Home

  • তাকওয়ার প্রকৃত অর্থ

    তাকওয়ার প্রকৃত অর্থ

    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ

    হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর, যথাযথ ভয়। আর তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পন করা ছাড়া মৃত্যুবরণ করো না। [আলে ইমরান ৩:১০৩]

    আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা পবিত্র কুরআনে অসংখ্যবার তাকওয়ার ব্যপারে গুরুত্বারোপ করেছেন। তাকওয়া ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তার মধ্যে একটি। তাকওয়ার মাধ্যমেই (মুসলিম) সমাজের মানুষ একে অপরের সাথে সম্পর্কিত হয়, তাদের কার্যাবলী সম্পাদন করার ক্ষেত্রে। তাকওয়ার বিশাল গুরুত্বের কারণে কুরআন ও সুন্নাহতে অসংখ্যবার মুসলিমদের জীবনে তাকওয়ার প্রাসঙ্গিকতা ও তাৎপর্যের প্রতি জোর দিয়ে বর্ণনা করা হয়েছে। 

    দুনিয়া ও আখেরাতে তাকওয়ার অবলম্বনের অসীম পুরস্কারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা জোর দিয়ে আমাদের জানিয়েছেন। এ কারণে তাকওয়া অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ যাতে আমরা আল্লাহর সাহায্য বিজয় পেতে পারি।

    দুর্ভাগ্যবশতঃ বুদ্ধিবৃত্তিক অধঃপতনের কারণে এই গুরুত্বপূর্ণ কনসেপ্টটি আমরা অবহেলা করে থাকি। কাফেররা ইসলামী আকীদা ও তাকওয়ার গুরুত্ব কত বেশি তা দূর অতীততের মত বর্তমান সময়েও বুঝতে পারে। কাফেররা বুঝে এই আকীদা ও তাকওয়াই কাফিরদের স্বার্থ আদায়ের ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা। মুলত ইসলামী আকিদা ও তাকওয়াই মুসলিমদের মুল শক্তি। পশ্চিমারা তাই আগ্রাসন চালায় যাতে আমরা ইসলামী জীবন ব্যবস্থা থেকে দুনিয়াকে পৃথক করে ফেলি, তারা আগ্রাসন চালায় আমরা যাতে সেকুলারিজম কিংবা বহুত্ববাদ-এর চিন্তা দ্বারা আল্লাহর দ্বীনকে পরিবর্তন করে ফেলি। আল্লাহর দ্বীনকে অর্থনীতি, রাজনীতি ও সামাজিক সম্পর্ক থেকে পৃথক ইসলামকে শুধুমাত্র ব্যক্তিগত ইবাদত ও নৈতিকতার মাঝে সীমাবদ্ধ করে রাখি। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কাফের ও তাদের দালালদের প্রতিনিয়ত ষড়যন্ত্রগুলোর ব্যাপারে পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা আমাদের সতর্ক করে বলেছেন-

    يُرِيْدُوْنَ اَنْ يُّطْفِـُٔوْا نُوْرَ اللّٰهِ بِاَفْوَاهِهِمْ وَيَاْبَي اللّٰهُ اِلَّاۤ اَنْ يُّتِمَّ نُوْرَهٗ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ 

    তারা তাদের মুখের (ফুঁক) দ্বারা আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায়, কিন্তু আল্লাহ (সে ব্যপারে) অস্বীকৃতি জানিয়েছেন যে তিনি তাঁর নূর পরিপূর্ণ করা ছাড়া অন্য কিছু চান না, যদিও কাফিররা অপছন্দ করে। [তওবা ৯:৩২]

    দুর্ভাগ্যবশত সেকুলারিজমের দ্বারা প্রভাবিত হয়ে আল্লাহর দ্বীন থেকে দুনিয়াকে আলাদা করে যারা ব্যক্তিগত ইবাদত ও নৈতিকতা চর্চা করে অনেক সময় তাদেরকেই সমাজে আমরা মুত্ত্বাকী হিসেবে চিহ্নিত করি। দৃশ্যত এই সব ব্যক্তিবর্গ সালাত, রোজা, মসজিদে দান ও নিরাপদে একাকিত্ব জীবণ ধারণ করাকেই তাকওয়াবান হিসেবে মনে করে। অন্যদিকে এইসব ব্যক্তিবর্গ উম্মাহর জীবনে ইসলাম ফিরিয়ে আনার (পূণর্জাগরণ) কাজ থেকে নিজেকে আলাদা রাখে। পাশাপাশি এদের অনেকেই সুদের লেনদেন ও মিথ্যায় অভ্যস্ত এবং উম্মাহর পুনর্জাগরণে এদের কোনোই ভুমিকা দেখা যায় না।

    সেকুলারিজমের প্রভাবের কারণেই ইসলামকে মানুষ অন্যান্য ধর্মগুলোর মতই মনে করে অথচ ইসলাম একটি স্বয়ংসম্পূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম মানুষের জীবনে প্রতিটি ক্ষেত্রেই সম্পূর্ণ সমাধান দিয়ে থাকে। বাস্তবে আমরা একজন সাধারণ মুসলিমকে সালাতের নিময়কানুনগুলো জিজ্ঞেস করলে সে সহজে উত্তর দিতে পারে। অন্যদিকে আমরা যদি ইসলামি অর্থনৈতিক ব্যবস্থা, চুক্তি  ও কোম্পানি গঠনের শর’ঈ নিয়ম অথবা প্রতিনিয়ত মুসলিম উম্মাহর উপর কাফিরদের আগ্রাসন যেমন ইরাকে গণহত্যা, ফিলিস্তিনিতে গণহত্যার ব্যাপারে শরীয়ার হুকুম কী জিজ্ঞেস করি তাহলে তারা উত্তর দিতে ব্যর্থ হন। এগুলোর ব্যাপারে কি আল্লাহ কোন হুকুম প্রদান করেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা কি আমাদের দ্বীনকে স্বয়ংসম্পূর্ণ আকারে প্রদান করেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কি পবিত্র কুরআনে বলেননি,

    وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتٰبَ تِبْيَانًا لِّكُلِّ شَيْءٍ وَّهُدًي وَّرَحْمَة لِلْمُسْلِمِيْنَ  

    আর আমি তোমার উপর কিতাব নাযিল করেছি প্রতিটি বিষয়ের স্পষ্ট বর্ণনাসহ, হিদায়াত, রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদস্বরূপ। [নাহল ১৬:৮৯]

    তাকওয়া সম্পর্কে ভূল চিন্তা পরিহার করে এর মূল অর্থ আমাদের সবার অবশ্যই জানা উচিত। কুরআন ও সুন্নাহ অনুসারে তাকওয়া অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার আদেশগুলো অনুসরণ করে এবং তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থেকে জাহান্নামের আগুণ থেকে নিজেকে রক্ষা করা।

    وَلِلّٰهِ مَا فِي السَّمٰوٰتِ وَمَا فِي الْاَرْضِ ؕ وَلَقَدْ وَصَّيْنَا الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَاِيَّاكُمْ اَنِ اتَّقُوا اللّٰهَ ؕ وَاِنْ تَكْفُرُوْا فَاِنَّ لِلّٰهِ مَا فِي السَّمٰوٰتِ وَمَا فِي الْاَرْضِ ؕ وَكَانَ اللّٰهُ غَنِيًّا حَمِيْدًا 

    আল্লাহর জন্যই রয়েছে আসমানসমূহে যা আছে এবং যা আছে যমীনে। আর তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি যে, তোমরা আল্লাহকে ভয় করে বেঁচে থাকো। আর যদি কুফরী কর তাহলে আসমানসমূহে যা আছে এবং যা আছে যমীনে সব আল্লাহরই। আর আল্লাহ অভাবহীন, প্রশংসিত। [নিসা ৪:১৩১]

    তাকওয়া শব্দটি ওয়াকা-ইয়াকি শব্দ থেকে এসেছে এর অর্থ নিরাপত্তা তথা রক্ষা করা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার ক্রোধ ও শাস্তি হতে নিজেকে রক্ষা করা। তাকওয়া সেসব আমলের সাথে সম্পর্কযুক্ত যেসব আমল করলে আল্লাহ সন্তুষ্ট হন তা করা, আর যে কাজগুলো করলে তিনি অসন্তুষ্ট হন ঐ কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা, এর মাধ্যমেই তাকওয়া অর্জিত হয়।

    আমাদের কাজ ও সম্পর্কগুলোতে আল্লাহু সুবহানাহু ওয়া তা’আলার ব্যপারে সচেতন থাকাই হচ্ছে মূলত তাকওয়া।

    নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর শেষ খুতবায় বলেছিলেন: “আমি তোমাদের আল্লাহকে ভয় করতে বলি, তাঁর কথা শোনো ও মান্য করো।” আয়াত এবং হাদিস উভয়ই মুসলমানদের তাকওয়া অবলম্বনের নির্দেশ দিচ্ছে। একজন ব্যক্তির উচিত তাকওয়াকে নিজের এবং আল্লাহর (সুবহানাহু ওয়া তায়ালার) ক্রোধ ও অসন্তুষ্টির মধ্যে একটি পর্দা তথা প্রতিবন্ধকতা হিসেবে গ্রহণ করা। তাকওয়ার মাধ্যমে, একজন মুসলিম আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালার) আনুগত্য করার চেষ্টা করে এবং তাঁর নিষেধ থেকে বিরত থাকে।

    আলী (রা:) পুত্র হাসান (রা:)  বলেন,

    মুত্ত্বাকী তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা যা করতে নিষেধ করেছেন তা থেকে তারা নিজেকে বিরত রাখে। আর আল্লাহ সুবাহানাহু ওয়া তা’আলা যা করতে আদেশ করেছেন তা তারা পালন করেন।

    ওমর ইবনুল আব্দুল আজিজ বলেন,

    দিনে রোজা রেখে এবং রাতে সালাত আদায়ের মাধ্যমে তাকওয়া অর্জন হয় না। অথবা রোজা  ও সালাত একত্রে পালন করার মাধ্যমে তাকওয়া অর্জন হয় না। তাকওয়া হচ্ছে আল্লাহ সুবাহানাহু ওয়া তা’য়ালা যা হারাম  করেছেন তা থেকে বিরত থাকা আর যা ফরজ করেছেন তা পালন করা। যারা তা করে তারাই কল্যাণ প্রাপ্ত হয়। 

    ইবনে জাওযীর তাফসীরের শুরুতে বিভিন্ন শব্দের অর্থ বলতে গিয়ে তাকওয়ার অর্থ বর্ণনা করেছেন – তাকওয়ার অর্থ আল্লাহর ভয়ে ভীত হয়ে সমস্ত কাজে আল্লাহর আনুগত্য করা এবং অবাধ্যতা থেকে নিজেকে বিরত রাখা। এতেই রয়েছে সকল কল্যাণ।

    একজন সত্যিকারের মুত্তাকী আমল করার উদ্দ্যেশ্যে আল্লাহু সুবহানাহু ওয়া তা’য়ালার পাঠানো কুরআন ও সুন্নাহতে বর্ণিত শর’ঈ জ্ঞানগুলোর বুঝ অর্জনের চেষ্টা করে। শরীয়াহর সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে একজন ব্যক্তি বুঝতে পারবে তার কী করণীয়। এ কারণেই ইসলামকে সঠিক ভাবে বুঝতে হবে। যাতে সঠিক নিয়তের মাধ্যমে আমল করে আমরা আল্লাহু সুবহানাহু ওয়া তা’য়ালাকে সন্তুষ্ট করতে পারি।

    ইমাম আহমদ একজন সাহাবী বর্ণিত হাদিসে উল্লেখ করেন,

    একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (সা), আমাকে কিছু উপদেশ দিন; রাসূল (সা) তাকে আল্লাহকে ভয় করতে উপদেশ  দিলেন, কারণ এটিই সবকিছুর মূল। অন্য বর্ণনায় রাসুল (সা) বলেছেন, আল্লাহকে ভয় করো, আল্লাহভীতিতেই সকল কল্যাণ নিহিত আছে। আল্লাহু সুবহানাহু ওয়া তা’য়ালা মুত্তাকিদের পাশে থাকার ওয়াদা করেছেন। আল্লাহু সুবহানাহু ওয়া তা’য়ালা বলেন-

    اِنَّ اللّٰهَ مَعَ الَّذِيْنَ اتَّقَوْا وَّالَّذِيْنَ هُمْ مُّحْسِنُوْنَ  

    নিশ্চয় আল্লাহ তাদের সাথে, যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল। [নাহল ১৬:১২৮]

    তাছাড়া বিপদে তাকওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা দু:খ কষ্ট থেকে উদ্ধার করেন। 

    আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন,

    وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا

    আল্লাহকে যে ভয় করে তাকে আল্লাহ উত্তরণের পথ তৈরি করে দেন। [তালাক ৬৫:২]

    আল্লাহ সুবাহানাহু ওয়া তা’য়ালা মুত্তাকীদের গুনাহগুলো ক্ষমা করার ওয়াদা করেছেন,

    وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا

    আর যে আল্লাহকে ভয় করে তিনি তার গুনাহসমূহ মোচন করে দেন এবং তার প্রতিদানকে মহান করে দেন। [তালাক ৬৫:৫]

    আল্লাহ তাকওয়া অবলম্বনকারীদের জন্য সুসংবাদ দিয়েছেন। এই ধরণের লোকদের জন্য জান্নাতের সুসংবাদ নিশ্চিত করা হয়েছে, যারা তাদের কর্মকাণ্ডে আল্লাহকে তাদের প্রভু হিসেবে গ্রহণ করেছে তাদের জন্য বিশাল পুরস্কারের ইঙ্গিত দেয়া হয়েছে।

     إِنَّ الَّذِينَ اتَّقَوْا إِذَا مَسَّهُمْ طَائِفٌ مِّنَ الشَّيْطَانِ تَذَكَّرُوا فَإِذَا هُم مُّبْصِرُونَ

    নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করেছে যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোন কুমন্ত্রণা স্পর্শ করে তখন তারা আল্লাহকে স্মরণ করে। তখনই তাদের দৃষ্টি খুলে যায়। [আ’রাফ ৭:২০১]

    وَالَّذِي جَاءَ بِالصِّدْقِ وَصَدَّقَ بِهِ ۙ أُولَٰئِكَ هُمُ الْمُتَّقُونَ

    যে সত্য নিয়ে আগমন করছে এবং যারা সত্যকে সত্য মেনে নিয়েছে; তারাই তো মুত্তাকী। [যুমার ৩৯:৩৩]

    আল্লাহ সুবাহানাহু ওয়া তা’য়ালার ওয়াহি হতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ব্যক্তিগতভাবে নামাজ রোজা পালন ও ভালো আচার-ব্যবহার করলেই তাকওয়া অর্জিত হয় না। আল্লাহর দৃষ্টিতে মুত্তাকী তারাই যারা আল্লাহর অসন্তুষ্টি ও ক্রোধ থেকে রক্ষা করা জন্য আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে বিরত রাখে। মুলত মুত্তাকীরাই আল্লাহর জন্য সালাত, রোজা, আল্লাহর রাস্তায় দান, মুল্যবোধ অর্জন ও ক্ষমার গুণ অর্জনের পাশাপাশি উম্মাহর কর্মকান্ডগুলোতে নিজেকে যুক্ত করে। এগুলো পালন করাই তাকওয়াবানের উদাহরণ।

    আল্লাহ দ্বীনকে দুনিয়া পরিচালিত করার জন্য পাঠিয়েছেন, আলাদা করে রাখার জন্য নয়। তাছাড়া ইসলাম কোন বৈরাগ্যবাদ নেই। রাসূলুল্লাহ (সা) বলেছেন, “ইসলামে কোন বৈরাগ্যবাদ নেই।

    উমর ইবনুল খাত্তাব একবার নামাজরতদের দিকে তাকিয়ে বলেছিলেন, “তোমাদের কে কতবার মাথা উঁচু করে এবং নিচু করে, তা আমাকে ধোঁকা দেয় না। [প্রকৃত] দ্বীন হলো আল্লাহর দ্বীনের ব্যাপারে সতর্ক থাকা, আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তা থেকে বিরত থাকা এবং আল্লাহর অনুমতি ও নিষেধ অনুসারে কাজ করা।”

    আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বলেছেন,

    “‏الدنيا سجن المؤمن وجنة الكافر‏”

    “দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত।” (সহীহ মুসলিম, খণ্ড ৪,৭০৫৮)

    এর অর্থ হল আমরা শরীয়তের কারাগারে বাস করছি, আমাদের প্রতিটি কাজই আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার ওহীর উপর ভিত্তি করে। এর অর্থ হল আমাদের ইসলামকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে হবে এবং সমাজ, অর্থনীতি ও খিলাফত সম্পর্কিত নিয়মকানুনসহ এর সমস্ত নিয়মকানুন মেনে নিতে হবে। এর অর্থ এই নয় যে আমরা বিশ্বকে অস্বীকার করছি বরং শরীয়তের নিয়ম অনুসারে আমরা বস্তুগত উন্নয়ন ও অগ্রগতি অর্জনের চেষ্টা করব।

    ইমাম ইবন হাজার আল আসকালানী (মৃত্যু ৮৫২ হিজরি) সহীহ আল বুখারীর ব্যখ্যা ‘ফাতহ আল বারী’তে লিখেছেন, তিনি তাঁর বিশাল দলবল নিয়ে শহরের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন তাদের সাথে একজন হতভাগ্য, দরিদ্র এবং হতাশ ইহুদীর সাথে দেখা হলো। ইহুদীটি যখন ইবনে হাজারকে চিনতে পারল, তখন সে তাকে ডেকে বলল, “হে ইসলামের পণ্ডিত! এটা কি সত্য নয় যে তোমাদের নবী বলেছেন যে, এই জীবন মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত? তোমরা তথাকথিত মুমিন হয়েও বিশাল সম্পদে বাস করছো, অথচ আমি এই ক্ষুদ্র ও দুর্বিষহ জীবনযাপন করছি?” ইবনে হাজার উত্তরে বললেন, “তুমি নবী (সা) সম্পর্কে যা বলেছো তা সত্য। তোমার জানা উচিত যে, তুমি যে ঐশ্বর্যের মধ্যে আমাকে বাস করতে দেখছো, তা আখেরাতে আমার জন্য যা অপেক্ষা করছে তার তুলনায় এক কারাগার। আর তোমার জানা উচিত যে, তুমি যেভাবে বাস করছো তা আল্লাহ তোমার জন্য আখিরাতে যা প্রস্তুত করেছেন তার তুলনায় জান্নাত।”

    আমাদের অবশ্যই বুঝতে হবে যে, প্রতিটি মুসলিমের জন্য ইসলামী শরীয়াহর উপর সম্পূর্ণ ঈমান আনা বাধ্যতামূলক, অন্যথায় আমরা কাফির হয়ে যাব। অতএব, সেকুলার বহুত্ববাদ এর  চিন্তা অর্থাৎ দ্বীনকে দুনিয়া থেকে পৃথক করা একটি কুফরী ধারণা। যা আহকাম শরীয়াহকে সম্পূর্ণরূপে অস্বীকার করে। সামগ্রিকভাবে আহকাম শরিয়াকে অস্বীকার করা কুফরির সমান। তাছাড়া শরীয়াহর যেকোনো নিশ্চিত (ক্বাত’ঈ) বিস্তারিত হুকুমকে অস্বীকার করা কুফরী। এটি ইবাদত সংক্রান্ত আহকাম, লেনদেন (মু’আমালাত), শাস্তি (উকুবাত), খাদ্যদ্রব্য যে বিধানই হোকনা কেন, তা অস্বীকার করা কুফরি। 

    উল্ল্যেখিত আয়াতটি  অস্বীকার করা,

    وَأَقِيمُوا الصَّلَاةَ

    আর তোমরা সালাত প্রতিষ্ঠা কর [বাকারাহ ২:৪৩]

    নিন্মোক্ত আয়াতগুলো অস্বীকার করার সমান,

    وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا

    আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম [বাকারাহ ২:২৭৫]

    وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا

    আর চোর নারী হোক কিংবা পুরুষ, চুরি করলে তাদের হাতগুলো কেটে দাও.. [মায়েদাহ ৫:৩৮]

    জাতীয়তাবাদ দ্বারা আবদ্ধ হয়ে বর্ণ ও ভাষার বৈচিত্র্য আলাদা হয়ে মুসলিমকে ভাই হিসেবে না দেখা,

    নিন্মলিখিত আয়াতটি অস্বীকার করার সমান,

    إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ

    সকল বিশ্বাসীরা তো পরস্পর ভাই ভাই [হুজুরাত ৪৯:১০]

    সুতরাং ইরাক, ফিলিস্তিন ও ইরাকের মুসলমানরা যেমন আমাদের ভাই একইভাবে দিল্লি, ব্যাংকক বা জাকার্তার মুসলমানরাও আমাদের ভাই।

    অথবা আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে শাসন করার সাথে সম্পর্কিত আয়াত, যা আমরা আজ মুসলিম বিশ্বের শাসকদের উপেক্ষা করতে দেখি, যেমন,

    وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ

    আর আল্লাহ যা নাযিল করেছেন, তার মাধ্যমে যারা ফয়সালা করবে না, তারাই যালিম [মায়েদা ৫:৪৫]

    فَاحْكُم بَيْنَهُم بِمَا أَنزَلَ اللَّهُ ۖ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ عَمَّا جَاءَكَ مِنَ الْحَقِّ

    আল্লাহ যা নাযিল করেছেন সে অনুযায়ী আপনি তাদের বিচার নিষ্পত্তি করুন এবং যে সত্য আপনার নিকট এসেছে তা ছেড়ে তাদের খেয়াল-খুশীর অনুসরণ করবেন না [মায়েদা ৫:৪৮]

    বস্তুত, আল্লাহ (সুবহানাহু ওয়া তা’য়ালা) কুরআনে আমাদের স্পষ্টভাবে বলেছেন যে আমরা ইসলামের সমস্ত নিয়ম মেনে না নিলে আমরা মুমিন নই। তিনি (সুবহানাহু ওয়া তা’য়ালা) বলেছেন,

    فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا

    অতএব তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে, তারপর তুমি যে ফয়সালা দেবে সে ব্যাপারে নিজেদের অন্তরে কোন দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয়। [নিসা ৪:৬৫]

    আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) আমাদেরকে ইসলামকে আংশিকভাবে গ্রহণ করার ব্যাপারে সতর্ক করেছেন। যদি আমরা মনে করি রাজনীতি ইসলামের অংশ নয়, অর্থনীতি ইসলামের অংশ নয়, অথবা বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে ইসলামের কিছু বলার নেই, তাহলে তিনি আমাদের শাস্তির জন্য অপেক্ষা করতে বলেছেন। আমাদের অবশ্যই ইসলামকে আকীদা এবং একটি ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) বলেছেন:

    أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ ۚ فَمَا جَزَاءُ مَن يَفْعَلُ ذَٰلِكَ مِنكُمْ إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا ۖ وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَىٰ أَشَدِّ الْعَذَابِ ۗ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ

    তবে কি তোমরা কিতাবের কিছু অংশে ঈমান আন এবং কিছু অংশে কুফরী কর? তাহলে তোমাদের যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল দুনিয়ার জীবনে লাঞ্ছনা ও অপমান এবং কেয়ামতের দিন তাদেরকে ফিরিয়ে নেয়া হবে কঠিনতম শাস্তির দিকে। আর তারা যা করে আল্লাহ সে সম্পর্কে গাফিল নন। [বাকারা ২:৮৫]

    আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) আমাদের কাছে দুনিয়ার বিষয়গুলো পরিচালনার জন্য সর্বোত্তম ব্যবস্থা নাজিল করেছেন, তাহলে আমাদের অনেকেই কেন এটি সম্পর্কে অবগত নই?

    আসুন আমরা সাহাবীগণের তাকওয়ার কিছু উদাহরণ দেখি:

    আল-বুখারী ইবনে আবি আওফা (রা.) থেকে বর্ণনা করেন, তিনি বলেন: 

    “খায়বারের রাতে আমরা প্রচণ্ড ক্ষুধায় কাতর হয়ে পড়েছিলাম। খায়বারের দিন আমরা কিছু গৃহপালিত গাধা পেয়েছিলাম, তাই আমরা সেগুলো জবাই করেছিলাম। যখন হাঁড়িগুলো ফুটতে শুরু করল, তখন আল্লাহর রাসূলের আহবানকারী আমাদের ডেকে বললেন: তোমাদের হাঁড়িগুলো উল্টে দাও এবং গাধার মাংস খেও না। ‘আবদুল্লাহ বলেন: রাসুল (সা) এগুলো নিষেধ করেছেন কারণ এগুলো হতে খুমুস (অর্থাৎ গনীমতের এক পঞ্চমাংশ) বের করা হয়নি। তিনি বলেন, অন্যরা বলেছেন যে তিনি এগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছেন। আমি সাঈদ বিন জুবাইরকে জিজ্ঞাসা করলাম, তিনি বলেছেন, তিনি এগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছেন।”

    আনাস বিন মালিকের বর্ণনা: “আমি আবু তালহা আল আনসারী, উবাইদা বিন আল-জাররাহ এবং উবাই বিন কা’বকে কাঁচা খেজুর এবং তাজা খেজুর দিয়ে তৈরি পানীয় পরিবেশন করছিলাম, এমন সময় একজন দর্শনার্থী এসে বলল: অবশ্যই মদ নিষিদ্ধ করা হয়েছে। তখন আবু তালহা বললেন: হে আনাস! উঠে দাঁড়াও এবং এই কলসিটি ভেঙে ফেল। আমি উঠে দাঁড়িয়ে একটি সূক্ষ্ম পাথর ধরে কলসিটির নীচের অংশ দিয়ে আঘাত করলাম যতক্ষণ না এটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল।” আল বুখারী বর্ণনা করেছেন,

    আল-বুখারীতে আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: “আমাদের আরও বলা হয়েছে যে, যখন আল্লাহ তা’আলা এই নির্দেশ নাজিল করেন যে, মুসলমানরা হিজরতকারী বিবাহিত মুসলিম মহিলাদের খরচ যেন মুশরিকদের ফেরত দেয় (ইসলাম গ্রহণের পর) মুসলমানরা যেন কাফের নারীদের তাদের স্ত্রী হিসেবে না রাখে, তখন উমর (রা.) তার দুই স্ত্রীকে তালাক দেন।

    আল-বুখারীতে আয়েশা (রা.) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন- আল্লাহ মুহাজির নারীদের উপর রহম করুন।” যখন আল্লাহ এই আয়াতটি নাজিল করলেন:

    তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে [নূর ২৪:৩১]। তারা তাদের কাপড় ছিঁড়ে ফেলেন এবং সেগুলো দিয়ে নিজেদের আবৃত করেন।”

    আবু দাউদ সাফিয়া বিনতে শায়বা থেকে বর্ণনা করেছেন, যিনি আয়েশা (রা.) থেকে বর্ণনা করেছেন যে:

    তিনি তথা ‘আয়েশা (রা.) আনসারী নারীদের কথা উল্লেখ করলেন, তাদের প্রশংসা করলেন এবং তাদের সম্পর্কে ভালো কথা বললেন। তারপর বললেন: “যখন সূরা আন-নূর নাযিল হলো, তখন তারা পর্দাগুলো নিল, সেগুলো ছিঁড়ে ফেলল এবং সেগুলো দিয়ে মাথার ওড়না তৈরি করল।”

    ইবনে ইসহাক বলেন: “…আল-আশ’আছ বিন কায়স কিন্দাহ প্রতিনিধি দলের অংশ হিসেবে আল্লাহর রাসূলের কাছে এসেছিলেন। আয-যুহরি আমাকে জানিয়েছেন যে তিনি কিন্দাহ থেকে আশি জন আরোহী নিয়ে এসেছেন। তারা রাসূলের মসজিদে প্রবেশ করেছিলেন। তাদের চুল লম্বা ছিল এবং তারা (চোখে) সুরমা লাগিয়েছিলেন। তারা রেশমের আবরণযুক্ত জুব্বা পরতেন। যখন তারা আল্লাহর রাসূলের কাছে প্রবেশ করেন, তখন তিনি তাদের বলেন: তোমরা কি ইসলাম গ্রহণ করনি? তারা বলল: হ্যাঁ। তিনি জিজ্ঞাসা করলেন: ‘তাহলে তোমাদের গলায় এই রেশমটি কী? তখন তারা রেশমটি ছিঁড়ে ফেলে দিল।”

    হানযালাহ বিন আবি ‘আমির (রা.) যাকে ফেরেশতারা গোসল করিয়েছিলেন, তিনি উহুদের যুদ্ধের ডাক শুনতে পান। তিনি দ্রুত ডাকে সাড়া দেন। উহুদের দিনে তিনি শহীদ হন। ইবনে ইসহাক বলেন: রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

    তোমাদের সাথীকে ফেরেশতারা গোসল করাচ্ছেন, তার পরিবারকে জিজ্ঞাসা করো তার কী হয়েছে?” তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল। সে রাতে সে বিয়ের কনে ছিল। সে বলল তিনি আহবান শুনে অপবিত্র অবস্থায় বেরিয়ে গেছেন। আল্লাহর রাসূল (সা.) বললেন, “এজন্যই ফেরেশতারা তাকে গোসল করিয়েছে।”

    তাই আসুন আমরা প্রকৃত অর্থে তাকওয়া অর্জন করি। আসুন আমরা ইসলামকে সম্পূর্ণরূপে গ্রহণ করি। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালার বাণীতে মনোযোগ দিই এবং তিনি আমাদেরকে শক্তিশালী করুন যাতে আমরা তাঁর অনুসরণ করতে পারি। তিনি সুবহানাহু ওয়া তা’য়ালা বলেন,

    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ

    হে মুমিনগণ, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না । নিশ্চয় সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু। [বাকারা ২:২০৮]

  • জ্ঞান অন্বেষণ করা

    আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেন,

    أَفَمَنْ يَعْلَمُ أَنَّمَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ الْحَقُّ كَمَنْ هُوَ أَعْمَى إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ

    ‘যে ব্যক্তি জানে যে, যা কিছু আপনার পালনকর্তার পক্ষ থেকে আপনার প্রতি অবর্তীর্ণ হয়েছে তা সত্য সে কি ঐ ব্যক্তির সমান, যে অন্ধ? তারাই বোঝে, যারা বোধশক্তি সম্পন্ন।’ [সূরা রাদ:১৯]

    طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ

    নবী (সা) বলেন, ‘জ্ঞান অন্বেষন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরয।’

    নবী (সা) বলেন, ”তোমরা এমন একটি সময়ে বাস করছ যখন প্রচুর ফকীহ (ইসলামী আইনবিদ) রয়েছে এবং সামান্য কয়েকজন বক্তা রয়েছে, অর্থাৎ প্রশ্ন করবার মত লোক কম এবং বলবার মত লোক বেশি। এসময়ে জ্ঞান অর্জনের চেয়ে আমল শ্রেয়। খুব দ্রুতই এমন একটি সময় আসবে যখন সামান্য সংখ্যক ফকীহ ও প্রচুর বক্তা থাকবে; অর্থাৎ অনেকে জানতে চাইবে এবং সামান্য জ্ঞান বিতরণকারী থাকবে। সে সময়ে আমলের চেয়ে জ্ঞান অর্জন করা শ্রেয়।”

    ইসলামের দাওয়াতের জন্য জীবন উৎসর্গকারী দা’ঈদেরকে অবশ্যই জ্ঞান আহরণ করার দিকে যথেষ্ট গুরুত্ব প্রদান করতে হবে। কেবলমাত্র একটি সার্কেলে বক্তব্য দেয়া বা একজন Contact এর সাথে কনসেপ্ট আলোচনা করার জন্য যতটুকু জ্ঞান অর্জন করা জরুরী ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকা সঠিক নয়। বরং আমাদেরকে সবসময় দ্বীনের ব্যাপারে জ্ঞান বৃদ্ধির জন্য যথেষ্ট গুরুত্ব আরোপ করা উচিত। যেসব কারণে জ্ঞান অর্জন করা জরুরী:

    ১. আল্লাহ’র ভয় বৃদ্ধি করার জন্য
    ২. আমাদের আকলিয়া ও নাফসিয়া তৈরী করার জন্য
    ৩. কার্যকরভাবে দাওয়াত বহন করার জন্য
    ৪. পূণর্জাগরণের উদ্দেশ্যে উম্মাহ’র উপরে নেতৃত্ব নেয়ার জন্য
    ৫. জ্ঞান অর্জন করে আল্লাহ’র পুরষ্কার লাভের উদ্দেশ্যে

    যেসব বিষয়ের জ্ঞান অন্বেষণ করা ফরযে আইন

    প্রথমত, কোনরূপ সন্দেহ ব্যতিরেকে যথাযথভাবে ইসলামের উপর ঈমান আনা আমাদের সবার উপর ফরয এবং সেকারণে এ জ্ঞান আমাদের জানা থাকতে হবে। এটি হল আক্বীদার মৌলিক বিষয়ের উপর জ্ঞান।

    وَإِنَّ الظَّنَّ لَا يُغْنِي مِنَ الْحَقِّ شَيْئًا

    ‘অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয়।’ [সূরা নাজম:২৮]

    সুতরাং আবেগতাড়িত ও অনুকরণসর্বস্ব আকীদা আমাদের জন্য হারাম। আমরা আমাদের নিজেদের জন্য জানব, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার অস্তিত্ব, মুহাম্মদ (সা) তাঁর সর্বশেষ রাসূল, কুর’আন আল্লাহ’র প্রেরিত বাণী এবং এর মধ্যে যাই আছে তাই সত্য, যেমন: ফেরেশতা, পূর্ববর্তী কিতাব, পূর্ববর্তী নবী, বিচার দিবস, জান্নাত, জাহান্নাম ইত্যাদি।

    দ্বিতীয়ত, নিজের জীবন ও আমল সর্ম্পকে শরী’আহ হুকুম জানা আমাদের জন্য ব্যক্তিগতভাবে বাধ্যতামূলক বা ফরয।

    আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বিভিন্ন ক্ষেত্রে কুর’আনের বহু জায়গায় আমাদের উদ্দেশ্যে বলেন,

    يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ

    ‘হে বিশ্বাসীগণ, আল্লাহ এবং তাঁর রাসূলের আনুগত্য কর।’

    وَمَا آَتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا

    ‘রাসূল তোমাদেরকে যা দেন, তা গ্রহণ কর এবং যা নিষেধ করেন, তা থেকে বিরত থাক।’ [সূরা হাশর:৭]

    সুতরাং আমরা আমাদের কাজের ক্ষেত্রে কমপক্ষে ফরয ও মুহাররামাত বা নিষিদ্ধ বিষয়ের জ্ঞান অর্জনে সচেষ্ট হব, যেমন:

    – সালাত ও রোযার সাথে সংশ্লিষ্ট আহকাম বা হুকুম
    – মাতাপিতার (স্ত্রী, সন্তান যদি থাকে) প্রতি দায়িত্বের ব্যাপারে আহকাম বা হুকুম
    – বিপরীত লিঙ্গের সাথে সর্ম্পক স্থাপনের ক্ষেত্রে আহকাম বা হুকুম
    – ক্রয়ের আহকাম (বিক্রয়, ব্যবসা, কর্মে নিয়োগ-যদি আমরা সেসব কাজে নিয়োজিত থাকি)
    – গীবতের হুকুম
    – খিলাফতের জন্য কাজ করার আহকাম ইত্যাদি

    মূলত যে কোন কাজ সম্পাদন করার আগে এর হুকুম সর্ম্পকে আমাদের জেনে নিতে হবে। উসুলের মধ্যে একটি মূলনীতি রয়েছে: ‘প্রতিটি কাজের জন্য হুকুম প্রয়োজন’।

    সুতরাং একজন ডাক্তারের জন্য তার ক্ষেত্র সর্ম্পকে জানা ফরয, যেমন: ময়না তদন্ত অনুমোদিত কিনা, বিপরীত লিঙ্গকে চিকিৎসা দেয়া অনুমোদিত কিনা, চিকিৎসার কারণে নেশাজাতীয় পদার্থ ব্যবহার করা যাবে কিনা, ইত্যাদি।

    একজন মসজিদের ইমামের জন্য সালাতে ইমামতি করার ব্যাপারে আহকামসমূহ, খুতবার বাধ্যবাধকতা, মুসলিমদের প্রতি কর্তব্য, মিম্বার থেকে হক কথা বলার বাধ্যবাধকতা ইত্যাদি সর্ম্পকে জ্ঞান অর্জন করা ফরয।

    একজন শিক্ষককে জানতে হবে ইসলামের সাথে সাংঘর্ষিক ও কুফর বিস্তার লাভ করে এমন কোন বিষয় পড়ানো যাবে কিনা, বিপরীত লিঙ্গের কাউকে শিক্ষা দেয়া যাবে কিনা, ছাত্রদের শৃংখলাবদ্ধ করার হুকুম ইত্যাদি।

    স্বামীর জন্য স্ত্রীর প্রতি বাধ্যবাধকতা সর্ম্পকে জানা ফরয, জানতে হবে তার সাথে কোন কাজসমূহ নিষিদ্ধ, যদি সে নির্দেশ অমান্যকারী হয় তাহলে তাকে কীভাবে শৃংখলার মধ্যে আনা যায় এবং একইভাবে স্ত্রীকে জানতে হবে তার স্বামী ও সন্তানের প্রতি কী কর্তব্য রয়েছে, সন্তানের মাতাপিতার প্রতি কী কর্তব্য রয়েছে ইত্যাদি।

    দাওয়াত বহনকারীর জন্য দাওয়াত বহন করবার ব্যাপারে আহকাম ও চিন্তা সর্ম্পকে জানা ফরয।

    মুসলিমদের খলীফাকে তার দায়িত্ব সংশ্লিষ্ট হুকুমের ব্যাপারে জানতে হবে ইত্যাদি।

    আমাদের নিশ্চিত করতে হবে যে, আমরা প্রবৃত্তি থেকে উদ্ভূত কোন হুকুম নয় বরং শরী’আহ মেনে চলছি।
    ইসলাম আমাদের জ্ঞানের পথ ব্যতিরেকে অন্য কোন পথ অনুসরণ করতে নিষেধ করেছে:

    وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا

    ‘যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই, তার অনুসরণ করো না। নিশ্চয় কান, চক্ষু ও অন্তকরণ এদের প্রত্যেকটিই জিজ্ঞাসিত হবে।’ [সূরা বনী ইসরাইল:৩৬]

    এমন কি আমরা যদি কোন দলীল সর্ম্পকে সুনিশ্চিত না হই, তাহলে বৈধ ইজতিহাদের দ্বারা ইসলামী দলীল থেকে প্রাপ্ত হুকুম জেনে নিতে হবে।

    فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ

    ‘অতএব তোমরা যদি না জান তবে যারা জানে তাদেরকে জিজ্ঞেস কর’। [সূরা আম্বিয়া:৭]

    তিনি সুবহানাহু ওয়া তা’আলা আমাদের মধ্যে যারা জানে না তাদেরকে যারা অধিক জ্ঞানবান তাদের কাছ থেকে জেনে নেয়ার জন্য নির্দেশ দিচ্ছেন।

    মানদুব বা উৎসাহিত জ্ঞান

    আক্বীদার মৌলিক বিষয়াবলী ও জীবনের সাথে সরাসরি সম্পর্কিত আহকাম ব্যতিরেকে ইসলামের অন্য কোন ক্ষেত্রে জ্ঞান অর্জন করা মানদুব, যেমন: তাফসীর, আরবী ভাষা, হাদীসের জ্ঞান ও উসুল আল ফিকহ।

    এসব জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে প্রাণান্তকর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

    জ্ঞান আহরণকারী ব্যক্তির মর্যাদা ও পুরষ্কার

    আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেন,

    هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ

    ‘বলুন, যারা জানে এবং যারা জানে না; তারা কি সমান হতে পারে? নিশ্চয়ই শিক্ষা গ্রহণ করে কেবল তারাই করে, যারা গভীর চিন্তাশীল’। [সূরা যুমার:৯]

    يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آَمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

    ‘তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা জ্ঞানপ্রাপ্ত, আল্লাহ্‌ তাদের মর্যাদা উচ্চ করে দিবেন। আল্লাহ্‌ খবর রাখেন যা কিছু তোমরা কর’। [সূরা মুজাদালাহ:১১]

    إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ

    বান্দাদের মধ্যে জ্ঞানীরাই কেবল আল্লাহকে (সত্যিকার অর্থে) ভয় করে। [ফাতির: ২৮]

    আল বুখারী মুয়াবিয়া বিন আবু সুফিয়ান থেকে বর্ণণা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন,

    مَنْ يُرِدْ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ

    ‘আল্লাহ যার কল্যান চান, তাকে দ্বীনের ফিকহ (গভীর জ্ঞান) দান করেন।’

    আবদুল্লাহ বিন মাস’উদ (রা) বর্ণণা করেন যে, নবী (সা) বলেন, ‘দুই ব্যক্তি ছাড়া আর কারও মত হওয়ার চেষ্টা করো না, ১) প্রথমত যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং সে হক পথে তা ব্যয় করে এবং ২) দ্বিতীয়ত, যাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন এবং সে অনুযায়ী আমল করে ও অন্যদের শিক্ষা দান করে।’ [বুখারী]

    النَّاسُ مَعَادِنُ كَمَعَادِنِ الْفِضَّةِ وَالذَّهَبِ خِيَارُهُمْ فِى الْجَاهِلِيَّةِ خِيَارُهُمْ فِى الإِسْلاَمِ إِذَا فَقُهُوا

    মানুষ স্বর্ণ ও রৌপ্যের খনির মত। জাহিলিয়্যাতের মধ্যে যারা শ্রেষ্ঠ তারা ইসলামের মধ্যেও শ্রেষ্ঠ হবে যদি তারা জ্ঞানবান হতে পারে। [মুসলিম]

    জান্নাতের পথ

    مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ طَرِيقًا إِلَى الْجَنَّةِ

    আবু হুরাইরা বলেন যে, নবী (সা) বলেছেন, ‘যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য কোন পথে যাত্রা করল, তার জন্য আল্লাহে জান্নাতের রাস্তা সহজ করে দিবেন।’

    নবী (সা) বলেন, ‘যদি কেউ জ্ঞান অর্জন করার জন্য রাস্তায় বের হয়, তাহলে আল্লাহ তাকে জান্নাতের একটি রাস্তা দিয়ে ভ্রমণ করাবেন। যে জ্ঞান অন্বেষণ করে তার প্রতি ফেরেশতাগণ সানন্দ চিত্তে তাদের পাখাসমূহ নত করে দেয়। আলেম ব্যক্তির জন্য আকাশ ও পৃথিবীর অধিবাসীগণ, এমনকি গভীর পানির মাছেরাও মাগফেরাত কামনা করে। একজন ভক্তের তুলনায় একজন আলেম ব্যক্তির শ্রেষ্ঠত্ব রাতের আকাশের পূর্ণাঙ্গ চাঁদের মত যখন সে চাঁদের পাশে সব তারাগুলো ম্লান হয়ে থাকে। আলেমগণ নবীগণের উত্তরসুরী এবং নবীগণ এমন কোন কিছু উত্তরাধিকার সূত্রে রেখে যাননি যার আর্থিক মূল্য রয়েছে। তারা কেবলমাত্র জ্ঞান রেখে গেছেন এবং যে তা গ্রহণ করল সে যেন বিশাল অংশ গ্রহণ করল।’

    ইমাম হাসান আল বসরী বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন,

    مَنْ جَاءَهُ الْمَوْتُ وَهُوَ يَطْلُبُ الْعِلْمَ لِيُحْيِىَ بِهِ الإِسْلاَمَ فَبَيْنَهُ وَبَيْنَ النَّبِيِّينَ دَرَجَةٌ وَاحِدَةٌ فِى الْجَنَّةِ

    ‘যার মৃত্যু চলে আসে এই অবস্থায় যে সে ইসলামকে পুনর্জীবিত করার জন্য জ্ঞানার্জন করে যাচ্ছে, তবে তার ও নবীগণের মধ্যে জান্নাতে মাত্র এক ধাপের ব্যবধান থাকবে।’ [সুনান আত তিরমিযী, সুনান আদ দারিমী]

    আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার কাছে দু’আ করি যাতে তিনি আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন ও তা প্রয়োগ করবার সামর্থ দান করেন।

  • বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকার (Intellectual Property Rights)

    ভুমিকা

    পশ্চিমা সমাজ ব্যবস্থায় বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকার (intellectual property right) একটি বহুল আলোচিত বিষয়। WIPO (World Intellectual Property Organization) এর রিপোর্ট অনুযায়ী ২০০৫ সাল থেকে ২০০৯ সালের মধ্যে সারা বিশ্বে গড়ে ৩০ লক্ষের উপর আই পি আবেদন জমা পড়েছে। সাম্প্রতিক সময়ে মার্কিন কংগ্রেসে উত্থাপিত (Stop online piracy act – SOPA) এবং (Protect intellectual property act – PIPA) বিলের প্রেক্ষিতে বিষয়টি আবারো আলোচনায় উঠে আসে। অনলাইনে কপিরাইটকৃত সম্পত্তির (বই, গান, চলচ্চিত্র ইত্যাদি) আদান প্রদান রোধের উদ্দেশ্যে বিল দুটি উত্থাপিত হয়। এই আইনের আওতায় সরকার যুক্তরাষ্ট্রের বাইরের যেকোন অভিযুক্ত ওয়েব সাইটের বিরুদ্ধে যেসকল শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে সেগুলো হচ্ছে: অনলাইনে অর্থ লেনদেনের সেবাদানকারী অথবা বিজ্ঞাপন দানকারী সকল প্রতিষ্ঠানের সাথে সাইটির সম্পর্ক চ্ছিন্ন করা, সকল ব্লগসাইট, অনলাইন ফোরাম এবং সার্চ ইঞ্জিন গুলো থেকে সাইটটির সকল লিংক মুছে ফেলতে বাধ্য করা এবং ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান (ISP) গুলোর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীদের সাইটটিতে প্রবেশ বন্ধ করা। বিলদুটি উত্থাপনের সাথে সাথে ব্যাপকভাবে আলোচিত হয়। বিরোধিরা একে বাকস্বাধীনতা এবং সৃষ্টিশীলতার উপর আঘাত বলে প্রত্যাখ্যান করেন। wikipedia এর মতো প্রায় ৭০০০ সাইট এই আইনের প্রতিবাদে ১৮ জানুয়ারী, ২০১২ তারিখে তাদের সাইটগুলো বন্ধ রাখে অথবা এর প্রতিবাদে বিভিন্ন ছবি অথবা লিঙ্ক প্রকাশ করে।

    এই প্রবন্ধে আমরা আই.পি অধিকারের ধারনা, এর উৎপত্তি, এর অসংগতি সমুহ, মানব সভ্যতার উপর এর নেতিবাচক প্রভাব এবং সবশেষে এ ব্যাপারে ইসলামের সমাধান নিয়ে আলোচনা করবো।

    আই পি অধিকারের ধারনা:

    বুদ্ধিবৃত্তিক সম্পদ প্রধানত: তিন ধরনের – কপিরাইট, পেটেন্ট এবং ট্রেডমার্ক।

    কপিরাইট বলতে কোন প্রকাশিত বুদ্ধিবৃত্তিক কাজের উপর একটি নির্দিষ্ট সময়ের জন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নির্দিষ্ট কিছু অধিকারকে বোঝায়। এই অধিকার বলতে মুলতঃ কপি করার অধিকার হলেও তাতে আরো কিছু বিষয় অন্তর্ভুক্ত যেমন এথেকে আর্থিক ভাবে লাভবান হওয়া, একে অন্যকোন কাজের জন্য সাহায্যকারী উপকরন হিসাবে ব্যবহার করা ইত্যাদি।

    পেটেন্ট এর মাধ্যমে কোন বৈজ্ঞানিক ধারনা, উৎপাদন প্রক্রিয়া বা আবিস্কারের উপর এর মালিকের একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়।

    ট্রেডমার্ক হচ্ছে কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক ব্যবহৃত একটি বিশেষ চিহ্ন যার মাধ্যমে ক্রেতাদের কাছে তাদের পন্য বা সেবাকে আলাদা ভাবে চিহ্নিত করা হয়।

    কোন কাজের কপিরাইট বা পেটেন্ট অর্জন করতে হলে কিছু বিষয় প্রমানিত হতে হয়। যেমন কাজটি যথেষ্ট মৌলিক, নতুন (novelty) বা আবিস্কারযোগ্য (non-obviousness)। এখানে লক্ষনীয় যে মৌলিকত্ব বা আবিস্কারযোগ্যতা বিষয়গুলো যথেষ্ট অস্পস্ট যা অনেকসময় আদালতে বিতর্কের মাধ্যমে নির্ধারিত হয় এবং আইনজীবিদের দক্ষতার উপর নির্ভর করে। অধিকাংশ ক্ষেত্রে ব্যাক্তি বা ছোট কোম্পানি গুলো বড় কোম্পানির সাথে আইনি লড়াইয়ে পেরে উঠে না।

    ঐতিহাসিক প্রেক্ষাপট:

    বর্তমানে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইনের কারন হিসাবে আবিস্কারক বা লেখকের অধিকার রক্ষার কথা বলা হলেও তার শুরুটি হয়েছিল মধ্যযুগে বৃটিশ রাজতন্ত্রের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে। ১৫ শতকের দিকে ছাপাখানা আবিস্কারের ফলে জনগনের মধ্যে রাজতন্ত্র এবং যাজকতন্ত্রের স্বার্থবিরোধী চিন্তাধারনা দ্রুত ছড়িয়ে পরার সম্ভাবনা দেখা দিলে ছাপাখানার উপর কঠোর নিয়ন্ত্রন আরোপ করা হয়। এর মাধ্যমে জন্ম হয় কপিরাইট প্রথার। রাজতন্ত্রের অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট কিছু ছাপাখানার মালিকরা একটি নির্দিষ্ট সময়ের জন্য কোন বই প্রকাশ করার অনুমতি পেত। পরবর্তীতে কপিরাইটের নামে অন্যান্য শিল্প যেমন লবন, চামড়া উৎপাদন, গানপাউডার, গ্লাস শিল্প ইত্যাদির উপর রাজতন্ত্র এবং তার অনুগত ব্যাক্তিদের একচেটিয়া নিয়ন্ত্রন প্রতিষ্ঠিত হয়।

    IP অধিকারের অসংগতি এবং সমাজের উপর এর প্রভাব:

    ব্যক্তি সম্পদের ধারনাটি মানুষের স্বভাবজাত এবং সভ্যতার শুরু থেকেই মানুষ এর চর্চা করেছে। অন্যদিকে বুদ্ধিবৃত্তিক সম্পদের ধারনাটি অপেক্ষাকৃত নতুন এবং তা একটি কৃত্রিম অধিকার। এই বুদ্ধিবৃত্তিক অধিকার বরং সম্পদের উপর ব্যক্তির বৈধ অধিকারকেই সীমাবদ্ধ করে ফেলে। কেউ যখন টাকার বিনিময়ে কোন যন্ত্র, বই অথবা যে কোন প্রকাশনার মালিকানা অর্জন করেন তখন স্বাভাবিক ভাবেই তিনি একে ব্যবহার করে লাভবান হবার অধিকার পান। বুদ্ধিবৃত্তিক সম্পদের ধারনা এই মৌলিক অধিকারের প্রয়োগকে বাধাগ্রস্ত করে।

    বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইনের যৌক্তিকতার পিছনে শিল্প সাহিত্য এবং বিজ্ঞান চর্চায় উৎসাহের বিষয়টাকে তুলে ধরা হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদের ধারনা ছাড়াই যুগে যুগে বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা হয়েছে। কপিরাইট আইনের প্রয়োগ ছাড়াই অনেক বড় মাপের শিল্প ও সাহিত্য সৃষ্টি সম্ভব হয়েছে। বুদ্ধিবৃত্তিক সম্পদের ধারনাটি বরং বিজ্ঞান ও প্রযুক্তির চর্চাকে ভীষন ভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

    একটি উদাহরনের মাধ্যমে আমরা তা বোঝার চেষ্টা করি:

    ১৭৬৪ সালের শেষের দিকে একটি এক সিলিন্ডার বিশিষ্ট সরল বাষ্পচালিত পাম্প মেরামতের সময় এর আরো উন্নত এবং কার্যকরি সংস্করনের কথা চিন্তা করেন স্কটল্যান্ডের কারিগর জেমস ওয়াট। পরবর্তি কয়েক মাস কঠোর পরিশ্রমের পর তিনি একটি উন্নত ইঞ্জিনের মডেল তৈরি করেন যাতে বাষ্প ঘনীভবনের জন্য একটি আলাদা চেম্বার রাখা হয়। ১৭৬৮ সালের তিনি তার নতুন উদ্ভাবিত ইঞ্জিনের পেটেন্ট এর জন্য আবেদন করেন। ১৭৭৫ সালে তিনি তার প্রভাবশালী ব্যবসায়িক অংশীদার শিল্পপতি ম্যাথু বোল্টনের প্রভাবকে কাজে লাগিয়ে পার্লামেন্টে একটি আইনপাশ করেন যার মাধ্যমে তার পেটেন্ট এর মেয়াদ ১৮০০ সাল পর্যন্ত বাড়াতে সক্ষম হোন। পেটেন্ট সুরক্ষিত হওয়ার পর জেমস ওয়াট তার ইঞ্জিনটিকে উন্নত করার পরিবর্তে সকল চেষ্টা ব্যয় করেন প্রতিদ্বন্দী ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কাজে। ১৭৮১ সালে জোনাথন হর্নব্লোয়ার নামে একজন বিজ্ঞানী আরো উন্নত এবং সম্পুর্ন স্বাধীনভাবে ডিজাইনকৃত একটি ইঞ্জিনের উৎপাদন শুরু করলে তার বিরুদ্ধে মামলা করা হয় এবং তিনি সর্বস্বান্ত হয়ে কারাবরন করেন। ১৮০০ সাল পর্যন্ত অর্থাৎ জেমস ওয়াটের পেটেন্ট এর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বাস্পীয় ইঞ্জিনের তেমন কোন উন্নতি হয়নি। কোন বিজ্ঞানি জোনাথন সাহেবের পরিনতি বরন করার সাহস করেননি। জেমস ওয়াটের পেটেন্টের মেয়াদ শেষ হওয়ার পর অতি দ্রুত ইঞ্জিনের উন্নতি হতে থাকে। গড়ে প্রতিবছর ৪০০০ হর্সপাওয়ার যুক্ত হতে থাকে জেমস ওয়াটের সময় যার হার ছিল বছরে মাত্র ৭৫০ হর্সপাওয়ার। ১৮১০ থেকে ১৮৩৫ সালের মধ্যে ৫ গুন বেশি জ্বালানী দক্ষতা সম্পন্ন ইঞ্জিন উৎপাদিত হয়। শুধু তাই নয়, বাষ্পীয় ইঞ্জিনের বহুমূখি ব্যবহার শিল্প বিপ্লবের মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে। বাষ্পচালিত ট্রেন এবং জাহাজের উৎপাদন যোগাযোগ ব্যবস্থায় নতুন যুগের সূচনা করে।

    মজার ব্যপার হচ্ছে জেমস ওয়াট নিজেও তার উন্নত ইঞ্জিনের ডিজাইন করার কাজে বাধাগ্রস্ত হয়েছিলেন পেটেন্ট এর কারনে। ইঞ্জিনে ক্র্যাঙ্কশ্যফট এবং ফ্লাইহুইল প্রযুক্তির ব্যবহারের পেটেন্ট ছিল ইংরেজ বিজ্ঞানী জেমস পিকার্ডের অধিনে। ফলে জেমস ওয়াট তার ইঞ্জিনে এদের ব্যাবহার করতে পারেননি এবং কম দক্ষতা সম্পন্ন সৌর গিয়ার ব্যবহারে বাধ্য হন।

    সুতরাং একথা বলা যায় যে বুদ্ধিবৃত্তিক সম্পদের ধারনাটি শিল্প বিপ্লবকে প্রায় একশতাব্দী পিছিয়ে দেয়।

    ১৯৮০ সালে European Organization for Nuclear Research বা CERN এ কর্মরত একজন তথ্যপ্রযুক্তিবিদ টিম বার্নার্স লী তার কম্পিউটারে রক্ষিত ফাইল অন্যদের সাথে শেয়ার করার একটি পদ্ধতি তৈরি করেন। এটি পরবর্তিতে ইন্টারনেটে পরিনত হয়। সাম্প্রতিক কালে তাকে ইন্টারনেট উদ্ভাবনের ক্ষেত্রে সবচেয়ে বড় মাইলফলক কোনটি এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন ইন্টারনেটকে পেটেন্ট এর বাইরে রাখতে CERN কে রাজি করানোই ছিল সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন।

    আজকের বিশ্বে আই পি অধিকারের সবচেয়ে বড় প্রবক্তা মার্কিন যুক্তরাষ্ট্র নিজে কিন্তু শুরুতে আন্তর্জাতিক ভাবে এর বাস্তবায়ন মেনে নেয়নি। কপিরাইট এবং পেটেন্টকৃত কাজের প্রধানতম রপ্তানীকারক দেশে পরিনত হওয়ার পর ১৯৮৯ সালে, বার্ন কনভেনশনের ১০৩ বছর পর যুক্তরাষ্ট্র এতে স্বাক্ষর করে।

    আন্তর্জাতিক ভাবে আই পি অধিকারের বাস্তবায়ন এবং অনুন্নত দেশগুলোর উপর এর প্রভাব:

    ১৮৮৩ সালে প্যারিস সম্মেলন এবং ১৮৮৬ সালে বার্ন সম্মেলনে আন্তর্জাতিক কপিরাইট চুক্তির মাধ্যমে পশ্চিমা বিশ্ব একটি সার্বজনীন কপিরাইট নীতির ব্যাপারে একমত হয়। ১৯৬৭ সালে বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংস্থা (World Intellectual Property Organization – WIPO) গঠিত হয় যা বিভিন্ন সদস্য দেশের Intellectual Property Office (IPO) গুলোর মধ্যে সমন্বয় সাধনের কাজ করে। কিন্তু সংস্থাটির আইন প্রয়োগের তেমন কোন ক্ষমতা ছিলনা। ১৯৯৫ সালে বিশ্ব বানিজ্য সংস্থা (WTO) আন্তর্জাতিক ভাবে Agreements on Trade-Related Aspects of Intellectual Property Rights – TRIPS এর মাধ্যমে আই পি অধিকার আইন বাস্তবায়নের দায়িত্ব নেয়। ১৫৪ টি সদস্যদেশের এই সংস্থাটি ব্যাপক ক্ষমতার অধিকারি। এই ক্ষমতার প্রকাশ আমরা দেখতে পাই যখন TRIPS বাস্তবায়নের সাথে সাথে আফ্রিকার প্রায় আড়াই কোটি এইডস আক্রান্ত মানুষকে মৃত্যুর ঝুকিতে ঠেলে দেয়া হয়।

    পেটেন্ট এর মাধ্যমে সাম্রাজ্যবাদী আগ্রাসন এখন আর শুধু সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয় বরং ফল ফসল এবং গাছ গাছড়ার উপরও বিস্তৃত হয়েছে। যুগযুগ ধরে জনগনের মধ্যে প্রচলিত উৎপাদন প্রনালী গুলোতে বহুজাতীক কোম্পানিগুলোর মালিকানা প্রতিষ্ঠিত হওয়ায় কৃষিক্ষেত্রে ব্যাপক বিপর্যয় সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

    ব্রাজিল জীববৈচিত্রের দিক দিয়ে অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ যেখানে বিশ্বের ২২% উদ্ভিদের প্রজাতি জন্মে থাকে। কিন্তু এদের অর্ধেকের বেশিই এখন বিভিন্ন বহুজাতিক কোম্পানির দখলে।

    টেক্সাসের রাইসটেক নামে একটি কোম্পানী ভারত এবং পাকিস্তানে ব্যাপকভাবে চাষ হওয়া বাসমতি চালের পেটেন্টের জন্য আবেদন করে। জনমতের চাপে এর বিরুদ্ধে ভারত সরকার মামলা করতে বাধ্য হয়।

    লন্ডন অবজার্ভারের একটি রিপোর্টে বলা হয়যে ভারত উপমহাদেশের শতাধিক গাছ-গাছড়া যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিসে রেজিস্ট্রেসনের অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যে নিম এবং হলুদের ঔষধি বিভিন্ন গুনাগুনের পেটেন্ট চলে গিয়েছে পশ্চিমা কোম্পানিগুলোর হাতে। ট্রাইফোলিয়েট অরেঞ্জ নামে একধরনের কমলার চাষ বাংলাদেশে একসময় প্রচুর হতো। যুক্তরাষ্ট্রের একটি কোম্পানী এর উপর ১৫ বছর গবেষনা চালিয়ে তার ডি এন এ ফিংগার প্রিন্ট নির্নয় করে তার পেটেন্ট করে।

    উদ্ভিদের জেনেটিক বৈশিষ্টের উপর পেটেন্টের অধিকার হাইব্রিড ফসলের উপর গবেষনাকে উৎসাহিত করছে। অধিক উৎপাদনের আশায় কৃষকরা হাইব্রিড ফসলের দিকে ঝুকছে। এছাড়া সরকারি ভাবেও তাদের উপর হাইব্রিড বীজ চাপিয়ে দেয়া হচ্ছে। এই হাইব্রিড বীজ পুনরায় উৎপাদন যোগ্য নয়। অর্থাৎ একবছরের উৎপাদিত ফসল পরের বছর বীজ হিসাবে ব্যাবহার করা যায়না। দীর্ঘমেয়াদে এই প্রক্রিয়া চলতে থাকলে:

    প্রথমত: বীজের জন্য বহুজাতিক কোম্পানীর প্রতি স্থায়ী নির্ভরতা তৈরী হবে এবং একসময় তাদের নির্ধারিত দামে বীজ কিনতে বাধ্য হবে কৃষকরা। কারণ তারাই হাইব্রিড বীজের বাজার একচেটিয়াভাবে নিয়ন্ত্রন করে এবং তাদের নামেই রয়েছে পেটেন্ট।

    দ্বিতীয়ত: হাইব্রিড বীজের ব্যাবহারের ফলে একসময় দেশী প্রজাতীগুলো বিলুপ্ত হয়ে পড়বে (ইতিমধ্যেই বাংলাদেশের অনেক প্রজাতীর ধান বিলুপ্ত হয়েছে অনেক প্রজাতী বিলুপ্তপ্রায়) ফলে বহুজাতিক কোম্পানীর বীজ না পাওয়া গেলে কৃষি উৎপাদন অসম্ভব হয়ে পড়বে। দেশীয় চাহিদা অনুযায়ী খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পুর্নতা নয় খাদ্যের জন্য বহুজাতিক কোম্পানীর প্রতি সম্পুর্ন নির্ভরশীলতা তৈরী হবে।

    ‘সবুজ বিপ্লব’ এর শ্লোগানে অধিক কৃষি উৎপাদনের নামে স্থানীয় কৃষিব্যবস্থা ধ্বংস করে বিদেশী বীজের প্রতি যে নির্ভরশীলতা তৈরী হচ্ছে তাতে লাভবান হচ্ছে বহুজাজতিক কোম্পানী, এসব বীজের পেটেন্ট শর্তে গ্যাট চুক্তির মেধাস্বত্ব আইন অনুযায়ী রয়ালিটি পাচ্ছে আমেরিকা আর ধ্বংস হচ্ছে দেশী প্রজাতি এবং পরিবেশ।

    ইসলামের দৃষ্টিতে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি:

    ইসলামে ব্যক্তিমালিকানা বলতে কোন বস্তু থেকে স্রষ্টার অনুমতি সাপেক্ষে লাভবান হওয়ার অধিকারকে বোঝায়। সুতরাং ইসলামে কোন বস্তুর মালিকানা ঐ বস্তু বা তা থেকে প্রাপ্ত লাভের উপর নির্ভর করেনা বরং ঐ বস্তুটির ব্যপারে এবং তা অর্জনের উপায়ের ব্যাপারে শরীয়ার অনুমতির উপর নির্ভর করে। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা কিছু বস্তুর মালিকানাকে বৈধ এবং কিছু বস্তুর মালিকানাকে অবৈধ করেছেন। তেমনি বস্তুর মালিকানা অর্জনের কিছু পদ্ধতিকে যেমন ক্রয়বিক্রয়, উপহার ইত্যাদিকে বৈধ এবং কিছু পদ্ধতি যেমন জুয়া, সূদ ইত্যাদিকে অবৈধ করেছেন।

    ইসলাম সম্পদের শরীয়া অনুমোদিত বৈধ ব্যবহারের অধিকারকে সংরক্ষন করে। কোন আবিস্কারক তার আবিস্কারকে বিক্রি বা হস্তান্তরের মাধ্যমে লাভবান হতে পারেন। একই ভাবে কোন ব্যাক্তি তার কেনা বই, সফটওয়্যার ইত্যাদি শরীয়া নির্ধারিত উপায়ে ব্যবহারের অধিকার সংরক্ষন করেন যার মধ্যে রয়েছে বিক্রি, কপি তৈরি বা উপহার দেয়া ইত্যাদি। কিন্তু মূল লেখক বা উদ্ভাবকের নাম পরিবর্তন করা বৈধ হবে না কারন সেক্ষেত্রে তা হবে মিথ্যাচার যার অনুমতি নেই। এটি লেখক বা উদ্ভাবকের নৈতিক অধিকারের পর্যায়ভুক্ত। যেহেতু পুজিবাদী ব্যবস্থায় সবক্ষেত্রে বস্তুগত লাভের বিষয়টিকে প্রাধান্য দেয়া হয় তাই এই বিষয়টিকেও আর্থিক লাভ-ক্ষতির ভিত্তিতে দেখা হয়ে থাকে। যেসকল ধর্মনিরপেক্ষ আইনের ভিত্তিতে বুদ্ধিবৃত্তিক সম্পদ যেমন বই, সফটওয়্যার বা বৈজ্ঞানিক আবিস্কারের নির্দিষ্ট ব্যবহার নির্দিষ্ট কিছু ব্যাক্তি বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রনে থাকে ইসলামী শরীয়াতে তার কোন ভিত্তি নেই। ইসলামের ক্র‌য় বিক্রয়ের শর্ত অনুযায়ী ক্রেতা বস্তুটির উপর সম্পুর্ন মালিকানা অর্জন করেন।

    আয়িশা (রা) হতে বর্নিত, তিনি বলেন – বারীরা এসে বললেন, আমি প্রতি বছর এক উকিয়া করে নয় উকিয়া আদায় করার শর্তে কিতাবাতের চুক্তি করেছি। এ ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন। আয়িশা (রা) বললেন, তোমার মালিক পক্ষ সম্মত হলে আমি উক্ত পরিমাণ এককালীন দান করে তোমাকে আজাদ করতে পারি এবং তোমার ওয়ালা হবে আমার জন্য। তিনি তার মালিকের কাছে গেলেন, তারা তার এই শর্ত মানতে অস্বীকার করল। তখন তিনি বললেন, বিষয়টি আমি তাদের কাছে উত্থাপন করেছিলাম, কিন্তু ওয়ালা তাদেরই হবে, এ শর্ত ছাড়া তারা মানতে অসম্মতি প্রকাশ করেছে। রাসুলুল্লাহ (সা) বিষয়টি শুনে এ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করলেন। আমি ঘটনাটি তাকে খুলে বললাম। তখন তিনি বললেন, তাকে নিয়ে নাও এবং আজাদ করে দাও। ওয়ালা তাদের হবে এ শর্ত মেনে নাও, (এতে কিছু আসে যায় না)। কেননা, যে আজাদ করবে, ওয়ালা তারই হবে। আয়িশা (রা) বলেন, এরপর রাসুলুল্লাহ (সা) সাহাবীগনের সমাবেশে দাঁড়িয়ে আল্লাহ’র হামদ ও সানা পাঠ করলেন আর বললেন, তোমাদের কিছু লোকের কি হল? এমন সব শর্ত তারা আরোপ করে, যা আল্লাহ’র কিতাবে নেই। এমন সব শর্ত, যা আল্লাহ’র কিতাবে নেই, তা বাতিল বলে গন্য হবে; এমনকি সে শর্ত শতবার আরোপ করলেও। কেননা আল্লাহ’র হুকুমই যথার্থ এবং আল্লাহ’র শর্তই নির্ভরযোগ্য। তোমাদের কিছু লোকের কি হল? তারা এমন কথা বলে যে, হে অমুক, তুমি আজাদ করে দাও, ওয়ালা (অভিভাবকত্ব) আমারই থাকবে। অথচ যে আজাদ করবে, সেই ওয়ালার অধিকারী হবে।

    এই হাদীসের শব্দচয়ন (Mantooq) এই ইঙ্গিত বহন করে যে, কোন শর্ত যা আল্লাহ’র কিতাব এবং তার রাসুলের সুন্নাহ’র সাথে সাঙ্ঘর্ষিক তা পালনীয় হবে না। এছাড়া আল্লাহ’র রাসুল (সা) বলেছেন, “মুসলমান গন তাদের চুক্তির শর্ত পালনে বাধ্য, যতক্ষন পর্যন্ত তা কোন হালালকে বাধাগ্রস্ত না করে বা হারামের অনুমতি না দেয়।”

    সুতরাং বুদ্ধিবৃত্তিক সম্পদের অধিকারের নামে যদি তার বৈধ ব্যবহারকে বাধাগ্রস্ত করা হয় তাহলে তা হবে আল্লাহ’র কিতাব এবং রাসুলের সুন্নাহ’র পরিপন্থি কারন তা শরীয়া নির্ধারিত ক্রয় বিক্রয়ের চুক্তির বিপরীত যেখানে যে কেউ তার ক্রয় কৃত বস্তু থেকে বৈধভাবে লাভবান হওয়ার অধিকার পেয়ে থাকেন।

    বাংলাদেশে পেটেন্ট আগ্রাসন – টিফা থেকে টিকফা:

    যুক্তরাষ্ট্র ২০০১ সাল থেকে প্রায় দশ বছর ধরে বাংলাদেশে টিফা (Trade and Investment Framework Agreement) বাস্তবায়নের চেষ্টা করে। অসংখ্য বার দুই দেশের মধ্য এর খসড়া আদান প্রদান হলেও কোন সরকারই তা বাস্তবায়নে সফল হয়নি। ব্যপক সমালোচিত এবং জনগনের কাছে প্রত্যাখ্যাত এই টিফা পরিবর্তিত আকারে টিকফা (Trade and Investment Cooperation Framework Agreement) নামে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয় হিলারী ক্লিনটনের সাম্প্রতিক সফরে। সরাসরি না বললেও চুক্তিটি যে প্রায় ১০ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশের উপর চাপিয়ে দিতে চাওয়া টিফা চুক্তিরই ছদ্ম নাম সেটা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর কথা থেকে স্পষ্ট হয়: “তাড়াহুড়ো করে এ চুক্তি করা হচ্ছে না। দীর্ঘ প্রায় দশ বছর ধরে এর প্রক্রিয়া ও এ সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের পক্ষ থেকে এর একটি খসড়া তৈরি করা হয়েছে”। গত ২৬-০৭-২০১১ তারিখে প্রথম আলো লিখেছে : “প্রায় ১০ বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য ও বিনিয়োগ রূপরেখা চুক্তিটি (টিফা), শেষ পর্যন্ত তা করা হয়নি। এর বদলে টিইসিএফ করা হচ্ছে টিফার আদলেই। টিফা নামটি যুক্তরাষ্ট্র দিয়ে থাকলেও নতুন নামের প্রস্তাবটি দিয়েছে বাংলাদেশই। বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।”

    এই সকল বানিজ্যিক চুক্তির অন্যতম দিক হচ্ছে আন্তর্জাতিক আই পি অধিকার সমূহের বাস্তবায়ন।

    টিফা চুক্তির প্রস্তাবনা ১৫ তে বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার (Agreements on Trade-Related Aspects of Intellectual Property Rights – TRIPS) বিষয়ক চুক্তি বা অন্যান্য বুদ্ধিবৃত্তিক সম্পত্তি রক্ষার প্রচলিত নীতির কার্জকর প্রয়োগের কথা বলা হয়েছে। অথচ ২০০৫ এ ডব্লিও টি ও এর দেয়া ঘোষণা অনুসারে বাংলাদেশ সহ অন্যান্য এলডিসি (Least Developed Countries) দেশগুলো ২০১৩ সাল পর্যন্ত ট্রেডমার্ক, কপিরাইট, পেটেন্ট ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সম্পর্ক আইনের আওতার বাইরে থাকার সুযোগ পেয়েছে আর ফার্মাসিউটিক্যালসগুলো পেয়েছে ২০১৬ সাল পর্যন্ত। এর সুযোগে বাংলাদেশে ঔষধ কোম্পানি গুলো বিশ্বের প্রায় ৭৫ টি দেশে ঔষধ রপ্তানির সুযোগ পেয়ে থাকে।

    এ ব্যপারে সন্দেহ নেই যে এই চুক্তির অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বাধ্য করবে ট্রিপস বাস্তবায়ন করতে। এর ফলে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস বা ঔষধ শিল্প, কম্পিউটার-সফওয়ারস সহ গোটা তথ্যপ্রযুক্তি খাত আমেরিকার কম্পানিগুলোর পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক ইত্যাদির লাইসেন্স খরচ বহন করতে করতে দেউলিয়া হয়ে যাবে। ২০০৮ সালে Business Software Alliance (BSA) এর করা এক সমীক্ষা অনুসারে গোটা এশিয়ার মধ্যে বাংলাদেশে সফ্টওয়ার ”পাইরেসির” হার সবচেয়ে বেশি- ৯২% আর ৯০% পাইরেসি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলংকা। ২০০৯ সালে অনুষ্ঠিত শ্রীলংকা-আমেরিকা ৭ম টিফা বৈঠকে আমেরিকার বাণিজ্য প্রতিনিধি মাইকেল ডিলানির নেতৃত্বাধীন বাণিজ্য প্রতিনিধি দল এ বিষয়ে শ্রীলংকার উপর তীব্র চাপ প্রয়োগ করে। বৈঠকে মাইকেল ডিলানি বলেনঃ “We’d like to see a strengthened focus on intellectual property protection and strengthened enforcement.” অর্থাৎ ” আমরা দেখতে চাই মেধাসত্ত্ব সংরক্ষণের উপর জোর দেয়া হচ্ছে এবং এ আইন বাস্তবায়ন জোরদার হচ্ছে।” সফটওয়্যার পাইরেসিতে ২য় স্থান অধিকারকারী শ্রীলংকার উপর যে চাপ প্রয়োগ করা হচ্ছে তা থেকে সহজেই অনুমেয় ১ম স্থান অধিকারী বাংলাদেশের অবস্থা কি হবে।

    উপসংহার

    বুদ্ধিবৃত্তিক সম্পদের ধারনা মূলতঃ পুজিবাদি পরাশক্তিগুলোর সাংস্কৃতিক এবং অর্থনৈতিক আধিপত্য বজায় রাখার একটি মাধ্যম। উন্নত প্রযুক্তি এবং উৎপাদন পদ্ধতির অধিকারী হবার পর তারা এই জ্ঞানকে কুক্ষিগত করে রাখতে চায়। এর মাধ্যমে তারা চায় যেন অবশিষ্ট বিশ্ব প্রযুক্তি ও উৎপাদনের জন্য তাদের উপর নির্ভরশীল থাকে এবং তাদের উৎপাদিত পন্যের বাজারে পরিনত হয়।

    একটি পুর্নাংগ জীবন ব্যাবস্থা হিসেবে অন্য যেকোন বিষয়ের মত বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যাপারেও ইসলামের একটি সুস্পষ্ট অবস্থান রয়েছে। মুসলমানদের অবশ্যই পুঁজিবাদি শোষনের হাতিয়ার এ সকল আইন বর্জন করা উচিত। ইসলামী খিলাফত ব্যবস্থার অধীনে শিল্প-সাহিত্য এবং বিজ্ঞান ও প্রযুক্তির যে ব্যাপক উন্নয়ন হয়েছিল তাতে কোনরকম বুদ্ধিবৃত্তিক সম্পদ আইনের প্রয়োজন পড়েনি। ইউরোপ যখন অন্ধকার যুগ পার করছিল তখন মুসলিমগন কর্ডোভা, আলেকজান্দ্রিয়া এবং বাগদাদের মত শহর গুলোতে বিশাল লাইব্রেরী গড়ে তুলেছিল। ভবিষ্যত খিলাফত রাষ্ট্র অবশ্যই আবারো এরকম জ্ঞানভান্ডার গড়ে তুলতে সক্ষম হবে এবং তথ্যপ্রযুক্তির সাহায্য একে বিশ্বের প্রতিটি মানুষের কাছে পৌছে দিবে – কোন রকম কপিরাইট বা পেটেন্ট এর বাধা ছাড়াই।

    মোঃ জাফর সাদিক

  • তফসীর – সূরা বাকারাহ: আয়াত ১৫২

    فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ

    সুতরাং তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখবো এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ কর; অকৃতজ্ঞ হয়ো না। [বাকারাহ: ১৫২]

    فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ এর ব্যখ্যা প্রসঙ্গে হাসান আল-বসরী বলেন, অর্থাৎ আমি তোমাদের উপর যা ফরজ করেছি তা পালনের মাধ্যমে আমাকে স্মরণ কর, এর ফলে তোমাদের জন্য আমার উপর যা ওয়াজিব হয় তা পূরণের মাধ্যমে আমি তোমাদের স্মরণ করব। অন্য বর্ণনায় আছে, আমার রহমতের মাধ্যমে স্মরণ করব।

    فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ এর ব্যখ্যা প্রসঙ্গে ইবনু আব্বাস (রা) বলেন, তোমাদের তাকে স্মরণ করা তাকে তোমাদের স্মরণ করা হতে শ্রেয়।

    সহীহ হাদীসে আছে, আল্লাহ তা’আলা বলেন, আমাকে যে মনে মনে স্মরণ করে, আমিও তাকে মনে মনে স্মরণ করি। তেমনি আমাকে যে পরিপূর্ণভাবে স্মরণ করে, আমি তাকে তার চাইতেও অধিক পরিপূর্ণভাবে স্মরণ করি।

    ইমাম আহমদ বলেন, আমাকে আবদুর রাজ্জাক, তাকে মুআম্মার কাতাদাহ হতে ও তিনি আনাস হতে বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেছেন, আল্লাহ তা’আলা বলেন, হে আদম সন্তান! আমাকে যদি তুমি মনে মনে স্মরণ কর, আমিও তোমাকে মনে মনে স্মরণ করব। আর আমাকে যদি তুমি পরিপূর্ণভাবে স্মরণ কর, তাহলে আমি তোমাকে ফেরেশতা হতেও পরিপূর্ণভাবে স্মরণ করব। অথবা তিনি বলেন, তোমার চাইতে উত্তমভাবে স্মরন করব। যদি তুমি আমার দিকে এক বিঘত অগ্রসর হও, তাহলে আমি তোমার দিকে এক হাত অগ্রসর হব। যদি তুমি আমার দিকে এক হাত অগ্রসর হও তবে আমি তোমার দিকে এক গজ অগ্রসর হব। আর যদি তুমি আমার দিকে হেটে আস, আমি তোমার দিকে দৌড়িয়ে যাব।

    হাদীসটির সনদ সহীহ। বুখারী শরীফে এটি কাতাদার সনদে উদ্ধৃত হয়েছে। ইমাম বুখারীকে কাতাদাহ বলেন- আল্লাহ অত্যন্ত মেহেরবান। তার পাক কালামে- وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ অর্থাৎ আল্লাহ তা’আলা তার কৃতজ্ঞতা আদায়ের নির্দেশ দিলেন এবং কৃতজ্ঞতার বিনিময়ে অধিক কল্যাণ দেয়ার প্রতিশ্রুতি দিলেন। যেমন, আল্লাহ বলেন:

    وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ

    যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে, যদি কৃতজ্ঞতা স্বীকার কর, তবে তোমাদেরকে আরও দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর। [ইবরাহীম:৭]

    শাইখ আতা আবু রাশতা (রহ) বলেন, (এই আয়াতে) আল্লাহ তার বান্দাদের আদেশ দিচ্ছেন জিহ্বা, হৃদয় ও অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা প্রত্যেক প্রকার স্মরণের মাধ্যমে (তাদের রব) সুবহানাহু (ওয়া তা’আলা)কে স্মরণ করতে।

    আবু জা’ফর ইবন জারীর আত-তাবারী (রহ) এ আয়াতের ব্যখ্যায় বলেন, “অতপর আমাকে স্মরণ কর তোমাদের আমার আনুগত্যের মাধ্যমে আমি যা তোমাদের আদেশ করেছি ও যা নিষেধ করেছি তা হতে”

    ইমাম বাগাবী তার তাফসীরে বলেন, সাঈদ বিন জুবাইর (রহ) বলেছেন, আমাকে নিয়ামত ও প্রাচুর্যে স্মরণ কর, আমি তোমাদের কাঠিন্য ও পরীক্ষায় স্মরণ করব। এর ব্যখায় (নিম্নোক্ত আয়াতটি তুলে ধরেন):

    فَلَوْلَا أَنَّهُ كَانَ مِنَ الْمُسَبِّحِينَ ~ لَلَبِثَ فِي بَطْنِهِ إِلَى يَوْمِ يُبْعَثُونَ

    যদি তিনি ইতিপূর্বে আল্লাহর তসবীহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতেন, তবে তাঁকে কেয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হত। [সাফফাত: ১৪৪]

    তথ্যসূত্র:
       
    তাফসীর ইবন কাছীর
    তাফসীর তাবারী, আবু জা’ফর ইবন জারীর আত-তাবারী
    তাইসীর উল-উসূল ইলাত তাফসীর, শাইখ আতা আবু রাশতা
    তাফসীর উল-বাগাবী, আবু মুহাম্মদ আল-হুসাইন ইবন মাসউদ আল-বাগাবী

  • আত্ম-সমালোচনা-৩: সতর্কবাণী

    بسم الله الرحمن الرحيم
    السلام عليكم ورحمة الله وبركاته

    আল্লাহ্ তা’আলা কুরআনুল কারীমে বলেছেন:

    “তাদের অন্তরে ব্যাধি আছে আর আল্লাহ্ তাদের ব্যাধি আরো বাড়িয়ে দিয়েছেন। [সূরা বাকারাহ্: ১০]”

    “Being Heard” এবং ” Instant Gratification” এই দুইটি মারাত্মক ব্যাধি।

    আমরা সবসময় চাই, সবাই আমাদের বলা সব কথা শুনুক এবং প্রাধান্য দিক তথাপি আমাদের মুল্যায়ন করুক। আমরা খুব দ্রুত ফলাফল প্রত্যাশী। এই মন-মানসিকতা আমাদের সমাজব্যবস্থার প্রতিফলন। কিন্তু একজন সত্যিকার দ্বীনের দা’য়ী সবসময়ের কাম্য হওয়া উচিত; আল্লাহ’র সন্তুষ্টি অর্জন। যেমনটি, আমরা দেখি নুহ আ: এর বেলায়। কিংবা হাদীসে এসেছে কিয়ামাহ’র দিন এমন অনেক নবী আসবেন যাদের একজন অনুসারী ও থাকবে না। তাই, সবাইকে শুনতে হবে, মুল্যায়ন করতে হবে আর দ্রুততর ফলাফল লাভের প্রত্যাশী হওয়া যাবে না।

    আমাদের দ্বীনী ভাইদের যারা দাওয়াহ্’র কাজ করছেন; আল্লাহ্ আমাদের সকলকে এই ব্যাধিদ্বয় থেকে হিফাজত করুন।

    আমরা যা বলি তা যথার্থভাবে আমাদের অনুধাবন করতে হবে এবং তা পালনে সচেষ্ট হতে হবে। আল্লাহ্ তা’আলা বলেছেন:

    “হে মুমিনগণ! তোমরা যা কর না, তা কেন বল? তোমরা যা কর না, তা বলা আল্লাহ্’র কাছে খুবই অসন্তোষজনক।” [সূরা সাফফ্:২-৩]

    আর আমরা যে দ্বীনি জ্ঞান অর্জন করছি তার উদ্দেশ্য যদি এই হয়;

    #মানুষ আপনার বাকচতুরতায় দৃষ্টি নিবন্ধ করবে আপনার দিকে,
    #আপনি লব্ধ জ্ঞান দ্বারা মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন,
    #আপনি বিদ্বানদের সাথে তর্কে লিপ্ত হবেন;

    তবে, এমন জ্ঞান থেকে আমাদের সকলের পানাহ্ চাওয়া উচিত।
    হে আল্লাহ্! আমাদের উপকারী জ্ঞান দাও।

    আল্লাহ্ তা’আলা বলেছেন:

    “এবং বোঝাতে থাকুন; কেননা, বোঝানো মুমিনদের উপকারে আসবে।” [সূরা যারিয়াত:৫৫]

    আল্লাহ্ তা’আলা আমাদের বোঝার তৌফিক দিন।

    امين
    سبحانك اللهم و بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك و أتوب إليك

    সায়্যিদ মাহমুদ গজনবী

  • আল্লাহর আনুগত্যে অগ্রগামীতা

    (নিচের প্রবন্ধটি বৈরুত, লেবানন থেকে প্রকাশিত ‘মিন মুকাওয়্যামাতিন নাফসিয়্যাতিল ইসলামিয়্যাহ’ বইটির খসড়া অনুবাদের একাংশ হতে গৃহীত)

    আল্লাহ তা’য়ালা বলেন,

    وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالأرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ

    ‘তোমরা ছুটে যাও তোমাদের পালনকর্তার পক্ষ হতে ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা হচ্ছে আসমান ও যমীন, যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকীদের জন্য।’ [আলে ইমরান: ১৩৩]



    তিনি (সুবহানাহু ওয়া তা’য়ালা) বলেন,

    إِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَنْ يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ ~ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ

    মুমিনদের বক্তব্য কেবল এ কথাই যখন তাদের মধ্যে ফয়সালা করার জন্যে আল্লাহ্‌ ও তার রাসূলের দিকে তাদেরকে আহ্বান করা হয়, তখন তারা বলে: আমরা শুনলাম ও আদেশ মান্য করলাম। তাঁরাই সফলকাম। যারা আল্লাহ্‌ ও তাঁর রাসূলের আনুগত্য করে আল্লাহ্‌কে ভয় করে ও তাঁর শাস্তি থেকে বেঁচে থাকে তারাই কৃতকার্য। [আন-নূর: ৫১-৫২]



    তিনি (সুবহানাহু ওয়া তা’য়ালা) বলেন,

    وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلالا مُبِينًا

    ‘আল্লাহ্‌ ও তাঁর রাসূল কোন কাজের আদেশ করলে কোন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর সে বিষয়ে ভিন্ন এখতিয়ার নেই। যে আল্লাহ্‌ ও তাঁর রাসূলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হয়। [আহযাব: ৩৬]

    তিনি (সুবহানাহু ওয়া তা’য়ালা) বলেন,

    فَلا وَرَبِّكَ لا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لا يَجِدُوا فِي أَنْفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا

    অতএব, তোমার পালনকর্তার কসম, তারা (প্রকৃত) ঈমানদার নয়, যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক বলে মনে না করে। অতঃপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোন রকম সংকীর্ণতা পায় না এবং তা হৃষ্টচিত্তে কবুল করে নেয়।’ [নিসা: ৬৫]



    তিনি (সুবহানাহু ওয়া তা’য়ালা) বলেন,

    يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ

    হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে সেই আগুন থেকে রক্ষা কর, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয়, কঠোরস্বভাব ফেরেশতাগণ। তাঁরা অমান্য করে না আল্লাহ্‌ যা তাদের আদেশ করা হয়েছে, এবং যা করতে আদেশ করা হয়, তাই করে। [তাহরীম: ৬]



    তিনি (সুবহানাহু ওয়া তা’য়ালা) বলেন,

    فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقَىٰ  ~ وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَىٰ ~ قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَىٰ وَقَدْ كُنتُ بَصِيرًا ~ قَالَ كَذَٰلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَٰلِكَ الْيَوْمَ تُنسَىٰ

    এরপর যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসে, তখন যে আমার বর্ণিত পথ অনুসরণ করবে, সে পথভ্রষ্ট হবে না এবং কষ্টে পতিত হবে না। এবং যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কেয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। সে বলবে: হে আমার প্রতিপালক, আমাকে কেন অন্ধ অবস্থায় উত্থিত করলেন ? আমি তো চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ্‌ বলবেন: এমনিভাবে তোমার কাছে আমার আয়াতসমূহ এসেছিল, অতঃপর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে। তেমনিভাবে আজ তোমাকে ভুলে যাব।’ [তোয়া-হা: ১২৩-১২৬]



    রাসূল (সা) বলেছেন:

    بَادِرُوا بِالْأَعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا أَوْ يُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنْ الدُّنْيَ

    অন্ধকার রাতের ন্যায় ফিতনা আসার আগেই দ্রুত সৎকর্ম সেরে ফেল। সেসময় একজন ব্যক্তি সকালে মুসলিম ও সন্ধ্যায় কাফের বা সন্ধ্যায় মুমিন ও সকালে কাফের হয়ে যাবে এবং দুনিয়ার সামগ্রীর জন্য সে তার দ্বীনকে বিক্রি করে দেবে। [মুসলিম, কিতাবুল ঈমান, ২১৩]

    নিশ্চয়ই যারা আল্লাহর ক্ষমা ও জান্নাতের দিকে ছুটে যেতেন এবং সৎকর্মের দিকে ধাবিত হতেন তারা আল্লাহর রাসূল ও তার পরবর্তী যুগে বিদ্যমান ছিলেন। উম্মাহ এখনো তাদের মতো অগ্রগামী মানুষ তৈরি করে যারা তাদের রবের আহ্বানে সাড়া দিয়েছিল এবং নিজেদের (সত্ত্বাকে) বিক্রি করেছিল আল্লাহ (সুবহানাহু ওয়া তা’আলা)র সন্তুষ্টির প্রত্যাশায়। যেমন:

    মুত্তাফাকুন আলাইহি হাদীসে এসেছে এবং জাবির (রা) বর্ণিত যে:

    قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ أُحُدٍ أَرَأَيْتَ إِنْ قُتِلْتُ فَأَيْنَ أَنَا قَالَ فِي الْجَنَّةِ فَأَلْقَى تَمَرَاتٍ فِي يَدِهِ ثُمَّ قَاتَلَ حَتَّى قُتِلَ

    এক ব্যক্তি (উহুদ যুদ্ধের দিন) রাসূলুল্লাহ (সা)-কে বললেন, আপনি কী মনে করেন, আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আমি কোথায় অবস্থান করবো? তিনি বললেন, জান্নাতে। তারপর উক্ত ব্যক্তি হাতের খেজুরগুলো ছুড়ে ফেললেন, এরপর তিনি লড়াই করলেন। অবশেষে তিনি শহীদ হয়ে গেলেন।

    মুসলিম বর্ণিত আনাস (রা) এর হাদীসে এসেছে:

    فَانْطَلَقَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- وَأَصْحَابُهُ حَتَّى سَبَقُوا الْمُشْرِكِينَ إِلَى بَدْرٍ وَجَاءَ الْمُشْرِكُونَ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لاَ يُقَدِّمَنَّ أَحَدٌ مِنْكُمْ إِلَى شَىْءٍ حَتَّى أَكُونَ أَنَا دُونَهُ ». فَدَنَا الْمُشْرِكُونَ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « قُومُوا إِلَى جَنَّةٍ عَرْضُهَا السَّمَوَاتُ وَالأَرْضُ ». قَالَ يَقُولُ عُمَيْرُ بْنُ الْحُمَامِ الأَنْصَارِىُّ يَا رَسُولَ اللَّهِ جَنَّةٌ عَرْضُهَا السَّمَوَاتُ وَالأَرْضُ قَالَ « نَعَمْ ». قَالَ بَخٍ بَخٍ. فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَا يَحْمِلُكَ عَلَى قَوْلِكَ بَخٍ بَخٍ ». قَالَ لاَ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ إِلاَّ رَجَاءَةَ أَنْ أَكُونَ مِنْ أَهْلِهَا. قَالَ « فَإِنَّكَ مِنْ أَهْلِهَا ». فَأَخْرَجَ تَمَرَاتٍ مِنْ قَرْنِهِ فَجَعَلَ يَأْكُلُ مِنْهُنَّ ثُمَّ قَالَ لَئِنْ أَنَا حَيِيتُ حَتَّى آكُلَ تَمَرَاتِى هَذِهِ إِنَّهَا لَحَيَاةٌ طَوِيلَةٌ – قَالَ – فَرَمَى بِمَا كَانَ مَعَهُ مِنَ التَّمْرِ. ثُمَّ قَاتَلَهُمْ حَتَّى قُتِلَ

    রাসূলুল্লাহ (সা) ও তাঁর সাহাবীগণ বদরের দিকে রওয়ানা দিলেন এবং (মক্কার) মুশরিকদের আগেই সেখানে পৌছে গেলেন। যখন মুশরিকরাও সেখানে এসে পৌছল রাসূলুল্লাহ (সা) (মুসলিমদের) বললেন: “আমার আগে তোমাদের কেউ যেন সামনে অগ্রসর না হয়।” মুশরিকরা (আমাদের দিকে) অগ্রসর হল এবং রাসূলুল্লাহ (সা) (আমাদের) বললেন: “জান্নাতে প্রবেশ করার জন্য ওঠো, যার বিস্তৃতি আসমান ও জমীন পর্যন্ত।” উমাইর ইবনে হাম্মাম আনসারী বলল, হে আল্লাহর রাসূল! জান্নাত কি আসমান ও জমীন পর্যন্ত প্রশস্ত? তিনি বললেন, হ্যাঁ। একথা শুনে সে আনন্দে উৎফুল্ল হয়ে বলে উঠল: বাহ, বাহ! রাসূলুল্লাহ (সা) বললেন, কী তোমাকে বাহ-বাহ বলতে উদ্ধুদ্ধ করছে? সে বলল, হে আল্লাহর রাসূল, আল্লাহর শপথ! আর কিছুই নয়, কেবল এই জিনিস যে, আমিও তার বাসিন্দা হব। তিনি বললেন: “নিশ্চয়ই তুমি (জান্নাত) এর অধিবাসীদের অন্তুর্ভূক্ত।” অতঃপর সে তার থলি হতে খেজুর বের করে খেতে লাগল। সে বলতে লাগল, যদি আমি আমার এইসব খেজুর খাওয়া পর্যন্ত জীবিত থাকি তবে তা হবে একটা দীর্ঘজীবন। (রাবী বলেন, এ কথা বলে) সে তার সব খেজুর ফেলে দিল এবং কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল।

    মুত্তাফাকুন আলাইহি হাদীসে এসেছে এবং আনাস (রা) বর্ণিত যে:

    غَابَ عَمِّي أَنَسُ بْنُ النَّضْرِ عَنْ قِتَالِ بَدْرٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ غِبْتُ عَنْ أَوَّلِ قِتَالٍ قَاتَلْتَ الْمُشْرِكِينَ لَئِنْ اللَّهُ أَشْهَدَنِي قِتَالَ الْمُشْرِكِينَ لَيَرَيَنَّ اللَّهُ مَا أَصْنَعُ فَلَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ وَانْكَشَفَ الْمُسْلِمُونَ قَالَ اللَّهُمَّ إِنِّي أَعْتَذِرُ إِلَيْكَ مِمَّا صَنَعَ هَؤُلَاءِ يَعْنِي أَصْحَابَهُ وَأَبْرَأُ إِلَيْكَ مِمَّا صَنَعَ هَؤُلَاءِ يَعْنِي الْمُشْرِكِينَ ثُمَّ تَقَدَّمَ فَاسْتَقْبَلَهُ سَعْدُ بْنُ مُعَاذٍ فَقَالَ يَا سَعْدُ بْنَ مُعَاذٍ الْجَنَّةَ وَرَبِّ النَّضْرِ إِنِّي أَجِدُ رِيحَهَا مِنْ دُونِ أُحُدٍ قَالَ سَعْدٌ فَمَا اسْتَطَعْتُ يَا رَسُولَ اللَّهِ مَا صَنَعَ قَالَ أَنَسٌ فَوَجَدْنَا بِهِ بِضْعًا وَثَمَانِينَ ضَرْبَةً بِالسَّيْفِ أَوْ طَعْنَةً بِرُمْحٍ أَوْ رَمْيَةً بِسَهْمٍ وَوَجَدْنَاهُ قَدْ قُتِلَ وَقَدْ مَثَّلَ بِهِ الْمُشْرِكُونَ فَمَا عَرَفَهُ أَحَدٌ إِلَّا أُخْتُهُ بِبَنَانِهِ قَالَ أَنَسٌ كُنَّا نُرَى أَوْ نَظُنُّ أَنَّ هَذِهِ الْآيَةَ نَزَلَتْ فِيهِ وَفِي أَشْبَاهِهِ {مِنْ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ}

    আমার চাচা আনাস ইবনে নযর (রা) বদরের যুদ্ধের সময় অনুপস্থিত ছিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, মুশরিকদের সাথে আপনি প্রথম যে যুদ্ধ করেছেন, আমি সে সময় অনুপস্থিত ছিলাম। আল্লাহ যদি আমাকে মুশরিকদের বিরুদ্ধে কোনো যুদ্ধে শরীক হওয়ার সুযোগ দেন, তাহলে অবশ্যই আল্লাহ দেখতে পাবেন যে, আমি কী করি।’ তারপর উহুদের যুদ্ধে মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে পড়লে আনাস ইবনে নযর (রা) বলেন, হে আল্লাহ! এরা (অর্থাৎ তার সঙ্গীগণ) যা করেছে, তার ব্যাপারে আপনার কাছে ওজর পেশ করছি এবং তারা অর্থাৎ মুশরিকরা যা করেছে তা থেকে আমি নিজেকে সম্পর্কহীন বলে ঘোষণা করছি। তারপর তিনি এগিয়ে গেলেন এবং সাদ ইবনে মু’আয-এর সাথে তার সাক্ষাৎ হলো। তিনি বললেন, ‘জান্নাত’, হে সা’দ ইবনে মু’আয, নযরের রবের কসম, উহুদের দিক থেকে আমি এর সুগন্ধ পাচ্ছি। সা’দ (রা) বলেন, আল্লাহর রাসূল, তিনি যা করেছেন, আমি তা করতে পারিনি। আনাস (রা) বলেন, আমরা তাকে এমতবস্থায় পেয়েছি যে, তার দেহে আশিটিরও অধিক তলোয়ার, বর্শা ও তীরের জখম রয়েছে। আমরা তাকে নিহত অবস্থায় পেলাম। মুশরিকরা তার দেহ বিকৃত করে ফেলেছিল। তার বোন ছাড়া কেউ তাকে চিনতে পারেনি এবং বোন তার আঙ্গুলের ডগা দেখে চিনতে পেরেছিল। আনাস (রা) বলেন, আমরা অভিমত পোষণ করতাম বা ধারণা করতাম যে, কুরআনের এই আয়াতটি, (মুমিনদের মধ্যে কিছু পুরুষ আল্লাহর সাথে তাদের কৃত ওয়াদা র্পূণ করেছে) তার ও তার মত মুমিনদের সম্পর্কে নাযিল হয়েছে।

    আবু সারূআহ (রা) হতে বুখারী বর্ণনা করেন:

    صَلَّيْتُ وَرَاءَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ الْعَصْرَ فَسَلَّمَ ثُمَّ قَامَ مُسْرِعًا فَتَخَطَّى رِقَابَ النَّاسِ إِلَى بَعْضِ حُجَرِ نِسَائِهِ فَفَزِعَ النَّاسُ مِنْ سُرْعَتِهِ فَخَرَجَ عَلَيْهِمْ فَرَأَى أَنَّهُمْ عَجِبُوا مِنْ سُرْعَتِهِ فَقَالَ ذَكَرْتُ شَيْئًا مِنْ تِبْرٍ عِنْدَنَا فَكَرِهْتُ أَنْ يَحْبِسَنِي فَأَمَرْتُ بِقِسْمَتِهِ

    আমি মদীনায় নবী (সা)-এর পিছনে আসরের সালাত আদায় করলাম। সালাম ফিরানোর পর তিনি তাড়াতাড়ি দাঁড়িয়ে যান এবং দ্রুত মুসল্লীগণকে ডিঙিয়ে তাঁর সহর্ধর্মিনীগণের কোন একজনের কক্ষে গেলেন। তাঁর এই দ্রুততায় মুসল্লিগণ ঘাবড়িয়ে গেলেন। নবী (সা) তাদের কাছে ফিরে এলেন এবং দেখলেন যে, তাঁর দ্রুততার কারণে তাঁরা বিস্মিত হয়ে পড়েছেন। তাই তিনি বললেন: আমাদের কাছে রক্ষিত কিছু স্বর্ণের কথা মনে পড়ে যায়। তা আমার প্রতিবন্ধক হোক, সেটা আমার অপসন্দ হল, তাই তা বন্টন করার নির্দেশ দিয়ে দিলাম।

    আরেক বর্ণনায় আছে,

    كُنْتُ خَلَّفْتُ فِي الْبَيْتِ تِبْرًا مِنْ الصَّدَقَةِ فَكَرِهْتُ أَنْ أُبَيِّتَهُ فَقَسَمْتُهُ

    ঘরে একখণ্ড স্বর্ণ রেখে এসেছিলাম কিন্তু রাত পর্যন্ত তা ঘরে থাকা আমার অপসন্দ হল, কাজেই তা বন্টন করে দিয়ে এলাম।

    এই ঘটনা দিকনির্দেশনা দেয় যে, মুসলিমদের আল্লাহ কর্তৃক অর্পিত অবশ্য-পালনীয় কাজসমূহ পালন করার ব্যাপারে দ্রুত অগ্রসর হওয়া উচিত।

    আল-বুখারী আল-বাররা’ (রা) হতে বর্ণনা করেন যিনি বলেন,

    لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ صَلَّى نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ عَشَرَ أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا وَكَانَ يُحِبُّ أَنْ يُوَجَّهَ إِلَى الْكَعْبَةِ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى

    যখন রাসূলুল্লাহ (সা) মদীনায় আগমন করেন, তখন ষোল অথবা সতের মাস বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করলেন। আর তিনি কা’বার দিকে মুখ করে দাড়াতে খুবই আগ্রহী ছিলেন। অতঃপর আল্লাহ তা’আলা নাযিল করলেন:

    قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا

    নিশ্চয়ই আমি আপনাকে বার বার আকাশের দিকে তাকাতে দেখি। অতএব, অবশ্যই আমি আপনাকে সে কেবলার দিকেই ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন [বাকারা: ১৪৪]

    فَوُجِّهَ نَحْوَ الْكَعْبَةِ وَصَلَّى مَعَهُ رَجُلٌ الْعَصْرَ ثُمَّ خَرَجَ فَمَرَّ عَلَى قَوْمٍ مِنْ الْأَنْصَارِ فَقَالَ هُوَ يَشْهَدُ أَنَّهُ صَلَّى مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَّهُ قَدْ وُجِّهَ إِلَى الْكَعْبَةِ فَانْحَرَفُوا وَهُمْ رُكُوعٌ فِي صَلَاةِ الْعَصْرِ

    সুতরাং যখন তাকে কা’বার অভিমুখী করে দেয়া হয়, একজন ব্যক্তি তার সাথে আসর সালাত আদায় করছিল। অতঃপর (সালাত শেষে) সে বেরিয়ে যায় এবং (আসরের সালাতরত) আনসারদের একটি দলের পাশ দিয়ে যাচ্ছিল। সে বলল, সে সাক্ষ্য দিচ্ছে যে সে নবী (সা) এর সাথে সালাত আদায় করেছে এবং তাকে (সালাতে) কা’বার অভিমুখী করা হয়েছে। এবং (এ কথা শুনে) তারা সকলে আসরের সালাতে কা’বা অভিমুখী হয়ে গেল রুকুরত অবস্থায়।

    আল-বুখারী ইবন আবি আওফা (রা) হতে বর্ণনা করেন যিনি বলেন:

    أَصَابَتْنَا مَجَاعَةٌ لَيَالِيَ خَيْبَرَ فَلَمَّا كَانَ يَوْمُ خَيْبَرَ وَقَعْنَا فِي الْحُمُرِ الْأَهْلِيَّةِ فَانْتَحَرْنَاهَا فَلَمَّا غَلَتِ الْقُدُورُ نَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْفِئُوا الْقُدُورَ فَلَا تَطْعَمُوا مِنْ لُحُومِ الْحُمُرِ شَيْئًا قَالَ عَبْدُ اللَّهِ فَقُلْنَا إِنَّمَا نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَنَّهَا لَمْ تُخَمَّسْ قَالَ وَقَالَ آخَرُونَ حَرَّمَهَا أَلْبَتَّةَ وَسَأَلْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ فَقَالَ حَرَّمَهَا أَلْبَتَّةَ

    খাইবার যুদ্ধের সময় আমরা ক্ষুদায় কষ্ট পাচ্ছিলাম। খাইবার বিজয়ের দিন আমরা পালিত গাধার দিকে এগিয়ে গেলাম এবং তা যবেহ করলাম। যখন তা হাড়িতে বলক আসছিল তখন রাসূলুল্লাহ (সা)-এর ঘোষণা দানকারী ঘোষনা দিল: তোমরা হাড়িগুলো উপুর করে ফেল। গাধার গোশত থেকে তোমরা কিছুই খাবে না। আবদুল্লাহ ইবন আবু আওফা (রা) বলেন, আমরা কেউ কেউ বললাম, রাসূলুল্লাহ (সা) এজন্য নিষেধ করেছেন, যেহেতু তা থেকে খুমুস বের করা হয়নি। রাবী বলেন, আর অন্যরা বললেন, বরং তিনি এটাকে নিশ্চিতভাবে হারাম করেছেন। (শায়বানী বলেন) আমি এ ব্যাপারে, সাঈদ ইবন জুবাইর (রা) কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, নিশ্চিতভাবে তিনি তা হারাম করেছেন।

    আল-বুখারী আনাস বিন মালিক (রা) হতে বর্ণনা করেন যিনি বলেন:
     

    كُنْتُ أَسْقِي أَبَا طَلْحَةَ الْأَنْصَارِيَّ وَأَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ وَأُبَيَّ بْنَ كَعْبٍ شَرَابًا مِنْ فَضِيخٍ وَهُوَ تَمْرٌ فَجَاءَهُمْ آتٍ فَقَالَ إِنَّ الْخَمْرَ قَدْ حُرِّمَتْ فَقَالَ أَبُو طَلْحَةَ يَا أَنَسُ قُمْ إِلَى هَذِهِ الْجِرَارِ فَاكْسِرْهَا قَالَ أَنَسٌ فَقُمْتُ إِلَى مِهْرَاسٍ لَنَا فَضَرَبْتُهَا بِأَسْفَلِهِ حَتَّى انْكَسَرَتْ

    আমি আবু তালহা আনসারী, আবু উবায়দা ইবন জাররাহ ও উবাই ইবন কা’বকে আধাপাকা খেজুরের তৈরি পানীয় (মদ) পরিবেশন করছিলাম। তখন তাদের কাছে একজন আগুন্তুক এসে বলল, নিঃসন্দেহে মদ হারাম করে দেওয়া হয়েছে। আবু তালহা (রা) বলেন, আমি উঠে গিয়ে আমাদের ঘটি দিয়ে তার তলায় আঘাত করলাম আর তা ভেঙ্গে গেল।

    আল-বুখারী আয়েশা (রা) হতে বর্ণনা করেন যিনি বলেন:

    وَبَلَغْنَا أَنَّهُ لَمَّا أَنْزَلَ اللَّهُ تَعَالَى أَنْ يَرُدُّوا إِلَى الْمُشْرِكِينَ مَا أَنْفَقُوا عَلَى مَنْ هَاجَرَ مِنْ أَزْوَاجِهِمْ وَحَكَمَ عَلَى الْمُسْلِمِينَ أَنْ لَا يُمَسِّكُوا بِعِصَمِ الْكَوَافِرِ أَنَّ عُمَرَ طَلَّقَ امْرَأَتَيْنِ

    আমাদের বলা হয়েছে যে, যখন আল্লাহ তা’আলা নাযিল করেন, মুসলিমগণ যেন মুশরিক স্বামীদের সেসব খরচ আদায় করে দেয় যা তারা তাদের হিজরতকারী স্ত্রীদের জন্য ব্যয় করেছে এবং মুসলিমদের নির্দেশ দেন যেন তারা কাফির স্ত্রীদের আটকিয়ে না রাখে। তখন উমর (রা) তাঁর দুই স্ত্রী (কুরায়বা বিনতে আবু উমাইয়্যা ও বিনতে জারওয়াল খুজায়ী)কে তালাক দিয়ে দেন।

    আল-বুখারী আয়েশা (রা) হতে বর্ণনা করেন যিনি বলেন:

    يَرْحَمُ اللَّهُ نِسَاءَ الْمُهَاجِرَاتِ الْأُوَلَ لَمَّا أَنْزَلَ اللَّهُ { وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ } شَقَّقْنَ مُرُوطَهُنَّ فَاخْتَمَرْنَ بِهَا

    আল্লাহ মুহাজির নারীদের উপর রহম করুন। যখন আল্লাহ নাযিল করলেন {তারা যেন তাদের মাথর ওড়না দিয়ে তাদের গ্রীবা ও বক্ষদেশ ঢেকে রাখে} তারা তাদের চাদর/শাল ছিড়ে নিজেদেরকে তার দ্বারা ঢেকে নিয়েছিল।

    আবু দাউদ, সাফিয়াহ বিনতে শাইবাহ হতে, যিনি আয়েশা (রা) হতে বর্ণনা করেছেন:

    أَنَّهَا ذَكَرَتْ نِسَاءَ الأَنْصَارِ فَأَثْنَتْ عَلَيْهِنَّ وَقَالَتْ لَهُنَّ مَعْرُوفًا وَقَالَتْ لَمَّا نَزَلَتْ سُورَةُ النُّورِ عَمَدْنَ إِلَى حُجُورٍ فَشَقَقْنَهُنَّ فَاتَّخَذْنَهُ خُمُرًا

    তিনি (আয়েশা) আনসারী নারীদের কথা স্মরণ করলেন এবং তাদের প্রশংসা করলেন এবং তাদের ব্যপারে ভালো কথা বললেন। তারপর তিনি বললেন, যখন (পর্দার আয়াতসহ) সূরা নূর নাযিল হয়, তখন তারা (আনসারী নারীগণ) তাদের পর্দার কাপড় নিয়ে তা ছিড়ে তা দিয়ে মাথা ঢাকার কাপড় বানিয়ে নেয়।

    ইবন ইসহাক বলেন:

    …  وقَدِمَ على رسول الله – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – الأشعث بن قيس في وفد كِنْدة. فحدثني الزهري أنه قدم في ثمانين راكباً من كندة، فدخلوا على رسول الله – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – مسجدَه، قد رجَّلوا جُمَمَهم (جمع جُمَّة وهي شعر الرأس الكثيف) وتكحَّلوا، عليهم جُبَبُ الحِبَرَة قد كفَّفوها بالحرير. فلما دَخَلُوا على رسول الله – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – قال لهم: أَلَمْ تسْلِمُوا؟ قالوا: بلى. قال: فَما بالُ هذا الحَرِير في أَعْناقِكُم؟ قال: فشَـقُّوه منها فألقَوْه.

    রাসূলুল্লাহ (সা)-এর কাছে কিন্দা গোত্রের প্রতিনিধির অংশ হিসেবে আল-আশআছ বিন কায়েস এসেছিলেন। আয-যুহরী আমাকে জানিয়েছেন তিনি কিন্দা থেকে ৮০ জন ঘোড়সওয়ারীসহ এসেছিলেন। তারা রাসূলুল্লাহ (সা)-এর মসজিদে প্রবেশ করে তাঁর নিকট যান। তাদের চুল ছিল লম্বা এবং চোখে ছিল কাজল। তারা রেশমের পাঁড়যুক্ত জুব্বা পড়েছিলেন। যখন তারা রাসূলুল্লাহ (সা)-এর সামনে উপস্থিত হলেন, তিনি (সা) তাদের বললেন, তোমরা কি ইসলাম কবুল করনি? তারা বললেন, হ্যাঁ, অবশ্যই। তিনি (সা) জিজ্ঞেস করলেন, তবে, তোমাদের গলায় এইসব রেশম (কাপড়) কী কারণে? তিনি বলেন, অতঃপর তারা তাদের গলা হতে তা (রেশম বস্ত্রাদি) ছিড়ে ফেলে ও তা ছুড়ে ফেলে দেয়।

    ইবন জারীর আবু বুরাইদা হতে, যিনি তার পিতা হতে বর্ণনা করেন:

    بَيْنا نَحْنُ قُعُود على شَراب لَّنا وَنَحْنُ على رملة وَنَحْنُ ثَلاثَة أَوْ أَرْبَعَة، وَعِنْدَنا باطية لَّنا وَنَحْنُ نَشْـَرب الخَـمْـر حِـلاًّ إِذ قُـمْـتُ حَتى آتي رَسُولَ الله – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – فَأسلم عَلَيْهِ إِذ نـزل تَحْرِيم الخَمْر ]يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ [إِلى آخِر الآيتَيْن ]فَهَلْ أَنْتُمْ مُنتَهُونَ [فَجِـئْـتُ إلى أَصْـحـابي فَقَرَأتُها عَلَيْهِم إلى قَوْلِه ]فَهَلْ أَنْتُمْ مُنتَهُونَ [قال: وَبَعْضَ القَوْم شَربته في يَدَه قَدْ شرب بَعْضها وَبقي بَعْضَ في الإناء، فَقال بالإناء تَحْتَ شفته العليا، كَما يفْعَل الحجّام، ثُمَّ صبّوا ما في باطيتهم فَقالوا: اِنْتَهَيْنا رَبَّنا

    একদা আমরা আমাদের পানীয় (পান করা)র জন্য বসে ছিলাম এবং আমরা সংখ্যায় তিন বা চারজন ছিলাম। আমাদের কাছে একটি জগ ছিল এবং আমরা মদ হালাল (থাকা অবস্থায় তা) পান করছিলাম। এরপর আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট যাই তাকে সালাম জানাই। সে সময় মদকে হারাম ঘোষণা করে কুরআন নাযিল হচ্ছিল: (যাতে বলা হচ্ছিল) {হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ ও জুয়া} থেকে আয়াতদ্বয়ের শেষ পর্যন্ত {তবে কি তোমরা বিরত হবে না} এরপর আমি আমার সঙ্গীদের নিকট এসে তাদের {তবে কি তোমরা বিরত হবে না} পর্যন্ত তেলাওয়াত করে শোনালাম। তিনি বলেন: তাদের কিছু লোকের হাতে পানীয় ছিল যার কিছু অংশ সে পান করেছে কিছু পাত্রে অবশিষ্ট রয়েছে। সে তার পাত্রকে তার উপরের ঠোটের নিচু অংশে উচু করে তুলে ধরল যেভাবে হাজ্জামরা করে থাকেন। অতঃপর তারা তাদের জগ হতে সব ঢেলে ফেলে দিলেন এবং বলতে লাগলেন: আমরা বিরত হয়েছি আমাদের পালনকর্তা।

    হানজালা বিন আবি আমির (রা) যাকে ফেরেশতাগণ গোসল করিয়েছিলেন, তিনি উহুদ যুদ্ধে যাবার আহ্বান শোনার সাথে সাথেই অতিদ্রুত সাড়া দিয়েছিলেন। তিনি উহুদের দিনে শহীদ হয়েছিলেন। ইবন ইসহাক বলেন, রাসূলুল্লাহ (সা) বললেন,

    إِنَّ صاحِبَكُم لَتغسلَهُ المَلائِكَة فاسْأَلُوا أَهْلَهُ ما شأنُه؟

    তোমাদের সাথীকে ফেরেশতারা গোসল করিয়েছে, তার পরিবারকে জিজ্ঞেস কর তার অবস্থা সম্পর্কে? তার স্ত্রী ঐ রাতে নববধু ছিল। (তাকে যখন জিজ্ঞেস করা হলো) সে বলল, তিনি যখন (যুদ্ধের) আহ্বানে সাড়া দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন তখন তিনি অপবিত্র অবস্থায় ছিলেন। রাসূলুল্লাহ (সা) বললেন,

    كَذَلِكَ غَسَلَتْهُ المَلائِكَة

    এ কারণেই ফেরেশতারা তাকে গোসল করিয়েছিল।

    ইমাম আহমদ রাফি’ বিন খাদীজ (রা) হতে বর্ণনা করেন যিনি বলেন:

    حَدَّثَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنَا أَيُّوبُ عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ كُنَّا نُحَاقِلُ بِالْأَرْضِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنُكْرِيهَا بِالثُّلُثِ وَالرُّبُعِ وَالطَّعَامِ الْمُسَمَّى فَجَاءَنَا ذَاتَ يَوْمٍ رَجُلٌ مِنْ عُمُومَتِي فَقَالَ نَهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَمْرٍ كَانَ لَنَا نَافِعًا وَطَاعَةُ اللَّهِ وَرَسُولِهِ أَنْفَعُ لَنَا نَهَانَا أَنْ نُحَاقِلَ بِالْأَرْضِ فَنُكْرِيَهَا عَلَى الثُّلُثِ وَالرُّبُعِ وَالطَّعَامِ الْمُسَمَّى وَأَمَرَ رَبَّ الْأَرْضِ أَنْ يَزْرَعَهَا أَوْ يُزْرِعَهَا وَكَرِهَ كِرَاءَهَا وَمَا سِوَى ذَلِكَ

    রাসূলুল্লাহ (সা)-এর সময় আমরা জমি আবাদ করতাম। আমরা এই জমি এক তৃতীয়াংশ, এক চতুর্থাংশ অথবা একটি নির্দিষ্ট পরিমান শস্যের বিনিময়ে ইজারা দিতাম। একদিন আমার বাবার দিকের আত্মীয় আমার কাছে এসে বললেন “রাসূলুল্লাহ আমাদের এমন কিছু করতে নিষেধ করেছেন যা আমাদের জন্য লাভজনক, (কিন্তু হারাম) বরং আল্লাহ ও তার রাসূলের আনুগত্যই আমাদের জন্য বেশি লাভজনক। তিনি (সা) আমাদের এক তৃতীয়াংশ, এক চতুর্থাংশ অথবা একটি নির্দিষ্ট পরিমান শস্যের বিনিময়ে ইজারা দিতে নিষেধ করেন এবং তিনি জমির মালিকদের আদেশ দেন তারা যেন নিজেরা জমি চাষ করে অথবা অন্যদের দিয়ে দেয় যাতে তারা তাদের নিজেদের জন্য তা চাষ করতে পারে। তিনি (সা) ইজারা দেয়া বা এ ধরনের কাজকে অপছন্দ করতেন।

  • বিনোদন কি? ইসলামে কি বিনোদনের সুযোগ নেই?

    অপসংস্কৃতি আর বেহায়াপনার বিপক্ষে কথা বলতে গেলেই, উন্মাতাল অশ্লীলতা আর অনৈতিক বেলেল্লাপনার বিরুদ্ধে লিখতে গেলেই সমাজের একটি অংশ থেকে প্রতিবাদ আসে। আসে মৌলবাদের অভিযোগ। প্রগতি বিরোধী ও প্রাচীনপন্থী খেতাব পাওয়ার বিষয়টি তো খুবই পুরনো কথা।

    তবে সহজ সরল সাধারণ মানুষ যখন বিভ্রান্তি সৃষ্টিকারীদের বক্তব্যে দ্বিধান্বিত হয়ে সত্য জানতে চান, তখন আর নিজেকে গুটিয়ে রাখা সম্ভব হয় না। ইসলাম ও বিনোদনের মধ্যকার সম্পর্কটিও এমনই একটি প্রাসঙ্গিক বিষয়। অপসংস্কৃতির বিপক্ষে কথা বলতে গেলে প্রাসঙ্গিকভাবেই এ বিষয়টি এসে পরে যে, তাহলে ইসলামে কি বিনোদনের কোনো সুযোগ নেই?

    ইসলামে বিনোদনের সুযোগ আছে কি না, সে বিষয়ে আলোচনার আগে সংস্কৃতি কাকে বলে এবং বিনোদন বিষয়টি কি, তা সুস্পষ্ট হওয়া প্রয়োজন। তাহলে খুব সহজেই ইসলামের সাথে সংস্কৃতি ও বিনোদনের সম্পর্কটিও সহজভাবে অনুধাবন করা সম্ভব হবে।

    প্রচলিত সহজ অর্থে সংস্কৃতি হচ্ছে এমন কিছু কর্মকান্ড, যার মাধ্যমে মানুষ সভ্যতার শিক্ষা পায়। বর্বরতা ও উগ্রতা পরিহার করে ভদ্র হয়। কারো মতে, সংস্কৃতি হচ্ছে এমন বিষয়, যা মানুষের মন ও মননকে সুসভ্য করে গড়ে তোলে।

    আর বিনোদন বলতে সহজ অর্থে আমরা বুঝে থাকি এমন ক্রিয়া-কলাপ, যা মানুষকে আনন্দিত করে, প্রশান্তি এনে দেয়। অবসাদকে পেছনে ফেলে স্বচ্ছ ও প্রশান্ত হৃদয়ে নব উদ্যমে সত্য ও সুন্দরের পথে এগিয়ে যেতে বিনোদন মানুষকে সহযোগিতা করে।

    উপরোক্ত অর্থের আলোকে এবার আমরা যদি সংস্কৃতি ও বিনোদনকে পাশাপাশি রেখে বিবেচনা করি তাহলে বিষয়টি এমন দাঁড়ায় যে, ‘সাংস্কৃতিক বিনোদন’ হতে হবে এমন কিছু মৌলিক কর্মকান্ড, যা কিছু সুন্দর ক্রিয়া-কলাপের মাধ্যমে মানুষের আত্মাকে প্রশান্তি দিয়ে তাকে সুসভ্য ও ভদ্র হতে সহযোগিতা করবে। ক্লান্তি আর অবসাদকে খুবই সাবলীলভাবে ব্যক্তির অজান্তেই দূরে সরিয়ে দিবে এবং শরীর ও মন উভয়কেই এক অনাবিল, অপার্থিব শান্তি এনে দিবে।

    যদি সংস্কৃতি ও বিনোদনের অর্থ এটিই হয়ে থাকে, সংস্কৃতি ও বিনোদন বিষয়ে যদি আমার এই আত্ম উপলব্ধি ভুল না হয়ে থাকে তাহলে আমি সর্বোচ্চ দৃঢ়তার সাথে এবং চূড়ান্ত স্পষ্টভাবে বলতে পারি যে, সংস্কৃতি ও বিনোদনের মূল উৎসই হচ্ছে -একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া, ইসলাম সমর্থিত পন্থা ও পদ্ধতি ছাড়া সংস্কৃতি ও বিনোদন বলতে পৃথিবীতে আর কিছু নেই। ইসলাম অসমর্থিত ও বিরুদ্ধ যে কোনো পদ্ধতি ও প্রক্রিয়ার কার্যকলাপকেই সংস্কৃতি কিংবা বিনোদন বলে প্রচার করার চেষ্টা হোক না কেন, প্রকৃতপক্ষে তা চূড়ান্ত পর্যায়ের অসভ্যতা, অভদ্রতা আর অপসংস্কৃতির আখড়া ছাড়া কিছুই নয়।

    সংস্কৃতি ও প্রগতির উৎস একমাত্র ইসলাম কেন?

    তবে আসুন, এবার বিষয়টির আরেকটু গভীরে যাওয়া যাক। উপরের আলোচনায় সংস্কৃতি ও বিনোদনের সংজ্ঞা বা পরিচয়ের ক্ষেত্রে যদি কারো দ্বিমত না থাকে তাহলে একটু ভেবে বলুন তো, মানুষ সত্যিকার প্রশান্তি ও প্রকৃত আনন্দ কিভাবে, কিসের মাধ্যমে এবং কোথায় অনুভব করে?

    -হ্যাঁ আত্মা। রূহ বা আত্মার মাধ্যমেই কেবল প্রকৃত প্রশান্তি আর অনাবিল স্বস্তি অর্জন করা সম্ভব।

    প্রত্যেকটি মানুষের মধ্যেই দু’টি বস্তু বিদ্যমান। একটি হচ্ছে তার দেহ বা শরীর। আর অপরটি হচ্ছে তার রূহ বা আত্মা। মানব দেহ বা শরীর গঠনের মূলে রয়েছে মাটি। এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা মানব দেহের খাদ্য বা খোরাকের ব্যবস্থাও করেছেন এই মাটি হতেই। আমরা যত প্রকার খাবারই গ্রহণ করি, একটু খেয়াল করলে দেখবো যে তার সবই এই মাটি থেকেই উৎপন্ন ও সৃষ্ট। মূলগতভাবে এই মাটির মাধ্যমেই তা আপন অস্তিস্তে এসেছে।

    পক্ষান্তরে মানুষের মাঝে সদা-সর্বদা বিরাজমান রূহ বা আত্মা কিন্তু মাটি থেকে সৃষ্টি করা হয়নি। এই রূহ সম্পর্কে এর স্রষ্টা তথা মহান আল্লাহ তা‘আলা বেশি কিছুও আমাদেরকে জানান নি। কেবলমাত্র এতোটুকুই বলেছেন যে, ‘এটি হচ্ছে তার রবের একটি আদেশ।’ এর বাইরে রূহ সম্পর্কে কোনো তথ্য অবগত হওয়ার সুযোগ আমাদের নেই। হয়তো সে সম্পর্কে উপলব্ধি অর্জনের জন্য প্রয়োজনীয় ক্যাপাসিটিই আমাদের নেই। -সে যাক ভিন্ন কথা। মূল কথা ছিলো রূহ এসেছে সরাসরি মহান আল্লাহর কাছ থেকে। এর আকার আকৃতি আমাদের ধারণাতীত।

    বিষয়টি সহজে বোঝার জন্য আমরা একটি মোবাইল ফোনের উদাহরণের দেখতে পারি। একটি মোবাইল ফোনেরও কিন্তু দু’টি অংশ একটি হচ্ছে সেট, অপরটি হচ্ছে সিম। মোবাইল সেটকে সচল ও কার্যকর রাখার জন্য নিয়মানুযায়ী তাকে চার্য দিতে হয়। অপরদিকে সিমকে প্রাণবন্ত রাখার জন্য তাতে রিচার্জ করতে হয়। এই রিচার্জটিও যথেচ্ছ করলে হয় না, বরং যেই কোম্পানী থেকে সিম কেনা হয়েছে, সরাসরি সেই কোম্পানীর কাছ থেকেই বা তার নির্ভরযোগ্য প্রতিনিধির মাধ্যমেই রিচার্জ করতে হয়। এর ফলে সিম যখন তার মূল প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হতে সক্ষম হয়, তখনই কিন্তু মোবাইল ফোনটি পূর্ণরূপে ব্যবহার উপযোগী হয়ে ওঠে। এই যে মোবাইল সিম এবং তার প্রস্তুত কারক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের বিদ্যমানতা এটিই মোবাইলের মূল প্রাণশক্তি। কিন্তু মোবাইল সেট বা সিম তন্ন তন্ন করে খুজলেও আসলে কিছুই পাওয়া যাবে না। কেননা, মূল বিষয়টি হচ্ছে সিম কোম্পানীটির একটি নির্দেশনা বা অনুমোদন। ব্যাস্। এ পর্যন্তই।

    মহান আল্লাহর সৃষ্টি হাজারো মাখলুকাতের মধ্যে একটি সৃষ্টি হচ্ছে এই মানুষ। এখন এই মানুষই যদি এমন সুক্ষ্ম বিষয়ে উদ্ভাবন ঘটাতে পারে, তাহলে এই মানুষ এবং এরকম হাজারো সৃষ্টির যিনি স্রষ্টা, তার কাজ যে কত নিখুঁত হবে, তা বলাই বাহুল্য।

    যেহেতু মানুষের আত্মাকে স্বয়ং মহান আল্লাহ নিজ কুদরতে সৃষ্টি করেছেন তাই মানুষের আত্মাকে প্রশান্ত করার জন্য এবং স্বস্তিদায়ক প্রকৃত বিনোদন লাভ করার জন্য এই মানবাত্মার সৃষ্টিকারী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার দেয়া নির্দেশনা অনুসরণের কোনো বিকল্প নেই। স্বয়ং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার পক্ষ থেকে দেয়া মানবজাতির জন্য তার সমগ্র জীবনের যথোপযুক্ত দিক-নির্দেশনা তথা ইসলামী শারিয়া অনুযায়ী চলার মাধ্যমেই মানবাত্মা তার প্রকৃত সুখ, শান্তি আর প্রশান্তি লাভ করতে পারে। এর ব্যতিক্রম হলে সম্ভব নয়।

    এখানে আরেকটি বিষয় উল্লেখ করা আবশ্যক, আর তা হচ্ছে মানুষের আত্মার তিনটি দিক বা ভাব রয়েছে যথাক্রমে:

    ‘নফসে আম্মারাহ’, ‘লাউয়ামা’ এবং ‘মুতমাইন্না’।

    ‘নাফসে আম্মারা’ সাধারণত: মানুষকে যে কোনো উপায়ে কেবলমাত্র শারীরিক ও ইন্দ্রিয়গত তুষ্টি অর্জনের জন্যই প্ররোচিত করে থাকে। একারণেই কখনো কখনো মহান আল্লাহর অবাধ্যতামূলক কিছু কাজ সাময়িকের জন্য খুব মজাদার ও স্বস্তিদায়ক মনে হলেও খানিক ব্যবধানেই তার প্রকৃত স্বরূপ উন্মোচিত হয়। বীষাক্ত সাপের বাহ্যিক চাকচিক্যময়তায় প্রতারিত হয়ে ফাঁদে পড়লে পরিণামে যে কি খেসারত দিতে হয়, তা খানিক পরেই বোঝা যায়।

    ‘নাফসে মুতমাইন্না’ মানবাত্মাকে সর্বদা তার স্রষ্টার সাথে সংযুক্ত করতে সচেষ্ট থাকে এবং সরাসরি স্রষ্টার কাছ থেকেই প্রকৃত প্রশান্তি ও সত্যিকার স্বস্তি অর্জন হয় এর মাধ্যমেই। এ কারণে বাহ্যিকভাবে এবং প্রাথমিক দিকে এর ভূমিকা একটু কষ্টকর মনে হলেও প্রকৃত সাফল্য ও চূড়ান্ত পর্যায়ের খাঁটি প্রশান্তি একমাত্র এর মাধ্যমেই পাওয়া যায়। ‘নাফসে লাউয়ামা’ এর ভূমিকা মাঝামাঝি। সে নিজে কোনো দিকে প্রাধান্য দিতে পারে না।

    উপরের সামগ্রিক আলোচনা হতে এটা পরিস্কার হয়ে গেলো যে, প্রকৃতপক্ষে সংস্কৃতি ও বিনোদনের মূল উৎসই হচ্ছে ইসলাম। এবার আমাদের সমাজে সংস্কৃতি ও বিনোদনের নামে প্রচলিত আচার-অনুষ্ঠান গুলোর দিকে একটু নজর দেয়া যাক। এক্ষেত্রে দেখা যাবে যে, অধিকাংশের সাথেই ইসলামের কোনো দূরতম সম্পর্কও নেই। নেই আত্মাসমূহের স্রষ্টা মহান আল্লাহর নির্দেশনার সম্পৃক্ততা। বরং অধিকাংশ ক্ষেত্রেই সরাসরি মহান আল্লাহর দেয়া বিধান ও দিক-নির্দেশনার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে অনেক ক্ষেত্রে সরাসরি মহান আল্লাহর সাথে বিদ্রোহ করে এবং তাকে অস্বীকার করে বিকৃত মস্তিস্কের কিছু লোক এমন কিছু উদ্ভট অনৈতিক ও অপসাংস্কৃতির ক্রিয়া-কলাপের আয়োজন করছে, যার অসারতা ও সীমাহীন ক্ষতিকর দিকসমূহ সুস্থ মস্তিস্কের যে কোনো ব্যক্তি মাত্রই অনুধাবন করতে সক্ষম হবেন। কিন্তু সমস্যা হলো অনেক সময়ই বাহ্যিক চাকচিক্য ও প্রচার-প্রচারণার ফলে আমাদের বিবেকের চোখের উপর পর্দা পড়ে যায়। যার কারণে তখন আমরা রঙিন আয়নার চশমা দিকে রঙিন সব মাকাল ফলকে সুন্দর দেখলেও, চশমা সরিয়ে নিতেই আসল বাস্তবতা সামনে চলে আসে।

    সর্বশেষ যে বিষয়টি উল্লেখ না করলেই নয়, তা হচ্ছে শুধু কিছু গৎ বাঁধা নীতিকথার মধ্যেই ইসলাম মানুষকে সীমাবদ্ধ করে রাখে নি। আমাদের সমাজে প্রচলিত একটি ভুল ধারণা ‘ইসলামে সামাজিক অনুষ্ঠানের তেমন কোনো সুযোগ নেই।’ বরং এটি তো সত্যের পুরোপুরি অপলাপ। বরং ইসলামে যতো সামাজিক অনুষ্ঠানের সুযোগ ও সুন্দর ব্যবস্থা আছে, অন্য কোনো মতাদর্শ, মতবাদ তো বটেই, রহিত হয়ে যাওয়া পূর্ববর্তী আসমানী ধর্ম গুলোতেও তার নজীর মিলবে না।

    জামাত বদ্ধ হয়ে নামায আদায়, রোযা, হজ্জ্ব, যাকাত, ঈদ, জুম‘আ ছাড়াও অসংখ্য সামাজিক অনুষ্ঠানাদির ইসলাম কেবল অনুমতিই দেয় নি, বরং ক্ষেত্র বিশেষে তার আবশ্যিক নির্দেশনাও প্রদান করেছে। শালীনতার পর্যায়ে থেকে এবং শরীয়তের নীতিমালার আলোকে যে শারিরীক নৈপূন্য এবং ক্রিয়া অনুষ্ঠানের ব্যাপারেও কোনো নিষেধ নেই। বরং অনেক ক্ষেত্রে রাসূল সা. এ ব্যাপারে উম্মতকে উদ্বুদ্ধও করেছেন।

    একজন মুসলিমের জন্য সবচেয়ে আনন্দদায়ক ও প্রশান্তির বিষয় হচ্ছে অপর মুসলিম ভাইকে সহযোগিতা করা। অসহায় ও দুর্দশাগ্রস্থ ব্যক্তিদের সাহায্যে এগিয়ে যাওয়ার। অসহায়ের পাশে দাঁড়ানো এবং গরীবকে সাহায্য করার মাধ্যমে যেই নির্মল বিনোদন ও আত্মিক প্রশান্তি লাভ হয়, অন্য কোনো ভোগ-বিলাসের মাধ্যমে তা কখনো অর্জন করা সম্ভব নয়। নফল সাদাকা, উশর, যাকাত, কুরবানী ইত্যাদির মাধ্যমে ইসলাম মুসলিমদেরকে সুন্দর সংস্কৃতি আর আত্মিক প্রশান্তিদায়ক যেই বিনোদনের সন্ধান দিয়েছে, পৃথিবীর অন্য কোনো মতবাদ আর মতাদর্শ তার বিকল্প দিতে পারে নি। এমন সুন্দর ব্যবস্থাপনার পূর্ণতার জন্য ইসলাম রাষ্ট্রব্যবস্থার পরিপূর্ণ কাঠামোও প্রদান করেছে। রাষ্ট্রীয়ভাবে ইসলাম বাস্তবায়িত হলে পুরো দেশের সংস্কৃতি আর সকল ক্রিয়া-কর্মই প্রশান্তিদায়ক হয়ে যায়। এজন্যই মুসলিম সমাজের প্রতিটি কাজ, প্রতিটি উপলক্ষই বিনোদন। একজন মুসলিম তার প্রতিটি কাজের মাধ্যেই তার স্রষ্টা মহান আল্লাহর নির্দেশনা অনুভব করে। এর মাধ্যমে তার দেহ দুনিয়াতে থাকলেও তার আত্মা লাভ করে জান্নাতের অনাবিল প্রশান্তি। একজন মুসলিমের দৈনন্দিন জীবনের সকল কর্মকান্ডই সংস্কৃতিময় হয়ে থাকে। সে তার প্রতিটি কাজেই স্বর্গীয় প্রশান্তি আর আনন্দ লাভ করে থাকে।

    ইসলাম বাস্তবায়িত মুসলিম সমাজের এই চিত্র এবং অবস্থা বর্তমান কুফর শাসন ব্যবস্থার জুলুমের যাঁতাকলে আকণ্ঠ নিমজ্জিত, নিষ্পেষিত আশাহীন মানুষদেরকে বোঝানো সম্ভব নয়। বর্তমান কুফুরি সমাজ ব্যবস্থায় কেবলমাত্র শাসকশ্রেণী ও তাদের পদলেহনকারী গুটিকতেক ব্যক্তি সামান্য কিছু ইন্দ্রিয় তুষ্টিদায়ক সুখের সন্ধান পেলেও অবশিষ্ট জনগণ এবং পুরো দেশবাসী ভোগ করে জাহান্নামের আযাব। এই সকল আযাবে দিশেহারা ব্যক্তিরা যেনো বিদ্রোহ না করে এজন্যই মানবরচিত জীবন ব্যবস্থা ও এর উদ্যোক্তারা মাঝে মধ্যে কিছু দিবস পূজার আয়োজন করে, উপলক্ষ্য সৃষ্টি করে কিছু উন্মত্ত অনুষ্ঠানের। যাতে করে এই সকল অপসংস্কৃতিতে অসহায় মানুষ গুলো সামান্য হলেও বিকৃত সুখ আস্বাদন করে সন্তুষ্ট থাকে।

    পাশাপাশি মাল্টিন্যাশনাল কোম্পানী গুলোও এই সুযোগে জনসাধারণের আবেগকে নিজেদের ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করে লাভের অংক চক্রবৃদ্ধি হারে বাড়িয়ে নিতে তৎপর হয়ে ওঠে। যেহেতু পুঁজিবাদের দৃষ্টিতে সব কিছুই সম্পদ এবং মুনাফা অর্জনের উপলক্ষ মাত্র, তাই পুঁজিবাদী আদর্শে গড়ে ওঠা বেনিয়াগোষ্ঠী গুলোও অন্যান্য জড়পদার্থের মতো মানুষকেও তাদের পণ্য হিসেবে বিবেচনা করে থাকে। তাদের দৃষ্টিতে মানুষের আবেগ এবং অনুভূতি বিশেষত: প্রাকৃতিকভাবে মানুষের মাঝে বিদ্যমান ‘যৌনতা’ হচ্ছে তাদের ব্যবসার জন্য সবচেয়ে ‘প্রফিটেবল’ বিষয়। যৌন সূরসূরি দিয়ে কিংবা অন্য যে কোনোভাবে মানুষের মধ্যকার এই আদিমতাকে উজ্জীবিত করে নিজেদের ব্যবসায়িক রথের সাথে জুড়ে দিতে পারলে আর কি লাগে! এবার পাগলা ঘোড়ার চাইতেও দ্রুতবেগে তাদের ব্যবসা ছুটতে থাকবে সামনের দিকে।

    এই মূলনীতির আলোকেই সাম্প্রতিক সময়ে আমাদের দেশে মাল্টিন্যাশনাল কোম্পানী গুলো তাদের ব্যবসা পরিচালনা ও ব্যবসা সম্প্রসারণ করে আসছে। আর তাদের এই নিকৃষ্ট কর্মতৎপরতার প্রথম এবং প্রধান শিকার হচ্ছে আমাদের দেশের মুসলিম যুব-তরুণ সমাজ। এজন্যই আজ আমরা একটি ছোটো চকলেট থেকে এক বোতল পানীয় পর্যন্ত, মাথার চুলের তেল থেকে নিয়ে পায়ের নখের নেল পলিস পর্যন্ত ক্ষুদ্রাতিক্ষুদ্র যে কোনো পণ্যের বিজ্ঞাপনেই নগ্ন, অর্ধনগ্ন নারীর যথেচ্ছ ব্যবহার প্রত্যক্ষ করছি। দেখতে বাধ্য হচ্ছি। নারী-পুরুষের অশ্লীল ঢলা-ঢলি আর উদ্ভট লম্ফ-ঝম্ফ ছাড়া কোনো বিজ্ঞাপনই যেনো পূর্ণতা পায় না। আর এসব ক্ষেত্রে মোবাইল ফোন ও নেটওয়ার্ক সার্ভিস প্রদানকারীদের বাড়াবাড়ি তো সীমা অতিক্রম করেছে অনেক আগেই। যুব তরুণদেরকে অবৈধ প্রেম-পরকিয়ায় আসক্ত করে তাদের দিয়ে রাতদিন কানে ফোন গুঁজে গ্যাজানোর যেই বদভ্যাস রপ্ত করানো হচ্ছে, এর ফাঁকে শত-সহস্র কোটি ডলারের মুনাফা কিন্তু অপচক্রটি নিমিশেই হাতিয়ে নিচ্ছে।

    এসকল ক্ষেত্রেই ইসলামের চরম আপত্তি। বিবাহ বহির্ভুতভাবে এবং বেগানা নারী-পুরুষের অনৈতিক দেখা-সাক্ষাত ও অবাধ মেলা-মেশার গর্হিত সুযোগ ইসলাম নিষিদ্ধ করেছে। কেননা এই সকল ক্রিয়া-কলাপে শারীরিক কিছু অঙ্গ-প্রত্যঙ্গ উত্তেজিত হলে, এর মাধ্যমে কখনই আত্মিক প্রশান্তি অর্জন করা যায় না। খুজলী-ঘামাচির চুলকানোর সময় সামান্য সুখ অনুভূত হলেও খানিক পরেই যেমন জ্বালাপোড়া শুরু হয়, তেমনি ঐসকল ঢলাঢলির ফলশ্র“তিতে যেই জ্বালাপোড়া শুরু হয়, ঘর থেকে সমাজের প্রতিটি ক্ষেত্রে যেই বীষবাষ্প ছড়িয়ে পরে, তার রেশ থেকে যায় যুগ যুগ ধরে অনন্তকাল।

    এজন্যই সামান্য ছুতা-নাতায় নারী-পুরুষের ঢলা-ঢলির আয়োজন, যৌন সূরসূরি উৎপাদক ক্রিয়া কলাপ থেকে ইসলাম তার অনুসারীদেরকে কেবল বিরত থাকতে বলেই ক্ষ্যান্ত হয় নি, বরং একে শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা করেছে। আর এটিই হচ্ছে বর্তমানের প্রগতির ধ্বজাধারী, ইসলাম বিরোধী অপশক্তির আক্রোশের মূল উৎস। সহজে ও কম খরচে অবাধ যৌনাচারের পথ রুদ্ধ হওয়া এবং অশ্লীলতার মাধ্যমে নাফসে আম্মারাকে তুষ্ট করার অপপ্রয়াস বাঁধাপ্রাপ্ত হওয়ার ফলেই আমাদের সুশিল সমাজ আজ ইসলামের এই নীতিমালা ও সুন্দর বিধানের উপর এতো ক্ষুব্ধ, ক্রুদ্ধ।

    কিন্তু তারা বিষয়টিকে লোক সম্মুখে তার আপন স্বরূপে বলতে লজ্জাপান বিধায় এটাকেই সংস্কৃতি ও বিনোদনের মোড়কে তুলে ধরার ব্যর্থ প্রয়াস চালান এবং অনৈতিক ও অশ্লীলতার বিপক্ষে ইসলামের অবস্থানকে সংস্কৃতি ও বিনোদনের বিপক্ষে বিভ্রান্তি ছড়ানোর কৌশল হাতে নিয়ে উঠে পড়ে মাঠে নামেন। বিষয়টি সম্পর্কে আমাদের সকলের সম্যক ধারণা না থাকার কারণে আমরাও অনেক সময় দো’টানায় পড়ে যাই। বিভ্রান্ত হই।

    এই পুরো আলোচনা যদি আমাদেরকে সেই বিভ্রান্তি থেকে সমাধানেরর পথ দেখাতে পারে, অন্ধকারের মাঝে সামান্য আলোরও সন্ধান দিতে সক্ষম হয়, তবেই এই প্রচেষ্টা সফল হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা আমাদের সকলকে বিষয়টি সঠিকভাবে উপলব্ধি করার তাওফীক দিন। আমীন।

    ইসহাক খান

  • আত্ম-সমালোচনা-২: চিন্তার সামান্য খোরাক


    بسم الله الرحمن الرحيم
    السلام عليكم ورحمة الله وبركاته

    আলহামদুলিল্লাহ্; বর্তমান প্রজন্মে মুসলিম হিসেবে আমরা সকলেই দাওয়াহ্’ ও ইসলাহ্’র প্রয়োজনীয়তা অনুভব করি এবং সেই তাড়নায় আমরা সকলেই সচেষ্ট হচ্ছি আপন পরিমন্ডলে দাওয়াহ্’র জন্য।

    অনেকেই Online এ বিভিন্ন Platform এ দাওয়াহ্ করছেন। প্রতিনিয়ত কুরআন, হাদীসের বাণী, ছোট ছোট Article তথাপি আবেগপ্রবণ status দিয়ে নিজেদের দায়িত্ব সারছি।এখানে, প্রশ্ন হলো আমরা যাদেরকে Prospect হিসেবে নিয়েছি তারা সকলেই সমমনা; অর্থ্যাৎ সকলেই একটা নির্দিষ্ট পর্যায়ের জ্ঞান রাখেন এইসব evaluate করার জন্য। তাই, online এ দাওয়াহ্ বড়জোর ইসলাহ্’র পর্যায়ে উন্নীত হয়। তাদের তুলনায় দাওয়াহ্’র অধিক হকদার; আমাদের সমাজের সেই সকল মানুষ যারা মনে করছে; ‘they are Muslim for granted’; অথচ তারা ইসলামের প্রকৃত বাণী উপলব্ধি করে না।

    আরেকটি, ব্যাপারে হলো এটা পক্ষান্তরে ক্ষতি করছে নিষ্ঠাবান ত্বলিবুল ইলম’দের যারা অন্যের status এ like আর commenting অনেক মূল্যবান সময় নষ্ট করছে। এইসব status সাময়িকভাবে ইন্দীয় তাড়না সৃষ্টিকারী ছাড়া আর কিছু নয়। দ্বীনী ইলম পদ্ধতিগতভাবে শিখা অনেক গুরুত্বপূর্ণ। একজন মুসলিম হিসেবে আমি ইলমে বেড়ে উঠছি কিনা তা প্রশ্নসাপেক্ষ।

    আরেকটি ব্যাপার হলো, আমরা উম্মাহ্ হিসেবে যার অভিযোগ সবচেয়ে বেশী করি, তা হলো ‘আল-ওয়ালা ওয়াল বারা’। এখানে, আমি একটা বিষয় টানতে চাই, আমাদের দেশের বাতিল রাজনৈতিক মতাদর্শে বেড়ে উঠা দলগুলোর কর্মীরা তাদের এই মতাদর্শ প্রতিষ্ঠার জন্য রাজপথে জীবন দিতে পিছপা করছেনা ; অথচ আমি মুসলিম হিসেবে কতবার ফিলিস্তিন, আফগানিস্তান, ইরাক, ইয়েমেন, সিরিয়া, চেচনিয়া, কাশ্মীরের মুসলিম ভাইয়ের জন্য কেঁদেছি। দেশের সর্বত্র আল্লাহ্ এবং তার রাসূল সাঃ কে নিয়ে কটুক্তি শুনতে শুনতে কান ভোঁতা হয়ে যাচ্ছে; অথচ আমাদের ভাবান্তর নেই! পক্ষান্তরে, আমাদের ঈমান’ই ভোঁতা হয়ে যাচ্ছে। কেননা, নিজের জীবনের চেয়ে রাসূল সাঃ কে ভালবাসা ঈমানের দাবী। হে আল্লাহ্! আমাদের ক্ষমা করো আর আমাদের সমস্ত কাপুরুষতা দুর করে দাও।

    যে ব্যাপারটি, সকল মুসলিমকে ভ্রাতৃত্ববোধে আবদ্ধ করে তা হলো :

    ‘، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله’

    আর, একজন মুসলিমের আল্লাহ্’র জন্য ভালবাসা আর আল্লাহ্’র জন্য ঘৃণা করা ঈমানের পরিপূর্ণতার পরিচায়ক। আমাদের online দাওয়াহ্ সেই ভালবাসা আর ঘৃণার কিয়দংশও পূরণ করেনা; পূরণ করেনা সেই সুন্নাহ’র যার কারণে আবু উবায়দাহ্ ইবনুল জাররাহ্ তার পিতাকে হত্যা করেছিলেন কিংবা মুসাইয়াব ইবন উমায়ের’এর তার বিলাসবহুল জীবন ছেড়ে দ্বীনের দা’য়ী হওয়া এবং শাহাদাহ্ বরন করে দাফনের কাপড় না পাওয়া।

    প্রশ্ন আমার নিজের কাছে, আমি কি প্রবৃত্তির অনুসরন করছি?

    দ্বীনের পথে একসাথে সংগ্রামে করা, ত্যাগ স্বীকার করা, নির্যাতিত হওয়া মক্কার মুহাজিরদের দৃঢ়ত্ব দান করেছিলো; যার ফলশ্রুতিতে তারা লাভ করেছিলো চুড়ান্ত সাফল্য।

    আল্লাহ্ তা’আলা কুরআনুল কারীমে বলেছেন:

    أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُواْ الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُم مَّسَّتْهُمُ الْبَأْسَاء وَالضَّرَّاء وَزُلْزِلُواْ حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُواْ مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ

    “তোমাদের কি এই ধারণা যে, তোমরা জান্নাহ্’য় চলে যাবে, অথচ সে লোকদের অবস্থা অতিক্রম করনি- যারা তোমাদের পূর্বে অতীত হয়েছে। তাদের উপর এসেছে বিপদ ও কষ্ট। আর এমনিভাবে শিহরিত হতে হয়েছে যাতে নবী ও তার প্রতি যারা ঈমান এনেছিলো তাদেরেকে পর্যন্ত একথা বলতে হয়েছে যে, কখন আসবে আল্লাহ্’র সাহায্য! তোমরা শোনে নাও, আল্লাহ্’র সাহায্য একান্তই নিকটবর্তী।“ [সুরা বাকারাহ্: ২১৪]

    আমি যা বলতে চেয়েছি তার সারমর্ম হলো এই:

    “Living in mental diaspora and communicating through social networks and blogs doesn’t bind us as compassionate; some specific shares intrigue our psyche for an instance. But, we are wasting most of our times here; thus, we are abandoning community Dawah and acquiring knowledge in coherent manner.”

    আল্লাহ্ তা’আলা আমাদের বোঝার তৌফিক দিন।

    امين .

    سبحانك اللهم و بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك و أتوب إليك

    সায়্যিদ মাহমুদ গজনবী

  • আত্ম-সমালোচনা: চিন্তার সামান্য খোরাক

    আলহামদুলি’ল্লাহ্; বর্তমান প্রজন্মে মুসলিম হিসেবে আমরা সকলেই দাওয়াহ্’ ও ইসলাহ্’র প্রয়োজনীয়তা অনুভব করি এবং সেই তাড়নায় আমরা সকলেই সচেষ্ট হচ্ছি আপন পরিমন্ডলে দাওয়াহ্’র জন্য। অনেকেই Online এ বিভিন্ন Platform এ দাওয়াহ্ করছেন। প্রতিনিয়ত কুরআন, হাদীসের বাণী, ছোট ছোট Article তথাপি আবেগপ্রবণ status দিয়ে নিজেদের দায়িত্ব সারছি। এখানে, প্রশ্ন হলো আমরা যাদেরকে Prospect হিসেবে নিয়েছি তারা সকলেই সমমনা; অর্থাৎ সকলেই একটা নির্দিষ্ট পর্যায়ের জ্ঞান রাখেন এইসব evaluate করার জন্য। তাই, online এ দাওয়াহ্ বড়জোর ইসলাহ্’র পর্যায়ে উন্নীত হয়। তাদের তুলনায় দাওয়াহ্’র অধিক হকদার; আমাদের সমাজের সেই সকল মানুষ যারা মনে করছে; ‘they are Muslim for granted’; অথচ তারা ইসলামের প্রকৃত বাণী উপলব্ধি করে না।

    আরেকটি, ব্যাপারে হলো এটা পক্ষান্তরে ক্ষতি করছে নিষ্ঠাবান ত্বলিবুল ইলম’দের যারা অন্যের status এ like আর commenting অনেক মূল্যবান সময় নষ্ট করছে। এইসব status সাময়িকভাবে ইন্দীয় তাড়না সৃষ্টিকারী ছাড়া আর কিছু নয়। দ্বীনী ইলম পদ্ধতিগতভাবে শিখা অনেক গুরুত্বপূর্ণ। একজন মুসলিম হিসেবে আমি ইলমে বেড়ে উঠছি কিনা তা প্রশ্নসাপেক্ষ।

    আরেকটি ব্যাপার হলো, আমরা উম্মাহ্ হিসেবে যার অভিযোগ সবচেয়ে বেশী করি, তা হলো ‘আল-ওয়ালা ওয়াল বারা’। এখানে, আমি একটা বিষয় টানতে চাই, আমাদের দেশের বাতিল রাজনৈতিক মতাদর্শে বেড়ে উঠা দলগুলোর কর্মীরা তাদের এই মতাদর্শ প্রতিষ্ঠার জন্য রাজপথে জীবন দিতে পিছপা করছেনা ; অথচ আমি মুসলিম হিসেবে কতবার ফিলিস্তিন, আফগানিস্তান, ইরাক, ইয়েমেন, সিরিয়া, চেচনিয়া, কাশ্মীরের মুসলিম ভাইয়ের জন্য কেঁদেছি। দেশের সর্বত্র আল্লাহ্ এবং তার রাসূল সাঃ কে নিয়ে কটুক্তি শুনতে শুনতে কান ভোঁতা হয়ে যাচ্ছে; অথচ আমাদের ভাবান্তর নেই! পক্ষান্তরে, আমাদের ঈমান’ই ভোঁতা হয়ে যাচ্ছে। কেননা, নিজের জীবনের চেয়ে রাসূল সাঃ কে ভালবাসা ঈমানের দাবী। হে আল্লাহ্! আমাদের ক্ষমা করো আর আমাদের সমস্ত কাপুরুষতা দুর করে দাও।

    যে ব্যাপারটি, সকল মুসলিমকে ভ্রাতৃত্ববোধে আবদ্ধ করে তা হলো :

    “আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহ”

    আর, একজন মুসলিমের আল্লাহ্’র জন্য ভালবাসা আর আল্লাহ্’র জন্য ঘৃণা করা ঈমানের পরিপূর্ণতার পরিচায়ক। আমাদের online দাওয়াহ্ সেই ভালবাসা আর ঘৃণার কিয়দংশও পূরণ করেনা; পূরণ করেনা সেই সুন্নাহ’র যার কারণে আবু উবায়দাহ্ ইবনুল জাররাহ্ তার পিতাকে হত্যা করেছিলেন কিংবা মুসাইয়াব ইবন উমায়ের’এর তার বিলাসবহুল জীবন ছেড়ে দ্বীনের দা’য়ী হওয়া এবং শাহাদাহ্ বরন করে দাফনের কাপড় না পাওয়া।

    প্রশ্ন আমার নিজের কাছে, আমি কি প্রবৃত্তির অনুসরন করছি?

    দ্বীনের পথে একসাথে সংগ্রামে করা, ত্যাগ স্বীকার করা, নির্যাতিত হওয়া মক্কার মুহাজিরদের দৃঢ়ত্ব দান করেছিলো; যার ফলশ্রুতিতে তারা লাভ করেছিলো চুড়ান্ত সাফল্য।

    আল্লাহ্ তা’আলা কুরআনুল কারীমে বলেছেন:

    “তোমাদের কি এই ধারণা যে, তোমরা এমনিতেই জান্নাহ্’য় চলে যাবে, অথচ সে লোকদের অবস্থা অতিক্রম করনি- যারা তোমাদের পূর্বে অতীত হয়েছে। তাদের উপর এসেছে বিপদ ও কষ্ট। আর এমনিভাবে শিহরিত হতে হয়েছে যাতে নবী ও তার প্রতি যারা ঈমান এনেছিলো তাদেরেকে পর্যন্ত একথা বলতে হয়েছে যে, কখন আসবে আল্লাহ্’র সাহায্য! তোমরা শোনে নাও, আল্লাহ্’র সাহায্য একান্তই নিকটবর্তী। [সুরা বাকারাহ্: ২১৪]

    আমি যা বলতে চেয়েছি তার সারমর্ম হলো এই:

    “Living in mental diaspora and communicating through social networks and blogs doesn’t bind us as compassionate; some specific shares intrigue our psyche for an instance. But, we are wasting most of our times here; thus, we are abandoning community Dawah and acquiring knowledge in coherent manner.”

    আল্লাহ্ তা’আলা আমাদের বোঝার তৌফিক দিন।

    امين 

  • বাংলা নববর্ষ উদযাপন: ইসলামী দৃষ্টিকোণ ও মুসলিমদের করণীয়

    বাংলা নববর্ষ উদযাপন: ইসলামী দৃষ্টিকোণ ও মুসলিমদের করণীয়

    بسم الله الرحمن الرحيم

    ভূমিকা

    নববর্ষ, বর্ষবরণ, পহেলা বৈশাখ – এ শব্দগুলো বাংলা নতুন বছরের আগমন এবং এ উপলক্ষে আয়োজিত উৎসব-অনুষ্ঠানাদিকে ইঙ্গিত করে। এই উৎসবকে প্রচার মাধ্যমসমূহে বাঙালির ঐতিহ্য হিসেবে রঞ্জিত করা হয়ে থাকে। তাই জাতিগত একটি ঐতিহ্য হিসেবে এই উৎসবকে এবং এর সাথে সম্পৃক্ত কর্মকান্ডকে সমর্থন যোগানোর একটা বাধ্যবাধকতা অনুভূত হয় সবার মনেই – এ যে বাঙালি জাতির উৎসব! তবে বাংলাদেশে বসবাসরত বাঙালি জাতির শতকরা ৮৫ ভাগ [১] লোক আবার মুসলিমও বটে, তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে: নববর্ষ উদযাপন এবং সংশ্লিষ্ট অনুষ্ঠানাদি যেমন: রবীন্দ্রসংগীতের মাধ্যমে বর্ষবরণ, বৈশাখী মেলা, রমনার বটমূলে পান্তা-ইলিশের ভোজ, জীবজন্তু ও রাক্ষস-খোক্কসের প্রতিকৃতি নিয়ে গণমিছিল – এবং এতদুপলক্ষে নারী-পুরুষের অবাধ মেলামেশা, হাসিঠাট্টা ও আনন্দ উপভোগ, সাজগোজ করে নারীদের অবাধ বিচরণ ও সৌন্দর্যের প্রদর্শনী, সহপাঠী সহপাঠিনীদের একে অপরের দেহে চিত্রাংকন – এসবকিছু কতটা ইসলাম সম্মত? ৮৫ ভাগ মুসলিম যে আল্লাহতে বিশ্বাসী, সেই আল্লাহ কি মুসলিমদের এইসকল আচরণে আনন্দ-আপ্লুত হন, না ক্রোধান্বিত হন? নববর্ষকে সামনে রেখে এই নিবন্ধে এই বিষয়টি আলোচিত হয়েছে।

    ইসলাম ধর্মে উৎসবের রূপরেখা

    অনেকেই উপলব্ধি না করলেও উৎসব সাধারণত একটি জাতির ধর্মীয় মূল্যবোধের সাথে সম্পৃক্ত হয়। উৎসবের উপলক্ষগুলো খোঁজ করলে পাওয়া যাবে উৎসব পালনকারী জাতির ধমনীতে প্রবাহিত ধর্মীয় অনুভূতি, সংস্কার ও ধ্যান-ধারণার ছোঁয়া। উদাহরণস্বরূপ খ্রীস্টান সম্প্রদায়ের বড়দিন তাদের বিশ্বাসমতে স্রষ্টার পুত্রের জন্মদিন। মধ্যযুগে ইউরোপীয় দেশগুলোতে জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষ পালিত হত ২৫শে মার্চ, এবং তা পালনের উপলক্ষ এই ছিল যে, ঐ দিন খ্রীস্টীয় মতবাদ অনুযায়ী মাতা মেরীর নিকট ঐশী বাণী প্রেরিত হয় এই মর্মে যে, মেরী ঈশ্বরের পুত্রের জন্ম দিতে যাচ্ছেন।[২] পরবর্তীতে ১৫৮২ সালে গ্রেগরীয়ান ক্যালেন্ডারের সূচনার পর রোমক ক্যাথলিক দেশগুলো পয়লা জানুয়ারী নববর্ষ উদযাপন করা আরম্ভ করে। ঐতিহ্যগতভাবে এই দিনটি একটি ধর্মীয় উৎসব হিসেবেই পালিত হত।[৩] ইহুদীদের নববর্ষ ‘রোশ হাশানাহ’ ওল্ড টেস্টামেন্টে বর্ণিত ইহুদীদের ধর্মীয় পবিত্র দিন সাবাত হিসেবে পালিত হয়।[৪] এমনিভাবে প্রায় সকল জাতির উৎসব-উপলক্ষের মাঝেই ধর্মীয় চিন্তা-ধারা খুঁজে পাওয়া যাবে। আর এজন্যই ইসলাম ধর্মে নবী মুহাম্মাদ (সা) পরিষ্কারভাবে মুসলিমদের উৎসবকে নির্ধারণ করেছেন, ফলে অন্যদের উৎসব মুসলিমদের সংস্কৃতিতে প্রবেশের কোন সুযোগ নেই। রাসূলুল্লাহ (সা) বলেন:

    إن لكل قوم عيدا، وهذا عيدنا

    “প্রত্যেক জাতির নিজস্ব ঈদ রয়েছে, আর এটা আমাদের ঈদ।”[৫]

    বিখ্যাত মুসলিম পণ্ডিত ইমাম ইবনে তাইমিয়্যাহ এ সম্পর্কে বলেন:

    “উৎসব-অনুষ্ঠান ধর্মীয় বিধান, সুস্পষ্ট পথনির্দেশ এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানেরই একটি অংশ, যা সম্পর্কে আল্লাহ বলেন:

    ‘তোমাদের প্রত্যেকের জন্যই আমি একটি নির্দিষ্ট বিধান এবং সুস্পষ্ট পথ নির্ধারণ করেছি।’ (আল-মায়িদাহ, ৫:৪৮) 

    ‘প্রতিটি জাতির জন্য আমি ধর্মীয় উপলক্ষ নির্দিষ্ট করে দিয়েছি যা তাদেরকে পালন করতে হয়।’ (আল-হাজ্জ্ব, ২২:৬৭)

    যেমনটি কিবলাহ, সালাত এবং সাওম ইত্যাদি। সেজন্য তাদের [অমুসলিমদের] উৎসব-অনুষ্ঠানে অংশ নেয়া আর তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেয়ার মধ্যে কোন পার্থক্য নেই। এই উৎসব-অনুষ্ঠানের সাথে একমত পোষণ করা অর্থ কুফরের সাথে একমত পোষণ করা। আর এসবের একাংশের সাথে একমত পোষণ করা অর্থ কুফরের শাখাবিশেষের সাথে একমত হওয়া। উৎসব-অনুষ্ঠানাদি স্বকীয় বৈশিষ্ট্যের অধিকারী যার দ্বারা ধর্মগুলোকে আলাদাভাবে চিহ্নিত করা যায়।…নিঃসন্দেহে তাদের সাথে এসব অনুষ্ঠান পালনে যোগ দেয়া একজনকে কুফরের দিকে নিয়ে যেতে পারে। আর বাহ্যিকভাবে এগুলোতে অংশ নেয়া নিঃসন্দেহে পাপ। উৎসব অনুষ্ঠান যে প্রতিটি জাতির স্বকীয় বৈশিষ্ট্য, এর প্রতি রাসূলুল্লাহ (সা) ইঙ্গিত করেছেন, যখন তিনি বলেন: ‘প্রত্যেক জাতির নিজস্ব ঈদ রয়েছে, আর এটা আমাদের ঈদ।’ (বুখারী, মুসলিম)”[৬]

    এছাড়া আনাস ইবনে মালিক (রা) বর্ণিত:

    قدم رسول اللّه صلى اللّه عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما، فقال: “ما هذان اليومان”؟ قالوا: كنا نلعب فيهما في الجاهلية، فقال رسول اللّه صلى اللّه عليه وسلم: “إنَّ اللّه قد أبدلكم بهما خيراً منهما: يوم الأضحى، ويوم الفطر”

    “রাসূলুল্লাহ (সা) যখন [মদীনায়] আসলেন, তখন তাদের দুটো উৎসবের দিন ছিল। তিনি (সা) বললেন, ‘এ দুটো দিনের তাৎপর্য কী?’ তারা বলল, ‘জাহিলিয়াতের যুগে আমরা এ দুটো দিনে উৎসব করতাম।’ রাসূলুল্লাহ (সা) বললেন, ‘আল্লাহ তোমাদেরকে এদের পরিবর্তে উত্তম কিছু দিয়েছেন: ইয়াওমুল আদহা[৭] ও ইয়াওমুল ফিতর[৮]।’”[৯]

    এ হাদীস থেকে দেখা যাচ্ছে যে ইসলাম আগমনের পর ইসলাম বহির্ভূত সকল উৎসবকে বাতিল করে দেয়া হয়েছে এবং নতুনভাবে উৎসবের জন্য দুটো দিনকে নির্ধারণ করা হয়েছে। সেই সাথে অমুসলিমদের অনুসরণে যাবতীয় উৎসব পালনের পথকে বন্ধ করা হয়েছে।

    ইসলামের এই যে উৎসব – ঈদুল ফিতর ও ঈদুল আযহা – এগুলো থেকে মুসলিম ও অমুসলিমদের উৎসবের মূলনীতিগত একটি গুরুত্বপূর্ণ পার্থক্য স্পষ্ট হয়, এবং এ বিষয়টির প্রতি আমাদের খুব গুরুত্বসহকারে লক্ষ্য করা উচিৎ, তা হচ্ছে:

    অমুসলিম, কাফির কিংবা মুশরিকদের উৎসবের দিনগুলো হচ্ছে তাদের জন্য উচ্ছৃঙ্খল আচরণের দিন, এদিনে তারা নৈতিকতার সকল বাঁধ ভেঙ্গে দিয়ে অশ্লীল কর্মকান্ডে লিপ্ত হয়, আর এই কর্মকান্ডের অবধারিত রূপ হচ্ছে মদ্যপান ও ব্যভিচার। এমনকি খ্রীস্টান সম্প্রদায়ের বহুলোক তাদের পবিত্র বড়দিনেও ধর্মীয় ভাবগাম্ভীর্যকে জলাঞ্জলি দিয়ে মদ্যপ হয়ে ওঠে, এবং পশ্চিমা বিশ্বে এই রাত্রিতে কিছু লোক নিহত হয় মদ্যপ অবস্থায় গাড়ী চালানোর কারণে।

    অপরদিকে মুসলিমদের উৎসব হচ্ছে ইবাদতের সাথে সরাসরি সম্পৃক্ত। এই বিষয়টি বুঝতে হলে ইসলামের সার্বিকতাকে বুঝতে হবে। ইসলাম কেবল কিছু আচার-অনুষ্ঠানের সমষ্টি নয়, বরং তা মানুষের গোটা জীবনকে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী বিন্যস্ত ও সজ্জিত করতে উদ্যোগী হয়। তাই একজন মুসলিমের জন্য জীবনের উদ্দেশ্যই হচ্ছে ইবাদত, যেমনটি কুরআনে আল্লাহ ঘোষণা দিচ্ছেন:

    “আমি জ্বিন ও মানুষকে আমার ইবাদত করা ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করিনি।”[১০]

    সেজন্য মুসলিম জীবনের আনন্দ-উৎসব আল্লাহর বিরুদ্ধাচরণ ও অশ্লীলতায় নিহিত নয়, বরং তা নিহিত হচ্ছে আল্লাহর দেয়া আদেশ পালন করতে পারার মাঝে, কেননা মুসলিমের ভোগবিলাসের স্থান ক্ষণস্থায়ী পৃথিবী নয়, বরং চিরস্থায়ী জান্নাত। তাই মুসলিম জীবনের প্রতিটি কাজের রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে থাকবে তাদের ধর্মীয় মূল্যবোধ, তাদের ঈমান, আখিরাতের প্রতি তাদের অবিচল বিশ্বাস, আল্লাহর প্রতি ভয় ও ভালবাসা।

    তাইতো দেখা যায় যে ঈদুল ফিতর ও ঈদুল আযহা – এ দুটো উৎসবই নির্ধারণ করা হয়েছে ইসলামের দুটি স্তম্ভ পালন সম্পন্ন করার প্রাক্কালে। ইসলামের চতুর্থ স্তম্ভ সাওম পালনের পর পরই মুসলিমরা পালন করে ঈদুল ফিতর, কেননা এই দিনটি আল্লাহর আদেশ পালনের পর আল্লাহর কাছ থেকে পুরস্কার ও ক্ষমার ঘোষণা পাওয়ার দিন বিধায় এটি সাওম পালনকারীর জন্য বাস্তবিকই উৎসবের দিন – এদিন এজন্য উৎসবের নয় যে এদিনে আল্লাহর দেয়া আদেশ নিষেধ কিছুটা শিথিল হতে পারে, যেমনটি বহু মুসলিমদের ক্ষেত্রে দেখা যায় যে, তারা এই দিনে আল্লাহর আদেশ নিষেধ ভুলে গিয়ে অশ্লীল কর্মকান্ডে লিপ্ত হয়, বরং মুসলিমের জীবনে এমন একটি মুহূর্তও নেই, যে মুহূর্তে তার ওপর আল্লাহর আদেশ নিষেধ শিথিলযোগ্য। তেমনিভাবে ঈদুল আযহা পালিত হয় ইসলামের পঞ্চম স্তম্ভ হাজ্জ পালনের প্রাক্কালে। কেননা ৯ই জিলহজ্জ হচ্ছে ইয়াওমুল আরাফা, এদিনটি আরাফাতের ময়দানে হাজী সাহেবদের ক্ষমা লাভের দিন, আর তাই ১০ই জিলহজ্জ হচ্ছে আনন্দের দিন – ঈদুল আযহা। এমনিভাবে মুসলিমদের উৎসবের এ দুটো দিন প্রকৃতপক্ষে আল্লাহকে বেশী করে স্মরণ করার দিন, তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন এবং শরীয়তসম্মত বৈধ আনন্দ উপভোগের দিন – এই উৎসব মুসলিমদের ঈমানের চেতনার সাথে একই সূত্রে গাঁথা।

    নতুন বছরের সাথে মানুষের কল্যাণের সম্পর্ক

    নতুন বছর নতুন কল্যাণ বয়ে আনে, দূরীভূত হয় পুরোনো কষ্ট ও ব্যর্থতার গ্লানি – এধরনের কোন তত্ত্ব ইসলামে আদৌ সমর্থিত নয়, বরং নতুন বছরের সাথে কল্যাণের শুভাগমনের ধারণা আদিযুগের প্রকৃতি-পুজারী মানুষের কুসংস্কারাচ্ছন্ন ধ্যান-ধারণার অবশিষ্টাংশ। ইসলামে এ ধরনের কুসংস্কারের কোন স্থান নেই। বরং মুসলিমের জীবনে প্রতিটি মুহূর্তই পরম মূল্যবান হীরকখন্ড, হয় সে এই মুহূর্তকে আল্লাহর আনুগত্যে ব্যয় করে আখিরাতের পাথেয় সঞ্চয় করবে, নতুবা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে শাস্তির যোগ্য হয়ে উঠবে। এই দৃষ্টিকোণ থেকে বছরের প্রথম দিনের কোনো বিশেষ তাৎপর্য নেই। আর তাই তো ইসলামে হিজরী নববর্ষ পালনের কোনো প্রকার নির্দেশ দেয়া হয়নি। না কুরআনে এর কোনো নির্দেশ এসেছে, না হাদীসে এর প্রতি কোনো উৎসাহ দেয়া হয়েছে, না সাহাবীগণ এরূপ কোনো উপলক্ষ পালন করেছেন। এমনকি পয়লা মুর্হা‌রামকে নববর্ষের সূচনা হিসেবে গণনা করা শুরুই হয় নবীজীর (সা) মৃত্যুর বহু পরে উমর ইবনুল খাত্তাব (রা)-এর আমলে। এ থেকে বোঝা যায় যে, নববর্ষ ইসলামের দৃষ্টিতে কতটা তাৎপর্যহীন, এর সাথে জীবনে কল্যাণ-অকল্যাণের গতিপ্রবাহের কোন দূরতম সম্পর্কও নেই, আর সেক্ষেত্রে বাংলা নববর্ষের কিই বা তাৎপর্য থাকতে পারে ইসলামে?

    কেউ যদি এই ধারণা পোষণ করে যে নববর্ষের প্রারম্ভের সাথে কল্যাণের কোন সম্পর্ক রয়েছে, তবে সে শিরকে লিপ্ত হল, অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার স্থির করল। যদি সে মনে করে যে আল্লাহ এই উপলক্ষের দ্বারা মানবজীবনে কল্যাণ বর্ষণ করেন, তবে সে ছোট শিরকে লিপ্ত হল। আর কেউ যদি মনে করে যে নববর্ষের আগমনের এই ক্ষণটি নিজে থেকেই কোনো কল্যাণের অধিকারী, তবে সে বড় শিরকে লিপ্ত হল, যা তাকে ইসলামের গন্ডীর বাইরে নিয়ে গেল। আর এই শিরক এমন অপরাধ যে, শিরকের ওপর কোন ব্যক্তি মৃত্যুবরণ করলে আল্লাহ তার জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন:

    “নিশ্চয়ই যে কেউই আল্লাহর অংশীদার স্থির করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, আর তার বাসস্থান হবে অগ্নি। এবং যালিমদের জন্য কোন সাহায্যকারী নেই।”[১১]

    বাংলা নববর্ষ উদযাপনের সাথে মঙ্গলময়তার এই ধারণার সম্পর্ক রয়েছে বলে কোনো কোনো সূত্রে দাবী করা হয়[১২], যা কিনা অত্যন্ত দুশ্চিন্তার বিষয়। মুসলিমদেরকে এ ধরনের কুসংস্কার ঝেড়ে ফেলে ইসলামের যে মূলতত্ত্ব সেই তাওহীদ বা একত্ববাদের ওপর পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত হতে হবে।

    নববর্ষের অনুষ্ঠানাদি: শয়তানের পুরোনো কূটচালের নবায়ন

    আমাদের সমাজে নববর্ষ যারা পালন করে, তারা কি ধরনের অনুষ্ঠান সেখানে পালন করে, আর সেগুলো সম্পর্কে ইসলামের বক্তব্য কি? নববর্ষের অনুষ্ঠানাদির মধ্যে রয়েছে: বৈশাখী মেলা, যাত্রা, পালাগান, কবিগান, জারিগান, গম্ভীরা গান প্রভৃতি বিভিন্ন লোকসঙ্গীতের ব্যবস্থা, প্রভাতে উদীয়মান সূর্যকে স্বাগত জানান, নতুন সূর্যকে প্রত্যক্ষকরণ, নববর্ষকে স্বাগত জানিয়ে শিল্পীদের সংগীত, পান্তা-ইলিশ ভোজ, চারুশিল্পীদের শোভাযাত্রা, রমনার বটমূলে ছায়ানটের উদ্যোগে রবীন্দ্রনাথের আগমনী গান “এসো হে বৈশাখ…”, এছাড়া রেডিও টিভিতে বিশেষ অনুষ্ঠান ও পত্রপত্রিকার বিশেষ ক্রোড়পত্র।[১৩]

    এবারে এ সকল অনুষ্ঠানাদিতে অনুষ্ঠিত মূল কর্মকান্ড এবং ইসলামে এগুলোর অবস্থান সম্পর্কে পর্যালোচনা করা যাক:

    সূর্যকে স্বাগত জানানো ও বৈশাখকে সম্বোধন করে স্বাগত জানানো: এ ধরনের কর্মকাণ্ড মূলত সূর্য-পূজারী ও প্রকৃতি-পূজারী বিভিন্ন সম্প্রদায়ের অনুকরণ মাত্র, যা আধুনিক মানুষের দৃষ্টিতে পুনরায় শোভনীয় হয়ে উঠেছে। তথাকথিত বুদ্ধিজীবী সমাজের অনেকেরই ধর্মের নাম শোনামাত্র গাত্রদাহ সৃষ্টি হলেও প্রকৃতি-পূজারী আদিম ধর্মের ধর্মীয় অনুষ্ঠানের নকল করতে তাদের অন্তরে অসাধারণ পুলক অনুভূত হয়। সূর্য ও প্রকৃতির পূজা বহু প্রাচীন কাল থেকেই বিভিন্ন জাতির লোকেরা করে এসেছে। যেমন খ্রীস্টপূর্ব ১৪ শতকে মিশরীয় “অ্যাটোনিসম” মতবাদে সূর্যের উপাসনা চলত। এমনি ভাবে ইন্দো-ইউরোপীয় এবং মেসো-আমেরিকান সংস্কৃতিতে সূর্য পূজারীদেরকে পাওয়া যাবে। খ্রীস্টান সম্প্রদায় কর্তৃক পালিত যীশু খ্রীস্টের তথাকথিত জন্মদিন ২৫শে ডিসেম্বরও মূলত এসেছে রোমক সৌর-পূজারীদের পৌত্তলিক ধর্ম থেকে, যীশু খ্রীস্টের প্রকৃত জন্মতারিখ থেকে নয়।[১৪] ১৯ শতাব্দীর উত্তর-আমেরিকায় কিছু সম্প্রদায় গ্রীষ্মের প্রাক্কালে পালন করত সৌর-নৃত্য এবং এই উৎসব উপলক্ষে পৌত্তলিক প্রকৃতি পূজারীরা তাদের ধর্মীয়-বিশ্বাসের পুনর্ঘোষণা দিত।[১৫] মানুষের ভক্তি ও ভালবাসাকে প্রকৃতির বিভিন্ন গুরুত্বপূর্ণ সৃষ্টির প্রতি আবদ্ধ করে তাদেরকে শিরক বা অংশীদারিত্বে লিপ্ত করানো শয়তানের সুপ্রাচীন “ক্লাসিকাল ট্রিক” বলা চলে। শয়তানের এই কূটচালের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা কুরআনে তুলে ধরেছেন:

    “আমি তাকে ও তার জাতিকে[১৬] দেখেছি, তারা আল্লাহকে ছেড়ে সূর্যকে সিজদা করছে এবং শয়তান তাদের কার্যাবলীকে তাদের জন্য শোভনীয় করেছে…”[১৭]

    আজকের বাংলা নববর্ষ উদযাপনে গান গেয়ে বৈশাখী সূর্যকে স্বাগত জানানো, আর কুরআনে বর্ণিত প্রাচীন জাতির সূর্যকে সিজদা করা, আর উত্তর আমেরিকার আদিবাসীদের সৌর-নৃত্য – এগুলোর মধ্যে চেতনাগত কোন পার্থক্য নেই, বরং এ সবই স্রষ্টার দিক থেকে মানুষকে অমনোযোগী করে সৃষ্টির আরাধনার প্রতি তার আকর্ষণ জাগিয়ে তোলার শয়তানী উদ্যোগ।

    নববর্ষে মুখোশ নৃত্য, গম্ভীরা গান ও জীবজন্তুর প্রতিকৃতি নিয়ে মিছিল: গম্ভীরা উৎসবের যে মুখোশ নৃত্য, তার উৎস হচ্ছে কোচ নৃগোষ্ঠীর প্রাচীন কৃত্যানুষ্ঠান এবং পরবর্তীতে ভারতীয় তান্ত্রিক বৌদ্ধগণ এই নৃত্য আত্তীকরণ করে নিজস্ব সংস্করণ তৈরী করে।[১৮] জন্তু-পূজার উৎস পাওয়া যাবে প্রাচীন গ্রীক ও রোমান সভ্যতার কিছু ধর্মীয় মতবাদে, যেখানে দেবতাদেরকে জন্তুর প্রতিকৃতিতে উপস্থাপন করা হয়েছে।[১৯] এমনিভাবে নববর্ষের কিছু অনুষ্ঠানে প্রাচীন পৌত্তলিক ধর্মীয় মতবাদের ছোঁয়া লেগেছে, যা যথারীতি ইসলামবিদ্বেষীদের নিকট অত্যন্ত পছন্দনীয়, এগুলো তাদের আধ্যাত্মিক আবেগ-অনুভূতির বহিঃপ্রকাশ ঘটানোর জন্য সত্য ধর্মের বিকল্প এক বিকৃত পথ মাত্র। ইসলামের মূল লক্ষ্য হচ্ছে সকল প্রকার মিথ্যা দেবতার অবসান ঘটিয়ে একমাত্র প্রকৃত ইলাহ, মানুষের স্রষ্টা আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠিত করা, যেন মানুষের সকল ভক্তি, ভালবাসা, ভয় ও আবেগের কেন্দ্রস্থলে তিনি আসীন থাকেন। অপরদিকে শয়তানের ষড়যন্ত্র হচ্ছে বিবিধ প্রতিকৃতির দ্বারা মানুষকে মূল পালনকর্তার ইবাদত থেকে বিচ্যুত করা। আর তাই তো ইসলামে প্রতিকৃতি কিংবা জীবন্ত বস্তুর ছবি তৈরী করাকে কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাস’উদ (রা) থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ (সা) বলেছেন:

    إن أشد الناس عذابا يوم القيامة المصورون

    “কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি ভোগ করবে [জীবন্ত প্রাণীর – Animate Beings] ছবি তৈরীকারীরা।”[২০]

    ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত হাদীস থেকে জানা যায়, রাসূলুল্লাহ (সা) বলেছেন:

    من صور صورة فإن الله معذبه حتى ينفخ فيها الروح، وليس بنافخ فيها أبدا

    “যে কেউই ছবি তৈরী করল, আল্লাহ তাকে [কিয়ামতের দিন] ততক্ষণ শাস্তি দিতে থাকবেন যতক্ষণ না সে এতে প্রাণ সঞ্চার করে, আর সে কখনোই তা করতে সমর্থ হবে না।”[২১]

    নারীকে জড়িয়ে বিভিন্ন অশ্লীলতা: শিরকপূর্ণ আচার-অনুষ্ঠানের পরেই নববর্ষের অনুষ্ঠানাদির মধ্যে সমাজ-বিধ্বংসী যে বিষয়গুলো পাওয়া যাবে, তা হচ্ছে নারীকে জড়িয়ে বিভিন্ন ধরনের অশ্লীলতা। বৈশাখী মেলা, রমনার বটমূল, চারুকলার মিছিল, এর সবর্ত্রই সৌন্দর্য প্রদর্শনকারী নারীকে পুরুষের সাথে অবাধ মেলামেশায় লিপ্ত দেখা যাবে। পৃথিবীতে আল্লাহ মানুষকে যে সকল আকষর্ণীয় বস্তু দ্বারা পরীক্ষা করে থাকেন, তার মধ্যে অন্যতম হচ্ছে নারী। রাসূলুল্লাহ (সা) বলেন:
       

    ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء

    “আমি পুরুষের জন্য নারীর চেয়ে ক্ষতিকারক কোনো ফিতনা রেখে যাচ্ছি না।”[২২]

    সমাজ নারীকে কোন অবস্থায়, কি ভূমিকায়, কি ধরনের পোশাকে দেখতে চায় – এ বিষয়টি সেই সমাজের ধ্বংস কিংবা উন্নতির সাথে সরাসরি সম্পৃক্ত অতীব গুরুত্বপূর্ণ এক বিষয়। নারীর বিচরণক্ষেত্র, ভূমিকা এবং পোশাক এবং পুরুষের সাপেক্ষে তার অবস্থান – এ সবকিছুই ইসলামে সরাসরি আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশ দ্বারা নির্ধারিত, এখানে ব্যক্তিগত বা সামাজিক প্রথা, হালের ফ্যাশন কিংবা ব্যক্তিগত শালীনতাবোধের কোন গুরুত্বই নেই। যেমন ইসলামে নারীদের পোশাকের সুনির্দিষ্ট রূপরেখা দেয়া আছে, আর তা হচ্ছে এই যে একজন নারীর চেহারা[২৩] ও হস্তদ্বয় ছাড়া দেহের অন্য কোনো অঙ্গই বহিরাগত পুরুষেরা দেখতে পারবে না। বহিরাগত পুরুষ কারা? স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীদের পুত্র, ভাই, ভ্রাতুষ্পুত্র, ভগ্নীপুত্র, মুসলিম নারী, নিজেদের মালিকানাধীন দাসী, যৌনকামনাহীন কোনো পুরুষ এবং এমন শিশু যাদের লজ্জাস্থান সম্পর্কে সংবেদনশীলতা তৈরী হয়নি, তারা বাদে সবাই একজন নারীর জন্য বহিরাগত।[২৪] এখানে ব্যক্তিগত শালীনতাবোধের প্রশ্ন নেই। যেমন কোনো নারী যদি বহিরাগত পুরুষের সামনে চুল উন্মুক্ত রেখে দাবী করে যে তার এই বেশ যথেষ্ট শালীন, তবে তা সামাজিকভাবে গ্রহণযোগ্য হলেও ইসলামে গ্রহণযোগ্য নয়। কেননা শালীনতা-অশালীনতার সামাজিক মাপকাঠি প্রতিনিয়ত পরিবর্তিত হয়, আর তাই সমাজ ধীরে ধীরে নারীর বিভিন্ন অঙ্গ উন্মুক্তকরণকে অনুমোদন দিয়ে ক্রমান্বয়ে এমন পর্যায়ে নিয়ে আসতে পারে যে, যেখানে বস্তুত দেহের প্রতিটি অঙ্গ নগ্ন থাকলেও সমাজে সেটা গ্রহণযোগ্য হয় – যেমনটা পশ্চিমা বিশ্বের ফ্যাশন শিল্পে দেখা যায়। মার্কিন-যুক্তরাষ্ট্রে কিংবা ভারতবর্ষে যা শালীন, বাংলাদেশে হয়ত এখনও সেটা অশালীন – তাহলে শালীনতার মাপকাঠি কি? সেজন্য ইসলামে এধরনের গুরুত্বপূর্ণ একটি বিষয়কে মানুষের কামনা-বাসনার ওপর ছেড়ে দেয়া হয়নি, বরং তা কুরআন ও হাদীসের বিধান দ্বারা নির্ধারণ করা হয়েছে। তেমনি নারী ও পুরুষের অবাধ মেলামেশা ও অবাধ কথাবার্তা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। কেননা এই অবাধ মেলামেশা ও অবাধ কথাবার্তাই ব্যভিচারের প্রথম ধাপ। যিনা-ব্যভিচার ইসলামী শরীয়াতের আলোকে কবীরাহ গুনাহ, এর পরিণতিতে হাদীসে আখিরাতের কঠিন শাস্তির বর্ণনা এসেছে। এর প্রসারে সমাজ জীবনের কাঠামো ভেঙ্গে পড়ে, ছড়িয়ে পড়ে অশান্তি ও সন্ত্রাস এবং কঠিন রোগব্যাধি। আল্লাহর রাসূলের হাদীস অনুযায়ী কোন সমাজে যখন ব্যভিচার প্রসার লাভ করে তখন সে সমাজ আল্লাহর শাস্তির যোগ্য হয়ে ওঠে। আর নারী ও পুরুষের মাঝে ভালবাসা উদ্রেককারী অপরাপর যেসকল মাধ্যম, তা যিনা-ব্যভিচারের রাস্তাকেই প্রশস্ত করে। এ সকল কিছু রোধ করার জন্য ইসলামে নারীদেরকে পর্দা করার নির্দেশ দেয়া হয়েছে, নারী ও পুরুষের বিচরণ ক্ষেত্র পৃথক করা এবং দৃষ্টি অবনত রাখার বিধান রাখা হয়েছে। যে সমাজ নারীকে অশালীনতায় নামিয়ে আনে, সেই সমাজ অশান্তি ও সকল পাপকাজের কেন্দ্রস্থলে পরিণত হয়, কেননা নারীর প্রতি আকর্ষণ পুরুষের চরিত্রে বিদ্যমান অন্যতম অদম্য এক স্বভাব, যাকে নিয়ন্ত্রণে রাখাই সামাজিক সমৃদ্ধির মূলতত্ত্ব। আর এজন্যই ইসলামে সুনির্দিষ্ট বৈবাহিক সম্পর্কের বাইরে যে কোন প্রকার সৌন্দর্য বা ভালবাসার প্রদর্শনী ও চর্চা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ব্যাপারে শৈথিল্য প্রদর্শনের ফলাফল দেখতে চাইলে পশ্চিমা বিশ্বের দিকে তাকানোই যথেষ্ট, গোটা বিশ্বে শান্তি, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ঝান্ডাবাহী খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি ছয় মিনিটে একজন নারী ধর্ষিত হয়।[২৫] মার্কিন যুক্তরাষ্ট্রের মত তথাকথিত সভ্য দেশে মানুষের ভিতরকার এই পশুকে কে বের করে আনল? অত্যন্ত নিম্নবুদ্ধিসম্পন্ন লোকেও সহজেই বুঝতে পারে যে স্রষ্টার বেঁধে দেয়া শালীনতার সীমা যখনই শিথিল করা শুরু হয়, তখনই মানুষের ভিতরকার পশুটি পরিপুষ্ট হতে শুরু করে। পশ্চিমা বিশ্বের অশালীনতার চিত্রও কিন্তু একদিনে রচিত হয়নি। সেখানকার সমাজে নারীরা একদিনেই নগ্ন হয়ে রাস্তায় নামেনি, বরং ধাপে ধাপে তাদের পোশাকে সংক্ষিপ্ততা ও যৌনতা এসেছে, আজকে যেমনিভাবে দেহের অংশবিশেষ প্রদর্শনকারী ও সাজসজ্জা গ্রহণকারী বাঙালি নারী নিজেকে শালীন বলে দাবী করে, ঠিক একইভাবেই বিভিন্ন পশ্চিমা দেশে দেহ উন্মুক্তকরণ শুরু হয়েছিল তথাকথিত “নির্দোষ” পথে।

    নারীর পোশাক-পরিচ্ছদ ও চাল-চলন নিয়ে ইসলামের বিধান আলোচনা করা এই নিবন্ধের আওতা বহির্ভূত, তবে এ সম্পর্কে মোটামুটি একটা চিত্র ইতিমধ্যেই তুলে ধরা হয়েছে। এই বিধি-নিষেধের আলোকে চিন্তা করলে দেখা যায় যে, নববর্ষের বিভিন্ন অনুষ্ঠানে নারীর যে অবাধ উপস্থিতি, সৌন্দর্য প্রদর্শন এবং পুরুষের সাথে মেলামেশা – তা পরিপূর্ণভাবে ইসলামবিরোধী, তা কতিপয় মানুষের কাছে যতই লোভনীয় বা আকর্ষণীয়ই হোক না কেন। এই অনুষ্ঠানগুলো বাংলাদেশের মুসলিম সমাজের ধ্বংসের পূর্বাভাস দিচ্ছে। ৫ বছরের বালিকা ধর্ষণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মত বিদ্যাপীঠে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন, পিতার সম্মুখে কন্যা এবং স্বামীর সম্মুখে স্ত্রীর শ্লীলতাহানি – বাংলাদেশের সমাজে এধরনের বিকৃত ঘটনা সংঘটনের প্রকৃত কারণ ও উৎস কি? প্রকৃতপক্ষে এর জন্য সেইসব মা-বোনেরা দায়ী যারা প্রথমবারের মত নিজেদের অবগুন্ঠনকে উন্মুক্ত করেও নিজেদেরকে শালীন ভাবতে শিখেছে এবং সমাজের সেইসমস্ত লোকেরা দায়ী, যারা একে প্রগতির প্রতীক হিসেবে বাহবা দিয়ে সমর্থন যুগিয়েছে।

    ব্যভিচারের প্রতি আহবান জানানো শয়তানের ক্লাসিকাল ট্রিকগুলোর অপর একটি, যেটাকে কুরআনে “ফাহিশাহ” শব্দের আওতায় আলোচনা করা হয়েছে, শয়তানের এই ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ পাক বলেন:

    “হে মানুষ! পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র বস্তু আছে তা থেকে তোমরা আহার কর আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। সে তো তোমাদের নির্দেশ দেয় মন্দ ও অশ্লীল কাজ [ব্যভিচার, মদ্যপান, হত্যা ইত্যাদি][২৬] করতে এবং আল্লাহ সম্বন্ধে এমন সব বিষয় বলতে যা তোমরা জান না।”[২৭]

    এছাড়া যা কিছুই মানুষকে ব্যভিচারের দিকে প্রলুব্ধ ও উদ্যোগী করতে পারে, তার সবগুলোকেই নিষিদ্ধ করা হয়েছে কুরআনের নিম্নলিখিত আয়াতের দ্বারা:

    “তোমরা ব্যভিচারের কাছেও যেও না। অবশ্যই এটা অশ্লীল কাজ ও নিকৃষ্ট পন্থা।”[২৮]

    ব্যভিচারকে উৎসাহিত করে এমন বিষয়, পরিবেশ, কথা ও কাজ এই আয়াত দ্বারা নিষিদ্ধ হয়ে গিয়েছে।

    বিভিন্ন সাজে সজ্জিত পর্দাবিহীন নারীকে আকর্ষণীয়, প্রগতিশীল, আধুনিক ও অভিজাত বলে মনে হতে পারে, কেননা, শয়তান পাপকাজকে মানুষের দৃষ্টিতে শোভনীয় করে তোলে। যেসব মুসলিম ব্যক্তির কাছে নারীর এই অবাধ সৌন্দর্য প্রদর্শনকে সুখকর বলে মনে হয়, তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য:

    ক. ছোট শিশুরা অনেক সময় আগুন স্পর্শ করতে চায়, কারণ আগুনের রং তাদের কাছে আকর্ষণীয়। কিন্তু আগুনের মূল প্রকৃতি জানার পর কেউই আগুন ধরতে চাইবে না। তেমনি ব্যভিচারকে আকর্ষণীয় মনে হলেও পৃথিবীতে এর ধ্বংসাত্মক পরিণতি এবং আখিরাতে এর জন্য যে কঠিন শাস্তি পেতে হবে, সেটা স্মরণ করলে বিষয়টিকে আকর্ষণীয় মনে হবে না।

    খ. প্রত্যেকে নিজেকে প্রশ্ন করে দেখি, একজন নারী যখন নিজের দেহকে উন্মুক্ত করে সজ্জিত হয়ে বহু পুরুষের সামনে উপস্থিত হয়ে তাদের মনে যৌন-লালসার উদ্রেক করে, তখন সেই দৃশ্য দেখে এবং সেই নারীকে দেখে বহু-পুরুষের মনে যে কামভাবের উদ্রেক হয়, সেকথা চিন্তা করে এই নারীর বাবার কাছে তার কন্যার নগ্নতার দৃশ্যটি কি খুব উপভোগ্য হবে? এই নারীর সন্তানের কাছে তার মায়ের জনসম্মুখে উন্মুক্ততা কি উপভোগ্য? এই নারীর ভাইয়ের কাছে তার বোনের এই অবস্থা কি আনন্দদায়ক? এই নারীর স্বামীর নিকট তার স্ত্রীর এই অবস্থা কি সুখকর? নিশ্চয়ই নয়। তাহলে কিভাবে একজন ব্যক্তি পরনারীর সৌন্দর্য প্রদর্শনকে পছন্দ করতে পারে? এই পরনারী তো কারও কন্যা কিংবা কারও মা, কিংবা কারও বোন অথবা কারও স্ত্রী? এই লোকগুলোর কি পিতৃসুলভ অনুভূতি নেই, তারা কি সন্তানসুলভ আবেগশূন্য, তাদের বোনের প্রতি ভ্রাতৃসুলভ স্নেহশূন্য কিংবা স্ত্রীর প্রতি স্বামীসুলভ অনুভূতিহীন? নিশ্চয়ই নয়। বরং আপনি-আমি একজন পিতা, সন্তান, ভাই কিংবা স্বামী হিসেবে যে অনুভূতির অধিকারী, রাস্তার উন্মুক্ত নারীটির পরিবারও সেই একই অনুভূতির অধিকারী। তাহলে আমরা আমাদের কন্যা, মাতা, ভগ্নী কিংবা স্ত্রীদের জন্য যা চাই না, তা কিভাবে অন্যের কন্যা, মাতা, ভগ্নী কিংবা স্ত্রীদের জন্য কামনা করতে পারি? তবে কোন ব্যক্তি যদি দাবী করে যে সে নিজের কন্যা, মাতা, ভগ্নী বা স্ত্রীকেও পরপুরুষের যথেচ্ছ লালসার বস্তু হতে দেখে বিচলিত হয় না, তবে সে তো পশুতুল্য, নরাধম। বরং অধিকাংশেরই এধরনের সংবেদনশীলতা রয়েছে। তাই আমাদের উচিৎ অন্তর থেকে এই ব্যভিচারের চর্চাকে ঘৃণা করা। এই ব্যভিচার বিভিন্ন অঙ্গের দ্বারা হতে পারে, যেমনটি নবীজী (সা) বর্ণনা করেছেন:

    فزنا العين النظر، وزنا اللسان المنطق، والنفس تتمنى وتشتهي، والفرج يصدق ذلك كله أو يكذبه

    “…চোখের যিনা হচ্ছে তাকানো, জিহ্বার যিনা হচ্ছে কথা বলা, অন্তর তা কামনা করে এবং পরিশেষে যৌনাঙ্গ একে বাস্তবায়ন করে অথবা প্রত্যাখ্যান করে।“[২৯]

    দৃষ্টি, স্পর্শ, শোনা ও কথার দ্বারা সংঘটিত যিনাই মূল ব্যভিচার সংঘটিত হওয়াকে বাস্তব রূপ দান করে, তাই জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রতিটি মুসলিমের কর্তব্য সে সকল স্থান থেকে শতহস্ত দূরে থাকা, যে সকল স্থানে দৃষ্টি, স্পর্শ, শোনা ও কথার ব্যভিচারের সুযোগকে উন্মুক্ত করা হয়।

    সঙ্গীত ও বাদ্য: নববর্ষের বিভিন্ন অনুষ্ঠানের সাথে জড়িত থাকে সংগীত ও বাদ্য। যে সকল স্থানে এসব হারাম সংগীত উপস্থাপিত হয়, যেমন রমনার বটমূল, বৈশাখী মেলা এবং নববর্ষের অন্যান্য অনুষ্ঠানাদি, সে সকল স্থানে যাওয়া, এগুলোতে অংশ নেয়া, এগুলোতে কোন ধরনের সহায়তা করা কিংবা তা দেখা বা শোনা সকল মুসলিমের জন্য হারাম। তাছাড়া অনর্থক কথা ও গল্প-কাহিনী যা মানুষকে জীবনের মূল লক্ষ্য থেকে দূরে সরিয়ে রাখে, তা নিঃসন্দেহে মুসলিমের জন্য বর্জনীয়। অনর্থক কথা, বানোয়াট গল্প-কাহিনী এবং গান-বাজনা মানুষকে জীবনের মূল লক্ষ্য থেকে দূরে সরিয়ে রাখার জন্য শয়তানের পুরোনো কূটচালের একটি, আল্লাহ এ কথা কুরআনে স্পষ্ট করে দিয়েছেন:

    “‘এবং তাদের মধ্যে যাদেরকে পার পর্যায়ক্রমে বোকা বানাও তোমার গলার স্বরের সাহায্যে, … “[৩০]

    যে কোন আওয়াজ, যা আল্লাহর অবাধ্যতার দিকে আহবান জানায়, তার সবই এই আয়াতে বর্ণিত আওয়াজের অন্তর্ভুক্ত।[৩১]

    আল্লাহ আরও বলেন:

    “এবং মানুষের মাঝে এমন কিছু লোক আছে যারা আল্লাহর পথ থেকে [মানুষকে] বিচ্যুত করার জন্য কোন জ্ঞান ছাড়াই অনর্থক কথাকে ক্রয় করে, এবং একে ঠাট্টা হিসেবে গ্রহণ করে, এদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।”[৩২]

    রাসূলুল্লাহ (সা) বলেছেন:

    “আমার উম্মাতের মধ্যে কিছু লোক হবে যারা ব্যভিচার, রেশমী বস্ত্র, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল বলে জ্ঞান করবে।”[৩৩]

    এছাড়াও এ ধরনের অনর্থক ও পাপপূর্ণ অনুষ্ঠান সম্পর্কে বহু সতর্কবাণী এসেছে কুরআনের অন্যান্য আয়াতে এবং আল্লাহর রাসূলের হাদীসে। উপরন্তু নববর্ষ উপলক্ষে যে গানগুলো গাওয়া হয়, সেগুলোর কোনো কোনোটির কথাও শিরকপূর্ণ, যেমনটি আগেই বর্ণনা করা হয়েছে।

    যেসকল মুসলিমদের মধ্যে ঈমান এখনও অবশিষ্ট রয়েছে, তাদের উচিৎ এসবকিছুকে সর্বাত্মকভাবে পরিত্যাগ করা।

    আমাদের করণীয়

    সুতরাং ইসলামের দৃষ্টিকোণ থেকে বাংলা নববর্ষ সংক্রান্ত যাবতীয় অনুষ্ঠান সম্পূর্ণ নিষিদ্ধ এজন্য যে এতে নিম্নোলিখিত চারটি শ্রেণীর ইসলাম বিরোধী বিষয় রয়েছে:

    ১. শিরকপূর্ণ অনুষ্ঠানাদি, চিন্তাধারা ও সংগীত

    ২. নগ্নতা, অশ্লীলতা, ব্যভিচারপূর্ণ অনুষ্ঠান

    ৩. গান ও বাদ্যপূর্ণ অনুষ্ঠান

    ৪. সময় অপচয়কারী অনর্থক ও বাজে কথা এবং কাজ

    এ অবস্থায় প্রতিটি মুসলিমের দায়িত্ব হচ্ছে নিজে এগুলো থেকে সম্পূর্ণরূপে দূরে থাকা এবং বাঙালি মুসলিম সমাজ থেকে এই প্রথা উচ্ছেদের সর্বাত্মক চেষ্টা চালানো নিজ নিজ সাধ্য ও অবস্থান অনুযায়ী। এ প্রসঙ্গে আমাদের করণীয় সম্পর্কে কিছু দিকনির্দেশনা দেয়া যেতে পারে:

    – এ বিষয়ে দেশের শাসকগোষ্ঠীর দায়িত্ব হবে আইন প্রয়োগের দ্বারা নববর্ষের যাবতীয় অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করা।

    – যেসব ব্যক্তি নিজ নিজ ক্ষেত্রে কিছুটা ক্ষমতার অধিকারী, তাদের কর্তব্য হবে অধীনস্থদেরকে এ কাজ থেকে বিরত রাখা। যেমন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এই নির্দেশ জারি করতে পারেন যে তার প্রতিষ্ঠানে নববর্ষকে উপলক্ষ করে কোন ধরনের অনুষ্ঠান পালিত হবে না, নববর্ষ উপলক্ষে কেউ বিশেষ পোশাক পরতে পারবে না কিংবা শুভেচ্ছা বিনিময় করতে পারবে না।

    – মসজিদের ইমামগণ এ বিষয়ে মুসল্লীদেরকে সচেতন করবেন ও বিরত থাকার উপদেশ দেবেন।

    – পরিবারের প্রধান এ বিষয়টি নিশ্চিত করবেন যে তার পুত্র, কন্যা, স্ত্রী কিংবা অধীনস্থ অন্য কেউ যেন নববর্ষের কোন অনুষ্ঠানে যোগ না দেয়।

    – এছাড়া ব্যক্তিগতভাবে প্রত্যেকে তার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, সহপাঠী, সহকর্মী ও পরিবারের মানুষকে উপদেশ দেবেন এবং নববর্ষ পালনের সাথে কোনভাবে সম্পৃক্ত হওয়া থেকে বিরত রাখার চেষ্টা করবেন।

    – এছাড়াও আমাদের ঐক্যবদ্ধ হয়ে সমাজের মধ্যে আমাদের সকল সমস্যার মূল সমাধান খিলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার দাবী তুলতে হবে, সেই ব্যবস্থা, যে ব্যবস্থা মুসলমানদের ঈমান ও আকীদা সংরক্ষণ করবে ও সমাজের মানুষকে অধঃপতনের হাত হতে রক্ষা করবে।

    আল্লাহ আমাদের সবাইকে তাঁর আনুগত্যের ওপর প্রতিষ্ঠিত থাকার তাওফীক দান করুন, এবং কল্যাণ ও শান্তি বর্ষিত হোক নবীজী (সা) – এঁর ওপর, তাঁর পরিবার ও সাহাবীগণের ওপর।

    “দ্রুত ধাবিত হও তোমরা তোমাদের রবের ক্ষমা ও সেই জান্নাতের দিকে, যার পরিধি আসমান ও জমীনব্যাপী, যা প্রস্তুত করা হয়েছে আল্লাহভীরুদের জন্য।” (আলে-ইমরান, ৩:১৩৩)

    তথ্যসূত্র:
    [১] বাংলাপিডিয়া, খন্ড ৫, পৃ.৫০২
    [২] মাইক্রোসফট এনকার্টা রেফারেন্স লাইব্রেরী, ২০০৩
    [৩] প্রাগুক্ত
    [৪] প্রাগুক্ত
    [৫] বুখারী ও মুসলিম
    [৬] আল-ইক্বতিদা
    [৭] ঈদুল আযহা
    [৮] ঈদুল ফিতর
    [৯] সুনানে আবু দাঊদ
    [১০] সূরা আয যারিয়াত, ৫১:৫৬
    [১১] আল-মায়িদাহ, ৫:৭২
    [১২] “এ দিনটিতে ভালো খাওয়া, ভালো থাকা এবং ভাল পরতে পারাকে তারা ভবিষ্যতের জন্য মঙ্গলজনক বলে মনে করে।” – বাংলাপিডিয়া, খন্ড ৫, পৃ.২৯৭
    [১৩] বাংলাপিডিয়া, খন্ড ৫, পৃ.২৯৭-২৯৮
    [১৪] ব্রিটানিকা ২০০৩ আল্টিমেট রেফারেন্স সুইট সিডিরম
    [১৫] প্রাগুক্ত
    [১৬] রাণী বিলকিস ও তার জাতি
    [১৭] সূরা আন নামল, ২৭:২৪
    [১৮] বাংলাপিডিয়া, খন্ড ৫, পৃ.৩৭
    [১৯] ব্রিটানিকা ২০০৩ আল্টিমেট রেফারেন্স সুইট সিডিরম
    [২০] বুখারী ও মুসলিম
    [২১] বুখারী ও মুসলিম
    [২২] বুখারী ও মুসলিম
    [২৩] কোনো কোনো পণ্ডিতের মতে চেহারাও আবৃত রাখতে হবে
    [২৪] সূরা আন নূর, ২৪:৩১
    [২৫] মাইক্রোসফট এনকার্টা রেফারেন্স লাইব্রেরী, ২০০৩
    [২৬] ফাহিশাহ হচ্ছে কিছু বড় ধরনের অন্যায় কাজ, যেমন: যিনা, মদ্যপান… ইত্যাদি। – দেখুন: তায়সীরুল কারীমির রাহমান ফি তাফসীরি কালামিল মান্নান
    [২৭] সূরা আল-বাক্বারাহ, ২:১৬৮-১৬৯
    [২৮] সূরা বনী ইসরাঈল, ১৭:৩২
    [২৯] বুখারী ও মুসলিম
    [৩০] সূরা আল ইসরা, ১৭:৬৪
    [৩১] তাফসীরে ইবন কাসীর
    [৩২] সূরা লুকমান, ৩১:৬
    [৩৩] বুখারী

  • ইসলামী দাওয়াহ বহন করার পদ্ধতি

    নিম্নোক্ত প্রবন্ধটি প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও গবেষক শাইখ তাকী উদ্দীন আন-নাবহানি (রাহিমাহুল্লাহ) কর্তৃক লিখিত ‘নিযামুল ইসলাম’ বইটির খসড়া অনুবাদ-এর একাংশ হতে গৃহীত

    ইসলাম অনুসরণ করার কারণে মুসলিমরা বিশ্ব থেকে পিছিয়ে পড়েনি, বরং তাদের অধঃপতন শুরু হয়েছে যখন থেকে তারা ইসলামকে অনুসরণ করা ছেড়ে দিয়েছে, তাদের ভুমিতে বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশের সুযোগ দিয়েছে এবং তাদের মন পশ্চিমা ধ্যান ধারণায় আচ্ছন্ন হতে দিয়েছে। তাদের অধঃপতন শুরু হয়েছে যখন তারা ইসলামের বুদ্ধিবৃত্তিক নেতৃত্বকে পরিত্যাগ করেছে, এর দাওয়াহকে অবহেলা করেছে এবং এর নিয়মকানুন (আহকাম) গুলোর অপপ্রয়োগ করেছে। কাজেই পুনর্জাগরণের জন্য মুসলিমদের ইসলামী জীবন যাত্রা পুনরায় শুরু করতে হবে। অবশ্য তাদের এ ইসলামী জীবন যাত্রার পুনরাবৃত্তি সম্ভব হবেনা যতক্ষণ পর্যন্ত না তারা বুদ্ধিবৃত্তিক নেতৃত্বের মাধ্যমে পুনরায় ইসলামী দাওয়াহ শুরু করবে এবং এই দাওয়াহর মাধ্যমে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সম্ভব হবে যে রাষ্ট্র ইসলামের প্রতি আহবানের মাধ্যমে ইসলামের বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব বহন করবে।

    এক্ষেত্রে পরিস্কার থাকা জরুরী যে মুসলিমদের পুনর্জাগরণের জন্য ইসলামী দাওয়াহ’র মাধ্যমে ইসলামের বুদ্ধিবৃত্তিক নেতৃত্বকে বহন করতে হবে, এটা একারনে যে একমাত্র ইসলামই সমগ্র বিশ্বকে পরিশুদ্ধ করতে পারে এবং এ কারনেও যে প্রকৃত পুনর্জাগরণ ইসলাম ব্যতিত সম্ভব নয়, তা মুসলিমদের জন্যই হোক কিংবা অমুসলিমদের জন্যই হোকনা কেন। এরই ভিত্তিতে ইসলামী দাওয়াহর কাজটি সামনে এগিয়ে নিতে হবে।

    বিশ্বের কাছে দাওয়াহ কে নিয়ে যেতে হবে একটি বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব হিসেবে যা থেকে সকল ব্যবস্থা বিকশিত হয় এবং এই বুদ্ধিবৃত্তিক নেতৃত্বের উপর ভিত্তি করেই সকল চিন্তাধারা গঠিত, এবং কোন ব্যতিক্রম ছাড়াই, এইসব চিন্তাধারা থেকেই জীবনের প্রতিটি দৃষ্টিভঙ্গীর উপর প্রভাববিস্তারকারী ব্যক্তির সকল ধারণা বিকশিত হয়।

    বর্তমানে দাওয়াহ করতে হবে ঠিক যেমনি ভাবে অতীতে দাওয়াহ হয়েছিল এবং তা রাসূলুল্লাহ (সা) এর দৃষ্টান্তের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। এক্ষেত্রে তার পদ্ধতি (Method) থেকে সাধারণভাবে কিংবা সূক্ষাতিসূক্ষ বিষয়গুলোতে সামান্যতম বিচ্যূতিরও সুযোগ নেই। এক্ষেত্রে যুগের পার্থক্য কোনরূপ গুরুত্ব বহন করেনা, কারণ এ পার্থক্য শুধুমাত্র উপায় ও ধরণেই (Means & Style) সীমাবদ্ধ। কিন্তু যুগ কিংবা স্থান পরিবর্তনের ফলে মানব জীবনের মৌলিক বিষয়াদি (essence) ও বাস্তবতা (reality) পরিবর্তিত হয়নি, এবং কোন দিন তা পরিবর্তিত হবেওনা।

    কাজেই দাওয়াহর জন্য প্রয়োজন স্পষ্টবাদিতা, সাহস, শক্তিমত্তা, চিন্তাধারা ও ইসলামী ফিকরাহ ও তরীকাহর (আদর্শ ও পদ্ধতি) সাথে অসঙ্গতিপূর্ণ যে কোন কিছুর মুখোমুখি হয়ে তার অসারতা কে চ্যালেঞ্জ করার মনোভাব, এক্ষেত্রে পরিস্থিতি ও এর পরিনতি যাই হোক না কেন।

    চূড়ান্ত সার্বভৌমত্ব (সিয়াদা) যে ইসলামী আদর্শের জন্য, ইসলামী দাওয়াহ এ বিষয়টির অপরিহার্যতাই তুলে ধরে, তা অধিকাংশ লোকের পছন্দ হোক বা না হোক, তাদের নিকট গৃহীত হোক বা প্রত্যাখ্যাত হোক কিংবা তারা এর বিরুদ্ধাচারণ করুক, প্রচলিত প্রথার সাথে সঙ্গতিপূর্ণ হোক বা না হোক (এগুলোর কোনটাই বিবেচ্য বিষয় নয়)।

    দাওয়াহকারীগণ (হামিলুদ দাওয়াহ) মানুষকে তোষামোদ করেনা, কর্তৃপক্ষের প্রতি সৌজন্য প্রদর্শন করেনা, কিংবা মানুষের প্রচলিত ঐতিহ্য ও রীতি নীতিকে গ্রাহ্য করেনা, এবং মানুষ তাকে গ্রহণ করবে কি করবে না তার প্রতিও মনোযোগ দেয়না। বরং সে শুধুমাত্র আদর্শের প্রতি অনুগত থাকে এবং অন্য কোন কিছুর প্রতি মনোযোগ না দিয়ে জীবনাদর্শটি প্রচার করে। তার জন্য অন্য আদর্শের অনুসারীদের তাদের স্বীয় আদর্শে অনুগত থাকার কথা বলা অনুমোদিত নয়। বরং তাদের প্রতি কোনরূপ বল প্রয়োগ ছাড়াই ইসলামী জীবনাদর্শ গ্রহণ করার আহ্বান জানানো হয়, কারণ দাওয়াহর দাবী হচ্ছে, ইসলামের পাশাপাশি অন্য কোন জীবনাদর্শ থাকবেনা এবং সার্বভৌমত্ব কেবল ইসলামেরই জন্য।

    “তিনিই প্রেরণ করেছেন রাসূলকে হিদায়াত ও সত্য দ্বীন সহ যাতে তা অন্য সকল ব্যবস্থার উপর জয়যুক্ত হতে পারে যদিও বা মুশরিকরা তা অপছন্দ করে।” (সুরা তাওবা: আয়াত ৩৩)

    রাসূলুল্লাহ (সা) এ পৃথিবীতে এসেছিলেন তার সত্যবাণী (রিসালাত) সহ এবং তিনি সমগ্র বিশ্বের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তিনি (সা) যে সত্যের প্রতি মানুষকে আহ্বান করতেন তা তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন এবং তিনি সকল লাল কালো (মানুষের) অর্থাৎ সবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, এক্ষেত্রে ঐতিহ্য, প্রথা, ধর্ম, আদর্শ, শাসক ও জনগণ ইত্যাদি কোন বিষয়কেই তিনি গ্রাহ্য করেননি। রাসুলুল্লাহ (সা) ইসলামের বাণী ব্যতিত আর কোন কিছুর প্রতিই মনোযোগ দেননি। তিনি কুরাইশদের মিথ্যা উপাস্যগুলোকে উপেক্ষা করে ইসলামের দাওয়াহ শুরু করেন। তিনি তাদের আদর্শকে চ্যালেঞ্জ করেছিলেন, তাদের অস্বীকার করেছিলেন অথচ তিনি ছিলেন একা, বিচ্ছিন্ন, তার কোন সাহায্যকারী ছিলনা, তার অস্ত্রও ছিলনা, শুধুমাত্র ছিল ইসলামের প্রতি দৃঢ় ও গভীর আস্থা ও বিশ্বাস এবং এর প্রতিই তিনি আহ্বান করেছিলেন। তিনি (সা) তৎকালীন আরবদের প্রথা, ঐতিহ্য, ধর্ম ও আদর্শের প্রতি মনোযোগ দেননি। এ বিষয়ে তিনি সৌজন্যতা দেখাননি কিংবা তাদের গ্রাহ্য করেননি।

    একই ভাবে, দাওয়াহ বাহকদের সবকিছুকেই চ্যালেঞ্জ করতে হবে। তন্মধ্যে প্রতিকূলতার শিকার হতে হলেও, প্রচলিত প্রথা, ঐতিহ্য, ক্ষয়িষ্ণূ চিন্তাধারা, ধারণা, জনমত, ইত্যাদি যা কিছু ভ্রান্ত সবকিছুর বিরুদ্ধেই চ্যালেঞ্জ করতে হবে। তাকে অপরাপর আদর্শ ও ধর্মকে চ্যালেঞ্জ করতে হবে যদিও বা এতে সে ঐসব আদর্শ ও ধর্মের অনুসারীদের গোঁড়ামী ও উগ্রবাদের শিকার হতে পারে কিংবা ভ্রান্ত মতাবলম্বীদের শত্রুতার শিকার হতে পারে।

    দাওয়াহর ক্ষেত্রে কোনরূপ ছাড় না দিয়ে (তা যতই ছোট হোক না কেন) ইসলামী আইনের পরিপূর্ণ বাস্তবায়নের মানসিকতা থাকতে হবে। দাওয়াহকারী কোন রূপ আপোসরফা, ছাড় দেয়া, অবহেলা, স্থগিতকরণ বা বিলম্বন মেনে নেয় না। বরং সে দাওয়াহ’র বিষয়টিকে সামগ্রিকভাবে নিয়ে নিশ্চিতভাবে এর তাৎক্ষণিক সমাধানে সচেষ্ট হয়। সে সত্যের ক্ষেত্রে (বাধাদানকারী) কোন মধ্যস্থতাকারী গ্রহণ করেনা। রাসূলুল্লাহ (সা) সাকিফ গোত্রের প্রতিনিধিত্বকারী দলের তাদের মূর্তি আল-লাত-এর ধ্বংসের পূর্বে তিন বছর অক্ষত রাখার অনুরোধ গ্রহণ করেননি; তিনি তাদের ইসলাম গ্রহণের পূর্বশর্ত হিসাবে সালাত থেকে অব্যহতি দেননি। তিনি তাদের অনুরোধ অনুযায়ী আল-লাত কে দুবছর এমনকি একমাসের জন্যও রাখাও মেনে নেননি। তিনি এ অনুরোধগুলো দৃঢ়ভাবে ও চূড়ান্তভাবে, কোনরূপ দ্বিধা ও পক্ষপাতিত্ব ছাড়াই অস্বীকার করেন। কারণ খুব সহজভাবে, মানুষ হয় বিশ্বাস করবে অথবা করবেনা এবং চূড়ান্ত পরিণতি হয় জান্নাত অথবা জাহান্নাম। অবশ্য রাসূলুল্লাহ (সা) তাদের একটি অনুরোধ রেখেছিলেন, তা হচ্ছে তিনি তাদের নিজহাতে মূর্তিগুলো ধ্বংস করতে বাধ্য করেননি, বরং আবু সুফিয়ান ও আল মুগীরাহ ইবনে শু’বাহ কে মূর্তিগুলোকে ধ্বংস করার আদেশ দিয়েছিলেন। তিনি সুনিশ্চিতভাবেই পরিপূর্ণ আকীদা ও তা বাস্তবায়নে যা কিছু প্রয়োজন তা থেকে কম কিছুই গ্রহণ করেননি। এই বাস্তবায়নের ক্ষেত্রে তিনি (সা) বিভিন্ন উপায় ও ধরণ গ্রহণ করেছিলেন কারণ তা সরাসরি ইসলামী আকীদা’র প্রকৃতির সাথে সম্পর্কিত নয়। কাজেই ইসলামী দাওয়াহ প্রচারের ক্ষেত্রে ইসলামী ধারণার (ফিকরাহ) এবং এর প্রয়োগের পরিপূর্ণতার ব্যাপারে যত্নশীল হতে হবে। ইসলামী ফিকরাহ ও তরীকাহ’য় কোনরূপ আপোষ করা যাবেনা। এর দাবী অনুযায়ী যে কোন ওয়াসীলা (উপায়) ব্যবহারে কোন ক্ষতি নেই।

    ইসলামী দাওয়াহর ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর প্রতিটি কাজই দাবি করে যে তার একটি সুনির্দিষ্ট লক্ষ্য (objective) থাকবে। এবং এটাও দাবি করে যে দাওয়াহ কারী সর্বদা লক্ষ্য ও তা অর্জনের জন্য (গৃহীত) কাজগুলো সম্পর্কে অত্যন্ত সচেতন থাকবে এবং এ লক্ষ্য অর্জনে বিরামহীনভাবে চেষ্টা করে যাবে। কাজেই দাওয়াহকারী কখনোই কাজ ছাড়া শুধুমাত্র চিন্তায়ই সন্তুষ্ট থাকবেনা, নয়তো এটি একটি ইন্দ্রিয়-অবসাদগ্রস্থ কল্পনাপ্রসূত দর্শনে পরিনত হবে (فلسفة خيالية مخدرة)। তেমনি সে কোন লক্ষ্য ছাড়া শুধুমাত্র চিন্তা ও কাজেও সন্তুষ্ট থাকবেনা, নয়তো এটি তার জন্য একপ্রকার (ফলাফলবিহীন) বৃত্তাকার গতিতে (حركة لولبية) পর্যবসিত হবে যা চূড়ান্ত ভাবে ক্লান্তি ও হতাশা বয়ে আনে। বরং দাওয়াহকারীকে সার্বক্ষণিকভাবে, তার চিন্তার সাথে কাজের একটি যোগসূত্র স্থাপন করতে হবে এবং এ দুয়ের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সে একটি সুনির্দিষ্ট লক্ষ্যে অর্জনে কাজ করবে যা সম্পন্ন করার একটি ব্যবহারিক উপায় থাকবে এবং পরিশেষে বাস্তব রূপ লাভ করবে।

    রাসূলুল্লাহ (সা) মক্কায় ইসলামের বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব বহন করেছিলেন। তিনি যখন বুঝতে পারলেন, মক্কার অধিবাসীরা ইসলামকে ব্যবস্থা হিসাবে গ্রহণ করবেনা, তখন তিনি মদীনায় ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজ শুরু করেছিলেন। তিনি মদীনায় রাষ্ট্র স্থাপন করেছিলেন, এভাবে ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন, এর বাণী পৌঁছিয়েছিলেন, এবং উম্মাহ কে তার অবর্তমানে ইসলাম প্রচারের জন্য প্রস্তুত করেছিলেন এবং ঠিক তার অনুসৃত পদ্ধতিতেই অগ্রসর হবার বিষয়টি নিশ্চিত করেছিলেন। কাজেই মুসলিমদের খলীফার অবর্তমানে ইসলামের দাওয়াহ করার ক্ষেত্রে ইসলামের প্রতি আহ্বান ও ইসলামী জীবন ধারা ফিরিয়ে আনার পাশাপাশি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কাজটিও অন্তর্ভূক্ত হতে হবে, যে রাষ্ট্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং বিশ্ববাসীর কাছে প্রচারিত হবে। এভাবেই ইসলামী রাষ্ট্রের মাধ্যমে দাওয়াহ উম্মাহর মধ্যে ইসলামী জীবনধারা ফিরিয়ে আনা থেকে শুরু করে সমগ্র বিশ্ববাসীর নিকট একটি আহ্বানে পরিণত হবে এবং শুধুমাত্র ইসলামী বিশ্বে সীমাবদ্ধ স্থানীয় দাওয়াহর পরিবর্তে তা বিশ্বজনীন এক সার্বিক দাওয়াহতে পরিণত হবে।

    ইসলামের প্রতি আহ্বানের মধ্যে পরিষ্কারভাবে বিদ্যমান মতাদর্শগুলোর সংশোধন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার সাথে সম্পর্ক দৃঢ় করণ থাকতে হবে, এবং একে অবশ্যই জনগণের সমস্যার সমাধান দিতে হবে। যাতে করে জীবনের সর্বস্তরে দাওয়াহ স্বীয় ঔজ্জ্বল্যে স্পষ্ট হয়ে উঠে। রাসূলুল্লাহ (সা) মক্কার লোকদের নিকট নিম্নোক্ত আয়াত পাঠ করে শোনাতেন,

    “ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজেও।” (সুরা লাহাব: আয়াত ১)

    “নিশ্চয়ই এগুলো এক সম্মানিত রাসূলের কথা, এগুলো কোন কবির কথা নয়, তোমরা খুব সামান্যই তা বিশ্বাস কর।” (সুরা হাক্কাহ: আয়াত ৪০-৪১)

    “ধ্বংস হোক যারা ওজনে কম দেয়, যারা নিজেরা বুঝে নেয়ার সময় পরিপূর্ণ পরিমাণ অনুযায়ী বুঝে নেয় কিন্তু অন্যকে দেয়ার সময় কম দেয়।” (সুরা মুতাফফিফিন: আয়াত ১-৩)

    “এবং যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নহর প্রবাহিত হয়, এটিই সর্বোত্তম সাফল্য।” (সুরা আল বুরূজ: আয়াত ১১)

    মদীনায় তিনি তিলাওয়াৎ করে শোনান,

    “সালাত প্রতিষ্ঠা কর এবং যাকাত আদায় কর।” (সুরা বাক্বারাহ: আয়াত ৪৩)

    “তোমরা অভিযানে বের হয়ে পড় হালকা বা ভারী (রণসম্ভার) অবস্থায়, এবং জিহাদ কর আল্লাহর পথে নিজেদের জান দিয়ে, সম্পদ দিয়ে, এটিই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা তা বুঝতে।” (সুরা আত-তাওবা: আয়াত ৪১)

    “হে ঈমানদারগণ যখন তোমরা নিজেদের মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য ঋণের লেনদেন কর তখন তা লিপিবদ্ধ কর, তোমাদের মধ্য থেকে কোন ন্যায় সঙ্গত লেখক তা লিপিবদ্ধ করবে।” (সুরা আল বাক্বারাহ: আয়াত ৮২)

    “সম্পদ যেন শুধুমাত্র তোমাদের মধ্যে ধনীদের মধ্যেই আবর্তিত না হয়।” (সুরা হাশর: আয়াত ৭)

    “আগুনের অধিবাসীর ও জান্নাতের অধিবাসীরা সমান নয়, জান্নাতের অধিবাসীরাই সফলকাম।” (সুরা হাশর: আয়াত ২০)

    এভাবেই ইসলামী দাওয়াহ’র মাধ্যমে মানুষের কাছে ইসলামী ব্যবস্থা নিয়ে যাওয়া উচিৎ যার মাধ্যমে তারা তাদের প্রতিদিনের সমস্যার সমাধান করতে পারে। কারণ ইসলামী দাওয়াহ সফল হওয়ার পেছনের রহস্য হচ্ছে এটি খুবই স্পষ্ট এবং মানুষের কাছে তার জীবনের সমাধান দেয়ার সময় সমস্যাগুলো মানবীয় সমস্যা (human problem) হিসেবে দেখে, এবং এর মাধ্যমে যাবতীয় সমস্যার আমূল পরিবর্তন ঘটায়।

    দাওয়াহকারীদের পক্ষে দাওয়াহর দায়িত্ব পালন ও যথাযথভাবে তার কর্তব্য পালনের বিষয়টি অত্যন্ত দুরূহ যতক্ষণ পর্যন্ত না তাদের মনের অন্তঃস্থলে পরিপূর্ণতা অর্জনের তীব্র আকাঙ্ক্ষা প্রোথিত হয়। তাদের অবিরাম সত্যের সন্ধান ও তাদের লব্ধ জ্ঞানকে ক্রমাগত নিরীক্ষার মাধ্যমে স্বীয় উপলব্ধিকে বিজাতীয় চিন্তাধারা থেকে পরিশুদ্ধ করতে হবে এবং এধরণের বিজাতীয় চিন্তাধারা অর্থের দিক থেকে আপাত গ্রহণ যোগ্য মনে করে তাতে সংশ্লিষ্ট হয়ে যাওয়া থেকেও বিরত থাকতে হবে। এটি তাদের চিন্তা ধারণা কে পরিচ্ছন্ন ও বিশুদ্ধ রাখতে সাহায্য করবে। শুধুমাত্র চিন্তার বিশুদ্ধতা ও পরিচ্ছন্নতা ইসলামের সাফল্য ও তা অব্যাহত রাখার নিশ্চয়তা প্রদান করে।

    দাওয়াহকারীদের আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার পক্ষ থেকে এই বাধ্যতামূলক দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। তাদের উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার সন্তুষ্টি অর্জনের প্রত্যাশায় এ কাজে অগ্রসর হতে হবে। তাদের কাজের মাঝে কোন বৈষয়িক লাভ বা মানুষের প্রশংসা প্রত্যাশা করা উচিত নয়। আল্লাহর সন্তুষ্টি অর্জন ব্যতিত তাদের অন্য কিছুর পিছনেই ধাবিত হওয়া উচিৎ নয়।

    Please note that this is not an official translation, rather a draft one. So, we would suggest not to spread this widely or publish this anywhere online for the time being.

    Link for English translation of the book ‘System of Islam

    For original meaning, please refer to the original Arabic book