পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আর তোমরা সে নেয়ামতের কথা স্মরণ কর, যা আল্লাহ তোমাদিগকে দান করেছেন। তোমরা পরস্পর শত্রু ছিলে। অতঃপর আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন। ফলে, এখন তোমরা তাঁর অনুগ্রহের কারণে পরস্পর ভাই ভাই হয়েছ। তোমরা এক অগ্নিকুন্ডের পাড়ে অবস্থান করছিলে। অতঃপর তা থেকে তিনি তোমাদেরকে মুক্তি দিয়েছেন। এভাবেই আল্লাহ নিজের নিদর্শনসমুহ প্রকাশ করেন, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পার। [সুরা আল ইমরান: ১০৩]

    আবু ইসমাঈল

  • মুমিনদের ভবিষ্যত অবশ্যই অবশ্যই অতীত হতে উত্তম হবে

    মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা পবিত্র কুরআনে বলেন,

    وَالضُّحَى (1) وَاللَّيْلِ إِذَا سَجَى (2) مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى (3) وَلَلْآَخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى (4) وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى (5)

    অর্থ: ‍”কসম আলোকিত সকালের, কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়। আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি। আর অবশ্যই আপনার ভবিষ্যত সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম। আর অচিরেই আপনার রব আপনাকে এমন কিছু দান করবেন, যার ফলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন।” (সূরা দুহা, আয়াত ১-৫)

    সূরায় দুহা’র এই আয়াত গুলো প্রিয়নবী সা. এর উপর এমন এক সময় অবতীর্ণ হয়েছিলো, যখন তিনি নানাবিধ পেরেশানি আর মানসিক কষ্টের মধ্যে ছিলেন। নবুওয়াতের শুরুর দিকে বিশেষ কিছু কারণে কয়েকদিন সাময়িকভাবে রাসূলের প্রতি ওহী আসা বন্ধ থাকলে কাফিররা বিষয়টিতে রঙ চড়িয়ে ব্যাপকভাবে অপপ্রচারে মেতে ওঠে। আবূ লাহাবের স্ত্রী ও তার দোসররা বলতে থাকে যে রাসূল সা. কে (নাউযুবিল্লাহ) তার রব পরিত্যাগ করেছেন, ফলে আর ওহী আসছে না।…

    কাফির-মুশরিকদের অজ্ঞতাপ্রসূত নিন্দাবাদ আর চক্রান্তের বেড়াজাল ছিন্ন করে প্রিয়নবী সা. কে মানসিক প্রশান্তি এনে দিতে প্রকৃত সত্য উদ্ঘাটন করতেই মহান আল্লাহ পবিত্র কুরআনের ঐতিহাসিক এই আয়াত গুলো অবতীর্ণ করেন। এর মাধ্যমে পরিস্কারভাবে এটা জানিয়ে দেয়া হয় যে, সাময়িকভাবে বিশেষ কারণে রাসূল সা. কিংবা মুমিনরা বিপদগ্রস্থ বা সমস্যার সম্মুখীন হলেও এটা খুবই সাময়িক। শীঘ্রই এই আধার রজনী কেটে যাবে। নব প্রভাতের সূর্যোদয়ও সন্নিকটে। সবচেয়ে মহাসত্য বাস্তবতা পরকাল তথা আখেরাতে তো মুমিনদের জন্য মহা সফলতা আছেই এমনকি এই দুনিয়াতেও সাময়িক বিপর্যয়ের পর আবারও তাদের উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে।

    একইভাবে প্রতিটি মানুষের জীবনেই সফলতা-ব্যর্থতা, সমস্যা-সম্ভাবনা আসে যায়। প্রকৃত মুমিন এবং মহান আল্লাহর উপর পূর্ণ বিশ্বাসী ঈমানদারের সকল অবস্থাই কল্যাণকর। কেননা সে সুখে-দুখে সর্বাবস্থায়ই একটি স্বাভাবিক রোল প্লে করে থাকে। আর এই অবস্থায় তার ধৈর্য্য ও সবর তার জন্য মহান আল্লাহর অশেষ রহমত ও বরকত নিশ্চিত করে দেয়। যারা তাদের কঠিন এবং সমস্যা সঙ্কুল পরিস্থিতিতেও মহান আল্লাহর উপর অবিচল আস্থায় সৎ থাকে, সঠিক পথের উপর চলতে চেষ্টা করে, মহান আল্লাহ তাদেরকে আখেরাতে তো বটেই এই দুনিয়াতেও নিজ অনুগ্রহে ধন্য করেন। আর পরকালের চির কল্যাণ তো আছেই।

    পরিশেষে মহান আল্লাহর সেই ঘোষণাটি স্মরণ করতে চাই, তিনি বলেছেন-

    فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا (5) إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا (6) فَإِذَا فَرَغْتَ فَانْصَبْ (7) وَإِلَى رَبِّكَ فَارْغَبْ

    অর্থ: ‍“সুতরাং কষ্টের সাথেই রয়েছে সুখ। নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে সুখ। অতএব যখনই তুমি অবসর পাবে, তখনই কঠোর ইবাদাতে রত হও। আর তোমার রবের প্রতি আকৃষ্ট হও।” (সূরা ইনশিরাহ, আয়াত ৫-৭)

    ইসহাক খান

  • তারকা বিভ্রম আর দ্বৈতচারিতা

    আজকাল চারদিকে তারকার ছড়াছড়ি। এখন চাইলেই খুব সহজে যে কেউ তারকা বনে যেতে পারে। রূপালী পর্দার তারকা, ক্রীড়াতারকা, রিয়েলিটি শো তারকা, সঙ্গীত তারকা। কেননা মানুষের স্বেচ্ছাচারিতা, গড্ডালিকা প্রবাহে গা ভাসানো, হুজুগ আর অন্ধ অনুকরন আজ ব্যবসার আসল মূলধন। আর এসব নিপতিত বৈশিষ্ঠ্য কেবল এটাই জানান দেয়, মানুষের চিন্তা-চেতনা আর বিবেকবোধ লোপ পেয়েছে আর তারা তাদের চিন্তাশীলতা আর মননকে বন্ধক দিয়েছে মিডিয়ার কাছে। ছোট্ট একটা উদাহরন দেই, যা আমি প্রায় সময়ই দেই। সমকামিতা: আজ থেকে এক দশক আগেও পশ্চিমা কিছু কুকুর ব্যতীত অধিকাংশ মানুষের কাছেই তা ছিলো ঘৃন্য এক কাজ। অথচ মিডিয়ার জঘন্য মিথ্যাচারিতা আর প্রতারনার ধারাবাহিক ফলস্বরূপ আজ অধিকাংশ মানুষই এই ধরনের আচরন যা পশুদের মধ্যে নেই তাকে মানবাধিকার বলে শোরগোল ফেলে দিচ্ছে। অর্থ্যাৎ পশুবৃত্তিকেও ছাড়িয়ে গেছে মানবাধিকারের সংজ্ঞা।

    আরো সহজ করে দেই। টারজান এক জনপ্রিয় টিভি চরিত্র। যে জঙ্গলের মাঝখানে বসবাস করে অথচ তার মুখমন্ডল অসম্ভব রকমের মসৃণ। এবার ভাবুন কোথায় বন্ধক রেখেছেন আপনার চিন্তাশক্তিকে? অবসাদগ্রস্থতা বলে একটা ব্যাপার আছে; আপনাকে এটা গ্রাস করেনি তো? জেগে জেগে ঘুমানো ব্যক্তিকে জাগানো কি যায়!

    আরো বলি, শুনুন। মুসলিম সেই ব্যক্তি যে ইসলাম পালন করে। অর্থ্যাৎ যে ব্যক্তি নিজের স্বাধীন ইচ্ছাকে আত্মসমর্পন আর সঁপে দিয়েছে বিশ্বপ্রতিপালকের কাছে নিষ্ঠা আর বাধ্যবাধকতায়; শান্তি অর্জনের নিমিত্তে। এর বিপরীতার্থক কোন শব্দ হলো সন্ত্রাসবাদ। অথচ এই বিপরীত বৈশিষ্ট্যমন্ডিত দুইটি বিষয়কে সমার্থক বানানোর মতো অসম্ভব কাজটুকুও মিডিয়া করে ফেললো; বন্ধকী মস্তিষ্কের কল্যানে। এটাকে ইংরেজীতে বলে Oxymoron; অর্থ্যাৎ বিপরীতার্থক বৈশিষ্ট্য সম্বলিত ধাঁধাঁ। যেমন-স্থল বৈমানিক [Ground Pilot ]। সত্যিই হাস্যকর।

    আজ তরুণরা “Assassin’s Creed” গেমসে মত্ত থাকলে ও জানে না “Islamic Creed” সম্পর্কে। তারা “Call of Duty” খেললেও সাড়া দেয় না “Call of Duty”- সলাতে। তারা ট্রয়ের কাল্পনিক ক্ষয়িঞ্চু চরিত্র একিলিস [Achilles] কে চিনলেও চিনে না সত্যিকারের তারকা মাসজিদে আল-আকসা বিজয়ী সালাহদীন আইয়ুবীকে। তারা টোয়াইলাইট [Twilight] দ্বারা মোহগ্রস্থ থাকলে ও Towards Light তাদের পদযুগল এগোয় না। তারা আভ্যাটারে [Avatar] এ মন্ত্রমুগ্ধ; পরকালে বিশ্বাস তাদের কাছে সেকেলে। প্রবৃত্তির ডাকে আর টানে তারা সাড়া দেয় Nike এর স্লোগান এর মতো “Just do it” অথচ ফজরের সলাতে তারাই “Never did it”। খুব বেশী pacy life, খুব বেশী rush, খুব বেশী events আর happening তাদের জীবন। অথচ বড় বেশী অন্তঃশূণ্য তাদের অন্তরাত্মা; ঢুকরে কাঁদে সঙ্গোপনে। তারপরও তারা pretend করে iron-man হওয়ার; তাদের thyroid ইনজেকশানে বাড়ানো মাংসপেশীর প্রদর্শনীতে, Hardy’s এর নতুন cool t-shirt এ, Levis এর ছেড়া জিন্সে। আত্ম-প্রতারণা আর আত্ম-বিদ্রুপ কার সাথে হচ্ছে?

    আর ক্রীড়াসক্তির কথা কি বলবো? লা লিগা মেসি-রোনালদোর দ্বৈরথতো দ্বীনদার ভাইদেরও ছেড়ে কথা বলে না। টেনিসে ফেদেরার-নাদাল, ক্রিকেটে শচীন-লারা, ফর্মুলা ওয়ানে শুমাখার পেরিয়ে নতুন কেউ, স্প্রিন্টে বোল্ট, NBA তে জর্ডান কিংবা গলফে উডসদের নিয়ে বড় বেশী মত্ত। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল নিয়ে বাড়াবাড়ি তো আর কম হয় না। এসকল তারকাদের অধিকাংশেরই চারিত্রিক দোষে দুষ্ট আর তাদের হামবড়া ভাবের কথা নাই বললাম। কেবল বিনোদিত হওয়ার জন্যই বিলিয়ন বিলিয়ন ডলারের খরচ করা হচ্ছে। অথচ কেবল আফ্রিকার দিকে তাকাইলে আমাদের আমুদে ভাব কেটে যাওয়ার কথা। এ সকল খেলোয়াড়রা যতটা না তাদের ক্রীড়াশৈলীর জন্য তার চেয়ে বেশী এনডোর্সমেন্ট, বিপনন, পন্যের দূত কিংবা নারীঘটিত কারনে সংবাদশিরোনাম হন। আর তা গিলার জন্য রয়েছে; একপাল উৎসুক ভেঁড়ার পালসদৃশ তরুণগোষ্ঠী।

    সঙ্গীত-তারকাদের দুর্দশার কথা না বলে কেবল যদি তাদের মধ্যে আত্মহত্যাকারীদের তালিকা করা হয় তা অনেক দীর্ঘ হবে। এটা কেবল সঙ্গীততারকা নয় রূপালীপর্দার তথাকথিত তারকারাও এই মিছিলে পিছিয়ে নেই। সঙ্গীতের নামে কপটতা, অপরের দুঃখের ফিরিস্তি, আত্ম-গরিমা আর হতাশার বিকিকিনি কেবল সাময়িক মোহ তৈরী করে; যা জীবনের প্রকৃত উদ্দেশ্যকে ভুলিয়ে রাখে। আমরা এমন এক Big Brother Society তে বসবাস করি যেখানে অন্যের জীবনের দুর্দশা আনন্দ হিসেবে বিকানো হয়; রিয়েলটি শো নামক ধোঁকায়।

    এসব তারকাদেরকে আর তাদের গুরুদের আপাতঃ দৃষ্টিতে দেখলে মনে হয় তাদের জীবনের সবকিছুই তারা নিয়ন্ত্রণ করছে [as though they are dictating their terms of life]। তারা তাকদীরের উপর প্রবল হওয়ার প্রচেষ্টা করে। বস্তুতঃ তাদেরকে দেয়া হয়েছে অবকাশ আর তাদের সীমালঙ্গনকে তাদের কাছে করা হয়েছে সুশোভিত। আর তাদের সংকীর্ণ জীবনাচরণের কথা নাই বললাম। তাই তাদেরকে দেখে ধোঁকায় নিমজ্জিত হওয়া বোকামি আর মূর্খতা ছাড়া কিছুই নয়।

    আর হাদীসের ভাষ্য অনুযায়ী, যারা যাকে ভালবাসবে কিয়ামাহ্’র দিন তাদের সাথে উত্থিত হবে। তাই আমি কাকে ভালবাসছি তা দেখতে হবে। মুসলিম তরুণদের এই ভালবাসার সবচেয়ে বেশী হকদার রাসুলুল্লাহ সাল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম ও তার সাহাবীগণ। অথচ আজ তরুণসমাজ আদর্শ শূণ্যতায় ভুগছে।

    আর এই অনর্থক মোহগ্রস্থতাকে যারা জীবনের উপজীব্য ভাবে তাদের জন্য এই সতর্কবাণী:

    “তোমরা কি ধারণা কর যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? [সুরা মুমিনুন:১১৫]”

    সায়্যিদ মাহমূদ গজনবী

  • কান্ডারী: নৈরাশ্যতা পেরিয়ে আশার আলোয়

    নৈরাশ্য:

    ১) রিকশায় চড়ছিলাম। রিকশার চালকের বয়স ষাটোর্ধ্ব। হঠাৎ মনে প্রচন্ড এক ভাবনা এলো; রিকশা চালাতে সক্ষম এমন বয়সে আমি যাত্রী আর জীবনের শেষপ্রান্তে অবসরে সময়কাটানোর বয়সে ওই ব্যক্তি রিকশা চালানোর মতো পরিশ্রমের কাজ করছেন। হঠাৎ এ পরিস্থিতির সাথে মুসলিম উম্মাহ্’র বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিত নিয়ে ভাবছিলাম। কয়েকদিন আগেও সিরিয়ায় এক বয়োবৃদ্ধ যিনি ইউটিউবে তার ভিডিও শেয়ার দিয়েছিলেন; শাহাদাহ [ইনশা’আল্লাহ] বরন করেছেন কিংবা এমন হাজারো বয়োবৃদ্ধ যাদের রক্ত কেবল তাদের প্রতিপালক আল্লাহ্; এই স্বীকারোক্তি দানের কারনে প্রবাহিত হচ্ছে অথচ এক্ষেত্রে তরুণদের নির্বিকার আচরণ পীঁড়া দেয়।

    ২) মাসজিদে ইকামাত আস-সলাত দানের তাৎপর্য বেশ। কিন্তু অধিকাংশ সময়ই দেখি মাসজিদে এই গুরুত্বপূর্ণ কাজটির আন্জাম দেন বয়োজেষ্ঠরা; যাদের কন্ঠস্বর বয়সের সাথে সাথে ক্ষীনতর হয়ে এসেছে। এসব কাজে তরুণদের অগ্রগামী দেখতে মন বড়ই আনচান করে।

    ৩) সমাজের সার্বিক পরিবর্তনে বিভিন্ন সামাজিক কর্মকান্ড; যার পূঁজি করে অসৎ রাজনীতিবিদরা লোকচক্ষুকে ধুলি দেয় আর তথাকথিত সমাজতন্ত্রী ও কমিউনিস্টের ধ্বজ্জাধারীরা সহানুভূতির আর সহমর্মিতার অভিনয়টুকু মঞ্চস্থ করতে কার্পন্য করে না। সেই তুলনায় মুসলিম জাতি; যাদের উত্তরণ ঘটানোই হয়েছে ভাল কাজের আদেশ আর মন্দের নিষেধ করার জন্য, তাদের তরুণ প্রজন্মকে অপেক্ষাকৃত কম যুক্ত দেখেও মনটা ভারী হয়। সমাজে ন্যায়ের বলিষ্ঠ কন্ঠস্বর আর অন্যায়ের প্রতিবাদে পর্বতসম বাধা তো এই উম্মাহ’র তরুণদেরই হতে হবে।

    আশার আলো:

    ১) যখন দেখি সদ্য ইন্টারমেডিয়েট পাশ করা তরুণরা ইসলামকে তাদের জীবনের সার্বিক বিধান হিসেবে মানতে অগ্রগামী হচ্ছে আর পারিপার্শ্বিকতার চাপকে উপেক্ষা করে ইসলামের প্রথম যুগের লোকদের অনুসরণের প্রাণান্ত প্রচেষ্টা চালায়; তখন বুকটা আনন্দে ভরে উঠে। এসব তরুণরাই যখন নিজের যৌবনের সবচেয়ে আবেগঘন সময়ে নিজের চোখের হিফাজত করার সর্বোচ্চ চেষ্টা করে তখন কেবল এই ভেবে লজ্জায় মাথা নিচু করি তার বয়সে তো আমি লজ্জাশীলতার ব্যাপারে গাফিল ছিলাম। আর এসব তরুণদের জন্যই তো রাহমানের আরশের ছায়ার প্রতিশ্রুতি।

    ২) এ সকল তরুণদের দ্বীনের প্রতি ভালবাসা, আরবী শিখার প্রতি আগ্রহ আর নিষ্ঠা দেখে আমিও উৎসাহ পাই। সত্যিই আল্লাহ্ তা’আলা প্রস্তুত করছেন এমন এক প্রজন্মকে যারা ইসলামী ব্যক্তিত্ববোধ আর নেতৃত্বের মশালকে প্রজ্জলিত করবে।

    ৩) রাসুলুল্লাহ্ সাল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম যখন দ্বীনের দাওয়াহ্ দিচ্ছিলেন তখন প্রথম থেকেই তরুণদের সাড়া ছিলো স্বতঃস্ফুর্ত। মাক্কী জীবনে আবদুল্লাহ্ ইবন মাসঊদ, মুসাইব ইবন উমায়র কিংবা আলী রাযিআল্লহু আনহুমা তো তারই উদাহরণ। অনুরূপভাবে মাদানী জীবনে আবদুল্লাহ্ ইবনু উমার, আবদুল্লাহ্ ইবনু যুবাইর, আবদুল্লাহ্ ইবনু আমর ইবনু আস কিংবা আবদুল্লাহ্ ইবনু আব্বাস রাযিআল্লহু আনহুদের উদাহরন কেবল শিহরিতই করে। বর্তমান সময়ে তরুণদের শত বাধা-বিপত্তির মধ্যেও দ্বীনী কার্যক্রমে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ কেবল সেই স্বর্ণালী যুগেরই আভাস দেয়।

    তরুণদের হাত ধরেই সমাজ পশ্চিমা সংস্কৃতি আর প্রবৃত্তিতাড়িত জীবনের মোহে মোহগ্রস্থ হয়েছিল; আর তাদের হাত ধরেই বিপন্ন মানবতায় নিমজ্জিত সমাজ মুক্তির দিশা খুঁজে পাবে: ইসলামে।

    নৈরাশ্যবাদীতা নয় আশার আলোরই সিঞ্চন করি; এই প্রত্যয়ই ক্রমান্বয়ে দৃঢ়তর হচ্ছে নিঃসন্দেহে আল্লাহ্ তা’আলা প্রস্তুত করছেন বিজয়ের ক্ষেত্র ।

    সায়্যিদ মাহমূদ গজনবী

  • ফিরাসাহ্ [অন্তর্দৃষ্টি]

    [লেখাটি খানিকটা দীর্ঘ হলেও ধৈর্য সহকারে পড়ার অনুরোধ করছি] 

    بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله 

    ফিরাসাহ্ হচ্ছে ধীশক্তির অনুভব, উপলব্ধি ও অন্তর্দৃষ্টি। 

    আল্লাহ্ তা’আলা বলেন: 

    إِنَّ فِي ذَلِكَ لآيَاتٍ لِّلْمُتَوَسِّمِينَ 

    “নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।“ [সুরা হিজর: ৭৫] 

    এবং لِّلْمُتَوَسِّمِينَ এর অর্থ, এখানে কিছু প্রখ্যাত তাফসীরবিদদের মতামত উল্লেখ করা হলো: 

    মুজাহিদ রাহিমাহু’ল্লাহ্ বলেন, এটা হচ্ছে “যারা ধীশক্তির অধিকারী”। 

    ইবনু আব্বাস রাদি’আল্লাহু আনহুমা বলেন, এর অর্থ হচ্ছে “যারা গভীরভাবে পর্যবেক্ষণ করে।” কাতাদাহ্ রহিমাহু’ল্লাহ্ বলেন, এর অর্থ হচ্ছে “যারা শিক্ষা গ্রহণ করে।” 

    মুতাকিল রাহিমাহু’ল্লাহ্ বলেন, এর অর্থ হচ্ছে, “যারা চিন্তাশীল”। 

    এখানে, সকল ব্যাখ্যাকারদের মধ্যে তেমন কোন মতপার্থক্য কিংবা বাহ্যিক অসামঞ্জস্যতা পরিলক্ষিত হচ্ছে না। যেমন-কেউ যদি যারা আল্লাহ্’র রাসূলকে অস্বীকার করেছিল তাদের ধ্বংসস্তুপ এবং আবাস দেখে, তবে সে অন্তর্দৃষ্টি, সতর্কবাণী এবং চিন্তার খোরাক খুঁজে পাবে। 

    আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা মুনাফিকদের বর্ণনা দিতে গিয়ে বলেন: 

    وَلَوْ نَشَاء لَأَرَيْنَاكَهُمْ فَلَعَرَفْتَهُم بِسِيمَاهُمْ وَلَتَعْرِفَنَّهُمْ فِي لَحْنِ الْقَوْلِ وَاللَّهُ يَعْلَمُ أَعْمَالَكُمْ 

    “আমি ইচ্ছা করলে আপনাকে তাদের সাথে পরিচিত করে দিতাম। তখন আপনি তাদের চেহারা দেখে তাদেরকে চিনতে পারতেন এবং আপনি অবশ্যই কথার ভঙ্গিতে তাদেরকে চিনতে পারবেন। আল্লাহ তোমাদের কর্মসমূহের খবর রাখেন।“ [সুরা মুহাম্মদ: ৩০] 

    এখানে, যে বিষয়টি প্রথমে উল্লেখ করা হয়েছে, তা হলো চোখের ফিরাসাহ্ [অন্তর্দৃষ্টি] এবং দ্বিতীয় যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা হচ্ছে কর্ণকুহরের এবং শ্রবণশক্তির ফিরাসাহ্। তাদের কথার ভঙ্গি যা মূলতঃ দুই ধরনের। যার একটি ভাল, অপরটি মন্দ। 

    এখানে যথার্থ কিংবা ভাল কথার ভঙ্গি বলতে হয়তো বুঝানো হয়েছে যেমনটি হাদীসে বর্ণিত আছে: “এবং হয়তো তোমাদের মধ্যে কেউ কেউ অন্যদের তুলনায় তাদের দাবীতে বেশী বাগ্মী” [বুখারী এবং মুসলিম]; অথবা এটা দ্বারা পরোক্ষ উল্লেখ কিংবা নির্দেশ বুঝানো হয়েছে। আর মন্দ কথা বলার ভঙ্গি হচ্ছে যার মধ্যে ব্যাকরণগত অশুদ্ধি রয়েছে। এর ব্যবহার দ্বারা লোকজনের ভুল ব্যাখ্যার তাড়না অথবা গোপন কোন অর্থ খোঁজার প্রয়াস থাকে; যা হয়তো উদ্দেশ্য করা হয়নি। 

    এই আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ্ তা’আলা তার রাসূলকে [صلى الله عليه وسلم] নিশ্চিত করেছেন যে, তিনি তাদেরকে তাদের বাচনভঙ্গি দেখে চিনতে পারবেন। একজন বক্তা আর তার অন্তরের অবস্থা সম্পর্কে; বাহ্যিক অবয়বের চেয়ে তার বক্তব্য এবং তার কন্ঠস্বর দ্বারা জানার সম্ভাবনা বেশী। ভাষ্য এবং কন্ঠস্বর দ্বারা বক্তার উদ্দেশ্য অনেক বেশী প্রকাশ পায় , বাহ্যিক উপস্থিতির চেয়ে। ফিরাসাহ্ [অন্তর্দৃষ্টি] দর্শন কিংবা শ্রবণের হতে পারে। 

    এটা বর্ণিত হয়েছে যে, রাসূল [صلى الله عليه وسلم] বলেন: 

    “বিশ্বাসীদের অন্তর্দৃষ্টি সম্পর্কে সতর্ক হও, কেননা সে আল্লাহ্ প্রদত্ত জ্যোতি দ্বারা দেখে।” এরপর তিনি আয়াতটি তিলাওয়াত করলেন: “নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।” [তিরমিযী]। বিশ্বাসীদের ফিরাসাহ্ সবসময় সত্য হয়।

    ফিরাসাহ্ হচ্ছে আল্লাহ্ প্রদত্ত জ্যোতি যা তিনি তার বান্দার অন্তরে প্রবিষ্ট করান। এই জ্যোতি দ্বারা তার বান্দা সত্য-মিথ্যার এবং ভাল-মন্দের পার্থক্য নিরুপণে সমর্থ হন।

    প্রকৃতপক্ষে, ফিরাসাহ্’র স্বরুপ হলো কোন তীক্ষ্ন চিন্তা অন্তরে প্রবেশ করা এবং মতামতের উপর তা প্রবলতর হওয়া। এটা অন্তরের উপর এত বেশী প্রভাব বিস্তার করে যেভাবে সিংহ তার শিকারের উপর। এজন্য আরবীতে ফিরাসাহ্ আর ফারিসাহ্’র মিল দেখুন। ভাষাগতভাবে, ফারিসাহ্ হলো বস্তু আর ফিরাসাহ্’র সাথে সামন্জস্য রয়েছে ওয়াইলাইআহ্ [কতৃত্ব এবং ক্ষমতা], ইমারাহ্ [কর্তৃত্ব এবং নিয়ন্ত্রনক্ষমতা ] এবং সিয়াসাহ্ [প্রশাসন এবং নেতৃত্ব] এর সাথে।

    ফিরাসাহ্’র প্রখরতা নির্ভর করে ঈমানের প্রখরতার উপর। প্রখর ঈমানের একজন ব্যক্তির ফিরাসাহ্ প্রখর হয়। আমর বিন নুযাইদ বলেন, শাহ আল-কিরমানির ফিরাসাহ্ ছিলো খুবই প্রখর এবং কখনো ভুল ছিল না। তিনি আরো বলতেন, যে ব্যক্তি তার দৃষ্টি সংযত করবে, নিজের প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকবে, নিজের অন্তঃকরণকে গড়ে তুলবে মুরাকাবাহ্ [আল্লাহ্ সর্বদ্রষ্টা : এই উপলব্ধি থাকা], তার বাহ্যিক অবয়বকে সুন্নাহ্ দ্বারা এবং নিজেকে হালাল ভক্ষণে অভ্যস্থ করে; তার ফিরাসাহ্ কখনো ভুল হবার নয়। 

    আবদুল্লাহ্ ইবনু মাসউদ রাদি’আল্লাহু আনহু বলেন: “তিনজন লোকের ফিরাসাহ্ সবচেয়ে তীক্ষ্নতম। যে মিশরীয় ইউসুফ আলাইহি সালাম কে খরিদ করেছিল আর তার স্ত্রীকে বলেছিল, “একে সম্মানে রাখ। সম্ভবতঃ সে আমাদের কাজে আসবে অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করে নেব।“ [সুরা ইউসুফ: ২১]। অন্যজন হলেন শোয়াইব তণয়া, যে তার পিতাকে মুসা আলাইহি সালাম সম্পর্কে বলেছিল, “একে বরং তুমি (তোমার) কাজে নিয়োগ করো। [সুরা কাসাস: ২৮]”। এবং আবু বকর, কেননা তিনি উমারকে তার উত্তরসূরী নিযুক্ত করেছিলেন।” 

    অন্য বর্ণনায় যুক্ত হয়েছে, ফিরআউনের স্ত্রী’র কথা যিনি মুসা আলাইহি সালাম সম্পর্কে বলেছিলেন: “এ শিশু আমার ও তোমার চক্ষু শীতলকারী [হবে], তাকে হত্যা করো না। এ আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করতে পারি। [সুরা কাসাস: ৯]” 

    আবু বকর সিদ্দিক রাদি’আল্লাহু আনহু ই এই উম্মাহ্’র সর্বোত্তম ফিরাসাহ্’র অধিকারী এবং উমার রাদি’আল্লাহু আনহু কে দ্বিতীয় হিসেবে ধরা হয়। উমার রাদি’আল্লাহু আনহু’র ফিরাসাহ্’র উদাহরণ অনেক, পরিচিত আর সর্বজনবিদিত। তিনি কখনো কিছু সম্বন্ধে বলেননি, “আমার মনে হয় এটা এমন…” বরং এটা ছিল তার চিন্তার প্রতিফলন। বাস্তবিক পক্ষে, কুরআনে তার মতের স্বপক্ষে অনেক ঘটনাকে সত্যায়িত করেছে। এর মধ্যে একটি হলো বদর যুদ্ধের যুদ্ধবন্দীদের সম্পর্কে। 

    একদা সাওয়াদ বিন কারিব নামে এক ব্যক্তি উমার রাদি’আল্লাহু আনহু’র সামনে হেটে গেল এবং তিনি তাকে চিনতেন না। উমার রাদি’আল্লাহু আনহু বললেন: “হয় সে গণক অথবা জাহিলিয়্যাহ’য় সে গণক ছিলো।” উমার রাদি’আল্লাহু আনহু’র সামনে বসার পূর্বে, সাওয়াদ বলেন: “ও আমিরুল মু’মিনীন! আপনি কখনো আপনার অতিথিদের এভাবে স্বাগত জানান না; যেভাবে আমাকে জানালেন। উমার বললেন, “আমরা জাহিলিয়্যাহ’য় এর চেয়ে মন্দ কাজ করতাম। কিন্তু আমি যা জিজ্ঞেস করেছি তার সম্পর্কে বল।” সাওয়াদ বলেন: আপনি সঠিক ছিলেন, ও আমিরুল মু’মিনুন! আমি জাহিলিয়্যাহ’য় গণক ছিলাম, এরপর তিনি তাকে তার গল্প বললেন। ” 

    স্বাভাবিকভাবেই, সাহাবারাই ছিলেন সবচেয়ে তীক্ষ্ন আর নির্ভুল ফিরাসাহ্’র অধিকারী। সত্য ফিরাসাহ্ অর্জিত হয় জীবন থেকে এবং আল্লাহ্ প্রদত্ত জ্যোতি দ্বারা; যা তিনি তার অনুগত বান্দাদের যাকে খুশি প্রদান করেন। হৃদয় প্রাণশক্তি লাভ করে এবং আলোকিত হয়; অতঃপর এর ফিরাসাহ্ প্রায় নির্ভুল হয়। 

    আল্লাহ্ তা’আলা বলেন: 

    “আর যে মৃত ছিল অতঃপর আমি তাকে জীবিত করেছি এবং তাকে এমন একটি আলো দিয়েছি, যা নিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করে। সে কি ঐ ব্যক্তির সমতুল্য হতে পারে, যে অন্ধকারে রয়েছে-সেখান থেকে বের হতে পারছে না?” [সুরা আল-আনআম: ১২২] 

    এই আয়াহ্’য় ব্যক্তিকে ‘মৃত’ বলা হয়েছে তার অন্তরের অবিশ্বাস এবং তার দ্বারা যাপিত অজ্ঞতাপূর্ণ জীবনকে কিন্তু তারপর আল্লাহ্ তাকে জীবন দান করলেন তাকে ঈমানের জ্ঞান দান করে। আর এই উপহারসমুহ লাভের মাধ্যমে কুরআন আর ঈমান তার আলোকবর্তিকা হয়, যা দ্বারা সে অন্ধকার থেকে বেরিয়ে আসার পাথেয় লাভ করে এবং সরলপথ প্রাপ্ত হয়। 

    ফিরাসাহ্’র সাথে তিনটি মানব-অঙ্গ সম্পর্কযুক্ত: চোখ, কান এবং অন্তর। তার চোখ বাহ্যিকতা আর নিদর্শনসমুহ পরীক্ষণ করে, তার কর্ণ পরীক্ষণ করে ভাষ্য, অতিশয়োক্তি, তির্যক অনুমান ও ইঙ্গিত, সারমর্ম, যুক্তি এবং কন্ঠস্বর। এবং তার অন্তর পর্যালোচনা করে দৃশ্য এবং শ্রাব্য উপাত্তসমুহ যা দ্বারা অন্যের লুকায়িত চিন্তার উপলব্ধি লাভ করে। তার অন্তর্নিহিত পর্যালোচনা এবং পরীক্ষণ বাহ্যিকতার সাথে তুলনার স্বরুপ যেভাবে মুদ্রার বাহ্যিকতা দেখে তা নকল কিনা পরীক্ষণের মত। এটার অন্য স্বরুপ হলো হাদীস-বিশারদদের ভাল সনদের একটি হাদীস পাঠের পর হাদীসের শব্দচয়ন [মতন] পরীক্ষণে হাদীস জাল প্রমানিত হওয়ার মত। 
      
    ফিরাসাহ্’র ক্ষেত্রে দুটো ব্যাপার বেশ গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে স্মৃতিশক্তির প্রখরতা, অন্তরের সূক্ষ্নদর্শীতা আর বোধশক্তি। আর দ্বিতীয়টি হচ্ছে নিদর্শণের উপস্হিতি আর অন্যের উপর এর নির্দেশিকা। যখন উভয় গুণের সমন্বয় ঘটে তখন কারো ফিরাসাহ্ ভুল হয় না। ইয়াস্ বিন মুয়াউইয়াহ্’র প্রখর ফিরাসাহ্ ছিলো এবং তিনি এর জন্য সুপরিচিত, এরুপ ইমাম শাফিঈ ও যার ফিরাসাহ্’র উপর লেখনীর বর্ণনা পাওয়া যায়। 

    [প্রবন্ধের সমাপ্তি এখানেই] 
      
    আল্লাহ্ তা’আলা আমাদেরকে অনুধাবন করার তাওফীক দিন। 

    سبحانك اللهم و بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك و أتوب إليك 

    [অনুবাদকর্মের শব্দচয়ণে দুর্বলতা, ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।] 

    সায়্যিদ মাহমূদ গজনবী
    [মূল: ইবনুল কায়্যিম এর একটি প্রবন্ধ থেকে অনুদিত]

  • নূরুদ্দীন জঙ্গী ও ইহুদী চক্রান্ত

    ইতিহাসের সোনালী পাতায় যেসব মনীষীদের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে, সুলতান নূরুদ্দীন জঙ্গী (র:) ছিলেন তাদের অন্যতম।

    হিজরী ৫৫৭ সালের একরাতের ঘটনা।

    সুলতান নূরুদ্দীন জঙ্গী (র:) তাহাজ্জুদ ও দীর্ঘ মুনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন। চারিদিক নিরব নিস্তব্দ। কোথাও কোন সাড়া-শব্দ নেই। এমতাবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরায় উপস্থিত। তিনি কোন ভূমিকা ছাড়াই দু’জন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন, (নূরুদ্দীন) মাহমূদ!  (এরা আমাকে বিরক্ত করছে),  এ দুজন থেকে আমাকে মুক্ত কর।

    এই ভয়াবহ স্বপ্ন দেখে নূরুদ্দীন জঙ্গী (র:) অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিংকর্তব্যবিমূঢ় হয়ে গোটা কক্ষময় পায়চারি করতে লাগলেন। সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগল। হৃদয় রাজ্যে ভীড় জমাল হাজারও রকমের প্রশ্ন। তিনি ভাবলেন-

    আল্লাহর রাসূল তো এখন কবরে জীবনে!

    তার সাথে অভিশপ্ত ইহুদীরা এমনকি ষড়যন্ত্র করতে পারে?

    কী হতে পারে তাদের চক্রান্তের স্বরুপ?

    তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন ক্ষতি করতে চায়?

    চায় কি পর জীবনেও তার সাথে ষড়যন্ত্র লিপ্ত হতে?

    আমাকে দু’জন ইহুদীর চেহারা দেখানো হল কেন?

    শয়তান তো আল্লাহর নবীর অবয়বে আসতে পারে না। তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি?

    এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন। তিনি অজু-গোসল সেরে তাড়াতাড়ি দু’রাকাত নামায আদায় করলেন। তারপর মহান আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মুনাজাত করলেন।

    সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন। আবার এ স্বপ্নও এমন নয় যে, যার তার কাছে ব্যক্ত করবেন। অবশেষে আবারও তিনি শয়ন করলেন। দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব এলো, সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথম বারের ন্যায় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। তিনি তাকে পূর্বের ন্যায় বলছেন,

    (নূরুদ্দীন) মাহমূদ! এ দুজন থেকে আমাকে মুক্ত কর।

    এবার নূরুদ্দীন জঙ্গী (র:) আল্লাহ্, আল্লাহ্ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন। তারপর কোথায় যাবেন, কী করবেন কিছুই ঠিক করতে পা পেরে দ্রুত অজু-গোসল শেষ করে মুসল্লায় দাড়িয়ে অত্যধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় দু’রাকাত নামায আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রু সিক্ত নয়নে দোয়া করলেন।

    রাতের অনেক অংশ এখনও বাকী। সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে। কী এক মহা বিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে । কঠিন বিপদের ঘনঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। তিনি মুখ তুলে আকাশ পানে তাকালেন। মনে হলো স্বপ্ন দেখা ঐ দু’জন লোক যেন তাকে ধরার জন্য দ্রুতগতিতে ধেয়ে আসছে। তিনি সেই চেহারা দুটোকে মনের মনিকোষ্ঠা থেকে সরাবার চেষ্টা করলেন। কিন্তু কিছুতেই তা সম্ভব হল না। শেষ পর্যন্তু নিরুপায় হয়ে নূরুদ্দীন জঙ্গী (র:) চোখ বন্ধ করে আবারও তন্দ্রা-বিভোর হয়ে শুয়ে পড়লেন।

    শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন।

    রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নূরুদ্দীন জঙ্গী (র:) ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন। এবার তার দৃঢ় বিশ্বাস জন্মাল যে, নিশ্চয়ই প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক কোন না মহাবিপদের সম্মুখীন হয়েছে।

    তিনি তড়িৎ গতিতে অজু-গোসল করে ফজরের নামায আদায় করলেন। নামায শেষে প্রধানমন্ত্রী জালালুদ্দীন মৌশুলীর নিকট গমন করত: গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শুনালেন এবং এ মুহূর্তে কী করা যায়, এ ব্যাপারে সুচিন্তিত পরামর্শ চাইলেন।

    জালালুদ্দীন মৌশুলী স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললে, হুজুর! আপনি এখনও বসে আছেন? নিশ্চয়ই প্রিয় নবীর রওজা মোবারক কোন কঠিন বিপদের সম্মুখীন হয়েছে। তাই এ বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন। অতএব, আমার পরামর্শ হল, সময় নষ্ট না করে অতিসত্তর মদীনার পথে অগ্রসর হোন।

    নূরুদ্দীন জঙ্গী (র:) আর কালবিলম্ব করলেন না। তিনি ষোল হাজার দ্রুতগামী অশ্রারোহী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওয়ানা হলেন। রাত দিন সফর করে সতেরতম দিনে মদিনা শরীফে পৌঁছলেন এবং সৈন্য বাহিনীসহ গোছল ও অজু সেরে দু’ রাকাত নফল নামাজান্তে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন। তারপর সৈন্য বাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারী করে দিলেন যে, বাইরের লোক মদিনায় আসতে পারবে, কিন্তু সাবধান! মদিনা থেকে কোন লোক বাইরে যেতে পারবে না।

    নূরুদ্দীন জঙ্গী (র:) জুম্মার খোৎবা দান করলেন এবং ঘোষণা দিলেন, আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে এক বেলা খানা খাওয়াতে চাই। আমার অভিলাষ, সকলেই যেন এই দাওয়াতে অংশ গ্রহণ করে।

    সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন, মদিনার কোন লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয়।

    নির্ধারিত সময়ে খাওয়া-দাওয়া শুরু হল। প্রত্যেকেই তৃপ্তিসহকারে খানা খেল। যারা দুরদুরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হল। এভাবে প্রায় পনের দিন পর্যন্ত অগণিথ লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আরও কেউ অবশিষ্ট আছে কি? থাকলে তাদেরকেও ডেকে আন।

    এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে, আর কোন লোক দাওয়াতে আসতে বাকী নেই। একথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন। চিন্তার অথৈই সাগরে হারিয়ে গেলেন তিনি। ভাবলেন, যদি আর কোন লোক দাওয়াতে শরীক হতে বাকী না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দু’জন গেল কোথায়? আমি তো দাওয়াতে শরীক হওয়া প্রতিটি লোককেই অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। কিন্তু কারও চেহারাইতো স্বপ্নে দেখা লোক দুটোর চেহারার সাথে মিলল না, তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে? আমি কি ঐ কুচক্রী লোক দুটোকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে সক্ষম হব না? এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন। তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন, আমার দৃঢ় বিশ্বাস, মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনও শেষ হয়নি। অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে, যারা এখনও আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরীক করা হয়।

    একথা শ্রবণে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল, হুজুর! মদিনার আশে পাশে এমন কোন লোক বাকী নেই, যারা আপনার দাওয়াতে অংশ গ্রহণ করেনি। তখন নূরুদ্দীন জঙ্গী (র:) বলিষ্ঠ কন্ঠে বললেন, আমি যা বলেছি, ঠিকই বলেছি। আপনারা ভাল ভাবে অনুসন্ধান করুন।

    সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল, হুজুর! আমার জানামতে দু’জন লোক সম্ভবত এখনও বাকী আছে। তারা আল্লাহ্‌ওয়ালা বুযুর্গ মানুষ। জীবনে কখনও কারও কাছ থেকে হাদীয়া তোহফা গ্রহণ করেন না, এমনকি কারও দাওয়াতেও শরীক হন না। তারা নিজেরাই লোকদেরকে অনেক দান-খয়রাত করে থাকেন। নীরবতাই অধিক পছন্দ করেন। লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও ভালবাসেন না।

    লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুত চমক খেলে গেল। তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ঐ লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হলেন। তিনি দেখলেন, এতো সেই দু’জন, যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল। তাদেরকে দেখে সুলতানের দু’চোখ রক্তবর্ণ ধারণ করল। তিনি জিজ্ঞাসা করলেন, কে তোমরা? কোথা থেকে এসেছ? তোমরা সুলতানের দাওয়াতে শরীক হলে না কেন?

    লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল, আমরা মুসাফির। হজ্বের উদ্দেশে এসেছিলাম। হজ্ব কার্য সমাধা করে জিয়ারতের নিয়তে রওজা শরীকে এসেছি। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মনে চাইল না। তাই বাকী জীবন রওজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানে রয়ে গেছি। আমরা কারও দাওয়াত গ্রহণ করি না। এক আল্লাহর উপরই আমাদের পূর্ণ আস্থা। আমরা তারই উপর নির্ভরশীল। এবাদত, রিয়াজত ও পরকালের চিন্তায় বিভোর থাকাই আমাদের কাজ। কুরআন পাক তিলাওয়াত, নফল নামায ও অজিফা পাঠেই আমাদের সময় শেষ হয়ে যায়। সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায়?

    উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল যে, হুজুর! এরা দীর্ঘদিন যাবত এখানে অবস্থান করছে। এদের মত ভাল লোক আর হয় না। সব সময় দরিদ্র, এতিম ও অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে। তাদের দানের উপর অত্র লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্ভর করে। নূরুদ্দীন জঙ্গী (র:) লোকদের কথা শ্রবণ করে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন। অত্যন্ত সুক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। এতে আবারও তিনি নিশ্চিত হলেন, এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন।

    এবার সুলতান জলদ গম্ভীর স্বরে তাদেরকে বললেন, সত্য কথা বল। তোমরা কে? কেন, কী উদ্দেশ্যে এখানে থাকছ?

    এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল, আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ্বব্রত পালনের জন্য এখানে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য। এ উদ্দেশ্যেই আমরা এখানে অবস্থান করছি।

    সুলতান এবার কারও কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন, অত:পর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভাল করে অনুসন্ধাণ চালালেন। সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল। পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র। কিন্তু এমন কোন জিনিষ পাওয়া গেল না, যদ্বারা স্বপ্নের বিষয়ে কোন প্রকার সহায়তা হয়।

    নূরুদ্দীন জঙ্গী (র:) অত্যধিক পেরেশান, অস্থির। এখনও রহস্য উদঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত। এদিকে মদীনায় বহু লোক তাদের জন্য সুপারিশ করছে। তারা আবারও বলছে হুজুর! এরা নেককার বুযুর্গ লোক। দিনভর রোজা রাখেন। রাতের অধিকাংশ সময় ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেন। পাঁচ ওয়াক্ত নামাযই রওজা শরীফের নিকটে এসি আদায় করেন। প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকী যিয়ারত করতে যান। প্রতি শনিবার মসজিদুল কোবাতে গমন করেন। কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না।

    সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্যবোধ করলেন। তথাপি তিনি হাল ছাড়ছেন না। কক্ষের অংশে অনুসন্ধানী দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন। ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। কিন্তু সন্দেহ করার মত কিছুই তিনি পাচ্ছেন না।

    নূরুদ্দীন জঙ্গী (র:) এক পর্যায়ে সঙ্গীদের বললেন- আচ্ছা, তাদের নামাযের মুসাল্লাটা একটু উঠাও দেখি। সঙ্গীরা নির্দেশ পালন করল। নামাযের মুসল্লাটি বিছানো ছিল একটি চাটাইয়ের উপর। সুলতান আবার নির্দেশ দিলেন, চাটাইটিও সরিয়ে ফেল।

    চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর। সুলতারেন নির্দেশে তাও সরানো হল। এবার পাওয়া গেল এমন একটি সুরঙ্গপথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে। এমনকি তা পৌছে গেছে, রওজা শরীফের অতি সন্নিকটে।

    এ দৃশ্য অবলোকন করা মাত্র নূরুদ্দীন জঙ্গী (র:) বিজলী আহতের ন্যায় চমকে উঠলেন। অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে। ক্রোধে লাল হয়ে যায় গোটা মুখমন্ডল। অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত-ক্রদ্ধ সিংহের ন্যায় গর্জন করে ঝাঁঝাঁলো কন্ঠে বললেন-

    তোমরা পরিস্কার ভাষায় সত্যি কথাটা খুলে বল, নইলে এক্ষুনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুক্ষিন হতে হবে। বল, তোমরা কে? তোমাদরে আসল পরিচয় কী? কারা, কী উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে?

    সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল। কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল,-

    আমরা ইহুদী। দীর্ঘদিন যাবত আমাদেরকে মুসল শহরের ইহুদীরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে। আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে, আমরা যেন কোন উপায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শবদেহ বের করে ইউরোপীয় ইহুদীদের হাতে হস্তান্তর করি। এই দুরহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধনসম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

    সুলতান বললেন, তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কী পদ্ধতি অবলম্বন করেছিলে? কিভাবে তোমরা কাজ করতে?

    তারা বলল, আমাদের নিয়মিত কাজ ছিল, রাত গভীর হলে অল্প পরিমাণ সুড়ঙ্গ খনন করা এবং সাথে ঐ মাটিগুলো চামড়ার মজকে ভর্তি করে অতি সন্তর্পণে মদীনার বাইরে নিয়ে ফেলে আসা। আজ দীর্ঘ তিন বৎসর যাবত এ মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি। যে সময় আমরা রওজা মোবারকের নিকট পৌছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে, এক সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব, ঠিক সে সময় ধরে আমাদের মনে হল, আকাশ যেন ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। জমীন যেন প্রচন্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে। যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে। অবস্থা এতাটাই শোচনীয় রূপ ধারণ করল, মনে হল সুড়ঙ্গের ভিতরেই যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব। এ অবস্থা প্রত্যক্ষ করে ভীত সন্ত্রস্থ হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি।

    তাদের বক্তব্যে সুলতানের নিকট সব কিছুই পরিস্কার হয়ে গেল। তাই তিনি লোক দুটোকে নযীর বিহীন শাস্তি দেয়ার ব্যবস্থা গ্রহণ করলেন । যাতে ভবিষ্যতে কেউ আর এমন দু:সাহস দেখাতে না পারে।

    তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে বিশ তাহ উঁচু একটি কাঠের মঞ্চ তৈরী করলেন। সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদীনা ও মদীনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন।

    নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমবেত হল। সুলতান নূরুদ্দীন জঙ্গী (র:) অপরাধী লোক দুটোকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন । তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত ও ঘৃণ্য তৎপরতার কথা উল্লেখ করলেন।

    সুলতান নূরুদ্দীন জঙ্গী (র:) -এর বক্তব্য শ্রবণ করে লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারা এ ঘৃণ্য ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করল। সুলতান বললেন- হ্যাঁ, এদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে।

    তিনি লোকদেরকে বিপুল পরিমাণ লাকড়ী সংগ্রহের নির্দেশ দিলেন। তারপর লক্ষ জনতার সামনে সেই ইহুদী দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুড়ে ভস্ম করে ফেলেন। কোন কোন বর্ণনায় আছে, সেই আগুন নাকি দীর্ঘ এগার দিন পর্যন্ত জ্বলছিল।

    অত:পর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সিসা গলিয়ে রওজা শরীফের চতুষ্পার্শে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন। যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবীজির কবর পর্যন্ত পৌছাতে সক্ষম না হয়। তারপর তিনি কায়মনোবাক্যে আল্লাহ্‌পাকের শুকরিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হল সেজন্য সপ্তাহকাল ব্যাপী আনন্দাশ্রু বিসর্জন দিলেন। ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে, নূরুদ্দীন জঙ্গী (র:) ইন্তিকাল করলে অসীয়ত মোতাবেক তার লাশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের অতি নিকটে দাফন করা হয়।

  • অত্যাচারী বাশারের বিরুদ্ধে দু’আ কুনূত

    Dua Qunut against the tyrant Bashar

     অত্যাচারী বাশারের বিরুদ্ধে দু’আ কুনূত

    يا هَادِيَا مِنَ الضَلالَةِ، يَا نَاصَر الفِئَةِ القَلِيلَةِ عَلَى الفِئَةِ الكَثِيْرَةِ، اللّهُمَّ عَجِلَ بالفَرْجِ، اللّهُمَّ يَسِّرْ نُصْرَةَ دِيْنِكَ، اللّهُمَّ انْصُرْ حَمْلَةَ دَعْوَتِكَ فِي كُلِّ مَكَانٍ،

    ইয়া হা-দিয়া- মিন আদ-দোয়ালা-লাহ, ইয়া না-সিরা আল-ফিআতিল কালী-লাতি ’আলাল ফিআতিল কাছী-রাহ, আল্লাহুম্মা আযিলা বিল-ফারজ, আল্লাহুম্মা ইয়াস্সির নুসরাতা দী-নিক, আল্লাহুম্মানসুর হামলাতা দাওয়াতিকা ফী কুল্লি মাকা-ন

    O Who guides against misguidance, O Who gives victory to the small group over the large group, O Allah hasten relief, O Allah facilitate the Nussrah of your deen, O Allah help the carriers of your Da’wa everywhere.

    اللّهُمَّ انْتَقِمْ مِنْ طَاغِيَةِ سوريا وَزَبانِيَتِهِ، فَإِنَهُمْ يَحَارِبُونَ دِيْنَكَ وَدَعْوَتَكَ، وَ يَقْتُلُوْنَ مَن يَرْفَعُ رَاَيَتَكَ،

    আল্লাহুম্মানতাকিম মিন তোগিয়াতি সূ-রিয়া- ওয়া জাবা-নিয়াতি, ফা ইন্নাহুম ইউহা-রিবূনা দী-নাকা ওয়া দা’ওয়াতাকা, ওয়া ইয়াকতুলূ-না মাই ইয়ারফা’উ রায়াইয়াতাক

    O Allah take revenge upon the tyrant of Syria and his henchmen, for they war against your Deen and your Dawa and kill those who raise your banner.

    اللّهُمَّ عَجِلَ بِالخِلَافَةِ حَتَّى تَنْتَقِمْ مِنْهُم، وَمِنْ أَسْيَادِهِم الأَمْرِيْكَانِ، وَأَمْثَالَهِمْ مِنْ حُكَّامِ المُسْلَمِينَ العُمَلَاءِ،

    আল্লাহুম্মা ’আজিলা বিল-খিলা-ফাতি হাত্তা- তানতাকিম মিনহুম, ওয়া মিন আসইয়া-দিহিম আল-আমরী-কান, ওয়া আমছা-লিহিম মিন হুক্কামিল-মুসলিমী-নাল উমালা-‘

    O Allah hasten the Khilafah so that you take revenge from them and their American masters and those similar to them from the agent rulers of Muslims.

    اللّهُمَّ صُبَّ عَليْهِم عَذَابَكَ، وَاقْصِمْ ظَهُورَهم، واقطِعْ دَابِرَهُم، ومَكَنَّا مِن رِقَابِهِم، وانْصُرْنَا عَلَيْهِمْ، وأَشْفِ مِنْهُمْ صُدُوْرَنَا، وأَكْرِمْنَا بِفَتْحٍ قَرِيْبٍ إِنَكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْر.

    আল্লাহুম্মা সুব্বা আলাইহিম আযা-বাক, ওয়াকসিম জুহূ-রাহুম, ওয়াকতি’ দা-বিরাহুম, ওয়া মাক্কান্না মির-রিকাবিহিম, ওয়ানসুরনা- আলাইহিম, ওয়াশফি মিনহুম সুদূ-রানা-, ওয়া আকরিমনা- বিফাতহিন কারী-বিন, ইন্নাকা ’আলা কুল্লি শাইয়িন কাদী-র

    O Allah cast upon them Your punishment, break their backs, uproot them, empower us against their necks, make us victorious over them, heal our chests from them, honour us with an imminent victory, indeed You are Capable over everything.

    اللَهُمَّ يَا مُجْرِيَ السحَابِ وَيَا هَازِمَ الأَحْزَابِ يَا نَاصِرَ المَظْلُومِيْنَ وَلَوْ بَعْدَ حِيْنِ اللّهُمَّ اهْلِكِ الطَاغِيَةَ بَشار

    আল্লাহুম্মা ইয়া মুজরিয়াস সাহা-ব, ওয়া ইয়া হা-জিমাল আহযা-ব, ইয়া না-সিরাল মাজলুমী-না ওয়া লাও বা’দা হী-নি, আল্লাহুম্মা বাশারুত তোয়াগিয়াতা আহলিক

    O Allah Controller of the Clouds, Vanquisher of the Confederates, Helper of the Oppressed, even after a while destroy the tyranny of Bashar

    اللّهُمَّ زَلْزِلِ الأَرْضَ مِنْ تَحْتِهِ اللّهُمَّ اَقْتُلْهُ شَرَّ قَتَلِ ودَمَّرْهُ شَرَّ تَدْمِيْرِ هُوَ وَزَبَانِيَتَهُ،

    আল্লাহুম্মা জালজিলিল আরদা মিন তাহতিহি, আল্লাহুম্মা আকতুলহু শার্রা কাতলি ওয়া দাম্মারহু শার্রা তাদমী-রি হুয়া ওয়া জাবা-নিয়াতাহ

    O Allah shake the earth beneath him. O Allah kill him in the most evil of deaths and destroy him in the most evil of destruction, him and his henchmen.

    اللّهُمَّ كُنْ مَعَ إِخْوَانِنَا مِنْ المُسْلِمِيْنَ فِيْ سُوريا اللّهُمَّ انْصُرْهُمْ وَصَبِّرْهُمْ وَكُنْ مَعَهُمْ عَلَىْ عَدُوِّهِمْ
    اللّهُمًّ آمِيْن آمِيْن آمِيْن

    আল্লাহুম্মা কুম-মা’আ ইখওয়ানিনা মিনাল মুসলিমী-না ফী সূ-রিয়া- আল্লাহুম্মানসুরহুম ওয়া সোয়াব্বিরহুম ওয়া কুম-মা’আহুম আলা- আদুয়্যিহিম আল্লাহুম্মা আ-মী-ন আ-মী-ন আ-মী-ন

    O Allah be with our brothers from the Muslims in Syria. O Allah make them victorious and comfort them. Be with them against their enemies. O Allah. Aameen. Aameen. Aameen.

  • বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ ও ইসলামের সমাধান

    বর্তমানে মার্কিন-ব্রিটিশ-ভারতের তাবেদার শেখ হাসিনা সরকার যেভাবে একের পর এক বিদ্যুতের মূল্যবৃদ্ধি ঘটিয়েছে তাতে করে বিদ্যুৎ চলে যাচ্ছে নাগালের বাইরে। ক্ষমতায় আসার পর এ সরকার কর্তৃক পাইকারি বিদ্যুতের মূল্যবৃদ্ধির হার এখন র্পযন্ত ২.৩৪ থেকে ৫.৬১ যা দিগুনেরও বেশি। এবার আরো একধাপ এগিয়ে ৩০ শতাংশ হারে দাম বাড়লে এ মূল্য দাঁড়াবে ৭.২৯ টাকায় যা প্রায় তিনগুন। শহরাঞ্চলের আবাসিক গ্রাহকরা যদি ৪০০ ইউনিটের মধ্যে ব্যবহার সীমাবদ্ধ রাখতে পারেন তাহলে ৩৫ শতাংশ হারে দাম বাড়লে প্রতি ইউনিটের জন্য তাদের গুণতে হবে ৫.৭৯ টাকা। আর ৪০০ ইউনিট কোনোভাবে পার হয়ে গেলে প্রতি ইউনিটের জন্য দিতে হবে ১০.৬১ টাকা। যা আসলে বিশাল এক জুলুম।

    অনুসন্ধানে দেখা যায় পিডিবির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো থেকে যে বিদ্যুৎ পাওয়া যায় সবগুলোকে একত্রিত করে গড় করলে এর প্রতি ইউনিটের উৎপাদন খরচ দাঁড়ায় ১.৭০ টাকা। সঞ্চালন ও অন্যান্য সব মিলিয়ে গ্রাহক র্পযায়ে যেতে প্রতি ইউনিটের মূল্য শেষ র্পযন্ত ২.৭০ টাকায় পৌঁছায়। অথচ আইপিপি (Independent Power Producer) খাত থেকে প্রতি ইউনিট ৪.৫০ টাকা, আর ভাড়াভত্তিকি (Quick rental) বিদ্যুৎ কেন্দ্র থেকে এক ইউনিট ১২ টাকা দামেও বিদ্যুৎ কিনছে সরকার। তাহলে কার স্বার্থে সরকার কম মূল্যে বিদ্যুৎ না কিনে ভাড়াভত্তিকি বিদ্যুৎ কেন্দ্র থেকে ১২ টাকা দামে বিদ্যুৎ কিনছে।

    কারণ দেশের গ্যাস বিদেশী কোম্পানিকে দিয়ে সেই গ্যাস বেশি দামে কিনছে সরকার এতে বিদ্যুতের দাম যাচ্ছে বেড়ে। আইপিপি এবং ভাড়াভত্তিকি বিদ্যুৎ কেন্দ্রগুলোর মালিক হল বিদেশী কোম্পানি এবং সরকারের দেশী আত্মীয়স্বজনদের কোম্পানি যাদের কাছ থেকে ঘুষ নিয়ে সরকার জনগণের সম্পদ দিয়ে নিজেদের পকেট ভর্তি করছে। যেমন: সামিটগ্রুপ, ওরিয়নগ্রুপ, লং কিং, ভারতীয় এনটিপিসি, কোয়ান্টাম পাওয়ার লিঃ (অটবি লিঃ এর প্রতিষ্ঠান) ইত্যাদি। জনগণের কষ্টার্জিত টাকা কর ও বিদ্যুৎ বিলের মাধ্যমে চলে যাচ্ছে এদের পকেটে।

    আজ এই দালাল সরকার গুলো উম্মাহর সম্পদকে লুটেপুটে খাওয়া এবং সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দিতে পারার মূল কারণ হল এই গণতান্ত্রিক ব্যবস্থা যাতে মানুষের সার্বভৌমত্ব ও স্বেচ্ছাচারিতা হল শাসন ব্যবস্থার মূল ভিত্তি। এই ব্যবস্থায় ক্ষমতা মুষ্টিমেয় কিছু মানুষের হাতে সীমাবদ্ধ আর এই ক্ষমতাবানরা যা ইচ্ছা তাই করতে পারে। তারা ইচ্ছামত নিজেদের স্বার্থের অনুকূলে আইন তৈরী করতে পারে অথচ নিজেরা থাকে সকল আইনের উর্ধে। গণতান্ত্রিক ব্যবস্থায় শাসকগোষ্ঠী জনগণের দায়িত্ব কাঁধে নেয়না। তারা ক্ষমতার রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করার জন্য এবং জাতিকে দরিদ্র করে হলেও নিজেদের পকেট ভর্তি করতে সবসময় ব্যস্ত। গণতান্ত্রিক ব্যবস্থায় শাসকদেরকে কারো কাছে কোন জবাবদিহি করতে হয়না। কারো কাছে তারা দায়বদ্ধ নয়। অর্থাৎ তাদের অবাধ ও নিরংকুশ ক্ষমতা আছে কিন্তু কোন দায়বদ্ধতা নেই।

    খিলাফতই পারে এ সমস্ত সমস্যার মূলোৎপাটন করতে কারণ এটা হচ্ছে আমাদের স্রষ্টা, বিশ্বজাহানের মালিক, আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা’আলা কর্তৃক নাযিলকৃত ও মনোনিত একমাত্র ব্যবস্থা। আল্লাহ্ (সুবহানাহু ওয়া তা’আলা) বলেন,

    আমি আপনার প্রতি এমন কিতাব নাযিল করেছি যা প্রত্যেক বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা। [সূরা নাহল : ৮৯]

    তাই ইসলামে সকল সমস্যার সমাধান রয়েছে এবং ইসলামী রাষ্ট্রের প্রধান (খলীফা) নিজে কোন আইন তৈরী করতে পারবেন না, তাই তাঁর স্বেচ্ছাচারী ও স্বৈরাচারী হবার কোন সুযোগ নেই। খলীফা আল্লাহ্‌র প্রতি ভয় ও জনগণের প্রতি দায়িত্ববোধ থেকে দেশ শাসন করবেন। এবং তাকে তার দায়িত্ব সম্বন্ধে জনগণ তথা মুসলিম ও অমুসলিম সকল নাগরিকের কাছে জবাবদিহি করতে হবে।

    খিলাফত সরকারের বিদ্যুৎ নীতিমালা:

    ইসলামি রাষ্ট্রে একজন ব্যক্তি ব্যক্তিগতভাবে তার নিত্য প্রয়োজনীয় কাজের জন্য বিদ্যুৎ উৎপাদন করতে পারবে তবে ব্যক্তি বিদ্যুৎ বিপণনের জন্য উৎপাদন করতে পারবে না। কারণ তাহলে তা গণ-মালকিানাধীন সম্পদে পরণিত হয়। শরীয়াহ নীতি হচ্ছে,

    উৎপাদনের নীতি নির্ধারিত হয় যা উৎপাদিত হচ্ছে তার উপর ভিত্তি করে

    যেমন: রাসুল (সা) মদের কারনে মদের উৎপাদনকে নিষিদ্ধ করেছেন।

    রাসুল (সা) বলেন,

    তিন জিনিসের মাঝে সকল মানুষ শরীক । এগুলো হচ্ছে পানি, ঘাস (চারন ভুমি) ও আগুন।

    এখানে আগুনের সাথে সামাঞ্জস্য র্পূণ যে কোন জিনিস যেমন: জ্বালানি, তাপ ইত্যাদি সকল ক্ষেত্রে বিদ্যুতের উৎপাদন গণ-মালিকানাধীন সম্পদের মাঝে পরে।

    এমন সম্পত্তি যা তার স্বাভাবিক সৃষ্টিগত কারনেই ব্যক্তি মালিকানার কবজায় যাওয়ার উপযুক্ত নয়। যেমন: নদী, বড় ময়দান, মহা সড়ক ইত্যাদি। এ ক্ষেত্রে রাসূল (সা) বলনে,

    যে আগে আসে আমার দিক থেকে পরিবেশ তার অনুকুলে (র্অথাৎ আগে আসলে আগে পাবে)।

    রাসুল (সা) বলনে,

    আল্লাহ্ ও তাঁর রাসূল ছাড়া চারণ ভুমি আর কারো নয়।

    তাই বিদুৎ বিপননের জন্য ব্যবহারিত খুঁটি, তার যা কিনা গণ-মালিকানাধীন সম্পদের উপর স্থাপিত হওয়ার কারনে গন-মালিকানাধীন সম্পদে পরিনত হয়।

    নদী, জলপ্রপাত, লেক ইত্যাদি যত গন-মালিকানাধীন সম্পদ হতে উৎপাদিত বিদ্যুৎ গণ-মালিকানা সম্পদের হুকুমের মাঝে পড়ে।

    যেহেতু গণ-মালিকানাধীন সম্পদে সকল জনগণের হক রয়েছে তাই খলীফা,

    ১। সকল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রাষ্ট্রের নিয়ন্ত্রনে নিয়ে আসবেন

    ২। বিদ্যুৎ উৎপাদনের সল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করবেন যাতে সকল মানুষকে বিদ্যুৎ সুবিধা দিতে পারেন

    ৩। জনগণকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করবেন এবং বিদ্যুৎ খাত হতে আয়ের অর্থ জনকল্যাণ মুলক কাজে ব্যয় করবেন

    একমাত্র আল্লাহর দেয়া এই বিধানই আমাদের বিদ্যুৎ নিয়ে এই দুর্ভোগ থেকে পরিত্রান দিতে পারে তাই আমাদের উচিৎ সেই খিলাফত ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসা যা দুনিয়াতে কল্যান নিয়ে আসবে। খিলাফত কায়েমের মাধ্যমেই আমাদের দূরবস্থার পরিসমাপ্তি সম্ভব, নতুবা যুগ যুগ ধরে এ মূল্যবৃদ্ধির ভোগান্তি আমাদের বয়ে যেতে হবে। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা বলনে,

    যে আমার বাণী (কুরআন) প্রত্যাখ্যান করবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে পুনরুথান দিবসে অন্ধভাবে তুলবো। [সুরা তোয়াহা-১২৪]

    এন. মুহাম্মদ
    সেপ্টেম্বর ২০১২

  • বিশ্বব্যাপী পূঁজি বাজারের ধস, পূঁজিবাদের ব্যর্থতা এবং খিলাফতের সমাধান

    বিশ্বঅর্থনীতি পতনের ঘটনা প্রবাহ : বর্তমান বিশ্বব্যাপী অর্থনৈতিক সমস্যার কিছু উল্লেখযোগ্য ঘটনা প্রবাহ তুলে ধরা হলো :

    ৪ এপ্রিল- ২০০৭      :   নিউসেঞ্চুরী লিমিডেট নামের মার্কিন সাব-প্রাইম মর্গেজ ব্যাংক দেউলিয়া ঘোষণা।

    মে- ২০০৭                :   এক মাসের মধ্যে প্রায় ২৫টি সাব-প্রাইম মর্গেজ ব্যাংক দেউলিয়া হয়ে পড়ে।
    মে-২০০৭                 :  এর এক সপ্তাহের মাঝে আর্থিক বাজারের মোট ক্ষতির পরিমান দাড়ায় প্রায় ৮০০ বিলিয়ন ডলার।

    জুন-২০০৭               :    শুরু হয় তারল্য সংকট এবং ঋণ প্রদান বন্ধ করে দেয় অনেক ব্যাংক। একেই বলা হয় credit crunch

    ফেব্রুয়ারী-২০০৮    :    Citi Group Credit মার্কেটে loss করে প্রায় ৪০.৭ বিলিয়ন ডলার, HSBC ব্যাংক এর ক্ষতির পরিমান ১৫.৫ বিলিয়ন, Merrill Lynch এর ক্ষতির পরিমান দাড়ায় ৩১.৭ বিলিয়ন।

    মার্চ- ২০০৮             :     বৃটেনের পঞ্চম বৃহত্তম ব্যাংক Northern Rock দেউলিয়া ঘোষিত হয়।

    সেপ্টেম্বর-২০০৮      :    ১৮৪ বছরের পুরানো পঞ্চম বৃহত্তম মার্কিন ব্যাংক Lehman Brothers দেউলিয়া ঘোষিত হয়।

    সেপ্টেম্বর-২০০৮   :    বিশ্বের সবচে বড় আর্থিক প্রতিষ্ঠা AIG Group দেউলিয়ার কবলে পড়ে এবং মার্কিন সরকার ৮০% মালিকানা গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি জাতীয়করন করে নেয়।

    সেপ্টেম্বর-২০০৮     :     আইসল্যান্ডের/আয়ারল্যান্ডের প্রায় সমস্ত ব্যাংক জাতীয় করন করা হয়।

    সেপ্টেম্বর-২০০৮     :    ৭৪০ বিলিয়ন ডলারের মার্কিন এবং ৫০০ বিলিয়ন পাউন্ডের বৃটিশ rescue plan অনুমোদন হয়।

    সেপ্টেম্বর-২০০৮    :    শেয়ার বাজারের দর পতন অব্যাহত থাকে। ইউরোপ, এশিয়া ও মার্কিন শেয়ার বাজারগুলো এক বছরে প্রায় ৩০-৪০% সম্পত্তি হারিয়ে ফেলে।

    সেপ্টেম্বর-২০০৮     :     সারা বিশ্বে অর্থনীতিতে দীর্ঘমেয়াদী মহামন্দার সূচনা।

    ভূমিকা :

    বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের রিয়েল ষ্টেট সেক্টরে যে সংকট দেখা দিয়েছে এবং এর পরবর্তীতে যেভাবে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট ছড়িয়ে পড়েছে তা উপরের ঘটনা প্রবাহ থেকে স্পষ্ট প্রতীয়মান। এই প্রবন্ধে আমরা সমস্যার স্বরূপ ও প্রকৃত কারণ তুলে ধরার চেষ্টা করব এবং এই ধরণের সমস্যা, আশু খিলাফত কিভাবে সমাধান করবে তা বিস্তারিত উপস্থাপন করা হবে। এই প্রবন্ধের বেশ কিছু কন্‌সেপ্ট যেহেতু খুব বেশী টেকনিক্যাল তাই উপস্থাপনা এবং বুঝার সুবিধার জন্য পুরো প্রবনন্ধটিকে নিম্নোক্ত ভাবে সাজানো হলো।

    – কিছু টেকনিক্যাল শব্দের সংজ্ঞা।

    – আর্থিক সংকটের তৈরীর পেছনে কার্যক্রর প্রক্রিয়াটি এবং এতে জড়িত বিভিন্ন ধরণের বাজারের কার্যপ্রক্রিয়া বর্ণনা করা।

    – পুঁজিবাদের দৃষ্টিভঙ্গিতে সংকটের কারণ এবং সংকট উত্তোরণে পুঁজিবাদী প্রেসক্রিপশন।

    – সংকটের প্রকৃত কারণের বিবরণ।

    – খিলাফতের সমাধান।

    – বর্তমান সংকটে আমাদের ভূমিকা।

    ১ম ধাপ : কিছু টেকনিক্যাল শব্দের সংজ্ঞা

    – বাণিজ্যিক ব্যাংক (Commercial Bank) : যেসব ব্যাংক জনগণের সঞ্চয়কৃত অর্থ সুদের বিনিময়ে জমা নেয় এবং অধিক সুদের বিনিময়ে অন্যের কাছে তা ঋণ দেয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।

    – পেনশন ফান্ড প্রতিষ্ঠান : যে সকল প্রতিষ্ঠান চাকুরীজীবিদের পেনশনের টাকা জমা নেয় এবং তা বিভিন্ন খাতে বিনিয়োগ করে এবং চাকুরী শেষে তা ফেরৎ দেয়।

    – মিউচ্যুয়াল ফান্ড কোম্পানী : যে সকল প্রতিষ্ঠান ব্যক্তির কাছ থেকে কাগজি সার্টিফিকেট বিক্রি করে টাকা সংগ্রহ করে শেয়ার বাজারে বিনিয়োগ করে।

    – বন্ড বাজার : যে বাজারে ঋণের দলিল ক্রয়-বিক্রয় হয়।

    – ঝুঁকি : ঋণ দেয়ার পর ফেরৎ না পাবার সম্ভবনা কে ঝুঁকি বলে।

    – সিকিউরিটি : এক ধরনের দলিল যার মাধ্যমে কোন কিছুর উপর আপনার অধিকার প্রতিষ্ঠিত হয়। যেমন : শেয়ার।

    – জামানাতযুক্ত গৃহঋণ (Home Loan Mortgage) : কোন ব্যক্তি যদি গৃহ নির্মানের জন্য গৃহিত ঋনের (Loan) এর বিপরীত জামানত হিসাবে ঋণ দাতাকে বা ঋণদাতার পক্ষে অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট স্থাবর সম্পত্তি (যেমন বাড়ী, জমি ইত্যাদি) জামানত রেখে ঋণ গ্রহণ করে তাকে জামানতযুক্ত গৃহঋণ বলে।

    – প্রাইম মর্গেজ বাজার (Prime-Mortgage Market) : জামানতযুক্ত গৃহঋণ গ্রহণের সময় ঋণ গ্রহীতার আর্থিক সামর্থ্য এবং ঋণ পরিশোধের সম্ভবনা ক্ষতিয়ে দেখা হয়। যেসব ঋণ গ্রহীতার ঋণ পরিশোধের আর্থিক সামর্থ্য আছে তাদেরকে বলা হয় প্রাইম কাষ্টমার (Prime Customer)। এই বাজারে যেসব গৃহঋণ আর্থিক প্রতিষ্ঠান ঋণ দেয় তাদেরকে Prime-Mortgage Bank বলে। এক্ষেত্রে ঋনের জামানত হিসাবে ঐ বাড়ীটিই (যা এখনও তৈরী হয়নি) মর্গেজ ব্যাংক এর নিকট দায়বদ্ধ রাখা হয়।

    – ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান : যেসব প্রতিষ্ঠান বিনিয়োগ ঝুঁকির পরিমান নির্ধারণ করে।

    – সাব প্রাইম মর্গেজ (Subprime-Mortgage Market) : সারা বিশ্বব্যাপী আমেরিকান মর্গেজ বাজারের পতন যে ভয়বহ অর্থনৈতিক সংকট তৈরী করেছ তার মূলে রয়েছে সাব প্রাইম মর্গেজ বাজার (Subprime-Mortgage Market)।

    খুব সহজ ভাষায়, যেহেতু ঋণ পাবার জন্য ঋণগ্রহীতার আর্থিক অবস্থার মূল্যায়ন অতীব গুরুত্বপূর্ণ শর্ত, তাই যখন কোন ব্যক্তির গ্রহণযোগ্য পরিমান আর্থিক অবস্থা না থাকে তখন সে ব্যক্তি প্রথম শ্রেণীর প্রাইম মর্গেজ ব্যাংক সমূহ হতে ঋণ পায় না। যখন মার্কিনীদের মাঝে সকল প্রাইম কাষ্টমাররা মর্গেজ ঋণ নিয়ে নিল তখন এ ব্যবসায়ের ক্ষেত্রে স্থবিরতা চলে আসল। সেই সময় কম অবস্থা সম্পন্নদের জন্য সাব-প্রাইম মর্গেজ ব্যাংক সমূহ ঋণ প্রদান শুরু করে। প্রায় ২৫% মার্কিন জনগণ এই ধরনের কম অবস্থা সম্পন্ন আয়ের মানুষ। এটি একটি বিশাল বাজার। ফলে বেশীর ভাগ সাব প্রাইম মর্গেজ ব্যাংক এ ধরনের লোকদের কাছে ঋণ দিতে থাকে। যার বিনিময়ে জামানত হলো ভবিষ্যতে তৈরী বাড়ীটি।

    – নিলাম কৃত সম্পত্তি বাজার : যদিও এই ধরণের ঋণ খুব বেশী ঝুঁকিপূর্ণ, তারপরও এই ব্যাংকগুলো এই ধরনের ঋণ প্রদান অব্যাহত রাখল এই যুক্তিতে যে, যদি ঋণ গ্রহীতা ঋণ প্রদান ব্যর্থ হয়, তবে ব্যাংকগুলো জামানতকৃত বাড়ী বিক্রি করে এই ঋণ আদায় করবে। এই ধরণের বাড়ী বিক্রি করার জন্য আমেরিকায় রয়েছে নিলাম কৃত সম্পত্তি বাজার।

    ২০০৭ সালের দিকে এই ধরনের বাজারে প্রদান করা ঋণের পরিমান দাড়াল ১.৩ ট্রিলিয়ন ডলার। যা মার্কিন জিডিপির (GDP) প্রায় এক-দশমাংশ। এভাবেই Subprime-Mortgage Bank গুলো আরো বেশী মুনাফা করার জন্য ঝুঁকির পরিমাণ চিন্তা না করে বিনিয়োগ করতে থাকলো।

    – মর্গেজ বেকর্ড বন্ড (Mortgage Backed Bond) : পশ্চিমা অর্থব্যবস্থা বর্তমান সংকট যে কারণে এত প্রকট হয়েছে তার মূলে রয়েছে এই বন্ড। উদাহরণ স্বরূপ বলা যায়, একটি সাব-প্রাইম মর্গেজ ব্যাংক কয়েকজনকে গৃহঋণ দিয়েছে। যার বিপরীতে জামানত হল নির্মিতব্য গৃহটি এবং ধরা যাক সব মিলিয়ে ঋণ দিয়েছে ২ কোটি ডলার। এখন মরগেজ ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানটি এই ঋণের বিপরীতে মাসিক বা ত্রৈমাসিক বা অর্ধ-বাৎসরিক বা বাৎসরিক কিস্তি পাবে। যার মাধ্যমে ঋণ আদায় হবে। এখন প্রতিষ্ঠানটি আরো বেশি অর্থ বিনিয়োগ করার জন্য এই প্রাপ্য কিস্তির (ভবিষ্যতে পাবার) বিপরীতে অন্যের কাছ থেকে (যেমন: প্রাইম মর্জেগ ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, বাণিজ্যিক ব্যাংক ইত্যাদি) কাছ থেকে বিভিন্ন ঋণ দলিল বিক্রি করে আরো ঋণ গ্রহণ করল। আর এই নতুন ঋণপত্র ক্রেতাকে মর্গেজ লোন থেকে প্রাপ্ত কিস্তি হতে সুদ প্রদান করার প্রতিশ্রুতি দেয়।। এর ফলে ঋণ কিস্তি একটি ক্রয় বিক্রয়ের সামগ্রী হয়ে পড়ল। একেই বলা হয় মর্গেজ বেকর্ড বন্ড (Mortgage Backed Bond)।

    ২য় ধাপ : আর্থিক সংকটের তৈরীর পেছনে কার্যক্রয় প্রক্রিয়া এবং এতে জড়িত বিভিন্ন ধরণের বাজারের কার্যপ্রণালী   

    ২.১ বুদ্ধিমান (?) মার্কিনীদের ঋণ বিক্রি :

    আমরা হয়তো একটু আশ্বার্যই হব যে, বুদ্ধিহীন মার্কিনীরা বা সমগ্র পাশ্চাত্য সভ্যতা তাদের পুঁজিবাদী অর্থনৈতিক দর্শন, মুনাফা অর্জনের জন্য কি না করে থাকে। আশ্চর্য্য তাদের কৌশলসমূহ। তবে এখানে আমরা তাদের ঋণ বিক্রির (অপ) কৌশল দেখব।

    সাব-প্রাইম মর্গেজ বাজার যেহেতু বেশি ঝুঁকিপূর্ণ এবং একই সাথে বেশি লাভজনক তাই, বড় বড় ব্যাংকগুলো (বলা হয় Wall Street Banks) এই জায়গায় বিনিয়োগ করার নানান রকম উপায় বের করল। যার মাধ্যমে তারা আরো বেশি অর্থায়ন এবং এর ফলে আরো বেশি মুনাফা করার সুযোগ পেল। এই উপায়গুলো হলো বিভিন্ন প্রকার মর্গেজ সিকিউরিটির উদ্ভাবন। বিভিন্ন ধরনের মর্গেজ সিকিউরিটির মাঝে Mortgage Backed Bond, Mortgage Pay-through Securities, Collateralized Mortgage Obligation Mortgage Backed Bond ইত্যাদি উল্লেখযোগ্য।

    বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংক (মানুষের সঞ্চয় কৃত অর্থ) মিচুয়্যাল ফান্ড প্রতিষ্ঠান (সাধারণ মানুষের বিনিয়োগকৃত অর্থ), প্যানশান ফান্ড প্রতিষ্ঠান (চাকুরী জীবিদের প্যানশনের কিস্তির অর্থ), বীমা প্রতিষ্ঠান (সাধারণ মানুষের বীমা পলিসির কিস্তি হতে প্রাপ্ত অর্থ) এই মর্গেজ বেকর্ড বন্ড (Mortgage Backed Bond) ক্রয় করতে থাকে। এর মাধ্যমে এই বাজারে আরো বেশি অর্থায়নের সুযোগ তৈরী হলো।

    শুধুমাত্র এই ধরণের মার্কিন প্রতিষ্ঠানই নয় বরং ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্যে, প্রাচ্য ও অস্ট্রেলিয়াসহ সারা বিশ্বের বিভিন্ন বড় বড় আর্থিক প্রতিষ্ঠান এই ধরণের ঋণপত্রে বিনিয়োগ শুরু করলো। লক্ষ্যনীয় যে, যে সকল প্রতিষ্ঠান এই মর্গেজ বন্ড কিনছে তারা মোটেও জানতে পারছে না যে, মার্কিন এই মর্গেজ ব্যাংকগুলো কোথায়, কি পরিমানে এবং কত ঝুঁকিতে তাদের অর্থ বিনিয়োগ করছে। আর কতইবা এই মর্গেজ বাজারের প্রকৃত ঝুঁকির পরিমান। Credit Rating প্রতিষ্ঠান সমূহ মর্গেজ ব্যাংকগুলোর ব্যবস্থাপকদের যোগ সাজসে এই সেক্টরের বিনিয়োগ ঝুঁকির পরিমান প্রকৃত ঝুঁকির পরিমান থেকে কম বলে রির্পোট বের করতে থাকল।

    সাধারণ মানুষ, যারা বীমা প্রতিষ্ঠানে টাকা দেয় বীমা পলিসীর জন্য, যারা পেনসন ফান্ড কোম্পানীতে মাসিক কিস্তি দেয় বৃদ্ধ অবস্থায় পেনসন পাবার জন্য, যারা ব্যাংকে টাকা জমা দেয় ভবিষ্যৎ অর্থনৈতিক সমস্যা হতে মুক্ত থাকার জন্য, তাদের পক্ষে এই সব বিনিয়োগের ঝুঁকি জানা একদমই অসম্ভব।

    ২.২ Farnic Mae & Faddie Mac এর ভূমিকা (SWAP এর উদ্ভব):

    যেহেতু সাব প্রাইম ব্যাংকের ইস্যুকৃত মর্গেজ বেকর্ড বন্ড ঝুঁকিপূর্ণ ছিল, Federal National Mortgage Association বা সংক্ষেপে Fannie Mac/FNMA এই ঝুঁকির পরিমান কমানোর জন্য এই সব ঋণ পত্রের বিনিময় গ্যারান্টি প্রদান করে নতুন ঋণপত্র বিক্রি শুরু করে। এই ব্যবস্থাকে বলা হয় Credit SWAP। যেহেতু Fannie Mac একটি মার্কিন সরকারী প্রতিষ্ঠান, যা বাংলাদেশের House Building Finance Corporation (BITBFC) এর মত, তাই এই প্রতিষ্ঠানটির গ্যারান্টির বিপরীতে ইস্যুকৃত মর্গেজ বেকর্ড বন্ড আস্তে আস্তে বাজারে জনপ্রিয় হতে থাকলো। ২০০৭ সালে এই বাজারের মোট মূল্য দাড়ায় ১.৩ ট্রিলিয়ন ডলার। এখানে লক্ষ্যনীয়, যে প্রতিষ্ঠানটি এই গ্যারান্টি প্রদান করলো তার নিজের আর্থিক অবস্থাই নাজেহাল। ২০০৭ সালের মোট সম্পত্তির পরিমান ৮৮২.৫ বিলিয়ন ডলার অথচ নিজস্ব মুলধন হল মাত্র ৪৪ বিলিয়ন ডলার। এইভাবে SWAP এর মাধ্যমে Fannie Mac প্রাইভেট মর্গেজ ব্যাংকগুলোকে আরো বেশি ঝুঁকিপূর্ণ ঋণ বিক্রির মাধ্যমে ব্যবসা করার জন্য উৎসাহিত করলো।

    তাছাড়াও শেয়ার বাজার, বন্ড বাজার, বিভিন্ন ধরণের ঋণপত্র, margin trading, ডোরভেটিবস ও হেজ্‌ফান্ড ইত্যাদি জটিল কাগুজে সম্পত্তির মাধ্যমে এই সেক্টরে প্রকৃত সম্পত্তির মূল্যের তুলনায় অধিক হারে ঋণ ক্রয়-বিক্রয় শুরু হলো। ২০০৭ সালে এ বাজারের পরিমাণ ছিল ১.৭ ট্রিলিয়ন ডলার। অথচ এর বিপরীতে অধিক পরিমান ঋণ বিক্রির ফলে ঋণ বাজারের পরিমান দাঁড়ায় ৫১ ট্রিলিয়ন ডলার, শেয়ার বাজারের পরিমান দাড়ায় ৪৮ ট্রিলিয়ন ডলার এবং এসবের বিপরীতে ডেরিভেটিব্‌স বাজারের পরিমান ছিল ৫০০ ট্রিলিয়ন ডলার। সুতরাং দেখা যাচ্ছে, সেই একজন মধ্যবিত্ত পরিবারের কোন ব্যক্তির একটি বাড়ী তৈরীর বিষয়কে কেন্দ্র করে বাণিজ্যিক ব্যাংক, মর্গেজ ব্যাংক, সাব-প্রাইজ মর্গেজ ব্যাংক নিলামে বাড়ী বিক্রির বাজার, পেনশন ফান্ড, মিউচুয়্যাল ফান্ড, লিজিং ফার্ম, বীমা প্রতিষ্ঠানসহ সবাই কিভাবে ব্যবসা করছে। আর সুদ হচ্ছে এই সমস্ত ব্যবসায়ের পণ্য।

    ২.৩ আর্থিক বাজারে ধসের প্রক্রিয়া ও প্রভাব:

    এই ভাবে যখন বিভিন্ন ধরণের আর্থিক প্রতিষ্ঠানসমূহ সাব-প্রাইম মর্গেজ বন্ড ও এর বিপরীতে তৈরী হওয়া বিভিন্ন ডেরিবেটিবস-এ বিনিয়োগ শুরু করলো তখন মর্গেজ এবং সাব-প্রাইম মর্গেজ ব্যাংকগুলোর ঋণ দেয়ার পরিমাণ বেড়ে গেল। যেসব মর্গেজ ব্যাংক গৃহঋণ দিল তারা ভবিষ্যতে এই বাড়ীর মূল্য কয়েকগুণ বাড়বে এই চিন্তায় ঐ পরিমান ঋণের দলিল ইস্যু করতে থাকলো। এই ভাবে বাজারে মর্গেজ বন্ড ও অন্যান্য ঋণপত্রের পরিমাণ বেড়ে গেল। অন্যদিকে জর্জ ডব্লিউ বুশের গত ৮ বছরের জঘণ্য অর্থনৈতিক ও বৈদিশিক নীতির কারণে সাধারণ মার্কিন জনগণের পক্ষে সময়মত গৃহ ঋণের কিস্তি পরিশোধ করা অসম্ভব হয়ে পড়ল।

    মার্কিন অর্থনীতি ধ্বংসের প্রথম লক্ষণ দেখা গেল যখন ২রা এপ্রিল ২০০৭ সালে নিউ সেঞ্চুরী লিমিটেড নামের সর্ববৃহৎ সাব-প্রাইম মর্গেজ ব্যাংকে দেউলিয়া ঘোষিত হল। এক মাসের মধ্যে প্রায় ২৫টি সাব-প্রাইম ব্যাংক দেউলিয়া ঘোষিত হল। আর যখন এক সাথে অনেকগুলো মর্গেজ ব্যাংক দেউলিয়া হলো তখন নিলাম বাজারে বাড়ী বিক্রির পরিমান বেড়ে গেল। ফলে দ্রুত এসব বাড়ীর দাম কমতে শুরু করলো। অন্যদিকে যেহেতু আর্থিক অর্থনীতির সকল সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠান এই মর্গেজ বন্ড বাজারে বিনিয়োগ করেছিল তাই সাব-প্রাইম মর্গেজ ব্যাংকগুলোর দেউলিয়ার ফলে দ্রুত মর্গেজ বন্ডের দাম কমে গেল। শুরু হল বাজারে দরপতন। এতে করে সংকট চক্রবৃদ্ধি হারে প্রভাব ফেলতে শুরু করলো এবং যারাই এই বাজারে বিনিয়োগ করলো তারা সবাই একে একে ক্ষতির সম্মুখিন হতে শুরু করলো। একে একে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, হেজ ফান্ড, পেনশন ফান্ড, মিউচুয়্যাল ফান্ড, বিনিয়োগ ব্যাংক, এরা সবাই ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখিন হয়। পাশ্চাত্যের দেশগুলোতে মাত্র ৭ দিনেই এই ক্ষতির পরিমাণ দাড়াল ৮০০ বিলিয়ন ডলার। এই বিক্রি বেড়ে যাবার কারণে বাণিজ্যিক ব্যাংকগুলো প্রাইম মর্গেজ ব্যাংকগুলোকেও ঋণ দেয়া বন্ধ করে দিল। বাণিজ্যিক ব্যাংকগুলো অন্যান্য ব্যাংককেও ঋণ প্রদান বন্ধ করে দিল। তৈরী হলো Credit Crunch।

    অন্যান্য দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন বুঝতে পারে তারা ইউ,ইস-এর মর্গেজ বাজারে বিনিয়োগকৃত টাকা উদ্ধার করতে পারবে না। তখন তারাও বন্ড বাজারে বিক্রি আরো বাড়িয়ে দিল। আস্তে আস্তে এর প্রভাব শেয়ার বাজারেও পড়তে থাকে। ব্যাপক হারে শেয়ার এবং Derivative securities বিক্রির ফলে একে একে বিভিন্ন বন্ড ও শেয়ার বাজারে দাম কমতে শুরু করে এবং বিভিন্ন বড় বড় আর্থিক প্রতিষ্ঠান ব্যাপক হারে ক্ষতির সম্মুখীন হয়। পশ্চিমা Central bank গুলো মাত্র ৪৮ ঘন্টা সময়ের মধ্যে প্রায় ৩০০ বিলিয়ন ডলার নগদ অর্থ আর্থিক বাজারে সরবরাহের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করলো। যেহেতু মর্গেজ বন্ড বাজারের পরিমান ছিল ১.৩ ট্রিলিয়ন ডলার, বন্ড বাজারের পরিমান ছিল ৫১ ট্রিলিয়ন ডলার, শেয়ার বাজারের পরিমান ছিল ৪৮ ট্রিলিয়ন ডলার এবং এসবের বিপরীতে ডেরিভেটিব্‌স বাজারের পরিমান ছিল ৫০০ ট্রিলিয়ন ডলার তাই শুরু হলো ভয়াবহ অর্থনৈতিক সংকট। অনেক ব্যাংক দেউলিয়ার দারপ্রান্তে পৌছে যায়। যাদের মাঝে রয়েছে বৃটেনের Northern Rock, সুইজারল্যান্ডের USB, ১৮৫ বছরের পুরাতন আমেরিকান ব্যাংক Lehman Brothers.

    এই সমস্যার ফলে USA, Japan, UK, Germany, France, ইটালি, অষ্টেলিয়াসহ বিশ্বের অনেক দেশে প্রকৃত উৎপাদন কমে গেছে। মর্গেজ লোন নিয়ে করা বাড়িগুলো নিলামে উঠছে। টঝঅ-তে প্রত্যেক দশ সেকেন্ডে ১টি বাড়ী নিলামে বিক্রি হয়- যার দাম গত বছরের তুলনায় ১/৩ অংশ। বিলাস পণ্যের ভোগ কমে গেছে। USA-তে গাড়ি বিক্রি কমে গেছে প্রায় ৭৮%, দাম কমেছে প্রায় ৪০%। চীনে অনেক ফ্যাক্টরী বন্ধ হয়ে গেছে। কারণ আমেরিকানরা তাদের ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে। বাংলাদেশেও প্রায় ২ বিলিয়ন ডলার গার্মেন্টেস বাজারের আশু পতন পরিলক্ষিত হচ্ছে। কারণ স্টেপ্টম্বর ডিসেম্বর হল বিক্রির মৌসুম। প্রায় ৭০০ বড় বড় আমেরিকানরা নতুন অর্ডারতো দূরে থাক, পুরাতন অর্ডার গুলোও তুলে নিচ্ছেন।

    ৩য় ধাপ : পুঁজিবাদের দৃষ্টিভঙ্গিতে সংকটের কারণ এবং সংকট উত্তোরণে পুঁজিবাদী প্রেসক্রিপশন

    ৩.১ সংকট উত্তরণে পুঁজিবাদীদের ব্যবস্থা:

    এই ঘটনার পরবর্তীতে অনেকেই এই সমস্যার কারন ও সমাধান খুঁজার চেষ্টা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর, ইউরোপিয়ান ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর, G8 সম্মেলনের বক্তারা কারণ হিসেবে আর্থিক লেনদেনের স্বচ্ছতা, জবাবদিহিতা, হিসাব রক্ষন ব্যবস্থা ও Regulation-কে দায়ী করেছেন। যা সত্যিকার অর্থে সমস্যার মূল কারণ নয়।

    তাছাড়া এই অবস্থা হতে উদ্ধারের জন্য পশ্চিমা পুঁজিবাদী সরকারগুলো সাধারণ মানুষের টাকা এসব প্রতিষ্ঠানের ক্ষতি পূরণে ব্যায় করার মত সিদ্ধান্ত নেয়। Free market economy-তে আমরা এই সিদ্ধান্ত দেখে আশ্চার্য নই। এটি তাদের আর্থিক নয় বরং আদর্শিক দেউলিয়াত্বই প্রমাণ করে। ইউএসএ-তে প্রায় ৭০০ বিলিয়ন ডলারের উদ্ধার প্যাকেজ এবং ইউকে-তে প্রায় ৫৫০ বিলিয়ন পাউন্ড উদ্ধার প্ল্যান সরকার ভাবে গ্রহণ করা হয়। এর ফলে বৃটেনে জনপ্রতি প্রায় ২২০০ পাউন্ড পরিমান ঋণের বোঝা বাড়াবে। এসব উত্তরণ পরিকল্পনা সত্যিকারের কোন সমাধানতো দেয়ই নি বরং সমস্যা আরো ঘনীভূত করেছে। পরবর্তীতে আরো ৩৫০ বিলিয়ন ডলার উদ্ধার পরিকল্পনাও কোন সমাধান আনতে পারেনি। বিশ্বব্যাপী শেয়ার ও বন্ড বাজারের দরপতন আজঅব্দি অব্যহত আছে। গত ১ বছরে মার্কিনসহ সারা বিশ্বের শেয়ার বাজারের দরপতন হয়েছে গড়ে ৩৫-৪৫%।

    ৩.২ সংকট উত্তরণে সত্যিকার পুঁজিবাদীদের ব্যবস্থা:

    এই ভয়াবহ পরিস্থিতি হতে উত্তরণের উপায় হিসাবে সাম্রাজ্যবাদী পশ্চিমা সভ্যতার মোড়ল আমেরিকার রয়েছে পুরাতন ফর্মূলা। তারা নিজেরাও জানে আর্থিক লেনদেনের স্বচ্ছতা, জবাবদিহিতা, হিসাব রক্ষণ ব্যবস্থা ও Regulation-ইত্যাদির মাধ্যমে এই সমস্যার সমাধান হবে না। তাদের ইতিহাস ভিন্ন কথা বলে। তাদের ১৯৩০ এর অর্থনৈতিক মহামন্দা কেটেছে ২য় বিশ্বযুদ্ধের সময় অস্ত্র বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ দ্বারা এবং পরবর্তীতে এই যুদ্ধে জড়িয়ে পড়ার মাধ্যমে। ১৯৫০ এর অর্থনৈতিক সংকট কেটেছে কোরিয়ান যুদ্ধ দ্বারা। ১৯৬০ এর অর্থনৈতিক সংকট কেটেছে ভিয়েতনাম যুদ্ধ দ্বারা। ১৯৭০ সালের মন্দা কেটেছে সৌদি রাজা ফয়সালকে হত্যা করে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমিয়ে। ১৯৮০-র দশকের অর্থনৈতিক মন্দা কেটেছে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ঠান্ডা যুদ্ধ বিজয়ের মাধ্যমে মধ্য এশিয়ার প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ গ্রহণের মাধ্যমে। ১৯৯০ এর সমস্যা কেটেছে সিনিয়র বুশের নয়া বিশ্ব ব্যবস্থার প্রথম যুদ্ধ- মুসলমানদের বিরুদ্ধে প্রথম ইরাক যুদ্ধের মাধ্যমে এবং তারপর ২০০০ সালের সমস্যা কাটানোর চেষ্টায় রয়েছে ২য় ইরাক যুদ্ধ। পরবর্তীতে war on terror নামে মুসলমানদের বিরুদ্ধে নব্য ক্রুসেড পরিচালনার মাধ্যমে। বর্তমান সমস্যা সমাধানের জন্য তাদের লক্ষ্য আশু Pakistan আক্রমন, প্রক্সি-ওয়ারের মাধ্যমে ভারত-পাকিস্তানের মধ্যে arm race শুরু করে। আমরা ইতিমধ্যেই দেখেছি প্রায় ৩০ বছর পুরনো ভারতের বিরুদ্ধের অবরোধ উত্তোলণের মাধ্যমে ভারতকে nuclear fuel সরবরাহ করার পরিকল্পনা। যা ভারত-পাকিস্তানের মাঝে প্রতিযোগীতা তৈরী করবে এবং USA এর অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করবে। এছাড়াও রয়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমানো, যাতে করে আমেরিকানদের জীবন নির্বাহ ব্যয় হ্রাস পায়। বিষয়টি ইতিমধ্যেই ঘটতে শুরু করেছে। প্রায় ৭-৮ মাস আগে তেলের দাম ছিল ব্যারেল প্রতি ১০০ ডলারের মত, যা বর্তমানে মাত্র ৫০ ডলারে নেমে এসেছে। সর্বপরি রয়েছে আরো বেশি ডলার মুদ্রা ছাপানো কাজ। যা USA এর সমস্যার সমাধানে ভূমিকা রাখবে এবং অন্যান্য দেশকে সমস্যায় ফেলবে। কারণ এতে করে অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা ডলার রির্জার্ভের মূল্য কমে যাবে।

    তবে লক্ষ্যনীয় যে, আজকের আমেরিকা সারা বিশ্বে সামরিক দিক থেকে একটি পরাজিত শক্তিতে পরিনত হয়েছে। পরিনত হয়েছে পরাজিত শক্তি হিসেবে কূটনৈতিক ক্ষেত্রে এবং সারা বিশ্বে তাদের ফেরী করা রাজনৈতিক ব্যবস্থায় বিভিন্ন ভাবে অস্ত্র প্রচার হচ্ছে। সত্যিকার অর্থে বর্তমান আমেরিকা আরেকটি উন্নত আদর্শিক রাষ্ট্রেও আগমনের জন্য পথ ছেড়ে দিতে বাধ্য হচ্ছে।

    ৩.৩ পুঁজিবাদী সভ্যতার আদর্শিক দেউলিয়াত্ব:

    বিশ্বব্যাপী পূঁজিবাদী অর্থনৈতিক এই সংকটের কারণে মানব সভ্যতার যে সংকট দেখা দিয়েছে তাতে আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া, হংকং, জাপান, নিউজিল্যান্ড, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানী, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইটালী, ইউকে, আরব রাষ্ট্রসমূহ এবং ভারত সহ সারা বিশ্বে ব্যাপক ভাবে এ অর্থনৈতিক সংকট ছড়িয়ে পড়েছে। সকল দেশের সরকারই তাদের আর্থিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য প্রানান্তরকর চেষ্টা করে যাচ্ছে। যেমন করে একজন জুয়ারী ক্যাসিনোতে বারবার ফিরে যায় তার ক্ষতি পুরণের জন্য। ইউএসএ-ইউকে সরকার তাদের সাধারণ মানুষের করের টাকা এই ধরণের জুয়ারী আর্থিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য ঢেলে যাচ্ছেন। যদিও তাদের এ উদ্ধার পরিকল্পনা কাজ করবে কিনা এ নিয়ে বির্তক আছে, তবে পুঁজিবাদের আর্দশিক মৃত্যু নিয়ে আর কোন সন্দেহ বা বিতর্ক নেই। পশ্চিমা জাতি সমূহ দশকের পর দশক বিশ্বব্যাপী মুক্ত বাজার অর্থনীতি, মালিকানার স্বাধীনতা, বাজার অর্থনীতি, ইত্যাদি বিষয়গুলো সারা বিশ্বে ফেরি করে আসছে। প্রচুর বেতনভূক্ত পরামর্শক (consultant) ও তাদের প্রতিষ্ঠান ও IMF, World Bank এর মাধ্যমে তারা বেসরকারীকরণ (Privatization), মুক্তবাজার নীতিমালা, যৌথমুলধনী পাবলিক কোম্পানী এবং শেয়ার ও বন্ড বাজারের প্রসারের কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশ কিভাবে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যেমন : সোনালী, জনতা, রূপালী, অগ্রণী ব্যাংক এসব প্রতিষ্ঠানকে বেসরকারীকরণ করেছে। অথচ তারা যখন নিজেদের দেশে সমস্যায় পড়েছে তখন তারা তাদের মুক্তবাজার অর্থনীতির শ্লোগান, প্রাইভেটাইজেশনে বা প্রতিযোগিতামূলক প্রেশক্রিপশনকে নিজেদের জন্য গ্রহণ করছেনা।

    – USA তাদের দেশের বিখ্যাত গৃহ ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান “Fannie Mae” এবং “Faddie Mac”-কে রাষ্ট্রায়ত্ত্ব করেছে। বিখ্যাত ইন্সুরেন্স প্রতিষ্ঠান AIG গ্রুপকেও করা হয়েছে রাষ্ট্রায়ত্ত্ব। এমনিভাবে তারা প্রচুর আর্থিক প্রতিষ্ঠানকে রাষ্ট্রায়ত্ত্ব করেছে, যার উদাহারণ ইংল্যান্ড, আয়ারল্যান্ড, জার্মানী, ফ্রান্স-এ প্রচুর পাওয়া যায়।

    – পশ্চিমা পুঁজিবাদী রাষট্রগুলো বাজারে প্রতিযোগিতা বাড়ানোর কথা বলে, অথচ বর্তমান সমস্যা তারা তাদেররই তৈরী “Anti-competition” আইন পরিত্যাগ করে দু’টি প্রতিষ্ঠানকে একত্রে মার্জ হওয়ার ব্যাপারে সাহায্য করছে। যা তাদের শিখানো “competition” আইন প্রতিযোগিতা আইন -এর সম্পূর্ণ পরিপন্থী। উদাহরণ হচ্ছে, যুক্তরাজ্যের Loyads & HBOS- আর্থিক প্রতিষ্ঠানের মার্জার।

    – তাদের সরকারী কোষাগারে বর্তমানে আর্থিক সংকট চলছে। এই সময় করের হার ও করের ধরণ বাড়ানোর কথা ছিল যা তারা সারা বিশ্বে ফেরি করে বেড়ায়। অথচ বর্তমান সময় তরা নিজেরা নিজেদের দেশে করের হার কমাচ্ছে। যা তাদের Frudent (কৃচ্ছতাসাধন) অর্থনৈতিক নীতির বিরুদ্ধ।

    এইভাবেই তাদের শুধু অর্থনৈতিক নয়, আদর্শিক দেউলিয়াত্ব প্রকাশ পাচ্ছে। ইনশাআল্লাহ, ভবিষ্যতে যখন তাদের রাষ্ট্রীয় ব্যবস্থার কাঠামোর দেউলিয়াত্ব বিশ্ববাসীর কাছে প্রকাশ পাবে তখন জনগণ তা ছুঁড়ে ফেলে দিবে।

    ৪র্থ ধাপ : সংকটের প্রকৃত কারণের বিবরণ

    পূঁজিবাদী অর্থনীতির ব্যর্থতার সত্যিকার কারণ : বর্তমান পুঁচিবাদী অর্থনীতির ব্যর্থতার কারণ আলোচনায় এই নিবন্ধে সমস্যার মূল কারণ হিসাবে ৪টি বিষয়কে চিহ্নিত করা হলো। সমস্যার ৪টি মূল কারণ হলো-

    ১। সুদ ভিত্তিক আর্থিক ব্যবস্থা
    ২। Complex Financial Product System & Practices
    ৩। ব্যবসা প্রতিষ্ঠানের গঠন প্রক্রিয়া (Corporate Structure)
    ৪। Currency Standard

    ৪.১ সুদ ভিত্তিক আর্থিক ব্যবস্থা (Interest based economy & financial system):

    পুঁজিবাদী অর্থ ব্যবস্থার অন্যতম প্রধান সমস্যা হলো “সুদ”। পশ্চিমা অর্থনীতির বইগুলোতে বলা হয় সুদের কারণে মানুষ ব্যাংকে সঞ্চয় করে, যা মূলধন তৈরী করে এবং বিনিয়োগ বৃদ্ধি করে ফলে অর্থনীতি শক্তিশালী হয়। তাছাড়া বলা হয় যে ব্যাংক যেহেতু ব্যক্তি হতে বেশি তথ্যসমৃদ্ধ তারা বিভিন্ন বিনিয়োগ প্রকল্পের মাঝে সবচেয়ে safe বা কম ঝুঁকি সম্পন্ন প্রকল্প খুব সহজেই চিহ্নিত করতে পারে এবং দেশের মূলধন সবচেয়ে বেশি কার্যকর খাতে খাটাতে পারে। অথচ তাদের সব দাবিই মিথ্যা-

    ক.    বর্তমান সমস্যায় তারা কিভাবে ১.৭ ট্রিলিয়ন ডলার মর্গেজ বাজারের বিপরীতে Complex financial products তৈরী এবং এসব Product এর বিপরীতে আবার Derivative তৈরী (অর্থাৎ ঋণের উপর ঋণ এবং তার উপর ঋণ থাকে ইংরেজীতে বলে turbo-debt তৈরী করে) কিভাবে এই ঝুঁকিপূর্ণ প্রায় ৫০০ ট্রিলিয়ন ডলার বাজারে বিনিয়োগ করল? আর credit-rating প্রতিষ্ঠানগুলোও কি কারণে এই bubble investment এর ঝুঁকি সঠিক ভাবে নির্ধারণ করতে পারল না? তাহাল কিভাবে বলা যায় যে, সুদ ভিত্তিক ব্যাংক কম ঝুঁকিতে বিনিয়োগ করতে পারে? তাহলে কেন Northern Rock, Lehman brothers দেউলিয়া হলো। বাংলাদেশের ঋণ খেলাপীর ইতিহাস ও তাদের দাবির ভিত্তিহীনতার প্রমাণ। তাছাড়া সঠিক খাতে বিনিয়োগের অর্থ কি এই যে, আদমজীতে বিনিয়োগ না করে বসুন্ধরার মত শপিংমলে বিনিয়োগ করা?

    খ.    তাদের আরো দাবি যে, সুদ ভিত্তিক ব্যবস্থার কারণে বিনিয়োগ উৎসাহিত হয়। এটিও পুরোপুরি মিথ্যা কথা। ধরুণ তাদের ব্যবস্থা মতে পূবালী ব্যাংক ঋণের উপর ১০% সুদ চার্জ করে, আর IFIC ব্যাংক চার্জ করে ১৫%। তাহলে অবশ্যই বর্তমান ব্যবস্থায় সবাই পূবালী ব্যাংক থেকে ঋণ নিবে। কারণ এতে উৎপাদন খরচ কমবে। তাহলে কোন আর্থিক প্রতিষ্ঠান যদি ঋণের উপর ০% সুদ ধার্য করে, তবে! এমন আর্থিক প্রতিষ্ঠান কি সম্ভব! প্রবন্ধের পরবর্তী অংশে এই বিষয়ে আলোচনা করা হবে।

    গ.    তাছাড়া বর্তমান ব্যবস্থায় আমানতকৃত অর্থের উপর প্রায় ২০% রিজার্ভ কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হয়। অন্যদিকে minimum deposit এর নামে কোটি কোটি টাকা অলস পড়ে থাকে। সুতরাং ব্যাংককে তার লাভ, আমানতকারীদের প্রতিজ্ঞাবদ্ধ সুদ ফেরৎ দেবার জন্য ঋণের উপর অধীক হারে সুদ চার্জ করে। তাছাড়া top management এর বোনাস ও অন্যান্য সুযোগ সুবিধা যেহেতু বেশি বেশি মুনাফার সাথে জড়িত তাই তারা বেশি risky project এ বিনিয়োগ করার জন্য এবং আরো বেশি ঋণ বিক্রির জন্য নিচের কর্মচারীদের চাঁপ দেয়। ফলে প্রকৃত জমার বিপরীতে ঋণ আমানত সৃষ্টির মাধ্যমে ১ ডলার মূলধনের বিপরীতে কয়েকগুণ ঋণ প্রদান করা হয়। যেমন : আইন অনুযায়ী যেখানে ১ ডলার মূলধনের বিপরীতে ৩০ ডলার ঋণ প্রদান সম্ভব মার্কিন অর্থনীতিতে, তা বর্তমানে ৯৯ ডলার ঋণে এসে দাড়িয়েছে।

    প্রকৃত অর্থে এটি হলো সাধারন মানুষ থেকে সুদের মূলা ঝুলিয়ে পূঁজিপতিদের টাকা হাতিয়ে নেবার উপকরণ।

    ৪.২  Complex Financial Products, system Practices:

    বর্তমান পুঁজিবাদী অর্থনৈতিক ধ্বস একটি অনিবার্য বাস্তবাতা ছিল। কারণ লোভের বশবর্তী হওয়া এ পশ্চিমা সভ্যতা মূনাফার জন্য তাদের Financial System এ প্রচুর পরিমান Complex Financial Products, System ও Securities তৈরী করেছে যাতে বৈধ চুক্তির কোন শর্ত নেই।

    – যেমন Margin Trading যেখানে মূলধনের কিছু অংশ ধার করে শেয়ার বা বন্ড ক্রয় করা যায়। শুধু পুঁজিপতিরাই Margin Trading এর সুযোগ পায়। ফলে শেয়ার বাজারে চাঙ্গা অবস্থায় তারা অধীকহারে মূনাফা অর্জন করতে পারে। আর দর পতন শুরু হলে তারা শেয়ার বা বন্ড বিক্রি বাড়িয়ে দেয় ফলে তাদের ক্ষতির পরিমান কমে যায় এবং সাধারণ বিনিয়োগকারীরা বেশি ক্ষতিগ্রস্থ হয়।

    – Short Sale : যদি বাজারে দাম কমে তবে দাম কমার মূহুর্তে অন্যের কাছ থেকে শেয়ার ধার করে বিক্রি করে পরবর্তীতে দাম আরো কমলে তা আবার কিনে শেয়ারের মালিককে শেয়ার ফেরৎ দেয়া হবে। এর মাঝখানে এই কৌশলের মাধ্যম মূনাফা কিছু অর্জন সম্ভব। আশ্চর্য যা কোন ব্যক্তির নিজের নয় তা সে কিভাবে বিক্রি করে?

    – Speculation & Hyping : কোন সাদা চামড়ার লোক এসে সংবাদ সম্মেলন করলো, যে তিনি অনেক পরিমান কোন বিশেষ বা একাধিক কোম্পানীর শেয়ার কিনবেন। পরের দিন media তা প্রচার করল। জনগণ মনে করল যেহেতু এই লোক এসব শেয়ার কিনছেন, তার মানে এসব শেয়ারের অবস্থা ভালো হবে, তারাও এই শেয়ার ক্রয় শুরু করেন ফলে বাজারে দাম বেড়ে যায়। পরবর্তীতে ঐলোক তার শেয়ারগুলী বিক্রি করে মুনাফা হাতিয়ে নেয় এবং সাধারণ বিনিয়োগকারীদের পথে বসিয়ে সে বাজার ছাড়ে।

    – Derivatives : এটি একটি জটিল ধরণের Financial Product যা ভবিষ্যত ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। একটি উদাহরণের মাধ্যমে এর প্রভাব বুঝানো যেতে পারে। ২০০৭ এর শুরুতে তেলের উপর derivative সিকিউরিটির জন্য ব্যারেল প্রতি তেলের দাম বেড়ে দাড়ায় প্রায় ১৪৮ ডলার। বাংলাদেশসহ সারা বিশ্ব ব্যবস্থা এর জন্য suffer করে। অথচ বর্তমান সংকটে এই বাজারের পতনের পর তেলের দাম ১/৩ ভাগে নেমে এসেছে।

    ৪.৩  Corporate Structure:

    বর্তমান সংকটের জন্য দায়ী অন্যতম আরেকটি কারণ হলো তাদের ব্যবসা প্রতিষ্ঠানের গঠণ প্রক্রিয়া। এই প্রতিষ্ঠান গঠণ হয় একটি চুক্তির মাঝে যাকে বলা হয় Article of Association I Memorandum of Association বা কোম্পানী গঠণতন্ত্র। চুক্তি অনুযায়ী যারা শেয়ার কিনে তারা প্রতিষ্ঠানের মালিক এবং পরবর্তীতে তারা এ শেয়ার বাজারে ক্রয়-বিক্রয় করতে পারে। এখানে শেয়ার ক্রেতা কোন ব্যক্তি হতে শেয়ার ক্রয়ের প্রস্তাব পাচ্ছে না, না শেয়ার বিক্রেতা শেয়ার ক্রেতা হতে বিক্রয়ের প্রস্তাব পাচ্ছে। কারণ এখানে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের লিখিত সংবিধান অনুযায়ী শেয়ার ক্রয়-বিক্রয় করছে কোন আনুষ্ঠানিক প্রস্তাব বা স্বীকৃতি এতে নেই। তাছাড়া আপনি যে কোম্পানীর শেয়ার কিনছেন হয়তবা একজন মদ্যপ, ব্যভিচারী ও সেই কোম্পানীর শেয়ার মালিক। এখানে এ বিষয়ে কোন বাচ বিচার নাই। তাছাড়া ক্রেতা বিক্রেতার সরাসরি চুক্তি অনুপস্থিত বলে যে কেউ যে কোন তথ্য দিয়ে বাজারের দামকে প্রভাবিত করতে পারে এবং এক ধরণের জুয়াড়ি ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এই দামের সাথে কোম্পানীর সত্যিকার উৎপাদন (Real Production) এর কোন সম্পর্ক নেই। যেমন- IPO ইস্যু করার পর বাজারে শেয়ারের দাম বাজারে যেভাবে একদিনেই ৮/১০ গুন বেড়ে যায়। সত্যিকার অর্থেই কোম্পানীর উৎপাদন ঐ পরিমান বাড়ে কি? বর্ধিত এই দামে শেয়ার ক্রেতারা যদি কোম্পানীর কাছে তাদের টাকা দাবী করে তাহলে কোম্পানী কি তা ফেরত দিবে পারবে?

    তাছাড়া, কোম্পানীগুলোর দায় সীমাবদ্ধ অর্থাৎ কোম্পানীগুলো দেউলিয়া হলে ঋণদাতারা শুধু শেয়ার মূলধনের সমপরিমান অর্থ ফেরত পাবেন। আজ যদি একটি ব্যাংকের ঋণের পরিমান কয়েক হাজার কোটি টাকা হয় তারা দেউলিয়া হলে ঋণ দাতারা শুধু ঐ ব্যাংকের মূলধনের সমপরিমান (মাত্র ২৫০ কোটি টাকার মত) সর্বোচ্চ ফেরত পাবেন। অথচ তাদের নিয়মেই ক্ষুদ্র ব্যক্তিমালিকানা প্রতিষ্ঠানের মালিক পুরো দায় বহন করবে। তাহলে এই বড় বড় প্রতিষ্ঠানগুলো কেন তাদের সমূদয় ঋণ বহন করবে না? আমরা দেখেছি Lehman Brothers দেউলিয়া হবার পর ৪৪ বিলিয়ন ডলার ঋণের বিপরীতে মাত্র ২.৭ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে।

    সত্যিকার অর্থে বড় বড় পূঁজিপতিদের রক্ষা করার জন্যই এ ব্যবস্থা নেয়া হয়েছে। সাধারণ মানুষের ঋণের টাকায় তারা ব্যবসা করবে অথচ ফেরত দেবার সময় পুরোটা ফেরত দিতে অস্বীকার করবে। এটিই হলো পশ্চিমা অর্থ ব্যবস্থার প্রতারণা।

    ৪.৪ Currency Standard:

    বর্তমান সমস্যার সম্ভবত সবচে বড় কারণ হল বিশ্বব্যাপী ডলার ভিত্তিক মুদ্রা ব্যবস্থা। যার ফলে সারা বিশ্বের মুদ্রাস্ফিতি বেড়ে অসম্ভব হারে। ১৯৭১ সালে নিক্সন যখন স্বর্ণমান মুদ্রা ব্যবস্থা (Gold Standard) বাদ দেয় তখন এক আউন্স স্বর্ণের দাম ছিল ৩৫ ডলার যা বর্তমানে ৯৫০ ডলার।

    স্বর্ণমান মুদ্রা ব্যবস্থা ব্যবস্থা বাদ দেবার পর মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ভাবে ডলারকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালায়। বিভিন্ন দেশ স্বর্ণের পরিবর্তে ডলার রিজার্ভ রেখে তাদের নিজস্ব মুদ্রা প্রচলন শুরু করে। ফলে সারা বিশ্বের অর্থনীতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নীতিদ্বারা প্রভাবিত হতে শুরু করে। প্রতিবছর USA এর Federal Reserve System প্রায় ৮ থেকে ১২% হারে ডলার ছাপানো বৃদ্ধি করে। অথচ USA এর অর্থনৈতিক প্রবৃদ্ধি মাত্র ৩-৪%। আর তাই বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বেড়ে যায়। তাছাড়া এই ব্যবস্থায় বাণিজ্যিক ব্যাংকগুলো যেহেতু টাকার বিনিময়ে নোট, চেক, ড্রাফট, ইত্যাদি ইস্যু করে টাকার মত প্রচলনযোগ্য মুদ্রা বাজারে ছাড়তে পারে ফলে অর্থনৈতিক সংকট আরো মারাত্মক আকার ধারন করে। অথচ এই সব মুদ্রার বিপরীতে কোন প্রকৃত সম্পদ জমা নেই। আজ যদি সারা বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো মার্কিন যুক্টরাষ্ট্রের কাছে ডলার জমা দিয়ে দেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এইসব দেশকে কিছুই ফেরত দিতে পারবে না।

    এছাড়া পূঁজিবাদী এই সংকটের কারণগুলোর পেছনে কিছু আদর্শিক দৃষ্টিভঙ্গি আছে যা এই ব্যবস্থার পতন নিশ্চিত করছে, সেগুলি হল:

    – আদর্শিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যক্তিকে Economic Unit বা ব্যবসায়ের পণ্য হিসাবে গণ্য করা।
    – অর্থনীতির মূল সমস্যা চিহ্নিত করণে ব্যর্থতা।
    – Real Economy এর পাশাপাশি কৃতিম Financial Side of the Economy চালু করা।

    ক. আদর্শিক দৃষ্টি : পূজিবাদী রাষ্ট্রব্যবস্থা প্রতিটি ব্যক্তিকে Economic Unit বা অর্থনৈতিক একক হিসাবে বিবেচণা করে। আর তার সমস্ত প্রয়োজনকে ব্যবসায়ের পণ্য মনে করে। মুনাফা তাদের মূল লক্ষ্য। তথাকথিত ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা তাদের মোহনীয় এক বুলিমাত্র। আর মুনাফা অর্জনের উপায় হিসাবে যে কোন প্রথাই সিদ্ধ যা বাজার ব্যবস্থাকে উৎসাহিত করবে। আর অর্থনীতির basic বইগুলোতে পড়ানো হয় অর্থনীতি নীতিস্বাশ্র নিয়ে আলোচনা করেনা, তা নীতিবিজ্ঞানের কাজ। তাই মানুষের দয়া, মায়া ভালভাসা, মৌলিক চাহিদা যেমন- বাসস্থান এসবই ব্যবসায়ের পণ্য। প্রয়োজন হলে নতুন চাহিদা তৈরী করে ব্যবসা করতে হবে (যেমন- আপনি যে কোন সময় মরতে পারেন, আপনার Family-র কি হবে ইত্যাদি বলে, আপনাকে চিন্তাগ্রস্ত করে বীমা করানো)।

    খ. অর্থনীতির মূল সমস্যা চিহ্নিত করণের ব্যার্থতা : পশ্চিমা পুঁজিবাদী সভ্যতা অর্থনীতি সম্পদের সল্পতাকে সবচে বড় সমস্যা মনে করে। তারা মনে করে তাদের প্রভু পৃথিবীতে তাদের জন্য প্রয়োজনের তুলনায় কম সম্পদ রেখেছেন। আর মানুষদের কে দিয়েছেন অসীম অভাব এবং প্রতিটি অভাবই পূরণ করতে হবে। কারো যদি জুয়া খেলায় তাগিদ হয় তার জন্য Casino পর্যন্ত বানাতে হবে। আর বাজার ব্যবস্থা নির্ধারণ করবে কার প্রয়োজন পূরণ করার জন্য দেশের এই সীমিত সম্পদ ব্যয় করতে হবে। যে ব্যক্তি তার চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় পণ্যের দাম দিতে পারবেন তাই পূরণ করা হবে, চাহিদাটি যতই অদ্ভদ হউক না কেন। ধরুণ কেউ উস্কি কাটবে। তার জন্য সে যদি দাম দিতে পারে, তবে বাজার ব্যবস্থায় তাকে তা সরবরাহ নিশ্চিত করবে। মানুষের প্রয়োজনের কোন অগ্রাধিকার নেই। সাধারন মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো উৎপাদনের চাইতে যদি ফ্যাশন বা বিনোদনের জন্য সিনেমা তৈরী বেশি বেশি লাভজনক হয় তবে, তাই উৎপাদন করতে হবে। আর যেহেতু Service sector এর ক্ষেত্রে উৎপাদনের খরচ কম ও লাভ বেশি তাই আস্তে আস্তে পূঁজিবাদী অর্থনীতিগুলো Manufacturing থেকে service sector এ transform হতে শুরু করল। বর্তমানে বিশ্ব অর্থনীতির প্রায় ৮০% service sector এবং service sector এর ক্ষেত্রে financial service industry হল সবচেয়ে বড়।

    গ. Real economy এর পাশাপাশি কৃত্রিম financial side of the economy চালু করা : ১৯৪০ সালে যুক্তরাষ্ট্রে ৪৪% লোকের নিজস্ব বাড়ী ছিল, ১৯৬০ সালে তা হয়েছে ৬২% আর বর্তমানে প্রায় ৭০% এর বেশি লোক বাড়ীর মালিক। আর এই বাড়ীর মালিকানা পাবার প্রবৃদ্ধি হয়েছে ঋণ নিয়ে। বর্তমানে প্রায় ২০% USA-র লোকের সম্পত্তি হতে দায় বেশি। আর অধিকাংশ দায়ই দীর্ঘমেয়াদী যা পরিশোধ করতে হয়ত অনেকেরই সারা জীবন পেরিয়ে যায়। আমরা যদি বৃটেনের দিকে তাকাই তবে দেখব বৃটেনের GDP হল ২.৭ ট্রিলিয়ন ডলার অথচ বৃটেনের জাতীয় ঋণ (National debt) হল ১১.৫ ট্রিলিয়ন ডলার, USA এর ক্ষেত্রে GDP ১৩.৮ ট্রিলিয়ন ডলার, National debt ১২.৮ ট্রিলিয়ন, Service based Industry এবং বিলাসজাত পণ্য ও সেবার ব্যবহারের কারণে তাদের এই অবস্থা। সম্পদ বৃদ্ধির জন্য তারা বিভিন্ন ধরণের পুঁজি বাজারের উদ্ভব ঘটালো। অথচ শুধু Real Sector এ আমরা যা সরাসরি ভোগ করতে পারি তা উৎপাদন ও বন্টন হয়, financial sector এ হয় জুয়াখেলা। এটি কখনোই real sector এর মত কোন ভোগ করার কিছু তৈরী করতে পারে না। অথচ পুরো বিশ্বে real sector এর তুলনায় financial sector কয়েকগুণ বড়। বিশ্বব্যাপী বন্ড মার্কেটের সাইজ হল ৪৫ ট্রিলিয়ন, Stock market এর মোট সাইজ হল ৫১ ট্রিলিয়ন এবং এইসব সিকিউরিটিজের উপর নির্ভর করে গঠিত ডেরিভেটিবস বাজারের সাইজ হল ৫০০ ট্রিলিয়ন, যা মার্কিন প্রকৃত অর্থনীতির ৩০ গুন আর বিশ্ব অর্থনীতির প্রায় ১২ গুণ। অর্থাৎ পুরো বিশ্বকে ১২ বার বিক্রয় করা হলেও এই ঋণ পরিশোধ করা সম্ভব নয়।

    ৫ম ধাপ : ইসলামি সমাধান

    খিলাফতের সমাধান :

    বিগত শতাব্দীর মাঝামাঝিতে finance বা অর্থায়নের উদ্ভাবন পশ্চিমা পূঁজিবাদী অর্থ ব্যবস্থার তথাকথিত লালসার অর্থনীতিকে তার অনিবার্য পরিণতির দিকে ধাবিত করেছে। আজ পশ্চিমা পূঁজিবাদী অর্থব্যবস্থা মৃত্যুশয্যায় শায়িত। আর এই লোভ লালসার অর্থনীতির বিপক্ষে একমাত্র টেকসই সমাধার খিলাফতের অর্থনৈতিক ব্যবস্থা। যখন খিলাফত ব্যবস্থা ফিরে আসেব তখন খিলাফত অর্থনীতিকে ঢেলে সাজাবে শরীয়াভিত্তিক নীতিমালা এবং এ নীতিমালার আঙ্গিকে প্রণীত বিভিন্ন শরীঈ নিয়ম কানুনের মাধ্যমে। আর এই শরীঈ নিয়মকানুনই পরবর্তীতে সমাজের বিভিন্ন অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য পূর্ণাঙ্গ ভিত্তি হিসাবে কাজ করবে। বর্তমান পূঁজিবাদী সমাজের ভয়াবহ অর্থনৈতিক দেউলিয়াত্ব, ইসলামী অর্থনীতিতে পূরোপুরি অনুপস্থিত কারণ ইসলাম অর্থনৈতিক সমস্যাকে ভিন্নভাবে সংজ্ঞায়িত করে এবং সমাধাণের জন্য সম্পূর্ণ ভিন্ন ধর্মী এবং একমাত্র টেকসই ব্যাপকতর ব্যবস্থা প্রণয়ন করে।

    মূলনীতিমালা:

    পূঁজিবাদ যেখানে অর্থনৈতিক সমস্যার মূল হিসাবে অসীম অভাব এর বিপরীতে সীমিত সম্পদ কে দায়ী করছে এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মানুষের utility maximization কে ultimate লক্ষ্য হিসাবে নির্ধারণ করছে; ইসলাম তা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মূলে রয়েছে তিনটি নীতিমালা- ক. সম্পত্তির মালিকানা, খ. সম্পত্তি ব্যবহার, গ. সম্পত্তির বন্টন ব্যবস্থা।

    এই তিনটি মূলনীতির ভিত্তিতে খিলাফত রাষ্ট্র জনগণের মধ্যে অর্থনীতিক লেনদেনের বিভিন্ন নিয়মকানুন নির্ধারণ করে দেয়। নিম্নে আমরা খিলাফতের অর্থব্যবস্থার কিছু উল্লেখযোগ্য নিয়মকানুন আলোচনা করব। এর মাধ্যমে খিলাফত পশ্চিমা অর্থব্যবস্থার মত সমস্যাগ্রস্ততা হতে নিজেকে রক্ষা করবে, উপরন্ত অর্থনেতিক কর্মকান্ডের মাঝে গতির সঞ্চার করবে, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করবে এবং রাষ্ট্রীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে।

    প্রথমত : ইসলাম মানুষকে অর্থনৈতিক একক বা ব্যবসায়ের নিষয় মনে করেনা

    যেহেতু ইসলাম মানুষকে অর্থনৈতিক একক বা ব্যবসায়ের বিষয় মনে করেনা, তাই ইসলাম মানুষের সকল সমস্যাকে কেন্দ্র করে ব্যবসা করা বা সব কিছু লাভ ক্ষতির দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করা নিষেধ করে। পূঁজিবাদ যেমন মানুষের বাসস্থানের বিষয়কে নিয়ে ব্যবসা করে বর্তমান পরিস্থিতি ডেকে এনেছে, ইসলাম এর পরিবর্তে কিছু বিষয়কে মানুষের মৌলিক অধিকার হিসাবে সুনির্ধারিত করেছে।

    রাসুল (সা) বলেন- “আদম সন্তানের তিনটি অধিকার রয়েছে, বসবাসের জন্য একটি বাড়ী, পরিধানের জন্য এক টুকরা কাপড় এবং আহারের জন্য এক টুকরা রুটি” (তিরমিজী)।

    খিলাফত ব্যবস্থার জন্য এটি বাধ্যতামূলক যে, খলীফা দেশের সমস্ত জনগনের জন্য খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করবে। এটি খিলাফতের অর্থনীতির সবচে গুরুত্বপূর্ণ কাজ। তাছাড়া ইসলাম যেহেতু মানুষের জৈবিক চাহিদা ও প্রবৃত্তিকে বিবেচনা করে, তাই ইসলাম এসমস্ত জৈবিক চাহিদা ও প্রবৃত্তি পূরণের বিস্তারিত নীতিমালা প্রণয়ন করে। এরই অংশ হিসেবে ইসলাম মানুষকে সম্পত্তি অর্জনের বৈধ ও অবৈধ উপায় সুনির্ধারিত করে দেয়।

    সম্পত্তির অর্জনের বৈধ ও অবৈধ উপায়সমূহ : ইসলাম কাজের মাধ্যমে সম্পত্তি উপার্জনের উপায় নির্ধারণ করে দিয়েছে। এর মাঝে আছে : পতিত জমি চাষাবাদ, ভূ-পৃষ্ঠে ছড়িয়ে থাকা সম্পদ আহরণ, শিকার, দালালী ও কমিশন এজেন্সি, বৈধ ব্যবসা, যৌথ চাষাবাদ (Shared Cropping) ও শ্রমের মাধ্যমে। তাছাড়াও উত্তারাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ, রাষ্ট্র থেকে প্রাপ্ত সম্পদ, বিনা শ্রমে অর্জিত সম্পদ উপার্জণের বৈধ উপায় হিসাবে ঘোষণা দিয়েছে। পশ্চিমা সভ্যতারমত সম্পদের লালসার জন্য যে কোন উপায়ে সম্পদ অর্জন ইসলাম নিষেধ করেছে।

    ইসলাম শুধু সম্পত্তি উপার্জনের বৈধ উপায়ই বলে দেয়নি, পাশাপাশি ইসলাম সম্পত্তি অর্জনের অবৈধ উপায়ও বলে দিয়েছে। যেমন- জুয়া খেলা, সুদ, অপরাধ বা প্রতারণার মাধ্যমে সম্পত্তি অর্জন, একচেটিয়া ব্যবসা ও মূল্য নির্ধারণ প্রক্রিয়া। এর মাঝে একচেটিয়া ব্যবসা ও মূল্য নির্ধারণ প্রক্রিয়া এই দু’টি বিষয় সম্পর্কে সামান্য আলোচনা করা হলো।

    – একচেটিয়া ব্যবসা : ইসলাম কোন ব্যাক্তিকে একটি ব্যবসায়ের মাধ্যমে সম্পদ অর্জনকে সম্পূর্ণ রূপে নিষেধ করেছে। সাদ ইবনে আল-মুসাঈব, মুয়াম্মার ইবনে আবদুল্লাহ আল-আদওয়াই হতে বর্ণনা করেন যে রাসুল (সা) বলেন “অপরাধী ছাড়া আর কেহই বাজারকে একচেটিয়া নিয়ন্ত্রণে আনেনা“। (বুখারী)

    উল্লেখ্য যে, একচেটিয়া হিসাবে গণ্য হতে হলে শর্ত হল এই যে, ক্রেতারা ঐ প্রয়োজনীয় দ্রব্যটি অতিরিক্ত দামের কারণে ক্রয় করতে পারছেনা। এখন সে এটি নিজে উৎপাদন করুক বা ক্রয় করে জমা করুক। একজন একচেটিয়া ব্যবসায়ী কোন পণ্য জমা করে তার ইচ্ছামাফিক পণ্যের দাম চার্জ করে এবং ক্রেতাকে বাধ্য করে ঐ দামে পণ্যটি ক্রয় করার কারণ ঐপণ্যটি অন্য কোথায়ও পওয়া যাবেনা। মাকাল ইবনে ইয়াছার হইতে বর্ণিত রাসুল (স) বলেন, যে ব্যক্তি মুসলামনদের কাছ থেকে ছড়ামূল্য আদায় করে আর এর ফলে তার সম্পত্তির পরিমান বেড়ে যায়, আল্লাহ তাকে বিচারের দিন জাহান্নামে ছুঁড়ে ফেলাকে সুনির্ধারিত করে রাখেন।

    – মূল্য নির্ধারন : আবু সাঈদ হতে বর্ণিত রাসুল (সা) বলেন লেনদেন হবে ক্রেতা বিক্রেতার সম্মতিতে (ইবনে মাজা) আর তাই ইসলাম ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পণ্যের মূল্য নির্ধারণ হারাম করেছেন। আনাস (রাঃ) হতে বর্ণিত “রাসুল (সা) এর সময় পণ্যের দাম বৃদ্ধি পায়, সুতরাং সাহাবীরা মূল্য নির্ধারণের জন্য বললেন। রাসুল (সা) বলেন: নিশ্চয়ই আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি রিজিক দাতা আর তিনিই মূল্য নির্ধারক। তিনি আরো বললেন, আমি আশা করি, আমি আল্লাহ (সুত্তার) সম্মুখে দাড়াই এমতাবস্থায় যে, কেউই আমার বিরুদ্ধে অভিযোগ করবেন না, যে আমি তাদের প্রতি অন্যায় করেছি না রক্তের বিষয়ে না সম্পত্তির বিষয়ে (ইমাম আহমদ)। এমনকি দুর্ভিক্ষের বছরও ওমর ইবনুল খাত্তাব হিজাজে মূল্য নির্ধারণ করেনি বরং মিশর ও সিরিয়া হতে পণ্য দ্রব্য হিজাজে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

    দ্বিতীয়ত : ইসলাম কাগজী মুদ্রা ব্যবস্থার পরিবর্তে দ্বি-ধাতু মুদ্রা ব্যবস্থা প্রচলন করে

    ইসলামি খিলাফতের অর্থব্যবস্থা অর্থ প্রচলন করবে স্বর্ণ ও রোপ্য এই দ্বি-ধাতুকে বাইতুল মালে জমা রাখার মাধ্যমে। ইসলাম অর্থের একক হিসাবে স্বর্ণ ও রোপ্যকেই শুধু গ্রহণ করবে এবং বর্তমান কাগুজে মুদ্রা ডলারকে ভিত্তি করে অর্থ প্রচলণ সম্পূর্ণরূপে বন্ধ করবে।

    কারণ রাসুল (সা) যখন যাকাত সংগ্রহ করতেন বা কোন ট্যাক্স ধার্য্যকরতেন এবং কারোর উপর জরিমানা আরোপ করতেন, এসবই তিনি পরিমাপ করতেন স্বর্ণ ও রোপ্যের ভিত্তিতে। যার ফলে খিলাফত ইচ্ছামত কাগজ ছাপিয়ে দেশে মুদ্রাস্ফীতি সৃষ্টি করবেনা বা করতে পারবেনা। কারণ যে কোন পরিমান মুদ্রা প্রচলন এর বিপরীতে বাইতুল মালকে স্বর্ণ বা রোপ্য জমা রাখতে হবে এবং জনগণ যদি চায় যে কোন সময় কাগুজে মুদ্রা জমা দিয়ে স্বর্ণ বা রৌপ্য উত্তোলণ করে নিতে পারবে। অর্থাৎ খিলাফত ব্যবস্থায় যে কোন পরিমান অর্থ সরবরাহ কোন প্রকৃত সম্পত্তির বিপরীত হতে হবে। বর্তমানে আমেরিকা যে ডলার ছাঁপছে তার বিপরীতে কোন প্রকৃত সম্পত্তিই জামানত নেই, এটি শুধুই ফাঁকা। জনগণের হাতে যে ডলার আছে, তা যদি তারা জমা দিতে চায় এই পূঁজিবাদী মার্কিন সরকার এর বিপরীতে কোন প্রকৃত সম্পত্তিই ফেরত দিতে পারবেনা।

    তৃতীয়ত : ইসলামে কোম্পানী গঠন প্রক্রিয়া পূঁজিবাদী প্রক্রিয়া হতে সম্পুর্ণ ভিন্ন

    ইসলাম বর্তমান পূঁজিবাদী কোম্পানী ব্যবস্থাকে সম্পূর্ণরূপে অস্বীকার করে। রাসুল (সা) বলেন, যে ব্যক্তি কারো থেকে ঋণ গ্রহণ করে এই উদ্দেশ্যে যে, সে তার সম্পূর্ণরূপে ফিরিয়ে দিবেনা সে যেন জাহান্নামে তার জন্য স্থান নির্ধারণ করে নেয়।”

    ইসলাম তাই বর্তমান পূঁজিবাদী কোম্পানী গঠন প্রক্রিয়াকে সম্পূর্ণ রূপে বন্ধ ঘোষণা করবে। ইসলামে কোম্পানী ব্যবস্থা হল একটি চুক্তির ভিত্তিক বিষয় এবং এই চুক্তির জন্য আইনসিদ্ধ প্রস্তাব ও স্বীকৃতি থাকতে হবে। আর এই প্রস্তাব ও স্বীকৃতির ভিত্তি হবে হবে কোন সম্পদ বা এমন কিছু যা ব্যবহার করা যায়। তাছাড়াও তারা কি বিষয়ের ব্যবসা করবেন, কিভাবে লাভ-ক্ষতি বন্টন হবে এসব পূর্ণাঙ্গ লিপিবদ্ধ থাকবে। ইসলামে ৫ ধরণের কোম্পানী রয়েছে- যেমন : আল ইনাম (company of Equals), আল-আবদান (Company of Bodies), মুদারাবা (Company of body & capital), সুনামের ভিত্তিতে ব্যবসা (Company of Reputations) এবং মুফাওয়াদা।

    আর তাই ইসলাম এ ধরণের কোম্পানী গঠণ প্রক্রিয়ার মাধ্যমে পূঁজিবাতিদের স্বার্থ সংরক্ষণ করার পরিবর্তে ইনসাফ প্রতিষ্ঠা করে। এই ধরণের ব্যবসা সরাসরি প্রকৃত অর্থনীতির সাথে জড়িত বলে বর্তমান পূঁজিবাদী লিমিটেড কোম্পানীর জুড়ার আসর শেয়ার বাজার বা বন্ড বাজার এর প্রয়োজনীয়তাকে খিলাফত পূরোপূরো বিলুপ্ত করবে। তাছাড়া এই সব ব্যবসার মাধ্যমে কোন ব্যবসা প্রতিষ্ঠান নয় বরং কোন ব্যাক্তি যিনি প্রতিষ্ঠানের মালিক সে (তারা) সরাসরি নিজের দায়ে পুরোপুরি পরিশোধের অঙ্গীকারসহ গ্রহণ করবে।

    চতুর্থ : খিলাফত বর্তমান অর্থনীতির Financial Sector কে পুরোপুরি বিলুপ্ত করবে এবং অর্থনীতি হবে শুধু financial sector এর ভিত্তিতে

    যখন খিলাফত আসবে তখন বর্তমান financial sector কে পুরোপুরি বিলুপ্ত করা হবে। কারণ financial sector এর মাধ্যমে কোন সত্যিকার উৎপাদণ হয় না। যমুনা ওয়েল কোম্পানীর একটি শেয়ার ১০ টাকায় ইস্যু করলেও শেয়ার বাজারে প্রথম দিন এই শেয়ার ক্রয়-বিক্রয় হয়েছে ৭৮০ টাকায়। সত্যিকার অর্থে একদিনে প্রায় ৭৮ গুণ দাম বৃদ্ধি প্রকৃত অর্থনীতিতে কোন উৎপাদন বাড়ায়নি। বর্তমানে ব্যাংক ও শেয়ার বাজার ব্যবস্থার কারণে মানুষ শেয়ার অবস্থা ভালো থাকলে ব্যাংক হতে টাকা তুলে শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে আর শেয়ার বাজারের অবস্থা খারাপ থাকলে শেয়ার বিক্রি করে ব্যাংকে টাকা জমা রাখে। ফলে প্রকৃত কোন উৎপাদন হয় না। তাছাড়া বিভিন্ন ধরণের মুনাফা লোভী কৌশল যেমন : ধারের ক্রয়, ডেরিভেটিবিস এর মাধ্যমে অর্জিত মুনাফার পেছনে কোন প্রকার প্রকৃত উৎপাদন নাই। পুরোটাই লালসার জুড়াবাজি।

    তাছাড়া এই financial sector এর সমস্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, হেজফান্ড, লিজিং ফার্ম, বিনিয়োগ ব্যাংক, সিকিউরিটি হাউস, পেনশন ফান্ড কোম্পানী, মিউচুয়্যাল ফান্ড প্রতিষ্ঠান এরা সবাই সুদের বিনিময়ে জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। আর তারা ঋণ বিক্রি করে অধিক মুনাফা ভোগ করে এবং উৎপাদন খরচ বাড়িয়ে দেয়। যার জন্য সাধারণ মানুষকে বেশি দামে পণ্য কিনতে হয়। খিলাফত আসলে জনগণ বাইতুল মালে তাদের অর্থ জমাকরতে পারবে। কিন্তু এর জন্য সুদ দেয়াতো দুরে থাক বরং তাদের কাছ থেকে একটি নির্দিষ্ট হারে চার্জ রাখা হবে। ফলে ১০০ টাকা জমা রাখলে আগামী বছর এটি হবে ধরুণ ৯৫ টাকা। আর তাই খিলাফতের অর্থনীতিতে জনগণের যেহেতু বাইতুলমালে জমা রাখার জন্য কোন প্রকার সুবিধা পাচ্ছে না। ফলে অতিরিক্ত অর্থের ব্যবহার তিনটি : ক. বেশি বেশি করে পণ্য দ্রব্য ক্রয় বা (consumption) বাড়ানো, খ. এই অর্থ real economy তে বিনিয়োগ করে ব্যবসা শুরু করা। যেমনঃ আল-ইনাম, আল-আবদান, মুদারাবা, ওযুহ বা মুফাওয়াদার মত ব্যবসা প্রতিষ্ঠান তৈরী করা এবং গ. অথবা অন্যকে ব্যবসা করার জন্য ঋণ দেয়া। ফলে অর্থনীতিতে প্রচুর পরিমান উদ্যোক্ত তৈরী হবে এবং প্রকৃত উপাদন, বেড়ে যাবে।

    অন্যদিকে খলীফা যেহেতু জনগণকে তার জীবিকা নির্বাহের জন্য নুন্যতম ব্যবস্থা করতে বাধ্য, তাই জনগণ তার মৌলিক অধিকার পূরণের জন্য কোন প্রকার ঋণ গ্রহণের প্রয়োজন পড়বেনা। শেয়ার বাজার না থাকার কারণে ব্যবসায়ের জন্য অর্থ প্রয়োজন পড়লে তা নতুন অংশীদার এনে অর্থায়ন করতে পারবে। তাছাড়া বাইতুল মালের ফান্ড হতেও ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় অর্থ ঋণ গ্রহণ করা যাবে। আর এসব ঋণ গ্রহণের সময় সুদ থাকবেনা বলে, উৎপাদণ খরচ অনেক কমে যাবে।

    এরই সাথে সাথে খিলাফত ব্যবস্থায় যেহেতু বর্তমান ব্যবস্থার মত বিভিন্ন প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ কর থাকছেনা এর ফলে কোন ব্যাক্তি বা উপার্জন করবে তাইযে ব্যবহার, বিনিয়োগ বা ভোগ করতে পারে। পশ্চিমা দেশে, VAT, Federal tax, state tax, municipal tax এর সাথে সাথে বিভিন্ন ধরণের income tax দেবার ফলে একজন ব্যাক্তি ১০০ টাকা উপার্জন করলে প্রায় ৪০-৫০ টাকা এসব খাতে চলে যায় এবং তার কাছে বাকী থাকে মাত্র ৫৫-৬০ টাকা। ফলে পশ্চিমা অর্থনীতিতে একজন ব্যাক্তি যা উপার্জন করছে তার পুরোটাই অর্থনীতিতে ব্যবহার করা যাচ্ছেনা। সে সমস্যা খিলাফত ব্যবস্থায় থাকছে না।

    তাছাড়া পশ্চিমা বিশ্বে একজন ব্যাক্তি যেহেতু তার সমস্ত প্রকার অর্থনৈতিক সিদ্ধান্তে বিনিয়োগ, সঞ্চয় এবং ভোগ সুদ দ্বারা নিয়ন্ত্রিত হয়, ফলে তাদের জীবন যাত্রার ব্যায় অসম্ভব হারে বেড়ে যায়। আর তাই আগামী খিলাফাত একদিকে সুদ ভিত্তিক ব্যাংক ব্যবস্থা বন্ধ করে বিনিয়োগ বাড়ানো এবং অন্যদিকে মানুষের উপর বিভিন্ন নামে ট্যাক্স চার্জ না করে জনগণের consumptions এর সামর্থ্যকে বাড়াবে। ফলে খিলাফত অর্থনীতি হবে একমাত্র অর্থনীতি যা বিনিয়োগ উৎসায়িত করবে, উৎপাদন বাড়াবে, প্রচুর উদ্যোক্তা তৈরী করবে, কর্মসংস্থান বাড়াবে এবং সর্বোপুরি ভোগ (consumption) বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিকে সচল রাখবে। আর এটিই হবে একমাত্র টেকসই ও সুপারপাওয়ার অর্থনীতি।

    ৬ষ্ঠ ধাপ : বর্তমান সংকটে আমাদের ভূমিকা- (আবার আসবে খিলাফত)

    বিশ্বব্যাপী পূঁজিবাদী অর্থনীতির দেউলিয়াত্ব এর আদর্শিক দেউলিয়াত্বকে স্পষ্ট ভাবে প্রমাণ করেছে, BBC-তে Washington Post এর Economic Editor-কে এক সাংবাদিক প্রশ্ন করেছে Is the American Capitalism Dead? সে উত্তরে বলেছে, not really just tell me, what is the alternative we have? ফ্রান্সের প্রেসিডেন্ট সারকোজি ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রপ্রধানদের পূঁজিবাদী অর্থ ব্যবস্থাকে পাল্টাতে বলেছেন। বুশ ও ব্রাউনের শতশত বিলিয়ন ডলার উদ্ধার তৎপরতার পর, পূঁজি বাজার অব্যাহত পতন পশ্চিমা বিশ্বের সকল মানুষকে আক্রান্ত করেছে। রাশিয়ার একদিনে ৭০,০০০ শ্রমিক ছাঁটাই, শতশত আর্থিক প্রতিষ্ঠান বন, ইউরোপের ১২% এর মত বেকারত্বের হার, ১ বছরে মার্কিন অর্থনীতির একতৃতীয়াংশ পতন তাদের অবদা স্বাধীন অর্থব্যবস্থার প্রবর্তকদের বিশ্বাসকে নষ্ট করে দিয়েছে।

    পূঁজিবাদীরা তাদের অর্থ ব্যবস্থা নিয়ে সন্দিহান হয়ে পড়েছে। আর যে সভ্যতা তাদের বিশ্বাসের ব্যাপারে সন্দিহান তারা অবশ্যই অধঃপতনের দিকে ধাবিত হচ্ছে। পশ্চিমারা তাদের মুক্তবাজার অর্থনীতির উচিত জবাব পাচ্ছে।

    আর তাই আমাদের উচিত বাংলাদেশসহ সারা বিশ্বে সুদ বিহীন, স্বর্ণমান মুদ্রা ব্যবস্থার পক্ষে জনমত তৈরী করা। জনমত তৈরী করা সেই অর্থব্যবস্থার পক্ষে যে অর্থ ব্যবস্থা ১৩০০ বছরের অধিকাল কোন উল্লেখযোগ্য অর্থনৈতিক সংকট ব্যাতিত বিশ্ব অর্থনীতেকে রাজত্ব করেছে। আজ সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে। আমরা যারা খিলাফত পুনঃ প্রতিষ্ঠার সংগ্রামে আন্দোলনরত, তাদের জন্য সময় এসেছে বিশ্বের তাকিয়ে থাকা মানুষের কাছে পশ্চিমা অর্থব্যবস্থার ভন্ডামী ও লালসার আগ্রাসণকে উন্মোচন করা। যাতে মানুষ পশ্চিমাজীবন ব্যবস্থাকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করে এবং খিলাফত ফিরিয়ে আনার জন্য কাজ করে। খিলাফত ফিরিয়ে আনার জন্য আল্লাহ্‌ আমাদেরকে কবুল করুন। আমিন।

    নিশ্চয়ই আল্লাহ্‌র পরিপূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, সমস্ত বিষয়ের উপর, যদিও বেশির ভাগ মানুষই এ বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ।” [সুরা ইউসুফ : ২১]

    প্রথম ড্রাফট
    মোঃ আল মামুন।
    ৩০ শাওয়াল, ১৪২৯
    ৩১ অক্টোবর, ২০০৮ইং